Blog

  • চাচির ঘুমন্ত ছবি তুলে ব্ল্যাকমেইল করে ধর্ষণ- ভাতিজা গ্রেফতার

    চাচির ঘুমন্ত ছবি তুলে ব্ল্যাকমেইল করে ধর্ষণ- ভাতিজা গ্রেফতার

    অশ্লীল ও নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে দূর-সম্পর্কের চাচিকে (২৯) ধর্ষণের অভিযোগে আনোয়ার ফকির (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয় এবং ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    অভিযুক্ত আনোয়ার উপজেলার কমলাপুর গ্রামের সোনা মিয়া ফকিরের ছেলে। গৌরনদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, কমলাপুর গ্রামের এক গৃহবধূর স্বামী কয়েক বছর ধরে ঢাকা সিটির ফুটপাতে ব্যবসা করে আসছে। সেই সুবাদে একই বাড়ির দূর-সম্পর্কের ভাতিজা আনোয়ার প্রায় তাদের বাড়িতে ঘুমাতো এবং সুযোগ বুঝে গৃহবধূর ঘুমন্ত অবস্থায় বিবস্ত্র ছবি মোবাইলে ভিডিও করতো। ওই ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে বখাটে আনোয়ার প্রায় ওই গৃহবধূকে ধর্ষণ করে।

    সর্বশেষ গত ৪ জানুয়ারি রাতে আনোয়ার ওই গৃহবধূর ঘরে টিভি দেখতে এসে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে লোকজন ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়। ওই সময় গৃহবধূ মামলা করতে চাইলেও স্থানীয়দের বাধার কারণে করতে পারেননি। ১০ দিন পর গত রোববার রাতে ধর্ষিতা বাদী হয়ে আনোয়ার ফকিরকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে কমলাপুর গ্রাম থেকে অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতার ও তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে।

  • বরিশাল-ফরিদপুর জোনে কোনো অসঙ্গতি চলবে না

    বরিশাল-ফরিদপুর জোনে কোনো অসঙ্গতি চলবে না

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনের চলমান প্রকল্প নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সোমবার দুপুরে নগরীর বিআইপি কলোনীস্থ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এই দেশ এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পানিসম্পদ মন্ত্রণালয়ের সবাইকে কাজ করতে হবে। সব কার্যক্রম দৃশ্যমান হতে হবে। আমাদের সময় খুবই কম দ্রুত সময়ের মধ্যে চলমান প্রকল্পসমূহ যেকোনো মূল্যে সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী এই বিষয়ে খুবই সচেষ্ট রয়েছেন।’ বরিশাল ও ফরিদপুর জোনে কোনো অসঙ্গতি মেনে নেয়া হবে না বলেও মন্ত্রী উল্লেখ করেন। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র মো. আহসান হাবিব কামাল, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (দক্ষিণ অঞ্চল) সাজিদুর রহমানসহ প্রকৌশলীরা।

  • টাইগারদের বোলিং তোপে ধুঁকছে জিম্বাবুয়ে

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে টাইগাররা। প্রথম ওভারেই চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। পরে জ্বলে উঠেন অধিনায়ক মাশরাফি, মুস্তাফিজ ও সানজামুল।

    দিনের শুরুতে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া আঘাতে সোলোমন মায়ার (০) ও ক্রেইগ আরভিনকে (০) সাজঘরে পাঠান সাকিব। ইনিংসের প্রথম বলেই মায়ারকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে ব্রেকথ্রু এনে দেন সাকিব। পরে সাব্বির রহমানের ক্যাচে পরিণত হন আরভিন।

    শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। অনেকটা দেখেশুনেই ব্যাটিং শুরু করেন অভিজ্ঞ ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলর। তবে বোর্ডে বড় সংগ্রহ তোলার আগেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন অধিনায়ক মাশরাফি। ২৪ বলে ১৫ রান করে মুশফিকের গ্লাভসবন্দি হন মাসাকাদজা।

    পরে টেইলরকে ফেরান মুস্তাফিজ। ৪৫ বলে ২৪ রান করে মুশফিকের ক্যাচে পরিণত হন তিনি। এরপরই জিম্বাবুয়ের ব্যাটিংলাইনআপে আঘাত হানেন সানজামুল। তার ঘূর্ণিতে ম্যালকম ওয়ালার ৩০ বলে ১৩ রান করে সাব্বির রহমানের ক্যাচে পরিণত হন।

    বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

  • সালিশ বৈঠকে হাজির হয়ে যা বললেন অপু

    সালিশ বৈঠকে হাজির হয়ে যা বললেন অপু

    শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ চান না বলে নিজের মত জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।তিনি বলেন, ‘শাকিব খানের জন্য আমি ধর্ম ছেড়েছি। কিন্তু অন্যদের কথায় ভুল বুঝে সে আমাকে তালাক নোটিশ পাঠিয়েছে। আমি বিচ্ছেদ চাই না।’

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর অফিসে সালিশ বৈঠকে অংশ নিয়ে অপু বিশ্বাস এসব কথা বলেন। তবে আজ সোমবার পূর্ব নির্ধারিত দিনে অপু হাজির হলেও আসেননি শাকিব খান।

    অপু আরও বলেন, ‘আমার একটা সন্তান রয়েছে, আমি এখন বিচ্ছেদ চাই না। তাছাড়া শাকিব যে অভিযোগগুলো করেছে এগুলো ঠিক না।”

    শাকিব খানের সঙ্গে সামনাসামনি কথা বললে সব ঠিক হয়ে যেতো উল্লেখ করেন তিনি বলেন, ভেবেছিলাম আজ পাবো, কিন্তু পেলাম না।

    প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর আইনজীবীর মাধ্যমে ডিভোর্সের নোটিশ পাঠান শাকিব খান। তার প্রেক্ষিতে সালিশ বৈঠকের আয়োজন করে সিটি কর্পোরেশন। কিন্তু এদিন শাকিব খান হাজির হননি।

  • ঘুমের ঘোরে কয়েকশোবার ধর্ষণ করায় অভিযুক্ত তরুণ

    ঘুমের ঘোরে কয়েকশোবার ধর্ষণ করায় অভিযুক্ত তরুণ

    ঘুমন্ত অবস্থায় ‘নিজের অজান্তে’ এক তরুণীকে কয়েকশোবার ধর্ষণের অভিযোগ উঠল নিজেকে ‘সেক্সোম্যানিয়াক’ হিসাবে পরিচয় দেওয়া এক স্কটিশ তরুণের বিরুদ্ধে। গ্লাসগো হাইকোর্টে বিচার চলছে বছর পঁয়ত্রিশের লরেন্স বারিলির।

    লরেন্সের বিরুদ্ধে অভিযোগ, ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন জায়গায় এক তরুণীকে সে কয়েকশোবার ধর্ষণ করেছে। কিন্তু, এই গোটা কাণ্ডটাই নাকি সে করেছে ‘ঘুমের ঘোরে’ এবং ‘নিজের অজান্তে’! ঘটনা এখানেই শেষ নয়, অভিযুক্ত লরেন্সের দাবি, এতবার যৌন মিলন হলেও তার সেসব কথা মোটেই মনে নেই।

    অভিযোগকারী তরুণী কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছেন, আমাদের আলাপের পর প্রথম একদিন রাতে সে (লরেন্স) যৌনতায় মাতে। পরের দিন সকালে আমি যখন সেই ঘটনার বিষয়ে কথা বলতে যাই তখন সে বলে, তুমি এসব কী বলছ? আমি তো কিছু মনে করতে পারছি না। এরপর থেকে প্রায় প্রতি রাতেই একই ঘটনা ঘটতে থাকে।

    অভিযোগকারী তরুণী প্রথমটায় মনে করেন, তার সঙ্গী হয়ত সম্পর্কে ‘উত্তেজনা’ আনতে এমনটা করছেন। কিন্তু কিছুদিন পর ওই তরুণী বুঝতে পারেন, লরেন্সকে রোখা তার পক্ষে অসম্ভব এবং বিষয়টি মোটেই তিনি উপভোগ করছেন না। সহ্যের সীমা অতিক্রম করতেই আদালতের শরণাপন্ন হন তিনি।

    তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে আদালতে লরেন্স বলেন, ডাক্তার বলেছে আমি ‘সেক্সোম্যানিয়াক’। যদিও তরুণীটির দাবি, তিনি এমন কাউকে কখনও দেখেননি, তবে ইন্টারনেটের মাধ্যমে এই বিষয়ে কিছুটা জেনেছেন।

    এদিকে, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন লরেন্স। সূত্র: জি নিউজ।

  • কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে মাশরাফিরা

    কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে মাশরাফিরা

    কোচ ছাড়াই কাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে মাশরাফি বাহিনী।  ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ১২টা থেকে।  প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ।

    ঘরের মাঠে অনুষ্ঠিত এই সিরিজটি সাকিব-মাশরাফিদের জন্য একটা বড় চ্যালেঞ্জই বলতে হবে।  একে তো কোচ নেই।  অন্যদিকে প্রতিপক্ষের দুই কোচই বাংলাদেশের সাবেক কোচ।  একজন সদ্য বিদায়ী।(হাথুরে সিংহে)  আরেকজন বেশ কিছুদিন আগেই বিদায় নিয়েছেন (হিথ স্ট্রিক)।  বলতে পারেন বাংলাদেশ শিবিরের সব খবরই জানা প্রতিপক্ষ শিবিরের।  আর চ্যালেঞ্জটা সেখানেই সবচেয়ে বেশি।  দিতে হবে অগ্নিপরীক্ষা, তবে আবহাওয়ার সঙ্গেও পরীক্ষায় নামতে হবে ক্রিকেটারদের।

    যদিও বিসিবির প্রধান টাইগারদেরই কোচ বানিয়ে দিয়েছেন। আর সেই দায়িত্বটা ঠিকঠাকভাবেই পালন করতে চান মাশরাফি,সাকিব,তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক।

    তবে সিনিয়রদেরকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে।  দিতে হবে সামনে থেকে নেতৃত্ব।  আর  ঘরের মাঠে জয়ের ধারবাহিকতা ধরে রেখে আরও শক্তিশালী রূপে আবির্ভাব হবে টাইগারদের এমনটাই প্রত্যাশা ভক্তদের।

    তবে প্রথম ম্যাচ থেকেই জয়ের লক্ষ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার, ‘সবার মত আমাদেরও একই প্রত্যাশা। আমরা অবশ্যই জিততে চাই এবং ভালোভাবে জিততে চাই। আমরা ভালো ক্রিকেট খেলতেই মাঠে নামব।’

    বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন ও সানজামুল ইসলাম।

    জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার মোফু, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।

  • ধর্ষণ মামলা; আদালতে জবানবন্দি দিলেন সেই ৪ নারী

    ধর্ষণ মামলা; আদালতে জবানবন্দি দিলেন সেই ৪ নারী

    চট্টগ্রামে আলোচিত চার নারী ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন ভিকটিমরা। জবানবন্দিতে দুই নারী ধর্ষণের শিকার হওয়ার কথা আদালতকে জানান। বাকি দুইজন তাদের ধর্ষণের চেষ্টা করার কথা জানান। রবিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে জবানবন্দি দেন ভিকটিম চার নারী।

    নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, চার নারী ধর্ষণের ঘটনায় ভিকটিমদের জবানবন্দি গ্রহণ করেছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় চার নারীর জবানবন্দি নেয়া হয়েছে। এতে দু’জন ধর্ষিত হওয়ার কথা জানিয়েছেন। বাকি দুইজন ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে আদালতকে জানান।

    প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড় উঠানে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটায় ডাকাতরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি পুলিশ সদর দফতরের নির্দেশে তদন্ত করছে পিবিআই। চাঞ্চল্যকর এই ঘটনায় পিবিআই এই পর্যন্ত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

  • পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে

    পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে

    পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
    আজ রবিবার রাজধানীর রমনায় নবনির্মিত পুনাক কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
    আইজিপি বলেন, বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে দেশ এগিয়ে চলছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশও এগিয়ে যাচ্ছে। পাশাপাশি পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে।
    পুলিশ পরিবারের সদস্যদের জনকল্যাণমূলক ও সৃজনশীল কাজের প্রশংসা করে পুলিশ প্রধান বলেন, সমিতির সদস্যদের স্বাবলম্বী করা ছাড়াও শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে পুনাক উল্লেখযোগ্য অবদান রাখছে।
  • ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায়

    ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায়

    ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন। আজ রবিবার বিকাল ৪টার ‍দিকে জেট এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিও তার সঙ্গে ছিরেন।
    এসময় বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ।
    পাঁচদিনের এ সফরে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বঙ্গভবন ও গণভবনে তার সম্মানে পৃথক রাষ্ট্রীয় ও সরকারি ভোজের আয়োজন করছেন রাষ্ট্র ও সরকারপ্রধান। সেখানে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও অংশ নেবেন। আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে প্রণব মুখার্জির।
  • মেয়র প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

    মেয়র প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

    আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন দলের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়ালসহ পাঁচজন।
    রবিবার বেলা ১১টা থেকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।  বিকাল ৩টা পর্যন্ত বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ,  আবদুল আউয়াল মিন্টুর ছেলে গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান (রঞ্জন) এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুম এই ফরম সংগ্রহ করেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
    রুহুল কবির রিজভী জানান, ফরম বিক্রি রবিবারই শেষ। সোমবার বিকাল ৪টা পর্যন্ত নয়া পল্টনের কার্যালয়ে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দেয়া যাবে। সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার নেবে। মনোনয়ন বোর্ড প্রার্থীদের যাচাই-বাছাই করে একজন প্রার্থীকে মেয়র পদে মনোনয়ন দেবে। তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
    আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। এ উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। তা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।