Blog

  • সরকারের আশ্বাসে অনশন স্থগিত করেছেন ইবতেদায়ির শিক্ষকরা

    সরকারের আশ্বাসে অনশন স্থগিত করেছেন ইবতেদায়ির শিক্ষকরা

    চাকরি জাতীয়করণের দাবিতে আমরণ অনশনরত ইবতেদায়ি শিক্ষকরা সরকারের আশ্বাসে অনশন স্থগিত করেছেন।

    এর আগে দাবি আদায়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে গত ৯ দিন টানা অনশন করেন শিক্ষকরা। এসময় আমরণ অনশনে অন্তত ১৮৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন। এছাড়া, মঙ্গলবার নতুন করে আরও ৯ শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

    উল্লেখ্য, সারাদেশে মাদ্রাসা বোর্ড থেকে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ১৮ হাজার ১৯৪টি। এর মধ্যে চালু আছে ১০ হাজারের মতো। এসব মাদ্রাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজার।

  • রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে পশ্চিমাঞ্চলের  রেলওয়ের  কর্মকর্তা আলতাফ হোসেন (৫২) নিহত হয়েছেন।

    রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের কর্মকর্তা আলতাফ হোসেন (৫২) নিহত হয়েছেন।

    রাকিব সিকদার :

    মঙ্গলবার (জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলতাফ হোসেন পশ্চিমাঞ্চল রেলওয়ের হিসাব শাখার অডিটর হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মহানগরীর ঘোড়ামারা এলাকার মৃত মীর সেকেন্দার আলীর ছেলে।

    রামেক হাসপাতাল পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দফতরের পাশেই রেললাইন পারাপার হচ্ছিলেন আলতাফ হোসেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কম্পিউটার ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢুকছিলো। এ ট্রেনটির নিচেই কাটা পড়েন আলতাফ হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

    নিহত ব্যক্তির পকেটে থাকা আদালতের একটি সমনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। রাজশাহী গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, ময়নাতদন্ত শেষে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। এ নিয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান জিআরপি থানার এ পুলিশ কর্মকর্তা।

  • ২ এপ্রিল শুরু এইচএসসি পরীক্ষা

    ২ এপ্রিল শুরু এইচএসসি পরীক্ষা

    উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে। চলবে ১৩ মে পর্যন্ত। ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    সূত্র জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড বা ঢাকা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রস্তাবিত রুটিনের সময়সূচি এক বা দুদিন আগে পিছে করা হতে পারে। প্রস্তাবিত রুটিন অনুযায়ী আগামী ২ এপ্রিল বাংলা প্রথম পত্র (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে। এরপর টানা পাঁচদিন চলবে ব্যবহারিক পরীক্ষা।

    এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১২ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবার কম্পিউটার বিষয়ে আলাদাভাবে পরীক্ষা আয়োজন করা হবে না। আইসিটি বিষয়ের মধ্যে কম্পিউটার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে প্রতি বছর এ পরীক্ষা মোট ৪৪ দিন ধরে আয়োজিত হলেও এবার দুদিন কমিয়ে ৪২ দিন পর্যন্ত চলবে এইচএসসি পরীক্ষা।

    জানা গেছে, এ বছর ঢাকা বোর্ডে মোট ৫৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস ও নানা অভিযোগে অভিযুক্ত হওয়ায় গত বছরের চাইতে এবার মোট ছয়টি কেন্দ্র কমানো হয়েছে। বাতিল কেন্দ্রগুলো মধ্যে ড. শহীদুল্লাহ কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, ধানমন্ডির নিউ মডেল কলেজ, ঢাকা ক্যান্ট গালর্স কলেজ, আবতাব নগরের ইমপেরিয়াল কলেজসহ আরো একটি কলেজ রয়েছে।

    ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, চলতি বছর শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা রুটিন তৈরি করা হয়েছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হলেই তা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, প্রতি বছর ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে থাকে। কিন্তু এবার সেদিন স্টার সানডে হওয়ায় পরীক্ষার রুটিন একদিন পিছিয়ে তৈরি করা হয়েছে।

  • ডিএনসিসিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল

    ডিএনসিসিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল

    আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

    সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এর আগে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

    সোমবার রাত ৯টা ৪০ মিনিটে গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের আনুষ্ঠানিকতা শুরু হয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। পদাধিকার বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

    বোর্ডে আরও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী।

    রাত সাড়ে ৮টায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী পাঁচ প্রার্থী গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। তারা হলেন- দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সাংসদ মেজর (অব) আখতারুজ্জামান, সহ-প্রকাশনাবিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাউয়ুমের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু।

  • ভাঙ্গায় ইজি বাইকে চাদর পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

    ভাঙ্গায় ইজি বাইকে চাদর পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

    তানজীল শুভ :

    ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইজিবাইকের মোটরে চাদর পেঁচিয়ে মিরজান বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

    মিরজান উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের আবু মিয়ার স্ত্রী। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বাংলারমুখকে জানান, সন্ধ্যায় ইজিবাইকে করে মালিগ্রাম বিয়াই বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন মিরজান। পথে গোল চত্বরে এলে ইজিবাইকের মোটরের সঙ্গে তার চাদর পেঁচিয়ে যায়। এসময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা মিরজানকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • বরিশালের কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন’র ধারাবাহিক উপন্যাস

    বরিশালের কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন’র ধারাবাহিক উপন্যাস

    ভাঙ্গন (পর্ব – ৫)

    এই বাড়িতও অনেক মানুষ । তয় আমাগো গেরামের কেউরে দেহিনা । আমাগো গেরামের খালি আমি আর মজিদ মিয়া বাকি মানুষগুলান কোন গেরামের তা আমি চিনতে পারিনাই । এই হানে আইসা মনে অইছিল মাদবর সাব আমারে দেইখা খুশি অইয়া সেইরহম এ্যাখ্যান হাসি দিয়া কাছে দাঁড়াইবো, কিন্তু না, মাদবর সাব সেইরহম হাসি দেয় নাই । সাভাবিক মুহের ভাব রাইখা সামনে আইছে । আমার হাতের তোন পান নেয়নের মতন এ্যাহন তার মুখ নাই । আমি কিরহম আছিলাম হেইয়া মনে নাই । তয় বারবার মনে অইছিল কেউ যদি কইত তুমি বও, ভাত দিতাছি তাইলে আমি মনে হয় খুশিতে হাইসা ই দিতাম । তয় হেইসময় মাদবর সাব খালি জিগাইছে – রইসুদ্দিন আইয়ে নাই ? আমি চুপ কইরা খাড়াইয়া রইছি । কোনও রাও করি নাই, পাসের তোন মজিদ মিয়া মুখ তুইলা ব্যাক খুইলা কইল । সব কতা হুইন্না মাদবর কইল – আহো । আমি হের পিছন পিছন যাইতে শুরু করছি আর হেইসুম মজিদ মিয়া কইল – ভাবী যান, আমি এই দিকে আছি ।এ্যাকবার পিছন ফিরা দেহার ইচ্ছা অইলেও অমানুষের নাহান মাদবরের পিছে পিছে বাড়ির মইদ্যে হাইন্দা গেছি । তয় মজিদ মিয়ার কোলের তন পোলাডা লইয়া আওনের সুম এ্যাকবার হের মুহের দিগে চাইছিলাম – দেখছি বেডার চোহে-মুহে ম্যালা খিদা । আলু ভর্তা দিয়া আমার সামনে এ্যাক থাল ভাত দিছে । ভাত, ভাত দেইকা আমার অনেক দিন আগের এ্যাকটা কতা মনে অইল । গেদার বাহের কুত্তায় এ্যাকটা ডিম ঘরের ছাইছের তুন টোহাইয়া খাইছিল, তহন কুত্তাডারে দুইদিন বাইন্দা রাখছিল । খাইতে দেয় নাই । দুইদিন পর যহন ছাইড়া দিছি হেইসুম হেই কুত্তাডা দৌড়াইয়া গিয়া ফ্যান খাউইন্না ভাঙ্গা আউত্তাডার উপরে উব্বুরাইয়া পড়ছিল । যহন আমি কতুডুক বাসি ফ্যান হেই ভাঙ্গা আউত্তাডায় ঢাইলা দিছি তহন কুত্তাডা হেই ফ্যানের মইদ্দে জিব্রা দিয়া চুক চুক কইরা খাওনের বদলে তরাইস্যার নাহান মুক হান্দাইয়া দিছিল । এহন আমার অবস্তাও সেইমতন অইছে । মনে অইল সব ভাত এ্যাকবারে পেডের মইদ্দে হান্দাইয়া দেই । ভাত খাইলাম, প্যাড ভরে নাই, প্যাডের খালি যাগাডা পানি দিয়া ভরনেরও উপায় নাই । এ্যাকজন মহিলা মগে কইরা এ্যাক মগ পানি আর ভাত দিয়া গ্যাছে । এ্যাক মগ পানিতে খাওয়ার পরে আর হাত ধোয়ার পানিও নাই ! তবুও শুকুর করলাম । আর মনে মনে কইলাম এইবার গেদাডায়ও বোহের দুত পাইবো । ভাত খাইয়া ঘরের তোন বাইরে নামছি বাদে মনে অইল আমি কেমন জানি অইয়া গেলাম । নতুন কইরা কিছু ঘডে নাই, কাইলকা রাইতের ঝড়-তুফান গেছে নদীত অহন ঝড়-তুফান শুরু অইছে আমার বোহের মইদ্দে । এ্যাহন খালি মনে অইতে লাগল আমার চাইর দিগে কেউই নাই । সামনে খালি আন্দার আর আন্দার দেহি । কোলের তোন পোলাডা হাত ফইসকা ধরাস কইরা পইরা গেছে, এইটুক খালি মনে আছে আর হেইসুম উডানের মইদ্দে তোন মজিদ মিয়া আমার দিগে আইতে ছিল । (চলবে)

  • বরিশালের রাজনৈতিক আকাশের উজ্জল নক্ষত্র সাদিক আব্দুল্লাহ

    বরিশালের রাজনৈতিক আকাশের উজ্জল নক্ষত্র সাদিক আব্দুল্লাহ

    মো:আবু সুফিয়ান শেখ :

    আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের আওয়ামী রাজনীতির কর্ণধার। শুধু আওয়ামী লীগের কর্ণধার বললে কিছুটা ভুল হবে। তিনি দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক। সকল দলের নেতাকর্মীরা শ্রদ্ধা ভরে দেখেন তাকে। তার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ছিলেন গরীব মেহনতি মানুষের নেতা।

    তবে এ শহীদ নেতা ‘নেতার’ মতো আচরন করেননি কখনো। খেটে খাওয়া মানুষের প্রাণের বন্ধু ছিলেন আব্দুর রব সেরনিয়াবাত। তারই সুযোগ্য পুত্র আবুল হাসানাত আব্দুল্লাহ। যার হাত ধরেই বিশৃঙ্খল বরিশালে ফিরেছে শৃঙ্খলা, বিরাজ করছে শান্তি। দক্ষিণাঞ্চলের এই রাজনৈতিক অভিভাবকের উত্তরসূরী সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ।
     অনেকের মতে, ‘সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাঝেই দেখা যায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিচ্ছবি, আর যার শরীরে রয়েছে বঙ্গবন্ধুর মতো মহান নেতার রক্ত তার চেয়ে কে বেশী ভালবাসতে পারবে আ’লীগকে। যা আরো একবার প্রমান হলো বরিশালে শান্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে । তরুন এ নেতার প্রশংসার পঞ্চমুখ ছিলেন বরিশাল জেলা ও মহানগর আ’লীগের সিনিয়র নেতারাও। কারন তার অক্লান্ত পরিশ্রমে বরিশাল নগরী পরিণত হয়েছে আনন্দের নগরীতে।
    শুধু বরিশাল নয় , বরিশালের অজপাড়াগায় একটি নাম উচ্চরিত হচ্ছে তা হলো , সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।নেতা কর্মীদের কোন বিপদের কথা শুনলে ছুটে যান  সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
    কখনও তিনি এতিমদের ভাই, কখনও তিনি দারিদ্র মায়ের সন্তান।
  • যুবরত্ন সাদিক আব্দুল্লাহর হাত ধরে এগিয়ে যেতে চায় বরিশাল বাসী :

    যুবরত্ন সাদিক আব্দুল্লাহর হাত ধরে এগিয়ে যেতে চায় বরিশাল বাসী :

    শেখ সুমন :

    আসছে আগামী বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে (বি,সি,সি) বরিশালের নগর পিতা হিসেবে যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ কে দেখতে চায় বরিশালের সর্ব স্থরের জনগণ ।এবারের মেয়র বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের সম্ভাব্য মেয়রপ্রার্থী  হতে যাচ্ছেন  আবুল হাসনাত আবদুল্লাহ’র ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।আওয়ামী লীগের হাইকমান্ডের ব্যপক আলোচনায় রয়েছেন।

    বরিশাল একটি গুরুত্বপুর্ন নির্বাচনী এলাকা। গত বছরে বরিশালে বিএনপি জামায়াতের বিভিন্ন অপপ্রচারের কারনে আ’লীগের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন দলের উচ্চনেতারা কিন্তু এবার বরিশাল নগর বাসির সেই ভুল ভেঙ্গেগেছে। বরিশাল ছিল বিএনপি-জামায়াতের ঘাটি বর্তমানে বরিশালে আমাদের উন্নয়ন আর দলটি শক্ত এবং অভিজ্ঞ লোকদের পরিচালনায় বরিশাল এখন আ’লীগের ঘাটি হয়েছে।

    কেন্দ্রসূত্রে জানাযায়, এবারের নির্বাচনে বরিশাল সিটি মেয়র আ’লীগের প্রার্থীকেই জয় করতে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’কে নিয়ে বেশিই আলোচনায় আসছে। তার মধ্যে এমন কয়েক জনেই বলেন বর্তমানে বরিশালে রাজনিতীতে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনেকটাই এগিয়ে আছেন ।

    এবারের আ’লীগের নতুন কমিটিতে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’কে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বানানোর পর সে সংগঠনকে শক্ত করে ধরে রেখেছেন। এখন রাজনিতীতে তার অবদান বেশি। তবে নিচ্ছিৎ পাবেন এটি নির্ভর করবে নির্বাচনের আগমুহূর্তের সিদ্ধান্তের ওপর। এই নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তাকে নিয়ে এমন ব্যাপক আলোচনায় রয়েছেন নীতিনির্ধারকরা।

    এবিষয় দলটির বিভিন্ন নেতারাও জানিয়েছেন, বাংলাদেশ আ’লীগ মানেই উন্নয়ন, এই উন্নয়নকে ধরে রাখতে যোগ্যতা, জনপ্রিয়তা এবং মেধা ও নতুন তরুনদের দরকার। সেই চিন্তা ভাবনায় বরিশালের মেয়র পদটি দলীয় টিকিট দেওয়া হবে এমন একজনকেই যার সকল যোগ্যতা আছে।

    এবিষয়ে মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মেয়র পদে নির্বাচন করবো এটা ঠিক। কিন্তু কেন্দ্রে থেকে আমাকেই দলীয় মনোনয়ন দিচ্ছেন তা আমি এখনো সঠিক জানিনা। যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করতে পারি তাহলে ইনশাআল্লাহ জয় আমাদের হবে।

    নির্বাচনী বিষয়ে জেলা ছাত্র লীগের সভাপতি সুমন সেরনিয়াবাতের কাছে জানতে চাইলে তিনি বলেন, বরিশাল মানেই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশারে মেয়র মরহুম শওকত হোসেন হিরুন ভাই মারা জাওয়ার পরে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অবহেলিত বরিশাল আ’লীগ’কে চাঙ্গা করে তুলেছেন। তাছাড়া বর্তমানে সাদিক আবদুল্লাহ’র রাজনিতীর যোগ্যতা এবং জনপ্রিয়তা অনেক বেশি। আমি চাই কেন্দ্রে থেকে তাকে যদি দলীয় মনোনয়ন দেয় তাহলে বরিশাল উন্নয়নের অভাব হবেনা।

    নির্বাচনী বিষয়ে জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক কাজী মারুফ হাসান টিটু ’র কাছে জানতে চাইলে বলেন, আমরা চাই বরিশালের মেয়র হিসেবে যোগ্যপ্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাইকে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন দেয়। তাহলে পুরো বরিশাল উন্নয়নের ছোয়ায় আলিক বরিশাল হবে।

    এবিষয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ , বরিশাল মহানগর সভাপতি মুহা : পলাশ চৌধুরী বলেন,  আমি মনি করি বরিশালের রাজনিতীর মধ্যে বর্তমানে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ একজন যোগ্যপ্রার্থী। মেধাবী তরুন।

    নগরবাসী চাচ্ছেন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ কে  আওয়ামী লীগের মেয়রপ্রার্থী  করা হয় া

  • বরিশাল রিপোর্টার্স ইউনিটির তিনদিন ব্যাপি অনুসন্ধানমূলক প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত

    বরিশাল রিপোর্টার্স ইউনিটির তিনদিন ব্যাপি অনুসন্ধানমূলক প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত

    বরিশাল রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ক্ষাংলাদেশ প্রেস ইনস্টিটিউট কর্তৃক সহযোগীতায় তিনদিন ব্যাপি অনুসন্ধানমূলক রিপোটিং প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত হয়েছে।

    বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাষের সভাপতিত্বে কর্মশালার সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ বলেছেন অনুসন্ধানমুলক রিপোটিংয়ের মাধ্যমে আপনারা অজানা তথ্য বের করে এনে সংবাদ মাধ্যমের প্রকাশ করে সমাজের সাধারন মানুষের উপকারের সহযোগীতা করবেন। তিনি আরো বলেন এমন সংবাদ পরিবেশন করেন যাতে মানুষের কাজে আসে।

    এমন কিছু সংবাদ আছে যা পত্রিকার কাঠতি বারে কিন্তু তাতে সংবাদ পরিবেশক ও সংবাদ পত্রের মান বারে না। এধরনের সংবাদ প্রকাশে কারো কোন উপকারে আসে না। এসময় আরো বক্তব্য রাখেন অনুসন্ধানমূলক রিপোটিং প্রশিক্ষক বদরোদ্দোজা বাবুু,(পিআইবি) সমন্বয়কারী সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন। অনুষ্ঠান সন্চলনা করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ডেইলি স্টার এবং দেশ টিভি প্রতিনিধি শুশান্ত ঘোষ। কর্মশালা জাতীয় ও স্থানীয় সহ ইলেক্টনিক্্র মিডিয়ার ৩৫ জন সংবাদ কর্মী অংশ গ্রহন করেন।
    উল্লেখ্য গত ১৩ই জানুয়ারী বরিশাল জেলা পরিষদ মিলনায়তন সভা কক্ষে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।

  • নাগরিকদের সেবা দিতে বরিশাল রেঞ্জ পুলিশের অ্যাপস চালু

    নাগরিকদের সেবা দিতে বরিশাল রেঞ্জ পুলিশের অ্যাপস চালু

    শেখ সুমনন :

    বরিশাল রেঞ্জের (বিভাগ) ছয় জেলায় পুলিশি সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল রেঞ্জ অফিসের উদ্যোগে Range Police Barisal নামে একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়েছে।

    বরিশাল রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ জানান, সোমবার দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে অ্যাপসটির উদ্বোধন করেন।

    অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ জানান, অ্যাপসটি গুগল প্লে-স্টোর থেকে Range Police Barisal নামে সার্চ দিয়ে ডাউনলোডের পর যে কোনো অ্যানড্রয়েড মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের সেবা পৌঁছে দেয়ার লক্ষে এ অ্যাপসটি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। সমাজের শিক্ষিত, স্বল্প শিক্ষিত কিংবা অক্ষরজ্ঞান সম্পন্ন নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অতি সহজেই তার মাতৃভাষায় এ অ্যাপসটি ব্যবহার করতে পারবেন।

    অ্যাপসটির মাধ্যমে যে কোনো মানুষ ২৪ ঘণ্টা রেঞ্জ ডিআইজিসহ রেঞ্জের সব পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি ও সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এসএমএস, ফোনকল ও ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার সুবিধা রয়েছে এ অ্যাপসটিতে। এছাড়া যে কোনো অপরাধের তথ্যসহ অডিও, ভিডিও, ডকুমেন্ট ও ছবি পাঠানো যাবে।

    অ্যাপসটির আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো এতে সমগ্র বরিশাল রেঞ্জের চলমান বিট পুলিশিং কার্যক্রমের তথ্য সন্নিবেশিত করা হয়েছে। প্রত্যেকটি বিট অফিসারের মোবাইল নম্বর, বিট পুলিশিং সেকশনে দেয়া হয়েছে। যার মাধ্যমে সাধারণ মানুষ অতি সহজেই সংশ্লিষ্ট বিট অফিসারের সঙ্গে যোগাযোগ করে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন।

    ইউজার ফ্রেন্ডলি এ অ্যাপসটির উপরিভাগের ডান পাশে অপশন বাটন থেকে সহজেই প্রয়োজনীয় মেন্যু নির্বাচন করে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করা যাবে।

    অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ বাংলার মুখকে জানান বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম একনিষ্ঠ উদ্যোগে ও নির্দেশনায় তৈরি এ অ্যাপসটির মাধ্যমে বরিশাল বিভাগের সব মানুষ এমনকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেবা প্রত্যাশী বরিশাল রেঞ্জের যে কোনো স্থানের আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট ঘটনার ক্ষেত্রে সেবা গ্রহণ ও তথ্য প্রদান করতে পারবেন। অত্যন্ত যুগোপযোগী এ অ্যাপসটি বরিশাল রেঞ্জের ৬ জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে।