Category: বিনোদন

  • দেবের প্রতীক্ষায় ফারিণের পর সুযোগ হাতছাড়া হলো ফারিয়ারও

    দেবের প্রতীক্ষায় ফারিণের পর সুযোগ হাতছাড়া হলো ফারিয়ারও

    টালিউডের জনপ্রিয় নির্মাতা অতনু রায় চৌধুরীর ‘প্রতীক্ষা’ সিনেমাটিতে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। কিন্তু ভিসা জটিলতার কারণে সিনেমাটি থেকে সরে এসেছেন এই অভিনেত্রী।

    এরপর থেকেই ফারিণের পরিবর্তে নতুন নায়িকার খোঁজ চলছিল বলে জানা যায়। তবে এরইমধ্যে গুঞ্জন ওঠে, ফারিণের চরিত্রটির জন্য প্রযোজক-পরিচালক নাকি বাংলাদেশের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কথা ভেবেছেন। দেশের পাশাপাশি ফারিয়া ইতিমধ্যেই কলকাতার বেশকিছু ছবিতে অভিনয় করে সেখানেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। আর তাই ফারিণের পরিবর্তে ফারিয়াকে নিয়েই কাজটি করতে চেয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।

    এ বিষয়ে সিনেমাটির প্রযোজক অতনু রায় চৌধুরী আনন্দবাজার পত্রিকাকে বলেন, তাসনিয়ার মতো নুসরাতও বাংলাদেশের অভিনেত্রী। প্রথম জন ভিসার কারণে আসতে না পারলে দ্বিতীয় জনেরও তো একই সমস্যা! তিনিই বা কী করে আসবেন? ফলে বাংলাদেশের কোনো নায়িকাকে তাই ছবির জন্য নিচ্ছেন না তারা।

    অতনু জানিয়েছেন, আপাতত তারা কলকাতার কোনো নায়িকাকে নিয়ে চিন্তা করছেন।

  • চলন্ত জিপ থেকে ছিটকে পড়েছিলেন ঐশ্বরিয়া!

    চলন্ত জিপ থেকে ছিটকে পড়েছিলেন ঐশ্বরিয়া!

    সালটা ছিল ২০০৩। ‘খাকি’ ছবির শুটিং করছিলেন ঐশ্বরিয়া রাই। ছবিতে অক্ষয় কুমার, তুষার কাপুর, অমিতাভ বচ্চনসহ অন্যরাও ছিলেন। তখনও অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার তেমন কোনো যোগাযোগ হয়নি। নাসিকে চলছিল ছবির শুটিং। একটি দৃশ্যে চলন্ত জিপে থাকার কথা ছিল ঐশ্বরিয়ার। সেই অনুযায়ী জিপে ওঠেন অভিনেত্রী। কিন্তু এক সময় ভারসাম্য হারিয়ে অভিনেত্রী ছিটকে পড়ে যান।

    তড়িঘড়ি করে হাসপাতালে পাঠাতে হয়েছিল নায়িকাকে। যদিও সেই সময় গাড়ি থামাতে ঝাঁপিয়ে পড়েন অক্ষয় কুমার। তবে শেষ রক্ষা হয়নি। কারণ ততক্ষণে গাড়ি থেকে ছিটকে পড়ে একাধিক চোট পান ঐশ্বরিয়া। পায়ের একটা অংশে গুরুতর আঘাত লাগে। ওই সময় ঐশ্বরিয়ার এমন দুর্ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েন অমিতাভ।

    সেই সময় অমিতাভ নাকি ঐশ্বরিয়ার মায়ের সম্মতি নিয়ে রাতারাতি তাকে মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তাও আবার অনিল আম্বানীর ব্যক্তিগত বিমানে।

    ওই ঘটনার পর এক সাক্ষাৎকারে অমিতাভ বলেন, আসলে ওই ঘটনা দেখার পর টানা দুই দিন দু’চোখের পাতা এক করতে পারিনি। সব সময় ওই ঘটনাটাই ভাসত চোখের সামনে। ঐশ্বরিয়ার পিঠ ক্যাকটাসের কাঁটায় আটকে গিয়েছিল। সেই দৃশ্য ভয়ংকর। সারা শরীরে অসংখ্য গুরুতর চোট পেয়েছিল।

    যদিও সকলের তৎপরতায় তড়িঘড়ি মুম্বাই নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয় ঐশ্বর্যার। সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিনেত্রী। এই ঘটনার প্রায় চার বছর পর বচ্চন পরিবারের বৌ হন ঐশ্বরিয়া।

  • জন্মের পর চার মাস নাম ছাড়া ছিলেন ঐশ্বরিয়াকন্যা আরাধ্যা

    জন্মের পর চার মাস নাম ছাড়া ছিলেন ঐশ্বরিয়াকন্যা আরাধ্যা

    অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের কন্যা আরাধ্যা গত বছর ১৬ নভেম্বর ১২ বছরে পা দিয়েছে। জন্মের পর থেকেই আরাধ্যাকে নিয়ে দর্শকের কৌতূহলের আর শেষ নেই। তবে মা ঐশ্বরিয়া এবং বাবা অভিষেক একটা সময় পর্যন্ত মেয়েকে ক্যামেরার আড়ালে রাখার চেষ্টা করেন।

    বচ্চন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য হওয়ার কারণে তাকে নিয়ে একটু বাড়তি কৌতূহল থাকাটাই তো স্বাভাবিক। তাই তো সন্তানের ব্যক্তিগত জীবন কখনো তেমনভাবে প্রকাশ্যে আসতে দেননি এই দম্পত্তি। দাদা-দাদিরও চোখের মণি আরাধ্যা। জয়া বচ্চনের সঙ্গে আরাধ্যাকে তেমন দেখতে পাওয়া না গেলেও, অমিতাভের সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে আরাধ্যাকে।

    তবে মজার ব্যাপার হল মেয়ের নাম নির্ধারণ করতে নাকি প্রায় চার মাস সময় লেগেছিল বচ্চন দম্পতির! যদিও মেয়ের জন্মের আগে থেকেই আরাধ্যা নামটা বেছে রেখেছিলেন বচ্চন দম্পতি। পরিবারের বাকি সদস্যরা সহমত কি না সেই অপেক্ষায় ছিলেন দম্পতি। অতীতের এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, মেয়ের জন্মের পর থেকে দম ফেলার ফুরসত ছিল না তার। কীভাবে চার মাস পেরিয়ে গিয়েছে বুঝেই উঠতে পারেননি।

    জন্মের পর থেকেই মেয়েকে আগলে রেখেছেন ঐশ্বরিয়া। প্রকাশ্যে সব সময় মেয়ের হাত ধরেই থাকেন। বাড়িতেও তার সঙ্গেই মেয়ের সমীকরণ সবচেয়ে ভাল। এই মুহূর্তে কৈশোরের দিকে এগোচ্ছে সে। ব্যস্ততা থাকলেও মেয়েকে সময় দেওয়াই প্রধান ঐশ্বরিয়ার জীবনে। সেই অনুযায়ী মেয়ের জন্মের পর থেকেই কাজের পরিমাণ বেশ খানিকটা কমিয়ে দিয়েছেন বলিউড কুইন।

  • স্বৈরাচারের চল্লিশায় অতিথি বাঁধন

    স্বৈরাচারের চল্লিশায় অতিথি বাঁধন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের ৪০ দিন উপলক্ষে ‘স্বৈরাচারের চল্লিশা’ পালন করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এ আয়োজন করেন মিরপুরবাসী।

    গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। তার পতনের ৪০ দিন উপলক্ষে এই চল্লিশা আয়োজনে গরু জবাই ও বিরিয়ানি রান্না করা হয়। একইসঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এলাকাবাসীসহ সবার মধ্যে খাবার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে ও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের মো. নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলাকাবাসী।

    আয়োজকরা জানান, এই আয়োজনে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল অভিনেত্রী বাঁধনকে। ইতোমধ্যে অভিনেত্রীর উপস্থিত হওয়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    চল্লিশার আয়োজক মো. হাবিবুর রহমান জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, বিশেষ করে আজমল হাসপাতালের গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এ এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ ও আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তাই স্বৈরাচার পতনের চল্লিশতম দিনে আমরা বাঙালি মুসলিমের ঐতিহ্য অনুযায়ী চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা চেষ্টা করলাম।

  • শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে কনকচাঁপা ও আশফাক নিপুণ

    শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে কনকচাঁপা ও আশফাক নিপুণ

    বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের বোর্ডে জায়গা পেয়েছেন সংগীতশিল্পী কনকচাঁপা, নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। 

    রোববার ১৫ সদস্যের শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগামী তিন বছর এই বোর্ড দায়িত্ব পালন করবে।

    ১৫ সদস্যের নতুন এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সংস্কৃতি উপদেষ্টা। ভাইস চেয়ারম্যান করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য হিসেবে আছেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, কবি নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুণ, অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ, অধ্যাপক তুহিন ওয়াদুদ, নাট্যব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, কবি ইমতিয়াজ মাহমুদ, সংগীতশিল্পী কনকচাঁপা, কবি সাইয়েদ জামিল ও শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।

    বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর আওতায় ২০২২ সালে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’।

  • যে কারণে ভাঙে অভিষেক-কারিশমার গভীর প্রেম

    যে কারণে ভাঙে অভিষেক-কারিশমার গভীর প্রেম

    একসময় বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী কারিশমা কাপুরের প্রেমের চর্চা ছিল বিনোদন দুনিয়ায়। দীর্ঘ দিনের গভীর প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায় বাগদানের মধ্য দিয়ে। আর বাগদান হওয়ার পর খুশিতে আত্মহারা ছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর। এমনকি নিজের আনন্দের কথা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছিলেন তিনি।

    কিন্তু দুই পরিবারের মধ্যে কথাবার্তা পাকা হওয়ার পরও অভিষেকের মন বদলে যায়। এর পর ভেঙে যায় দুই তারকার সম্পর্ক।

    অমিতাভ বচ্চনের জন্মদিনে বাগদান সেরেছিলেন অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর। তার ঠিক এক মাস পরেই ভেঙে যায় তাদের সম্পর্ক। কেন সম্পর্ক ভেঙেছিল তা এখনো জানা যায়নি, তা নিয়ে এখনো নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন শোনা যায়।

    অবশেষে জয়া বচ্চন নিজেই বিচ্ছেদের কারণ স্পষ্ট করেছিলেন—বাগদানে খুশি ছিলেন কারিশমা। তাই নিজের আনন্দের কথা সংবাদমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু অভিষেকের মন বদলে যায়। অভিনেতাই এই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এ সিদ্ধান্তে নাক গলায়নি পরিবার, জানিয়েছিলেন জয়া।

    কেন সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন অভিষেক? ‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া হ্যায়’ ছবির শুটিংয়ের সময় অভিষেক ও কারিশমাকে খুব কাছ থেকে দেখেছিলেন প্রযোজক সুনীল দর্শন। প্রযোজক এই সাবেক জুটির বাগদানে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু অভিষেক ও কারিশমা কখনই পরস্পরের জন্য উপযুক্ত বলে মনে করেননি। ছবির সেটে প্রায়ই দুজনকে ঝগড়া করতে দেখতেন সুনীল দর্শন।

    সংবাদমাধ্যমের কাছে প্রযোজক বলেন, মানুষ হিসাবে দুজনেই ভালো। কিন্তু তারা পরস্পরের সঙ্গে থাকার জন্য উপযুক্ত নন। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক লেগেই থাকত।

    তবে আরও একটি গুঞ্জনও শোনা যায়, অভিষেক ও কারিশমার সম্পর্কে নাকি অভিনেত্রীর মা অর্থাৎ ববিতা বেশ কিছু বিষয়ে নাক গলাতেন। ক্রমে সাবেক জুটির সম্পর্ক নাকি তিক্ত হতে থাকে। সেই সময় বচ্চন পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই কারিশমাকে নিয়ে নাকি চিন্তায় পড়েছিলেন ববিতা। তবে দুজনের কেউ কখনো মুখ খোলেননি এ বিষয়ে।

  • এক সিনেমায় দেখা যাবে পাঁচ নায়িকাকে

    এক সিনেমায় দেখা যাবে পাঁচ নায়িকাকে

    বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা হচ্ছে— ‘হাউসফুল’। এই জনপ্রিয়তার কারণে সিনেমাটির কয়েক পর্ব নিয়ে এসেছেন নির্মাতা। এর আগে ‘হাউসফুল’-এর প্রথম পর্ব মুক্তি পায় ২০১০ সালে। সিনেমাটি সুপারহিট হওয়ার পর দুই বছরের মাথায় নির্মাতা নিয়ে আসেন ‘হাউসফুল টু’। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে সর্বশেষ পর্ব ‘হাউসফুল ফোর’। এবার হাউসফুলের নাম এখনো চূড়ান্ত না হলেও হাউসফুল ফাইভ নিয়ে কার্যক্রম শুরু করেছেন নির্মাতা।

    বিশ্বব্যাপী জনপ্রিয়তায় ভরপুর এই চার পর্বের সিনেমা ৮০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। কিন্তু এর চার সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে। তবে প্রতিটিই ছিল কমেডিতে ভরপুর। মূলত নির্ভেজাল হাস্যরসের কারণেই এক যুগের বেশি সময় ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম। এবার আসছে এই ফ্র্যাঞ্জাইজির পঞ্চম সিনেমা, যা নিয়ে আসছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

    যেখানে এক সিনেমাতে থাকবেন তিন নায়ক আর পাঁচ নায়িকা। এর আগে জানা গিয়েছিল অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের নাম। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে— ইতোমধ্যে সিনেমায় যোগ দিয়েছেন পাঁচ নায়িকা। তারা হলেন— জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মা। লন্ডনে ৪৫ দিনের সূচিতে বিভিন্ন স্থানে কিছু দৃশ্যের শুটিং হবে সিনেমাটির। লন্ডনের পর মুম্বাইয়েও সিনেমার একটি বড় অংশের শুটিং হবে।

    জানা গেছে, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। তাই আয়োজনও অনেক বড়। এ ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তরুণ মনসুখানি। আগামী ২০২৫ সালের ৬ জুন মুক্তির উদ্দেশ্যে হাউসফুল ফাইভের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।

  • অভিনেত্রীকে হয়রানি, ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

    অভিনেত্রীকে হয়রানি, ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

    বলিউড অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানি জমি নিয়ে বিবাদের মামলায় পুলিশের কাছে হয়রানির শিকার হয়েছেন।

    অভিনেত্রীর দাবি মিথ্যা অভিযোগে তাকে ও তার বাবা-মাকে ৪৩ দিন কারাগারে থাকতে হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেই মামলার পুনরায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে বলে জানা গেছে। খবর দ্য হিন্দুর।

    বরখাস্ত পুলিশ কর্মকর্তারা হলেন তৎকালীন পশ্চিম জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসিপি) হনুমন্ত রাও এবং ইব্রাহিমপত্তনম থানার সার্কেল ইন্সপেক্টর এম সত্যনারায়ণ। বর্তমানে হনুমন্ত রাও অন্ধ্রপ্রদেশ পুলিশ সদর দপ্তরে এবং সত্যনারায়ণ বিজয়ওয়াড়ার গভর্নরপেট পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার হিসেবে কর্মরত।

    মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থানায় সজ্জন জিন্দালের বিরুদ্ধে ‘যৌন হেনস্তার’ অভিযোগ করার পর জেঠওয়ানিকে ঘিরে বিতর্ক শুরু হয়। পুলিশ প্রথমে কোনো ব্যবস্থা না নেওয়ায় মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পরে ডিসেম্বরে আদালতের হস্তক্ষেপের পরে জিন্দালের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী।

    জেঠওয়ানির অভিযোগ, জিন্দালের বিরুদ্ধে ‘যৌন নির্যাতনের’ মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা কান্তি রানা টাটা ও বিশাল গুন্নি তৎকালীন সরকারের প্রভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাকে চুপ করে দিয়েছিলেন। তাদের আরোপিত কিছু শর্তে রাজি হওয়ার পরই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

    এখানেই শেষ নয়, ফেব্রুয়ারি মাসে যুবজনা শ্রমিকা রাইথু কংগ্রেস পার্টির নেতা কুক্কালা বিদ্যাসাগর অভিনেত্রী ও তার বাবা-মায়ের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করেন। এই মামলায় পুলিশ কাদম্বরী জেঠওয়ানি ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করে। এখন অন্ধ্রপ্রদেশ পুলিশ অভিনেত্রীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা এবং হেনস্তার বিষয়ে পুনঃ তদন্ত করছে। বিজয়ওয়াড়ার পুলিশ কমিশনার সেন্ট্রাল ক্রাইম স্টেশন থেকে এসিপি শ্রাবন্তী রায়কে নিয়োগ করেছেন।

    ভারতীয় গণমাধ্যম জানায়, কাদম্বরী যখন পুলিশ হেফাজতে ছিলেন, তখন হনুমন্ত রাও বিজয়বরাতে আসেন। এই মামলার তদন্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিআই সত্যনারায়ণ ছিলেন তদন্তকারী কর্মকর্তা যিনি মামলা তদন্ত না করেই নথিভুক্ত করেন।

  • ভিডিও ভাইরাল, চিৎকার করছেন অভিনেত্রী

    ভিডিও ভাইরাল, চিৎকার করছেন অভিনেত্রী

    টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় চিৎকার করছেন ‘তুফান’ ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করে ‘দুষ্টু কোকিল’ খ্যাতি পাওয়া এই অভিনেত্রী।

    ব্যক্তিগত জীবনে মা-বাবা ও তিন পোষ্যকে নিয়েই অভিনেত্রীর জগৎ। মাঝে-মধ্যেই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা ঘাঁটলেই তাদের ছবি আর ভিডিও চোখে পড়ে।

    মিমির সংসারের সেই তিন পোষ্যের নাম চিকু, ম্যাক্স আর জাদু। বাড়িতে থাকলে এই তিনজনকে নিয়েই সময় কাটে নায়িকার। মিমি তার চিকু, ম্যাক্স আর জাদুর কীর্তিকলাপ মাঝে মাঝেই পোস্ট করে থাকেন।

    বেশ কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। যেখানে দেখা যায়, ক্ষত-বিক্ষত তার হাত! জাদুর নখের আঁচড় লেগেছিল।

    এরপর ঘটল আরও এক ঘটনা। মিমির শখের একটি সবুজ রঙের জামা ছিঁড়ে ফেলেছে তার পোষ্যরা। আর তা দেখেই রেগে লাল মিমি।

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন মিমি। যেখানে দেখা যাচ্ছে রীতিমতো চিত্‍কার করছেন অভিনেত্রী। আর নায়িকাকে দেখে ছুটে পালাচ্ছে তার আদরের দুই পোষ্য। কারণ নায়িকা নিজেও জানেন ওদের বলে তো কোনো লাভ নেই। তবে চিকু এবং জাদু দুজনেই বুঝতে পেরেছে যে তাদের মা রেগে গেছে।

  • কেন বাবা হওয়ার পর এখনো প্রকাশ্যে আসেননি রণবীর?

    কেন বাবা হওয়ার পর এখনো প্রকাশ্যে আসেননি রণবীর?

    মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গত রোববার কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন। ওই হাসপাতালের মালিক ভারতীয় ধনকুবের মুকেশ ও নীতা আম্বানী।

    সোমবার রাতেই মুকেশের গাড়ি দেখা যায় হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করেন ভারতের শীর্ষ এই ধনী। দীপিকা ও নবজাতককে দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।

    জানা গেছে, ২৮ সেপ্টেম্বর দীপিকার সন্তান পৃথিবীতে জন্ম নিতে পারে দীপিকার সন্তান। কিন্তু ৬ সেপ্টেম্বর সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ চতুর্থীর বিশেষ দর্শন সেরে পরের দিনই হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর জন্ম হয় কন্যা সন্তানের।

    বাবা হওয়ার পর এখনো প্রকাশ্যে আসেননি রণবীর সিং। ধারনা করা হচ্ছে, আরও কিছু দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরবেন মা ও সন্তান।

    তবে এরই মধ্যে হাসপাতালে দেখা গেছে, রণবীরের দিদি রিতিকা ভবানীকে। সোমবার বিকালে রিতিকাকে দক্ষিণ মুম্বাইয়ের ওই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু তার তরফ থেকে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।

    রণবীর ও দীপিকা ৮ সেপ্টেম্বরই ইনস্টাগ্রামে সন্তানের জন্মের কথা ঘোষণা করেন। জানান, তাদের একটি কন্যাসন্তান হয়েছে। তবে নবজাতকের নাম এখনো ঘোষণা হয়নি।

    আম্বানীদের সঙ্গে রণবীর-দীপিকার সম্পর্ক যে খুবই ভাল, তা বোঝা গিয়েছিল অনন্ত আম্বানীর বিয়ের সময়ই। আম্বানীর বাড়ির বিয়েতে প্রায় সকল অনুষ্ঠানেই জমিয়ে নাচ-গান করতে দেখা গেছে রণবীরকে। আম্বানী পরিবারের মালিকানাধীন হাসপাতালেই জন্ম হয়েছে বলিউডের তারকা এই দম্পতির প্রথম সন্তানের।

    রণবীর ইতোমধ্যেই পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। দীপাবলির সময় দীপিকা-রণবীরকে দেখা যাবে ‘সিংহম এগেন’ ছবিতে। পাশাপাশি রণবীর অপেক্ষা করছেন ‘ডন ৩’-এর জন্য।