Category: বিনোদন

  • রণবীরের ছবি প্রসঙ্গে বিদ্যা বালান, ‘আমাদেরও একটু দেখতে দিন’

    রণবীরের ছবি প্রসঙ্গে বিদ্যা বালান, ‘আমাদেরও একটু দেখতে দিন’

    বিনোদন ডেস্কঃ বলিউড তারকা রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। ‘পেপার’ ম্যাগাজিনের জন্য তোলা ওই ছবি নিয়ে মামলা পর্যন্ত দায়ের হয়েছে অভিনেতার বিরুদ্ধে। আর নেট দুনিয়ায় সমালোচনা তো ঝড়ের বেগে চলছে।

    তবে বলিউডের অনেক তারকাই রণবীরের পক্ষ নিয়েছেন। বিষয়টিকে একান্ত ব্যক্তিগত ইচ্ছা হিসেবেই মনে করছেন তারা। এই তালিকায় আছেন আদিত্য রায় কাপুর, বিজয় অগ্নিহোত্রী, স্বরা ভাস্কর, নির্মাতা রামগোপাল ভার্মাসহ কয়েকজন।

    এবার রণবীরের ফটোশুট নিয়ে মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। তিনি বললেন, ‘সমস্যাটা কোথায়? এই প্রথম কোনও পুরুষ এরকম করছেন। আমাদেরও একটু দেখতে দিন না!’

    বৃহস্পতিবার (২৮ জুলাই) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিদ্যা। সেখানেই তার কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। মামলার প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘মনে হয়, ওদের কাছে বেশি কাজ নেই। তাই এই বিষয়ে সময় দিচ্ছে। আপনাদের ভালো না লাগলে কাগজ বন্ধ করে রেখে দিন। ফেলে দিন। মামলার জটিলতা কেন!’

    উল্লেখ্য, রণবীরের নগ্ন ফটোশুটের পর তার বিরুদ্ধে দুটি অভিযোগ জমা পড়েছে মুম্বাই পুলিশের কাছে। এক মহিলা আইনজীবী এবং একটি এনজিও পৃথকভাবে রণবীরের নাম মামলা দায়ের করেছেন। তবে পুরো বিতর্ক নিয়ে এখনো চুপ রয়েছেন রণবীর।

  • হিরো আলমের মুচলেকা : বিকৃত করে রবীন্দ্র সঙ্গীত গাইবেন না

    হিরো আলমের মুচলেকা : বিকৃত করে রবীন্দ্র সঙ্গীত গাইবেন না

    নিউজ ডেস্কঃ অভিনয় করে, গান গেয়ে, নির্বাচনে অংশ নিয়ে, হরেক বিষয় নিয়ে মন্তব্য করে; গত কয়েক বছর ধরে আলোচনায়-সমালোচনায় আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম।

    সম্প্রতি নানা ধরনের গান গেয়ে তিনি নতুন সমালোচনার জন্ম দিয়েছেন। কেউ তার গানকে বলছেন, রীতিমতো উৎপাত। এরমধ্যে রবীন্দ্র সঙ্গীতের সুর ‍বিকৃত করে হিরো আলম পড়েছেন বড় বিপদে।

    এবার সেই বিপাক এড়াতে ‘কখনও বিকৃত করে রবীন্দ্র সঙ্গীত গাইবেন না’ পুলিশের কাছে এমন মুচলেকা দিয়েছেন হিরো আলম।
    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জিজ্ঞাসাবাদে দেওয়া মুচলেকায়, অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না, বিকৃত করে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত গাইবেন না মর্মে মুচলেকা দিয়েছেন হিরো আলম।

    বিভিন্নজনের অভিযোগের ভিত্তিতে ডিএমপি’র সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ডাকে আজ বুধবার (২৭ জুলাই) সকালে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে উপস্থিত হন হিরো আলম। সেখানে বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

    ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর-রশিদ বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিবি সাইবার ক্রাইম বিভাগের কাছে অজস্র অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে আজ তাকে ডাকা হয়। ’

    তিনি আরও বলেন, ‘হিরো আলমের কথা আর কি বলব! পুলিশের যে ড্রেস, যে প্যাটার্ন, ডিআইজি, এসপি’র যে ড্রেস তা না পরে কনস্টেবলের ড্রেস পরে ডিআইজি, এসপি’র অভিনয় করছেন তিনি। ডিএমপি’র কমিশনার শিল্পী সমিতিতে বলেছেন পুলিশের পোশাক পরে অভিনয় করতে হলে অনুমতি নিতে হবে।

    কিন্তু হিরো আলম শিল্পী সমিতির সদস্যও না। অথচ তিনি অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরছেন। কনস্টেবলের ড্রেস পরে এসপি ডিআইজির অভিনয় করছেন। এটা তিনি জানেনও না। ’
    হারুন আরও বলেন, ‘বাংলাদেশের যে কৃষ্টি-কালচার রয়েছে আমরা গান গাই-শুনি, রবীন্দ্র-নজরুল সঙ্গীত।

    কিন্তু হিরো আলম যেভাবে গান গায় তাতে এসব কৃষ্টি-কালচার পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আমরা জিজ্ঞাসা করেছি, আপনি এসব কেন করেন? তখন হিরো আলম আমাদের বলেছেন, আমি আর জীবনে এসব করব না। আমি আর পুলিশের পোশাক পরব না। কোনো ধরনের রবীন্দ্র-নজরুল সঙ্গীত গাইব না। ’

    মুচলেকায় যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, অভিনয়ের ক্ষেত্রে যেকোনো বিশেষ বাহিনীর পোশাক ব্যবহারের ক্ষেত্রে বিকৃতভাবে উপস্থাপন না করে তা যথাযথ নিয়ম মেনে সঠিকভাবে উপস্থাপন করা হবে। বাঙালি সংস্কৃতি বিকৃতভাবে উপস্থাপিত হয় এমন কোনো কন্টেন্ট তৈরি ও প্রচার করা হবে না। ব্যাঙ্গাত্মক, মানহানিকর, হেয় প্রতিপন্নমূলক কোনো কন্টেন্ট তৈরি ও প্রচার করা হবে না। এমন কোনো কন্টেন্ট প্রচার করা হবে না যা জনমনে অসন্তোষ তৈরি হয়।

  • গায়ক ইলিয়াসের বিরুদ্ধে সুবাহর মামলার রায় আজ

    গায়ক ইলিয়াসের বিরুদ্ধে সুবাহর মামলার রায় আজ

    বিনোদন ডেস্কঃ গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে করা মামলা ১০ লাখ টাকায় পারিবারিকভাবে আপস করেছেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ। এ মামলার রায় আজ বুধবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক আবেরা সুলতানা খানম ঘোষণা করবেন।

    এর আগে সোমবার (২৫ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক আবেরা সুলতানা খানম রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। সেদিন আদালতে উপস্থিত হয়ে সুবাহ জানান তাদের মধ্যে ১০ লাখ টাকায় পারিবারিকভাবে মামলা আপস হয়েছে। এসময় ইলিয়াস হোসাইনও উপস্থিত ছিলেন। এদিন ইলিয়াস মামলায় জামিন নেন।

    এরপর বিচারক মামলাটির সাক্ষ্য ও যুক্তি উপস্থাপন শেষ করে রায়ের জন্য ২৭ জুলাই দিন ধার্য করেন।

    সুবাহ বিচারককে বলেন, আমরা পারিবারিকভাবে ১০ লাখ টাকায় মামলা মিমাংসা করেছি। টাকা আমি বুঝে পেয়েছি। এখন ইলিয়াসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

    তিনি আরও বলেন, যে সংসার করবে না তার সঙ্গে জোর করে সংসার করা যায় না। ইলিয়াস তার জীবনে ভালো থাকুক, আর আমি আমার জীবনে ভালো থাকি।

    এদিকে ইলিয়াস বলেন, পারিবারিকভাবে আমাদের আপস হয়েছে। সুবাহ ২০ লাখ টাকা দাবি করেছিলেন। তবে যে কোনোভাবে আমরা মিমাংসা করেছি।

    ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ১০ লাখ টাকার বিনিময় ইলিয়াস ও সুবাহর মামলা মীমাংসা হয়েছে। ২৭ জুলাই মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত।

    চলতি বছরের ৩ জানুয়ারি ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছিলেন সুবাহ।

    তবে ২৪ জুলাই আদালতে তিনি বলেন, আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আমি আর এ মামলা চালাতে চাই না। মামলা প্রত্যাহার করতে চাই। এরপর বিচারক আসামি ও বাদীর উপস্থিতির জন্য সোমবার (২৫ জুলাই) শুনানির দিন ধার্য করেছিলেন।

    এর আগে ১৯ জুন ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক আবেরা সুলতানা খানম। এ মামলায় ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

    চলতি বছরের মার্চে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-পরিদর্শক মাসুমা আফ্রাদ অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় সাক্ষী করা হয় ১১ জনকে।

    অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সুবাহ একজন অভিনয়শিল্পী এবং আসামি ইলিয়াস একজন কণ্ঠশিল্পী। ২০২১ সালের সেপ্টেম্বরে তাদের পরিচয়। পরিচয়ের সূত্র ধরেই প্রেমের সম্পর্ক। পরে দুই পরিবারের সম্মতিতে ওই বছরের ১ ডিসেম্বর ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের সময় ইলিয়াসের চাহিদা অনুযায়ী যৌতুক হিসেবে ১২ লাখ টাকা দামের রোলেক্স ব্র্যান্ডের একটি ঘড়ি, ২৫ হাজার টাকা দামের আরেকটি ঘড়ি, এক লাখ টাকার স্বর্ণের আংটি, গলার চেইনের জন্য ৫০ হাজার টাকা এবং বিয়ের কাপড় বাবদ দুই লাখ টাকা দেওয়া হয়।

    এতে সন্তুষ্ট না হয়ে সুবাহর কাছে ফ্ল্যাট কেনার জন্য ৫০ লাখ টাকা ও গাড়ির জন্য ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন ইলিয়াস। এছাড়া সুবাহর মায়ের কাছে যৌতুক হিসেবে ইউটিউব চ্যানেল কেনার জন্য ১০ লাখ টাকা দাবি করেন। তখনো ইলিয়াসকে আড়াই লাখ টাকা দেওয়া হয়।

    অভিযোগপত্রে আরও বলা হয়, সুবাহ জানতে পারেন ইলিয়াস একাধিক বিয়ে করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সুবাহকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন তিনি। এরপর ২০২১ সালের ২৭ ডিসেম্বর ইলিয়াস যৌতুক হিসেবে আরও ৮০ লাখ টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর জেরে ইলিয়াস কাচের গ্লাস ভেঙে তার ভাঙা অংশ দিয়ে সুবাহকে মারতে যান। তখন সুবাহ থামাতে গেলে তার বাম হাত জখম হয়। পরবর্তীতে ইলিয়াস বিষয়টি নিয়ে সুবাহর কাছে ক্ষমা চান এবং এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।

    এরপরও সুবাহর কাছে ইলিয়াস ফের টাকা দাবি করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এতে বলা হয়, পরের দিন ২৮ ডিসেম্বর ইলিয়াস আবার সুবাহর কাছে ৮০ লাখ টাকা দাবি করেন। এতে সুবাহ অস্বীকৃতি জানালে ইলিয়াস এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মারেন এবং চুলের মুঠি ধরে দেয়ালের সঙ্গে ঠুকে জখম করেন। অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন সুবাহ। মেডিকেল সনদপত্রে সুবাহকে মারপিট করে সাধারণ জখম করার বিষয়টি প্রকাশ পায়।

    তদন্তকালে ইলিয়াসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ১১(গ) ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

    মামলার অভিযোগে যা আছে

    চলতি বছরের (২০২২) ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে ইলিয়াসকে আসামি করে রাজধানীর বনানী থানায় মামলা করেন সুবাহ। এতে ঘড়ি, স্বর্ণের আংটি, গলার চেইন ও কাপড়ের জন্য ইলিয়াসকে টাকা দেওয়ার কথা বলা হয়।

    মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ ডিসেম্বর দুপুরে ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য ৮০ লাখ টাকা দিতে সুবাহকে চাপ দেন ইলিয়াস। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে ওইদিন রাত ৮টার দিকে সুবাহকে শারীরিক নির্যাতন করেন ইলিয়াস। পরদিন আবারও ৮০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

    টাকা দিতে অস্বীকৃতি জানালে সুবাহকে আবারও শারীরিক নির্যাতন করেন ইলিয়াস। এতে জখম হন সুবাহ। এরপর সুবাহকে ব্যথার ওষুধের নামে অন্য ওষুধ খাইয়ে দেন। এর কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এ সুযোগে ইলিয়াস আলমারিতে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা নিয়ে যান।

  • শ্রাবন্তীর পা দেখে যা বলল ভক্তরা

    শ্রাবন্তীর পা দেখে যা বলল ভক্তরা

    বিনোদন ডেস্কঃ দু’দিন আগেই খোলামেলা ফটোশুট করে আলোচিত হয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। শরীরী আবেদন ফুটিয়ে তোলা সেই ছবির জন্য কটাক্ষও শুনতে হয়েছে তাকে। দু’দিন যেতে না যেতে আবারও সাহসী রূপে হাজির অভিনেত্রী। এবার নজরে তার অনাবৃত পা।

    রোববার (২৪ জুলাই) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সেখানে তাকে বেগুনি রঙের একটি শর্ট গাউনে দেখা গেছে। পোশাকের নকশা অনুযায়ী অভিনেত্রীর পায়ের সিংহভাগ অনাবৃত। তাই পা নিয়েই মেতেছে অনুসারীরা।

    ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘বেবি আই গট ইস্যুস, বাট আই লাভ মাইসেলফ’। তাকে ঘিরে এত বিতর্ক, সমালোচনা তিনি নিজেও অনুভব করেন। সেটাই যেন বুঝিয়ে দিলেন ক্যাপশনের মাধ্যমে। তার নানাবিধ সমস্যা রয়েছে ঠিক, তবুও শ্রাবন্তী নিজেকে ভালোবাসেন।

    শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে বাংলাদেশে। এই সিনেমায় তার সঙ্গে আছেন শান্ত খান, রজতাভ দত্ত, অমিত হাসান, শিবা শানু প্রমুখ। এছাড়া কলকাতায়ও কিছুদিন আগে তার একটি সিনেমা মুক্তি পায়। সেটার নাম ‘ভয় পেও না’।

    ছবির নিচে অসংখ্য ভক্ত তার পা দেখে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন। তাকে আবেদনময়ী বলেও অভিহিত করেছেন অনেকে। তবে নিন্দাও এসেছে সমান তালে। কেউ লিখেছেন, ‘হায়রে ঠাকুমা আবার ছোট পোশাক পরেছেন’, ‘আরেকজন লিখেছেন, ‘বুড়ি হয়ে গেছো, ছোট ড্রেস পরে লাভ হবে না’। যদিও এসব মন্তব্যে ভ্রূক্ষেপ করেন না শ্রাবন্তী।

  • ইলিয়াসের বিরুদ্ধে মামলা চালাতে চান না সুবাহ

    ইলিয়াসের বিরুদ্ধে মামলা চালাতে চান না সুবাহ

    বিনোদন ডেস্কঃ রণে ভঙ্গ দিলেন মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ। স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আর মামলা লড়তে চান না। যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে মামলাটি করেছিলেন সুবাহ। মামলা দায়েরের পর ঘটনার সত্যতা পাওয়ায় ইলিয়াসের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছিল পুলিশ।

    এরপর অভিযোগ গঠন করে বিচারকাজ শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে এখন ইলিয়াসের বিরুদ্ধে মামলা চালাতে চান না সুবাহ। মামলাটি প্রত্যাহার করবেন বলে মৌখিকভাবে আদালতকে জানিয়েছেন।
    রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক আবেরা সুলতানা খানমের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।

    এদিন সুবাহ আদালতে সাক্ষ্য দেন। এসময় মৌখিকভাবে ইলিয়াসের বিরুদ্ধে মামলা চালাবেন না বলে বিচারককে বলেন সুবাহ।
    সুবাহ আদালতে বলেন, আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আমি আর এ মামলা চালাতে চাই না।

    আমি মামলা প্রত্যাহার করতে চাই। এরপর বিচারক আসামি ও বাদীর উপস্থিতির জন্য সোমবার (২৫ জুলাই) দিন ধার্য করেন। এদিন আসামি ও বাদীর উপস্থিতিতে মামলা প্রত্যাহারের বিষয়ে শুনানি হবে।

  • রণবীরের নগ্ন ছবি দেখে যে প্রশ্ন মিমির

    রণবীরের নগ্ন ছবি দেখে যে প্রশ্ন মিমির

    বিনোদন ডেস্কঃ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রণবীর সিং-এর একটি ন্যুড ফোটোশ্যুট। গায়ে একটা সুতোও নেই নায়কের। পেপার ম্যাগাজিনের কভার শ্যুট নিয়ে এখন চর্চা চারদিকে। অনেকেই এই ছবি দেখে মন্তব্য করেছেন ‘আগুন’! কেউ কেউ রণবীরকে ‘সাহসী’ও বলেছেন। আর নেট-নাগরিকদের কাছ থেকে আসা সেই প্রতিক্রিয়া নিয়েই প্রশ্ন তুললেন টলিউড নায়িকা মিমি চক্রবর্তী।

    বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন মিমি। ইনস্টা স্টোরিতে রণবীরের ছবির সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘ইন্টারনেট এই ছবির তলায় আগুন লিখতে ভেঙে পড়েছে। মনে প্রশ্ন জাগছে যদি এখানে একজন নারী থাকত, তাহলে কি পরিস্থিতি আলাদা হত? আপনারা কি একইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলতেন? আমরা সমান অধিকারের কথা বলি, নারীদের ক্ষমতায়নের কথা বলি, কিন্তু সেটা করি কি?’

    মিমির এই পোস্টের সঙ্গে সহমত হবেন হয়তো অনেকেই! এই যেমন কিছুদিন আগেই ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্কের কথা আসতেই, তাকে ‘গোল্ড ডিগার’-এর নাম দিয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ। মানে টাকার জন্যই নাকি তিনি এই সম্পর্কে জড়িয়েছেন। এরকমই পোশাকের জন্য বারবার চরিত্র নিয়ে কথা ওঠে নায়িকাদের। একাধিক বিয়ে নিয়ে কটাক্ষ হয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর নামে।

    রণবীরের এই ভাইরাল ছবির প্রসঙ্গে বলতে গেলে, তুর্কিশ কার্পেটের ওপর শুয়ে আছেন তিনি। গায়ে কিছু না থাকলেও খুব সুন্দরভাবে ঢেকে রেখেছেন নিজের গোপনাঙ্গ। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের কায়দায় পোজ দিয়েছেন। সঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘ক্যামেরার সামনে শারীরক ভাবে নগ্ন হওয়া আমার কাছে আহামরি কিছু না। কিন্তু আমার কিছু কাজের মাধ্যমে আমি আমার আত্মাকে পর্যন্ত নগ্ন করে দর্শকের সামনে হাজির করিয়েছি। ওটাকেই আসলে নগ্ন হওয়া বলে। আমার কাজের খাতিরে আমি বারবার নগ্ন হতে রাজি। আমার কিচ্ছু যায় আসে না। আসলে সামনে থাকা মানুষগুলোই অপ্রস্তুত হয়ে পড়বে’।

  • আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেন পরীমনি

    আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেন পরীমনি

    বিনোদন ডেস্কঃ রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন পরীমনির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভি তার পক্ষে হাজিরা দেন।

    অন্যদিকে আদালতে হাজিরা দিয়েছেন অন্য আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। এদিন কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় রাষ্টপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৫ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। এছাড়া মামলার বাদী মজিবুর রহমানকে পুনরায় জেরা করার জন্য আবেদন করেন পরীমনির আইনজীবী। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

    এর আগে গত ২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত পরীমনির দেওয়া আবেদন মঞ্জুর করে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। এর আগে ১২ মে পরীমনি অসুস্থতাজনিত কারণে ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন।

    গত ১ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওইদিন মামলার বাদীর জবানবন্দি শেষে পরীমনি ও কবীর হালদারের পক্ষে অ্যাডভোকেট মাজেদুর রহমান মামুন তাকে জেরা করেন। কবীর হালদারের পক্ষে জেরা শেষ হলেও পরীমনির পক্ষে শেষ হয়নি। অন্য আসামি আশরাফুল ইসলাম দিপুর পক্ষে তার আইনজীবী এস এম আক্তারুজ্জামান হিমেল জেরা করেন।

    ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত অব্যাহতির আবেদন খারিজ করে আসামি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

    মামলার অভিযোগপত্রে বলা হয়, চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল।

    গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমনি বিভিন্ন স্থান থেকে এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমনি তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।

    একই বছরের ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়। তার পরদিন গত ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় করে।

  • আবারও আইটেম গানে ঝড় তুলবেন সামান্থা, শুটিং শুরু

    আবারও আইটেম গানে ঝড় তুলবেন সামান্থা, শুটিং শুরু

    বিনোদন ডেস্কঃ পুষ্পা’ সিনেমায় ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে নেচেছিলেন তিনি। তার নাচ ঝড় তুলেছিলো কোটি পুরুষের অন্তরে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি ভাইরাল হয়ে যান দক্ষিণ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
    মনোমুগ্ধকর নাচে পেয়েছেন ভক্তদের ভালোবাসা।

    আবারও তিনি নাচের ঝলক দেখাতে আসছেন। এবার তাকে নাচতে দেখা যাবে ‘যশোদা’ সিনেমায়। এ সিনেমায় তিনি প্রধান চরিত্রে আছেন। তবে তাতে আইটেম গানেও নাচবেন অভিনেত্রী।

    বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, হায়দরাবাদে চলছে এই গানের শুটিং। তার জন্য অসাধারণ সেট তৈরি করেছেন নির্মাতারা। নতুন এ আইটেম গানে আগের চেয়ে আরও বেশি ঝলক থাকবে এবং আবেদনময়ী রূপে দেখা যাবে সামান্থাকে।

    নারীকেন্দ্রিক ও ড্রামা ঘরানার এ সিনেমা যুগল পরিচালনা করছেন হরি ও হারিস।

    এতে আরও আছেন উন্নি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু । সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।

    ‘যশোদা’ ২২ আগস্ট মুক্তি পাবে। এর আগে অভিনেত্রীকে ডিকে-এর হিন্দি ওটিটি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছে।

  • আজ মিষ্টি মেয়ে কবরীর জন্মদিন

    আজ মিষ্টি মেয়ে কবরীর জন্মদিন

    বিনোদন ডেস্কঃ ঢাকাই ছবির মিষ্টি মেয়েখ্যাত কবরী সারোয়ার। তিনি একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী। আজ মঙ্গলবার (১৯ জুলাই) এই চলচ্চিত্র ব্যক্তিত্বের জন্মদিন।

    ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বাঁশখালীতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কবরী সারোয়ার। তার আসল নাম মিনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর।

    ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু সাহারা বেগম কবরীর। এরপর অভিনয় করেছেন ‘হীরামন’, ‘ময়নামতি’, ‘চোরাবালি’, ‘সারেং বৌ’, ‘পারুলের সংসার’, ‘বিনিময়’, ‘আগন্তুক’ সহ জহির রায়হানের তৈরি উর্দু সিনেমা ‘বাহানা’ এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ সহ অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি।

    তার নির্মিত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায় ২০০৫ সালে। অসমাপ্ত রয়েছে গেছে তার নির্মাণাধীন ‘এই তুমি সেই তুমি’ সিনেমাটি। এছাড়াও ২০১৭ সালে অমর একুশে গ্রন্থমেলা প্রকাশিত হয় তার আত্মজীবনীমূলক বই ‘স্মৃতিটুকু থাক’। এর বাইরে রাজনীতিতেও সক্রিয় ছিলেন কবরী। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

    ২০২১ সালের ১৭ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেন এই অভিনেত্রী।

  • শাহরুখপুত্র আরিয়ান নাইটক্লাবে, ভিডিও ভাইরাল

    শাহরুখপুত্র আরিয়ান নাইটক্লাবে, ভিডিও ভাইরাল

    বিনোদন ডেস্কঃ বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান। গত বছরের অক্টোবরে মুম্বাইয়ের একটি প্রমোদতরী থেকে গ্রেফতার করা তাকে। সেই সময় মাদক মামলায় জড়িয়ে প্রায় একমাস কারাবন্দি ছিলেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি নাইট ক্লাবে তাকে দেখা গেছে।

    ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে আরিয়ানের এই ভিডিও প্রকাশ করেন তার এক ভক্ত। পরবর্তীসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। সোমবার (১৮ জুলাই) মধ্যরাতে একটি পার্টিতে দেখা গেছে আরিয়ানকে।

    কালো টি-শার্ট ও কালো মাস্ক পরে উচ্ছ্বসিত মেজাজে দেখা গেছে তাকে। ভিডিওতে দেখা যায়, শান্তভাবে মাস্ক নামিয়ে পানীয়তে চুমুক দিচ্ছেন শাহরুখপুত্র। এরপর আবার মাস্ক দিয়ে মুখ ঢেকে ফেলেন।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের এক নাইটক্লাবে আরিয়ান খানের সেই দৃশ্য কোনো এক অনুরাগী ভিডিও করেছেন। সেই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে তারকাপুত্রকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেখে শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা বেশ আপ্লুত।

    আরিয়ান খান মাদককাণ্ডে বেকসুর ছাড়া পাওয়ার আগে জামিনের সময় তার পাসপোর্ট জমা রাখতে হয়েছিল। কিছুদিন আগে সেই পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন তিনি। আর আদালতের নির্দেশে ব্যক্তিস্বাধীনতা ও অধিকার ফিরে পাচ্ছেন এই স্টারকিড।