Category: অন্যান্য

  • খুলনা ও ফরিদপুরসহ পনের জেলায় ট্যাংকলরী ধর্মঘট ৯ অক্টোবর থেকে

    খুলনা ও ফরিদপুরসহ পনের জেলায় ট্যাংকলরী ধর্মঘট ৯ অক্টোবর থেকে

    খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:

    খুলনা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের দুই সদস্যর নামে উদ্দেশ্যমূলক মামলার চার্জশীটে নাম দেয়ায় আন্দোলনের ডাক দিয়েছে শ্রমিক ও মালিক সমিতিসহ চারটি সংগঠন। আগামী ৯ আক্টোবর খুলনা ও ফরিদপুরের ১৫ জেলায় ২৪ ঘন্টা ধর্মঘট (কর্ম বিরতি) পালন করবে শ্রমিকরা। এদিকে, মামলা থেকে নাম প্রত্যাহার করা না হলে ১০ আক্টোবর থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেছে ৪ সংগঠনের নেতারা। গতকাল রোববার অনুষ্ঠিত এক সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। আঃ রহিম ও মোঃ সাঈদ নামে খুলনা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের দুই সদস্যর নামে মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় এ আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেন নেতারা। উল্লেখ্য, গত ৪ এপ্রিল খুলনার আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় কেউ মারা না গেলেও দুই ট্যাংকলরী শ্রমিকসহ কয়েজনের নামে আড়ংঘাটা থানা একটি মামলা করা হয়। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের সাথে সংগঠনের নেতৃবৃন্দ ও মালিকদের কয়েক দফা বৈঠক হয়। প্রশাসনের লোকজন দুর্ঘটনার সাথে জড়িতদের নামে মামলা দেয়া হবে এবং ট্যাংকলরী শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের আশ্বাস প্রদান করেন। সম্প্রতি মামলার চার্চশীটে ওই দুই শ্রমিকের নাম দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে ৪ সংগঠনের নেতারা বৈঠকে বসেন, বেঠকে ৯ অক্টোবর ২৪ ঘন্টা কর্ম বিরতি ও মামলার বিষয়ে ফয়সালা না হলে খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় ট্যাংকলরী চলাচল বন্ধ রেখে তিনটি ডিপো থেকে তেল উত্তোলন ও বিপনন বন্ধ এবং আগামী ১০ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। গতকালকের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্টস এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন। বক্তৃতা করেন বাংলাদেশ তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নুর ইসলাম, সাধারণ সম্পাদক আলী আজিম, পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি সুলতান মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম কালু প্রমুখ।

     

  • বরিশালে কালভার্ট আটকে ভবন নির্মাণ, একটি পরিবারের জন্য পানিবন্দি গোটা এলাকা

    বরিশালে কালভার্ট আটকে ভবন নির্মাণ, একটি পরিবারের জন্য পানিবন্দি গোটা এলাকা

    নিজস্ব প্রতিবেদক ::

    বরিশাল সদর উপজেলার লাহারহাট সড়কের পাশে কালভার্ট আটকে একটি ভবন নির্মাণ করা হয়েছে। সাহেবেরহাট বাজার লাগোয়া সিঙ্গাপুর প্রবাসী লিটনের ‘ফিদেল ভবন’টির কারণে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গোটা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ সড়কের উত্তর দক্ষিণ পার্শ্বের আবাসিক বাড়িগুলোতে হাটুসমান পানি জমে রয়েছে। সেখানকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়ায় বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ফলে এই বিষয়টি এখন বরিশাল সদর আসনের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম পর্যন্ত গড়িয়েছে। সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের পক্ষে জনপ্রতিনিধিরা বিষয়টি প্রতিমন্ত্রীকে অবহিত করে স্থায়ী সমাধান চেয়েছেন। অবশ্য প্রতিমন্ত্রীও সমস্যা দুরকরণে উদ্যোগ গ্রহণের পথ বাতলে দিয়েছেন।

    নিশ্চিত হওয়া গেছে- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের নির্দেশনার আলোকে শুক্রবার বিকেলে বরিশাল উপজেলা ইঞ্জিনিয়ার অলি উল্লাহ সরেজমিন পরিদর্শন করেছেন। এবং যাতে করে আগামীতে পানি চলাচলের পথটি উন্মুক্ত করে দিতে ‘ফিদেল ভবন’র মালিক সিঙ্গাপুর প্রবাসী লিটনের পরিবারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছেন। নতুবা ভবনটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছে- বছরখানেক আগে কালভার্টের মুখে প্রবাসী লিটন ভবনটি নির্মাণ করেন। ওই সময় তাকে স্থানীয়দের জনপ্রতিনিধিরা পানি সরবরাহের পথ উন্মুক্ত রেখে কাজ করার অনুরোধ করেন।

    সংশ্লিষ্ট টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দিন আহম্মেদ অভিযোগ করেন- প্রথমে পানি চলাচলের জন্য কালভার্টের মুখটি উন্মুক্ত রাখলেও কিছুদিন পরে তাও মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। এই কারণে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় গোটা এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছে সড়কে দুই পাশে কয়েক শ’ পরিবার।
    কয়েকদিনের বর্ষণে জলাবদ্ধতা বেড়ে যাওয়ায় সাহেবেরহাট বাজারসহ আশপাশ এলাকায় জনসাধারণ চলাচলে সীমাহীন ভোগান্তি দেখা দিলে বিষয়টি বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। পরবর্তীতে তিনি বিষয়টি এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুকে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট দিতে নির্দেশ দেন।

    মুলত ভাইস চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পরেই প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনকে সরেজমিন পরিদর্শনে নির্দেশ দিলে শুক্রবার সেখানে ছুটে যান উপজেলা ইঞ্জিনিয়ার অলি উল্লাহ। অবশ্য এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু এবং ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দিন আহম্মেদসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

    বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু জানিয়েছেন- সরেজমিন পরিদর্শনে প্রতীয়মাণ হয়েছে ভবনটির কারণে কালভার্টটি দিয়ে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যে কারণে ভবন মালিকের পরিবারকে মাটি কেটে সরিয়ে দিয়ে পানি চলাচলে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এই নিদের্শনার বিষয়টিও না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত

    বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেলে উপজেলার কালিগঞ্জে নান্দনিক এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষণীয় এ নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের শতাধিক সরেঙ্গা, ছিপ, কোষা বাছারী নৌকা অংশ নেয়।

    আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে হাজার প্রাণের আনন্দ উচ্ছ্বলতায় কোটালীপাড়ার কালিগঞ্জের বাবুর খালে কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত ২ কিলোমিটার এলাকা জুড়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

    বাড়তি আকর্ষণ ছিল নৌকায় নৌকায় মেলা। নৌকায় ও ট্রলারে করে নৌকা বাইচ দেখতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে সন্ধ্যায় এ নৌকা বাইচ সম্পন্ন হয়েছে। বিভিন্ন বয়সের মানুষ খালের দু’পাড়ে দাড়িয়ে নৌকা বাইচ প্রত্যক্ষ করেন।

  • বরিশালে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবীতে বিক্ষোভ মিছিল

    বরিশালে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবীতে বিক্ষোভ মিছিল

    রাতুল হোসেন রায়হান:

    বরিশালে শিক্ষা দিবস উপলক্ষে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার দাবীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখা।

    আজ মঙ্গলবার (১৭ই) সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় নগরের প্রানকেন্দ্র সদররোড সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

    সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সাধারন সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে দেশে শিক্ষা বাণিজ্যকরন বন্ধ করা সহ শিক্ষার ব্যয় বৃদ্ধি রুখোর দাবী জানিয়ে বলেন বক্তরা বলেন, দেশে আজ শিক্ষা নীতি ধনীর জন্য হয়ে দাড়িয়েছে অন্যদিকে গরিবের জন্য অশিক্ষায় পরিনত হয়ে দাড়িয়েছে

    এই নীতি কোন স্বাধীন দেশে চলতে পারে না। আজ আমরা মহান শিক্ষা দিবসে মানববন্ধনে যারা দারিয়েছি তারা কেহ কোটি টাকার চাঁদাবাজী করি না। আমরা চাই এদেশে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করা হোক।

    এসময় বক্তব্য রাখেন বরিশাল সমাজতান্ত্রিকদল (বাসদ) জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, নিলিমা জাহান, বিএম কলেজ ছাত্রফ্রন্ট সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, জিসান, সাগর দাস ও টুম্পা প্রমুখ।

  • আগৈলঝাড়ায় অন্তঃসত্তা গৃহবধূর পানিতে ডুবে মৃত্যু

    বরিশালের আগৈলঝাড়ায় ৭ সন্তানের জননী ও ছয় মাসের অন্তঃসত্তা গৃহবধূ পানিতে ডুবে মৃত্যুবরন করেছে।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের আঃ রশিদ মলি­কের স্ত্রী নাজমা বেগম (৩৭) বাড়ির পাশে পুকুরে পরে যায়।

    সকালে অনেক খোজাখুজির পর তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। নাজমা মৃগী রোগে আক্রান্ত ছিল বলে তার পরিবার জানায়।

  • শয়তানের সঙ্গে ট্রাম্পের হুবহু মিল!

    শয়তানের সঙ্গে ট্রাম্পের হুবহু মিল!

    সাত বছর বয়সী জর্জি। এক ঝড়-বৃষ্টির দিনে কাগজের নৌকা নিয়ে খেলা করার সময় তার সঙ্গে দেখা হয় ভাঁড়রূপী শয়তানের। ভুলিয়ে নর্দমার কাছে নিয়ে তাকে খেয়ে ফেলে শয়তান। স্টিফেন কিংয়ের ১৯৮৬তে প্রকাশিত উপন্যাস অবলম্বনে ‘ইট’-এর সিকুয়েলটি বানানো হয়েছে।

    বিশ্বজুড়ে পর্দা কাঁপাচ্ছে অ্যান্ডি মুশেত্তির ‘ইট’। ২০১৭ সালে উদ্বোধনী আয়ে ‘কনজ্যুরিং’কে হঠিয়ে শীর্ষস্থান দখল করে নেয় ভয়ংকর শয়তানের সিনেমাটি। গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় পর্ব।

    সিনেমায় দেখা যায়, ভয়ংকর দর্শন আর ঠাণ্ডা মাথার ঘাতক। দিনের বেলায় নর্দমার মধ্যে লুকিয়ে থাকা শয়তান সন্ধ্যা হলেই বের হয়। আর সুযোগ পেলেই ভুলিয়ে-ভালিয়ে ধরে নিয়ে যায় শিশুদের। এক সময় সেই শিশুদেরকে খেয়ে ফেলে।

  • ‘পেলাম না স্ত্রীর মর্যাদা, রাখতে পারছি না ছেলের নামও’

    ‘পেলাম না স্ত্রীর মর্যাদা, রাখতে পারছি না ছেলের নামও’

    জন্ম নেওয়ার চারদিন পার হয়ে গেলেও এখনো নাম রাখা হয়নি নবজাতকটির। এদিকে ওই নবজাতকের বাবা কে তা নিয়ে এলাকায় চলছে ‘টানাহেঁচড়া’।

    জানা যায়, বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ হোসনাবাদ গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন একই গ্রামের কালাম বেপারীর ছোট ছেলে আক্কাস বেপারী। ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর চিকিৎসকেরা জানায় ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা।

    ঘটনাটি ছড়িয়ে পড়লে আক্কাসের পরিবারে ওই কিশোরীকে বিয়ে করার জন্য চাপ আসে। সমাজের প্রভাবশালী মহল থেকে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য নির্যাতিত ওই কিশোরীর পরিবারেও প্রস্তাব আসে।

    ওই কিশোরীরর পরিবার এতে অসম্মতি জানিয়ে ন্যায় বিচারের জন্য বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করে। মামলার খবর পেয়ে আক্কাস ওই কিশোরীকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা থেকে পালিয়ে যান। এমন পরিস্থিতিতে গত বুধবার (২৮ আগস্ট) রাতে নির্যাতিত ওই কিশোরী একটি ছেলে সন্তানের মা হয়।

    এ বিষয়ে নির্যাতিত ওই কিশোরী জানায়, ‘আমি যে আমার পোলার একটা নাম রাখবো সেই সৌভাগ্যও আমার হয়নি। যেদিন আমি প্রসব বেদনায় ছটফট করেছিলাম সেদিনও আমাকে মারার জন্য আমার ঘরের দরজা কুপিয়ে গেছে আক্কাসের বাবা কালাম বেপারী। একটি প্রভাবশালী মহলের দাপটে তারা আমাদের ভয়ভীতি দেখিয়ে চলছে।’

    কান্নাজড়িত কণ্ঠে ওই কিশোরী আরও জানায়, ‘স্ত্রীর মর্যাদা না পেয়েও সন্তানের মা হয়েছি। আমার সন্তানের পরিচয়
    চাই।’

    এলাকাবাসী জানায়, যে বয়সে টিফিনের বক্স হাতে নিয়ে দৌড়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই একটি ছেলে সন্তানের মা হলো মেয়েটি। এক কথায় বলা যেতে পারে শিশুর কোলে শিশুর জন্ম। তবে নিষ্পাপ শিশুটি যেন তার বাবার পরিচয় পায়।

    এসব অভিযোগ অস্বীকার করে আক্কাসের বাবা কালাম বলেন, ‘আমার সম্মানহানি করার জন্য এলাকার একটি কুচক্রী মহল এসব কথা রটিয়েছে। তাদের মিথ্যা মামলার কারণে আমার ছেলে পালিয়ে বেড়াচ্ছে।’

    নবজাতকটির বিষয়ে তিনি আরও বলেন, ‘ওই নবজাতকের বাবা আমার ছেলে না। বেশ কিছুদিন ওই মেয়ে তার বোনের বাড়িতে ছিলো এবং তার বোন জামাইর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিলো তার। হতে পারে সন্তানটি তার বোন জামাইয়ের।’

    হোসনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান খান বলেন, এ ঘটনার পর থেকেই আক্কাস বেপারীকে ওই মেয়েটিকে বিয়ে করার জন্য বলেছি। কিন্তু মামলা প্রক্রিয়াধীন থাকার কারণে কোনো ধরনের মীমাংসা করা সম্ভব হয়নি।

  • চার ছাত্রীকে যৌন হয়রানি, বড় হুজুর বললেন ষড়যন্ত্র

    চার ছাত্রীকে যৌন হয়রানি, বড় হুজুর বললেন ষড়যন্ত্র

    অনলাইন ডেস্ক :

    নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি মাদরাসায় চার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই মাদরাসার প্রতিষ্ঠাতা বড় হুজুর খ্যাত মোস্তাফিজুর রহমানকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি টিম। শনিবার দুপুর ২টার দিকে ফতুল্লার ভূইগড় আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব বলেন, দুপুরে ফতুল্লার ভূইগড়ে আবাসিকে দারুল হুদা মহিলা মাদরাসায় অভিযান চালিয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। ছয় বছর আগে তিনি এ মাদরাসা প্রতিষ্ঠা করেন। তিনি মাদরাসায় বড় হুজুর হিসেবে পরিচিত।

    তিনি আরও বলেন, কয়েকজন অভিভাবকের কাছ থেকে অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়েছে। ইতোমধ্যে চারজন ছাত্রীর বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি যারা যৌন হয়রানির শিকার হয়েছে। তাছাড়া বড় হুজুরের মোবাইলেও বেশ কিছু রেকর্ড পাওয়া গেছে। এছাড়া তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদেও চার ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেছেন।

    জর তালুকদার নাজমুস সাকিব জানান, যৌন হয়রানির শিকার প্রত্যেকের বয়স ১০ থেকে ১৭ বছর। মোস্তাফিজুর রহমানকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত সব কিছু জানা যাবে।

    র‌্যাব জানায়, মোস্তাফিজুর রহমান ওই মাদরাসাতেই পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নেত্রকোনা জেলাতে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

    তবে আটক মোস্তাফিজুর রহমান বলেন, এলাকার আবু তাহের ও মাহাবুবুর রহমানসহ আরও কয়েকজন মিলে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এসব নাটক সাজিয়েছে। আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য না।

  • রিফাত-নয়ন দীর্ঘ দিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলো

    রিফাত-নয়ন দীর্ঘ দিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলো

    বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। নিহত দুইজনে এক সময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানিয়েছেন উভয়ের স্বজনরা।

    নয়ন বন্ডের মা শাহিদা বেগম বলেন, রিফাত শরীফ আমার ছেলে নয়নের বন্ধু ছিল। বন্ধুত্বের সুবাদে আমাদের বাসায় রিফাতের আসা-যাওয়া ছিল। আমি রিফাতকে নিজ হাতে খাইয়ে দিয়েছি। আমি মিন্নির সঙ্গে নয়নকে বার বার সকল সম্পর্ক ছিন্ন করতে বলেছি। কিন্তু নয়ন শোনেনি। নয়নের মনে যা চাইত ও তাই করত।

    তিনি বলেন, নয়ন যদি আমার কথা শুনত তাহলে এমন নির্মম ঘটনা ঘটত না। একটি মেয়ের প্ররোচনায় পড়ে মায়ের কথা উপেক্ষা করার কারণে আজ দুই বন্ধু অকালে প্রাণ হারিয়ে এখন কবরবাসী।

    শাহিদা বেগম বলেন, মিন্নির জন্য রিফাতকে নয়ন কুপিয়ে হত্যা করেছে। আবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নয়ন নিহত হওয়ায় রিফাত হত্যার বিচার হয়ে গেছে। এই দুই বন্ধুর অকালে মৃত্যুর জন্য কে দায়ী? কার ইন্ধনে ও অসততার কারণে এমন নির্মম ঘটনা ঘটেছে? কার জন্য দু’জন মায়ের বুক খালি হয়েছে তা আমি জানি। মিন্নির জন্য এসব হয়েছে।

    নয়ন ও রিফাত শরীফের এক সময়ের বন্ধুত্বের কথা স্বীকার করে রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বলেন, অনেক আগে নয়ন ও রিফাতের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তবে নয়ন মাদক ব্যবসা ও সেবনে জড়িয়ে পড়ার পর নয়ন ও রিফাতকে আমি একসঙ্গে দেখিনি। নয়নের মাদক ব্যবসা ও মাদক সেবনকে কেন্দ্র করে বন্ধুত্বের মধ্যে দূরত্ব বাড়লেও তাদের মধ্যে শত্রুতা হয়েছে এমনটাও আমি কখনো শুনিনি।

    এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে মামলার প্রধান সাক্ষী মিন্নিকে আটকের পর ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়ায় মিন্নিকে গ্রেপ্তার করে পুলিশ।

    মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, রিফাত হত্যা মামলার একমাত্র প্রতক্ষদর্শী ও প্রধান সাক্ষী নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে অনেকদিন ধরে পর্যবেক্ষণে রেখেছিলাম। মঙ্গলবার সকালে রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মিন্নিকে তার বাবাসহ পুলিশ লাইনে নিয়ে এসে জবানবন্দি গ্রহণ ও জিজ্ঞাসাবাদ করা হয়। মিন্নিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও বিভিন্ন সময় পুলিশের কাছে আসা তথ্য সমূহ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে পুলিশ প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডে মিন্নির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। তাই দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাত ৯টার সময় পুলিশ মিন্নিকে রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

    তিনি বলেন, এ মামলার তদন্তের স্বার্থে আদালতে হাজির করে মিন্নির রিমান্ডের আবেদন করবে পুলিশ।

    এদিকে মিন্নিকে গ্রেপ্তারের বিষয়ে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আপনারাতো সবাই ভিডিওতে দেখেছেন, মিন্নি তার স্বামীকে বাঁচানোর জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে আপ্রাণ চেষ্টা করেছে। আমার মেয়েকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। আমার অতটুকু মেয়ে কী করে খুন করতে পারে? ওর শরীরে কি একজন মানুষ খুন করার মতো শক্তি আছে?

  • হানি লেমন চিকেন

    হানি লেমন চিকেন

    চিকেন দিয়ে তৈরি করা যায় মজাদার সব খাবার। চিকেন বিরিয়ানি বলুন কিংবা চিকেন চাপ, জিভে জল চলে আসবেই। যদি আরেকটু ব্যতিক্রম কিছু তৈরি করতে চান তবে শিখে নিন হানি লেমন চিকেন তৈরির রেসিপি-

    উপকরণ:
    চিকেন ৮০০ গ্রাম
    পেঁয়াজকুচি ২টি
    রসুনকুচি থেঁতো করা ১ চা চামচ
    চিকেন স্টক ২ কাপ
    মধু ২ টেবিল চামচ
    পার্সলে পাতা কুচি ২ টেবিল চামচ
    গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
    লেমন জুস ২টি
    লবণ স্বাদমতো
    অলিভ অয়েল পরিমাণমতো।

    প্রণালি:
    অলিভ অয়েল চিকেন হালকা সঁতে করে নিন। লালচে হলে পেঁয়াজকুচি, রসুনকুচি দিয়ে নাড়াচাড়া করে চিকেন স্টক দিন ও তাতে মধু, লেমন জুস ও পার্সলেপাতা দিয়ে সিদ্ধ করুন আধঘণ্টার মতো।

    মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবেন এবং যদি মনে হয় চিকেন স্টক লবণ দেবেন। সেদ্ধ হলে গোলমরিচ গুঁড়া ও পার্সলেপাতা সাজিয়ে পরিবেশন করুন।