Category: অন্যান্য

  • তরুণ সাহসী সাংবাদিক মোঃ জাহিদ এর আজ জন্মদিন।

    তরুণ সাহসী সাংবাদিক মোঃ জাহিদ এর আজ জন্মদিন।

    নিজস্ব প্রতিবেদক: কোনো জনপদের চিন্তাধারার প্রতিনিধি, কণ্ঠস্বর, বিবেকের অনুশাসন হিসেবে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সৃজনশীল প্রতিটি মানুষই ভূমিকা রাখেন। তেমনি একজন তরুন সাংবাদিক সময়ের সাহসী তরুন সাংবাদিক মোঃ জাহিদ।

    দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি ও WNN24.Tv ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নির্ভীক সংবাদের ঝালকাঠি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুন সাংবাদিক
    মোঃ জাহিদ এর আজ ২ ফেব্রুয়ারি শুভ জন্মদিন।

    যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যর সন্ধানে রত নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ বিলাস লোভে মোহ ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদন্ধি। অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রিয় প্রতিবাদী লেখক ও সাংবাদিক সকলের প্রিয় ব্যাক্তি মোঃ জাহিদ।

    আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। আপনি এই দিনে পৃথিবীতে এসেছন তাই শুভেচ্ছা আপনাকে, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়।

    আজকের এই দিনে এক শুভ ক্ষণে ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নের পিরন্ড গ্রামের শেখ বাড়ির এক সম্ভান্ত পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু।
    আর সেই নবজাতক শিশুটি আজকের স্বনামধন্য লেখক ও সাংবাদিক তিনি সকলের প্রাণ প্রিয় এ সময়ের সাংবাদিকতায় ঝালকাঠির কয়েকজন সাংবাদিকের মধ্যে মোঃ জাহিদ নামটি বেশ পরিচিত।

    সাংবাদিকতার শুরুটা ২০২০ সালে করেন তিনি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন আর পাশে ছিলেন অনুপ্রেরণায় গুনী সাংবাদিকগণের মধ্যে, সাংবাদিক আতাউর রহমান,অলোক শাহ্, মোঃরহিম রেজা, মোঃ রবিউল ইসলাম রবি ক্রাইম নিউজ টিভি সম্পাদক, দৈনিক জাতীয় মাতৃ জগত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হুমায়ুন কবির এর মতো অনেক সাংবাদিকেরা ।
    তার জন্মদিনে বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিকগণ তাকে শুভেচ্ছা জানিয়েছেন,
    সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন তরুণ উদ্যোক্তা এক সূত্রে জানা যায়“সেবা মূলক বেশ কয়একটি সংঘঠনের কাজ করে আসছে,সমাজের অসহায়,সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করেন ।

    তরুন এই সাংবাদিকের, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, ভদ্র, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃষ্টিশীলতা বা সঞ্জননই ক্ষমতা, যা হল মৌলিক ভাষিক এককগুলিকে সংযুক্ত করে অসীম সংখ্যক বৈধ বাক্য সৃষ্টির ক্ষমতা।

    মোঃ জাহিদ জানান, তার প্রিয় রঙ নীল। খেতে ভালবাসেন দেশীয় যেকোনো খাবার। প্রিয় ফল আম। প্রিয় ফুল শিউলি,আর জবা। পছন্দের পোশাক জিন্স-টি শার্ট ও পায়জামা-পাঞ্জাবী। প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম,হুমায়ন আজাদ,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর
    ঘুরে বেড়াতে প্রচন্ড ভালোবাসেন।

    জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন সাধারণত কর্মস্থলেও জন্মদিনের আয়োজন থাকে। আর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা।
    ব্যক্তিগত জীবনে অবিবাহিত । সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই লেখক ও সাংবাদিক। অল্প বয়সে এতো এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন।

  • পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে না পারলে লোহা দিয়ে বাঁধ নির্মাণ করলেও টিকবে না। ফলে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতেই হবে।
    বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের (ফেজ-২) ভাঙনকবলিত পদ্মার তীর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, নতুন করে রাজবাড়ীর শহর রক্ষা বাঁধের জন্য প্রায় ১৬৯৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সেটি অনুমোদন হলেই আবারো ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নদীর ভেতর থেকে কাজ শুরু করে ব্লক বসাবেন। তবে সে ক্ষেত্রে আপনাদের ধৈর্য্য ধরতে হবে।
    এ সময় আরও উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ প্রমুখ।
  • বাউফলে সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক আব্দুস সোবহান স্যার চলে গেলেন না ফেরার দেশে

    মোঃ হাসিবুল ইসলাম 

    বাউফলের ঐতিহ্যবাহী সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক আব্দুস সোবহান স্যার গতকাল (শনিবার) রাত আনুমানিক ১১:০০ টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) ।

    মৃত্যুকালে তার বয়স ছিল ৬৭ বছর। তিনি বাউফল উপজেলার মধ্যে একজন স্বনামধন্য ইংরেজি শিক্ষক ছিলেন। তিনি সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতা করতেন। গত ২০১৪ সালে তিনি অবসারে যান । কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বিদ্যালয়ের নিজস্ব খরচ দ্বারা গেস্ট টিচার হিসেবে রাখেন।

    তার মৃত্যুতে পরিবার-পরিজন , ছাত্র ছাত্রী , সহকর্মী ও স্থানীয় লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার সারাটি জীবন তিনি শিক্ষকতার মাঝে ব্যয় করেন । তার জীবনের সকল সুখ শান্তি ও আনন্দ বিলাস বিলিয়ে দিয়েছেন ছাত্র-ছাত্রীদের মাঝে। তিনি ছাত্র ছাত্রীদের মাঝে এতটা সুখ খুঁজে পেত যে যার ফলে তিনি বিবাহ ও করেননি।

    তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাত্র-ছাত্রী সহকর্মী স্থানীয় লোকজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
    তারা বলেন- “তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন । আমরা একজন আদর্শ শিক্ষক কে হারালাম। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ।”

  • বিশ্ব ফার্মাসিস্ট দিবসে কুইজ প্রতিযোগিতায় জয় লাভ করে টিম ‘অ্যামলোডিপিন’

    বিশ্ব ফার্মাসিস্ট দিবসে কুইজ প্রতিযোগিতায় জয় লাভ করে টিম ‘অ্যামলোডিপিন’

    ই এম রাহাত ইসলাম, প্রতিনিধিঃ

    বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ‘ফার্মেসি: অলওয়েজ ট্রাস্টেড ফর ইওর হেলথ’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে বিশেষ কুইজ আয়োজন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ কুইজে জয় লাভ করে টিম ‘অ্যামলোডিপিন’।

    শনিবার (২৫ ডিসেম্বর) অনলাইনের জুম প্ল্যাটফর্মে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপিকা জনাবা শর্মিষ্ঠা দাশ এর সঞ্চালনায় ৮টি টিম নিয়ে কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন উক্ত বিভাগের প্রভাষক জনাব নিলয় ভৌমিক। অংশগ্রহণকারী টিম আটট ‘র নাম করণ করা হয় বিশেষ আটটি ওষুধের নামানুসারে, নামগুলো হলো: অ্যামলোডিপিন, অ্যাটোরভাস্টাটিন, গ্লিকা-জিড, নাইট্রোগ্লিসারিন, প্রিগাব্যালিন, সেফা লোস্পোরিন, ফেবুক্সোস্যাস্ট ও অ্যাসপিরিন।
    বিশেষ এ কুইজ প্রতিযোগিতাটিতে ৮টি টিমের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে ওঠে অ্যামলোডিপিন ও নাইট্রোগ্লিসারিন।

    অবশেষে ‘টিম অ্যামলোডিপিন’ সর্বোচ্চ সংখ্যক নম্বর নিয়ে দাপুটে বিজয় লাভ করে। বিজয়ী টিমের সদস্যরা হলেন, ফয়সাল আহমেদ মুরাদ (২১ তম ব্যাচ), মেহেদি হাসান (২২ তম ব্যাচ), ইলমা জান্নাত (২৩তম ব্যাচ), তানজিলা আক্তার লিজা (২৪তম ব্যাচ), তিশা (২৫তম ব্যাচ), জান্নাত আরা (২৬তম ব্যাচ) ও হামিম আশরাফী (২৭তম ব্যাচ)।

    বিজয়ী টিমের টিম লিডার ফয়সাল আহমেদ মুরাদ বলেন, ‘আমরা আমাদের বিশ্ববদ্যালয় ক্যাম্পাসে প্রতি বছর একবার করে এ ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারি। এমন বিশেষ কুইজ প্রতিযোগিতায় জয় লাভ করে টিমের সবাই খুবই আনন্দিত!’

  • বিসিসি মেয়রের শোক

    বিসিসি মেয়রের শোক

    বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের নৈশ্য প্রহরী জনাব মোঃ আবুল হোসেন আজ ২৪ আগস্ট কর্ণকাঠিতে  নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

    তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ । তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এ শোক প্রকাশ করা হয়

  • আসিতেছে ম ম মোর্শেদ এর নতুন নাটক “মেয়েটা 999”

    আসিতেছে ম ম মোর্শেদ এর নতুন নাটক “মেয়েটা 999”

    দক্ষিন বঙ্গের অভিনেতা ম ম মোর্শেদ এর নতুন নাটক “মেয়েটা 999” কিছুদিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে।

     

    ট্রেইলর লিংকঃ

  • না ফেরার দেশে চলে গেলেন পাবনার জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের

    না ফেরার দেশে চলে গেলেন পাবনার জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের

    না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ,সাবেক তথ্য কমিশনার,সচিব ,খুলনা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার,নারায়নগঞ্জ , পাবনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু তাহের। আজ বেলা ২.৩০ মিনিটের সময় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।

    মরহুমের নামাজে যানাজা আগামি কাল ২২-৭-২১ সকাল ৯ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথ পুর ইউনিয়নের হরিপুর আদর্শ প্রাইমারি স্কুল মাঠে অনুস্ঠিত হবে।মরহুমের আত্তার মাগফিরাত কামনা করছি।

  • অসহায় মানুষের মুখে অণ্য দিয়ে নিজের জন্মদিন উদযাপন করলেন লিম

    অসহায় মানুষের মুখে অণ্য দিয়ে নিজের জন্মদিন উদযাপন করলেন লিম

    নিজস্ব প্রতিনিধি
    লিম পাখি তার ২৩ তম জন্মদিনে মাদারীপুরে অসহায় মানুষেদের খাবার দিয়ে নিজের জন্মদিন পালন করেন।

    লিম ১৯৯৮ সালের ১২ জুলাই বরিশাল শহরের এর বাসিন্দা ব্যবসায়ী শরীফ গোলাম সরোয়ার এর ঘর আলো করে জন্মগ্রহণ করেন।তার তিন ছেল মেয়ের ভিতরে লিম মেজো। বাবা-মায়ের তাদের সন্তান গুলো আদরের ও প্রিয় হয় তবে তিন ভাই বোনের ভিতরে লিম তার বাবার অত্যান্ত আদরের ও প্রিয় মেয়ে।

    দুঃখী -অসহায় ও পথশিশুদের জন্য ছোট্ট বেলা থেকে মন কাদতো লিমের তখন তাদের জন্য অনেক কিছু করতে চেলেও পারতেন না তবে চেষ্টা করে যেতেন সব সময়।

    এভাবে প্রাইমারি, হাই স্কুল এর গন্ডি পেরিয়ে কলেজ জীবন তারপর বিয়ে কিন্তু ছোট বেলায় দুঃখী -অসহায় ও পথশিশুদের জন্য যে ভালোবাসা ছিলো তার কমতি নেই উল্টো ভালোবাসা বেড়ে গেছে।তারই ধারাবাহিকতায় সোমবার ১২ জুলাই কিছু সংখ্যক অসহায় মানুষকে খাবার দিয়েছেন।

    লিম জানান,প্রতি বছর আমার জন্মদিনে আমি ভিন্ন কিছু করে উদযাপন করে থাকি আর সেই গুলো কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারি সে দিকে খেয়াল রাখি।

    আমার বিয়ে হয়েছে তিন বছর এ তিন বছর এর জন্মদিন উদযাপনে আমার স্বামী মামুন হাসান অনন্ত তার পক্ষ থেকে বিভিন্ন মসজিদ ও এতিম খানায় দোয়া-মিলাদ এবং খাবারের ব্যবস্থা করে আসতেছেন।

    তিনি আরো জানান, আমার এই ২৩ তম জন্মদিনে আমি আমার পরিবারের সকল সদস্য আমার বাবা-মা সহ পৃথিবীর সকল মানুষ যাতে মহামারী করোনা থেকে হেফাজত থাকেন এবং আমরা স্বামী-স্ত্রী সারাজীবন একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারি মহান রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া ও প্রার্থনা করি।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    গত ২২ মে ২০২১ দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকায় প্রকাশিত “রাজাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ” শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। উক্ত খবরে আমার বিরুদ্ধে সহযোগীতার বিষয় উল্লেখ করেছে। প্রকৃতপক্ষে আমি উক্ত ঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমার সাথে নাজমা আক্তার রেবা (২৫) এর জমি জমা সংক্রান্ত বীরধ আছে বলে আমি এই প্রতি হিংসার শিকার হয়েছি বলে আমি মনে করি, প্রকৃতপক্ষে আমি উক্ত ঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। এবং কুচক্রী মহল সাংবাদিক ভাইদেরকে ভুল বুঝিয়ে আমার মান সম্মান ক্ষুন্ন করতে অপপ্রচার চালাচ্ছে
    আব্দুল হাই, বাবুল সিকদার সহপ্রকাশিত কুচক্রী মহল আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাই

  • মৃত্যুর ৪৭ বছর পর হাশেম ফকিরের লাশ উদ্ধার

    মৃত্যুর ৪৭ বছর পর হাশেম ফকিরের লাশ উদ্ধার

    ই এম রাহাত ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
    পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাধীন ০১ নং রণগোপালদী ইউনিয়নের চরঘূর্ণী গ্রামের খালেক ফকিরের বাবা হাশেম ফকির প্রায় ৪৭ বছর আগে মারা গেছে। বর্তমান সময়ে ঘূর্ণিঝড় ইয়াসের কবলে পড়ে কবরটি ভেঙ্গে লাশ বেড় হয়ে গিয়েছে।
    ২৮-০৫-২০২১ ইং তারিখ রোজ শুক্রবার অক্ষত লাশের খবর পেয়ে শত শত এলাকাবাসী মরাদেহ দেখার জন্য ওই এলাকায় ভিড় করেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় লাশটি উদ্ধার করে, আজ ২৯-০৫-২০২১ ইং তারিখ রোজ শনিবার কয়েক শত লোকের উপস্থিতিতে লাশ স্থানান্তর করে অন্যত্র দাফন করা হয়।
    কিন্তু এখানে আশ্চর্যজনক বিষয়টি হলো, তাঁর দেহটি এখনো ঠিক আগের মতোই ( আল্লাহু আকবার)।মহান আল্লাহর তায়ালার প্রিয় বান্দাদের দেহ কিছুতেই স্পর্শ করে না(সুবহানাল্লাহ)।
    এলাকাবাসী জানায়,মৃত্যু হাশেম ফকির ওই এলাকার মধ্যে একজন ধার্মিক ছিলেন। শনিবার মরদেহটি সরিয়ে অন্য স্থানে দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।