Category: বিনোদন

  • নাসির-তামিমার বিচার চলবে কি না, আজ আদেশ

    নাসির-তামিমার বিচার চলবে কি না, আজ আদেশ

    ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিচার চলবে কি না, এ বিষয়ে আজ মঙ্গলবার আদেশ দেবেন আদালত।

    অন্যের স্ত্রী থাকা অবস্থায় অবৈধভাবে বিয়ে ও ব্যভিচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

    এ দিন মামলা থেকে অব্যহতি পাওয়া তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধেও বিচার শুরু হবে কি না, এ বিষয়েও আদেশ দেওয়া হবে।

    ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুর্শিদ আহাম্মেদ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।

    গত ৩১ জানুয়ারি এ মামলায় বাদী ও বিবাদী পক্ষের পৃথক আবেদনের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন একই আদালত।

    ওইদিন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, নাসির-তামিমার বিচার শুরুর আদেশের বিরুদ্ধে আসামিপক্ষের রিভিশন আবেদন এবং সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে বাদীপক্ষের রিভিশন আবেদনের শুনানি শেষে আদেশের জন্য ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে।

    ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি এ মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত। একই সঙ্গে তামিমার মা সুমি আক্তারকে এই মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

    ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি করেন। আগের বিয়ে গোপন করে অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয় নাসিরের বিরুদ্ধে।

    মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান।

  • শামীমের সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন অহনা

    শামীমের সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন অহনা

    ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। ইতোমধ্যে একসঙ্গে দুই ডজন নাটকের কাজ শেষ করেছেন তারা। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, শামীম ও অহনা নাকি চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন। এরইমধ্যে এ প্রসঙ্গে একাধিকবার কথা বলেছেন শামীম।

    নিজের ফেসবুকেও দিয়েছেন অহনার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অহনা। তিনিও দিলেন ইঙ্গিতপূর্ণ উত্তর।
    অহনা সংবাদমাধ্যমকে বলেন, ‘সম্পর্ক তো থাকতেই পারে।

    শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। এ সম্পর্ক কাজের জায়গায়। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে—এ পারসোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইছি না। ’
    তিনি আরও বলেন, অনেকেই অনেক কথা বলছেন, সেটা আমরা কেউ পাত্তা দিচ্ছি না।

    আমরা একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটির অভিনয় ভালোভাবে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন কাজ করে যেতে চাই। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহ ভালো জানেন। আমার বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে।
    সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটা আমি এখনও জানি না।
    অহনা বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এ মুহূর্তে কিছুই বলতে চাইছি না। সেটা সময় হলেই জানিয়ে দেব। এখন ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছি। ঈদের আগপর্যন্ত টানা কাজ নিয়ে ব্যস্ত থাকব।

  • ছাত্রলীগের প্রতি যে অনুরোধ জানালেন চিত্রনায়িকা মাহি

    ছাত্রলীগের প্রতি যে অনুরোধ জানালেন চিত্রনায়িকা মাহি

    চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহিয়া। তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

    ওই আসনে ক্ষমতাসীন দলটির মনোনয়ন পেয়েছেন মুহা. জিয়াউর রহমান। এবার তার পক্ষে প্রচারণায় নামার জন্য ছাত্রলীগের প্রতি অনুরোধ জানালেন অভিনেত্রী মাহি।

    তিনি বলেন, “আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমান আঙ্কেল প্রচণ্ড ভালো একজন মানুষ। ছাত্রলীগের প্রত্যেক ভাইদের অনুরোধ করব, সবাই তার পক্ষে নৌকার প্রচারণায় নেমে পড়েন। আমি বিশ্বাস করি, আপনারা যেই প্রার্থীর পক্ষে কাজ করবেন, সেই প্রার্থীর হারার কোনও সম্ভাবনা নেই। ”

    সোমবার বিকালে রহনপুরে ছাত্রলীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান।

    মাহি বলেন, আপনারা যেখানে ভূমিকা রাখবেন, সেখানে পরাজয় হতেই পারে না। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা যাতে বিশাল ব্যবধানে জয়লাভ করতে পারে, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিজয় উপহার দিতে চাই। আপনাদের প্রতি অনুরোধ, এতে যা যা করণীয় তার সবকিছুই করতে হবে।

  • যতদিন বেঁচে আছি, দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর খোঁজ রাখবো: বর্ষা

    যতদিন বেঁচে আছি, দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর খোঁজ রাখবো: বর্ষা

    বিনোদন ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে জন্ম নেওয়া শিশুকে আর্থিক সহায়তা করেছেন চিত্র নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি যতদিন বেঁচে থাকবেন, দূর থেকে হলেও ওই নবজাতকের খোঁজ নিবেন বলে জানিয়েছেন।

    শনিবার (৩০ জুলাই) রাজধানীর যমুনা ব্লকবাস্টারে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত ‘দিন দ্য ডে’র বিশেষ শো-এ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    বর্ষা বলেন, ‘আমি নিজে থেকেও অনেক সময় চেষ্টা করি সামাজিক কাজে এগিয়ে আসার জন্য। অনেক সময় নিজে থেকে অনেক সামাজিক কাজ করা হয়। কিন্তু অনেক কিছু আসলে বলা হয় না। সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক গর্ভবতী মায়ের পেট ফেটে বাচ্চা বের হয়ে যায়। আমি যখন নিউজটা দেখলাম, খুব কষ্ট পেয়েছিলাম।

    তিনি আরও বলেন, ‘দেখে মনে হচ্ছিল বাচ্চাটি যেন আমারই। আমার যদি কোনোদিন মেয়ে হয় এমনি হবে। বিষয়টি দেখার পর ময়মনসিংহের জেলা প্রশাসকের ফোন নম্বরে যোগাযোগ করি বাচ্চাটা কেমন আছে, কোনো কিছু লাগবে কি না। তিনি জানিয়েছেন ভালো আছে এবং শিশুটির জন্য একটা ব্যাংক অ্যাকাউন্টও খুলেছেন। বাচ্চাটার ভালো চিকিৎসার জন্য তখন সহায়তা করেছি।’

    নিয়মিত শিশুটির খোঁজ রাখবেন জানিয়ে বর্ষা বলেন, কোনো সময় ফ্রি হলে বাচ্চাটাকে দেখতে যাবো। রাতে নিউজ দেখলাম, ওকে ঢাকার আজিমপুরে নিয়ে আসছে। আমি সেখানে যাবো, সেখানকার লোকজনের সঙ্গে কথা বলব। যতদিন আমি বর্ষা বেঁচে আছি, বাচ্চাটাকে দেখাশোনা করবো, দূর থেকেও হলেও।’

    এর আগে শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নবজাতকের ছাড়পত্র দিলে গাড়িযোগে ঢাকার আজিমপুর শিশু নিবাসে পাঠানো হয়।

    ১৬ জুন দুপুরে জাহাঙ্গীর আলম তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না আক্তার, মেয়ে সানজিদা আক্তারকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করাতে ময়মনসিংহের ত্রিশালে আসেন। পৌর শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে জাহাঙ্গীর আলম, স্ত্রী রত্না এবং মেয়ে মারা যান। তবে ট্রাকচাপায় রত্নার পেট ফেটে কন্যাশিশুর জন্ম হয়।

  • ‘ভাতের হোটেল’ নিয়ে আসছেন শুভশ্রী

    ‘ভাতের হোটেল’ নিয়ে আসছেন শুভশ্রী

    বিনোদন ডেস্কঃ টলিউড নায়িকা শুভশ্রীকে নিয়ে আলোচনার শেষ নেই। হঠাৎ শোনা যাচ্ছে তিনি নাকি ‘ভাতের হোটেল’ খুলছেন। কিন্তু শুভশ্রীর এমন কি হলো যে তাকে ‘ভাতের হোটেল’ দিতে হবে! এ নিয়ে টলিউডে চলছে বেশ আলোচনা।

    তাই বিষয়টা পরিষ্কার হতে আরও খোঁজ নেওয়া শুরু। পরে জানা গেলো সত্যিই ‘ভাতের হোটেল’ খুলছেন শুভশ্রী। নাম ‘ইন্দুবালা ভাতের হোটেল’! কিন্তু এটি বাস্তবের নয়। মূলত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ একটি ওয়েব সিরিজ। আর সেখানেই প্রধান চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। দু-একদিনের মধ্যে শুটিং শুরু হবে।

    এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। এই সিরিজের ইন্দুবালা চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।

    সিরিজের বেশির ভাগ শুটিং হবে কলকাতায়। কিছুটা অংশ ধরা হবে বাংলাদেশে।

    পরিচালক জানিয়েছেন, শুভশ্রী এরই মধ্যেই ‘ইন্দুবালা’ হয়ে উঠতে সোহিনী সেনগুপ্তের কাছে মহড়া নিচ্ছেন।

    পর্দায় ইন্দুবালার ১৬-৭৫ বছর বয়স দেখানো হবে। সংসার চালানোর জন্যই ওয়েব সিরিজে ভাতের হোটেল খুলবেন শুভশ্রী। সেখানে নিজ হাতেই করবেন রান্না।

  • বিনা কর্তনে সেন্সরে ছাড়পত্র পেল ‘ওরা ৭ জন’

    বিনা কর্তনে সেন্সরে ছাড়পত্র পেল ‘ওরা ৭ জন’

    বিনোদন ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খিজির হায়াত খান নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধনির্ভর সিনেমা ‘ওরা ৭ জন’। ছবিটি এর মধ্যে বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিষয়টি জাগো নিউজকে নির্মাতা খিজির হায়াত খান নিজেই নিশ্চিত করেছে।

    তিনি বলেন, আমাদের সিনেমা ‘ওরা ৭ জন’ বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর পেয়েছে। আসন্ন বিজয়ের মাসে সিনেমাটি দেশব্যাপী মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে। নভেম্বরে সিনেমাটির ট্রেলার আসবে। এর আগে ধীরে ধীরে আসবে টিজার ও গান।

    জানা গেছে, টানা ৪০ দিন শুটিংয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর কাজ শেষ হয়েছে গত ডিসেম্বরেই। শুটিং হয়েছে সিলেটের জৈন্তাপুরে।

    মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করে সাড়া ফেলেন।

    ‘ওরা ৭ জন’ ছবির সাতজনের একজন অভিনেতা ও নির্মাতা খিজির হায়াত খান নিজেই। এছাড়া ছয়টির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য ও নাফিস আহমেদ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জাকিয়া বারী মমকে।

    ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান। সংগীতের দায়িত্বে ছিলেন নাজমুল আবেদীন আবির। এতে গান গেয়েছে ব্যান্ড অসমাপ্ত। সিনেমাটোগ্রাফার ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান।

  • দ্বন্দ্ব ভুলে ফের এক হলেন আসিফ-ন্যানসি

    দ্বন্দ্ব ভুলে ফের এক হলেন আসিফ-ন্যানসি

    বিনোদন ডেস্ক ::: বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্সির দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হলো। তাদের মধ্যে বেশ ক বছর ধরে চলছিলো দ্বন্দ্ব। অবশেষে সকল দ্বন্দ্ব ভুলে আবারও এক হলেন তারা। আর সেই দ্বন্দ্বের ইতি ঘটালেন ন্যানসি নিজেই।

    শনিবার (৩০ জুলাই) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে আসিফ আকবর ফেসবুক পোস্ট লিখেছেন, ‘একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এলো সেই কাঙ্খিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া আমি ন্যানসি বলছি—খুব ভালো লাগল ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভালো লাগছিল। ন্যানসি তো আমার ছোট, আমি তো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।

    আসিফ আরও লিখেছেন, নাজমুন মুনিরা ন্যানসির কণ্ঠ আমাদের সম্পদ। আমাকে বলল, ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই রাজী হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যানসির সঙ্গে গল্প-গানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি।

    সবশেষে আসিফ বলেন, ভালো থাকো ন্যানসি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালো লাগা। আমিও সেই দলের বাইরে নই।

    আসিফ-ন্যানসির দ্বন্দ্ব শুরু হয় আজেবাজে মন্তব্য’র মধ্য দিয়ে। এরপর আসিফ ফেসবুক লাইভে এসে ন্যানসিকে হেয় করে কথা বলা, সঙ্গীতশিল্পী শফিক তুহিনের মামলায় কারাগারে যাওয়াসহ নানা কারণে আসিফ-ন্যানসি’র মধ্যে দূরত্ব বাড়তে থাকে। যদিও দ্বন্দ্বের মূলে ছিল আসিফ-ন্যানসির গানের রয়্যালটি। তা ২০১৮ সালের মাঝামাঝির কথা। সেসময় তাদের এই ঘটনায় উত্তাল ছিল পুরো সঙ্গীতাঙ্গন।

    ২০২০ সালের ১০ জুলাই ময়মনসিংহ কোতোয়ালি থানায় আসিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ন্যানসি। লিখিত অভিযোগে বলা হয়, বিভিন্ন মিডিয়ায় তার মানহানি হয় এমন বক্তব্য দিয়েছেন আসিফ আকবর। যার ফলে তিনি ও তার পরিবার হেয়প্রতিপন্ন হয়েছেন। প্রায় চার বছর পর অভিমান ভুলে আবারও এক হলেন তারা।

  • এবার ফাঁসির আসামি হিরো আলম!

    এবার ফাঁসির আসামি হিরো আলম!

    বিনোদন ডেস্কঃ এবার ফাঁসির কয়েদি হয়ে আসছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। একটি নতুন গান করেছেন। এই গানে তিনি কয়েদি হিসেবে অভিনয় করেছেন। কয়েদির পোশাকে বৃহস্পতিবার রাতে ফেসবুকে এসে লাইভ করেন।

    ‘বিকৃত সুরে’ রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও লালন সংগীত গাইবেন না বলে সম্প্রতি পুলিশের কাছে মুচলেকা দিয়েছেন হিরো আলম। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, মূল গণমাধ্যমে প্রচুর কথা হচ্ছে।

    আলোচনা সমালোচনা যখন তুঙ্গে তখনই আরেক পদক্ষেপ নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত আশরাফুল আলম যিনি কি না হিরো আলম নামে পরিচিত।

    ‘আমার জেল হবে না ফাঁসি হবে’ এই শিরোনামের নতুন একটি গান করছেন। আজ শুক্রবার গানটি মুক্তি দেওয়ার কথা জানিয়ে হিরো আলম বলেন, ‘আমি এই গানে একজন কয়েদির চরিত্রে অভিনয় করেছি। গানটাও আমি নিজে গেয়েছি। আমার মনে হলো একজন কয়েদির বিষয়টি তলে ধরলে কেমন হয়, সে থেকে এই ভাবনা। ’

    হিরো আলম বলেন, ‘দুইদিন ধরে তোলপাড় চলতেছে হিরো আলম নাকি গান গাইবে না। সে কথা ভুল। আমি বলেছি রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও লালন সংগীত গাইব না।

    আমার নিজের লেখা নিজের সুর করা গান তো গাইবো। সে অনুযায়ী আমার নিজের করা একটি গান নিয়ে আসছি। এখানে আমাকে ফাঁসির কয়েদি হিসেবে দেখা যাবে। আজ শুক্রবার গানটি মুক্তি পাবে। ’

    সম্প্রতি আশরাফুল আলম হিরো আলমকে তলব করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিয়ে হিরো আলম বলেন, ‘আমাকে ডাকা হয়েছিল কয়েকটা অভিযোগে। আমি রাতের রানি নামের একটা গান করেছিলাম।

    সে গান নিয়ে আপত্তি ছিল দুইজন মডেলের। এরপর রবীন্দ্রসংগীত নিয়ে অভিযোগ ছিল। আমাকে হারুন স্যার বলেছেন, সুর ছাড়া রবীন্দ্রসংগীত গাওয়া যাবে না। তার মানে আমি রবীন্দ্রসংগীত গাইব না এটা তো না। আমাকে ভালো কনটেন্ট বানাতে বলেছেন। ’

  • সাদা কালা’য় মজলেন অপু বিশ্বাস

    সাদা কালা’য় মজলেন অপু বিশ্বাস

    বিনোদন ডেস্কঃ একটা সময় ছিল, গানের জনপ্রিয়তার সূত্র ধরে সিনেমাও হিট হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এমনটা দেখা যায় না। সিনেমার গানের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। সেই তলানি থেকে যেন এক লাফে আকাশ ছুঁয়েছে ‘হাওয়া’ সিনেমার গান ‘সাদা সাদা কালা কালা’।

    দেশজুড়ে গানটি ভাইরাল। ইউটিউব, ফেসবুকে কোটি কোটি ভিউ ছাড়াও একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে এই গান। সরল কথা-সুরে মনে দোলা দেওয়ার মতো মিউজিক। ব্যাস, এতেই মুগ্ধ সকলে।

    ‘সাদা সাদা কালা কালা’ গানের কিছু অংশ গেয়ে কিংবা লিখে ফেসবুকে পোস্ট দেননি, এমন মানুষ কমই আছে। বিশুদ্ধ বাতাসের মতই যেন গানটি মিশে গেছে সবার মনে। এই বাতাসের ছোঁয়া লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের গায়েও।

    বৃহস্পতিবার (২৮ জুলাই) ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন অপু। সেখানে তাকে দেখা গেছে সাদা কালো রঙের একটি শাড়িতে। চেয়ারে বসে হাস্যোজ্বল চেহারায় নজরকাড়া রূপে পোজ দিয়েছেন ক্যামেরায়। ক্যাপশনে দিয়েছেন সাদা ও কালো রঙের হার্ট ইমোজি।

    গানের নাম উল্লেখ না করলেও অনুসারীদের অনেকেই সমীকরণ মিলিয়ে নিয়েছেন। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত অপুর এই ছবিতে ৩৫ হাজার রিঅ্যাকশন পড়েছে। সঙ্গে আড়াই হাজারের বেশি মন্তব্য। অধিকাংশ মন্তব্যেই অনুসারীরা অপুর রূপ-সজ্জার প্রশংসা করেছেন। আবার কেউ বলেছেন, সাদা-কালো শাড়ির সঙ্গে নায়িকার সোনালি রঙের চুল মানানসই হয়নি।

    অপু বিশ্বাসকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত ফেব্রুয়ারিতে। সিনেমার নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে তার নায়ক বাপ্পী চৌধুরী। বর্তমানে অপুর হাতে একাধিক সিনেমা রয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম ও শো-রুম উদ্বোধন করতেও দেখা যায় তাকে।

  • ঋদ্ধিমার খোলামেলা ছবি দেখে ভক্তরা অবাক!

    ঋদ্ধিমার খোলামেলা ছবি দেখে ভক্তরা অবাক!

    বিনোদন ডেস্কঃ জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘ব্যোমকেশ’-এর সত্যবতী তিনি। বুদ্ধিমান, সংসারপ্রিয় আর সাদামাটা ঘরণি। কিন্তু সোশাল মিডিয়ায় সাম্প্রতিক সময়ের ছবিগুলোতে তার একেবারে ভিন্ন রূপ। স্বল্প পোশাকে খোলামেলা রূপে একের পর এক ফটোশুট করে যাচ্ছেন।

    বলছি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋধিমা ঘোষের কথা। সম্প্রতি তিনি নতুন একটি ফটোশুট করেছেন। সি গ্রিন রঙের ছোট ঝুলের অফ শোল্ডার টপ পরে ক্যামেরাবন্দি হয়েছেন। পুরো পা উন্মুক্ত। চেয়ারে বসে বিভিন্ন ঢঙে পোজ দিয়েছেন।

    একটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নিজের মতো হওয়ার জন্য কখনো অনুশোচনা করো না’; আরেকটি ছবির সঙ্গে ঋদ্ধিমা লিখেছেন, ‘আত্মবিশ্বাস হলো সুপারপাওয়ার’।

    এমন সাহসী রূপে ঋদ্ধিমাকে দেখে অনেক ভক্তই উচ্ছ্বসিত। কমেন্টে তারা ভালোলাগার কথা জানিয়েছেন। তবে কিছু ভক্ত অবাক হয়েছেন অভিনেত্রীকে এভাবে দেখে। তাদের মতে, ঋদ্ধিমাকে ‘সত্যবতী’ হিসেবেই ভালোবাসেন তারা। তাকে এমন রূপে দেখে ওই ভক্তদের দাবি, ‘এই লুক তোমার ভাবমূর্তি নষ্ট করছে’।

    যদিও এসব মন্তব্যে ভ্রূক্ষেপ করেন না ঋদ্ধিমা। বেশ কিছুদিন ধরেই খোলামেলা রূপে ছবি আপলোড করছেন তিনি। কিছুদিন আগে শুধু একটি সাদা শার্ট পরেই ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি।

    উল্লেখ্য, ২০০৭ সালে ‘রাতপরীর রূপকথা’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন ঋদ্ধিমা ঘোষ। পরে ‘ল্যাপটপ’, ‘ক্রিসক্রস’, ‘রাজকাহিনি’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো সিনেমায় দেখা গেছে তাকে। তবে হইচই-এর ‘ব্যোমকেশ’ সিরিজের সাতটি সিজনে সত্যবতী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।