Category: বিনোদন

  • বিয়ের পর দীপিকার আবারো হলিউড যাত্রা

    বিয়ের পর দীপিকার আবারো হলিউড যাত্রা

    শামীম ইসলাম:
    প্রিয়াঙ্কা চোপড়ার পর হলিউডে সফল যাত্রা দীপিকা পাডুকোনের। যদিও তার ঝুলিতে মাত্র একটি হলিউডের সিনেমা। আর একটি সিনেমা দিয়েই বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেক্ষেত্রে প্রিয়াঙ্কার চেয়েও একটি জায়গায় এগিয়ে দীপিকা। কারণ তার ‘থ্রি এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমাটি যখন মুক্তি পায় একই সময় মুক্তি পায় প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’।
    আর ‘থ্রি এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ব্যবসাসফল একটি সিনেমা। সিনেমাটির প্রচারণার জন্য সিনেমার টিম ভারতেও এসেছিল। কিন্তু সেসময় প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ খুব একটা সুবিধা করতে পারেনি। তবে ‘কোয়েন্টিকো’ দিয়ে আসে প্রিয়াঙ্কার মূল জনপ্রিয়তা। এদিকে হলিউডের নতুন ছবিতে দীপিকার আবারো অভিনয়ের কথা চলছিল অনেকদিন। মাঝে জানা যায়, বিয়ের কারণে হলিউডের আরো একটি সিনেমার প্রস্তাব আসার পরও না করেন দীপিকা। তবে এবার হলিউডের নতুন সিনেমা নিয়েই শিরোনাম হলেন।
    ‘থ্রি এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিটির চতুর্থ কিস্তির জন্য আবারো ডাক পেয়েছেন দীপিকা। ছবিটির পরিচালক ডিজে কারুসু সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন। আগামী বছরের জানুয়ারি থেকে শুটিং শুরু করা হবে। আর দীপিকা তার বিয়ের আনুষ্ঠানিকতাও শেষ করতে যাচ্ছে চলতি বছর। তাই ছবির শুটিংয়ে অংশ নেওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যার কথা জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে এখনো খোলামেলা কিছু বলেননি দীপিকা।
  • বেদের মেয়ে জোছনা এখন ঢাকায়

    বেদের মেয়ে জোছনা এখন ঢাকায়

    ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে।’ আজও মানুষ ভুলতে পারেনি এমন জনপ্রিয় গানের কথা। এই ছবিতে অভিনয় করে সেসময় পুরো দেশ কাঁপিয়েছিলেন অঞ্জু ঘোষ।
    বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম ব্যবসাসফল এই ছবির নায়িকা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে নেই। ছবির জোছনাকে মনে থাকলেও হয়তো অনেকেই ভুলে গেছেন অঞ্জু ঘোষকে।
    এবার সেই নায়িকা ঢাকা সফর করছেন। ৫ সেপ্টেম্বর কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন তিনি। চমক হিসেবে নতুন কোনও ছবিতে অভিনয়ের ঘোষণা আসতে পারে তার। এছাড়া ঢাকাই ইন্ডাস্ট্রিতে সিনেমা প্রযোজনা করবেন বলেও শোনা যাচ্ছে।
    অঞ্জু ঘোষ চলচ্চিত্রে আসার আগে চট্টগ্রামে মঞ্চে বাণিজ্যিক নাটকের অভিনেত্রী হিসেবে কাজ করতেন। ১৯৮২ সালে এফ, কবীর চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এই ছবিটি ব্যবসায়িকভাবে সফল ছিল।
    ১৯৮৭ সালে অঞ্জু সর্বাধিক ১৪টি সিনেমাতে অভিনয় করেন। মন্দার সময়ে যেগুলো ছিল সফল ছবি। তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ ব্যবসাসফল ছবি। চলচ্চিত্রটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক বাণিজ্যসফল সিনেমা।
    ১৯৮৯ সালে মুক্তি লাভ করে ‘বেদের মেয়ে জোছনা’ ছবিটি। চলচ্চিত্রটি ভারতের পশ্চিমবঙ্গেও পুননির্মাণ করে মুক্তি দেওয়া হয়। এর মূল ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং ইলিয়াস কাঞ্চন।
    ১৯৯৬ সালে দেশ ছাড়েন অঞ্জু। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। সেখানকার চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। বর্তমানে তিনি ভারতে বিশ্বভারতী অপেরায় যাত্রাপালায় অভিনয় করছেন।
  • মেসির দেশে বিয়ে করছেন টাইটানিক অভিনেতা ডিক্যাপ্রিও!

    মেসির দেশে বিয়ে করছেন টাইটানিক অভিনেতা ডিক্যাপ্রিও!

    শামীম ইসলাম:

    ফুটবলে তার দেশের খুব একটা উন্নতি বা অর্জন না থাকলেও ব্যক্তিগতভাবে ফুটবলপ্রিয় অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আবার অনেক ফুটবল তারকাদের কাছেও বেশ প্রিয় এই অভিনেতা। খবর সেটি নয়। খবর হলো ফুটবলের জন্য জনপ্রিয় লিওনের মেসির দেশ আর্জেন্টিনার মেয়েকে বিয়ে করতে চলেছেন তিনি।

    গুঞ্জন শোনা যাচ্ছে, বিয়ে করতে চলেছেন ডিক্যাপ্রিও। কনের নাম কামিলা মোহনে। আর্জেন্টিনার এই মডেলের সঙ্গে ৮ মাসের প্রেম চলছে ডিক্যাপ্রিওর। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তার কাছের মানুষদের ভাষ্য, প্রেমের ব্যাপারে নাকি দুজনই খুব সিরিয়াস। তারা বিয়ে নিয়েও ভাবছেন।

    জানা গেছে, এখন লিও-কামিলা ইউরোপে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন। ৪৩ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে ২১ বছর বয়সী মডেল-অভিনেত্রী কামিলা বিয়েতে তার পরিবারের তরফ থেকেই নাকি সায় রয়েছে।

    এর আগে ফুটবলে আরেক জনপ্রিয় দেশ ব্রাজিলের মডেল জিজালে বানচেনের সঙ্গেও প্রেম করেছেন লিওনার্দো। সেখানেও শোনা গিয়েছিলো বিয়ের গুঞ্জন। তবে সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। দেখা যাক, মেসির দেশের কন্যা লিওয়ের গলায় বিয়ের মালা পড়াতে পারেন কী না।

    প্রসঙ্গত, ‘দ্য রেভেনান্ট’ মুভির জন্য ২০১৬ সালে অস্কার জেতেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন ‘টাইটানিক’ সিনেমায় অভিনয় করে। এটিই ছিলো তার প্রথম চলচ্চিত্র। ১৯৯৭ সালে মুক্তি পায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘টাইটানিক’।

    ছবিতে জ্যাক চরিত্রে লিওনার্দোর অভিনয় লাখো তরুণীর হৃদয় কেড়ে নেয়। বিশেষ করে ছবির শেষে তার মৃত্যু আজো সহজভাবে মেনে নিতে পারেনি সিনেমাপ্রেমী মানুষ।

  • বরিশাল নির্মিত ভৌতিক নাটক “দরজার আড়ালে”

    বরিশাল নির্মিত ভৌতিক নাটক “দরজার আড়ালে”

    বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে সুটিং করা হয়েছে এবং বরিশাল এর প্রতিভাবান অভিনয় শিল্পীদের প্রচেস্টায় নির্মিত হয়েছে, ভৌতিক কাহিনী নির্ভর হরর নাটক “দরজার আড়ালে।

    মোহাঃদীন ইসলাম এর পরিচালনা এবং চিত্রনাট্য রিসাদ জাহান ও অভিনয় করেছেন বরিশাল এর মঞ্চ অভিনেত্রী মোর্শেদা জাহান ইসা,শম্পা, তৃনা,আরিফ সজিব ও মিরাজ সহ অন্যান্য কলাকুশলীগন। বরিশাল এর নাটক হরর মোমেন্ট “দরজার আড়ালে” খুব শিগ্রই মুক্তি পাচ্ছে ইউটিউব চ্যানেল এ।

    বরিশাল এর সকল দর্শকদের কে নাটক টি দেখার জন্য অনুরোধ করেছেন,নাটকটির চিত্রপরিচালক ও সম্পৃক্ত সকল তরুন তরুনীরা।

  • শিগগিরই শুটিংয়ে ফিরছেন ইরফান খান

    শিগগিরই শুটিংয়ে ফিরছেন ইরফান খান

    শামীম ইসলাম:

    বলিউডের প্রভাবশালী নায়ক ইরফান খানের হঠাৎ করে হাই-গ্রেড নিউরোএন্ডোক্রাইন ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার খবর সবার জানা। আগস্টের শুরুর দিকে লন্ডনে চিকিৎসাধীন ইরফানের সর্বশেষ খবর পাওয়া গিয়েছিল কেমো থেরাপি নিয়েছেন তিনি। আর অভিনয় করতে পারবেন না এমন শঙ্কাও প্রকাশ করেছিলেন এই অভিনেতা। সবশেষ অভিনীত ‘কারওঁয়া’ সিনেমাটাই তার জীবনের সর্বশেষ সিনেমা হয়ে থাকে কিনা, জেগেছিল এমন শঙ্কাও! এরই মধ্যে সু খবর এলো আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন ইরফান খান।

    শারিরীক অবস্থা আগের চেয়ে অনেক ভালো এখন তার। তাই প্রিয় কাজের মধ্যে ফিরতে যাচ্ছেন। উধম সিং এর বায়োপিকে অভিনয় করবেন ইরফান খান। চলচ্চিত্রটি নির্মাণ করবেন পরিচালক সুজিত সরকার। ছবিতে ‘উধম সিং’য়ের চরিত্রে অভিনয় করবেন ইরফান। হঠাৎ ইরফান অসুস্থ হওয়ায় কাজ থেমে যায় ছবিটির। তবে আর শঙ্কা নেই, শিগগিরই ক্যামেরার সামনে আসবেন এই অভিনেতা।

    প্রায় বছরখানেক আগে এই সিনেমায় অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। এর আগে সুজিত সরকারের পরিচালনায় পিকু সিনেমায় অভিনয় করেছিলেন ইরফান খান, দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার জমজমাট রসায়ন লুফে নিয়েছিল দর্শক। সেই সুজিত অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইরফানের ফিরে আসার। তিনি বলেছেন, ‘সিনেমার পুরো টিম ইরফানের জন্যে অপেক্ষায় আছি, কখন তিনি ফিরবেন এবং নতুন করে কাজ শুরু করবেন আমাদের সঙ্গে। আমি এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি, যাদের কাজ দেখেছি, তাদের মধ্যে ইরফান অন্যতম সেরা অভিনেতা। আমি জানি, ওর নির্দিষ্ট কিছু স্বপ্ন আছে, ফিরে এসে সেগুলো সে পূরণ করবে, এমনটাই প্রত্যাশা করি। ওর সঙ্গে কাজ শুরু করার জন্যে আমরা সবাই পুরোপুরি প্রস্তুত।’

    নতুন সিনেমাতেও এরমধ্যেই নাম লেখানো শুরু করে দিয়েছেন ইরফান। স্ক্রীপ্টও পড়েছেন বেশ কয়েকটা। তবে দুয়েকটা কাজ আটকে আছে তার জন্যে, সেগুলো শেষ করেই নতুন সিনেমার কাজ ধরবেন, জানা গেছে এমনটাই। এরমধ্যে অন্যতম হচ্ছে বিশাস ভরদ্বাজের ‘স্বপ্নাদিদি’ প্রোজেক্টটা। ভারতের প্রথম মহিলা গ্যাংস্টার স্বপ্না দিদির জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটা, নাম ভূমিকায় অভিনয় করার কথা দীপিকা পাড়ুকোনের। তবে ইরফান অসুস্থ থাকায় সিনেমাটার শুটিং শুরু হতে পারেনি সময়মতো, দীপিকার শিডিউল জটিলতায় অচিরেই শুরু করাও যাচ্ছে না। সেকারণেই ইরফান-দীপিকার জুটি অনস্ক্রিনে দেখার জন্যেও দর্শকের অপেক্ষার প্রহরটা বাড়ছেই।

  • যে কারণে মাদকবিরোধী প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সঞ্জয় দত্ত

    যে কারণে মাদকবিরোধী প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সঞ্জয় দত্ত

    ভারতের উত্তরাখণ্ড রাজ্য সরকারের মাদকবিরোধী প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অথচ ব্যক্তি জীবনে এক সময় নিজেই মাদকের নেশায় বুঁদ ছিলেন মুন্না ভাই এম বি বিএস খ্যাত এ অভিনেতা। এমনকি মাদক নিরাময় কেন্দ্রেও ভর্তি ছিলেন তিনি। তবে সব ছেড়ে সুস্থ জীবন-যাপন করছেন তিনি। আর তাই এবার নিজেই নেমেছেন মাদক বিরোধী প্রচারণায়।

    সম্প্রতি তার জীবনী নিয়ে নির্মিত ‘সঞ্জু’ ছবিতে এসব বিষয়গুলো স্পষ্টভাবে উঠে এসেছে। গত শনিবার মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

    সংশ্লিষ্ট প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ব্যক্তিগত জীবনে মাদকাসক্ত ছিলেন সঞ্জয় দত্ত। ফলে তিনি যতটা নেশার ক্ষতিকর দিকটা তুলে ধরতে পারবেন, তা অন্য কেউ পারবেন না। তাই সঞ্জয়কে এই প্রচারে যুক্ত করা হয়েছে।

  • সালমানের বাবার কারণেই আমি শাহরুখ হয়েছি

    বলিউডের দুই প্রভাবশালী অভিনেতা শাহরুখ খান আর সালমান খান। কথায় আছে, এক বনে দুই রাজা থাকতে পারেনা। তবু তারা দুই রাজা হয়ে আছেন বলিউড রাজত্বে। পেশাগত প্রতিদ্বন্দ্বিতার কারনে তাদের মধ্যে বেশিরভাগ সময় অম্ল-মধুর সম্পর্ক বিরাজ করতে দেখা গেছে। এমনকি অনেক বছর নিজেরা মুখ দেখাদেখি পর্যন্ত করেননি।

    তবে এখন সেসব অতীত। বর্তমানে দুই খানের মধ্যে দারুণ বন্ধুত্বের সম্পর্ক বিরাজ করছে। সময় পেলে তারা একসঙ্গে সময় কাটান। অবসরে বেরিয়ে যান সাইকেলিংয়ে। তাছাড়া পারিবারিক পার্টি তো রয়েছেই। বলা যেতে পারে তারা এখন মানিক জোড়।

    সম্প্রতি শাহরুখ খান সালমান খানের টেলিভিশন অনুষ্ঠান ‘দশ কা দম’-এ অতিথি হয়ে এসেছিলেন। অনুষ্ঠানে তিনি তার ক্যারিয়ারে সফলতার পেছনে সালমান খানের বাবা সেলিম খানের অবদানের কথা জানান। তিনি বলেন, ‘প্রথম মুম্বাইয়ে এসেছিলাম উঠতি অভিনেতা হিসেবে। তখন সালমান খানের বাড়িতে খেয়েছি। সেলিম খান আমাকে অনেক সাহায্য করেছেন। সেকারনে আজ আমি শাহরুখ খান হতে পেরেছি। আমি এই অনুষ্ঠানে কেবল সালমানের কারণে এসেছি। সে আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব।’

    এদিকে শাহরুখ খান এখন ‘জিরো’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে বামন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ছবিতে চমক হিসেবে থাকছে সালমান খানের উপস্থিতি। সালমান খান এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করছেন। ইতোমধ্যে ছবির টিজারে একসঙ্গে হাজির হয়েছেন খানদ্বয়।

    অন্যদিকে সালমান খান অভিনয় করছেন ‘ভারত’ ছবিতে। ক্যাটরিনা কাইফ রয়েছেন সাল্লুর বিপরীতে। যদিও প্রথমে এতে অভিনয় করার কথা ছিল প্রিয়াংকা চোপড়ার। পরে তিনি ছবি থেকে সরে যান।

  • সালমান খানের বাবার চরিত্রে জ্যাকি শ্রফ!

    সালমান খানের বাবার চরিত্রে জ্যাকি শ্রফ!

    বলিউড সুপারস্টার সালমান খানের অাপকামিং সিনেমা ‘ভারত’। ছবিটি নির্মাণের ঘোষণা থেকেই একের পর এক চমক তৈরি করছেন পরিচালক। স্টার কাস্টিং এর ক্ষেত্রে ফের চমক দেখালে আলি আব্বাস জাফর। যার সবশেষ সংযোজন জ্যাকি শ্রফ।

    ‘ভারত’ সিনেমায় ভেটেরান এই অভিনেতাকে সালমান খানের বাবার ভূমিকায় দেখা যাবে।

    আলি আব্বাস জাফর তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই ভার্সাটাইল অভিনেতার সাথে তিনটি ছবির একটি কোলাজ শেয়ার করে লেখেন, ভারত পরিবারে স্বাগতম।

    এ প্রসঙ্গে গণমাধ্যমকে আলি আব্বাস জাফর বলেন, আমাদের জাগ্গু দা’র সাথে লন্ডনে দেখা হয়। এর পর আমরা আলোচনা করি। আমি তাঁর সাথে কাজ করতে চাইছিলাম। এবং সেই সুযোগ পেয়েও গেলাম। ছবিটির গল্প মাত্র ২০ মিনিটেই বলে শেষ করি আমি। আর জ্যাকি স্যার সাথে সাথেই রাজি হয়ে যান। আমার সৌভাগ্য যে, তাঁর মতো বড় অভিনেতার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি।

  • সালমান শাহকে নিয়ে আমার এখনও মুগ্ধতা কাটেনি : সুইটি

    সালমান শাহকে নিয়ে আমার এখনও মুগ্ধতা কাটেনি : সুইটি

    আগামী ৬ই সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী। আর এই দিনটি আসার আগেই শুভাকাঙ্ক্ষীদের  মনে পড়ে খুব অল্প সময়ে বনে যাওয়া সুপারস্টারের কথা। তেমনি একজন তানভীন সুইটি। সালমান শাহর বিপরীতে ‘স্বপ্নের পৃথিবী’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে ছোট পর্দায় অভিনয় শুরু করেন এই অভিনেত্রী।

    ১৯৯৫ সালের দিকে এই নাটকের শুটিং হয় বলে জানান তিনি। প্রথম নাটকের শুটিংয়ের সেই সময় প্রসঙ্গে সুইটি বলেন, সালমান শাহর সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল। তবে সেই সময়ে চারদিকে তার যথেষ্ট তারকাখ্যাতি।

    সুইটি বলেন, একজন মানুষের ভালো ব্যবহারের কারণেই তাকে আজীবন মনে রাখতে হয়। সালমান শাহর ব্যবহার প্রত্যেককে মুগ্ধ করতো। সেই মুগ্ধতা এখনো আমার কাটেনি।

    সুইটি বলেন, সালমান শুটিং স্পটে আমাকে সে ম্যাডাম বলে ডাকা শুরু করে। এটির কারণ জানতে চাইলে সে মজা করে বলে ফিল্মের নায়িকাদের ম্যাডাম বলে ডাকি। সত্যি বলতে, সে সময়ে সে এত বড় তারকা হওয়ার পরেও আমার সঙ্গে স্বাচ্ছন্দ্যে অভিনয় করে। এমনকি তার স্ত্রী সামিরাকে বলে দেয় আমাকে সহযোগিতা করার জন্য। সামিরাও বেশ হেল্পফুল ছিল। তার অকাল মৃত্যুতে মর্মাহত হয়েছি।

    সুই্যটি সম্প্রতি সরকারের উন্নয়নমূলক নতুন একটি প্রজেক্টে কাজ করেছেন এই অভিনেত্রী। পদ্মা ভাঙনের ফলে অনেকে ঘরবাড়ি হারিয়েছে। সরকার এই সব মানুষকে আশ্রয়কেন্দ্র তৈরি করে দিয়েছে। মৎস্য চাষ, গরুর খামারসহ বিভিন্ন প্রকল্পের জন্য সরকার তাদের ঋণ দিয়েছে। সরকারের উন্নয়নমূলক বিষয় নিয়ে এই প্রজেক্ট।

  • স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি ” সুপারহিট

    স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি ” সুপারহিট

    শৌখিন এর প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি” আগামী ৪ সেপ্টেম্বর, ২০১৮ইং, সন্ধ্যা ৬ টায় শুধু মাত্র  ইউটিউব চ্যানেলে আসছে….. গত ২৭ এপ্রিল ২০১৮ ইং, শুক্রবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শৌখিন এর প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি” এর তিনটি প্রদর্শনী হয়েছিল। তিনটি প্রদর্শনীতে মোট দর্শক সংখ্যা ছিল ৬৭৯ জন। আমরা আন্তরিক কৃতজ্ঞ সেই সকল দর্শকদের প্রতি। যারা আমাদের এই কাজটি প্রদর্শনীর বিনিময়ে দেখে আমাদের উৎসাহিত করেছিলেন। আর যারা সেই সময় দেখতে পারেননি তাদের সবার জন্যই  ইউটিউব চ্যানেলে দেখুন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি”। আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ আমাদের অনুপ্রানিত করবে এবং সামনের পথকে সুগম করবে।

    শৌখিন এর প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি” দর্শকের মনে সাড়া জাগিয়েছে,চিত্রনাট্য ও পরিচালনায় তরুন পরিচালক ও অভিনেতা,হামিদুর রহমান পাপ্পু,রচনা মোঃআলমগীর, বরিশাল এর মেয়ে বিটিভির সংবাদ পাঠিকা,জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী তাসমি চৌধুরী হানসা,অভিনিত এই চলচ্চিত্রে,বরিশাল এর কৃতিসন্তান মঞ্চ অভিনেতা,হাসিব চৌধুরী সহ অন্যান্য কলাকুশলি অভিনিত এই চলচ্চিত্রটি এখন বেশ আলোচিত,দর্শকের মন জয় করে নিয়েছে,সবার মন জয় করে,স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি””দেখা যাক কতদুর নিজেকে আলোকিত করে,দেখার অপেক্ষায় রইলো সমগ্র দর্শক।

    https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fattribution_link%3Fa%3DX8aLakTA2o8%26u%3D%252Fwatch%253Fv%253DO8a2YGIKoS8%2526feature%253Dshare&h=AT26s22n19sfy4cRgTLSMXYvDe-ki-L1mjX_XUnQkzUxYfsRkxpZ_sGqh-2YLWXfyKxBrxsRJ2gRuXhx5orQURmNNarq2IjAoFRLx2KAAnBuMw1TTc01303txQfQ5hUgjXk