প্রতরনা, হয়রানী, টাকা আত্মসাত ও হুমকি-ধামকি প্রদানের অভিযোগ তুলে
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজজের মেয়াদউর্ত্তীন্ন কর্ম পরিষদের জিএস ও ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ব্যবসায়ী। বৃহষ্পতিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে ওই সংবাদ সম্মেলন করেন বরিশাল নগরের পলাশপুর এলাকার বাসিন্দা এবং জেএস মিডিয়া সাইন প্যানাফ্লেক্স ও দেশ ব্রিকস নামক ইট ভাটার মালিক ব্যবসায়ী মোঃ জাহিদ হাসান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদ হাসান বলেন, বরিশাল নগরের শেষপ্রান্ত কালিজিরা ব্রীজের পরে তার দেশ ব্রিকস নামক ইটভাটা রয়েছে। যে ইটভাটা থেকে তথাকথিত ঠিকাদর পরিচয়দাতা ও অবৈধ অস্ত্র মামলার আসামী নাহিদ সেরনিয়াবাত দাদনের (অগ্রিম) মাধ্যমে ইট ক্রয় করতো। সরলতার সুযোগ নিয়ে
বিশ্বাস স্থাপন করার নাকট সাজিয়ে নাহিদ তার স্ত্রীর মাধ্যমে জনতা ব্যাংক
থেকে লোন করার কথা বলে বেশকিছুদিন পূর্বে একটি পার্টনারশিপ চুক্তিপত্র নেয়। যে চুক্তিপত্র লোন পাশ হওয়ার পর ফিরিয়ে দেয়ার কথা থাকলেও তা না দিয়ে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি নলছিটি থানায় আমার (জাহিদ হাসান) বিরুদ্ধে চাঁদাবাজীর লিখিত অভিযোগ দেয়। এর পাশাপাশি জিম্মি করে বিভিন্ন ধরনের ছবি তুলে, ফেইসবুকে জামাত শিবির আক্ষা দিয়ে, গোয়েন্দা পুলিশের নিকট ভূয়া তথ্য দিয়ে, অস্ত্রের মুখে ভয় দেখিয়ে লেবারদের আটকে রেখে দফায় দফায় ব্লাক মেইল করেন তাকে। জাহিদ হাসান আরো বলেন, প্রথম নগদ টাকা দিয়ে বিশ্বাস স্থাপন করলেও পরে নানানভাবে টাকা দেয়া বন্ধ রাখে।। নাহিদ এর কাছে বর্তমানে তিনি
৬২ লাখ ৩৭ হাজার টাকা পান। এ টাকা না দেয়ায় তিনি বরিশালের আদালতে একটি মামলাও দায়ের করেন। তিনি বলেন, নাহিদ সেরনিয়াবাদতের বিরুদ্ধে হিজলার প্রয়াত মাসুদ আলম নামক এক ব্যবসায়ী ১০ লাখ ৪০ হাজার টাকা পেতো। যিনি জীবিত থাকাকালীন অবস্থায় নাহিদের বিরুদ্ধে সমমান টাকার চেক ডিজঅনারের একটি মামলাও করেছিলেন। এছাড়া হিজলার আদিয়া এন্টারপ্রাইজের মালিক নিজাম নামে এক ব্যবসায়ী ১২ লাখ ৭০ হাজার টাকা পায় নাহিদের কাছে। যে টাকা চাইতে গিয়ে নাহিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তুলে মামলা করেন ওই ব্যবসায়ী। এছাড়া বরিশাল নগরের করিম কুটির এলাকার ব্যবসায়ী নাজিবুল হাসান রনি’র আত্মহত্যার পেছনেও নাহিদের হাত রয়েছে বলে সংবাদমাধ্যমে ইতিপুর্বে অভিযোগ উঠেছে। তার ৫০ লাখ টাকাই নাহিদ আত্মসাত করে বলে জানাগেছে। লিখিত অভিযোগ তিনি আরো বলেন, নাহিদ মানুষের টাকা আত্মসাতের পাশাপাশি বিএম কলেজে
নিজের আধিপাত্য বোঝানোর জন্য গোলাগুলি ও গোলমাল করা, জমি দখল, ফ্লাট দখল, ঠিকাদর-ব্যবসায়ীদের লাঞ্চিত, হুমকি-ধামকি দেয়াসহ নানান অপকর্ম করে আসছে। এমনকি ঢাকায় র্যা বের হাতে অবৈধঅস্ত্র আটকও হয় সে।যে ঘটনায় র্যা ব বাদী হয়ে মামলাও করে। তিনি বলেন, গত বছরের ২২ জুলাই আমার বসত ঘরে ক্যাডার বাহিনী পাঠিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসে। বর্তমানে আমি আর্থিক, সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মানসিক বিপর্যয়ে পরিবার নিয়ে হুমকির মধ্যে রয়েছি। এ থেকে পরিত্রান পেতে গত বছরের ২৯ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় পুলিশ প্রসাসন থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় পর্যন্ত লিখিত পত্র প্রেরণ করেছি। সংবাদে সম্মেলনে এ বক্তব্যের পাশাপাশি ওই ব্যক্তি নাহিদের বিরুদ্ধে বিভিন্ন মামলার কাগজ, সংবাদপত্রে প্রকাশিত নানান ঘটনার সংবাদের কাটিং ও অডিও রেকর্ড প্রদর্শন করেন।
Blog
-

ছাত্রলীগ নেতা নাহিদ’র বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
-
ঢাকায় নিহত জঙ্গির একজন চট্টগ্রামের নিখোঁজ নাফিস
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনে নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় নিহত জঙ্গির একজন চট্টগ্রামের নিখোঁজ হওয়া কিশোর নাফিস উল ইসলাম। বৃহস্পতিবার ঢাকায় নিহত দুই জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য র্যাব ছবি প্রকাশের পর রাতে নাফিসকে শনাক্ত করে পুলিশ ও তার পরিবার।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ন কবীর বলেন, নাফিস নিখোঁজ হওয়ার জিডি তদন্ত করতে গিয়ে মাদারবাড়ি জঙ্গি আস্তানার সন্ধান মেলে। বৃহস্পতিবার রাতে নাখালপাড়ায় নিহত জঙ্গিদের সনাক্ত করতে র্যাব নাফিসের ছবি প্রকাশ করলে নাফিসের বিষয়টি জানতে পারি। তার পরিবারও নাফিসকে সনাক্ত করেছে।
কে এই নাফিস
ঢাকার নাখলপাড়ায় নিহত নাফিস নগরীর চকবাজার এলাকায় বড় হলেও তার গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার পশ্চিম কানাইমাদারি গ্রামে। তার বাবা নজরুল ইসলামের চট্টগ্রাম কলেজ পূর্ব গেইট এলাকায় একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। নাফিস কাজেম আলী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। নজরুল ইসলামের দু সন্তানের মধ্যে নাফিস বড় ছিল।
নাফিসের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১০ সালে নাফিসের বাবা-মায়ের সম্পর্কছেদ হয়। বাবা মায়ের সম্পর্কছেদের পর থেকে উদাসিন হয়ে যান নাফিস। লেখাপড়ায় মনযোগ ছিল না। স্কুল ছুটি হলেও কখনো কখনো সন্ধ্যায় বাসায় ফিরতো। এসব বিষয় নিয়ে তাকে মাঝে মাঝে বকাঝকা করতো অভিভাবকরা। গত ৬ অক্টোবর দুপুরে বাসা থেকে বের হবার পর নাসিফ আর ঘরে ফেরেনি। চলে যাবার সময় দোকান থেকে ৬০ হাজার টাকাও নিয়ে যায়। নিখোঁজের পর তার রুম থেকে একটি মোবাইল সেট, হিজবুত তাহরীর লিখা বই ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার করে পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, বাসা থেকে বের পর নাসিফ শেরপুর নকলায় চলে যায়। সেখানে দুই– তিনদিন অবস্থানের পর ঢাকার যাত্রাবাড়ি আসে। নভেম্বরের শেষের দিকে নগরীর সদরঘাটে এসেছিল। সদরঘাটের আস্তানায় দুই জঙ্গি সদস্য ধরা পড়ার বিষয়টি টের পেয়ে যাত্রাবাড়ির বাসা থেকে সরে পড়ে। যার কারণে যাত্রাবাড়িতে অভিযানে গিয়েও সিটিটিসির কর্মকর্তারা তার নাগাল পায়নি।
-

নির্বাচন কমিশন যোগ্য নয় : ফখরুল ইসলাম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত হওয়া নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যর্থতা মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন ইউনিয়নগুলোকে সিটিতে আনা হয়েছে, তার সীমানা নির্ধারণ করা হয়নি, ভোটার তালিকা নিশ্চিত করা হয়নি। এতেই প্রমাণিত হয়, নির্বাচন কমিশন যোগ্য নয়।
শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দেশ বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে মন্তব্য করে ফখরুল বলেন, নিশ্চিত পরাজয় জেনে সরকার যোগসাজশ করে ডিএনসিসি নির্বাচন স্থগিত করেছে।
এর আগে, জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
-

বরিশালে ইজতেমার মাঠ পরিদর্শন করেন পুলিশ কমিশনার
জাকারিয়া আলম দিপু.
বরিশালে শুরু হচ্ছে জেলা পর্যায়ে ইজতেমা। নগরীর নবগ্রাম সড়কের সরদারপাড়ায় ২৫ জানুয়ারি থেকে শুরু হবে এ ইজতেমা। প্রায় ১৪ একর এলাকাজুড়ে চলছে এর প্রস্তুতি। ইজতেমার মাঠ পরিদর্শন করেন বরিশালের পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন।
বুধবার নগরীর নবগ্রাম রোড সংলগ্ন ইজতেমার মাঠ পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি শাহ আওলাদ সহ পুলিশের কর্মকর্তারা ।
আয়োজকরা জানিয়েছেন, প্রায় ৩৫ হাজার মুসল্লির স্থান হবে এ ইজতেমায়। এখানে প্রায় আড়াই লাখ মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করতে পারবেন। ইজতেমাস্থল ঘুরে দেখা গেছে, তাবলিগে আসা মুসল্লিদের থাকার জন্য নির্মাণ হচ্ছে বিশাল শেড। স্থানীয়রা নিজ উদ্যোগে মাঠ প্রস্তুতির কাজ করে যাচ্ছেন, বয়ানের জন্য স্টেজ, অজুখানা স্থাপনে বরিশাল সিটি করপোরেশন সহযোগিতা করছে।
-

বরিশালে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
বরিশালের বকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে আওয়ামী লীগ নেতা সুলতান হোসেনকে গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সদস্য সালাম সিকদারের বাড়ি থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মহেষপুর বাজার সংলগ্ন সালামের বাড়ি থেকে তার স্বীকারোক্তি অনুযায়ী এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মেঃ সাইফুল ইসলাম বলেন, গত ১১ ডিসেম্বর সন্ধ্যার পর বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সালাম সিকদারের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা করে। এসময় গুলি চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান হোসেনকে গুলি করে হত্যা চেষ্টা চালায় তারা। এই ঘটনায় তার স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে সালাম সিকদারসহ ১১ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গত ৯ জানুয়ারী প্রধান আসামী সালাম সিকদারকে ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে বাকেরগঞ্জে তার বসতঘর থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। এ ঘটনা তদন্ত সাপেক্ষে আ্ইনগত ব্যবস্থা গ্রহনের কথা বলেন পুলিশ সুপার।
-

ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচন স্থগিত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত অংশের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, এ বিষয়ে করা পৃথক দুই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টের একই বেঞ্চ আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।
প্রসঙ্গত, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা বলা হয়।
-

বরিশালে সুন্দরবনের তিন দস্যু বাহিনীর আত্মসমর্পন
সুন্দরবনের অন্যতম সক্রিয় জলদস্যু ‘বড় ভাই, ভাই ভাই ও সুমন বাহিনীর ৩৮ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। ফলে ২১ মাসে ছোট-বড় মিলে মোট ১৭ জলদস্যু বাহিনী র্যাব-৮ এর কাছে আত্মসমর্পণ করলেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা পৌনে ৪ টায় বরিশাল শহরের রূপাতলীর র্যাব-৮ এর সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে এ তিন বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
বরিশাল র্যাব অফিস সূত্র জানিয়েছে, সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাবের বিশেষ অভিযানে জলদস্যু ‘বড় ভাই’ বাহিনীর প্রধান মো. আব্দুল ওয়াহিদ মোল্লা, ভাই ভাই বাহিনীর প্রধান মো. ফারুক মোড়ল ও সুমন বাহিনীর প্রধান মো. জামাল শরিফ সুমনসহ ৩৮ সদস্য আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে ‘বড়ভাই’ বাহিনীর বাচ্চু শেখ (৩৫), মাহামুদ হাসান (২৩), মো. রফিকুল ইসলাম (৪২), ওলি ইজারাদার (৩১), গোলাম মাওলা (৫০), অলিয়ার শেখ (৫০), বরকত আলী শেখ (৫০), রেজাউল মোল্লা (৪৫), রিপন শেখ (৩১), খালিদ ইজারাদার (৪০), মিকাইল ইজারাদার (৩১), বায়েজিদ মোল্লা (৩৪), লিটন আলী ইজারাদার (৩১), মাজেদ ইজারাদার (৫০), এসএম মেহেদি হাসান মিলন (৩১), আব্দুল মজিদ ভাঙ্গী (৫৫) ও ইউনুস আলীসহ (৩২) মোট ১৮ সদস্য।
‘ভাই ভাই’ বাহিনীর রেজাউল সানা (৫০), অনিমেষ বাড়ৈ (২৪), কুতুব উদ্দিন গাজী (৩০), ইমদাদুল হক (২৮), আলমগীর হাওলাদার (৩২), আলামিন হাওলাদার (৩০) ও হাবিবুর রহমান সিকদারসহ (৩২) আট সদস্য।
‘সুমন’ বাহিনীর কাইয়ুম জোমাদ্দার (২৯), আলামিন মৃধা (৪০), জামাল তালুকদার (৩৫), রাজা ফরাজি (২৫), আলামিন খাঁ (২৫), মো. রফিকুল (৪১), আকরাম হোসেন গাজী (৩১), জুয়েল রানা (৩০), আবুল কালাম শেখ (৬০), মিলন হাওলাদার (২২) ও ছমির তালুকদারসহ (৪৫) মোট ১২ সদস্য আত্মসমর্পণ করেছে।
আত্মসমর্পণকারীরা সবাই খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা। এদের কাছ থেকে দেশি-বিদেশি ৩৮ টি আগ্নেয়াস্ত্র এবং সকল প্রকার অস্ত্রের ২ হাজার ৯৬৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবাররুদ উদ্ধার করা হয়।
এর মধ্যে ১৪ টি বিদেশি একনালা ও ৯ টি দোনালা বন্দুক, ৩ টি পয়েন্ট ২২ বোর বিদেশি রাইফেল, ৬ টি বিদেশি এয়ারগান, ৫ টি পাইপগান ও ১ টি বিদেশি কাটা রাইফেল রয়েছে।
বরিশাল র্যাবের উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, ‘বড় ভাই, ভাই ভাই ও সুমন’ বাহিনী সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মংলা, শ্যালাগাং, হারবাড়িয়া, ভদ্রা, পশুর নদী এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে সক্রিয় জলদস্যু বাহিনী। এসব অঞ্চলের বনজীবী ও জলজীবী সাধারণ মানুষ তাদের টার্গেট ছিলো। বিভিন্ন জলদস্যু/ডাকাত বাহিনী র্যাবের হাতে নিস্ক্রিয় হওয়ার পাশাপাশি, র্যাব-৮ এর ক্রমাগত একাধিক কঠোর অভিযানের কারণে কোনঠাসা হয়ে আতংকিত হয়ে পড়ায় তারা অনুধাবন করে অধিক অর্থ উপার্জন ও প্ররোচণার স্বীকার হয়ে তারা ভুল পথে পরিচালিত হয়েছিলো।
১৯৯৫ সালে ‘বড়ভাই’ বাহিনী ও ২০০৮ সাল থেকে ‘ভাইভাই’ বাহিনী ও ২০১০ সালে ‘সুমন’ বাহিনী সুন্দরবনে জলদস্যুবৃত্তি করছিলো।
জলদস্যু আত্মসমর্পন অনুষ্ঠানে র্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীবের সভাপতিত্বে প্রধানঅতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার)। বরিশাল সদর সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। -

সরকারি চাকরিতে ৩ লাখ ৫৯ হাজার ২৬১ পদ শূন্য
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি।
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে মঙ্গলবারের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় এমপি সুকুমার রঞ্জন ঘোষের (মুন্সিগঞ্জ-১) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরো বলেন, সরকারি অফিস সমুহে মূণ্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এছাড়া শূন্য পদ পূরণের লক্ষ্যে ইতোমধ্যে সকল মন্ত্রণালয় ও বিভাগে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
মোহা. গোলাম রাব্বানীর (চাঁপাইনবাবগঞ্জ-১) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী জানান, মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তরসমূহে মধ্যে প্রথম শ্রেণির শূন্য পদ ৪৮ হাজার ২৪৬টি। দ্বিতীয় শ্রেণির শূন্য পদ ৫৪ হাজার ২৯৪টি। তৃতীয় শ্রেণির শূন্য পদ ১ লাখ ৮২ হাজার ৭৩৭টি এবং চতুর্থ শ্রেণির শূন্য পদ সংখ্যা ৭৩ হাজার ৯৮৪টি।
-

ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতবে : পেলে
ঘরের মাঠের বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের দু:সহ স্মৃতি কাটিয়ে রাশিয়া বিশ্বকাপ জয়ে ব্রাজিলকেই ফেবারিট হিসেবে মানছেন দেশটির কিংবদন্তী ফুটবলার পেলে।
চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জার্মানদের কাছে ব্রাজিলের ৭-১ গোলের বিধ্বস্ত হবার ঘটনা এখনো ভুলে যায়নি সমর্থকরা। কিন্তু ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ‘কালো মানিক’ খ্যাত পেলে বিশ্বাস করেন নতুন কোচ তিতের অধীনে রাশিয়ায় এক অন্য ব্রাজিলকেই দেখবে পুরো ফুটবল বিশ্ব। পুনর্জাগরিত ব্রাজিল ইতোমধ্যেই তিতের অধীনে নিজেদের সামর্থের প্রমানও দিয়েছে।
ব্রাজিলে রিও ডি জেনিরো লিগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ৭৭ বছর বয়সী পেলে বলেছেন, যারা মন থেকেই ব্রাজিলকে সবসময়ই সমর্থন দিয়ে আসছে তারা বিশ্বাস করে বিশ্বকাপ জয়ে ব্রাজিলই ফেবারিট।
দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে যেখানে চির প্রতিদ্বন্দ্বী ও গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা রাশিয়ার টিকিট পেতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় ছিল সেখানে প্রথম দল হিসেবে অত্যন্ত দাপটের সাথেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার ও বার্সেলোনার নতুন রিক্রুট ফিলিপ কুতিনহোকে নিয়ে তিতে এযেন এক অন্য ব্রাজিলকে গড়ে তুলেছেন।
পেলে আরো বলেন, ‘সবচেয়ে ভাল দিক হলো তিতের অধীনে খেলোয়াড়রা নতুনভাবে নিজেদের ফিরে পেয়েছে। গত বিশ্বকাপে আমাদের দলে সেরা খেলোয়াড়রা ছিল, কিন্তু দল মোটেই গোছানো ছিলনা। কিন্তু এবারের দলটি সম্পূর্ণ ভিন্ন যা আমাদের সবাইকে আত্মবিশ্বাসী করে তুলেছে।’
১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলে বর্তমানে শারিরীক ভাবে বেশ অসুস্থ। ডিসেম্বরে হুইলচেয়ারে করে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দেবার পরে গতকালই তিনি প্রথম জনসমুক্ষে উপস্থিত হন। তবে এখন তিনি কিছুটা সুস্থ অনুভব করছেন বলে জানিয়েছেন। একইসাথে এই সময়ের মধ্যে যারা তাকে সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেলে। -

২০৪০ সালে যুক্তরাষ্ট্রে মুসলিমদের অবস্থান হবে দ্বিতীয়, ইহুদিরা তৃতীয়
আগামী ২০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে মুসলিমদের অবস্থান হবে দ্বিতীয়। ২০৪০ সালে ইহুদিরা নেমে যাবে তৃতীয় স্থানে। যুক্তরাষ্ট্রের ইহুদিদের ছাড়িয়ে যাবে মুসলিমরা। বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
পিউ রিসার্চ সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১ লাখ মুসলিম যোগ হচ্ছে। মুসলমান অভিবাসী এবং আমেরিকান মুসলমানদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি থাকায় এমনটা হচ্ছে। মুসলমানদের সংখ্যা ইহুদি জনগোষ্ঠীর তুলনায় অনেক দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।
যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরাই বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। বর্তমানে দেশটির জনসংখ্যার শতকরা ৭১ ভাগ খ্রিস্ট ধর্মাবলম্বী।পিউ রিসার্চ সেন্টার জানায়, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এরপরেই অবস্থান করছে ইহুদিরা। যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে মুসলিমদের সংখ্যা ছিল ৩.৪৫ মিলিয়ন, যা মোট জনসংখ্যার শতকরা ১.১ ভাগ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ২০১৫ সালে ইহুদি জনগোষ্ঠী ছিল ১.৮ শতাংশ। মুসলিমদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ১ শতাংশ।গবেষণায় দেখানো হয়, মুসলিমদের সংখ্যা আগামী দুই দশকে দাঁড়াবে ১.৮ শতাংশে। মুসলিমদের মোট সংখ্যা হবে ৮০ লাখের বেশি। ওই সময় ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে ১.৪ শতাংশে।
পিউ রিসার্চ সেন্টার জানায়, যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা বেড়েছে খুব। এই ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয়গোষ্ঠী হিসেবে আবির্ভূত হবে মুসলমানরা।
তথ্যসূত্র: নিউজউইক