Category: অন্যান্য

  • যে কোন ভালো উদ্যোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আদর্শ জায়গা, ভালো কাজের পুরস্কার অবারিত

    যে কোন ভালো উদ্যোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আদর্শ জায়গা, ভালো কাজের পুরস্কার অবারিত

    ২৮ মে ২০২১ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকায় বিএমপি পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন, বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

    সভায় বিগত মাসের তুলনামূলক মাসিক অপরাধ বিবরণী, থানায় বিরোধ নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার খাতওয়ারী বিবরণী পর্যালোচনা করা সহ প্রদেয় নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

    সভাপতি মহোদয় পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে জোর তাগিদ সহ থানার প্রতিটি কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভেজাল ও কালিমামুক্ত ভাবে সম্পন্ন হচ্ছে কি-না তা মনিটরিং ও তদারকি করতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এবিষয়ে কোন প্রকার দায়সারা ঢিলেঢালা নীতি পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কঠোর হুঁশিয়ারী প্রদান করেন।

    তিনি বলেন, যে কোন ভালো উদ্যোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশ একটি আদর্শ জায়গা, পুরস্কার অবারিত। সেইমর্মে, পেশাদারিত্বের সাথে কাজ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ যে ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। সামান্যতম ভালোকাজেও সাধ্যমত সুযোগ-সুবিধা, পুরস্কার দিতে যেমন কার্পণ্য করছিনা তেমনি পুরনো ঘুণে ধরা অন্যায়পথ তথা অপেশাদার কালচার পরিলক্ষিত হলে কোন ছাড় দেয়া হবে না। এজন্য ভালো পথে টিকে থাকার বেশি বেশি চর্চা অব্যাহত রেখে জনকল্যাণে আগুয়ান হয়ে কাজ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে অন্যান্য ইউনিটের রোল মডেল হিসেবে উপস্থিত করতে হবে ।

    তিনি আরও বলেন, বিট পুলিশিং কার্যাক্রম আরও জোরদার করে প্রো-অ্যাক্টিভ পুলিশিং এর মাধ্যমে অপরাধ দানাবাঁধার আগেই তা দমন করতে হবে।

    করোনায় স্বাস্থবিধি অবশ্যই পলন করে নিয়মিত পুলিশিং এর পাশাপাশি পেন্ডামিক পুলিশিং এর ধারা অব্যাহত রেখে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মাস্ক বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা বিধি পালনে প্রচার প্রচারণা অব্যহত রাখতে হবে।

    সহকারী পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম জনাব নাসরিন জাহান এর সঞ্চালনায় এ-সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জনাব এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার উত্তর এন্ড গোয়েন্দা বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা,
    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব মোঃ আকরামুল হাসান সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

  • দেশান্তর.কম এর সম্পাদক রবিউল ইসলাম এর জন্মদিন আজ

    দেশান্তর.কম এর সম্পাদক রবিউল ইসলাম এর জন্মদিন আজ

    জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশান্তর.কম এর সম্পাদক রবিউল ইসলামের জন্মদিন আজ। ১২ই এপ্রিল এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

    রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। তিনি দেশান্তর.কম এর পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা,র সহ – সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন- Bhrc বরিশাল সদর উপজেলা শাখার সহকারী তথ্য সম্পাদক পদে দায়িত্ব পালন করে এসেছেন।

    রবিউল ইসলামের জন্মদিনে তার প্রতি প্রানডালা শুভেচ্ছা ও অভিনন্দন।

  • ৩০ মার্চ: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

    ৩০ মার্চ: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

    আজ ৩০ মার্চ ২০২১, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

    ঘটনাবলি:

    ১১৮০ – আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ।

    ১২৮২ – সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার।

    ১৮১২ – কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।

    ১৮৬৭ – রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ।

    ১৯৩০ – চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।

    ১৯৭১ – শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শহীদ হন।

    ১৯৮১ – ওয়াশিংটন ডিসিতে হোটেল হিলটনের বাইরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হন।

    ১৯৯২ – সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।

    ১৯৯৬ – বিএনপি সরকারের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ।

    জন্ম:

    ১৮৪৪ – ফরাসি কবি পল ভেরলেনের জন্ম।

    ১৮৫৩ – ওলন্দাজ চিত্রশিল্পী ভ্যান গগের জন্ম।

    ১৮৭০ – বসুমতীর সম্পাদক ও লেখক সুরেন্দ্রনাথ সমাজপতির জন্ম।

    ১৮৯৯ – সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

    ১৯১৯ – কবি সিকান্দার আবু জাফরের জন্ম।

    ১৮৯১ – যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ও যন্ত্র নির্মাতা আর্থার উইলিয়াম সিডনি হ্যাংরিটন জন্মগ্রহণ করেন।

    মৃত্যু:

    ১৯৪৮ – ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানতাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ হোসেইন তাবাতায়ী বুরোজার্দি ইন্তেকাল করেন।

    ১৯৫৭ – শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু।

    ১৯৬৫ – কথাশিল্পী সতীনাথ ভাদুড়ীর মৃত্যু।

  • ঢাকায় দেশান্তর.কম এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    ঢাকায় দেশান্তর.কম এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    নিজস্ব প্রতিনিধি //

    প্রথম বর্ষ শেষ করে বুধবার (৩ ই মার্চ) ২য় বর্ষে পদার্পণ করলো দেশান্তর. কম।

    প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার স্বনামধন্য একটি রেস্টুরেন্টে বুধবার রাত ৯ ঘটিকায় কেক কাটা ও অতিথি আপ্যায়াণসহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বুধবারের এ আয়োজনের প্রতিবাক্য ছিল সাফল্যের প্রথম বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ।

    এ উল্যেক্ষ ৩ মার্চ ২০২০ দেশান্তর.কম এর যাত্রা শুরু হয় হাজারো পাঠক থেকে যা এখন লাখো পাঠকের সাথে।

    দেশ ও জাতির কল্যাণে দেশান্তর এর সকল প্রতিনিধি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশান্তর এই অল্প দিনের মধ্যেই লাখো পাঠকের মন জয় করে নিয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন, মোঃরবিউল ইসলাম সম্পাদক দেশান্তর. কম, মোঃআবির ইসলাম প্রকাশ দেশান্তর.কম, জামিল চৌধুরী সিনিয়র বার্তা সম্পাদক দেশান্তর. কম, রুবেল বিন গফফার তথ্য ও গবেষণা সম্পাদক তাজা খবর ২৪, ফয়সাল চৌধুরী মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কক্সবাজার জেলা, তাজভীর আহমেদ ভিডিও প্রোগ্রাম এডিটর এনটিভি,দীপক চন্দ্র দাস পরিচালক আমার বাহক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাছান সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুল হক,দেশান্তর.কম এর প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।

    এসময় অতিথিরা বলেন, দেশান্তর.কম সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অল্প দিনের ভিতর তারা যেভাবে লাখো পাঠকের মন জয় করেছে এই ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে ভবিষ্যতে তারা কোটি মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে।

    একই সাথে আগামীতে যেন দেশান্তর.কম ভালো খবর দেশবাসী কে উপহার দিতে পারে সেই উদ্দেশ্যে দেশান্তর সম্পাদক-প্রকাশক সহ সকল প্রতিনিধিদের কাজ করার আহ্বান জানিয়েছেন।

  • বরিশালে নতুন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল

    বরিশালে নতুন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল

    বরিশাল বিভাগের নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েলস) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল হাসান বাদলকে বরিশাল বিভাগের কমিশনার করা হয়েছে।

    মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সাইফুল হাসানকে বরিশাল বিভাগের কমিশনার করা হয়।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসানের সই করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

  • ফাগুনের আগুন ছড়িয়ে বসন্ত এসে গেছে

    ফাগুনের আগুন ছড়িয়ে বসন্ত এসে গেছে

    কবি সুভাস মুখোপাধ্যায়ের সেই কালজয়ী কবিতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আজ বলতেই হয়- ‘ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত।’ আর যদি গানের সুরে সুরে বলি তবে হয়তো বলতে হয়- আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা/ কারা যে ডাকিল পিছে। বসন্ত এসে গেছে/ মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই/মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে/থাক তব ভুবনের ধুলিমাখা চরণে/মাথা নত করে রব, বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে।।

     

    কৃষ্ণচূড়া, পলাশ ও শিমুলের বনে আগুন জ্বেলে প্রকৃতিতে অপার প্রেম নিয়ে কোকিলের মায়াবী সুরে দুয়ারে কড়া নাড়ছে ফাগুনের প্রথম দিন। টের পাওয়া যাচ্ছে, ঋতুরাজ বসন্ত এসে গেছে। তাইতো শীতের আড়ষ্টতা ঝেড়ে ফেলে আজ ঐশ্বর্যময় বসন্তের কাছে নিজেকে সমর্পণের দিন। আজ ফাগুনের মাতাল হাওয়ায় প্রিয়ার খোঁপায় গোলাপ-গাদা গুজে দেয়ার দিন।

     

    ষড়ঋতুর শেষ ঋতু হচ্ছে বসন্ত। বসন্তকে বলা হয় রোমান্টিক ঋতু। এই বসন্তেই নাকি মনে জাগে প্রাণের কলরব। এই বসন্তেই প্রেমিক তার প্রিয়ার হাত ধরে হাঁটে, মিলনের গান ধরে। এই বসন্তেই মনে লাগে বাসন্তী রঙ, পুরোনো আর জীর্ণতা ভুলে মানুষ নতুন প্রেরণায় পথ চলে।

     

    বসন্ত এলে মনে হয় কোনও মহৎ শিল্পী নিজ হাতে রং-তুলিতে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছেন। গোটা প্রকৃতি যেন হয়ে উঠে রঙিন ক্যানভাস। সকাল, দুপুর নিত্যনতুন সাজে রূপের মুগ্ধতা ছড়ায় সবুজ প্রকৃতি।

     

    তবে বসন্তের শেষটা কিন্তু আবার দখিনা বাতাসে পাতাঝরার শব্দ নিয়ে আসে। বসন্ত আসে বলে প্রকৃতি নতুন রূপে সাজার সুযোগ পায়। পুরোনো পাতারা ঝরে যাওয়ার পর গাছে গাছে গজায় কচি সবুজ পাতা। সেইসব পাতায় লেগে থাকে যেন আলোর নাচন। সবুজ, হলুদ আর লাল মিলেমিশে প্রকৃতি হয়ে উঠে এক অনিন্দ্য অপ্সরী। আর ঠিক এই সময়টাতেই সবুজ পাতার আড়ালে বসে কুহুস্বরে গান শোনায় বনের কোকিল।

     

    বাংলা সাহিত্যে প্রেম আর মিলনের ঋতু বলা হয় বসন্তকে। বসন্ত নিয়ে কত যে ছড়া, কবিতা, আর গান রচিত হয়েছে তার কোনও অন্ত নেই। বসন্তের তরুণ-তরুণীদের পোশাকেও আসে বৈচিত্য। পোশাকে লাগে ফাগুনের আগুন ঝরানো রং।

     

    এই ঋতুরাজ বসন্তে গাঁয়ের ঘন সবুজ বনের আড়াল থেকে একটি কোকিল তার গানে গানে কিন্তু প্রিয়তমার কথাই স্মরণ করিয়ে দেয়। যানটজ আর ব্যস্থ জীবনের নানা বাঁকে নাগরিক কোলাহলেও কালেভদ্রে শোনা যায় কোকিলের গান। তখন আর বুঝতে দেরি হয় না- বসন্ত এসে গেছে।

     

    ১ ফাল্গুন। বসন্তের প্রথম দিনে তরুণ-তরুণীরা বাসন্তী রঙা সাজ পোশাকে, প্রাণের উচ্ছ্বাসে মিলনে-বিরহে মিলেমিশে একাহার হয়ে যাবে।

    তাই কোনও অজুহাতেই আর ঘরে বসে থাকার সময় নয় আজ। আজ ফাগুনের মাতাল হাওয়ায় মনে মনে লাগুক দোলা। কবি সুফিয়া কামালের ভাষায়- “হে কবি! নীরব কেন-ফালগুন যে এসেছে ধরায়/বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?

  • আমার বাহক” এর হেড অফিসে কেক কেটে বাংলালিংক এর বর্ষবরণ উদযাপন

    আমার বাহক” এর হেড অফিসে কেক কেটে বাংলালিংক এর বর্ষবরণ উদযাপন

    নিজস্ব প্রতিনিধি //
    বিষে বিষে ২০২০ বিদায়, বরণ ২০২১সাল, ২০২০ সাল যেন সকলের অন্তর থেকে কালিমা বের করে নিয়ে গেল। ২০২১সাল মানব জাতির জন্য হোক কল্যাণময় এমন প্রত্যাশায় কেক কেটে নতুন বছরকে বরণ করে নিয়েছে ঢাকার জনপ্রিয় পার্সেল ডেলিভারি প্রতিষ্ঠান “আমার বাহক ” এর প্রধান কার্যালয়ে দেশের অন্যতম ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক কোম্পানী বাংলালিংক।

    অদ্য ৩ জানুয়ারী ‘আমার বাহক”এর প্রধান কার্যালয় রামপুরায় আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠানটি যৌথভাবে পালন করে “আমার বাহক” পার্সেল ডেলিভারি সার্ভিস ও বাংলালিংক কর্পোরেট শাখা।

    এতে উপস্থিত ছিলেন “আমার বাহক” এবং বাংলালিক কর্পোরেট শাখার কর্মকর্তাবৃন্দ।
    বাংলালিক কর্মকর্তারা জানান,”আমার বাহক” তিন মাসে ঢাকা মেট্রোপলিটন এড়িয়ায় যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে, খুব শীঘ্রই সারা বাংলাদেশে “আমার বাহক” তাদের কার্যক্রমের মাধ্যমে এ জনপ্রিয়তা লাভ করবে সেই প্রত্যাশা রাখি।

  • স্বাগত হে নতুন ২০২১

    স্বাগত হে নতুন ২০২১

    অফুরান হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে গেলো আরও একটি বছর। পুরোনো হয়ে গেলো ২০২০ সালের বর্ষপঞ্জিটি।

    অথচ বছরের শুরুতে কী যত্নেই-না সেঁটে দেওয়া হয়েছিলো দেওয়ালে। সরিয়ে নেওয়ার আগে একবার ভাবা হলো না সে কথা!

    নতুন এসে গেছে। নতুনকে জায়গা দিতে হবে। পেছনে তাকানোর সময় কী আর আছে! তাইতো মনোরম দৃশ্যে আঁকা শিল্পীর তুলির আঁচড়ের বর্ষপঞ্জটিকে ছেড়ে দিতে হলো জায়গা। উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় চিরতরে জম‍া হলো ২০২০ সাল।

    বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনের সূর্যাস্ত যেতেই শুরু হয় নতুন বছরের প্রহর গোনা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। শুক্রবার (১ জানুয়ারি) রাতে ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই বদলে গেলো ঘরের কোণায় ঝুলে থাকা ক্যালেন্ডার। আমাদের দোরগোড়ায় এরই মধ্যে এসে দাঁড়িয়েছে ইংরেজি নতুন বছর! স্বাগত ২০২১!

    ২০২০ সালের চলে যাওয়ার মধ্য দিয়ে অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হলো আরেকটি মাইলফলক। এই যে মহাকালের যাত্রা, সেখানে একেকটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে। আমরা মুছে ফেলি গত হয়ে যাওয়া বছরের গ্লানি। উৎসাহ খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে, তারপর এগিয়ে যাই অগ্রগতির দিকে।

    সে উপলক্ষেই করোনা মহামারির মধ্যেও জমকালো আতশবাজি আর আলোকসজ্জায় দেশে দেশে বরণ করে নেওয়া হয়েছে খ্রিষ্টীয় নতুন বছর ২০২১। নানা সংকট, সংঘাত, পীড়নের মধ্যেও বেঁচে থাকার নতুন স্বপ্ন, লড়াই করার নতুন উদ্দীপনা আর সংকট পেরোনোর নতুন প্রত্যাশা নিয়ে মানুষ বরণ করেছে নতুন বছরকে।

    নতুন এই বছর অফুরান প্রত্যাশা নিয়ে এসেছে সবার কাছে। এই নতুন হোক উত্তরণের, কালের যাত্রায় এগিয়ে চলার। নতুনের আবাহনে জেগে উঠ‍ুক সমগ্র দেশ, বিশ্ব। ২০২১ সাল মানুষের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।

    সেই প্রত্যাশাতেই এখন বলা ‘স্বাগত ২০২১…!’

  • ভাবা চাই জনপ্রতিনিধি নির্বাচনের আগে

    ভাবা চাই জনপ্রতিনিধি নির্বাচনের আগে

    তাওহীদুল ইসলাম নূরী

    ২০২১ সালে অনুষ্ঠিতব্য পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সারাদেশে এখন থেকে জনগণের মধ্যে উৎসাহ, উদ্দীপনা দেখা দিচ্ছে। সিটি এলাকা ছাড়া প্রায়সব জায়গায় ” আসন্ন …….. পৌরসভা/ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র/চেয়ারম্যান, কমিশনার/মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি ” শীর্ষক পোস্টার ব্যাপকভাবে লক্ষ্যণীয়। দিন যতই গড়াচ্ছে নানা কৌশলে সম্ভাব্য প্রার্থীরা তাদের সমর্থন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের আরও কয়েক মাস বাকী থাকলেও সমর্থন বাড়ানোর প্রতিযোগিতায় নেমে বহু এলাকায় অনেক সম্ভাব্য প্রার্থী হামলারও শিকার হয়েছেন।

    ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইসলামের দ্বীতিয় খলিফা হযরত উমর ফারুক (র.) এর ইন্তেকালের নয় মাস পর একজন সাহাবী তাঁকে স্বপ্নে দেখেন। সাহাবী দেখেন যে, উমর (র.) খুবই ব্যস্ত সময় অতিবাহিত করে চলছেন। তাঁকে এত ব্যস্ত দেখাচ্ছিল যে, তিনি ঐ সাহাবির সাথে কোন কথাই বলতে পারছিলেন না। এতটা ব্যস্ততা দেখে সাহাবী তাঁকে “আপনাকে তো দুনিয়াতে এত ব্যস্ত থাকতে দেখতাম না। আপনাকে এত পেরেশান মনে হচ্ছে কেন? ” প্রশ্ন করলে উমর ফারুক (র.) উত্তরে বলেন যে, “আমি এখনো রাষ্ট্রের দায়িত্বপালনের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে পারি নাই। এখনো সেই ক্ষমতার হিসাব দিচ্ছি “।
    একটু ভাবা দরকার বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) এর মাধ্যমে যিনি দুনিয়ায় থাকতে অসংখ্যবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, রাসূল (স.) যার সম্পর্কে ” আমার পরে যদি কেউ নবী হত, তিনি উমর” বলেছিলেন, সেই উমর উমর ফারুক (র.) এর যদি দায়িত্বের হিসাব দিতে এমন অবস্থা হয়, আমরা যারা একটু আগে-পরে না ভেবে আবেগের বশবর্তী হয়ে জনপ্রতিনিধি হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি তারা কতটুকু সেই দায়িত্ব পালন করতে সক্ষম হব।

    আসলে, ইউপি সদস্য থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের জনপ্রতিনিধি হিসেবে কোন দায়িত্বই ছোট নয়। প্রত্যেককে নিজ নিজ দায়িত্বের জন্য আল্লাহর দরবারে একাকী জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। মানুষ তো আছেই, আওতাধীন প্রতিটি প্রাণীর জানমালের নিরাপত্তার জন্য আইন প্রণয়ন শুধু নয়, সেই আইনের যথাযথ বাস্তবায়নও করতে হয় একজন জনপ্রতিনিধিকে। জগদ্বিখ্যাত রাষ্ট্রনায়ক হযরত উমর ফারুক (র.) যেমনটা বলেছিলেন “আমার রাষ্ট্রের কোন মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আল্লাহর দরবারে আমাকে সেটা নিয়ে জবাবদিহিতা করতে হবে “।

    জ্ঞান, মেধা, প্রজ্ঞার পাশাপাশি জনপ্রতিনিধিকে হতে হবে নীতি-নৈতিকতা সম্পন্ন দূরদর্শী একজন মানুষ। কারণ, সমাজ এবং রাষ্ট্রের সকল শ্রেণি ও মতের মানুষকে নিয়ন্ত্রণ করতে হয় জনপ্রতিনিধিকে। আওতাভুক্ত প্রতিটি মানুষ এবং প্রাণীর চাই খাদ্য, নিরাপত্তা এবং স্বাধীনতা। অধীনস্থ লোকগুলোকে দুনিয়া, আখিরাত উপযোগি একজন মানুষ হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হতে হয় জনপ্রতিনিধিকে। কারণ, বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) ইন্তেকালের অল্পসময় আগে নামাজের কথা বলার পাশাপাশি বার বার অধীনস্থ লোকদের দিকে খেয়াল রাখতে বলেছেন।

    সুতরাং, আবেগের বশবর্তী না হয়ে জনপ্রতিনিধি নির্বাচন এবং নির্বাচিত করার আগে সকলের একটু বিবেক দিয়ে ভাবা চাই। এই গুরুদায়িত্ব পালনে এগিয়ে আসা চাই জ্ঞান, মেধা, প্রজ্ঞার পাশাপাশি নীতি-নৈতিকতা সম্পন্ন দুরদর্শিতার অধিকারী মানুষ। যার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে। নিশ্চিত হবে প্রতিটি মানুষের খাদ্য, নিরাপত্তা এবং স্বাধীনতা।

    লেখকঃ
    তাওহীদুল ইসলাম নূরী,
    আইন বিভাগ (অধ্যয়নরত),
    আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
    শাহারবিল সদর, চকরিয়া, কক্সবাজার।

  • বরিশাল জেলা সেচ্ছাসেবক দলের শোক

    বরিশাল জেলা সেচ্ছাসেবক দলের শোক

    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদীর মাতা নূর জাহান বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল এর সহ-দপ্তর সম্পাদক বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল এর অন্যতম নেতা হানিফ হাওলাদার রিয়াজ।

    মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন