Category: বিনোদন

  • অপূর্বর সঙ্গে সাবিলার ‘ডিগবাজি’

    অপূর্বর সঙ্গে সাবিলার ‘ডিগবাজি’

    নিতুকে বিয়ে দিতে চাইছে তার পরিবার। কিন্তু সে বিয়ে করতে তৈরি না। কারণ সে ওয়ার্ল্ড ট্র্যাভেলার হবে বলে ভাবছে। বিয়ে করে রান্নাঘরে খুন্তি-কড়াই নিয়ে ঠুকঠাক করার ইচ্ছে তার নেই।

    এমন এক ব্যতিক্রমী নারী চরিত্র নিয়ে নির্মাণ হলো ঈদের বিশেষ নাটক ‘ডিগবাজি’। সিএমভি’র ব্যানারে এটি রচনা ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

    নাটকটিতে নিতু চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তার বিপরীতে আবীর চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

    গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এক পর্যায়ে আবীরের সঙ্গে বিয়ে ঠিক হয় নিতুর। মজার তথ্য হলো, আবীর নিজেও এখনই বিয়ে করার পক্ষে নন! বাবা-মায়ের চাপেই তিনি পাত্রী নিতুকে দেখতে যান।

    নির্মাতা সৌখিন বলেন, ‘অবশেষে দুই পরিবারই তাদের বিয়ে দিতে সম্মত। ভালো বিপাকে পড়ে যায় বিয়ে করতে না চাওয়া নিতু ও আবীর। শুরু হয় বিয়ে ভাঙার নিজ নিজ প্ল্যান! একটা সময় নিতু তার পরিবারের কাছে প্রমাণ করে- আবীরের চরিত্র ভালো না! নাটকে মোড় নেয় নতুন চমক। বাকিটা দেখার আমন্ত্রণ জানালাম সবাইকে।’

    প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে ‘ডিগবাজি’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

  • ঈদে ফারিণের লজিং মাস্টার ফারহান!

    ঈদে ফারিণের লজিং মাস্টার ফারহান!

    সময়ের দুই উজ্জ্বল টিভি-মুখ মুশফিক আর ফারহান ও তাসনিয়া ফারিণ। দু’জনে এই ঈদে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ভিন্ন ধারার চরিত্রে।

    যেখানে দেখা যাবে ফারিণদের বাসায় লজিং মাস্টার ফারহান। একটা সময় ছাত্রী প্রেমে পড়ে শিক্ষকের। কিন্তু গরিব ঘরের ফারহান উচ্চবিত্ত ফারিণকে সায় দেয় না। কারণ, সামাজিক বাস্তবতা।

    এমনই এক শিক্ষক-ছাত্রীর প্রেমের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ঈদের বিশেষ নাটক ‘লাস্ট লাভ’। সৌরভ ইশতিয়াকের কাহিনি নিয়ে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এটি নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে।

    নাটকে মুশফিক আর ফারহান অভিনয় করেছেন হাসিব আর নীলা চরিত্রে তাসনিয়া ফারিণ। এতে ফারিণের বাবার চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ।

    নির্মাতা মাহিন জানান, ‘লাস্ট লাভ’ নাটকটির গল্পের মাধ্যমে উঠে এসেছে সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে একটা অদৃশ্য দেয়াল। যে দেয়ালের কারণে, দুটো প্রাণের মানুষ বার বার মুখোমুখি হয়েও এক হতে পারে না। বেঁচে থাকে না পাওয়ার বেদনা বুকে চেপে।

    নাটকটির শেষভাগে দেখা যায়, ১৫ বছর পর ফের দেখা হয় শিক্ষক ফারহান ও ছাত্রী ফারিণের সঙ্গে। তৈরি হয় আবেগঘন মুহূর্ত।

    প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘লাস্ট লাভ’ উন্মুক্ত হচ্ছে এই ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, ঈদের বিশেষ আয়োজনে
    প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘লাস্ট লাভ’ উন্মুক্ত হচ্ছে এই ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, ঈদের বিশেষ আয়োজনে।

  • কলকাতার নায়কের সঙ্গে জুটি হয়ে অভিনয়ে পড়শী

    কলকাতার নায়কের সঙ্গে জুটি হয়ে অভিনয়ে পড়শী

    বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। দীর্ঘদিন পর আবারও নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির নাম ‘মারিয়া ওয়ান পিস’। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পরিচালক সাজিন আহমেদ বাবু।

    পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ‘পড়শী যেহেতু গানের শিল্পী, প্রধান চরিত্রে কেমন অভিনয় করে, সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। তবে প্রথম শটটা নেওয়ার পর আমি মুগ্ধ।’

    নাটকে অভিনয় নিয়ে পড়শী বলেন, ‘এর আগেও অভিনয় করেছি। তবে এবারই প্রথম নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলাম। তাও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার বিপরীতে। আশা করছি, দর্শকরা আমাকে আপন করেই নেবেন।’

    পড়শী এর আগে শামিম আহমেদ রনীর চলচ্চিত্র ‘মেন্টাল’-এ অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অভিনয় করেছেন নাটকেও।

    এদিকে ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘মুখোশ মানুষ’র মতো কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়ালের কল্যাণে এ দেশের দর্শকের কাছে তুমুল জনপ্রিয় ঋষি কৌশিক। এর আগেও তিনি বাংলাদেশের নাটকে অভিনয় করতে দেখা গেছে। সাফা কবিরের সঙ্গে ‘চিলেকোঠার ভালোবাসা’, অপূর্ব-সাবিলা নূরের সঙ্গে ‘ফিজিকস কেমিস্ট্রি ম্যাথ’, তাসনিয়া ফারিণের সঙ্গে ‘এই মন তোমারই’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

    মারিয়া ওয়ান পিস’ নাটকে পড়শী ও ঋষি কৌশিক ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম প্রিয়াঙ্কা ও মধু তালুকদার।

    জানা গেছে, ‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি এবার ঈদে আরটিভির অনুষ্ঠানমালায় প্রচার হবে।

  • চাঁদরাতে অপু বিশ্বাসের সঙ্গে ডিনারের সুযোগ

    চাঁদরাতে অপু বিশ্বাসের সঙ্গে ডিনারের সুযোগ

    ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমার পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে আবার শুভেচ্ছাদূত হলেন এই নায়িকা। গতকাল সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ডায়মন্ড হাউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডি এম ডি সৌমেন সাহা।

    চুক্তি শেষে ক্রেতাদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, ‘ডায়মন্ড হাউজের পণ্য দেখার পর আমি তাদের ডিজাইনের ভক্ত হয়ে গেছি। তাদের কালেকশন আমার ভালো লেগেছে। আমি গতদুই মাস তাদের ডায়মন্ড ব্যবহার করেছি। দামও হাতের নাগালে। আমার ভক্ত ও ক্রেতাদের উদ্দেশে বলতে চাই যে, এই ঈদে যারা বেশি ডায়মন্ড কিনবেন তাদের মধ্যে তিনজন ভাগ্যবান চাঁদরাতে আমার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।’

    এ সময় অপু বিশ্বাস দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনেই আমাদের বাংলা নববর্ষ বরণের দিন। বাংলা নববর্ষ আমাদের একটি সার্বজনীন বাঙালি উৎসব। প্রতিবছরই আমরা ঘটা করে বাংলা নববর্ষকে বরণ করি। করোনার কারণে গত দুই বছর এই উৎসবটি পালন করতে পারিনি। এ বছর রমজান উপলক্ষে বাংলা নববর্ষ আমরা হৈ-হুল্লোড়ের মধ্যে বরণ করতে পারব না। তারপরও বলব ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ইফতার ও সেহরির মধ্যে যেন বৈশাখের আমেজ থাকে তা আশা করছি।

    চাঁদরাতে অপু বিশ্বাসের সঙ্গে ডিনারের সুযোগ

    অপু বিশ্বাসকে শুভেচ্ছাদূত হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৌমেন সাহা বলেন, ‘তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় স্বনামধন্য একজন নায়িকা। আমরা চেয়েছি তিনি আমাদের সঙ্গে যুক্ত হলে আমাদের প্রতিষ্ঠানটি দেশব্যাপী আরও নাম ছড়িয়ে পড়বে। সেই ভাবনা থেকে তাকে প্রস্তাব দিলে তিনি যাচাই-বাছাই করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। পণ্যের মানের ব্যাপারে আমরা বেশ সচেতন। কেউ নকল কিংবা নিম্নমানের প্রমাণ করতে পারলে তাকে দ্বিগুণ টাকা দেওয়া হবে।’

    উল্লেখ্য, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন- বাপ্পি চৌধুরী। আর মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, সোলাইমান লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’, ডায়েল রহমানের ‘ঈসা খাঁ’, কলকাতায় সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমাগুলো।

  • ছবি পোস্ট করে নোংরা মন্তব্যের শিকার মিথিলা

    ছবি পোস্ট করে নোংরা মন্তব্যের শিকার মিথিলা

    মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। বছরের নানা সময়ে পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। ফের পোশাক নিয়ে নোংরা মন্তব্যের কবলে এই অভিনেত্রী।

    মঙ্গলবার (১২ এপ্রিল) মিথিলা তার ইনস্টাগ্রাম ও ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। মূলত, এগুলো ফটোশুটের ছবি। কলকাতার সানন্দা ম্যাগাজিনের জন্য করেছেন তিনি। এসব ছবিতে আবেদনময়ী রূপে ফ্রেমবন্দি হয়েছেন মিথিলা।

    তবে নেটিজেনরা এসব ছবি নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন। যদিও আপত্তির কোনো কারণ তারা ব্যাখ্যা করেননি। কিন্তু নোংরা ভাষায় মন্তব্য করছেন।

    শান্ত শাহরিয়ার নামে একজন লিখেছেন, ‘মানবতার দেওয়াল থেকে তাকে একটা লুঙ্গি দেওয়া হোক।’ রাকিবুল হাসান লিখেন, ‘শেষ বয়েসেও এসব পোশাক পরতে হয়!’ হাবিব রেহমান লেখেছেন, ‘কাপড় মাত্র হাঁটুর উপর অবদি উঠেছে।

    চিন্তার কিছু নেই খুব শিগগির আমরা উনাকে বিকিনেতে দেখতে পাবো।’ কেউ কেউ তাকে সানি লিওনের প্রো ম্যাক্স বলেও মন্তব্য করেছেন।

    তা ছাড়া অসংখ্য মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য। তবে বরাবরের মতো এবারো সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা।

    কলকাতার দেবালয় ভট্টাচার্য নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। এতে অভিনয় করেছেন মিথিলা। এই ওয়েব সিরিজ নিয়ে বেশ কিছু দিন ধরে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

    গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাটে পূজা দিয়ে সিরিজটির শুটিং শুরু করেন নির্মাতা। চলতি মাসের শেষে অথবা মে মাসে সিরিজটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

    শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া’। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরিচালিত এ সিনেমার শুটিং গত আগস্টে শেষ হয়েছে।

    টলিউডে এটিই মিথিলার প্রথম কাজ। এছাড়াও পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে।

  • মিসেস ওয়ার্ল্ডে বাংলাদেশ থেকে লড়বেন পিয়া বিপাশা

    মিসেস ওয়ার্ল্ডে বাংলাদেশ থেকে লড়বেন পিয়া বিপাশা

    মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে ডিসেম্বরে বসতে যাচ্ছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পিয়ার ছবি প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।

    এই সুন্দরী প্রতিযোগিতায় এবার বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে বিবাহিত নারীরা অংশ নিচ্ছেন। ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব অবণী নামে একজন অংশ নিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী এই আসরে অংশ নিচ্ছেন।

    এ বিষয়ে পিয়া বিপাশা বলেন, ‘ইনস্টাগ্রামে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। পাশাপাশি শর্তগুলো দেখে চিন্তা করি আমিও তো অংশ নিতে পারি। তারপর আবেদন করি। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে তা মেইলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।’

    প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবেইকে বিয়ে করেন পিয়া বিপাশা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে সেখানে বসবাস করছেন পিয়া। প্রতিযোগিতার এখনো ৮ মাস বাকি। আপাতত নিজেকে নানাভাবে প্রস্তুত করছেন এই অভিনেত্রী।

  • কেজিএফ টু মুক্তি পাবে তাই পিছিয়ে গেল জার্সি

    কেজিএফ টু মুক্তি পাবে তাই পিছিয়ে গেল জার্সি

    বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জার্সি’। বলিউড তারকা শহিদ কাপুর এই সিনেমা দিয়ে ফিরছেন অনেকদিন পর। মুক্তির অপেক্ষায় সিনেমাটি। খেলাধুলা বিষয়ক ছবিটি আসছে ২২ এপ্রিল মুক্তি পাবে বলে জানা গেছে।

    ‘জার্সি’ সিনেমাটি ‘ননী’ সিনেমার রিমেক। সিনেমাটি ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। মহামারীর কারণে, নির্মাতারা ১৪ এপ্রিল ২০২২ মুক্তির তারিখ ঘোষণা করেন। কিন্তু এই দিনে তুমুল আলোচিত সিনেমা ‘কেজিএফ ২’ মুক্তি পাবে।

    তাই ১৪ এপ্রিল থেকে সরে এসেছে ‘জার্সি’। নতুন তারিখ ২২ এপ্রিল ঠিক করা হয়েছে।

    ছবির প্রযোজক আমান গিল বলেছেন, ‘একটি দল হিসেবে সবাই মিলে আমরা ছবিটি অক্লান্ত পরিশ্রম দিয়ে তৈরি করেছি। আাশা করছি ভক্তদের সিনেমাটি ভালো লাগবে। শহিদ কাপুর আলোড়ন তৈরি করবেন সিনেমাটি দিয়ে।’

    শহিদ কাপুর ছাড়াও ছবিতে আছেন মৃণাল ঠাকুর, পঙ্কজ কাপুর এবং রনিত কামরা।

    ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিননানুরি।

  • বিশ্বখ্যাত ক্রিকেট স্টেডিয়ামগুলোতে শুটিং করবেন আনুশকা

    বিশ্বখ্যাত ক্রিকেট স্টেডিয়ামগুলোতে শুটিং করবেন আনুশকা

    বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি তার নতুন সিনেমার শুটিং শুরু হবে। তিনি ভারতীয় বিখ্যাত নারী ফার্স্ট বোলার ঝুলন গোস্বামীর বায়োপিকে কাজ করবেন। সিনেমার নাম ‘চাকদা এক্সপ্রেস’। সিনেমাটি পরিচালনা করবেন প্রসিত রায়।

    বিশ্বের ৪টি শীর্ষ ক্রিকেট স্টেডিয়ামে শুটিং হবে সিনেমাটির। শুটিং করতে প্রস্তুত দলটি। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, আনুশকা যুক্তরাজ্যের লর্ডস স্টেডিয়ামে যাবেন। যুক্তরাজ্যের হেডিংলে স্টেডিয়ামেও শুটিং করবেন। পাশাপাশি ভারতের একটি শীর্ষ স্টেডিয়ামে শুটিং করার পরিকল্পনাও চলছে।

    আরও জানা যায়, ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব কর্নেশ শর্মার ক্লিন স্লেট ফিল্মজ-এর সাথে একটি নতুন স্পনসরশিপ চুক্তি ঘোষণা করেছে। যা ২০২২ মৌসুমের জন্য কার্যকর হবে। তবে নিশ্চিত যে আনুশকা এই আইকনিক স্টেডিয়ামে শুটিং করবেন।

    ‘চাকদা এক্সপ্রেস’ অনুপ্রেরণামূলক গল্পের সিনেমা। যেখানে ঝুলন তার লক্ষ্য অর্জনে সফল হন এবং ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেন। বিশ্বের অবহেলিত সমাজের নারী ক্রিকেটারদের জন্য রোল মডেল তিনি। ২০১৮ সালে তার সম্মানে ভারত সরকার ডাকটিকিটও চালু করেছিল।

    ঝুলন আন্তর্জাতিক ক্যারিয়ারে নারী ফার্স্ট বোলার হিসেবে সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন। সম্প্রতি শেষ হওয়া আইসিসি বিশ্বকাপে মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন।

    তার চরিত্রেই এবার রুপালি পর্দায় হাজির হবেন আনুশকা শর্মা। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানা যায়।

  • নায়ক ফারুকের মৃত্যুর গুজব, বিরক্ত পরিবার

    নায়ক ফারুকের মৃত্যুর গুজব, বিরক্ত পরিবার

    ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা তার চলছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।

    তবে রোববার (১০ এপ্রিল) সকালে হঠাৎ এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবরটি ছড়িয়ে দিয়েছেন।

    সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। এ বিষয়ে জানতে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। ফারহানা বলেন, ‘আলহামদুলিল্লাহ, তোমাদের প্রিয় ফারুক ভাই ভালো আছেন।’

    এসময় ফারহানা পাঠান অভিনেতা ফারুকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার অভিনেতা ফারুকের মৃত্যুর গুজব ছড়ানোয় বিরক্ত তার পরিবার। এর আগে গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ঠিক এক বছর পর আবারও কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। এতে চরম বিরক্ত তার পরিবার ও স্বজনরা।

  • হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

    হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

    একুশে পদক প্রাপ্ত ও নবনির্বাচিত শিল্পী সমিতির সভাপতি গুণী অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এবার নতুন রূপে দেখা যাবে কিংবদন্তি এই অভিনেতাকে। স্বাধীনতা দিবসের ‘অন্যরকম’ শিরোনামের ম্যাগাজিন অনুষ্ঠানে। সেখানে হযরত ওমর (রা.) এর চরিত্রে হাজির হবেন তিনি।

    যেখানে ন্যায় বিচারের প্রতীক হিসেবে প্রতীকী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গুণী এই অভিনেতাকে।

    এইচ এম বরকতুল্লাহ’র পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দায় প্রতি মাসের শেষ শুক্রবার প্রচার হয়।

    নতুন পর্ব প্রচার হবে আজ শুক্রবার (২৫ মার্চ)। ম্যাগাজিন অনুষ্ঠানটি সাজানো হয়েছে সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজ, অন্যরকম মামা-ভাগ্নে, শালা-দুলাভাই পর্ব দিয়ে।

    এখানে শয়তানের ভূমিকায় যথারীতি থাকছেন আবদুল আজীজ।

    অনুষ্ঠানের সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, জিল্লুর, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই।