Blog
-

বৌদ্ধ নগরীর প্রত্নতাত্ত্বিক খনন কাজ উদ্বোধন
বিক্রমপুর একটি প্রাচীন সমৃদ্ধ জনপদ, এটি ছিল বঙ্গ ও সমতট অঞ্চলের রাজধানী। টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে ধারাবাহিক প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে আসছে একের পর এক তাৎপর্যপূর্ণ স্থাপত্যিক নিদর্শন বৌদ্ধ মন্দিরের অষ্টকোণকৃতি স্তূপ, ৪টি অনন্য স্তূপ হলঘর, ইটে-নির্মিত রাস্তা, কক্ষ, দেওয়াল, মেঝে, ইট-নির্মিত নালা সর্বোপরি বৌদ্ধনগরীর খনন কাজ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নাটেশ্বর বৌদ্ধ মন্দির প্রত্নস্থানে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই খনন কাজ উদ্বোধন করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ জামাতা দেশ-বরণ্যে শিক্ষাবিদ প্রফেসর ড. সফিক আহম্মেদ সিদ্দিক।বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সভাপতি ড. নূহ-আলম লেলিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্তি সচিব) আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. হারুন-অর-রশিদ, চীন থেকে আগত প্রত্নতত্ত্ব বিশেষঞ্জ অধ্যাপক চাই হুয়ান হো, খনন প্রকল্পটির নির্বাহী পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত হাসিনা আক্তার, অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, অ্যাডভোকেট সোহানা তাহমিনা, আমিরুল ইসলাম ও সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। -

‘শনিবারের নাগরিক সমাবেশ রাজনৈতিক পাল্টাপাল্টি সমাবেশ নয়’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীকালের সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশ কোন পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ নয়। এ সমাবেশ সবার বলে উল্লেখ করে তিনি বলেন, যারা স্বাধীনতার অস্তিত্বে বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারাই এ সমাবেশে উপস্থিত হবেন।আজ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটির সমাবেশস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, নাগরিক সমাবেশ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি ধরনের কোন সমাবেশ নয়। আর আওয়ামী লীগ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোন ধরনের কর্মসূচি পালন করে না। বিএনপির ১২ নভেম্বরের সমাবেশের অনেক আগেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিই আওয়ামী লীগের নাগরিক সমাবেশকে ফলো করে পাল্টাপাল্টি সমাবেশ করেছে।বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় নাগরিক কমিটির উদ্যোগে শনিবার বঙ্গবন্ধুর এ ভাষণ দেওয়ার স্মৃতি বিজড়িত স্থান সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর আড়াইটায় এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।নাগরিক কমিটির আহ্বায়ক এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -

শুভ জন্মদিন রুনা লায়লা
উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লার আজ ৬৫তম জন্মদিন। পাঁচ দশকের দীর্ঘ সঙ্গীত জীবনে ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন দমাদম মাস্ত কালান্দার খ্যাত এই গুণী তারকা শিল্পী। কুড়িয়েছেন উপমহাদেশের কোটি মানুষের ভালোবাসা।
তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সঙ্গীত শিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী।
রুনা লায়লার যখন আড়াই বছর বয়স তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে।
এবাবের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। আজ সকালে থাকছে চ্যানেল আইতে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠান। সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হতে যাওয়া সরাসরি প্রচার হওয়া এ অনুষ্ঠানে অংশ নেবেন ‘ক্ষুদে গানরাজ’ শিল্পীরা। এতে রুনা লায়লার গাওয়া গানগুলো গাইবেন তারা। এছাড়া সকাল ৮টা ১৫ মিনিটে বিটিভির সরাসরি গানের অনুষ্ঠানে গাইবেন দিনাত জাহান মুন্নী।
এদিকে রুনা লায়লা জানিয়েছেন, জন্মদিন উপলক্ষে বাইরের কোনো অনুষ্ঠান কিংবা আনুষ্ঠানিকতায় তিনি অংশ নিচ্ছেন না। তবে নিজ বাসায় পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে জন্মোৎসবের আয়োজন হবে এদিন সন্ধ্যায়।
১৯৭৪ সালের শুরুতে প্রয়াত সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ ছবিতে গান গাওয়ার মধ্যদিয়ে বাংলাদেশের ছবিতে প্রথম প্লেব্যাক করেন তিনি। গানের কথা ছিল ‘ও জীবন সাথী তুমি আমার’। এ গানে তার সঙ্গে কণ্ঠ দেন খন্দকার ফারুক আহমেদ। তবে পাকিস্তানের ‘যুগ্নু’ ছবিতে ছোটবেলায় রুনা লায়লা প্রথম প্লেব্যাক করেন। এরপর পাকিস্তান ও বাংলাদেশের অসংখ্য ছবিতে তিনি প্লেব্যাক করেছেন।
সঙ্গীতে আকাশছোঁয়া সাফল্য অর্জন করা শিল্পী রুনা লায়লা নাচেও বেশ পারদর্শী। চার বছর বুলবুল একাডেমি করাচিতে ভরতনাট্যম, কত্থক, কত্থকলি শিখেছিলেন এ তারকা। নন্দিত এই শিল্পী অভিনয় করেছেন ‘শিল্পী’ নামক চলচ্চিত্রেও। পেয়েছেন নানা পুরস্কার।
এসবের মধ্যে রয়েছে দেশ থেকে চারবার জাতীয় চলিচ্চত্র পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার। এছাড়া ভারত থেকে পেয়েছেন সায়গল পুরস্কার। পাকিস্তান থেকে অর্জন করেছেন নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস পুরস্কারসহ জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক।
নব্বইয়ের দশকে গিনেস বুকে স্থান পাওয়া এই বাংলাদেশি সঙ্গীত শিল্পীকে জাগো নিউজের পক্ষে জন্মদিনের শুভেচ্ছা।
-

বিপিএলে ১০ ভারতীয়সহ ৭৭ জুয়াড়ি আটক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, এ টুর্নামেন্ট ঘিরে সারাদেশে চলছে জুয়ার হিড়িক। সেটাকে আরও ভারি করে তুলেছে আসরের শুরুর দিকে জুয়াকে কেন্দ্র করে রাজধানী বাড্ডায় এক তরুণের খুনের ঘটনা। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। গ্যালারিতে বসে অনলাইনে জুয়া খেলার সময় ১০ ভারতীয়সহ মোট ৭৭ জুয়াড়িকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
শুক্রবার সিলেট সিক্সার্স এবং রাজশাহী কিংসের ম্যাচের পর আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান বিপিএল এবং বিসিবির এই কর্মকর্তা।
জানা গেছে, বাড্ডায় জুয়া নিয়ে এক তরুণের খুনের ঘটনার পরই নড়েচড়ে বসে বিসিবির দুর্নীতিবিরোধী সংস্থা। তারা, খোঁজ নিয়ে জানতে পারে, শুধুমাত্র মাঠের বাইরেই নয়, মাঠের মধ্যে গ্যালারিতে বসেই ক্রিকেট জুয়ায় মেতে উঠেছে একটি চক্র। তাদের ধরতেই মূলতঃ বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট মাঠে নেমে পড়ে। প্রযুক্তির উৎকর্ষতার কারণে হয়তো তাদের ধরা কঠিন। তবে বিসিবি আড়ি পেতে হোক আর যে ভাবেই হোক, মাঠ থেকেই মোট ৭৭জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়।
ইসমাইল হায়দার মল্লিক জানান, ৭৭ জন আটককৃত জুয়াড়ির মধ্যে বাংলাদেশি রয়েছেন মোট ৬৫ জন। এছাড়া বিদেশি রয়েছেন ১২ জন। বিদেশিদের মধ্যে ১০ জনই ভারতীয়।
তিনি বলেন, ‘আমরা ৬৫ বাংলাদেশিকে মাঠে বসে অনলাইনে জুয়া খেলার সময় আটক করেছি। যেহেতু আমরা পুলিশ কেস করতে পারি না, তাই তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। ৬৫ বাংলাদেশি ছাড়াও বিদেশি ছিল ১২ জন। যার মধ্যে ভারতীয়ই ছিল ১০ জন।’
বিপিএলের ম্যাচ চলাকালীন প্রতিটি বলের মাঝে যেটুকু সময় থাকে, তারই ফাঁকে অনলাইনে জুয়া খেলা হয় বলে জানান মল্লিক। তিনি বলেন, ‘মূলতঃ এরা অনলাইনে জুয়া খেলে। বিভিন্ন জুয়ার সাইটে মাঠে বসেই জুয়া খেলে। প্রতিটা বল করতে যে টুকু সময় লাগে তার মাঝেই এই কাজটা করে তারা। প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, তাই এদের ধরা বেশ কঠিন। তবুও আমরা এদের খুঁজে বের করছি যতটা সম্ভব।’
জুয়াড়িদের বিরুদ্ধে বিসিবি কোন আইনানুগ ব্যবস্থা নিতে পারছে না বলেও স্বীকার করেন এই বোর্ড পরিচালক। তার মতে, ‘যেহেতু আইনানুগ ব্যবস্থা নেয়ার কোন সুযোগ নেই, তাই আমরা তাদেরকে পুলিশে সোপর্দ করে দেই। পরে পুলিশ তাদেরকে অল্প শাস্তি দেয় হয়তো। তবে আমরা মাঠের মধ্যে কেউ কিছু করলে তাদের আমরা আটক করতে পারি।’
দেশে জুয়াড়িদের বিরুদ্ধে কোন প্রচলিত কঠিন আইন নেই বলেও জানান তিনি। এ প্রসঙ্গে মল্লিক বলেন, ‘সারাদেশে যে জুয়াটা হয়, তা নিয়ে আমাদের কোন ব্যবস্থা নেয়ার সুযোগ কিন্তু নেই। আর দেশে জুয়া নিয়ে প্রচলিত কোন কঠিন আইনও নেই। আপনাদের জানাচ্ছি, আমাদের স্টেডিয়ামের মধ্যে কিন্তু একটি দুর্নীতি বিরোধী ইউনিট আছে। স্টেডিয়ামের মধ্যে যদি কিছু হয় তাহলে তারা সাথে সাথে ব্যাবস্থা নেয়।’
জুয়া থেকে তরুণদের সচেতন করতে বিসিবি মাঠে বিভিন্নভাবে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেও বলে জানান আইএইচ মল্লিক। তিনি বলেন, ‘বিষয়টা কি আসলে দেখেন, বিসিবি কিন্তু সচেতনতা তৈরি করা ছাড়া আর কিছু করতে পারে না। করার কোন সুযোগও নেই। আপনারা দেখবেন, আমরা অলরেডি বোর্ডে এবং স্কোরবোর্ডে জুয়া বিরোধী সচেতনাতামূলক বিভিন্ন লেখা দিচ্ছি।’
-

ছাত্রী অপহরণের ঘটনায় উত্তাল রাবি
ক্যাম্পাসের ভেতর থেকে শিক্ষার্থী অপহরণ ঘটনার প্রতিবাদে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের সামনে থেকে এক ছাত্রীকে ‘অপহরণ’র ঘটনায় ওই ছাত্রীর সন্ধানের দাবিতে আজ আন্দোলনে নামে বিভিন্ন হলের ছাত্রীরা।
বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বসে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। অবস্থান কর্মসূচি থেকে অপহৃত ছাত্রীর সন্ধানের দাবিতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা তাদের সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
এসময় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে ‘শোভা কোথায় জানা নাই, প্রশাসন জবাব চাই’, ‘আট ঘণ্টা চলে গেল, ‘শোভা কোথায় ফিরিয়ে দাও’ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়া তারা ‘ক্যাম্পাসে নিরাপত্তা নাই’, ‘প্রশাসন চুপ কেন?’ এসব প্ল্যাকার্ডও ধারণ করেন।
শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের চোখের সামনে আমাদের সহপাঠিকে নিয়ে যাওয়া হয়েছে। তার স্বামীর সাথে তালাক হয়েছে। আইনত তালাক কার্যকর না হলেও তাকে কেউ এভাবে নিয়ে যেতে পারেনা। এভাবে হলের সামনে একটা মেয়েকে তুলে নিয়ে গেল। ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা কোথায়? আজ তাকে নিয়ে গেছে কাল অন্য কাউকে নিয়ে যাবে।
’
শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবদুস সোবহান বাসভবন থেকে বেরিয়ে আসেন। তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের আন্দোলন স্থগিত করতে বলেন। উপাচার্য শিক্ষার্থীদের আন্দোলনকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে তাদের বলেন, ‘এটা তাদের স্বামী-স্ত্রীর ব্যাপার। স্বামী তার স্ত্রীকে নিয়ে গেছে। অন্যায় হলে সেটা আইন দেখবে। এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ’
উপাচার্য ওই ছাত্রীকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন। পরে উপাচার্য ব্যর্থ হয়ে তার বাসভবনে ফিরে যান।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যলয়ের মধ্যে থেকে একজন ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এর দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই নিতে হবে। কারণ এই সংরক্ষিত জায়গার মধ্যে থেকে এক ছাত্রী অপহৃত হওয়ার মানে এখানে আমরা কেউই নিরাপদ নই। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদিও বলছে এটি পারিবারিক ব্যাপার, কিন্তু ক্যাম্পাস থেকে তাকে কেন টেনে হেচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হলো? অপহৃত ছাত্রীর সঙ্গে দুই ঘণ্টার মধ্যে আমাদের তার সঙ্গে কথা বলিয়ে দিতে হবে। সে যদি বলে, ভালো আছে নিরাপদে আছে, তবে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করবো।
আন্দোলনের এক পর্যায়ে ওই ছাত্রীর বাবা ঘটনাস্থলে আসেন। পরে তিনি উপাচার্যের সাথে কথা বলার জন্য তার বাসভবনে প্রবেশ করেন। উপাচার্যের সাথে প্রায় আধঘন্টা কথা বলে বেরিয়ে এসে প্রশাসনের পদক্ষেপের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে শিক্ষার্থীদের বলেন, ‘আমি এখনো আমার মেয়ের কোন সন্ধান পাইনি। এজন্য আমি খুবই উদ্বিগ্ন। এখনো জানি না আমার মেয়েকে কে উঠিয়ে নিয়ে গেছে। তবে তার স্বামী আমার মেয়েকে ‘উঠিয়ে নিয়ে যাবে’ বিভিন্ন সময় হুমকি দিয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার মেয়েকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে দাবি থাকবে আমার মেয়েকে যেন দ্রুত ফিরিয়ে দেয়। ’
এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপাচার্য বলেন, ওই ছাত্রীর স্বামী তাকে ডিভোর্স দিয়েছে। তার স্বামী ও স্বামীর বাবা আইনজীবী। তারা আইনের বিষয়টি জানে। ডির্ভোস কার্যকর হতে সময় লাগে। অনেক সময় দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব থাকে, মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদের মধ্যে মিমাংশা করে। এমন কিছু হতে পারে। এটা কোন অপহরণের মতো ঘটনা না। এ ঘটনায় তার পরিবার আইনের আশ্রয় নিবে।
শিক্ষার্থীরা হলে ফিরে গেলে আনেদালন শুরু করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে তারা সন্ধ্যা সাড়ে ৬ টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের বাস ভবন ঘেরাও করে। রাতের মধ্যেই শোভাকে অক্ষত অবস্থায় ফেরতের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
বাংলা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন বলেন, ‘যেহেতু সামনের বছর তার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, আর এটা পাবলিক পরীক্ষা, তাই একজনের জন্য ৯৯ জন শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ করা হয়নি। আইনের কাছে আসলে মানবিক বিষয়টি নেই। আমরা সেশনজট কাটিয়ে উঠে বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এখন পরীক্ষা পিছিয়ে দিলে আবারো বড় ধরনের সেশনজটে পড়তে হবে। ’
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থী অপহরণ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।
-

টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু
বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও টঙ্গীতে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা। বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে শুক্রবার বাদ ফজর থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে এই আনুষ্ঠানিকতা।
আগামী মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা।
এ ব্যাপারে বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, এবারের জোড় ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিন লাখ মুুসল্লি এতে অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা রবিউল হক। কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্যে মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুব্বিরা বয়ান করবেন। পরে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে সেই বাণী শোনাবেন।
এদিকে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) সাখাওয়াত হোসেন জানান, টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি রয়েছে।
-

রুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৭-২০১৮ সেশনে ১ম বর্ষ স্নাতক সম্মান কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হযেছে। শুক্রবার সকাল ৯ টায় রুয়েটের বিভিন্ন ভবনে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১১ টায়।
এছাড়া “খ” গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২.১০ টায়।
এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৬ হাজার ৪৬৪ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।
সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মুখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রিতীকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
আগামী ২৭ নভেম্বর ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হবে। চলতি বছর রুয়েটের ১৪ টি বিভাগে ১১১৫ ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে।
-

আজব এটিএম বুথ, ৫শ’ টাকা তুলতে গেলে বের হচ্ছে ২৫ হাজার
আজব এটিএম বুথ। ৫০০ টাকা তুলতে চাইলে বেরিয়ে আসছে গুনে গুনে ২৫ হাজার টাকা।
৫ হাজার টাকা তুলতে চাইলে হাতে আসছে ৫০ হাজার টাকা। আর ৫ হাজারের বেশি টাকা এটিএম থেকে তুলতে গেলে দেড় লাখ টাকা বেরিয়ে আসছে।
এমনই আজব কাণ্ড ঘটেছে ভারতের দিঘায় ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএমে।পুলিশ সূত্রে খবর, এক পর্যটক ওই এটিএম থেকে ৫ হাজার টাকা তুলতে গেলে তার হাতে ৫০ হাজার টাকা বেরিয়ে আসে। বাড়তি টাকা পুলিশকে ফিরিয়ে দিতে গেলেই টনক নড়ে ব্যাংক কর্তৃপক্ষের। ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ তখন হিসেব কষতে বসে দেখে ইতিমধ্যেই কয়েক লাখ টাকা বেরিয়ে গেছে। প্রায় ২৭ জন গ্রাহক ওই এটিএম থেকে টাকা তুলেছে। এটিএম থেকে বেরিয়ে গেছে প্রায় ১৭ লাখ টাকা।
এরপরই তল্লাশি শুরু করে দিঘা পুলিশ।এটিএম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় তল্লাশি। কোন পর্যটক নির্ধারিত সময়ের আগে হোটেল ছাড়তে চাইলে পুলিশকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শেষ পর্যন্ত গ্রাহকদের টাকা তোলার সময় ও ছবি মিলিয়ে খোঁজ চালিয়ে ১৩ লাখ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সফটওয়্যারে ত্রুটির কারণেই এঘটনা ঘটে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
-

প্রতিরাতে একটি নির্দিষ্ট সময়ে ঘুম ভেঙে যায়?
ঘুম আসে, কিন্তু টানা থাকে না। মাঝ রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়।
কোনও কারণ ছাড়াই। আর কিছুতেই আসতে চায় না। একটা নির্দিষ্ট সময়েই যেন ঘুমটা এমন বিশ্রীভাবে ভেঙে যায়। এটা কি স্বাভাবিক? না এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে! আপনার শরীর কিংবা মনের ভিতরে কোনও রোগ বাসা বাঁধেনি তো?
রাত ১১টা থেকে ১টা এই সময়ের মধ্যে যদি স্বাভাবিকভাবে আপনার ঘুম ভেঙে যায় তাহলে তা গলব্লাডারের ক্ষতি হতে পারে। সাধারণত মানসিকভাবে হতাশ হলে এভাবে ঘুম ভেঙে যায়। এই সময়ের ঘুম ফিরে পেতে হলে ক্ষমা করতে শিখুন। আর অবশ্যই নিজেকে ভালোবাসতে জানুন।
রাত ১টা থেকে ভোররাত ৩টা এই সময়ের মধ্যে ঘুম ভাঙা মানে লিভারের অসুখে ভোগা। সাধারণত যারা অল্পেতে রেগে যান এবং নিজেদের রাগের উপর যাদের কোনও নিয়ন্ত্রণ নেই তাদের এই সময়ে ঘুম ভেঙে যায়।
ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা জল খাবেন। আর পারলে নিজের আবেগের উপর একটু নিয়ন্ত্রণ করতে শিখুন।
ভোররাত ৩টা থেকে ৫টা এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলে। অনেকেই এই সময়ের মধ্যে ওঠার পরামর্শ দিয়ে থাকেন। তবে আচমকা ঘুম ভেঙে গেলে তা ক্ষতিকর। ফুসফুসের পক্ষে খারাপ হতে পারে। আবার এমন সময় মনে অবসাদ আসার প্রবণতা বেশি থাকে। তাই এই সময়ে উঠলে সবার আগে দীর্ঘ নিঃশ্বাস নিন। ধ্যানের মাধ্যমে মনে আত্মবিশ্বাস আনুন। ভবিষ্যত নিয়ে আশাবাদী হতে শিখুন।
সকাল ৫টা থেকে ৭টা এই সময়ের ঘুম ভাঙার অর্থ আপনার মনে অনেক দ্বিধা রয়েছে। গতে বাধা জীবন। সেই জীবনেই অভ্যস্ত আপনি। ঘুম ভাঙার পর একটি শরীরচর্চা করুন। প্রয়োজনে ভালো করে প্রাতঃরাশ সারুন। এতে প্রাতঃকৃত্য ভালো হবে। আর সারাদিন শরীর ও মন দুইই ভালো থাকবে।
-

মেসির চোখে রাশিয়া বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন যারা
আগামী বছরের জুনে রাশিয়ায় পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। এরই মধ্যে বিশ্বকাপের ৩২ দলের অংশগ্রহন নিশ্চিত হয়ে গেছে।
বিশ্বকাপকে কেন্দ্র করে নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে শিরোপা প্রত্যাশী দলগুলো।
তবে এবারের বিশ্বকাপে সবার নজর থাকছে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনার দিকে। বিশ্বকাপে জায়গা করে নিতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে দলটিকে। প্রায় এক লিওনেল মেসির ওপরই ভর করে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে আলবেসেলিস্তারা। তবে বিশ্বকাপের মূল আসরে সবচেয়ে বড় বাধা কোন দেশগুলো সে ব্যাপারে মুখ খুলেছেন ফুটবল জাদুকর মেসি।
বার্সেলোনা এই সুপারস্টার মনে করেন জার্মানি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন আগামী বিশ্বকাপে খেতাব জয়ের বড় দাবিদার। মেসি সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে যে ৪টি দেশের নাম করেছেন, তার সঙ্গে আর্জেন্টিনাকে যোগ করলে দেখা যাচ্ছে, ওই পাঁচটি দেশ মোট ১৩বার বিশ্বকাপ জিতেছে। সুতরাং ফেবারিট চিহ্নিত করতে মেসি কোনো ভুল করেননি।
এদিকে, আর্জেন্টিনার জার্সিতে পাঁচবারের ফিফা বর্ষসেরা পুরস্কার পাওয়া মেসির সম্ভবত এটাই শেষ সুযোগ।
কারণ ২০২২ সালে কাতারে আয়োজিত বিশ্বকাপের সময় মেসির বয়স ৩৪ বছর হবে। তাই মেসি দলসহ খেলোয়াড়দের সামনে স্লোগান তুলছেন, ‘নাও অর নেভার’।