Blog

  • বরিশালে নকল সরবরাহের দায়ে কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী বহিঃস্কার

    বরিশালে নকল সরবরাহের দায়ে কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী বহিঃস্কার

    চলতি দাখিল পরীক্ষার দ্বিতীয়দিনে শনিবার জেলার গৌরনদী উপজেলার কাছেমাবাদ আলীয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে কক্ষ পরিদর্শককে তিন বছরের জন্য ও পরীক্ষার্থীকে চলতি পরীক্ষা থেকে বহিঃস্কার করা হয়েছে।

    পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা আবু সাঈদ মোহাম্মদ কামেল জানান, শনিবার আরবী দ্বিতীয়পত্র পরীক্ষা শুরু হওয়ার পর বেলা সোয়া ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহম্মেদ রাসেল। তিনি ১০৩নং কক্ষে প্রবেশ করতেই তাহমিনা আক্তার নামের এক পরীক্ষার্থীকে কক্ষ পরিদর্শকের সামনে নকল করতে দেখতে পান।

    এ সময় পরীক্ষার্থীকে চলতি পরীক্ষা থেকে এবং নকল সরবরাহের অভিযোগে কক্ষ পরিদর্শক মাগুরা-মাদারীপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ গিয়াস উদ্দিনকে তিন বছরের জন্য বহিঃস্কার করা হয়েছে। বহিঃস্কৃত পরীক্ষার্থী হোসনাবাদ মোল্লা মজিবুর রহমান দাখিল মাদ্রাসার ছাত্রী।

  • বরিশালে ভাবীর নগ্ন ভিডিও ধারন করে যৌণ হয়রানী- গ্রেফতার-২

    বরিশালে ভাবীর নগ্ন ভিডিও ধারন করে যৌণ হয়রানী- গ্রেফতার-২

    ভাবীর পোষাক পরিবর্তনের নগ্ন ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলো দেবর। প্রস্তাবে রাজি না হওয়ায় দেবর সুজন বেপারী তার কয়েকজন বন্ধুর মোবাইল ফোনে ওই ভিডিও ছড়িয়ে দেয়। এ ঘটনায় শনিবার সকালে পর্নোগ্রাফী আইনে ভাবীর দায়ের করা মামলায় পুলিশ দেবর সুজন বেপারী (২৮) ও তার বন্ধু রিপন সরদারকে (৩০) গ্রেফতার করেছে। এসময় তাদের দু’জনের মোবাইল ফোন থেকে নগ্ন ভিডিও জব্দ করা হয়েছে।

    গ্রেফতারকৃতদের ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠী গ্রামের। জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের রমজানকাঠী গ্রামের ওই যুবতীর (২০) সাথে দুইবছর পূর্বে লক্ষনকাঠী গ্রামের নুর আলম বেপারীর পুত্র সুমন বেপারীর সামাজিকভাবে বিয়ে হয়।

    বিয়ের দেড়মাস পর সুমন তার নববধুকে নিজ বাড়িতে রেখে কর্মের সুবাধে দুবাই চলে যায়। সুমনের স্ত্রী ওই গৃহবধূ অভিযোগ করেন, তার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে বখাটে দেবর সুজন বেপারী তাকে যৌণ হয়রানিসহ কু-প্রস্তাব দিয়ে আসছে। সুজনের প্রস্তাবে রাজি না হওয়ায় পোষাক পরিবর্তনের সময় গোপনে মোবাইলের মাধ্যমে নগ্ন ভিডিও ধারন করে। পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে তাকে ব্লাকমেইলিং করার চেষ্ঠা করে। একপর্যায়ে সুজনের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নগ্ন ভিডিও সে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

    এরপরেও প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার সকালে সুজন তার বন্ধু রিপনের মোবাইলে ওই ভিডিও শেয়ার করে। মুহুর্তের মধ্যে ওই নগ্ন ভিডিও পুরো এলাকায় ছড়িয়ে পরে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গৃহবধু শনিবার সকালে বখাটে সুজন বেপারী ও তার বন্ধু রিপন সরদারকে আসামি করে থানায় মামলা দায়ের করার পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের মোবাইল থেকে ওই নগ্ন ভিডিও জব্দ করা হয়।

  • ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে বরিশালবাসীর যত দাবি

    ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে বরিশালবাসীর যত দাবি

    দীর্ঘ ৬ বছর পর বরিশালে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বরিশালে আগমন অনেক গুরুত্ব বহন করছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তার আগমনকে ঘিরে বেশ কিছু দাবি রয়েছে বরিশালবাসীর।

    চাওয়া-পাওয়ার বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, আমরা পদ্মা সেতু, পায়রা বন্দর, ফোরলেন, রেললাইন না চাইতেই সবই দিয়েছেন প্রধানমন্ত্রী।

    এবার জনসভায় বরিশাল বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত, বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, ভোলার গ্যাস বরিশালে আনা, বানারীপাড়া সন্ধ্যা নদীতে সেতু নির্মাণ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ভেটেনারি অনুষদ রয়েছে সেটাকে স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করার কথা আমরা নেত্রীর কাছে তুলে ধরবো।

    মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরি দুলাল বলেন, প্রধানমন্ত্রী আমাদের সবই দিয়েছেন। তারপরও কিছু অসমাপ্ত কাজ রয়েছে সেগুলোর কথা আমরা তাকে বলবো। সাধারণ মানুষের পক্ষ থেকে কিছু নতুন দাবির কথাও তুলে ধরবো।

    সুশীল সমাজের পক্ষ থেকে কিছু দাবি এসেছে। বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ স. ম ইমানুল হাকিম বলেন, ইতোমধ্যে আমরা অনেক কিছু পেয়েছি। প্রধানমন্ত্রীর বরিশালের প্রতি যে সুদৃষ্টি রয়েছে তা যেন আগামীতেও অব্যাহত থাকে সে কামনা করি। দক্ষিণবঙ্গে আজও চালকল নেই, চালকল হলে আমরা এখানকার চাল এখানেই পাবো, চাষিও উপকৃত হবে।

    সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ বলেন, প্রধানমন্ত্রী কর্মের মধ্য দিয়ে সবার অন্তরে জায়গা করে নিয়েছেন। তিনি সবসময় বরিশালের জন্য কাজ করেছেন। আমরা যারা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত তাদের দীর্ঘদিনের দাবি ছিলো বরিশালে একটা অডিটরিয়ামের, যার কাজও প্রায় শেষের দিকে। শিল্পকলা যেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো তারও আধুনিক ভবন তৈরি হচ্ছে। আমাদের প্রত্যাশা বরিশালের সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে।

    প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল বলেন, যদি নির্দিষ্ট করে দাবির কথা ওঠে তবে ভোলার গ্যাস বরিশালে আনা, প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে বরিশালের গ্যাস-টারবাইন চালানো, কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ফোরলেনে উন্নীত করা, ঢাকা-বরিশাল নৌপথ ক্যাপিটাল ড্রেজিং এর আওতায় আনা, বিএম কলেজে আলাদা পরীক্ষার হল নির্মাণ, অর্থনৈতিক জোন দ্রুত নির্মাণ করা উল্লেখযোগ্য।

  • পদ্মাবত’ দেখতে গিয়ে ধর্ষণের শিকার বান্ধবী!

    পদ্মাবত’ দেখতে গিয়ে ধর্ষণের শিকার বান্ধবী!

    পদ্মাবত’ দেখতে গিয়ে সিনেমাহলে এক বন্ধুর বিরুদ্ধে তার বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভারতের হায়দরাবাদের প্রশান্ত সিনেমা হলের ভেতরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর ১৯ বছর বয়সী ওই তরুণীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, মারাত্মকভাবে আহত হয়েছেন ওই তরুণী।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণ পেশায় নির্মাণ শ্রমিক। ফেসবুকে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় দুই মাস আগে। ধীরে ধীরে দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। গত সোমবার প্রশান্ত সিনেমাহলে দু’জনে ‘পদ্মাবত’ চলচ্চিত্র দেখতে যান। সিনেমাহলে লোকজন খুব কম ছিল। দু’জনে যেখানে বসেছিলেন তার চারপাশটাও ছিল বেশ ফাঁকা।

    সেই সুযোগে তরুণীকে ধর্ষণ করেছেন অভিযুক্ত তরুণ। সিনেমাহলের ভেতরে কীভাবে এ ধরনের ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

    ইতোমধ্যেই এ ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

  • শিবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

    শিবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডেকে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর খলিফাটোলা এলাকায় একই গ্রামের আবদুর রশিদের ছেলে জসিম (১৩) ওই শিশুকে স্থানীয় সাবেক ইউপি সদস্যের নির্মাণাধীন একটি বাড়িতে সুকৌশলে ডেকে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে।

    এ ব্যাপারে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • উদ্ভট আচরণে বিমানে টেপ দিয়ে বেঁধে রাখা হলো নারীকে!

    উদ্ভট আচরণে বিমানে টেপ দিয়ে বেঁধে রাখা হলো নারীকে!

    যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রে এক নারী যাত্রীকে ফ্লাইটের ভেতর টেপ দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। বুধবার একটি আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটে ডালাস ফোর্ট ওর্থ থেকে শার্লোট যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

    জানা যায়, বিমান উড্ডয়নের পরপরই হঠাৎ করে সেই যাত্রী তার আসন ছেড়ে সোজা ককপিটে চলে যান। শার্লিন স্যারিয়েন হ্যারিয়োট নামে ৩৬ বছর বয়সী সেই নারী ককপিটে যাওয়ার সময় ফ্লাইট অ্যাটেনডেন্টরা পেছনের সিটে বসে ছিলেন। এ সময়েই তাকে সামনে যেতে দেখে থামতে বলা হয়। নির্দেশনা অমান্য করে সেই নারী সামনে এগিয়ে গেলে তাকে তাড়া করে ধরে ফেলে ফ্লাইট অ্যাটেনডেন্টরা। এ সময় তিনি আরো অস্থির হয়ে ওঠেন এবং ফ্লাইট অ্যাটেনডেন্টদের আঘাত করতে উদ্যত হন।

    এরপর তাকে ফ্লাইটেই বেঁধে রাখা হয়। এ সময় বিমানের সামনের দিকের প্রথম শ্রেণীর সিটে তাকে টেপ ব্যবহার করে শক্ত করে আটকে রাখা হয়। ফ্লাইটে আটকে রাখার সময়েও তিনি তিনজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে আহত করেন। এ ঘটনায় সেই নারীকে এফবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়েছে।

    সূত্র : ফক্স নিউজ

  • স্ত্রীকে হত্যার পর আত্মঘাতী হন পাকিস্তানের মন্ত্রী বিজারানি

    স্ত্রীকে হত্যার পর আত্মঘাতী হন পাকিস্তানের মন্ত্রী বিজারানি

    স্ত্রী ফারিয়াকে গুলি করে হত্যা করার পর আত্মঘাতী হন পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী মীর হাজর খান বিজারানি। স্ত্রী ফারিহাকে তিনি তিনবার গুলি করেন। এরপর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন।

    পাকিস্তানের টিভি চ্যানেল জিইও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার আসল কারণ এখনো জানা না গেলেও পুলিশের ধারণা দাম্পত্য কলহ ও পারিবারিক বিবাদ থেকেই হয়তো এমন ঘটনা ঘটেছে।

    পুলিশের দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে ক্রাইম সিনে পাওয়া সবকটি গুলির খোসা একই অস্ত্রের। মন্ত্রী বিজারানির মাথায় একটি আর তার স্ত্রীর গায়ে তিনটি বুলেটের ক্ষত। ঘটনার সময় তাদের বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল।

    মীর হাজর খান বিজারানি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি প্রাদেশিক এবং কেন্দ্রীয় উভয় সরকারেই মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী ফারিহা রাজাক ছিলেন পেশায় সাংবাদিক।

  • পার্লামেন্টে পৌঁছাতে ১ মিনিট দেরি, অনুতপ্ত ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ!

    পার্লামেন্টে পৌঁছাতে ১ মিনিট দেরি, অনুতপ্ত ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ!

    সময়মতো ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস-এ হাজির হতে পারেননি। আর এ কারণে নিজেকে অপরাধী ভেবে পদত্যাগ করেছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী লর্ড মাইকেল বেটস। যদিও তার পদত্যাগপত্র গ্রহণ করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের।

    প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র জানিয়েছেন, তার পদত্যাগের কারণ যৌক্তিক মনে হয়নি। তাছাড়া তিনি যথারীতি তার দায়িত্ব পালন করবেনও বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে মাইকেল বেটসের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

    ওয়াশিংটস পোস্টের খবরে বলা হয়, গত বুধবার হাউজ অব লর্ডস-এ পৌঁছতে মাইকেল বেটসের ৬০ সেকেন্ডেরও কম দেরি হয়। এর জন্য তিনি গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেন। তবে এতেও তিনি ক্ষ্যান্ত হননি, পরবর্তীতে পদত্যাগপত্র দিয়ে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যান। তার সেই পদত্যাগের ঘোষণার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

    লর্ড বেটস তার সতীর্থদের উদ্দেশে বলেন, ‘আমি যথা সময়ে আমার জায়গায় উপস্থিত হয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নের জবাব না দিয়ে অশোভন আচরণ করায় আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি সব সময়ই বিশ্বাস করেছি সরকারের পক্ষে আইনপ্রণেতাদের প্রশ্নের জবাব দিতে আমাদের উচিত সর্বোচ্চ মান নিশ্চিত করা। আমি আমার জায়গায় উপস্থিত থাকতে না পারায় প্রচণ্ড লজ্জিত এবং এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগের আবেদন করছি।’

    এ সময় পার্লামেন্টে ‘নো’ ‘নো’ শব্দের প্রতিধ্বনি শোনা যায়। এবং তার সহকর্মীরা তাকে থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি কোনো কথায় কান না দিয়ে বেরিয়ে যান।

  • সাতছড়িতে অস্ত্রের ৭টি বাঙ্কারের সন্ধান

    সাতছড়িতে অস্ত্রের ৭টি বাঙ্কারের সন্ধান

    হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানের অরণ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আবারও অভিযান চালিয়েছে র‌্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযানে নামেন র‌্যাব-৯ এর সদস্যরা।

    র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যোনের অরণ্যে অভিযানে ৭টি বাঙ্কারের অস্তিত্বও পাওয়া গেছে। অভিযানে একটি বাঙ্কারের অস্ত্র পাওয়া গেলেও বাকি ৬টিতে এখন কোনো কিছু পাওয়া যায়নি। তবে কি পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে করা হয়েছে তা দুপুর সাড়ে ১২টায় র‌্যাবের ডিজি সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বলেও তিনি জানান।

    এর আগে, ২০১৪ সালে সাতছড়িতে ৪ দফায় ৬ বার অস্ত্র ও গোলাবারুদ পায় র‌্যাব। ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দফায় ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, ১টি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, ১টি বেটাগান, ৬টি এসএলআর, ১টি অটো রাইফেল, ৫টি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেন র‌্যাবের সদস্যরা।

    এরপর ১৬ অক্টোবর থেকে ৪র্থ দফার ১ম পর্যায়ে উদ্যানের গহীন অরণ্যে মাটি খুড়ে ৪র্থ দফায় ৩টি মেশিন গান, ৪টি ব্যারেল, ৮টি ম্যাগজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন ৮টি বেল্ট ও উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়।

    সর্বশেষ ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজি’র ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

  • রাজ্জাকের একাদশের বাইরে থাকা নিয়ে যা বললেন সুজন

    রাজ্জাকের একাদশের বাইরে থাকা নিয়ে যা বললেন সুজন

    বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের টেস্ট স্কোয়াডে আবদুর রাজ্জাকের অন্তর্ভুক্তিতে চমকে উঠেছিল সবাই। মূলত, সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজে চোটে পড়ায় জরুরি ভিত্তিতে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। তাই সবাই মনে করেছিল হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে দেখা যাবে তাকে। কিন্তু না, এমনটা হয়নি। দলে থেকেও মূল একাদশের বাইরে তিনি। আর তাতেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

    এদিকে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে প্রথম টেস্টে দেখা গেছে কোনো টেস্ট না খেলা সানজামুল ইসলামকে। ২৮ বছর বয়সি এই স্পিনার ৩৭ ওভার বোলিং করে মেডেন নিয়েছেন মাত্র ২টি। ৩.৪৫ ইকোনমি রেটে রান দিয়েছেন ১২৮।

    এ ব্যাপারে গতকাল দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, ‘রাজ্জাকের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, তবে অনেক দিন সে জাতীয় দলের সেটআপে ছিল না। সানজামুলের প্রতি আমাদের আত্মবিশ্বাস বেশি ছিল। সে সেটআপে ছিল, অনেক দিন ধরে আছে জাতীয় দলের সঙ্গে। রাজ্জাকের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই। আমরা ভেবেছি যে সানজামুল হয়তো এই কন্ডিশনে বেশি দিতে পারবে। এখানে অন্য কোনো কারণ নেই।’

    আকস্মিকভাবে রাজ্জাককে ডাকা আনার ব্যাপারে খালেদ মাহমুদ সুজন আরও বলেন, পরিকল্পনা ছিল বলেই রাজ্জাককে নেয়া হয়েছে দলে। হঠাৎ করে নিয়ে আসা হয়নি। তবে দল নির্বাচনে যখন আমরা বসেছি, অধিনায়ক ছিল, আমরা চিন্তা করেছি রাজ্জাককে একটু সময় দেয়া দরকার। আরেকটু কাজ করলে হয়তো ওর জন্য সহজ হবে।