Category: বিনোদন

  • ইসলাম নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য ইরানে অনন্ত জলিল

    ইসলাম নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য ইরানে অনন্ত জলিল

    ইসলামের শান্তির বিষয়টি নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের বিষয়ে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলিরেজা তাবেশের বৈঠক করেছেন সিনেমা অভিনেতা, নির্মাতা এবং প্রযোজক অনন্ত জলিল

    সোমবারের সেই বৈঠকে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে ফারাবি ফাউন্ডেশন এর সহযোগিতা চেয়েছেন অনন্ত জলিল। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ফারাবি ফাউন্ডেশন।

    বিবৃতিতে আলিরেজা তাবেশ বলেন, “আমরাও বাংলাদেশের সঙ্গে যৌথ সিনেমা প্রকল্পে কাজ করতে আগ্রহী। তবে প্রথমেই এমন একটি চিত্রনাট্য লিখতে হবে যেটা দুপক্ষকেই সন্তুষ্ট করবে। এটা খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশের অনন্ত জলিল বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করতে চান। বিশ্ব চলচ্চিত্র এবং আমাদের আঞ্চলিক চলচ্চিত্র শিল্পেরও উচিত এই বিষয়ে কাজ করা।”

    এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, “তিনি বিশ্বের কাছে ইসলামের সত্যিকার চিত্র এবং শান্তির ইসলামের চেহারাটি তুলে ধরতেই একটি চলচ্চিত্র নির্মাণ করতে চান। ইয়েমেন ও সিরিয়ায় অসংখ্য মুসলিম যন্ত্রণায় ভুগছে। অথচ ইসলাম হলো একটি শান্তি ও বন্ধুত্বের ধর্ম। আমি আমার ধারণা এবং চিন্তাগুলো ইরানের কাছে নিয়ে এসেছি, সেগুলোকে একটি চলচ্চিত্রে রুপদানের জন্য।”

  • ছদ্মনামে গোপনে এসকর্ট ব্যবসায় জড়িত ছিলেন সাদিয়া!

    ছদ্মনামে গোপনে এসকর্ট ব্যবসায় জড়িত ছিলেন সাদিয়া!

    বিটিভিতে ‘সুরের সুরভী’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতেন সাদিয়া। আইটেম গানে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করলেও নায়িকা হিসেবে তার কোন চলচ্চিত্র এখনো মুক্তি পায় নি। তবে অচেনা হৃদয়সহ কয়েকটি চলচ্চিত্রে আইটেম গানে খোলামেলা দৃশ্যে অভিনয়ের কারণে তিনি বেশ সমালোচিত হন।

    এরপর ২০১৭ সালে ঘোষণা দেন আর কোন আইটেম গানে পারফর্ম করবেন না তিনি বিভিন্ন সময়ে নানান রকম আইটেম গানে খোলামেলা দৃশ্যে অভিনয় করে সমালোচনায় থাকলেও এবার কোটি টাকার অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার ও রিমান্ডে যাবার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। এদিকে নতুন করে আরেকটি আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

    একটি বাংলাদেশী এসকর্ট সার্ভিস প্রোভাইডার সাইটে দেখা গেল সাদিয়া আফরিনের ছবি। যদিও সেখানে সাদিয়া আফরিনের ছবিতে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। সাইটে সাদিয়ার ছদ্মনাম ‘নিনা’, বয়স ২৪। প্রতিবেদক এ বিষয়ে বিস্তারিত জানতে সেই সাইটে প্রবেশ করলে বিষয়টির সত্যতার প্রমাণ পায়। যদিও বিষয়টি নিয়ে পুলিশ হেফাজতে থাকবার কারণে সাদিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন জানান, ‘চলচ্চিত্রের নাম ব্যাবহার করে অনেকেই এখন নিজেদের দাম বাড়িয়েছেন। তাদের মাঝে সাদিয়াও একজন। সে অনৈতিক কাজ করে কিনা তা আমার জানা নেই। তবে বিভিন্ন আড্ডায় তার এসকল কাজে সম্পৃক্ত থাকবার কথা বহুবার শুনেছি।

    ২০১৫ সালে দুই প্রযোজক আকাশ, রনি ও পরিচালক এম কে জামানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে বলে জানা গিয়েছিল আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী সাদিয়া আফরিনকে। ‘বিষাক্ত ইয়াবা’ নামের সিনেমার দুই প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছিলেন অভিনেত্রী সাদিয়া নিজেই।

    প্রসঙ্গত, বিনোদন বিচিত্রা সেরা ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০১১ সালে মিডিয়ায় আসেন সাদিয়া আফরিন। মডেলিং উপস্থাপনা প্রভৃতিতে কাজ করে সাদিয়া আফরিন বাংলাদেশী চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ডেয়ারিং লাভার ছবিতে আইটেম গানে কাজ করার মাধ্যমে। জি এম সৈকতের ধারাবাহিক নাটক ‘চিত্রজগৎ’ এ অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় সাদিয়ার যাত্রা শুরু। তারপরে নীরবে-নীভৃতে, অতঃপর বিয়ে, মন্ত্রী সাহেবের কাছের লোক, জোছনা করেছে আড়ি, ভেলকি চোরা, লাল বানু, কমনসেন্স, নিশিকাব্য, অদৃশ্য শত্রু, বস, একটি লাভ স্টোরি, ধান্দা, রূপসী নাগিন, আপনঘরে পরবাস, মাগো তোমার জন্য, আমি শিল্পী মানুষ, উদিয়মান সূর্য, রাত্রির যাত্রী, মামলাবাজ সহ বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মেও অভিনয় করেছেন।

    সাদিয়া পিরোজপুর সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর পড়াশোনা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে।

    সূত্র: পূর্বপশ্চিম

  • বিয়ে করে বিপাকে ইমন-মানতাসা!

    বিয়ে করে বিপাকে ইমন-মানতাসা!

    হুট করেই বিয়ে করে ফেলেছেন উথাল আর ইশাল। কেউই পরিবারের ভয়ে বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না! কাজী অফিস থেকে বন্ধুরা ওদেরকে একা ফেলে চলে গেছেন। রাস্তা আর পার্কই এখন তাদের শেষ ভরসা!

    কিন্তু রাত কাটবে কিভাবে? বাসর হবে না? বিয়ে করে বিপাকেই পড়ে গেলেন তারা। এমন অনেক প্রশ্নই ঘুরপাক করছে উথাল আর ইশালের মাথায়। এরমধ্যে রাতে তাদের সঙ্গে দেখা হয় ষাটোর্ধ এক দম্পতির। তারাও একসময় পালিয়ে বিয়ে করেছিলেন। গল্পটা মিলে যায় অনেকটাই। কিন্তু তাতে সমাধান মেলে না। রাতে রাস্তায় ওদেরকে আটক করে পুলিশ। এরপর কী ঘটবে?

    জানতে হলে দেখতে হবে নাটক ‘টোনাটুনির প্রেম’। নূর সিদ্দিকীর রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।

    এতে ইশাল চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার-২০১৮ বিজয়ী মিম মানতাসা ও তার বর উথালের চরিত্রে মামনুন ইমন। এছাড়া এতে আরও রয়েছেন আজম বাবুসহ আরও অনেকে।

    লাক্স নিবেদিত ‘টোনাটুনির প্রেম’ ঈদের তৃতীয় দিন রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে।

  • ঈদ ধামাকায় “প্রেমের বাজার” নিয়ে নাভিলা

    ঈদ ধামাকায় “প্রেমের বাজার” নিয়ে নাভিলা

    স্টাফ রিপোর্ট :

    বরিশালের গর্বিত কন্যা নাভিলা রাহমান বর্তমান প্রজন্মের বেশ পরিচিত তরুণ কন্ঠ শিল্পী। দেশে বিদেশে শ্রুতি মধুর কণ্ঠ দিয়ে মঞ্চ কাঁপাতে দেখা যায় নাভিলাকে। সম্প্রতি বাজারে এসেছে নাভিলার নতুন একটি অ্যালবাম “প্রেমের বাজার” ইতিমধ্যে বেশ কিছু মৌলিক গান দিয়ে তিনি দর্শকের মন জয় করে নিয়েছে।

    দেশের প্রথম স্তরের অডিও কোম্পানি “সংগীতা” থেকে তার অ্যালবাম মুক্তি পেয়েছে। এর আগে নাভিলার “ডিজিটাল প্রেম” নামের একটি গান ইউটিউবে বেপক আলোড়ন সৃস্টি করেছে। প্রেমের বাজার গানটি নিয়ে নাভিলার সাথে কথা বলার সময় তিনি জানান আমি সব সময় আমার ভক্তদের চাহিদা অনুযায়ী তাদের গান উপহার দিয়ে থাকি। আমার ভক্তরা আমার থেকে একটু আনন্দমূলক গান আশা করে,তাই একটু ভিন্ন ধরণের গান আমি তাদের জন্য করে থাকি।

    নাভিলা আরো জানান ঈদের পর তার দুটি রোমান্টিক গান বাজারে আসবে। নাভিলা বর্তমানে ঢাকা বসবাস করেন তিনি বরিশালের একটি সনামধন্য পরিবারের কন্যা। বীর মুক্তিযোদ্ধা “শহীদ মজিবুর রহমান কাঞ্চন” এর নাতনী। তার দাদা কাঞ্চন ছিলেন বরিশালের একজন সনামধন্য ব্যক্তি বরিশালের মানুষ এর প্রাণ ছিলেন “কাঞ্চন মিয়ার মত নাভিলা তার আগামী দিনগুলো ঠিক এইভাবেই দর্শকের মন জয় করে চলতে চায়। তিনি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বরিশাল বাসির কাছে দোয়া কামনা করেছেন।

  • আমি যে সিঙ্গেল, সেটা কেউ বিশ্বাসই করতে চায় না: মিম

    আমি যে সিঙ্গেল, সেটা কেউ বিশ্বাসই করতে চায় না: মিম

    বিদ্যা সিনহা মিম যে এখনও সিঙ্গেল এটা কেউ বিশ্বাস করতে চায় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী নিজেই। ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শুক্রবার ওপার বাংলায় মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ‘সুলতান: দ্য সেভিয়র’। এতে মিমের বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। ছবিটি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম এবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনেরও নানা কথা বলেন নায়িকা।

    আপনি নাকি ছোটবেলা থেকেই অভিনেতা হতে চাইতেন? এমন প্রশ্নের জবাবে হেসে মিম বলেন, বড় হয়ে তারকা হওয়ার ইচ্ছেটা সব বাচ্চার মধ্যেই থাকে। আমারও ছিল! এই পেশায় আসার ব্যাপারে মা সব সময় আমার পাশে ছিলেন। মা আমাকে গানের স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছিলেন। কিন্তু গান ব্যাপারটা আমাকে কখনোই টানেনি। ক্লাস এইট অবধি গান শিখেছি। জাতীয় পুরস্কারও পেয়েছি। জানেন, মা আমাকে না জানিয়েই একটা বিউটি প্যাজেন্টে আমার ছবি পাঠিয়েছিলেন। প্রথমে ভেবেছিলাম, প্রথম রাউন্ডেই আউট হয়ে যাব। পরে দেখলাম, আমিই প্যাজেন্টটা জিতে গেলাম (হাসি)।

    যৌথ প্রযোজনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে মিম সাফ জানিয়ে দেন, আমরাও যৌথ প্রযোজনাকে সমর্থন করি। কিন্তু আমরা একটাই বিষয় চাই। যৌথ প্রযোজনায় পুরো বিষয়টা যেন সমান-সমান ভাগাভাগি হয়। কাজের সময় অনেক ক্ষেত্রেই সেই ভারসাম্যটা রাখা যায় না। সেই কারণেই হয়তো অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

    সুন্দরী নায়িকা আপনি। ক্যারিয়ারগ্রাফও ঊর্ধ্বমুখী! তা-ও রিলেশনশিপ স্টেটাসটা সিঙ্গেল কেন? এমন প্রশ্নের জবাবে হেসে আমার প্রাণের প্রিয়া ছবির নায়িকা বলেন, আমি যে সিঙ্গেল, সেটা কেউ বিশ্বাসই করতে চায় না। কী মুশকিল!

  • সিনেমা বানানোর কথা বলে আড়াই কো‌টি টাকা আত্মসা‌ৎ, অভিনেত্রী সা‌দিয়া গ্রেফতার

    সিনেমা বানানোর কথা বলে আড়াই কো‌টি টাকা আত্মসা‌ৎ, অভিনেত্রী সা‌দিয়া গ্রেফতার

    সিনেমা বানানোর কথা বলে আড়াই কো‌টি টাকা আত্মসা‌ৎ মামলায় স্বামীসহ চিত্রনা‌য়িকা সা‌দিয়া আফ‌রিনকে গ্রেফতার ক‌রে‌ছে সিআই‌ডি। মঙ্গলবার কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে সাদিয়া ও তার স্বামী সৌরভকে গ্রেফতার করা হয়।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, মিজানুর রহমান খাঁনের সাথে ২০১৩ সালে চিত্রনায়িকা সাদিয়া আফরিনের ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে সাদিয়া আফরিন বলে যে আমার স্বামী বিদ্যুৎকুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুর রহমানকে বলে যে আমাদের নির্মিত ছবিতে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হবেন।

    বিশ্বস্ততা ও সিনেমার নানান লাভের দিক দেখিয়ে সাদিয়া আফরিন ও তার স্বামী তাদের নিকট মিজানুর রহমানকে তিন কোটি টাকা সিনেমায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন। যার প্রেক্ষিতে মিজানুর রহমান পর্যায়ক্রমে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট দুই কোটি পঞ্চাশ লাখ টাকা তাদের প্রদান করে।

    বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর তাদের বার বার তাগাদা দিলেও তারা সিনেমা না বানিয়ে তালবাহানা শুরু করে। এরপর টাকা ফেরত চাইলে চিত্রনায়িকা সাদিয়া আফরিন সাফ জানিয়ে দেয় সে টাকা দিতে পারবে না, আপনি যা পারেন করেন।

    উপায়ান্তর না দেখে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। মামলাটি সিআইডি অধিগ্রহণ করার পর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে সিআইডি অর্গানাইজড ক্রাইম (সিরিয়াস ক্রাইম স্কোয়াড)-এর একটি বিশেষ দল চিত্রনায়িকা সাদিয়া আফরিন ও তার স্বামীকে গত ১২/০৬/২০১৮ ইং তারিখে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

  • বিব্রত এটিএম পরিবার

    বিব্রত এটিএম পরিবার

    চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানের পরিবার। এই অভিনেতা নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার রাতে আবারও গুজব রটানো হয় এই অভিনেতা মারা গেছেন।

    এমন মিথ্যা খবরে শোবিজ জগৎ এবং সবশ্রেণির মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে জানা গেছে, তিনি বাসায় সুস্থ আছেন। এই অভিনেতার সহধর্মিণী বলেন, একজন জলজ্যান্ত মানুষ সম্পর্কে বার বার এমন বানোয়াট খবর রটিয়ে কারা কি মজা পায় জানি না। এমন কাজ করা কতটা উচিত কিংবা কোনো সুস্থ মানসিকতার মানুষ করতে পারে কিনা তা বিচারের ভার দেশের মানুষের কাছে দিলাম। বার বার আমাদের এভাবে কেন বিব্রত করা হচ্ছে? যে মানুষটি সম্পর্কে এমন সংবাদ পরিবেশন করা হচ্ছে তার বয়স হয়েছে।

    নিজের মৃত্যুর সংবাদে তার মনের অবস্থা কি হচ্ছে তা একবার যারা এমন মিথ্যা খবর রটাচ্ছে তাদের ভেবে দেখতে বলব। এদিকে এটিএম শামসুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, বেঁচে থাকতে নিজের মৃত্যুর খবর শোনা কতটা কষ্টের তা কীভাবে বোঝাব। আমার পরিবারের সবাই কতটা উদ্বিগ্ন হয় এতে তা বলে বোঝাতে পারব না। সবার কাছে দোয়া চাই, যেন যতদিন বাঁচি সুস্থ থাকতে পারি।

  • মুক্তির আগেই ফাটা শৌচাগারের দৃশ্য ফাঁস বিতর্কে ‘সঞ্জু

    মুক্তির আগেই ফাটা শৌচাগারের দৃশ্য ফাঁস বিতর্কে ‘সঞ্জু

    আইনের হাতে থেকে রেহায় পেল না সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ ও। সিবিএফসি থেকে সব রকমের অনুমোদন পাওয়ার পরেও ছবিতে ব্যবহৃত একটি দৃশ্যের জন্য অভিযোগ উঠল ছবিটির বিরুদ্ধে।

    ছবির ট্রেলারে একটি টয়লেট লিকেজের দৃশ্য রয়েছে। দেখা যাচ্ছে- শৌচালয়ের পাইপ ফেটে বিষ্ঠা ও বর্জ্য পদার্থ জেলের মধ্যে ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের এক একটি রিপোর্ট অনুযায়ী, এই দৃশ্য ঘিরেই সমস্যা তৈরি হয়েছে।

    সমাজকর্মী পৃথ্বী মাসক এক চিঠিতে লেখেন, সরকার ও কর্তৃপক্ষ জেলগুলোর যথেষ্ট দেখভাল করে। আমরা এমন ঘটনা কোথাও শুনিনি। এর আগেও বহু ছবিতে জেল দেখানো হয়েছে কিন্তু এমন দৃশ্য দেখা যায়নি।

    তার দাবি, এই দৃশ্য ভারতের জেল কর্তৃপক্ষ সম্পর্কে খারাপ ধারণা তৈরি করবে। তিনি এ মর্মে সিবিএফসির কাছে ওই চিঠি পাঠিয়েছেন। সিবিএফসির এই দৃশ্যের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে কোর্টে গিয়ে ছবি স্থগিত রাখার আবেদন করবেন বলেও জানান পৃথ্বী।

    প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের সঙ্গে সঞ্জয় দত্তের যোগ থাকায় সেই সময়ে ১৮ মাস শ্রীঘরে ছিলেন সঞ্জুবাবা। সে ঘটনাই ছবিতে চিত্রায়িত করা হয়েছে।-এবেলা

  • বিষ্ণু গ্যাং এর খুনের হিট লিস্টে সালমান খান

    বিষ্ণু গ্যাং এর খুনের হিট লিস্টে সালমান খান

    বলিউড তারকা সালমান খানকে হত্যার ছক কষেছিল কুখ্যাত ‘লরেন্স বিষ্ণু গ্যাং’। আর সালমানকে খুন করতে নিখুঁত শ্যুটার সম্পত নেহরাকে ভাড়া করে লরেন্স। এমনকি সালমানের গতিবিধি সম্পর্কে জানতে বান্দ্রাতেও গিয়েছিল সম্পত। হরিয়ানা পুলিশের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে হরিয়ানা পুলিশ।

    সম্প্রতি হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সম্পত নেহরাকে হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করে। পরে ট্রানজিট রিমান্ডে তাকে হরিয়ানায় গুরগাঁওয়ে আনা হয়। হায়দরাবাদ থেকে গুরগাঁওয়ে আসার পথে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্পত পুলিশকে জানায়, সালমান খানকে খুনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। রেইকি করতে সে দু-দিনের জন্য মুম্বাইয়ে যায়। সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ছবি তোলার পাশাপাশি সল্লু মিয়ার গতিবিধি সম্পর্কেও সে নোট করে।

    হরিয়ানা এসটিএফের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সতীশ বালান জানান, কী ধরনের আগ্নেয়াস্ত্র লাগবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতেই রেইকি করা হয়। এই নেহরা একসময় ছিল ভারতের জাতীয় স্তরের ডিক্যাথলন অ্যাথলেট। তার বাবা ছত্তীশগড় পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর।

    খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে, লরেন্স বিষ্ণোই ‘গ্যাং’-এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই সম্পত নেহরা। একডজন খুন থেকে গুচ্ছের তোলাবাজি, ছিনতাই-সহ নানাবিধ অভিযোগ রয়েছে এই দলটির বিরুদ্ধে। নেহরাকে এর আগেও একবার ২০১৬-য় গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু জামিনে ছাড়া পেয়ে যায়। জেরা করে পুলিশ জানতে পারে পাতিয়ালা জেলেই লরেন্সের সঙ্গে আলাপ সম্পতের।

    বর্তমানে বিষ্ণোই-ও রাজস্থানের ভরতপুর জেলে বন্দি রয়েছে লরেন্স। গত জানুয়ারিতেই সে সালমান খানকে একবার খুনের হুমকি দিয়েছিল।

  • জামিন আবেদন প্রত্যাহার করলেন কণ্ঠশিল্পী আসিফ

    জামিন আবেদন প্রত্যাহার করলেন কণ্ঠশিল্পী আসিফ

    কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিন আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার আইনজীবী। তবে প্রত্যাহারের কারণ জানা যায়নি।

    আজ রবিবার আসিফের পক্ষে তার তার আইনজীবীরা তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে ৫৭ ধারায় দায়ের করা মামলায় জামিন আবেদন প্রত্যাহার করেন। আদালতের তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বেগম বিয়ষটি নিশ্চিত করেছেন।

    রবিবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়েছিল। জামিন আবেদনের ওপর আজই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    এর আগে গত সোমবার (৪ জুন) সন্ধ্যায় আরেক সঙ্গীতশিল্পী শফিক তুহিন আইসিটি আইনে আসিফ আকবরের বিরুদ্ধে এই মামলাটি করেন। এতে আসিফ ছাড়াও আরও ৪-৫ জনকে আসামি করা হয়।

    এরপর গত বুধবার দিবাগত রাতে রাজধানীর মগবাজারে আসিফ আকবরের স্টুডিও থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে গ্রেফতার করে। সেদিন দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী আসিফের জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।