Blog

  • বরিশালে ৪২ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী- যোগ দেবেন আ.লীগের জনসভায়

    বরিশালে ৪২ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী- যোগ দেবেন আ.লীগের জনসভায়

    আগামী ৮ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও তিনি যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়।

    প্রধানমন্ত্রীর সফরে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরে অপেক্ষমান অর্ধশতাধিক প্রকল্পের তালিকা বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত ৪২টি উদ্বোধনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও ৩৩টি ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বলে জানিয়েছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদ।

    তিনি জানান, সর্বোশেষ ৭৫টি প্রকল্পের তালিকা আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি। যারমধ্যে উদ্বোধনযোগ্য ও ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য প্রকল্প রয়েছে। তবে যেকোনো সময় এগুলো পরিবর্তন হতে পারে। না হলে এগুলোই চূড়ান্ত। উদ্বোধনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবন, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল একাডেমিক ভবন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেরে বাংলা হল।

    বরিশাল গণপূর্ত বিভাগের আওতাধীন সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ) বরিশালের নিবাসীদের নব নির্মিত ডরমিটরি ভবন, বরিশাল সদরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আধুনিকায়ন ও শক্তিশালীকরণ শীর্ষক ভবন নির্মাণ প্রকল্প, বরিশাল বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ প্রকল্প, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন (বি-টাইপ), মেহেন্দিগঞ্জ থানা কমপ্লেক্স ভবন।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় আগৈলঝাড়া, গৌরনদী, বাকেরগঞ্জ, হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গৌরনদী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, উজিরপুর উপজেলার হারতা-বানারীপাড়া বর্ডার রাস্তায় ২৮০ মিটার প্রি-স্ট্রেস গার্ডার ব্রিজ, বানারীপাড়া উপজেলাধীন চৌমোহনা জিসি-বানারীপাড়া হেড কোয়ার্টার ভায়া বিশারকান্দি, ওমারের পাড় রাস্তায় নান্দুগার নদীর ওপর ২৯০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, মেহেন্দিগঞ্জের উলানিয়া-কালীগঞ্জ ব্রিজ।

    জেলা পরিষদের আওতাধীন মেহেন্দিগঞ্জ উপজেলার দেশ রত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় বরিশালে সদরে অবস্থিত ৩ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণাগার, ২ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন আলু বীজ হিমাগার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের

    আওতাধীন বরিশাল নগরের রুপাতলী এলাকায় ১৬ এমএলডি শোধন ক্ষমতাসম্পন্ন সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ৩১ শয্যা বিশিষ্ট মেহেন্দিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।

    শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতাধীন শহীদ আরজু মনি ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পৃথক সাত তলা দু’টি একাডেমিক ভবন, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, হিজলা ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন, হিজলার সংহতি মডেল মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জের উলানিয়া মোজাফ্ফর খান ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন। বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় বঙ্গবন্ধু অডিটরিয়াম ভবন। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আওতায় বরিশাল সদরের কড়াপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্ভোধন করা হবে। এর বাহিরে পাঁচটি প্রকল্পের নাম এখনো জানা যায়নি।

    অপরদিকে ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল গণপূর্ত বিভাগের আওতাধীন বরিশাল পুলিশ সুপার (এসপি) অফিস নির্মাণ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স নির্মাণ, নারী কারারক্ষীদের বাসভবন নির্মাণ, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় নির্মাণ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ভবন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইন্সটিটিউট নির্মাণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ, মুলাদী থানা ভবন নির্মাণ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নার্সিং হোস্টেল নির্মাণ প্রকল্প।

  • বিশ্ব ক্যান্সার দিবস আজ রোববার

    বিশ্ব ক্যান্সার দিবস আজ রোববার

    হুজাইফা রহমানঃ

    ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) অনুমিত হিসাব বলছে, বাংলাদেশে প্রতিবছর নতুন করে ১ লাখ ২২ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আর বছরে মারা যাচ্ছে ৯১ হাজার মানুষ। পাঁচটি বিষয় প্রাণঘাতী এই রোগের জন্য দায়ী। অতিরিক্ত ওজন, ফল ও সবজি কম খাওয়া, শারীরিক কাজের অভাব, তামাক এবং মদ সেবনকে সব ধরনের ক্যান্সারের এক-তৃতীয়াংশের জন্য দায়ী করা হয়। ফ্রান্স লিগ ক্যান্সার অ্যাগেইনস্ট ক্যান্সার (ক্যান্সাররোধী সংগঠন) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০১৫ সালে ক্যান্সারে বিশ্বব্যাপী ৮৮ লাখ রোগী মারা গেছেন।

    প্রতি ছয়জনে মারা গেছেন একজন। হৃদরোগের পরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়। এই সংগঠনগুলোর মতে, ২০১০ সালে বিশ্বে ক্যান্সার চিকিৎসার ব্যয় ছিল এক লাখ ১৬ হাজার কোটি ডলার। ঝুঁকির ধরন অনুসারে, ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার নিরাময়যোগ্য। সাধারণত পাঁচ ধরনের ক্যান্সার প্রাণঘাতী। ফুসফুস ক্যান্সারে ১৬ লাখ ৯০ হাজার রোগীর মৃত্যু হয়। এ ছাড়া স্তন ক্যান্সারে ৫ লাখ ৭১ হাজার, পাকস্থলী ক্যান্সারে ৭ লাখ ৫৪ হাজার, কোলন ও অন্ত্র ক্যান্সারে ৭ লাখ ৭৪ হাজার এবং যকৃৎ ক্যান্সারে ৭ লাখ ৮৮ হাজার জনের মৃত্যু হয়েছে।

  • একুশে বইমেলায় আসছে ভিন্নধারার কাব্যগ্রন্থ ‘কাব্যখেয়া

    একুশে বইমেলায় আসছে ভিন্নধারার কাব্যগ্রন্থ ‘কাব্যখেয়া

    হুজাইফা রহমানঃ

    একুশে বইমেলা ২০১৮ তে নতুন প্রজন্মের ভিন্ন ধারার কাব্যগ্রন্থ এস. কে. লুনার সম্পাদনায় “কাব্যখেয়া”। দুই বাংলার প্রবীন কবিদের পাশাপাশি নবীন কবিদের ভিন্ন ধারার কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি আসছে। কাব্যগ্রন্থটিতে কবি নির্মলেন্দু গুন এর কবিতা থাকবে, ভারত-বাংলাদেশ দু’ দেশের কবির লেখা থাকবে, নবীন ও প্রবীনের সংমিশ্রিত লেখা থাকবে।

    বিভিন্ন ধরনের কবিতা থাকায় ভিন্ন স্বাদ পাবে পাঠক। “কাব্যখেয়া” কাব্যগ্রন্থে যাদের লেখা থাকছেঃ কবি নির্মলেন্দু গুন, ইউসুফ মিয়াজী, ইয়াসিন হীরা, উৎপল সরকার, এইচ.এম.জুলহাস কিবরিয়া, এড. সিরাজ আহমেদ, এস.কে.লুনা, কামরুল আলম, কাজী মারুফ, জামান অহিদ, জোনাকি আক্তার, জাকারিয়া হোসাইন সাজিদ, নঈমুদ্দিন সেখ, নুরুন নাহার(বিপ্লবী), নাহিদা আক্তার, প্রণয় আচার্য্য, প্রবীর কুমার চৌধুরী, মাসুদ রানা মাসুদ, মোসাম্মৎ আফরোজা বেগম, মোঃ আবদুর রহমান, মিলি ইসলাম, মোঃ গোলাম রাব্বানী, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোঃ জিল্লুর রহমান, মুয়াজ বিন এনাম, মারুফ বিল্লাহ, রাহাত ভাই, লিমা ইসলাম, শফিক আমিন, শাহিদুল ইসলাম সাগর, শাহ জুনায়েদ, সাঈফ জামান, সনত বিশ্বাস ও হুজাইফা রহমান (মাতুব্বর)।

  • ৩২ ধারা বাতিলের দাবীতে বরিশালে বাসদের মানববন্ধন

    ৩২ ধারা বাতিলের দাবীতে বরিশালে বাসদের মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, বরিশাল:

    ডিজিটাল আইনের নামে বাক স্বাধীনতা হরনে ৫৭ ধারার আদলে প্রনীত ৩২ ধারা বাতিলের দাবীতে বরিশালে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ। সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, বদরুদ্দোজা সৈকত, জেলা ছাত্রফ্রন্টের সদস্য সচিব সন্তু মিত্র, জেলা মহিলা ফোরামের সভাপতি জহুরা প্রমুখ। বক্তারা ৫৭ ধারার আদলে প্রনীত ৩২ ধারা বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

  • বরিশালে অগ্নিকান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত

    বরিশালে অগ্নিকান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত

    স্টাফ রিপোর্টার:

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

    জানা গেছে, দক্ষিণ মোল্লাপাড়া এলাকার এনজিও ব্রেভ অফিসের সামনে স্থানীয় কামাল হাওলাদার মুদি ব্যবসা ও হাবিবুর রহমান হাওলাদারের কম্পিউটার এবং লাইব্রেরীর দোকানে শনিবার গভীর রাতে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান দুটি সম্পূর্ণ ভস্মিভুত হয়। খবর পেয়ে রবিবার ভোরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • বাকেরগঞ্জে খালথেকে মৃতদেহ উদ্ধার

    বাকেরগঞ্জে খালথেকে মৃতদেহ উদ্ধার

    মাহামুদ হাসান:

    বরিশালের বাকেরগঞ্জউপজেলার কলসকাঠী ইউনিয়নের একটি খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার দুপুরে ইউনিয়নের দেউরি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

    মৃত আঃরহিম গাজী (৪২) ইউনিয়নের গুড়িয়া গ্রামের আঃচান গাজীর ছেলে। স্থানীয় সূত্রেজানাগেছে, রহিম গাজী মাদকে আসক্ত ছিলেন। পাশাপাশি সে গত কয়েকদিন ধরে নিঁখোজওরয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাড়ি সংলগ্ন ওই খালের সাঁকো পাড় হতে গিয়েখালে পড়ে ডুবে মারা যান তিনি।

    তবে বিষয়টি খতিয়ে দেখা হবে জানান বাকেরগঞ্জ থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুজ্জামান। তিনি জানান, মৃতদেহের সূরতহাল শেষে ময়নাতদন্তেরজন্য মর্গে পাঠানো হবে।

  • সাফিন মাহমুদ তারিক খান এর পিতা আ:রাজ্জাক খান এর দাফন সম্পন্ন

    সাফিন মাহমুদ তারিক খান এর পিতা আ:রাজ্জাক খান এর দাফন সম্পন্ন

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ,বরিশাল মহানগর,এর সাধারন সম্পাদক সাফিন মাহমুদ তারিক খান এর পিতা আ:রাজ্জাক খান গতকাল রাত ১:৩০মিনিট এ শের’ই বাংলা হাসপাতাল এ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

    আজ দুপুর জোহর বাদ সাগরদী আলিয়ামাদ্রাসা মাঠ প্রাঙ্গন মরহুম এর নামাজ এ জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন  বরিশাল মহানগর আওয়ামীলীগ এর শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হেসেন টুটুল, তথ্য ও গবেষনা সম্পাদক হাসান মাহমুদ বাবু, প্রচার সম্পাদক গোলাম সরোয়ার রাজিব, উপ-দপ্তর সম্পাদক কাজি মুনিরউদ্দিন তারিক,   ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারন সম্পাদক, এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর সভাপতি মুহা: পলাশ চৌধুরী,  মহানগর যুবলীগ সদস্য জাকির মোল্লা ও ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মিজান চৌধুরী সহ মহানগর আওয়ামলীগ এর সহযোগী সংগঠনএর অসংখ্য নেতৃবৃন্দ।

    মহানগর আওয়ামীলীগ এর সভাপতি এ্যাড:গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক,একেএম জাহাঙ্গীর  ও যুগ্ন-সাধারন সম্পাদক, যুবত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ  এক বিবৃতি তে শোক সন্তপ্ত পরিবার এর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
     বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর সভাপতি,মুহা:পলাশ চৌধুরী, সহ-সভাপতি ও ০২নংওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক কাজি জিয়াউদ্দিন জিয়া ,সহ সভাপতি তমাল মালাকার, নজরুল মোল্লা, আনোয়ার হোসেন, 
    যুগ্ন সাধারন সম্পাদক মশিউল আলম হেনরি,যুগ্ন সাধারন সম্পাদকসাহান সিকদার
    সাংগঠনিক সম্পাদক নাজমুল মঈন ও জগলুল মোর্শেদ প্রিন্স, প্রজন্ম বিষয়ক সম্পাদক পারভেজ সিকদার, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক সাব্বির, ক্রিয়া সম্পাদক রুকু, সহ সম্পাদক সোহাগ ও রাজিব, ও দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন,এক প্রেস বিবৃতিতে  শোকপ্রকাশ জানিয়েছেন।

    মরহুম কে পারিবারিক গোরস্থান এ দাফন করা হয়। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, বরিশাল মহানগর এর পক্ষ হইতে মরহুম এর বিদেহি আত্বার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। আগামী শুক্রবার বাদ আসর মরহুম এর নিজ বাসভবন এ দোয়া মিলাদ এর আয়োজন করা হয়েছে।

  • প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ মাহমুদ হোসেন

    প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ মাহমুদ হোসেন

    দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

    এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

    এছাড়াও উপস্থিত ছিলেন, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সাবেক প্রধান বিচারপতি, উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীসহ সরকারের পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

    শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

    রাষ্ট্রপতি আবদুল হামিদ শুক্রবার নতুন প্রধান বিচারপতি নিয়োগের আদেশে সই করেন। এর পরপরই পদত্যাগ করেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞা, যিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

    বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ মুস্তফা আলী ও মায়ের নাম বেগম কাওসার জাহান।

    সৈয়দ মাহমুদ হোসেন বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। এছাড়া লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ এবং ইন্সটিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে ছয় মাসের ‘কমনওয়েলথ ইয়াং ল ইয়ার্স কোর্স’ করেন তিনি।

    বিএসসি ডিগ্রি নেয়ার পর এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৮১ সালে আইন পেশায় যুক্ত হন তিনি। তার দুই বছর পর হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। বিচারক হিসেবে কাজ শুরুর আগে আওয়ামী লীগ সরকার আমলে (১৯৯৯ সালে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছিলেন সৈয়দ মাহমুদ হোসেন।

    ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া সৈয়দ মাহমুদ হোসেন ২০০৩ সালে বিএনপি সরকারের আমলে একই বিভাগে স্থায়ী বিচারপতি হন। এরপর ২০১১ সালে তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে উন্নীত হন।

    সৈয়দ মাহমুদ হোসেন দুইবার নির্বাচন কমিশন গঠনের জন্য করা সার্চ কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালেরও চেয়ারম্যান ছিলেন।

    আপিল বিভাগের পাঁচজন বিচারপতির মধ্যে আবদুল ওয়াহহাব মিঞা সবচেয়ে জ্যেষ্ঠ। জ্যেষ্ঠতা বিবেচনায় তার পরেই ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

    জ্যেষ্ঠতার ক্রমে এরপরে রয়েছেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

    এর আগে দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেন। প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্বপালনের মেয়াদ ছিল ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

  • স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল আওয়ামী লীগ নেতার দুই পা

    স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল আওয়ামী লীগ নেতার দুই পা

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বদিউর রহমান (৪৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দুই পা উড়ে গেছে।

    শনিবার দুপুরে উপজেলা সদরের চাকঢালা গ্রামের চেরারমাঠ এলাকার সীমান্তের ৪৩নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

    আহত বাংলাদেশী বদিউর রহমান চাকঢালা ৬নং ওয়ার্ড জাকের হোসনের ছেলে। তিনি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। দুপুরে দিকে বাড়িতে তিনি এই ঘটনার শিকার হন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, গুরুতর আহত বদিউর রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার ফুয়াদ-আল খতিব হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

    নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, গত ৩ মাসে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিন রোহিঙ্গা নাগরিক ও এক বাংলাদেশি নিহত হয়েছেন এবং অনেকেই পঙ্গুত্ববরণ করছেন।

  • ক্রিজে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ’

    চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করেও বোলারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাকফুটে বাংলাদেশ দল। সফরকারীদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি মিরাজ-তাইজুল-মুস্তাফিজরা।

    জহুর আহমেদ স্টেডিয়ামে শনিবার এক ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। ৬৭.৩ ওভার বোলিং করে ২১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। পাশাপাশি ১৩টি মেডেন ওভারও করেছেন তাইজুল।

    দিন শেষ সাংবাদিকদের জানালেন চট্টগ্রামে ব্যাট করে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। উইকেট যে ব্যাটসম্যানদের নেই, তা বলবো না। পঞ্চম দিনে বোলাররা বিভিন্ন জায়গা থেকে বোলিং করে। রাউন্ড দ্যা উইকেটে, ওভার দ্যা উইকেটে। এ কারণে বিভিন্ন জায়গা রাফ হয়ে যায়। একেকটা ব্যাটসম্যানকে একেক দিক থেক আক্রমণ করে। এভাবে রাফ হওয়ার কারণে অনেক সময় খারাপ বলও কঠিন হয়ে যায়। আমার মনে হয়, আমাদের টিকে থাকা কঠিনই হবে। খুব একটা সহজ হবে না। আর স্টাম্প টু স্টাম্প বল করলে তো তাহলে হয়তো সহজ হবে। কিন্তু রাফ জায়গাটা ব্যবহার করলে কঠিন হবে।

    ম্যাচ বাঁচাতে হলে কি করতে হবে এনিয়ে কি ভাবছেন, এমন প্রশ্নে জবাবে এই স্পিনার বলেন, ভাবার অনেক কিছু আছে। আবার কিছুই নেই। আমার মনে হয় আমাদের ম্যাচটা বাঁচাতে হবে। পঞ্চম দিনে কাজটা কঠিন হবে। তারপরও আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে হয়তো। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো।