Blog

  • সাংবাদিক সুমনকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবীতে মানববন্ধ

    সাংবাদিক সুমনকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবীতে মানববন্ধ

    বরিশালে কর্মরত বেসরকারী ইলেক্টনিক্স মিডিয়া ডিবিসি চ্যানেলের ক্যামেরাপার্সন সুমন হাসানকে কোন প্রকার মামলা মোকদ্দমা ছাড়াই নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হাতে হ্যান্ডকাফ পরিয়ে মারতে মারতে ডিবি অফিস কার্যালয়ে নিয়ে পুনরায় অমানুষিক নির্যাতন করার প্রতিবাদে ও অভিযুক্ত ইয়াবা সেবনকারী ডিবি পুলিশ কনেষ্টবল মাসুদ,এস আই আবুল বাসার সহ পুলিশ লাইনে ক্লোজ করা ডিবির ৮ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা সহ চিরস্থায়ীভাবে চাকুরীচ্যুত দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক সমাজ।

    আজ সকাল ১১টায় নগরীর সদররোডে বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
    ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি দিপু তালুকদারের সভাপতিত্বে অভিযুক্ত ডিবি পুলিশের বিচারের দাবী জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাব কার্যকরী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্বা নুরুল আলম ফরিদ,সাংবাদিক মুরাদ আহমেদ,বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশন সভাপতি হুমাউন কবীর,বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস,বরিশাল রিপোর্টার্স ইউনিটি সহ- সভাপতি বিধান সরকার,বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদ,সম্পাদক কাজী আল- মামুন,নিউজ চ্যানেল (২৪) ও বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি রাহাত খান, সাংবাদিক মিথুন সাহা,সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান,এন টিভি ক্যামেরাপার্সন গবিন্দ সাহা,এম জহির।

    মানববন্ধন কর্মসূচি পালন কালে জাতীয় ও ইলেক্টনিক্স মিডিয়া সহ স্থানীয় প্রিন্ট মিডিয়া ও বরিশাল ফটো সাংবাদিক ফোরামের সভাপতি এম সালাউদ্দিন ও সাধারন সম্পাদক শাকিউজ্জামান মিলন সংহতি প্রকাশ করে অংশগ্রহন করে।

    এসময় তারা বলেন, অভিযুক্ত ডিবি পুলিশ সদস্যদের দৃষ্টন্তমূলক বিচার করা না হলে সাংবাদিক সকল সংগঠনের পক্ষ থেকে কঠোর আন্দোলন করতে বাধ্য হবে।

  • হাতকড়া ফসকে পালালো আসামি

    হাতকড়া ফসকে পালালো আসামি

    পুলিশের পরানো হাতকড়া ফসকে পালিয়েছে আলামিন ওরফে রুহেল আমিন (২০) নামে একাধিক ডাকাতি মামলার এক আসামি। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে সিলেটে আদালত পাড়ায় এ ঘটনা ঘটে। আসামি আলামিন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাগেরগাছা গ্রামের শফিউল আলম সুমনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, শাহপরান থানার একটি ডাকাতি মামলায় (নং-১৯ (১১) ১৫) পরবর্তী দায়রা ৩৪৮/১৭ মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জননিরাপত্তা ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি আলামিন ও বাবুলকে।

    ট্রাইব্যুনালে হাজিরা শেষে হাতকড়া পরিয়ে তাদের হেঁটে কাস্টডিতে নিয়ে রওয়ানা হয় পুলিশ। পথিমধ্যে আদালতের জনাকীর্ণ স্থানে হাতকড়া রেখে পালিয়ে যায় আলামিন। আসামি পলায়নের ঘটনায় আদালত পুলিশের মধ্যে তুলকালামা সৃষ্টি হয়। পুলিশ তাৎক্ষণিক আসামিকে ধাওয়া করেও ধরতে ব্যর্থ হয়। সিলেট আদালতের কোর্ট পরিদর্শক (ওসি) আবুল হাশেম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতকড়া ডিলা থাকার কারণে ডাকাতি মামলার ওই আসামি পালিয়ে যায়। তার বিরুদ্ধে সিলেটের বিশ্বনাথ ও শাহপরান থানায় চারটি ডাকাতি মামলা রয়েছে। তিনি বলেন, এ ঘটনায় মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার প্রণব কুমার রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

    এরইমধ্যে কর্তব্য অবহেলার কারণে আদালতের কাস্টডিতে কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদন দেওয়া হয়েছে। এরপর দু’জনকে প্রত্যাহার করে পুলিশ লাইনন্সে সংযুক্ত করা হয়েছে। তবে তাদের নাম দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। যোগাযোগ করা হলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বাংলানিউজকে বলেন, ঘটনাটি জানতে কোর্টে কর্তব্যরতদের একাধিকবার ফোন দিয়েছি। কিন্তু কেউ ফোন না ধরায় তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তারা

  • “”তদন্তে সব কিছু জানা যাবে””

    “”তদন্তে সব কিছু জানা যাবে””

    নেপালের কাঠমাণ্ডুতে ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় তদন্ত সাপেক্ষে সব কিছু জানা যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

    দুর্ঘটনার বিষয়ে মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় নেপালে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমি এখন হাসপাতালে যাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দেখবো, খোঁজ খবর নেবো।

    ককপিটের ভয়েস রেকর্ডার থেকেই সব জানা যাবে। মরদেহগুলো কিভাবে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

  • নেপালে বিমান বিধ্বস্ত; বেঁচে আছেন ৯ বাংলাদেশি

    নেপালের কাঠমুন্ডু ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নয় বাংলাদেশি নাগরিক বেঁচে আছেন।

    বর্তমানে তারা নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

    জানা গেছে, ৬৭ জন যাত্রী, দু’জন পাইলট এবং দু’জন ক্রু নিয়ে ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল বিমানটি। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।

    বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, বাংলাদেশি যে নয়জন বেঁচে আছেন তারা হলেন,  শেখ রাশেদ রুবায়েৎ, সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা, শাহরিন আহমেদ, আলমুন নাহার, মো. শাহিন ব্যাপারি, মো. রেজওয়ানুল হক, মেহেদি হাসান, ইমরানা কবির হাসি এবং কবীর হোসেন।

  • বিধ্বস্তের আগে যে কথা হয় পাইলটের

    বিধ্বস্তের আগে যে কথা হয় পাইলটের

    নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত বিমানটি অবতরণের আগে বিমানবন্দরের কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলে। সেখানে কন্ট্রোল রুমের অনুমতি সাপেক্ষেই দুইবার চক্কর দেওয়ার পর উত্তর দিক থেকে বিমানটি অবতরণ করে।

    তবে ইউএস-বাংলা এয়ারলাইনসের  প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ জানিয়েছেন, কন্ট্রোলরুমের ভুল তথ্যের জন্যই ইউএস-বাংলা এয়ারলাইন্সের  উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। সেখানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না।

    ইমরান আসিফ জানান, ওই ফ্লাইটে মোট ৩২ জন বাংলাদেশি ছিলেন, নেপালের ছিলেন ৩৩ জন এবং চীন ও মালয়েশিয়ার দুই জন ছিলেন। এছাড়া দুইজন পাইলট, দুইজন ক্রু ও দুইজন কেবিন ক্রু ছিলেন। ফ্লাইটে প্রাপ্ত বয়স্ক ছিলেন ৬৫ জন এবং দুই শিশু ছিল।

    তিনি আরও বলেন, বিমানবন্দরের কন্ট্রোলরুমের সঙ্গে পাইলটের যে কথা হয় সেখানে স্পষ্ট বুঝা যায় পাইলটকে ভুল তথ্য দেয়া হয়।

    উল্লেখ্য, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। ইউএস বাংলার ওই বিমানে ৬৭ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন।

  • খালেদা জিয়া ৪ মাসের জামিন পেলেন

    খালেদা জিয়া ৪ মাসের জামিন পেলেন

    পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

    সোমবার (১২ মার্চ) দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

    আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটনি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

  • ৩৪ বছর পর বিমান দুর্ঘটনায়,শোকে ভাসছে দেশ

    ৩৪ বছর পর বিমান দুর্ঘটনায়,শোকে ভাসছে দেশ

    আজ (সোমবার) নেপালের কাঠমন্ডুতে বেসরকারি বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় বহু বাংলাদেশির প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। শোকে ভাসছে দেশ। আজ (সোমবার) নেপালের কাঠমান্ডুতে বেসরকারি বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় বহু বাংলাদেশির প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

    ৩৪ বছর আগে ১৯৮৪ সালের ৪ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার এফ-২৭ (ফ্লাইট নাম্বার এস-২ এবিজে) তৎকালীন জিয়া আন্তজার্তিক বিমানবন্দরের অদূরে বিধ্বস্ত হয়ে ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিল।

    নিহতদের মধ্যে ৪৫ জন যাত্রী ও চারজন ক্রু ছিলের। যাত্রীদের মধ্যে দুইজন বিদেশি ও ৪৩ জন বাংলাদেশি যাত্রী ছিলেন। ওই দুর্ঘটনায় বাংলাদেশের প্রথম বেসামরিক নারী পাইলট কানিজ ফাতেমা রোকসানা নিহত হন।

    ১৯৮৪ থেকে ২০১৮ তিন দশকের বেশি সময় পর আজ (সোমবার) একই ধরনের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। ৩৪ বছর পর বিমান বিধ্বস্তের ঘটনায় এতো বেশি বাংলাদেশি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    বাংলাদেশের বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স নেপালের কাঠমুন্ডুতে বিধ্বস্ত হয়। এয়ারলাইন্সটি ৬৭ জন যাত্রী, দুইজন পাইলট ও দুইজন কেবিন ক্রু নিয়ে বাংলাদেশ সময় ১২টা ৫১ মিনিটে নেপালের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ২টা ২০ মিনিটে কাঠমুন্ডু বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এয়ারলাইন্সটিতে আগুণ ধরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে অদূরে একটি ফুটবল মাঠে গিয়ে পড়ে।

    নিহতদের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া না গেলেও অর্ধশতাধিক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম এপি বলছে, এ পর্য়ন্ত ৩৮ জন নিহত হয়েছেন।

    এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত নয়। ফ্লাইটে দুই শিশুসহ ৬৭ জন আরোহী ছিলেন। এদের মধ্যে পাইলট ও ক্রু ছিলেন চারজন। আরোহীদের মধ্যে ৩৩ জন বাংলাদেশি, নেপালি ৩২, একজন মালদ্বীপ এবং একজন চীনা নাগরিক ছিলেন।’
    স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ অক্টোবর প্রশিক্ষণ বিমান ডিসি-৩ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ পাঁচজনের প্রাণহানি ঘটে। ১৯৭৯ সালের ১৮ নভেম্বর সাভার বাজারে এফ ২৭-২০০ (এস২-এবিজি) দুর্ঘটনায় পড়লেও চারজন যাত্রীর কেউ হতাহত হয়নি।

    ১৯৮০ সালের ৩ এপ্রিল সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে ছেড়ে ১০০মিটার উচ্চতায় বিমানের ইঞ্জিন বিকল হলে বোয়িং ৭০৭-৩২০সি (ফ্লাইট এস২-এবিকিউ) রানওয়েতে ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে। ৭৪ জন যাত্রী থাকলেও কেউ হতাহত হয়নি।

    ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর এফ২৮-৪০০০ (এস২-এসইজে) ৮৯ জন ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় সিলেট ওসমানী বিমানবন্দরে রওনা হয়। কুয়াশার কারণে সিলেট বিমানবন্দরের অদূরে জরুরি অবতরণ করে। ওই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

    ২০০৪ সালের ৮ অক্টোবর এফ২৮-৪০০০ (এস২-এসইএইচ) ৭৯ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটের ওসমানী বিমানবন্দরে বৃষ্টিপাতের কারণে পিচ্ছিল থাকার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

    ২০০৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে ডিসি১০-৩০ ইআর (এস২-এডিএন) ২১৬ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের সময় হেলে পড়ে ও বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হয়নি।

    ২০০৭ সালের ১২মার্চ বাংলাদেশ বিমানের এ ৩১০-৩০০ (এস২-এডিই) ২৩৬ জন যাত্রী নিয়ে দুবাই বিমানবন্দর থেকে রওনা হয়। এ সময় ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে যাওয়ায় রানওয়ের শেষ প্রান্তে গিয়ে থেমে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

  • মুশফিকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

    মুশফিকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

    অবিশ্বাস্য, অভাবনীয়, অবিস্মরণীয়। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের রেকর্ড গড়া এক জয় পেলো বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ম্যাচে ২১৫ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করে জিতেছে টাইগাররা। মুশফিকুর রহিমের ৩৫ বলে ৭২ রানের অবিশ্বাস্য এই ইনিংসে ঘরের মাঠের শ্রীলঙ্কাকে ২ বল আর ৫ উইকেট হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ।

    এর আগে টি-টোয়েন্টিতে রান তাড়া তো নয়ই, বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ইনিংসটিই ছিল ৫ উইকেটে ১৯৩ রানের। চলতি বছরেরই ফেব্রুয়ারিতে ঢাকায় এই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ করেও হেরেছিল টাইগাররা। এবার ছাড়িয়ে গেল সেই সর্বোচ্চ সংগ্রহ।

    ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিধ্বংসী সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৫.৫ ওভারেই তারা তুলে ফেলেন ৭৪ রান। অবশেষে ১৯ বলে ২ চার আর ৫ ছক্কায় ৪৩ রান করে নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে যান লিটন। ভেঙে যায় বিধ্বংসী জুটিটা।

    ফিফটির খুব কাছে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। ব্যাটে ঝড়ও চলছিল। হঠাৎ থিসারা পেরেরার বলটা বুঝতে না পেরে তার হাতেই ক্যাচ তুলে দিলেন এই ওপেনার। ২৯ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় তার ৪৭ রানের ঝড়ো ইনিংসটা থেমেছে তাতেই। এরপর মুশফিকুর রহিম ২৪ বলে ফিফটি তুলে নেন। ১১ বলে ২০ রান করে আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

    এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানরা কুশল মেন্ডিস আর কুশল পেরেরার ঝড়ে প্রথমে ব্যাট করে তুলে ৬ উইকেটে ২১৪ রান।

    টসে হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৪.২ ওভারেই ৫৬ রান তুলে ফেলেছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। অবশেষে বিধ্বংসী এই জুটিটা ভাঙেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে স্ট্যাম্পই উড়ে যায় ২৬ রান করা দানুষ্কা গুনাথিলাকার।

    এরপর কুশল মেন্ডিস আর কুশল পেরেরা- দুই কুশল মিলে বাংলাদেশি বোলারদের উপর ভালোই তাণ্ডব চালিয়েছেন। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৮৫ রানের জুটি। অবশেষে এই জুটিটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ১৪তম ওভারে টাইগার অধিনায়কের বলে সাব্বির রহমানের ক্যাচ হয়ে ফেরেন ৩০ বলে ৫৭ করা কুশল মেন্ডিস।

    একই ওভারে দাসুন শানাকাকে শুন্য রানে আউট করে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন রিয়াদ। এই ক্যাচটিও নেন সাব্বির। এরপর তাসকিন আহমেদের বলে আরেকটি দুর্দান্ত ক্যাচ সাব্বিরের। এবার আউট ২ রান করা চান্দিমাল। তবে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে পারলেও লঙ্কানদের রানের গতি আটকাতে পারেনি টাইগাররা।

    শেষ ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজকে খেলতে গিয়ে বল উপরে তুলে দেন কুশল পেরেরা। উইকেটরক্ষক মুশফিকুর রহীমের ক্যাচ হয়ে ফেরেন ৪৮ বলে ৭৪ রান করা এই ব্যাটসম্যান। একই ওভারে এক বল পরই থিসারা পেরেরাকে শুন্য রানে নাজমুল অপুর ক্যাচ বানান মোস্তাফিজ। উপুল থারাঙ্গা অপরাজিত ছিলেন ১৫ বলে ৩২ রানে।

    এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে পারেনি। ১৫ মিনিট বিলম্বে টস হয়। বাংলাদেশ আর শ্রীলঙ্কা দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

    প্রসঙ্গতঃ নিজেদের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আজকের ম্যাচটি টাইগারদের জন্য বলতে গেলে বাঁচা-মরার লড়াই।

  • প্রাথমিক সদস্য সংগ্রহে তৃণমূলে ছাত্রলীগ

    প্রাথমিক সদস্য সংগ্রহে তৃণমূলে ছাত্রলীগ

    সদস্য সংগ্রহে নামছে বাংলাদেশ ছাত্রলীগ। চলতি সপ্তাহের যেন কোনো দিন থেকেই এই কার্যক্রম শুরু করা হচ্ছে। এ কর্মসূচির উদ্বোধন করবেন ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতোমধ্যে ‘ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদ’ পুরণের ফরম ছাপানো হয়েছে।
    আজ সন্ধ্যা সাতটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সংগঠনের এই দুই শীর্ষ নেতা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে জাতির জনকের জন্মবার্ষিকী পালন নিয়েও কথা হয় তাদের। ছাত্রলীগকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার নিদের্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের শীর্ষ দুই নেতা জানান, ছাত্রলীগে প্রাথমিক সদস্যপদ পুরণের জন্য ইতোমধ্যে ফরম ছাপানো হয়েছে। আমরা তৃণমূলে শুরু করতে চাই।
    এ প্রসঙ্গে ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, ‘সন্ধ্যায় দলীয় সভানেত্রীর কার্যালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাত করি। তিনি সংগঠনকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার তাগিদ দেন। আমরা সংগঠনের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের কথা জানাই এবং তাকে প্রধান অতিথি করে রাজধানী থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবো বলে জানাই। তিনি সময় দিলেই চলতি সপ্তাহের যে কোনো দিন কার্যক্রম শুরু করবো।’ তিনি বলেন, ‘মেধাবী, ক্লিন ইমেজ ও পরিচ্ছন্নরাই আমাদের প্রধান টার্গেট।’
    ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন  বলেন, ‘সংগঠনকে আরো শক্তিশালী  করতে প্রাথমিক সদস্য সংগ্রহ করতে তৃণমূলে যাচ্ছি। জেলা-উপজেলা-ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড এমনকি গ্রাম পর্যায়ে প্রাথমিক সদস্য সংগ্রহ করবো।’ তিনি বলেন, ছাত্রলীগের প্রাথমিক সদস্য হতে হলে কমপক্ষে তিনজন ওয়ার্ড কমিটির নেতার সুপারিশ লাগবে। কোন মাদকাসক্ত, বখাটের স্থান ছাত্রলীগে হবে না।’

  • বাবা হলেন মেসি

    বাবা হলেন মেসি

    আর্জেন্টাইন তারকা লিওলেন মেসি ফের বাবা হয়েছেন। স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জোর গর্ভে আজ শনিবার পৃথিবীতে এলো তাদের তৃতীয় ছেলে। পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে সিরো মেসি।

    আনতোনেল্লা তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন বিধায় আজ রাতে স্প্যানিশ লা লিগায় মালাগার বিপক্ষে ম্যাচে থাকছেন না বার্সা ফরোয়ার্ড।

    এ নিয়ে ন্যু ক্যাম্পের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে দলে নেই মেসি। তার জায়গায় খেলবেন জেরি মিনা।

    ছেলেকে দেখতে যাবেন বলেই স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন দলের সবচেয়ে বড় তারকা।

    আগেই স্প্যানিশ জনপ্রিয় গণমাধ্যম মার্কা জানিয়েছিল, তৃতীয় সন্তানের মুখ দেখতে তিনি খেলবেন না মালাগার বিপক্ষে। কিছুক্ষণ পরই ইনস্টাগ্রামে মেসি বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

    বিগেস্ট হ্যাটট্রিকের কথা জানিয়ে পাঁচবারের ব্যালন ডি অর’ জয়ী এই ফুটবলার নতুন সন্তানের হাতের একটি ছবি পোস্ট করেন।

    এতে ক্যাপশন হিসেবে লিখেন, সিরো মেসি এসে গেছে দুনিয়ায়। থিয়াগো, মাতেওর পর মেসির ঘরে এখন তৃতীয় ছেলে সিরো।

    গত বছর আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মেসি ও রোকুজ্জো এরই মধ্যে দুই সন্তানের জন্ম দিয়েছেন। তাদের নাম থিয়াগো ও মাতেও।