Category: অন্যান্য

  • কীভাবে বানাবেন মচমচে রসালো জিলাপি

    কীভাবে বানাবেন মচমচে রসালো জিলাপি

    চলছে বর্ষাকাল। এ সময় একটু মিষ্টিজাতীয় খাবার খেলে কিন্তু মন্দ নয়। বিশেষ করে শিশুরা মিষ্টি খেতে পছন্দ করে। আর তা যদি হয় জিলাপি, তাহলে তো কথাই নেই।মচমচে ও রসালো গরম গরম জিলাপি বেশ উপভোগ্যই বটে। তাই ঘরেই তৈরি করতে পারেন রসালো জিলাপি। খাঁটি জিলাপি সব সময় পাওয়া যায় না। তাই যখন খুশি তখন ঘরেই ঝটপট বানিয়ে ফেলুন আপনার পছন্দের জিলাপি।

    আসুন জেনে নেই কীভাবে বানাবেন মচমচে রসালো জিলাপি।

    শিরার জন্য উপকরণ

    পানি ১/৪ কাপ, চিনি ১ কাপ, এলাচ গুঁড়া ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ (ইচ্ছা)।

    জিলাপির জন্য উপকরণ

    ময়দা আধাকাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, দই ১ টেবিল চামচ, পানি প্রয়োজনমতো খাবারের রং সামান্য, ঘি ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য পরিমাণমতো।

  • চুল সোজা করবে ‘হেয়ার স্ট্রেইটনারে’!

    চুল সোজা করবে ‘হেয়ার স্ট্রেইটনারে’!

    চুল সোজা করার যন্ত্র বা ‘হেয়ার স্ট্রেইটনারে’ ব্লুটুথ প্রযুক্তি সুবিধা যুক্ত হয়েছে। যুক্তরাজ্যের ফ্যাশন পণ্য নির্মাতা গ্ল্যামোরাইজার তৈরি করেছে ব্লুটুথ প্রযুক্তিযুক্ত নতুন ‘হেয়ার স্ট্রেইটনার’। একে বিশ্বের প্রথম ব্লুটুথ প্রযুক্তির ‘হেয়ার স্ট্রেইটনার’ বলা হচ্ছে। এর কী কাজ? সাধারণ হেয়ার স্ট্রেইনারের তুলনায় প্রযুক্তি সুবিধার এ যন্ত্রটি স্মার্ট। ব্যবহারকারীকে পছন্দ ও তাপমাত্রা নির্দিষ্ট করে দিতে সাহায্য করে।

    স্মার্টফোনের একটি অ্যাপের সঙ্গে ডিভাইসটি যুক্ত করা যায়। এরপর ব্যবহারকারী তাঁর পছন্দের চুলের ছাঁট ও তাপমাত্রা ঠিক করতে পারেন স্মার্টফোন থেকেই। এতে নির্দিষ্ট সেটিংস ও সময়সীমা নির্ধারণ করে দেওয়ার সুবিধাও রয়েছে। চুল সোজা করার এ যন্ত্রটি দূর থেকে চালু বা বন্ধ করার সুবিধাও থাকছে।

    চুলের জন্য প্রয়োজনীয় যন্ত্রটির নানা সুবিধা থাকলেও এর নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। পেন্ট হাউস পার্টনার্সের বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের যন্ত্রে কোনো অথেটিকেশন প্রক্রিয়া নেই বলে তা হ্যাক করা যায়। দুর্বৃত্তরা চাইলে অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে তাপমাত্রা কমবেশি করে ফেলতে পারে। এতে ওই যন্ত্রে আগুন ধরে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

  • রসগোল্লা তৈরির রেসিপি

    রসগোল্লা তৈরির রেসিপি

    রসগোল্লা খেতে ভালোবাসে না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ডায়াবেটিসের রোগীসহ সুস্থ মানুষ সবাই কমবেশি এটি পছন্দ করে। রেসিপি জানা থাকলে বাহিরে না গিয়ে ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন।

    চলুন জেনে নেয়া যাক রসগোল্লা তৈরির ঘরোয়া রেসিপি:-

    উপকরণ:

    দুধ- ২ লিটার, লেবুর রস- ৪ টেবিল চামচ, পানি- ৬ কাপ, চিনি- ৩ কাপ, গোলাপ জল সামান্য।

    প্রণালী:

    ছানা তৈরি: দুধ জ্বালিয়ে অল্প অল্প করে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিন।

    দুধ থেকে সবুজ পানি বের হয়ে এলে চুলা থেকে নামিয়ে একটি পরিষ্কার কাপড় নিয়ে, প্রথমে কলের নরমাল পানিতে ছানা ধুয়ে নিন। এবার চেপে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে।

    এরপর ছানা হাত দিয়ে ভালো করে মাখাতে হবে মসৃণ হওয়া পর্যন্ত।

    প্রেসার কুকারে ৬ কাপ পানিতে চিনি দিয়ে চুলায় দিন। সিরা তৈরি হলে এক চামচ দুধ দিয়ে ময়লা তুলে ফেলুন। চুলার আঁচ কমিয়ে দিন।

    ছানা হাতের তালু দিয়ে মথে নিন। ছানা ২০-২৫ ভাগ করে গোল করে রাখুন।

    সব ছানার বল একসঙ্গে সিরায় দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে বন্ধ করে দিন।

    মাত্র একটি সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করুন। ব্যস এবার চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিন।

    সিরাসহ রসগোল্লা একটি বড় পাত্রে ঢালুন। ১ চা চামচ গোলাপ জল দিন।

    ঠাণ্ডা হলে স্পঞ্জ রসগোল্লা পরিবেশন করুন।

  • বিচ্ছেদের পর সমস্ত যোগাযোগ বন্ধই মানুসিক কষ্ট কমাবে

    বিচ্ছেদের পর সমস্ত যোগাযোগ বন্ধই মানুসিক কষ্ট কমাবে

    সম্পর্ক বিচ্ছেদের পর তা যেন মানসিক নির্যাতনে পরিনত হয়। আর এতে না পড়লে কেউ বুঝতেও পারবেন না। আর আবেগী হলে এর যন্ত্রণা থেকে বের হয়ে আসাও বেশ কঠিন। তবে তার কিছু উপায় রয়েছে। সম্পর্ক বিচ্ছেদে মানসিক কষ্ট থেকে বের হবে যেভাবে জেনে নিন এখনই।
     প্রথম ধাপ হলো যোগাযোগ বন্ধ করা। এক্ষেত্রে খুব কার্যকরী পদ্ধতি হলো ফোন থেকে ব্লক করা, তার পাঠানো সকল মেসেজ, ভয়েস মেইল ইত্যাদি মুছে ফেলা এবং মুছে ফেলার আগে সেগুলো না খোলা, তাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয়া ইত্যাদি। যাতে সে কোনো ভাবেই যোগাযোগ বা নজরদারি করতে না পারে। তার সম্পর্কে খোঁজখবর রাখার সুযোগ না থাকে।
    সম্ভব হলে ফোন নম্বর পরিবর্তন করা এবং নতুন নম্বর দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকা। প্রাক্তন বাসা পর্যন্ত আসলে দেখা না করা। তাকে কোনো ভাবেই ভেতরে আসতে না দেয়া।
    তার কাছ থেকে আসা চিঠিপত্র ইত্যাদি অন্য কোনো বিশ্বস্ত মানুষকে দিয়ে পড়ানো। সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কাউকে যুক্ত না করা। কারণ এতে তার সাথে আবার যোগাযোগ হতে পারে।
    নিজের সোশ্যাল মিডিয়ায় তাকে নিজের স্বাধীনতা বা সুখী জীবনের প্রতিচ্ছবি দেখিয়ে ঈর্ষান্বিত করাটা আসলে ভুল। প্রতিশোধ নিতে গিয়ে আরো সমস্যা বাড়ে। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো আগ্রহ না দেখানো।
    সম্পর্ক বিচ্ছেদের পর লেখালেখি একটি দারুণ প্রক্রিয়া। এটি আপনাকে উপলদ্ধি করতে সাহায্য করবে। এতে ফিরে পাবেন হারানো আত্মবিশ্বাস।
    পরিচিতদের সাথে তার খারাপ দিক নিয়ে আলোচনা খুবই ইতিবাচক পদক্ষেপ। এক্ষেত্রে নিজের মনে জমে থাকা কষ্টগুলো বের হয়ে যায় ও সুন্দর সমাধান খুঁজে পাওয়া সম্ভব হয়।‬
    কষ্ট কমাতে পরিবার, বন্ধু ও শুভাকাঙ্খীদের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলুন। যাতে প্রয়োজনীয় সাহায্য পেতে পারেন।
    সম্পর্ক ভাঙার পর সবচেয়ে বড় পুরস্কার হলো নিজেকে ফিরে পাওয়া। কাজেই নিজেকে ভালোবেসে, নিজেকে সন্তুষ্ট রেখে সুখী থাকতে হবে। নিজের পছন্দনীয় কাজগুলো করতে হবে যা সে করতে দেয়নি। যেমন শপিং, বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরি, নিজের শখের কাজ ইত্যাদি।
  • কমলা রঙের অদ্ভ‌ুত পাখি ঘিরে জল্পনা, অতঃপর…!

    কমলা রঙের অদ্ভ‌ুত পাখি ঘিরে জল্পনা, অতঃপর…!

    কমলা রঙের এক অদ্ভ‌ুত সুন্দর পাখি অবাক করে দেয় ইংল্যান্ডের প্রাণী রক্ষা কেন্দ্রের কর্মীদের। সম্পূর্ণ নতুন ধরনের এই পাখি কোন প্রজাতির তা জানতে গবেষণাও শুরু হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত যে তথ্য সামনে এল তাতে আরও বেশি অবাক গবেষকরা।

    একটি কমলা রঙের পাখি উদ্ধার করে ইংল্যান্ডের টিগিউইকংলস ওয়াইল্ড লাইফ হসপিটালে নিয়ে যান কয়েকজন প্রাণীরক্ষা কর্মী। বাকিংহামশায়ারের হাইওয়ের ধার থেকে পাখিটাকে উদ্ধার করা হয়। কিন্তু ভালো করে পরীক্ষা করে প্রাণী চিকিত্‍সকরা বুঝতে পারেন যে কোনো নতুন ধরনের পাখি নয়, উজ্জ্বল কমলা রঙের ওই পাখি আসলে তরকারিতে চোবানো সিগাল।

    হলুদ দেওয়া কোনো তরকারি পাখিটির গায়ে কোনো ভাবে পড়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। তার ফলেই এই রং ধরে যায় সিগালটির গায়ে। তবে পাখিটির গায়ে কীভাবে তরকারির রং লাগে, তা এখনও বোঝা যাচ্ছে না। শারীরিক ভাবে সিগালটি সম্পূর্ণ সুস্থ।

  • হারিয়ে যাচ্ছে কাঠ শালিক

    হারিয়ে যাচ্ছে কাঠ শালিক

    পরিবেশবান্ধব পাখি ‘কাঠ শালিক’ হারিয়ে যেতে বসেছে। খুব একটা চোখে পড়ে না। সম্প্রতি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের মেহগনী গাছের কোটরে বাসা বানিয়েছে এ পাখিটি। পাখিটির কয়েকটি ছানাও রয়েছে। মা পাখিটি ছানাদের খাওয়াতে বার বার খাবার এনে কোটরে ঢুকছে। এ পাখিটিকে দিনাজপুরের আঞ্চলিক ভাষায় পুঁই সারক বা পুঁই শালিক বলে ডাকে। আগে বনাঞ্চলে, গ্রামের বাড়িঘরের আশপাশের পুরনো গাছে এদের দেখা যেত। কিন্তু বনাঞ্চল ধ্বংস ও পুরনো বৃক্ষ নিধনের ফলে এ পাখিটি হয়তো নিজের বংশ রক্ষার স্বার্থেই উঁচু পরিত্যক্ত ভবনের ফোকরে অথবা গাছের কোটরে বাসা বাধে। কাঠ শালিক দম্পতি অন্য পাখির আক্রমণ থেকে তাদের ছানাদের রক্ষায় সবসময় সতর্ক থাকে। পাখিটির ইংরেজি নাম Chestnut-tailed Starling, বৈজ্ঞানিক নাম Sturnus malabaricus, গোত্রের নাম Sturnidae। কাঠ শালিকের থুতনি-গলা সাদা। ঠোঁটের গোড়া নীল, মাঝখানটা হালকা সবুজ এবং ডগাটা হলুদ। পিঠ রুপালি ধূসরের ওপর হালকা খয়েরি। ডানার প্রান্তটা কালো। গলা ফিকে লালচের ওপর সাদাটে ধূসরের টান। কাঠ শালিকের বুক, পেট আর লেজের পালকের রঙ উজ্জ্বল বাদামি। পা লালচে এবং মায়াবি চোখ। পুরো গলা জুড়ে অতিরিক্ত পালক রয়েছে। লেজের উপরিভাগ ধূসর ও তলদেশ পাটকিলে। শালিক প্রজাতি পাখির মধ্যে রয়েছে ভাত শালিক, ঝুটি শালিক, গো শালিক, বামন বা শঙ্খ শালিক, চিত্রা শালিক, গোলাপী শালিক, কাঠ শালিক এবং ময়না। তবে কাঠ শালিকের আকৃতি সবচেয়ে ছোট। এরা সাধারণত ১৯ থেকে ২১ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা প্রজনন এবং ছানা লালন-পালনের জন্য গাছের কোটরে বাসা বানায়। কখনো নরম লতাপাতা বাসা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করে। বসন্তের শুরু থেকে বর্ষা পর্যন্ত এদের প্রজনন ও ছানা লালন পালনের মৌসুম। এ সময় মা পাখি ৩-৪ টি ছোট লম্বাটে হালকা নীল রঙের ডিম পাড়ে। ডিমে তা দেয় শুধু স্ত্রী পাখি। ডিম ফুটতে সময় লাগে ১৫-১৭ দিন। ছানা বড় হয়ে উড়তে শিখলে এরা বাসা ছেড়ে চলে যায়। ফিরে আসে পরের প্রজনন মৌসুমে। কাঠ শালিক কীটপতঙ্গ, ছোট ফল, ফুলের মধু খেয়ে জীবন ধারণ করে।

  • কলেজছাত্রীর গোসলের দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দিলো বান্ধবী

    কলেজছাত্রীর গোসলের দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দিলো বান্ধবী

    অনলাইন ডেস্ক :

    সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে তার বান্ধবী রিনি খাতুনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিনি খাতুন সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের আব্দুর রকিবের মেয়ে এবং ঝাউডাঙ্গা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। এদিকে ফেসবুকে নগ্ন ছবি পোস্ট করায় ওই কলেজছাত্রী আত্মহত্যার চেষ্টায় চালান। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ওই কলেজছাত্রীকে সম্প্রতি বিয়ের জন্য দেখতে আসে পাত্রপক্ষ। এর প্রস্তুতি হিসেবে প্রতিবেশী বান্ধবী রিনি খাতুন তাকে গোসলে সহায়তার সময়ে কৌশলে নগ্ন ছবি ধারণ করে। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কয়েক দফা ওই কলেজছাত্রীর নিকট থেকে টাকা আদায় করে রিনি। ওসি আরও জানান, একপর্যায়ে দাবিকৃত মোটা অংকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় রিনি খাতুন ওই কলেজছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে অপমানে শুক্রবার মেয়েটি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় রিনি খাতুনের নামে একটি অভিযোগ দায়ের করেন। পরে শনিবার সকালে রিনি খাতুনকে গ্রেফতার করা হয়।

  • মাত্র ৫ টাকায় হওয়া যাবে আ.লীগের সদস্য

    মাত্র ৫ টাকায় হওয়া যাবে আ.লীগের সদস্য

    অনলাইন ডেস্ক :

    আওয়ামী লীগ একটি সর্ববৃহৎ জনপ্রিয় দল। এই দলের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য হতে মাত্র ৫ টাকার প্রয়োজন হয়।

    ৫ টাকার বিনিময়ে দলের সদস্য হওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

    শনিবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুরে নিজ বাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি ৫ টাকা দিয়ে নিজের সদস্য পদ নবায়ন করেন।

    জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম ও জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ প্রমুখ।

  • আগামীকাল ঘটবে পূর্ণ সূর্য গ্রহণ

    আগামীকাল ঘটবে পূর্ণ সূর্য গ্রহণ

    আগামীকাল মঙ্গলবার পূর্ণ সূর্য গ্রহণ ঘটবে। এদিন সকাল ১০ টা ৫৫ মিনিট ১৮ সেকেন্ড বিএসটিতে তা শুরু হয়ে বুধবার ৩টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ড বিএসটিতে শেষ হবে। বুধবার ১টা ২৩ মিনিট বিএসটিতে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.০৪৫৬।

    বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়ার মুতুওয়ারা দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক হতে শুরু হয়ে বলিভিয়ার মুরুকু শহরের দক্ষিণ-পূর্ব দিক পর্যন্ত গ্রহণটি দেখা যাবে।

  • আজ ব্যাংক হলিডে

    আজ ব্যাংক হলিডে

    আজ ১ জুলাই সোমবার ব্যাংক হলিডে। ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এ জন্য বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

    সংশ্লিষ্টরা জানান, ১ জুলাই ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে সব ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম বন্ধ রাখে।

    একইভাবে ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব শেষ করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।