Category: বিনোদন

  • হঠাৎ ক্ষমা চাইলেন প্রভা

    হঠাৎ ক্ষমা চাইলেন প্রভা

    সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে সবার কাছে ক্ষমা চেয়েছেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের কৃতকর্মের জন্য ক্ষমার পাশাপাশি দোয়াও প্রত্যাশা করেছেন তিনি।

    প্রভা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে।

    এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়……। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি। ’
    প্রভা আরও লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা করে দিন। এবং আমার জন্য দোয়া করবেন।

    আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ’
    অভিনয় জীবনে প্রভা এখন ব্যস্ত আছেন ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হয়েছে গত ৩১ মে থেকে। এতে প্রভার সঙ্গে আরও আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ।

  • রাজের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য থাকলে ভয়ে থাকি: মীম

    রাজের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য থাকলে ভয়ে থাকি: মীম

    তরুণ অভিনেতা ও চিত্রনায়িকা পরীমণির স্বামী শরিফুল রাজের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। আসন্ন কোরবানির ঈদেই মুক্তি পাচ্ছে তাদের সিনেমা।

    ‘পরাণ’ নামের এই সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। ২০১৯ সালেই সিনেমাটির শুটিং সম্পন্ন হলেও করোনার কারণে মুক্তি পিছিয়ে যায়।

    অবশেষে এবারের কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে মিম ও রাজের সঙ্গে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

    মুক্তি উপলক্ষে প্রচারণা শুরু করেছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে রবিবার ফেসবুক লাইভে আসেন মীম, রাজ ও নির্মাতা রাফি।

    তারা ‘পরাণ’-এ কাজের অভিজ্ঞতা ও আনুষাঙ্গিক অনেক কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
    ফেসবুক আড্ডার এক ফাঁকে মীম ও রাজ দু’জনের কাছেই রাফি জানতে চান, শুটিং করতে গিয়ে তাদের একে-অপরের কোন বিষয়গুলো বিরক্তিকর লেগেছে?

    রাজ জানান, মীমের অতিরিক্ত কথা বলা তার কাছে বিরক্তিকর লেগেছে। মীম কথা বলা শুরু করলে, বলতেই থাকেন।

    অন্যদিকে মীম বলেন, রাজ পুরো অস্থির।

    রোম্যান্টিক দৃশ্যে শুটিং করার সময় আমি রীতিমতো ভয়ে থাকতাম। মানুষ রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় আরামে থাকে, আমি থাকতাম ভয়ে। ও দুই হাত দিয়ে আমার মুখে এমনভাবে ধরত, যেন দাঁত ভেঙে যাচ্ছে! শট শেষ হওয়ার পর আমি বলতাম, রাজ, প্লিজ আমাকে একটু আস্তে ধরো।
    মীম আরও বলেন, যখনই রোম্যান্টিক দৃশ্য থাকে, আমাকে ধরার দৃশ্য থাকে, আমি ভয়ে থাকি। আগে থেকেই বলে দিতাম, রাজ আমাকে একটু আস্তে ধইরো।

    মীম আরও বলেন, যখনই রোম্যান্টিক দৃশ্য থাকে, আমাকে ধরার দৃশ্য থাকে, আমি ভয়ে থাকি। আগে থেকেই বলে দিতাম, রাজ আমাকে একটু আস্তে ধইরো।

    মনে হয় আমার গাল, দাঁত সব ভেঙে যাচ্ছে!
    ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত ‘পরাণ’ সিনেমার শুটিং হয়েছে ময়ময়নসিংহে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ।

  • ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি

    ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি

    ঢাকা মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত এবং বায়োজিন কসমেসিউটিক্যাল নিবেদিত তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় অংশ নিতে ঢাকায় আসছেন তিনি।

    আয়োজনের প্রথম দুই দিন আগামী ২৮ ও ২৯ জুলাই থাকছে ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’।

    জানা যায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অভিনেত্রী শিল্পা শেঠি। অনুষ্ঠানে অংশ নিতে ৩০ জুলাই দুপুরে ঢাকায় এসে পৌঁছানোর কথা তার। পরদিনই তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

    এক ভিডিও বার্তায় ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘ঢাকার এ আয়োজনে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে। ’

    ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। ৬ বছর পর বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শিল্পা। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। উদ্গ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন। ’

    শিল্পার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু। তাদের মধ্যে রয়েছেন তাহসান খান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, দীঘি প্রমুখ।

    দেশের বিভিন্ন শিল্প খাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে এই আয়োজনে। অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো, গান, ড্যান্সসহ নানা আয়োজন।

  • আঁখি আলমগীরের ‘পিয়া গিয়েছে দুবাই’

    আঁখি আলমগীরের ‘পিয়া গিয়েছে দুবাই’

    প্রিয় মানুষ যখন দূরে থাকে তখন মনে হয় সব কিছু থেকেও যেন কিছুই নাই। প্রিয় মানুষটির অভাব তাকে সব সময় তাড়া করে বেড়ায়। সারাক্ষন ভিডিও কলে কথা বললেও চোখ ভিজে যায় জলে। তখন পৃথিবীর সব কিছু তাকে দিয়ে দিলেও, তার প্রিয় মানুষটির তুলনায় সব কিছু তুচ্ছ মনে হয়। প্রতিটিক্ষন সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তার প্রিয় মানুষটি কবে তার কাছে আসবে।দূরে থাকা প্রিয় মানুষকে নিয়ে এরকম এক ভিন্ন অনুভুতির গান করলেন, কিন্নরী কণ্ঠে সুরের মূর্ছনা ছড়িয়ে যাওয়া সুকন্ঠী গায়িকা আঁখি আলমগীর। গানের শিরোনাম ‘পিয়া গিয়েছে দুবাই’। গানটির কথা লিখেছেন ভারতের অনেক জনপ্রিয় গানের গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরেক জনপ্রিয় সঙ্গীত পরিচালক আকাশ সেন। সম্প্রতি ভারতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানিটর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।এবারের ঈদুল আজহায় গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ।ভিন্ন ঘরানার এই গানটি নিয়ে আঁখি আলমগীর অনেকটাই উচ্ছ্বসিত। গানটির ভিডিওতে তিনি নাচে গানে মাতোয়ারা হয়েছেন একঝাক তরুনীর সাথে। তিনি জানালেন, -‘যারা নাচতে পছন্দ করে, এনজয় করতে পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে এই গানটি। একটি সুইট সং এটি। যাদের ভালোবাসার মানুষ দূরে থাকে তারা গানটি ফিল করতে পারবে। গানটি কে আমরা কিছুটা ফান এন্ড ড্যান্স এর মিশেলে উপস্থাপন করছি শ্রোতাদের কাছে। গানটি যখন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব দা শুনলেন, দাদা গানটি খুবই পছন্দ করলেন। আমি আশা করছি শ্রোতা-দর্শকদেরও গানটি ভালো লাগবে।’ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সুত্র জানায়, আসন্ন ঈদুল আজহায় গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপ এ।

  • কান উৎসবের জুরিতে দীপিকা পাড়ুকোন

    কান উৎসবের জুরিতে দীপিকা পাড়ুকোন

    বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। যিনি শুধু বলিউডে নয় কাজ করেছেন হলিউডেও। বিশ্বের নানা প্রান্তে রয়েছে তার অগণিত ভক্ত। এবার তার ভক্ত ও ভারতীয় ফিল্ম ইন্ড্রাস্টির জন্য গৌরবের মুহূর্ত বয়ে এনেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

    নিঃসন্দেহে বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সমাবেশের একটি ‘কান চলচ্চিত্র উৎসব’। যা সিনেমার বিকাশকে উন্নত করতে এবং বিশ্ব চলচ্চিত্র শিল্পের বিকাশকে উন্নীত করতে কাজ করে।

    এবার বসবে কানের ৭৫তম আসর। সে উৎসবের জুরি বোর্ডে নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন।

    আন্তর্জাতিক প্রতিযোগিতাটি আট সদস্যের জুরির অংশ হিসেবে দীপিকার নাম ঘোষণা করেছে। জুরির সভাপতিত্ব করবেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন। জুরিতে দীপিকার সঙ্গে যোগদানকারী অন্যান্য তারকাদের মধ্যে রয়েছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগর ফারহাদি, সুইডিশ অভিনেত্রী নুমি রেপেস, অভিনেত্রী চিত্রনাট্যকার প্রযোজক রেবেকা হল, ইতালীয় অভিনেত্রী জেসমিন ট্রিনকা, ফরাসি পরিচালক লাডজ লি, আমেরিকান পরিচালক জেফ নিকোলস এবং নরওয়ে থেকে পরিচালক জোয়াকিম ট্রিয়ার।

    অভিনেত্রী দীপিকা তার বর্ণাঢ্য কর্মজীবনে ভারতীয় চলচ্চিত্রে সেরা পারফরম্যান্স প্রদান করেছেন। তার অভিনীত সিনেমাগুলো পেয়েছে সমালোচকদের প্রশংসা। এমনকি সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর তালিকাতেও আছে তার কিছু ছবি।

  • শারীরিক সৌন্দর্যে আটকে থাকবে সাফা কবিরের প্রেম?

    শারীরিক সৌন্দর্যে আটকে থাকবে সাফা কবিরের প্রেম?

    মফস্বল শহরে বাড়ি বাড়ি ঘুরে বিয়ের ভিডিও করে নিয়ামুল। এটাই তার পেশা। একদিন কোনো এক বিয়েতে ভিডিও করতে গিয়ে দেখা হয় মায়াময় আফিয়ার সাথে। জানা যায় আফিয়া কাজ করে বিউটি পারলারে। তারপর শুরু হয় তাদের মন দেয়া নেয়ার গল্প।

    কিন্তু এ গল্পে বাধ সাধে শারীরিক সৌন্দর্য! তবে কি নিয়ামুলের পাওয়া হয় না আফিয়াকে? শারীরিক সৌন্দর্য কি বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রেমে? কে বা শারীরিকভাবে অসুন্দর? ভালোবাসার চেয়ে সুন্দর কিছু কি আছে? মানসিক সৌন্দর্যে কে কার কাছে হার মানে? প্রশ্নগুলোর উত্তর মিলবে ‘শেষ বিকেল’ গল্পের চিত্রনাট্যে।

    নাটকে আফিয়ার চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। এতে আরও অভিনয় করেছেন জোভান। এ ছাড়া অভিনয় করেছেন আশারফুল আশিষ, মাহবুবুর রহমানসহ অনেককে।

    আহমেদ তাওকীরের গল্পে নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।

    পরিচালক জানান, আসছে ঈদে বেসরকারি একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

  • কেজিএফ টু’ ছবির সংলাপ দিয়ে ছাপানো বিয়ের কার্ড ভাইরাল

    কেজিএফ টু’ ছবির সংলাপ দিয়ে ছাপানো বিয়ের কার্ড ভাইরাল

    রকিং স্টার যশ অভিনীত ‘কেজিএফ টু’ সারা বিশ্ব থেকে অসাধারণ সাড়া পাচ্ছে। ২০১৮ সালে ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ মুক্তির পর ভক্ত ও অনুরাগীরা সিক্যুয়েলটি দেখার জন্য দীর্ঘ চার বছর অপেক্ষা করেছিলেন। অবশেষে সেটি মুক্তির পর থেকে বক্স অফিসের একের পর এক রেকর্ড ভাঙা হচ্ছে।

    যশের সিনেমাটি দক্ষিণে এতোটাই জনপ্রিয়তা পেয়েছে যে এক ভক্ত নিজের বিয়ের কার্ডে ছাপিয়ে দিয়েছেন যশের সংলাপ।
    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের একটি পেজে ওই বিয়ের কার্ডের ছবি পোস্ট করা হয়েছে।

    সেখানে দেখা গেল, চন্দ্রশেখর নামে একজন ব্যক্তি যিনি শিগগিরই কর্ণাটকে শ্বেতা নামের একজনকে বিয়ে করবেন। তিনি নিজের বিয়ের কার্ডে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ থেকে থেকে যশের ‘ভায়োলেন্স, ভায়োলেন্স, ভায়োলেন্স, আই ডোন্ট লাইক ইট, আই এভোয়েড, বাট ভায়োলন্স লাইক মি এ লট, আই কান্ট এভোয়েড’ সংলাপ থেকে অনুপ্রাণিত হয়ে নিজের বিয়ের কার্ডে সংলাপ জুড়েছেন।

    তিনি লিখেছেন, ‘ম্যারিজ ,ম্যারিজ, ম্যারিজ, আই ডোন্ট লাইক ইট, আই এভোয়েড, বাট মাই রিলেটিভস লাইক ম্যারিজ, আই কান্ট এভোয়েড’। যার মানে হলো, ‘বিয়ে, বিয়ে, বিয়ে। আমি এটা পছন্দ করি না। আমি এড়িয়ে চলি, কিন্তু আমার আত্মীয়রা বিয়ে পছন্দ করে। তাই আমি এড়াতে পারি না।’

    কার্ডের ছবিটি পোস্ট করার পরেই তা ভাইরাল হয়ে গেছে। এটি প্রমাণ করে কেজিএফ ফ্র্যাঞ্চাইজিতে যশ তার চরিত্র রকি দিয়ে জাদু তৈরি করেছেন।

    যশ ছাড়াও প্রশান্ত নীল পরিচালনায় ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-তে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি এবং প্রকাশ রাজ।

  • ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

    ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

    তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করায় ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকে আয় করা অর্থ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করার কথা জানিয়েছেন তিনি।

    বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ক্ষমা চান অক্ষয়। সেখানে তিনি লেখেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমাপ্রার্থী। কয়েকদিন ধরেই আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। যদিও আমি সরাসরি তামাককে সমর্থন করিনি এবং করবো না। তবে আমি এলাচের যে বিজ্ঞাপন করেছি, সেটা তামাক সংস্থারই।’

    আপনাদের অনুভূতিকে সম্মান জানিয়ে এ বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এ সংস্থার কাছে থেকে নেওয়া অর্থও সমাজকল্যাণমূলক কাজে দিয়ে দেবো। বাধ্যতামূলক আইনি চুক্তির কারণে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এ বিজ্ঞাপনের প্রচার চালিয়ে যেতে পারে এ সংস্থা। তবে আমি ভবিষ্যতে অত্যন্ত সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। বিনিময়ে চিরকাল আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছা চাইবো।’

    অনেক দিন ধরেই তামাকজাত এ সংস্থার পণ্যের বিজ্ঞাপনের মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা অজয় দেবগন। গত বছর অজয়ের সঙ্গে বিজ্ঞাপনের মুখ হিসেবে যোগ দেন শাহরুখ খান। তবে এ সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসেবে নতুন সংযোজন ছিলেন অক্ষয়। তার এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভক্তকুল।

    অক্ষয় শরীরচর্চা এবং স্বাস্থ্যের বিষয়ে কথা বলেও কী করে একটি তামাক সংস্থার বিজ্ঞাপনে রাজি হলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন ভক্তরা। তাদের প্রশ্ন ছিল- তাহলে কি অর্থ উপার্জনই সব? কেউ কেউ তাকে ‘ভণ্ড’ বলেও উল্লেখ করেন। জনরোষের মুখে পড়ে শেষমেশ বিজ্ঞাপন থেকে সরে আসলেন অক্ষয়।

  • রংমিস্ত্রি অপূর্বর প্রেমে মজেছেন উচ্চবিত্ত কেয়া পায়েল

    রংমিস্ত্রি অপূর্বর প্রেমে মজেছেন উচ্চবিত্ত কেয়া পায়েল

    মজিদ ছোটবেলায় চিত্রশিল্পী হতে চাইলেও ভাগ্যের নির্মমতায় হয়ে যান রংমিস্ত্রি। থাকেন বস্তিতে। অন্যদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে লীনা। যার বিয়ে উপলক্ষে বাড়ি রং করার কাজ পায় মজিদ।

    দু’জনার সামাজিক অবস্থান আকাশ পাতাল হলেও রংয়ের সুবাদে- হয় পরিচয় ও সখ্যতা।

    মুনতাহা বৃত্তার এমন চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে ঈদের বিশেষ নাটক তৈরি হয়েছে। এতে রংমিস্ত্রি মজিদের চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব এবং উচ্চবিত্ত লীনা চরিত্রে কেয়া পায়েল। নাটকটির নাম ‘রং ঢং’।

    নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা রিংকু জানান, ‘নাটকটির শুরুটা দেখলে অনেকেই আগাম যেটা ধরে নেবেন, সেটা কিন্তু নয়। এই নাটকের মূল গল্প প্রেমের, তবে সেখানে রয়েছে অন্যরকম বিস্ময়। আমার বিশ্বাস, দর্শকরা নাটকের শেষটা দেখলে চমকে যাবেন।’

    জানা গেছে, ঈদের বিশেষ আয়োজনে ‘রং ঢং’ নাটকটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে

  • ঈদে দেখা যাবে ‘ছিটমহল’

    ঈদে দেখা যাবে ‘ছিটমহল’

    মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা, ব্যবসায়ী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। মডেল হিসেবেই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ২০০৭ সালে হয়েছিলেন ‘মিস বাংলাদেশ’। এরপর র‌্যাম্প মডেল হিসেবে দেশ-বিদেশের মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন। র‌্যাম্পের নম্বর ওয়ান মডেল থাকা অবস্থায় তিনি সিনেমার নায়িকার খাতায় নাম লেখান।

    প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর প্রচ্ছদের মডেলও হয়েছেন তিনি। বেশ কয়েকটি ছবিতে কাজ করে প্রশংসিতও হন। এদিকে আরমান পারভেজ মুরাদ ও মৌসুমী হামিদ দেশের মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে পরীক্ষিত অভিনয়শিল্পী। তারই পরিপ্রেক্ষিতে এই তিন অভিনয়শিল্পীর অভিনীত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিছুদিন আগে। এবার এটি চ্যানেল আইতে ঈদের পঞ্চম দিন ওয়াল্ড প্রিমিয়ার হবে। ছবি নাম ‘ছিটমহল’। নির্মাতা এইচ আর হাবিব।

    ছিটমহলকেন্দ্রিক এই ছবির অন্যতম প্রধান কলাকুশলী হলেন আরমান পারভেজ মুরাদ ও মৌসুমি হামিদ। আরও রয়েছেন শিমুল খান, ডন, মীরাক্কেল খ্যাত সজল, এইচ আর হাবিব, এ বি এম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু প্রমুখ। পুরো সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কমন হোম এটাচার আর ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির গল্পে ছিটমহলবাসীর ৬৮ বছরের বঞ্চনার জীবনকে পেছনে ফেলে নতুন করে বাঁচার কাহিনি তুলে ধরা হয়েছে।

    পিয়া বলেন, আমি যেহেতু মডেলিং করি, লোকজন আমাকে সব সময় ওয়েস্টার্ন গেটআপে দেখেই অভ্যস্ত। তাই আমি চেয়েছি দর্শক যেন আমাকে অন্যভাবে আবিষ্কার করতে পারেন। এ ছবিতে একেবারেই অন্য ধরনের চরিত্র আমার। সাধারণ এক বিধবা নারী, কোনো মেকআপ নেই। তাছাড়া ছবির গল্পই বিগ ফ্যাক্টর।