Blog

  • কম্বোডিয়ার সঙ্গে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    কম্বোডিয়ার সঙ্গে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    বাণিজ্য-বিনিয়োগ, পর্যটন ও তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে কম্বোডিয়ার সঙ্গে ১০টি সমঝোতা স্মারক এবং একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।

    সোমবার নমপেনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পিস প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক ও চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের প্রতিনিধিরা। খবর বাসসের।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এবং হুন সেন কম্বোডিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
    চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতার আগে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্তে এবং দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। চুক্তি স্বাক্ষরের পর শেখ হাসিনা ও হুন সেন যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

  • বরিশালে আই এইচ টি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    বরিশালে আই এইচ টি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক ঘোষিত মাইনরের অভিলম্বে বাস্ত বায়ন সহ মেডিকেল এডুকেশন বোড গঠন,সরকারী চাকুরীতে মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড প্রদান,নতুন নতুন সৃজন ও বন্ধ নিয়োগ চালু করন,ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকস্টিস রেজিঃ প্রদান সহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আই এইচ টি ছাত্র/ছাত্রী শিক্ষার্থীরা।
    আজ সকাল ১০টায় নগরীর সদররোড অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এই কমৃসূচি পালিত হয়।
    আই এইচ টি শিক্ষার্থী ও কর্মসূচির সমন্বয়ক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম,সজল রায়,ইকবাল হোসেন রকি,তানভির হাসান,শুব কুন্ড,নাসিম খন্দকার,রুবেল বসু,ডাঃ মনিষা চক্রবর্তী ও মোঃ গোলাম মাহমুদ সেলিম। মানববন্ধনে বক্তরা বলেন ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রী আই এচ টি শিক্ষার্থীদের দাবীর সাথে একাত্বতা ঘোসনা করে মাইনর প্রকাশ করেন। আজ ৩ বছর অতিক্রম করার পরও আজ পর্যন্ত আই এইচ টি শিক্ষার্থীদের কোন দাবী আদায় হয়নি।

    এর ফলে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থী ছাত্র/ছাত্রীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। যদি শিক্ষার্থীদের দাবী পুরন করা নাহলে কঠোর আন্দোলনে যাবার হুমকি প্রদান করেন। তাই অভিলম্বে স্বাস্থ মন্ত্রী দেয়া ঘোষিত মাইনর এর অভিলম্বে বাস্তবায়নের দাবী জনান। উল্লেখ্য ২০১৪ সালে ৩ই ডিসেম্বর বরিশাল আই এইচ টি ছাত্র/ছাত্রী শিক্ষার্থীরা ১০ দফা দাবী আদায়ের লক্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সামনে অবস্থান কর্মসুচি পালন কালে শিক্ষার্থীদের উপর পুলিশ বিনা উসকানিতে বেধড়ক লাঠি চার্জ করে ৫জন শিক্ষার্থীকে গুরুতর আহত সহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী ছাত্র/ছাত্রীকে পিঠিয়ে আহত করে। পুলিশ এসময় ১৪জন শিক্ষার্থীকে গ্রেপতার করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন সময়ে স্বাস্থ্র মন্ত্রী এ ঘোষনা দিয়েছিলেন শিক্ষার্থীদের। এর পূর্বে আই এইচ টি শিক্ষার্থীরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে সদররোড এসে মানববন্ধ কর্মসূচি পালন করে।

  • বরিশালে রোহিঙ্গা সন্দেহে ৪ নারী প্রতারক আটক

    বরিশালে রোহিঙ্গা সন্দেহে ৪ নারী প্রতারক আটক

    প্রতারণার মাধ্যমে আলফা-মাহিন্দ্রার এক নারী যাত্রীর গলার চেইন চুরি করার ঘটনায় ৪ নারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
    আটককৃতরা, হলো শিউলী বেগম, রিপন আক্তার, রোজিনা বেগম ও হামিদা বেগম।  আটককৃতরা মিয়ানমারের রোহিঙ্গা বলে স্থানীয়রা দাবী করলেও পুলিশ বলছে প্রাথমিক সন্দেহ হচ্ছে তবে জিঙ্গাসাবাদ করে প্রকৃত তথ্য জানাযাবে।
    আজ সোমবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরীর রূপাতলীর হাউজিং স্ট্রেট এলাকা থেকে তাদের আটক করা হয়। রূপাতলী হাউজিং স্ট্রেট কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, হাউজিং স্ট্রেট এলাকার বাসিন্দা মো. আবদুল রাজ্জাক স্ত্রী’র আজ বেলা ১২ টার দিকে নগরীর সদর রোডস্থ বিবির পুকুরপাড় থেকে একটি আলফা মাহিন্দ্রা যোগে রূপাতলীতে আসেন।
    পথি মধ্যে ওই চার নারী যাত্রী বেশে উঠেন। এক পর্যায় শিউলী বেগম নামের ওই নারী নিজেকে অসুস্থ্য বলে আবদুল রাজ্জাক স্ত্রী’র গায়ে ঢলে পড়েন। এসময় সে কৌশলে আবদুল রাজ্জাক স্ত্রী’র গলার সোনার চেইন চুরি করেন। এদিকে রূপাতলীতে মাহিন্দ্রাটি আসলে যাত্রীরা নেমে পড়লে আবদুল রাজ্জাক স্ত্রী তার গলায় সোনার চেইন দেখতে না পেয়ে ওই চার নারীর উপর সন্দেহ হয়। পরে স্থানীয় জনতা ওই চার নারীকে ধরে ফেলেন ও ব্যাগ তল্লাশী চালিয়ে সোনার চেইন উদ্ধার করেন।
    এ সময় ওই চার নারীকে স্থানীয়রা জিঙ্গাসাবাদ করলে তারা তাদের পরিচয় দেয়া নিয়ে বিপত্তিতে পরেন। কখনো বি-বারিয়া আবার কখনো কক্সবাজার জেলার বাসিন্দা বলে পরিচয় দেন। এমনকি জিঙ্গাসবাদে বাংলাদেশ সম্পর্কে তাদের তেমন কিছু জানা নেই বলে জানান মো. আবুল হোসেন। ঘটনাস্থানে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই মাহমুদ হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে আটক ওই চার নারী রোহিঙ্গা। তবে থানায় নিয়ে তাদের আরো জিঙ্গাসাবাদ করা হবে। এছাড়া এ ঘটনায় আবদুল রাজ্জাক মামলা করলে তার গ্রহন করা হবে।
  • ডিউটিতে অনুপস্থিত ডাক্তার,রোগীদের হট্টগোল

    ডিউটিতে অনুপস্থিত ডাক্তার,রোগীদের হট্টগোল

    বরিশালের শের ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগ এ  রোগীদের হট্টগোল।

    বেলা ১২থেকে দুপুর পর্যন্ত ইমার্জেন্সিতে মেডিকেল অফিসার (EMO)ডাঃরনবির দাস কর্মক্ষেত্রে অনুপস্থিত।তার জায়গায় প্রক্সি দিচ্ছেন ব্রাদার ওয়ালিদ হোসেন।

    দুর্ঘটনায় আহত রোগীর আর্তচিৎকার এ মেডিকেল এর অন্যান্য রোগীরা আতংকিত হয়ে পড়ে।খোজ নিয়ে জানা যায়, প্রায়ই এই ধরনের ঘটনা ইমার্জেন্সি তে ঘটে থাকে।সদ্য যোগদানকৃত মেডিকেল ডাইরেক্টর ডাঃ মোস্তাফিজুর রহমান এর মুঠো ফোনে যোগাযোগ করলে, মুঠোফোন  বন্ধ পাওয়া যায়। রোগীদের অভিযোগ, প্রতিদিন েএই ঘটনা ঘটছে।

  • কম্বোডিয়া গেলেন প্রধানমন্ত্রী

    কম্বোডিয়া গেলেন প্রধানমন্ত্রী

    তিনদিনের সরকারি সফরে কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।

    কম্বোডিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের স্বাগত জানাবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের নিযুক্ত মিনিস্টার ইন ওয়েটিং এবং থাইল্যন্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কম্বোডিয়ায় বর্তমানে অ্যাক্রেডিটেড সাদিয়া মুনা তাসনিম।

    বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সফরকালীন আবাসস্থল হোটেল সোফিটেলে নিয়ে যাওয়া হবে।

    তিন দিনের সফর শেষে ৫ ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

  • চাকরিবিধির গেজেট প্রকাশে এক সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ

    চাকরিবিধির গেজেট প্রকাশে এক সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ

    নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশে আরো একমাস সময় পেল সরকার।

    রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রবিবার সময় চাইলে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ তা মঞ্জুর করে ১০ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করে দেয়।

  • অন্তর জ্বলছে পরীর

    জ্বলছে। আগামী কয়েকদিন আরও জ্বলবে। এ জ্বালা দর্শকরা আরও ত্বরান্বিত করতে পারেন। তারা ইচ্ছা করলে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিতে পারেন, আবার তারাই জল ঢেলে নিভিয়ে দিতে পারেন। বলছি, মালেক আফসারী পরিচালিত ‘অন্তরজ্বালা’ ছবির কথা। পরীমণি ও জায়েদ খান অভিনীত এ ছবিটি বড় পর্দায় উঠবে আগামী ১৫ ডিসেম্বর। মুক্তির আগেই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘অন্তরজ্বালা’। এছাড়া দিন দিন চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশাও বাড়ছে ছবিটি ঘিরে। এ বছর বেশ কয়েকটি ছবি সাফল্যের শীর্ষ বিন্দু ছুঁয়েছে। আর কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তাই বছরের শেষে ফিল্মপাড়ার লোকজনও মুখিয়ে আছেন এ ছবিটির দিকে।

    অন্যদিকে, ছবিটির অভিনেত্রী পরীমণিরও যেন তর সইছে না। অপেক্ষার প্রহর গুনছেন কখন মুক্তি পাবে  ছবিটি। কারণ এতে নিজেকে উজাড় করে অভিনয় করেছেন বলে তিনি জানালেন। পরীমণি বলেন, সত্যি সত্যি আমার অন্তর জ্বলছে। অপেক্ষায় আছি কখন বড় পর্দায় উঠবে।

    বাকিটা না হয় দর্শকরাই বিচার করবেন।

    এদিকে, মুক্তির আগেই রেকর্ডসংখ্যক হল বুকিংয়ের খবরে আলোচনায় উঠে এসেছে ছবিটি। অন্তরজ্বালা ছবিটি ১৭৫টি হলে মুক্তি দেওয়ার আশা ব্যক্ত করেছেন পরিচালক নিজেই। মালেক আফসারী জানান, এই হল সংখ্যা আরও বাড়তে পারে।

    অন্যদিকে, ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন জায়েদ খান। বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যে জুটিবদ্ধ হয়েছেন তারা। তাই এই ছবিটি জায়েদ-পরী রসায়নের ‘এসিড টেস্ট’ বলে মনে করছেন কেউ কেউ। অপেক্ষা করছেন দর্শকরা এ জুটিকে কীভাবে গ্রহণ করেন। এখন দেখার পালা সত্যি সত্যি তারা অভিনয় দিয়ে দর্শকহৃদয়ে কতটা আগুন জ্বালাতে পারেন?

  • দেশের বাইরে ২০ প্রেক্ষাগৃহে তৌকীরের ‘হালদা’

    দেশের বাইরে ২০ প্রেক্ষাগৃহে তৌকীরের ‘হালদা’

    তৌকীর আহমেদ নির্মিত ‘হালদা’ ছবিটি গত ১ ডিসেম্বর দেশের প্রায় ৮০টি হলে মুক্তি পায়। এবার দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। আমেরিকা, কানাডা, ওমান এবং আরব-আমিরাতের ২০টি প্রেক্ষাগৃহে বাণিজ্যিক প্রদর্শনের জন্য যাচ্ছে হালদা।

    আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো ইনক এ তথ্য জানিয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, ফ্লোরিডা ও ভার্জিনিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হালদা’। একই দিনে ছবিটি মুক্তি পাচ্ছে কানাডার টরন্টো আর মিসিসাগা শহরে। ১৯ জানুয়ারি মুক্তি পাবে দেশটির এডমন্টন (প্রথমবারের মত), ক্যালগেরি এবং উইনিপেগ শহরের ৩টি প্রেক্ষাগৃহে।

    অন্যদিকে ৮ ডিসেম্বর আমেরিকা, কানাডা ছাড়াও ‘হালদা’ মুক্তি পাচ্ছে ওমানের ৪টি প্রেক্ষাগৃহে। পর্যায়ক্রমে ইউএই-এর ৬টি শহরেও মুক্তির কথা রয়েছে ছবিটি।

    ‘হালদা’র অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, রুনা খান, মোমেনা চৌধুরী ও শাহেদ আলী সুজন।

  • আমেরিকান অভিনেত্রীর বিকিনি পরা ছবি পোস্ট করে ‘ট্রোলড’ শ্রদ্ধা

    আমেরিকান অভিনেত্রীর বিকিনি পরা ছবি পোস্ট করে ‘ট্রোলড’ শ্রদ্ধা

    সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন শ্রদ্ধা কাপুর। বডি শেমিং নিয়ে মুখ খুলে ট্রোলড হতে হল তাকে। শনিবার শ্রদ্ধা সোশ্যাল মিডিয়ায় আমেরিকার জনপ্রিয় অভিনেত্রী মারলিন মোনরোর বিকিনি পরা মেদবহুল একটি ছবি পোস্ট করেন।

    ক্যাপশনে লেখেন, মারলিনের ফিগার মোটেও টোনড নয়। তা সত্ত্বেও তিনি বিশ্বের সেক্সিয়েস্ট নারীর একজন। ছবিটি দিয়ে তিনি বডি শেমিংদের মুখ বন্ধ করতে চেয়েছেন।

    ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যে তাকে ‘হিপোক্রিট’ বলে ট্রোল করা হয়। শ্রদ্ধা যে গ্রীণ-টি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন টুইট করে কেউ কেউ তাকে সেই বিজ্ঞাপন না করার পরামর্শ দেন। আবার কেউ লেখেন মারলিন হয়তো গ্রীণ-টি পান করতেন না।

    বলিউডে দুই ধরনের অভিনেত্রী আছেন। একদল আছেন যারা ফিটনেট সচেতন।

    সেই তালিকায় রয়েছেন দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর, মালাইকা অরোরার মতো বলি সেলিব্রেটিরা। আবার অনেক অভিনেত্রী আছেন যারা শরীরের ওজন নিয়ে বিশেষ মাথা ঘামান না। যেমন বিদ্যা বালান, পরিনীতি চোপড়া প্রমুখ।

    বিদ্যা বালানকে তো প্রায় তার ফিটনেস নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু তাতে কুছ পরোয়া করেন না তিনি। বিদ্যার মতে, অভিনয়ের মাপকাঠিতে অভিনেত্রীদের যাচাই করা উচিত। শরীরের মাপকাঠিতে নয়।

  • ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর

    ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর

    আগামী ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    পিএসসি সূত্রে জানা গেছে, এ বছর ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন।

    উল্লেখ্য, গত ১০ আগস্ট ৩৮তম বিসিএসের আবেদন কার্যক্রম শেষ হয়।   এছাড়া পিএসসির বিজ্ঞপ্তিতে   ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছিল। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।