Blog

  • পানি উন্নয়ন বোর্ডের  গাফিলতিতে সংস্কার  হচ্ছে না  মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত টর্চার সেল, বাংকার ও ব্রীজ।

    পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে সংস্কার হচ্ছে না মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত টর্চার সেল, বাংকার ও ব্রীজ।

    নুর-ই-মাহাবুব :

    ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বরিশালের ওয়াপদা কলোনিতে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যান্টনমেন্ট স্থাপন করেছিল । এখানে বসে তারা মানুষ ধরে এনে টর্চার করতো। নির্বিচারে গুলি করে মারতো। নারীদের ধর্ষন করতো।

    মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বরিশালের ওয়াপদা কলোনিতে ঘটতো এসব নৃশংস ঘটনা। এস্থানটি সংস্কার করার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সাড়ে ৩ কোটি টাকার বাজেট দেয়া হয়। বাজেট দেয়ার পর বরিশাল সিটি কর্পোরেশন টেন্ডার আহ্বান করে এরপর ঠিকাদারকে কর্যাদেশ প্রদান করে সিটি করর্পোরেশন।

    ঠিকাদার যখন পানি উন্নয়ন বোর্ডের ভিতরে অবস্থিত টর্চার সেচ,বাংকার, ব্রীজ এসব সংস্কার করার জন্য কাজ শুরু করে তখন ওয়াপদা কতৃপক্ষ ঠিকাদারকে বাধা প্রদান করে। তারা বিভিন্ন অজুহাত দেখায় এবং এখানে কি ধরনের কাজ হবে তা সিটি করর্পোরেশনের নিকট জানতে চায়।

    সিটি কর্পোরেশন থেকে কাজের বিবরনী সহ প্রেরন করা হয়। এবং ওয়াপদা কলোনিতে যাতে সিটি কর্পোরেশন কাজ করতে পারে এ জন্য একটি সমঝোতা স্মারক করা হয়। এরপর ও পাউবো মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে কাজ করতে দিচ্ছে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের জেলা সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী আরো বক্তব্য রাখেন শেখ কুতুব উদ্দিন আহম্মেদ জেলা কমান্ডার,বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা অবিলম্বে কাজ শুরু করার আহ্বান জানান। যদি ১৬ ই ডিসেম্বরেরর মধ্যে কাজ শুরু করা না হয় এরপর তারা কঠোর আন্দোলন কর্মসূচীর ডাক দিবেন বলে তাদের বক্তৃতায় বলেন।

  • বীর মুক্তিযোদ্ধা শহীদ মীর মোস্তাক হোসেন সেন্টু’র ৪৬তম শাহাদাৎ বার্ষিকী আজ

    হুজাইফা রহমান:

    আজ ৭ ডিসেম্বর; বরিশালের বীর মুক্তিযোদ্ধা শহীদ মীর মোস্তাক হোসেন সেন্টু’র ৪৬তম শাহাদাৎ বার্ষিকী। ৮ মার্চ ১৯৭১ সালে বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ের মাঠে বরিশালের মুক্তিযোদ্ধাদের সাথে তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শুরু করেন।

    মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন রনাঙ্গনে বীরত্বের সহিত যুদ্ধে অংশ গ্রহণ করেন। সর্বশেষ তিনি যুদ্ধে অংশ গ্রহণ করেন বাকেরগঞ্জ থানা আক্রমনে। দীর্ঘ ৩২ ঘন্টা সম্মুখ যুদ্ধে পাক হানাদার বাহিনীর আক্রমনে শহীদ মীর মোস্তাক হোসেন সেন্টু শাহাদাৎ বরণ করেন।

    শহীদ মীর মোস্তাক হোসেন সেন্টু বরিশাল জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। এবং সরকারী বি. এম. কলেজের ১ম বর্ষের ছাএ ছিলেন। তিনি বরিশালের বগুড়া রোড, পেষ্কার বাড়ীস্থ মরহুম মীর মোয়াজ্জেম হোসেনের ৬ষ্ঠ সন্তান।

    উল্লেখ্য যে, এটাই ছিল বরিশাল অঞ্চলের সব চেয়ে দীর্ঘস্থায়ী ও শেষ যুদ্ধ। এ আক্রমণে বিপর্যস্ত হয়ে পাক হানাদার বাহিনী নৌ-পথে ৮ ডিসেম্বর বরিশাল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। নগরীতে ঢুকে পড়ে মুক্তিযোদ্ধারা। আনন্দ উল্লাসে ফেটে পড়ে নগরবাসী। ঘরে ঘরে উত্তোলিত হয় স্বাধীনতার পতাকা। মুক্ত হয় বরিশাল।

  • ১ জানুয়ারিতে নববর্ষের ভাষণে যে ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ১ জানুয়ারিতে নববর্ষের ভাষণে যে ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে চায়। আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ওই বক্তব্যে তিনি ২০১৮কে নির্বাচনের বছর হিসেবে আখ্যায়িত করবেন। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে দিয়েই নির্বাচনের পথে হাঁটবে দেশ।

    সোমবার দেশে ফিরেই নেতা কর্মীদের সঙ্গে আলাপ চারিতায় প্রধানমন্ত্রী এরকম ইঙ্গিত করেছেন। প্রধানমন্ত্রী বিমানবন্দরে নেমে যাঁদের সঙ্গে কথা বলেছেন, তাঁরা এসব তথ্য জানিয়েছেন। আর অপেক্ষা না করে, নির্বাচনী প্রচারের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির দুর্নীতি লুটপাট এদেশের মানুষ ভুলতে বসেছে। এই সব দুর্নীতি মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

    পাশাপাশি বিশ্বজুড়ে জিয়া পরিবারের অবৈধ সম্পদের তথ্য জনগণের মধ্যে প্রচার করতে বলেছেন। সৌদি আরব সরকার সম্প্রতি বেগম জিয়ার বিরুদ্ধে তদন্ত করছে। সেই দেশে বেগম জিয়ার বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে সৌদি আরবে চলমান দুর্নীতি বিরোধী অভিযান কতৃপক্ষ। আওয়ামী লীগ সভাপতি, এসব তথ্য জনগণকে জানানোর নির্দেশ দিয়েছেন, যেন জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এর পাশাপাশি উন্নয়ন কার্যক্রমগুলো জনগণের সামনে তুলে ধরতে বলেছেন।

    আওয়ামী লীগ অন্তত ১০০টি আসনে তাঁদের প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, বাকি ২০০ আসনে ৩ জন করে প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা এখন সভাপতির টেবিলে। অবিলম্বে এই আসনগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। কয়েকটি আসনে, কৌশলগত কারণে প্রার্থী চূড়ান্ত করা হবে না। বিএনপি কীভাবে নির্বাচন করে এবং প্রার্থী কে হয়, তার ওপর নির্ভর করবে অন্তত ১০০টি আসনের প্রার্থী বাছাই। ডিসেম্বরের মধ্যে বাকি ১০০ আসনের প্রার্থীতা চূড়ান্ত করে ফেলবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা বলেছেন, কিছু আসনের প্রার্থী নির্ধারিত। আমরা জানি, তারাই প্রার্থী হবেন।

    এরকম আসনে নির্বাচনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ওই নেতা মনে করেন, সব আসনেই নির্বাচনের কাজ চলছে, তবে একাধিক প্রার্থী থাকায় ওই সব আসনে সমস্যা হচ্ছে। এজন্যই আওয়ায়ী লীগ সভাপতি স্বল্পতম সময়ে অধিকাংশ আসনে প্রার্থিতা চূড়ান্ত করবেন। বেগম জিয়ার মামলা নিয়ে বিএনপি আন্দোলন করলে সরকার কঠোর অবস্থানে যাবে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। বিএনপির আন্দোলন রাজনৈতিক ও প্রশাসনিক দুভাবে প্রতিহত করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

  • ঢাকা-বরিশালে মহাসড়কে  দুর্ঘটনা যুবক নিহত

    ঢাকা-বরিশালে মহাসড়কে দুর্ঘটনা যুবক নিহত

    রাকিব শিকদার

    বরিশালে যাত্রীবাহী বাস ও মাহিন্দা’র (থ্রি-হুইলার) মধ্যকার মুখোমুখি সংঘর্ষে সুশীল মন্ডল (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ সাতমাইল নামক স্থানে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

    এসময় আরও এক যাত্রী আহত হয়েছেন। নিহত মাহিন্দ্রার যাত্রী সুশীল মন্ডল বাবুগঞ্জ উপজেলার ঘোষকাঠী নামক এলাকার সুরেন্দ্র মন্ডলের ছেলে। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এ আর মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও রহতমতপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্রা সাতমাইল এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুশীল মন্ডলকে মৃত ঘোষণা করেন

  • শেবাচিম ব্লাড ব্যাংকে নেই সরকারী ব্যাগের সাপ্লাই

    শেবাচিম ব্লাড ব্যাংকে নেই সরকারী ব্যাগের সাপ্লাই

    তানজীল শুভ

     

    দক্ষিণ বাংলার সবচেয়ে বড় মেডিকেল কলেজ হচ্ছে শেরে ই বাংলা মেডিকেল কলেজ। যেখানে বরিশাল এর বাহির থেকে ও ডাক্তার দেখাতে আসেন অনেক অসহায় রোগীরা। বলতে গেলে অসহায় রোগীদের শেষ সম্বল শেবাচিম হাসপাতাল। এখানে প্রতিদিন ই শত শত ব্যাগ রক্তের প্রয়োজন হয় এইসব রোগীদের। যাদের প্রায় ই অসহায়।

    কিন্তু হাসপাতাল এর ব্লাড ব্যাংকে আগে সরকারী ব্লাড ব্যাগ এর মজুদ থাকলে ও বর্তমানে তা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়ে গেছেন অসহায় মানুষ গুলো। কয়েক মাস আগে ও যেখানে ব্যাগ দেয়া হত। সেখানে আজ বাহিরের কোন ফার্মেসী থেকে ব্লাড ব্যাগ গুলো কিনে নিতে হচ্ছে এই অসহায় মানুষদের। এখানে রক্তের সন্ধানে আসা অনেকের সাথে কথা বললে তারা জানান আগে যখন আমরা রক্তের জন্য আসতাম তখন আমাদেরকে ফ্রি তেব্যাগ দিত।কিন্তু এখন আমাদের তা ১৮০ টাকা থেকে ২০০ টাকায় কিনতে হচ্ছে।যা আমাদের মত গরীব দের জন্য অনেক কষ্টের ব্যাপার। কারন আমরা এই ২০০ টাকা দিয়ে দুইটা ঔষধ কিনতে পারবো।

    ব্লাড ব্যাংকে কর্মরত এক কর্মকর্তার সাথে এ ব্যাপারে কথা বললে তিনি বাংলার মুখকে বলেন এখানেআমাদের কিছু করার নেই। আমাদেরকে সরকার আগে ব্যাগ সাপ্লাই দিত। যার কারনে আমরা রোগীদের ব্যাগ দিতে পারতাম। কিন্তু এখন আমরা সরকার থেকে কোন ব্যাগ পাইনা যার কারনে আমরা রোগীদেরকে ও দিতে পারি না। এ ব্যাপারে তার সাথে আর কথা বলতে চাইলে তিনি বলেন এর থেকে বেশি আমি আর কিছু জানি না

  • প্রধানমন্ত্রীর সঙ্গে যা কথা হলো রোবট সোফিয়ার

    প্রধানমন্ত্রীর সঙ্গে যা কথা হলো রোবট সোফিয়ার

    ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার নারী রোবট সোফিয়ার সঙ্গে প্রায় ২ মিনিট কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তারা পরস্পরের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী সোফিয়াকে কয়েকটি প্রশ্ন করলে তার উত্তর দেয় সে।

    প্রথমে প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন কেমন আছো? উত্তরে সোফিয়া ইংরেজিতে উত্তর দেয়, ‘ভালো, আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত’।

    প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন তুমি আমাকে কীভাবে চেনো?

    ইংরেজিতে সোফিয়া উত্তর দেয়, আমি জানি আপনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আপনি মাদার অব হিউম্যানিটি। এ ছাড়াও আপনার নাতনির নাম আমার নামে ‘সোফিয়া’।
    তখন প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বলেন, ‘জয়ের মেয়ের নামও সোফিয়া।’

    এরপর প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে তুমি কি জানো?

    উত্তরে সোফিয়া ২০০৯ সাল থেকে বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়ন তুলে ধরে। ই-গভর্নেন্সসহ সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে বলে। বঙ্গবন্ধু হাই টেক সিটি সম্পর্কে অবগত থাকার বিষয়টিও সোফিয়া প্রধানমন্ত্রীকে জানায়।

    এরপর প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন ঘোষণা করেন।

    আজ ডিজিটাল ওয়ার্ল্ডে সোফিয়াকে নিয়ে দুটি সেশন করা হবে। প্রথম সেশনে দেশের পলিসি মেকার এবং সাংবাদিকদের সঙ্গে তার বৈঠক হবে। দ্বিতীয় সেশনে থাকবে তরুণ গেম ডেভলপার, সফটওয়্যার ডেভলপার, অ্যাপ ডেভলপার ও উদ্ভাবকদের সঙ্গে আলোচনা।

    এ ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ড. ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সোফিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার নারী রোবট। সে নানা বিষয়ে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারে। ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে বিশাল তথ্যভাণ্ডারে যুক্ত থাকে সে। এ ছাড়া মানুষের সঙ্গী ও সহযোগী হিসেবেও কাজ করতে পারে সোফিয়া।

    স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও সক্ষমতা তুলে ধরতেই এ আয়োজন করেছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ। এ ছাড়া সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প।

    এ ছাড়াও পার্টনার হিসেবে রয়েছে- বাক্য, বিসিএস, ই-ক্যাব, বিআইজেএফ, বিবিআইটি, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং সিটিও ফোরাম।

    আজ থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এ প্রদর্শনী।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার তথ্যপ্রযুক্তির প্রসারে অনেক কাজ করেছে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণেরা বাংলাদেশকে একদিন অনেক দূর এগিয়ে নেবে।

  • জঙ্গি দমনে এবার ‘অ্যান্টি টেরোরিজম ইউনিট

    জঙ্গি দমনে এবার ‘অ্যান্টি টেরোরিজম ইউনিট

    চার দফা প্রস্তাবের পর অবশেষে আলোর মুখ দেখেছে পুলিশের জঙ্গি ও সন্ত্রাস দমনে নতুন করে গঠিত বিশেষায়িত ইউনিট ‘পুলিশ অ্যান্টি টেরোরিজম ইউনিট’ (পিএটিইউ)। আগামী বছর থেকে এ ইউনিটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

    দেশের যে কোনো স্থানে নিজের ক্ষমতাবলে অপারেশন চালানো, গ্রেফতার ও তদন্তকাজ পরিচালনা করতে পারবে বাহিনীটি। বিশেষায়িত এ ইউনিটের সঙ্গে থাকছে কাউন্টার টেরোরিজমের অন্তর্ভুক্ত পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ও বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম্ব ডিসপোজাল ইউনিট)।

    পুলিশ সদর দফতর সূত্র জানায়, আপাতত পিএটিইউ’র সদর দফতর থাকছে ঢাকায়। পরবর্তীতে দেশের বিভাগীয় শহরগুলোতে এর একটি করে আঞ্চলিক ইউনিট গঠিত হবে। সারাদেশে সমন্বিতভাবে জঙ্গি ও সন্ত্রাস দমনে দায়িত্ব পালন করবে এ ইউনিটের সদস্যরা।

    এছাড়া কুরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা, জঙ্গিবাদে জড়িয়ে পথভ্রষ্টদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ বেশকয়েকটি বিষয় নিয়ে কাজ করবে বাহিনীটি।

    পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সহেলী ফেরদৌস এ প্রসঙ্গে  বলেন, ‘বাহিনীটির পলিসি (নীতি-নির্ধারণ), দায়িত্ব ও কাজের ক্ষেত্র; সার্বিক বিষয়গুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একটি সভার মাধ্যমে শিগগিরই এগুলো চূড়ান্ত করে কাজ শুরু করবে অ্যান্টি টেরোরিজম ইউনিট।’

    ইতোমধ্যে ৫৮১ জনবল নিয়োগের অনুমোদন পেয়েছে বিশেষায়িত এ ইউনিট। ইউনিটের প্রধান থাকবেন একজন অতিরিক্ত আইজিপি। এছাড়া এ ইউনিটে একজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি ও আটজন পুলিশ সুপার থাকবেন।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলামকে এ বাহিনীতে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে বদলি করা হয়েছে। বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি (সাবেক ঢাকা রেঞ্জের ডিআইজি) মোহাম্মদ শফিকুল ইসলাম বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেতে পারেন।

    ঊর্ধ্বতন দুজন ছাড়া এ ইউনিটে দুজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার (এসপি), ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি), ১২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি), পরিদর্শক (ইন্সপেক্টর) ৭৫ জন, সশস্ত্র ও নিরস্ত্র উপ-পরিদর্শক (এসআই) ১২৫ জন, সশস্ত্র ও নিরস্ত্র সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ১৪০ জন, কনস্টেবল ২০০ জন, একজন সিস্টেম অ্যানালিস্ট, একজন অ্যাসিস্ট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার, একজন সহকারী প্রোগামার, দুজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দুজন বাবুর্চি এবং তিনজন পরিচ্ছন্ন কর্মী থাকবেন।

    পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নতুন এ বাহিনীতে প্রেষণের জন্য ইতোমধ্যে আর্মড পুলিশের ২৫ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটনের ১৫ কর্মকর্তাকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড সেন্টার থেকে কমান্ডো প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। এছাড়া সিংহভাগ জনবল যাবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট থেকে।

    বাহিনীটির কার্যক্রম পরিচালনা জন্য ১৬টি জিপ, দুটি সোয়াট ভ্যান, আটটি ডাবল কেবিন পিকআপ, একটি অ্যাম্বুলেন্স, একটি ট্রাক, একটি আর্মড পারসোনাল ক্যারিয়ার (এপিসি), একটি প্রিজন ভ্যান, একটি ওয়াটার ট্রেইলার ও ১০টি মোটরসাইকেল দেয়ার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    এর আগে বাহিনীটি গঠনের জন্য ২০০৯, ২০১১ ও ২০১৪ সালে পুলিশের পক্ষ থেকে তিন দফা প্রস্তাব দেয়া হয় কিন্তু কোনো অনুমোদন দেয়া হয়নি। সর্বশেষ গত বছর জুলাই মাসে সরকারের চতুর্থ দফা প্রস্তাবের পর সম্প্রতি এর অনুমোদন দেয় সরকার।

  • দুদকের জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়লেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান

    দুদকের জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়লেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান

    বেসিক ব্যাংক কেলেঙ্কারির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দুপুর ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে তাৎক্ষণিক দুদকের নিজস্ব চিকিৎসক দিয়ে তাকে প্রাথমিক সেবা দেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে দুদকের এক তদন্তকারী কর্মকর্তা বলেন, সকাল ১০টার দিকে তিনি দুদক কার্যালয়ে আসেন। এর কিছু সময় পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। দু’জন পরিচালকের সমন্বয়ে ১২ সদস্যের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে আমাদের নিজস্ব চিকিৎসক দিয়ে সেবা দেওয়া হয়।

    গত মাসের ২৩ নভেম্বর দুদক আবদুল হাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। কমিশনের পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে সোমবার তাকে প্রথম জিজ্ঞাসাবাদ করে দুদক।

     

    বেসিক ব্যাংকের দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কয়েক দফা পর্যবেক্ষণ আসার পর সম্প্রতি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বাচ্চু ও পরিচালনা পর্ষদের সদস্যদের জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয় দুদক।

    ঋণ কেলেঙ্কারির এ ঘটনায় দুদকের এই জিজ্ঞাসাবাদ চলছে গত ২২ নভেম্বর থেকে। এর আগে রবিবার পর্যন্ত বেসিক ব্যাংকের সাবেক ১০ পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

  • ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা, রাজশাহী আইএইচটি বন্ধ ঘোষণা

    ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা, রাজশাহী আইএইচটি বন্ধ ঘোষণা

    ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত বন্ধ ও নিরাপত্তার দাবিতে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়ে হোস্টেলে ফেরার পথে এ হামলার শিকার হয় ছাত্রীরা। এতে পাঁচ ছাত্রী আহত হয়েছেন।

    হামলায় আহতরা হলেন, আইএইচটির ফার্মেসী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুপা (১৯), নাজনিন আক্তার (১৮), ল্যাব বিভাগের ছাত্রী নিশাত (১৮), ল্যাবের প্রথম বর্ষের ছাত্রী মোহনা, আফরিন শারমিন ও বৃষ্টি।

    এরপরই শিক্ষাপ্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ছাত্রদের দুপুর ১টার ও ছাত্রীদের বিকলে ৩টার মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগতদের উৎপাত ও নিরাপত্তরার দাবিতে আইএইচটি’র ছাত্রীরা সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে যান। লিখিত অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে অধ্যক্ষকের কক্ষে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ ছাত্রীরা। এ সময় ছাত্রলীগের একটি পক্ষ ছাত্রীদের পাশেই অবস্থান নেয়।

    পরে পুলিশ আন্দোলনরত ছাত্রীদের অধ্যক্ষের কক্ষ থেকে বের করে আনার সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

    আহত ছাত্রীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন। ছাত্রী হোস্টেল হলেও তাতে তারা ঢুকে পড়ে। এনিয়ে দীর্ঘ সময় ধরে তারা অধ্যক্ষের কাছে মৌখিক অভিযোগ করে আসছেন। বুধবার তারা লিখিত অভিযোগ নিয়ে যান। অধ্যক্ষ তাদের লিখিত অভিযোগ পাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাস না দিলে, তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন। এরপর পুলিশ ও অধ্যক্ষের আশ্বাসে তারা হোস্টেলে ফেরার পথে আইএইচটি ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।

    নগরীর রাজপাড়া জোনের অতিরিক্ত উপ-কমিশনার রাশিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ থাকায় পরিস্থিতি বেশি দূর গড়াতে পারেনি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইএইচটি ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    আইএইচটি অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন দাবি নিয়ে ছাত্রীরা আমার কাছে এসেছিল। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের হোস্টেলের ভেতরে চলে যেতে বলা হয়। কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার পর তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনার জের ধরে ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়ে যায়।

    অধ্যক্ষ আরও বলেন, ‘এ ঘটনার পরে তাৎক্ষণিকভাবে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়। সভা শেষে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রদের দুপুর ১টা ও ছাত্রীদের বিকেলে ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে শিক্ষাপ্রতিষ্ঠানটি খুলে দেওয়া হবে।

  • বর্তমান সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই : ফখরুল

    বর্তমান সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই : ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচন চাই। তবে এই নির্বাচনে আওয়ামী লীগ সরকারে থাকবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে না। এ সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই। সেটা কালকে দিলে কালকেই চাই।

    বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সিইসির দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।

    ‘যুক্তফ্রন্ট’ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, জোট তৈরি করা হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। যারা গণতন্ত্রে বিশ্বাস করে এ রকম ব্যক্তি-সংগঠনকেও এই জোটে আহ্বান জানাই এবং স্বাগত জানাচ্ছি। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য চারদলীয় জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    ‘স্বৈরাচার পতন দিবসে বিএনপির কোনো কর্মসূচি নেই কেন’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে, নাকি (স্বৈরাচার) নতুন করে জেগে উঠেছে?’’