এতিম পথ মাঝে হাসি ফুটানোর জন্য । অল্প কিছু বন্ধু রা উদ্যোগ এতিম শিশুদের হাসি ফুটাতে হবে । তাদের এই উদ্যোগে তারা সফল হয় । তারা নগরীর লঞ্চ ঘাট ও মুক্তিযুদ্ধ এলাকায় পথ শিশুদের মাঝে নতুন পোশাক তুলে দেয় । তাদের ইচ্ছা আরো ভালো কিছু কাজ করার । তাদের এই উদ্যোগ দেখে এলাকাবাসী অনেক খুশি হয়। তারা পথ শিশুদের জন্য কিছু করতে পেরে তারা ও অনেক খুশী এভাবে তাদের কাজ চালিয়ে যাবে আর প্রতি মাসে নতুন নতুন কাজ করার চিন্তা। এই রকম কাজ করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন সবার
Category: অন্যান্য
-

গ্যাস্ট্রিকের ওষুধে করোনার ঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
বর্তমানে গ্যাস্ট্রিকের ওষুধ মানুষের নিত্য সঙ্গী। সকাল শুরু হয় গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আবার ঘুমাতে যাবার আগেও গ্যাস্ট্রিকের ওষুধ। যারা প্রত্যেক দিন প্যান্টোপ্রাজোল জাতীয় ওষুধ খান এবার তাদের জন্য আশঙ্কার কথা শুনিয়েছেন ভাইরোলজিস্টরা। এসব ওষুধে সেবনের ফলে করোনা সংক্রমণের ঝুঁকি আড়াই থেকে ৩.৭ গুণ বেড়ে যায়।
আমেরিকান ‘জার্নাল অফ গ্যাসট্রো এন্টেরোলজি’ র বরাত দিয়ে লাইভসাইন্সর একটি প্রতিবেদন অনুসারে, সম্প্রতি এই বিষয়ে এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আমেরিকার সিডার্স সিনাই মেডিকেল সেন্টারের চিকিৎসাবিজ্ঞানী ব্রেনান স্পিগেল ৮৬ হাজার মানুষের ওপর এক জরিপ করার পর এই গবেষণাপত্র প্রকাশ করেছেন। সমীক্ষায় দেখা গেছে যে, ৮৬ হাজার জনের মধ্যে ৫৩ হাজার জনের বেশি মানুষ পেটে অস্বস্তি, ব্যথা, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা ও হার্ট বার্নের সমস্যার কারণে নিয়মিত প্যান্টো প্রাজোল জাতীয় ওষুধ খান। এদের মধ্যে প্রায় ৩,৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ব্রেম্যান স্পিগেল এই গবেষণাপত্রে জানিয়েছেন, অনেকে নিজেদের ইচ্ছায় গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে দিনে দুইবার পর্যন্ত পিপিআই জাতীয় ওষুধ খান। এর ফলে পেটের অ্যাসিড প্রশমিত হয় ঠিকই, কিন্তু বেড়ে যায় অন্যান্য সংক্রমণের ঝুঁকি। করোনার এই মহামারির সময়ে পিপিআই গ্রহণকারীদের সার্স কোভ-২ ভাইরাস সংক্রমণ তুলনামূলক ভাবে অনেক বেশি হচ্ছে বলে সমীক্ষায় জানা গেছে।
পাকস্থলী ও অন্ত্র আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় উল্লেখযোগ্য ভূমিকা নেয়। অন্ত্রে অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে অন্ত্র দুর্বল হয়ে পড়ে। ফলে কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণের পথ সুগম হয়।
গ্যাসট্রো এন্টেরোলজিস্ট সুনীলবরণ দাস চক্রবর্তী জানালেন, আমাদের পাকস্থলীতে নানা ধরনের অ্যাসিড থাকে। এদের মধ্যে অন্যতম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এছাড়াও আছে পটাসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড। এসব অ্যাসিড মিলিত ভাবে খাবার পরিপাকে সাহায্য করে। মূলত খাবার খাওয়ার পর হজমের জন্য পাকস্থলীর অ্যাসিড ক্ষরণ বেড়ে যায়। মূলত গ্যাস্ট্রিক গ্রন্থির পেরিয়েটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়।
সুনীলবরণবাবু জানালেন, বিভিন্ন কারণে (মূলত ত্রুটিপূর্ণ খাবারের অভ্যাস ও অতিরিক্ত মানসিক চাপ) অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে দিতে পারে। পাকস্থলীতে একটি নির্দিষ্ট পিএইচ ভারসাম্য থাকে। এটি হল ১.৫ থেকে ৩.৫। খাবার হজম করা ছাড়াও এই পিএইচ ভারসাম্য বজায় থাকলে নানা ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া এই অ্যাসিডিক পরিবেশে বেঁচে থাকতে পারে না। ফলে আমরা সুরক্ষিত থাকি। যারা কারণে-অকারণে এ জাতীয় ওষুধ কিনে অ্যাসিডিটি মুক্তির জন্য নিয়ম করে খান, তাদের পাকস্থলীর স্বাভাবিক সুরক্ষা করার পিএইচ ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে এদের পেটের নানা সংক্রমণের ঝুঁকি এক লাফে বেড়ে যায়।
বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের মধ্যেই প্যান্টোপ্রাজোল জাতীয় ওষুধ একটানা খেয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। তাদের মধ্যে কোভিড ১৯ সংক্রমণের ঝুঁকি তুলনামূলক ভাবে অনেক বেশি বলে জানালেন সুনীলবরণ দাস চক্রবর্তী।
২০০২-২০০৩ সালে সার্স ভাইরাসের মহামারির সময় সমীক্ষায় জানা গিয়েছিল, যারা নাগাড়ে পিপিই খান তাঁদের মধ্যে সার্স কোভ-এর সংক্রমণের হার অনেক বেশি ছিল। একই ভাবে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের হারও বেশি দেখা যাচ্ছে।
নিয়মিত প্যান্টোপ্রাজোল খেয়ে গেলে কিডনির সমস্যা, ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়া, অস্টিওপোরোসিস ও তার কারণে অল্প চোট আঘাতেই হাড় ভেঙে যাওয়া এবং পেটের অন্যান্য সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
এই প্রসঙ্গে ইন্টারনাল মেডিসিনের বিশেষজ্ঞ অর্পণ চৌধুরী জানালেন, কোনও অবস্থাতেই এক মাসের বেশি প্রোটন পাম্প ইনহিবিটর খাওয়া ঠিক নয়। কোভিড ১৯ অতিমারির সময় এই ওষুধটি দেয়া বন্ধ রাখাই ভাল বলে মনে করেন তিনি। যাঁদের নিতান্তই অ্যাসিডিটি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়া প্রয়োজন, তাঁদের
কোভিড ১৯ সন্দেহ হলেই যারা এই ওষুধটি খান, তাদের দ্রুত ওষুধ বন্ধ করার নির্দেশ দেয়া হয়, বললেন অর্পণ চৌধুরী। একটি মাত্র পিপিই খেলে পিএইচ-এর মাত্রা একদম ওলটপালট হয়ে যায়। ২ থেকে বেড়ে ৬ হয়ে যেতে পারে।
এই প্রসঙ্গে সুনীলবরণ দাসচক্রবর্তী জানালেন, ঘাড়ে ব্যথা বা মাথার যন্ত্রণার জন্যেও অনেকে পিপিই খান। অনেকেই মনে করেন। সব রোগের মূলে গ্যাস আর অ্যাসিডিটি, তাই পিপিই খাওয়া অভ্যাসে পরিণত করে ফেলেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধই খাওয়া যে ঠিক নয়, তা ভুললে চলবে না। আর কোভিড ১৯-এর সংক্রমণ রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক। মুখে, নাকে, চোখে হাত দেয়া যাবে না, ভিড় এড়িয়ে চলতে হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে বলে উল্লেখ করেন দুই চিকিৎসকই।
-

১৩ হাজার বস্তা সিমেন্ট নিয়ে হিজলা সংলগ্ন মেঘনায় জাহাজডুবি
বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই একটি জাহাজ ডুবে গেছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে হিজলা উপজেলার মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় এম.ভি ফারহানা মোনেম নামের ওই জাহাজটি ডুবে যায়।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার।
তিনি আরো জানান, এ ঘটনায় বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাহাজের ক্যাপ্টেন শামছুদ্দিন জানান, সকালে ১৩ হাজার বস্তা শাহ সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওয়ানা দেন তারা। হিজলার মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউ ও স্রোতের মাঝে পড়ে জাহাজটি।
এ সময় জাহাজটির একটি অংশ চরে উঠে যায় এবং পরে জাহাজটি সিমেন্টসহ তলিয়ে যায়।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিজলা নৌ পুলিশের সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।
-

৩১ জুলাই পর্যন্ত বিলম্ব মাশুল ছাড়াই বিদ্যুৎ বিল জমা দেয়ার সুযোগ
নভেল করোনা ভাইরাসে সৃষ্ট সংকট বিবেচনায় আরও একমাস লেট ফি বা বিলম্ব মাশুল ছাড় পাচ্ছেন বিদ্যুতের আবাসিক গ্রাহকরা। এবার জুন মাসের বিল বিলম্ব মাশুল ছাড়াই ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রজ্ঞাপন জারি করে বিলম্ব মাশুল ছাড়ের কথা জানায়।
এর আগে মহামারীর কারণে ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত বিদ্যুতের আবাসিক গ্রাহকদের বিল পরিশোধে ৫ শতাংশ বিলম্ব ফি মওকুফ করা হয়। সময় বাড়ানোর ফলে আগামী ৩১ জুলাই পর্যন্ত ৫ শতাংশ বিলম্ব মাশুল ছাড়াই বিল পরিশোধের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে দেশব্যাপী বিদ্যুত বিলে গ্রাহকদের ভোগান্তি তৈরি হয়। অনেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেসময় বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই বিলম্ব মাশুল মওকুফের জন্য কমিশনের কাছে চিঠি দেয় বিদ্যুৎ বিভাগ।
চিঠিতে বলা হয়, অতিরিক্ত বিলের ভোগান্তির কারণে অনেকেই জুনের মধ্যে তাদের সব বিল পরিশোধ করতে পারেননি। ফলে গ্রাহকদের জন্য ৩১ জুলাই পযন্ত বিলম্ব মাশুল মওকুফের জন্য বিইআরসিকে জানায় বিদ্যুৎ বিভাগ।
সে সময় বিইআরসি জানায়, বিদ্যুতের বিতরণ কোম্পানিগুলো আবেদন করলেই তারা বিদ্যুৎ বিলে বিলম্ব মাশুল মওকুফ করার আদেশ দেবেন। এরপর বিতরণ কোম্পানিগুলোও একে একে আবেদন করা শুরু করে । তাদের আবেদনের ওপর ভিত্তি করে এই আদেশ দেয় কমিশন।
প্রসঙ্গত, গত ২২ মার্চ মন্ত্রণালয়ের উপসচিব আইরিন পারভিন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিলম্ব মাশুল প্রয়োজন হবে না। গ্রাহক মে মাসে বিলম্ব মাশুল ছাড়াই বিল পরিশোধ করতে পারবেন। তবে বিতরণ কোম্পানির ভুতুড়ে বিলের অভিযোগ ওঠায় মৌখিকভাবে বিলম্ব মাশুল ছাড়াই জুনের মধ্যে বিল পরিশোধ করার আদেশ দেওয়া হয়।
-

প্রবীন সাংবাদিক নুরুল আলম ফরিদের কন্যার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত
১৭ ই জুলাই শুক্রবার জুমা বাদে ফারহানা সুলতানা উর্মির রুহের মাগফিরাতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নগরীর বগুড়া রোড মসজিদে। বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। জাগ্রত বরিশাল উপদেষ্ঠা নুরুল আলম ফরিদের একমাত্র কন্যার অকাল মৃত্যুতে সাংবাদিক সহ সর্বস্তরে গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্হিত ছিল।দোয়া শেষে তবারক দোওয়া হয়।
-

করোনায় প্রতিরক্ষা সচিব মোহসীনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন আবদুল্লাহ আল মোহসীন। সোমবার সকাল সাড়ে ৯টায় সেখানেই তার মৃত্যু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর মাসখানেক আগে সিএমএইচে ভর্তি হয়েছিলেন মোহসীন চৌধুরী। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই মোহসীন চৌধুরী হাসপাতালে থাকা অবস্থায় গত ১৪ জুন জ্যেষ্ঠ সচিবের মর্যাদা পান।
১৯৬৩ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জন্ম নেয়া মোহসীন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে বিএসসি (সম্মান) ও এমএসসি করেন। পরে ঢাকার নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজে এমএ ডিগ্রি নেন তিনি।
১৯৮৫ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়েও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
-

দূরত্বটা শারীরিক,মানসিক নয়
করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্তদের মানসিক স্বাস্থ্যসেবা এবং টেলিমেডিসিন সেবা নিশ্চিত করার জন্য অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী মুক্ত চিন্তার সামাজিক সংগঠন ৭১’র চেতনা ঝালকাঠি জেলা শাখা ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। লাইভের মাধ্যমে সরাসরি ১১ জন কোভিড -১৯ আক্রান্তকে ৭ দিনের জন্য ইন্টারনেট প্যাক উপহার দেয়,এবং নিয়মিত মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের আশ্বাস দেয়।বুধবার (২৪ জুন) রাতে লাইভের অতিথি ছিলেন ঝালকাঠী সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার। লাইভটি সঞ্চালনা করেছেন এবং উপহার নিশ্চিত করেছেন ৭১’র চেতনার সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি।
এছাড়াও সবাইকে সচেতন করার পাশাপাশি, করোনা আক্রান্তদের মনোবল ধরে রেখে, সাহসীকতার সাথে লড়ে আল্লাহর উপর ভরসা রাখার জন্য বলা হয়। উল্লেখ ৭১’র চেতনা ঝালকাঠি শাখার সদস্যরা দিনরাত পরিশ্রম করে একের পর এক সামাজিক কাজ করে বেশ সুনাম অর্জন করেছে। করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই অসহায় কর্মহীন পরিবারের পাশে দাড়িয়েছে।তাদের নিজেদের অর্থায়নে অর্ধ শতাধিক কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেন।
-

আজ বিশ্ব বাবা দিবস
জুন মাসের তৃতীয় রোববার, বিশ্ব বাবা দিবস। সে হিসেবে রোববার (২১ জুন) বিশ্বের প্রায় ৭৪টি দেশে পালিত হচ্ছে বাবা দিবস।
পবিত্র কোরআনে পিতা-মাতার সম্মান প্রসঙ্গে বলা আছে, তাদের সঙ্গে উহ! শব্দ পর্যন্ত করো না। আবার ‘পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহী পরমং তপঃ, পিতরী প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা’-সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র জপে বাবাকে স্বর্গজ্ঞান করে শ্রদ্ধা করেন।
সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় বাবাকে। আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। সন্তান বাবার ঋণ কখনো পরিমাপ করতেও পারে না। সেই বাবার প্রতি সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস।
ইতিহাস থেকে জানা যায়, ১৯০৮ সালে প্রথম বাবা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে ৫ জুলাই এই দিবস পালন করা হয়। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুন মাসের তৃতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন।
১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতিবছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন। সাম্প্রতিক বছরগুলোতে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্যাটেলাইট যুগের সুবাদে বাবা দিবস ঘটা করেই পালিত হচ্ছে।
-

বছরের দীর্ঘতম দিনে আজ
আজ রোববার ২১ জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। বছরের এ দীর্ঘতম দিনে আকাশে সূর্য থাকবে মোট ১৩ ঘন্টা ৩৭ মিনিট ১ সেকেন্ড।
পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি কর্কটক্রান্তি (বা অয়ন) দিবস বা Summer Solstice day হিসেবে পালিত হয়। এই দিনে সূর্য তার উত্তরায়নের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে এবং সর্বোচ্চ উত্তরে উদয় হয় ও সর্বোচ্চ উত্তরে অস্ত যায়। পৃথিবীর কর্কটরেখায় (যা ২৩.৫ অক্ষাংশ দিয়ে যায়) সূর্যকে ওই দিন মধ্যাহ্নে আকাশের ঠিক মাঝখানে দেখা যায়।
বাংলাদেশের মধ্যাংশ দিয়ে কর্কটরেখা যাওয়ার ফলে কর্কটক্রান্তি দিবসে বাংলাদেশের প্রায় সবখানেই মধ্যাহ্নে সূর্য থাকবে মধ্যগগণে প্রায় মাথার ওপরে সুবিন্দুতে। ওই সময়ে কর্কটরেখায় কোনো দণ্ড বা লাঠি ভূমির সঙ্গে লম্বভাবে রাখলে তার ছায়া পড়বে না।
আকাশে ২১ জুন বেলা ১২টায় সূর্য মধ্যগগণ থেকে মাত্র ০.৩ কৌণিক ডিগ্রি দূরে থাকবে। তাই ঢাকায়ও ওই সময়ে কোনো লম্ব দণ্ডের ছায়া প্রায় পড়বে না বলা যায়।
-

বরিশাল শেবাচিমের করোনায় আক্রান্ত স্বাস্থকর্মীদের রোগ মুক্তি কামনায় বরিশাল হেলথ্ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তি
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সাবেক প্রধান (অধ্যাপক) এবং একই হাসপাতালের বর্তমান সেবা তত্ত্বাবাধকসহ দেশের সকল করোনায় আক্রান্ত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের রোগ মুক্তি কামনা করে দেয়ো প্রার্থনা করেছে বরিশাল হেলথ্ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকসহ নেতৃবৃন্দ। পাশাপাশি বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নেতৃবৃন্দ। একই সাথে করোনায় মৃত্যু হওয়া সকলের রুহের মাগফিরাত কামনা করেছেন।
