Category: অন্যান্য

  • বাংলার মুখ ২৪.কম এর স্টাফ রিপোর্টার ইয়াকুব হোসাইন এর জন্মদিন আজ

    বাংলার মুখ ২৪.কম এর স্টাফ রিপোর্টার ইয়াকুব হোসাইন এর জন্মদিন আজ

    তানজিম হোসাইন রাকিব:

    বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার মুখ ২৪.কম এর স্টাফ রিপোর্টার ইয়াকুব হোসাইন এর জন্মদিন আজ|  ২০০১ সালের ২৩ শে এপ্রিল জন্মগ্রহন করে ইয়াকুব হোসাইন | ২০১৯ সালে বাংলার মুখ ২৪.কম এ স্টাফ রিপোর্টার হিসাবে দ্বায়িত্ব পায় |

     

    করোনার পাদুর্ভাবে অনুষ্ঠানিক ভাবে জন্মদিন পালন করা সম্ভব হয় নি | তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা জানান |

     

    বাংলার মুখ ২৪.কম এর পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন

  • বাংলাদেশে থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং শুরু করল ফেসবুক

    বাংলাদেশে থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং শুরু করল ফেসবুক

    ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছে। পয়েন্টার ইনস্টিটিউটের নিরপেক্ষ অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) অনুমোদিত প্রতিষ্ঠান বিওওএম (বুম)-এর সঙ্গে অংশীদার হয়ে ফেসবুক ফ্যাক্ট-চেকিং করবে। আজ রোববার ফেসবুকের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

     

    ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে বুম বাংলাদেশের ফেসবুক কমিউনিটিতে বিদ্যমান ছবি ও ভিডিওসহ ফেসবুক স্টোরিগুলোর যথার্থতা পর্যালোচনা করবে এবং সঠিক কিনা তার রেটিং দেবে।

     

     

    যখন থার্ড পার্টি ফ্যাক্ট-চেকাররা কোনো পোস্টকে অসত্য বা ভুয়া হিসেবে রেটিং দেবে তখন সেটি নিউজ ফিডে কম বা একেবারে নিচের দিকে প্রদর্শিত হবে। এতে পোস্টটির ছড়িয়ে পড়া উল্লেখযোগ্যভাবে কমবে।

     

    ফেসবুক বুমের সঙ্গে ভারত এবং মিয়ানমারের মতো অন্যান্য দেশেও কাজ করছে।

     

    ফেসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিউজ পার্টনারশিপ পরিচালক অঞ্জলি কাপুর বলেন, ‘ফেসবুক ব্যবহারকারীরা সঠিক তথ্য পেতে চায়। সে জন্য আমরা বাংলাদেশে বুমের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমাদের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম শুরু করছি। এর সাহায্যে আমরা আরও সচেতন জনগোষ্ঠী তৈরি করতে এবং স্থানীয়ভাবে আরও সম্প্রসারণ করতে পারব।’

     

    থার্ড পার্টি ফ্যাক্ট-চেকাররা যখন কোনো পোস্ট নিয়ে লেখেন, ফেসবুকের নিউজ ফিডে সে পোস্টের ঠিক নিচে রিলেটেড আর্টিকেলস অংশে সেটি দেখায়। ফেসবুকের বিদ্যমান পেজগুলোর অ্যাডমিন বা কোনো সদস্যও যদি কোনো অসত্য তথ্য পোস্ট করার চেষ্টা করেন তাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এর ফলে ফেসবুক ব্যবহারকারীরা কী ধরনের পোস্ট পড়বেন, কোন তথ্যটি বিশ্বাস করবেন আর কী শেয়ার করবেন তা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন।

     

    ফেসবুকের ফ্যাক্ট চেকিং কর্মসূচি ২০১৬ সালের ডিসেম্বরে শুরু হয়। বর্তমানে ৫০ টির বেশি ভাষায় ফ্যাক্ট চেক করা হচ্ছে।

  • বরিশালে সরকারি নির্দেশ অমান্য করায় ৯ প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা

    বরিশালে সরকারি নির্দেশ অমান্য করায় ৯ প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা

    বরিশালে গণজমায়েত রোধ ও শারীরিক দূরত্ব অনুসরণে সরকারি নির্দেশ অমান্য করায় ৩টি পৃথক ভ্রাম্যমাণ আদালত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪৯ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছে।

    বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অবৈধ গণজমায়েত বন্ধ এবং শারীরিক দূরত্ব মেনে চলতে জনগনকে উদ্বুদ্ধ করেন।

    এর মধ্যে জেলার হিজলায় নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে দোকান খোলা রাখায় ৬টি প্রতিষ্ঠান থেকে ৪৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের ভ্রাম্যমান আদালত।

    অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. আতাউর রাব্বীর নেতৃত্ব পৃথক ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৩টি দোকান থেকে ১ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন তারা। এছাড়াও সুস্থ থাকার জন্য জনগনকে নিজ নিজ ঘরে থাকতে উদ্বুদ্ধ করেন পৃথক ভ্রাম্যমান আদালত।
    গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখাসহ গণজমায়েত ও শারীরিক দূরত্ব অনুসরণ না করায় মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

    জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন

  • বাংলাদেশে প্রথম তিনজন করোনা ভাইরাস আক্রান্ত

    বাংলাদেশে প্রথম তিনজন করোনা ভাইরাস আক্রান্ত

    বাংলাদেশে প্রথমবার তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সংস্থাটি বলেছে, দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন দুইজন।

    রোববার (০৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

    এ সময় আরো উপস্থিত ছিলেন- আইইডিসিআর-এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর।

    ডা. ফ্লোরা বলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের দুইজন ইতালি থেকে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। দেশে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। আক্রান্ত একজনের মাধ্যমে পরবর্তীতে একই পরিবারের আরও এক সদস্য আক্রান্ত হয়েছেন।

    ‘তিনজনের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে,’ যোগ করেন তিনি

  • ৮০৮ বছর পর এলো আজকের তারিখ 20-02-20

    ৮০৮ বছর পর এলো আজকের তারিখ 20-02-20

    আটশো আট বছর পর আসা আজকের তারিখে চোখ ধাঁধানো বিষয় লুকিয়ে আছে! খেয়াল করলে দেখবেন আজকের তারিখে শুধু মাত্র দু’টি সংখ্যা। তারিখটি লিখতে হলে শুধু দুটি সংখ্যাই চার বার ব্যবহার করতে হবে।

    ২০-০২-২০২০; ‘মাস/দিন/বছর’ বা ‘দিন/মাস/বছর’—তারিখটি যেভাবেই লেখেন না কেন ‘২’ ও ‘০’ চার বার লিখতে হবে। প্যালিনড্রোম বছরে এ পদ্ধতি ছাড়া এমন তারিখ আগে এসেছিল ৮০৮ বছর আগে। সেটি ছিল- ২১-১২-১২১২। তবে গতানুগতিক হিসেবে গত এক হাজার বছরে কয়েকবার এসেছে এমন তারিখ। যেমন- ০২-০২-২০২০, ১২-১২-১২১২, ১১-১১-১১১১ ও ১০-১০-১০১০।

    বলতে পারেন, এ মাসেরই আরেকটি তারিখ ‘০২-০২-২০২০’ তেও সংখ্যা দুটি চার বার করে। এ তারিখটি প্যালিনড্রোম, আজকেরটি সাধারণ। শব্দ বা সংখ্যা নিয়ে বিভিন্ন শব্দের খেলা যারা খেলে থাকেন, তারা প্যালিনড্রোম নামটির সঙ্গে পরিচিত। প্যালিনড্রোম মানে হল যে শব্দকে সামনে থেকে বা পেছন থেকে পড়লে শব্দের উচ্চারণ আর অৰ্থের কোন বদল হয় না। এ জাতীয় প্যালিনড্রোমের শেষ তারিখটি ছিল ১১-১১-১১১১; প্রায় ৯০০ বছর আগে। কিন্তু আজকের তারিখটি সাধারণ।

    সাধারণ সংখ্যার মধ্যে এমন চোখ ধাঁধানো তারিখ খুব কমই আসে। আপনার জীবনে টাকা-পয়সা, খাওয়া-দাওয়া ঘুরে ফিরে আসবে। কিন্তু এমন তারিখ হয়তো আর কখনো ঘুরে আসবে না। এ দিনটি আপনার জীবনে হয়ে থাকুক অবিস্মরণীয়।

  • আলোচিত রিফাত হত্যাকাণ্ড: মিন্নির আবেদনের শুনানি বুধবার

    আলোচিত রিফাত হত্যাকাণ্ড: মিন্নির আবেদনের শুনানি বুধবার

    বরগুনায় প্রকাশ্যে দিবালোকে শাহ নেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা বরগুনা থেকে ঢাকার দায়রা জজ আদালতে বদলির নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা আবেদনের ওপর আগামী বুধবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত এ দিন ধার্য করেন। একেএম আসাদুজ্জামান ও এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে মিন্নির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।

    নিহতের স্ত্রী ও মামলার আসামি আয়শা সিদ্দিকা মিন্নি গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেছেন।

    আবেদনে বরগুনার দায়রা জজ আদালত থেকে ঢাকা জেলা দায়রা জজ অথবা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বদলির নির্দেশনা চাওয়া হয়েছে। বরগুনার আদালতে মামলার বিচার চললে মিন্নির জীবন হুমকির মুখে থাকবে এ কথা উল্লেখ করে মামলাটি বদলির নির্দেশনা চাওয়া হয়েছে।

    আজ দুপুরে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন জেড আই খান পান্না। তিনি আদালতে বলেন, বরগুনার আদালতে এই মামলা বিরতিহীনভাবে সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে।

    এসময় আদালত বলেন, এভাবে সাক্ষ্য নিতে বাধা কোথায়? সাক্ষী আদালতে হাজির হলে তার জবানবন্দি রেকর্ড করতে সুপ্রিম কোর্টের সার্কুলার আছে।

    মিন্নির আইনজীবী বলেন, সাক্ষ্য নিতে বাঁধা নেই তবে কেন এত তাড়াহুড়ো? একটি নির্দিষ্ট মামলায় কেন? দেশের সব মামলাই যদি এভাবে দ্রুত নিষ্পত্তি হতো তাহলেতো কোনো কথাই ছিল না।

    জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান বলেন, আবেদনকারী মিন্নি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে বলে শুনেছি। তবে আমার কাছে কোনো রেকর্ড নেই। তাই প্রকৃত অবস্থা জানতে সময় দরকার। এরপর আদালত বুধবার শুনানির দিন ধার্য করেন।

    গতবছর ২৬ জুন সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রিফাত শরীফকে হত্যা করে। এ ঘটনায় নিহত রিফাতের পিতা আব্দুল আলিম দুলাল শরীফ বাদী হয়ে মামলা করেন। এই মামলায় নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে আসামি করা হয়েছে। মামলায় গতবছর ১ সেপ্টেম্বর মিন্নিসহ ২৪জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই মামলায় নিহতের স্ত্রী মিন্নি জামিনে মুক্ত রয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ড গতবছর ২ জুলাই বন্দুকযুদ্ধে নিহত হয়। একারণে তাকে অভিযোগপত্রে আসামি করা হয়নি।

    মিন্নিকে গতবছর ১৬ জুলাই গ্রেপ্তার করলেও হাইকোর্ট গতবছর ২৯ আগস্ট এক রায়ে মিন্নির জামিন মঞ্জুর করেন। এই রায়ের পূর্ণাঙ্গ কপি ওইবছরের পহেলা সেপ্টেম্বর প্রকাশিত হয়। ওই দিনই পুলিশ মিন্নিসহ ২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। তবে আপিল বিভাগ জামিন বহাল রাখায় মিন্নি গতবছর ৩ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান। এরইমধ্যে এ মামলায় মিন্নিসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মামলায় বরগুনার আদালতে সাক্ষ্যগ্রহণও শুরু হয়েছে।

  • বরিশালে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনের আয়োজনে গরীব অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হল

    বরিশালে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশনের আয়োজনে গরীব অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হল

    বরিশালের কেডিসি এলাকার রাজ্জাক কলোনীতে ১১-০১-২০২০ তারিখ শনিবার রাত ০৮টায় গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। শীতকাল শুরু। কারো জন্য উপ‌ভোগ করার সময় হ‌লেও কা‌রো কা‌রো জীব‌নে এটা আনন্দের বদ‌লে আ‌নে ভয়ানক কষ্ট। শীতের হাঁড় কাপানো ঠান্ডায় অনেকের জীবন হয়ে পরে মৃত্যুর মুখোমুখি।তাই সমাজের গরীব অসহায় মানুষ ও পথ শিশুদের কিছুটা কষ্ট দূর করার জন্য বীগত বছর গুলোর মত এবারো শীতের কম্বল বিতরণ করার ল‌ক্ষ্যে “রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন” এর আয়োজনে ও “লাভ ফর ফ্রেন্ডস” এর সহযোগিতায় বরিশালে ৭৫টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। বরিশালের কেডিসি এলাকার রাজ্জাক কলোনীতে ১১-০১-২০২০ তারিখ শনিবার রাত ০৮টায় এই শীতবস্ত্র বিতরন করা হয়। এর আগে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বস্তি, কেডিসি,৩০ গোডাউন এলাকায় রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্যরা নিজেরা গিয়ে তাদের সাথে কথা বলে দরিদ্র পরিবার বাছাই করে টোকেন দিয়ে আসে।পরে শনিবার রাতে শীতবস্ত্র বিতরন করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা শাওন অরন্যের সভাপতীত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথী বরিশাল মহিলা চেম্বার অফ কমার্সের সভাপতী বিল্কিস আহমেদ লিলি, বিশেষ অতিথী লাভ ফর ফ্রেন্ডসের সভাপতী আরেফিন পারভেজ, তরুন সাংবাদিক ফোরামের সভাপতী মজিবর রহমান নাহিদ, চন্দ্রদীপ এলাকার উন্নয়ন কমিটির সভাপতী রেশমী আক্তার ও সম্পাদক মোঃ আবু কালাম। এসময় উপস্থিত ছিলেন, আনন্দ টিভির বরিশালের ক্যামেরা পার্সন অপুর্ব বাড়ৈ,ফটোগ্রাফার মাহাবুব শুভ, রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন ও লাভ ফর ফ্রেন্ডসের সদস্য রুমা আখতার,শারমিন খান শাহাজাদী,শান্তা ইসলামম,শামিমা জাহান লতা, কাফি, সোহেল, রুবেল, মিজু,আল আমিন, নুসরাত জাহান, নাজিফা সাদাফ, সাদাফ এরিকা,সুমাইয়া, খুশবো। চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সদস্য লাকি আক্তার,শিল্পী, রাহিমা,রিমা বেগম সহ আরো অনেকে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিন খান শাহাজাদী। প্রধান অতিথি বিলকিস আহমেদ লিলি বলেন, এই শীত বস্ত্র বিতরণ একটি চমৎকার উদ্যোগ। গরীব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিতে পেরে তিনি অনেক আনন্দিত। তিনি সব সময় এই সকল গরীব অসহায় মানুষের পাশে আছেন। রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা শাওন অরন্য বলেন,আমরা সব সময় গরীব অসহায়দের পাশে আছি। তাই বিগত বছরগুলির ধারাবাহিকতা বজায় রেখে এবারো আমরা দরিদ্র পরিবার গুলির মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য সবার মুখে হাসি সিজন-১০ এর আয়োজন করেছি। সংগঠনের সদস্যরা সবাই মিলে নিজেদের হাত খরচের টাকা দিয়ে এই আয়োজন টি করেছি। এবার আমরা ৭৫টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি। আমাদের রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর সদস্যরা অতীতেও দরিদ্রদের পাশে ছিল, এখনো আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। রাত ০৯টা ৩০ মিনিটে শীতবস্ত্র বিতরন এর মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

  • ২০১৯ সালে হারিয়ে গেলেন যারা

    ২০১৯ সালে হারিয়ে গেলেন যারা

    শোবিজে শূন্যস্থান বেড়েই চলছে। যাদের ঘিরে একসময় শোবিজের আঙিনা আলোকিত থাকতো তাদের অনেকেই হারিয়ে যাচ্ছেন একে একে। চলতি বছরও শোকের মিছিল ছিল শোবিজে। একঝাঁক গুণী মানুষ হারিয়ে গেলেন।

    ২০১৯ সালে মৃত্যুর মিছিলে শামিল হওয়া মানুষের তালিকাটা বেশ লম্বা। প্রিয়জনদের চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিয়েছেন তারা। রেখে গেছেন কাজ আর স্মৃতিমুখর দিন। এক নজর দেখে আসা যাক, আমরা যাদের হারালাম এ বছর।

    ইফতেখারুল আলম
    বছরের শুরুতেই ৫ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান ষাটের দশকের সিনেমার প্রখ্যাত প্রযোজক ইফতেখারুল আলম। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৬৪ সালে জহির রায়হানের পরিচালনায় তৎকালীন পাকিস্তানের প্রথম রঙিন ছবি ‘সঙ্গম’ নির্মিত হয় তার প্রযোজনায়। চলচ্চিত্র জগতের মানুষদের কাছে তিনি ইফতেখারুল আলম কিসলু নামে পরিচিত।

    ১৯৬৬ সালে রাজ্জাক-সুচন্দা জুটির প্রথম ছবি ‘বেহুলা’ ও নির্মিত হয় তার প্রযোজনায়। স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ওরা ১১ জন’ ও প্রযোজনা করেন তিনি। এছাড়া ‘আনোয়ারা’, ‘আলিবাবা’ ও ‘দুই পয়সার আলতা’, ‘সংসার’র মতো অসংখ্য ছবি প্রযোজনা করেছেন।

    আহমেদ ইমতিয়াজ বুলবুল
    বছরের প্রথমদিকে কোটি কোটি মানুষের হৃদয়ে শূন্যতা তৈরি করে না ফেরার দেশে পাড়ি জমান আরও এক নক্ষত্র। তিনি মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। ২০১৯ সালের ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সত্তর দশকের শেষ লগ্ন থেকে আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীতশিল্পে সক্রিয় ছিলেন বুলবুল। অসংখ্য জনপ্রিয় গানের সুরকার ছিলেন তিনি।

    শাহনাজ রহমতউল্লাহ
    মার্চ মাসে সবাইকে ছেড়ে চলে যান কিংবদন্তি সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ। ২৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান তিনি। দীর্ঘ ৫০ বছরের সংগীত জীবনে ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে, এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ সহ অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে গেছেন তিনি। সংগীতে অবদানের জন্য তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন।

    পাঁচ গুণীজন হারানো এপ্রিল
    চলতি বছরের এপ্রিল মাসে মারা গেছেন বেশ ক’জন গুণীজন। গীতিকার আহমেদ কায়সার, খ্যাতিমান অভিনেতা টেলি সামাদ, অভিনেতা সালেহ আহমেদ, নির্মাতা হাসিবুল ইসলাম মিজান ও কৌতুক অভিনেতা আনিস না ফেরার দেশে চলে গেছেন এই মাসে।

    ‘পাগল মন’ গানের গীতিকার আহমেদ কায়সার গত ১ এপ্রিল পটুয়াখালী জেলার চরখালী গ্রামে নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    গুণী অভিনেতা টেলি সামাদ গত ৬ এপ্রিল স্কয়ার হাসপাতালে মারা গেছেন। সত্তর ও আশির দশকের শক্তিমান এ অভিনেতার প্রকৃত নাম আবদুস সামাদ। অভিনয়ের জন্যই তিনি ‘টেলি’ উপাধি পান। শুধু অভিনয় নয়, গান ও ছবি আঁকাতেও ছিল তার সমান পারদর্শিতা।

    ১৮ এপ্রিল ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন হাসিবুল ইসলাম মিজান। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘প্রেমের কসম’ ‘আমার স্বপ্ন তুমি’ ‘জন্ম’ ‘কপাল’ ও ‘তুমি আছো হৃদয়ে’।

    টেলিভিশন ও চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা সালেহ আহমেদ গত ২৪ এপ্রিল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৯১ সালে হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন। ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার পদচারণা শুরু। এই অভিনেতা পেয়েছেন স্বাধীনতা পদক।

    কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস। গত ২৯ এপ্রিল রাজধানীর টিকাটুলীর অভয় দাস লেনের বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আনিস চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেছিলেন অভিনেতা নয়, চিত্রসম্পাদক হিসেবে।

    খালিদ হোসেন
    মে মাসে সবাইকে ছেড়ে চির বিদায় নিয়েছেন বরেণ্য নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন। গত ২২ মে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। খালিদ হোসেনের গাওয়া নজরুলসংগীতের ছয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি ২০০০ সালে একুশে পদক পেয়েছেন। আরো পেয়েছেন নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ অসংখ্য সম্মাননা।

    সুবীর নন্দী
    মে মাসে হারিয়ে গেছেন আরও এক গুণীজন। তিনি সবার প্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী। গত ৭ মে দেহত্যাগ করেন এই কিংবদন্তি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন সুবীর নন্দী। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা ও অনেক স্বীকৃতি।

    মায়া ঘোষ
    গত ১৯ মে মারা গেলেন অভিনেত্রী মায়া ঘোষ। ২০০০ সালে মায়া ঘোষের ক্যান্সার ধরা পড়ে। ২০০১ সালের ফেব্রুয়ারিতে কলকাতার সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। ২০০৯ সালের দিকে অনেকটা সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর কিডনি, লিভার ও হাঁটুর সমস্যা দেখা দেয়। এতসব সমস্যার সঙ্গে পেরে উঠেননি এই অভিনেত্রী। পৃথিবীর মায়া কাটিয়ে নিজেকে নিয়ে গেলেন অদেখা ভুবনে।

    এছাড়া মে মাসে মারা গেছেন মঞ্চ ও ছোট পর্দার অভিনয়শিল্পী তমা খান। গত ৮ মে রাজধানীর মিরপুরে তার অস্বাভাবিক মৃত্যু হয়। মিরপুরের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়।

    মমতাজউদ্দীন আহমেদ
    জুন মাসে সবাইকে ছেড়ে চিরবিদায় নিয়েছেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক মমতাজ উদ্দীন আহমদ। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন। চলতি বছরের ২ জুন না ফেরার দেশে চলে যান তিনি।

    নাজমুল হুদা মিন্টু
    চলচ্চিত্র নির্মাতা নাজমুল হুদা মিন্টুও গত ২ জুন মারা গেছেন। ‘সূর্য ওঠার আগে’, ‘চৌধুরী বাড়ী’, ‘ডাক পিয়ন’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘দিনের পর দিন’, ‘সংঘর্ষ’, ‘মধুমালতি’, ‘ঘরে বাইরে’সহ বেশ কিছু সিনেমা নির্মাণ করেন তিনি।

    খলিলুর রহমান বাবর
    চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক খলিলুর রহমান বাবর মারা যান ২৬ আগস্ট। তার বয়স হয়েছিল ৬৭ বছর। ‘বাংলার মুখ’, ‘রংবাজ’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মাঝে প্রযোজক ও পরিচালক হিসেবেও তিনি আত্মপ্রকাশ করেন।

    কালিদাস কর্মকার
    অক্টোবর মাসে বিদায় নিয়েছেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিত্রশিল্পী কালিদাস কর্মকার। গত ১৮ অক্টোবর ইস্কাটনের বাসায় অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মোহাম্মদ জাকির খান
    রাজধানীর উত্তরায় আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে গত ১৮ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন নির্মাতা মোহাম্মদ জাকির খান। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    হুমায়ূন সাধু
    তরুণ নাট্য নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ অক্টোবর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু তার আগেই বিদায় নিতে হলো তাকে।

    কালা আজিজ
    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আজিজ। চলচ্চিত্রে ‘কালা আজিজ’ নামে পরিচিত ছিলেন গুণী এই শিল্পী। গত ২৩ নভেম্বর রাজধানীর উত্তরায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

    মাহফুজুর রহমান
    দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। গত ৬ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাহফুজুর রহমান খান ছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চুর শিষ্য। তার অধীনে সহকারী চিত্রগ্রাহক হিসেবে ১৯৭০ সালে ‘দর্পচূর্ণ’ ও ১৯৭১ সালে ‘স্বরলিপি’ চলচ্চিত্রে কাজ করেন।

    সূচনা
    অকালে চলে গেলেন মডেল, অভিনেত্রী সূচনা ডলি। কিডনি সমস্যার কারণে শুক্রবার ৫ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    পৃথ্বী রাজ
    তরুণ শিল্পী, সুরকার, সংগীত পরিচালক পৃথ্বী রাজ। গত ১৫ ডিসেম্বর নিজের স্টুডিও জিলাপিতে কাজ করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বছরের শেষ দিকে শোকের মিছিলটা ভারী করে দিয়ে গেলেন তরুণ এই প্রিয়মুখ।

  • বরিশালবাসীর স্বপ্নের পদ্মা সেতু আড়াই কিলোমিটার দৃশ্যমান

    বরিশালবাসীর স্বপ্নের পদ্মা সেতু আড়াই কিলোমিটার দৃশ্যমান

    বরিশালবাসীর স্বপ্নের পদ্মা সেতুর ১৬তম স্প্যান স্থাপনের মাধ্যমে দৃশ্যমান হলো আড়াই কিলোমিটার সেতু। মঙ্গলবার দুপুর সোয়া ১টায় পদ্মা সেতুর ১৬তম স্প্যান ‘৩ডি’ বসানো হয়েছে। স্প্যানটি ১৬ ও ১৭ নং পিলারের উপর বসানো হয় বলে পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির জানান।

    তিনি বলেন, সেতুর ২৪শ’ মিটার বা প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হলো। এছাড়া এ মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে অন্তত আরও ২টি স্প্যান। এর আগে ১৫টি স্প্যান বসানোর মাধ্যমে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটির ২২৫০ মিটার বা ২ কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছে। এখন দিন গড়ানোর সাথে সাথে পদ্মা সেতুও দীর্ঘায়িত দৃশ্যমান হচ্ছে।

    পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সকল ৯টার দিকে ভাসমান ক্রেন তিনাই-ই-তে করে স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে নদীতে কুয়াশা থাকায় সকাল পৌনে ১০ টায় এটি রওনা হয়। কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৬ ও ১৭ নং পিলার দূরত্ব কম হওয়ায় এটি নিয়ে যেতে ভাসমান ক্রেনের তেমন সময় লাগেনি। তাই অল্প সময়ের মধ্যেই স্প্যানটি পিলারের উপর বসানো সম্ভব হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ‘৪ডি’ নম্বর স্প্যানটি ২২ ও ২৩ নম্বর খুঁটিতে বসানো হবে। এটির প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এ ছাড়া ২১ ও ২২ নং পিলারের উপর আরও একটি স্প্যান এ মাসেই বসানো হবে।

    তিনি বলেন, ২২ ও ২৩ নম্বর খুঁটির জন্য তৈরি করা ৪ডি স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর খুঁটির কাছে প্লাটফরম তৈরি করে নদীর তীরে রাখা আছে। নদীর চ্যানেলের নাব্যতার কারণে স্প্যানটি সেখান থেকে তুলে এনে স্থাপনে বিলম্ব হচ্ছে। ওয়ার্কশপের ইয়ার্ডে ৬এ, ৬বি, ৫সি ও নম্বর স্প্যান বেশ কিছুদিন ধরে তৈরি আছে। উচ্চ ক্ষমতার ড্রেজারে রাত দিন ড্রেজিং করায় নাব্যতা সঙ্কট এখন কমে এসেছে। এদিকে ৪১টি স্প্যানের মধ্যে মাওয়ায় এসেছে ৩১টি স্প্যান। এরমধ্যে ১৬টি স্প্যান স্থাপন করা হলো। আর ৫টি রেডি এবং ৩ টি রং করা ছাড়া বাকি ৮ টি স্প্যান ফিটিংয়ের কাজ চলছে। গত ২২ অক্টোবর ১৫ তম স্প্যানটি বসেছিল। ২৮ দিন পর আজ ১৯ নবেম্বর ১৬তম স্প্যানটি বসানো হলো। সেতুর ৪২টি খুঁটির মধ্যে ৩৩ খুঁটি সম্পন্ন হয়ে গেছে। বাকি ৯টি খুঁটির কাজও দ্রুত এগিয়ে চলেছে। এখন শুধু পাইলের উপর ক্যাপিং করার কাজ রয়েছে।

    সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রীজ ইঞ্জিনিয়ারিং কোম্পানী (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশন। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা।

    কংক্রিট ও স্টীল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো। ইতোমধ্যে ১৬ট স্প্যান বসানোর মাধ্যমে সেতুটির আড়াই কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এ মাসে ৩টি স্প্যান বসে গেলে সেতুর প্রায় অর্ধেক দৃশ্যমান হবে।

  • পটুয়াখালীতে অতিরিক্ত মুল্যে লবন কেনায় দুই ব্যক্তিকে জরিমানা

    পটুয়াখালীতে অতিরিক্ত মুল্যে লবন কেনায় দুই ব্যক্তিকে জরিমানা

    পটুয়াখালীতে অতিরিক্ত লবণ কেনার অপরাধে দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে শহরের নিউ মার্কেট এলাকায় এই আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।

    অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- শহরের ৯নং ওয়ার্ডের কালিকাপুর এলাকার সুলতান মিরা এবং আউলিপুর এলাকার জাকারিয়া শিকদার। তাদের উভয়কে দুইশত টাকা জরিমানা করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান জানান, গুজবে বিশ্বাস করে অতিরিক্ত লবণ কেনার অপরাধে দুই জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। গুজব প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।