Category: বিনোদন

  • প্রয়োজনে সন্তানের জন্য অভিনয় ছাড়বেন দীপিকা

    প্রয়োজনে সন্তানের জন্য অভিনয় ছাড়বেন দীপিকা

    বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির বিয়ের ছয় বছরের মাথায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সংসারের নতুন অতিথি আসার খবর প্রকাশ হয়েছিল গণমাধ্যমে। এর পর থেকেই শুরু হয় ভক্ত-অনুরাগীদের জল্পনা। অবশেষে গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) এলো সেই সুখবর— মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের মা হলেন দীপিকা। প্রথমবারের মতো বাবা হলেন রণবীর সিং।

    ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেছেন দীপিকা-রণবীর। গতকাল এক পোস্টে দীপিকা-রণবীর লিখেছেন— ওয়েলকাম বেবি গার্ল!’ তাদের এই পোস্টে দুই তারকার ভক্ত-অনুসারী থেকে বলিউড তারকারা শুভকামনা জানিয়েছেন।

    এর আগে গত শনিবার বিকালে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হন দীপিকা। তখন থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে গতকাল এলো সুখবর। কিছু দিন আগেই মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দেন দীপিকা। অভিনেত্রীর সেই বেবিবাম্প ফটোশুটের ছবিও প্রশংসিত হয় অন্তর্জালে।

    এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান বিষয়ে এক প্রশ্নের উত্তর দিয়েছিলেন রণবীর সিং, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তিনি বলেছিলেন— ‘আপনারা সবাই জানেন, আমার বিয়ে হয়ে গেছে, কয়েক বছর পর সন্তানও হবে। দীপিকার কাছে আমার একটিই আবদার— আমার একটা মেয়ে চাই। সে যেন দীপিকার মতো মিষ্টি হয়। সে জন্যই তো দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সব সময় দীপিকার ছোটবেলার ছবি দেখাব ওকে। তা হলে মিষ্টি মেয়ে হবে।

    রণবীরের চাওয়া পূর্ণ হয়েছে, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। সেই সাক্ষাৎকারে অভিনেতা আরও জানিয়েছিলেন— ছেলে হোক বা মেয়ে, সন্তানের নাম হবে শৌর্য বীর সিং।

    অন্যদিকে ভোগ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে দীপিকাও বলেছিলেন, তিনি বাচ্চাকাচ্চা ভালোবাসেন। এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তার আপত্তি নেই।

    উল্লেখ্য, ২০১৩ সালে ‘গোলিও কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিংয়ের সময় শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। পরে ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘৮৩’ ইত্যাদি ছবিতে তাদের জুটি হিসেবে দেখা গেছে। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালিতে বিয়ে করেন দীপিকা-রণবীর।

  • তারেক রহমানকে বকার ভিডিও দেখাতে পারলে জুতার মালা পরবেন হিরো আলম

    তারেক রহমানকে বকার ভিডিও দেখাতে পারলে জুতার মালা পরবেন হিরো আলম

    ঢালিউড অভিনেতা ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গেলে তার ওপর হামলা করে একদল যুবক।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হিরো আলমকে বেধড়ক পেটানো হচ্ছে। এমনকি কানে ধরে ওঠবসও করানো হচ্ছে।

    এ বিষয়ে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে হিরো আলম বলেন, যে অপরাধ করেননি, সেই অপরাধের অভিযোগে আবারও পিটুনির শিকার হলেন তিনি।

    হিরো আলম বলেন, ‘আমাকে এলোপাতাড়ি পেটানো হয়েছে। সারা শরীরে ব্যথা। পিটিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল ওরা।’ কী অপরাধে পেটানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি। আমি মামলা করতে গিয়েছিলাম।’

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক তাকে পিটুনি দিয়েছে বলে জানান এ কন্টেন্ট ক্রিয়েটর। হিরো আলম বলেন, ‘আজকে আমাকে বিএনপির লোকজন মারধর করল। তারা বলছে— আমি তারেক জিয়ার নামে কী বলছি। কেউ যদি সেই ভিডিও দেখাতে পারেন যে, আমি হিরো আলম তারেক জিয়াকে বকা দিছি, গালি দিছি… তাহলে আমি পুরো জুতার মালা গলায় দিয়ে বগুড়া শহর ঘুরব।’

    মারধরের শিকার এ কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ‘এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে— এটি কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যাচেষ্টা করা হলো! আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি।

    তিনি বলেন, ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এ কথা আগেও বলেছি। এর পরও আমাকে আদালতের মতো জায়গায় সবার সামনে পেটানো হলো। যারা এ হামলা করেছে, তাদের ফুটেজ আছে; শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হিরো আলম।

    উল্লেখ্য, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচন ও ২০২৩ সালের উপনির্বাচনে হিরো আলমের ওপর হামলা করা হয়েছিল। ভোট কারচুপি করা হয়েছে। এসব অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে মামলা করতে আদালতে গিয়েছিলেন হিরো আলম। ওই ৩৯ ব্যক্তির মধ্যে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

  • শিল্পী সংঘের নেতাদের ২১ প্রশ্ন ছুড়ে দায়িত্ব ছাড়তে বললেন বাঁধন

    শিল্পী সংঘের নেতাদের ২১ প্রশ্ন ছুড়ে দায়িত্ব ছাড়তে বললেন বাঁধন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে প্রশ্নবিদ্ধ হয়েছে ছোটপর্দার শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ ও এর নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে বিগত সরকারের পক্ষ নিয়েছে সংগঠনটির কর্তারা। সরকার পতনের পর ছাত্রদের আন্দোলনে যারা নীরব ভূমিকায় ছিলেন এমন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে অনেকেই পদত্যাগ করলেও ‘অভিনয়শিল্পী সংঘ’র ক্ষেত্রে তেমন কোনো চিত্রের দেখা মেলেনি।

    ফলে সংগঠনটির সংস্কার দাবি করছে সংস্কারকামী শিল্পীরা। এতে অভিনয়শিল্পী সংঘের কোনো প্রতিক্রিয়া না পেয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন এই সংগঠনের নামে ২১টি প্রশ্ন ছুড়ে দিয়ে তাদের দায়িত্ব ছাড়তে বলেছেন।

    রোববার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে প্রশ্নগুলো তুলে ধরে বাধঁন লিখেছেন-

    ১. চলমান এই সংস্কারের আলাপের বিষয়টা আপনারা যারা সংগঠনের সদস্য আছেন কমিটির পক্ষ থেকে আপনাদের সাথে তারা শেয়ার করেননি কেন?

    ২. সংগঠনের পক্ষ থেকে বর্তমান কার্যনির্বাহী কমিটি রাষ্ট্রের ক্রাইসিস মূহুর্তে যে বিবৃতি প্রদান করেছে সেটার জন্য সাধারণ সদস্যদের অনুমতি নেওয়া হয়নি কেন?

    ৩. এখন যে তারা বলছেন, তারা তখন এত কিছু করেছেন সেটা সকল সাধারণ অভিনয়শিল্পী জানে না কেন?

    ৪. কেন তারা ‘আলো আসবেই’ হোয়াটস অ্যাপ গ্রুপে এমন আলোচনা হচ্ছে জেনেও গণহত্যাকে প্রশ্রয় দিয়েছেন?

    ৫. তারা কেন প্রতিবাদ করেননি জোরালোভাবে?

    ৬. কেন একটা ন্যাশনাল ক্রাইসিসে তারা এমন আচরণ করবেন?

    ৭. আমরা তাদের আমাদের প্রতিনিধি মনে করি। আমরা তাদেরকে দেশের সকল অভিনয়শিল্পীর প্রতিনিধি হিসেবে গণ্য করি। প্রতিনিধিরা এমন কেন হবে যে অন্যায়কে সমর্থন করে?

    ৮. কোন দল কী করছে সেটার দায় শিল্পী কেন নেবে?

    ৯. এটা তো গঠনতন্ত্রের বিরোধী। এটা তো একটি অরাজনৈতিক সংগঠন। তাহলে কিভাবে রাষ্ট্রীয় রাজনীতির পাপেট হয়ে গেল এই সংগঠন?

    ১০. সাধারণ কিছু অভিনয়শিল্পী সংগঠনের সাথে বসতে চাইলেন যখন তাদের মতামত প্রকাশের জন্য, তখন সেই বিষয়ে তারা কেন আপনাদের সাথে আলাপ করলেন না?

    ১১. জানতে চান, সংগঠন কেন পেশাদার অভিনয়শিল্পী হিসেবে যে স্বার্থ, মর্যাদা, অধিকার রক্ষার দায়িত্ব গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে নিলেন, সেই দায়িত্বে তারা ব্যর্থ হলেন কেন?

    ১২. একটা ক্লোজ ডোর বৈঠক করতে চাওয়া হয়েছিলো, দুই পাশে দুটি ক্যামেরা। সবাই সবার প্রতি সম্মান রেখে কথা বলার আহবান জানানো হয়েছিলো। তারা সেখানে কেন কে সদস্য আর কে সদস্য না সেটার প্রশ্ন তুললেন?

    ১৩. অভিনয়শিল্পীরা তো অভিনয়শিল্পী সংগঠনের সাথেই কথা বলবে। অন্য কারো সাথে না। সেটাকে তারা সম্মান দেখালেন না কেন?

    ১৪. এটা শুধু আমার, ওনাদের, তোমার, এমনটা হবে কেন?

    ১৫. আমরা একটা কেমন সংগঠন দেখতে চাই- সেই ভিশন শেয়ার করার সুযোগ কেন থাকবে না?

    ১৬. এটাতো সকল দৃশ্যমাধ্যমের পেশাদার অভিনয়শিল্পীদের একমাত্র সংগঠন হওয়ার কথা গঠনতন্ত্র অনুযায়ী। তাহলে সেটা এখনো কেন হলো না?

    ১৭. অধিকাংশ অভিনয়শিল্পী কেন জানেন না যে আসলে সংগঠন এর কাজ কি? কি হবে এটা করে? এটার সদস্য কেন হবেন? সেই আগ্রহ এ সময়ের অভিনয়শিল্পীদের তৈরি হচ্ছে না কেন?

    ১৮. কেন গ্লোবালি এই সংগঠনটা ডেভেলপড হয়নি এতদিনেও?

    ১৯. কেন এতদিনেও স্বীকৃতি পায়নি যে অভিনয় একটি পেশা? কোথায় আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি?

    ২০. কেন এই সংগঠনের যা যা করার কথা ছিলো, কেন তারা তা করতে পারেননি?

    ২১. কেন আমরা লজ্জিত হলাম, অপমানিত হলাম? এটা কি কার্যকরী কমিটির ব্যর্থতা নয়?’

    প্রশ্ন শেষে বাঁধন লেখেন, ‘আমাদের সম্মানহানির দায় সংগঠনের সকল ডিসিশন মেকারের। তাই আমরা এই সকল জিজ্ঞাসায় পুরো কমিটিকে ক্লোজড ডোরে জিজ্ঞেস করতে চেয়েছিলাম। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিত সৃষ্টি না হয়। তারা কি করলেন, বিভেদ তৈরি করলেন। যেহেতু আপনারা বিভেদকারী এবং আপনাদের সকল অভিনয়শিল্পীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার সদিচ্ছা নাই, আপনাদের আহবান জানাচ্ছি প্লিজ দায়িত্ব ছেড়ে দেন।’

    সবশেষ এই অভিনেত্রীর আহ্বান, চলেন সবাই মিলেমিশে সকল দৃশ্যমাধ্যমের পেশাদার অভিনয়শিল্পীদের নিয়ে একত্রিত করে সংগঠিত হয়ে গঠনতন্ত্র অনুযায়ী তাদের সকল স্বার্থ, অধিকার এবং মর্যাদা নিশ্চিত করি। আমাদের বর্তমান সংগঠনটিকে সুন্দর করে এমন একটা সংগঠন বানাই যেটা সকল অভিনয়শিল্পীর ছায়া হবে।

    একসঙ্গে, ভেদাভেদহীন, অভিনয়শিল্পী পরিচয়ে। শিল্পীদের সকল অধিকার, স্বার্থ, মর্যাদা রক্ষা যদি সংগঠন নিশ্চিত করে তাহলেই না অভিনয়শিল্পী নিশ্চিন্তে শুধু অভিনয়টাই করতে পারবে। আসেন সবাই মিলে জানতে চাই। সংগঠনকে প্রশ্ন করি।’

  • সংসার ভাঙল নির্মাতা দীপংকর দীপনের

    সংসার ভাঙল নির্মাতা দীপংকর দীপনের

    সংসার ভেঙেছে চিত্রনির্মাতা দীপংকর দীপনের। রোববার (৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে স্ত্রী সংযুক্তা মিশুর সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছেন তিনি।

    বিচ্ছেদের ঘোষণা দিয়ে দীপন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি’।

    বিচ্ছেদের বিষয়টি নিয়ে কোন প্রশ্ন না তোলার অনুরোধ জানিয়ে দীপন যোগ করেন, ‘ন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোন প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য’।

    জানা যায়, দীর্ঘদিন ধরেই আলাদা থাকতেন দীপন ও তার স্ত্রী সংযুক্তা মিশু। গত বছর সামাজিক মাধ্যমে এক অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে তাদের দূরত্বের বিষয়টি জানাজানি হয়।

    ২০১৭ সালে দীপংকর দীপন নির্মিত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা চার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এরপর তার নির্মিত ‘অপারেশন সুন্দরবন’, ‘অন্তর্জাল’ সিনেমাও দর্শকমহলে সাড়া জাগায়।

  • প্রিয়াঙ্কা-আলিয়াদের শুভেচ্ছাবার্তায় সিক্ত দীপিকা

    প্রিয়াঙ্কা-আলিয়াদের শুভেচ্ছাবার্তায় সিক্ত দীপিকা

    প্রথমবার মাতৃত্বের স্বাদ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রোববার (৮ সেপ্টেম্বর) বলিউডের তারকা জুটি রণবীর সিং-দীপিকার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। ইনস্টাগ্রামে এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারকা দম্পতি।

    তাদের ঘরে নতুন অতিথি আগমনের খবরে খুশির ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট।

    দীপিকা এবং রণবীরের সঙ্গে বেশকিছু সিনেমায় কাজ করা ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়াও তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী গায়ক নিক জোনাসও।

    এছাড়া ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, সুনীল শেঠি, অনন্যা পাণ্ডে, শর্বরী, জোয়া আখতারসহ আরও অনেকেই রণবীর-দীপিকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

  • মিয়াভাই খ্যাত নায়ক ফারুকের ইন্তেকাল

    মিয়াভাই খ্যাত নায়ক ফারুকের ইন্তেকাল

    বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) আর নেই।

    সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা।

    ২০২১ সালের ৪ মার্চ সিঙ্গাপুরে যান ফারুক। চেকআপের পর তখন তার ইনফেকশন ধরা পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন ফারুক।

    প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

    ১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী। এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

    ১৯৭৫ সালে তার অভিনীত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ সিনেমা দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। ওই বছর ‘লাঠিয়াল’র জন্য তিনি সেরা-পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ ও ‘নয়নমণি’, ১৯৭৮ সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আব্দুল্লাহ আল মামুনের ‘সারেং বৌ’, আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’সহ বেশকিছু সিনেমায় ‘মিয়া ভাই’খ্যাত চিত্রনায়ক ফারুকের অভিনয় প্রশংসিত হয়।

  • এবার মাতাল নোবেলকে তালাক দিলেন তার স্ত্রী

    এবার মাতাল নোবেলকে তালাক দিলেন তার স্ত্রী

    মাদক না ছাড়ায় বিতর্কিত গায়ক নোবেলকে তালাক দিয়েছেন স্ত্রী সালসাবিল মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

    তিনি জানিয়েছেন, এতোদিন তালাক ঝুলিয়ে রেখেছিলেন। সবশেষে তিনি নোবেলের কাছে মাদক ছাড়ার ব্যাপারে জানতে চান, কিন্তু নোবেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মাদক ছাড়বেন না। এ কারণেই তালাক সম্পন্ন করেছেন।

    বৃহস্পতিবার দুপুরে সালসাবিল মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘তালাকের চিঠি আগেই দিয়েছিলাম। তালাক কার্যকর হতে তিনমাস সময় লাগে। কিন্তু চাইলে সেটাকে স্থগিত করা যায়। আমি নোবেলের পরিবর্তন আশা করে সেটাকে স্থগিত রেখেছিলাম। আজ সকালে (বৃহস্পতিবার) সেটা কার্যকর করেছি। ’

    বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, “আমি হয়তোবা আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিষ্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম,

    কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয় আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেবার জন্য জিজ্ঞেস করি। সে পরিষ্কার ভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না এবং বলে, “নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম লল” এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিষ্ট্রেশন সম্পন্ন করি । ধন্যবাদ ??

    আমার প্রাক্তনকে আমি শুভকামনা জানাই । নোবেল কখনোই এতো অসুস্থ ছিলো না । এমন না যে নোবেলের আজকের এই অবস্থার জন্য ও শুধু একা দায়ী । অবশ্যই সে নিজেই সবচেয়ে বেশি দায়ী কিন্তু তার মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে

    সরকারি প্রশাসনিক উর্ধতন কর্মকর্তা , রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যাবসায়ী; (দরকার হলে নাম বলব)। যাদের আগের ক্রিমিনাল রেকর্ড আপনারা নিউজে দেখেছেন অথবা এখনো দেখেননি, কিন্তু নোবেলের আশে পাশে তাদের অবশ্যই দেখেছেন এবং দেখে থাকবেন । (তাদের মধ্যে কিছু শো অরগানাইজারও)

    বাংলাদেশের মাদকদ্রব্য ব্যাবসায় তারা সচল এবং কিছু এয়ার হোস্টেসদের (একজন এয়ারহোস্টেস যে অন্য এয়ারহোস্টেসদের পরিচালনা করে এবং ডিস্ট্রিবিউশন সুবিধার্থে পরিচিত মুখ/ভিক্টিম খুঁজে বের করে) মাধ্যমে এবং অন্যান্য পন্থায় তারা দেশে মাদক আমদানি করে এবং গোপনভাবে ডিস্ট্রিবিউশন করে যার একজন ভিক্টিম নোবেল নিজেই , আসলে শুধু ভিক্টিম বললে ভুল হবে এখন জড়িত ।

    মিডিয়ার বিষয় তাই শুধু সামনে এসেছে কিন্তু এসব/এক ক্ষমতাধারী সিন্ডিকেটের ব্যাবসার মুনাফাই আসে বিভিন্ন পরিবারের সন্তানদের ও যুবসমাজকে মাদকাসক্ত করিয়ে। ”

  • ইফতার বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন মাহিয়া মাহি

    ইফতার বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন মাহিয়া মাহি

    গত সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশ্য গ্রেফতারের দিনই পেয়েছেন জামিন তিনি। এরই মধ্যে এবার নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে মাহি ও তার স্বামী রাকিব সরকারকে।

    গত বছরের মতো এবারও তার ফারিশতা রেস্টুরেন্টে নানান পদের বাহারি খাবার নিয়ে সাজিয়েছেন ইফতারির পসরা। প্রথম রোজায় রেস্টুরেন্টে নিজে উপস্থিত থেকে ক্রেতাদের আকৃষ্ট করেছেন, সার্বিক কার্যক্রম তদারক করেছেন।

    শুক্রবার রমজানের প্রথম দিন বিকালে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তেলিপাড়া এলাকায় ফারিশতায় দেখা যায় তাদের।

    মাহিয়া মাহি এ সময় ফেসবুকে লাইভ করে ফারিশতার ইফতার আয়োজন তুলে ধরেন।

    ইফতার বিক্রির সময় রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি বিভিন্ন আইটেম ও ইফতার বানানো দেখান।

    এ সময় স্বামী রাকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, এবার তুমি কিছু বলো।

    রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার এ সময় বলেন, গত বছরের মতো এ বছরও আমরা ইফতারসামগ্রী নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু খাবার, এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।

  • এবার আদালতে শাকিব খান

    এবার আদালতে শাকিব খান

    মানহানির অভিযোগ এনে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। বৃহস্পতিবার বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন তিনি।

    জানা যায়, একাধিকবার চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানায় মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।

    এর আগে, শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহকারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন রহমত উল্লাহ। এর জেরেই মানহানির মামলা করতে আদালতে উপস্থিত হয়েছেন শাকিব খান।

  • ছেলে বীরের জন্মদিনে যা বললেন বুবলী

    ছেলে বীরের জন্মদিনে যা বললেন বুবলী

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ। তিন পেরিয়ে চার বছরে পা রাখলেন তার ছেলে। ২০২০ সালের ২১ মার্চ তারকা অভিনেত্রীর কোলজুড়ে এসেছিলেন বীর।

    সোমবার দিবাগত রাত ১২টা ১৩ মিনিটে ফেসবুকে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বুবলী।

    অভিনেত্রী ক্যাপশনে লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা। তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি।
    বুবলী লেখেন, তোমাকে বুকে নেবার পর কি যে শান্তি লাগছিল। স্বর্গের সুখ বুঝি এমনি হয়।

    তখন অনেক কেঁদেছিলাম বাবা। কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল।
    সবশেষ নায়িকা লেখেন, তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী। অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য।

    শুভ জন্মদিন আমার কলিজা বাবা। এর পরই জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোটিকন।
    প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ৩ অক্টোবর শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন তিনি। স্ট্যাটাসে লেখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দু’টো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।

    এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।