Category: জাতীয়

  • নতুন যুগের শুরু, মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নতুন যুগের শুরু, মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

    সকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেট্রোরেল কার্যক্রম উদ্বোধন করা হয়।

    উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।

    পরদিন (বৃহস্পতিবার) থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।
    প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয়টি বগিবিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। পরে চলাচলের সময় বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

    সম্পূর্ণভাবে মেট্রোরেল চলাচল শুরু হলে প্রতি সাড়ে তিন মিনিট অন্তর একটি ট্রেন চলবে।

    প্রতিটি স্টেশনে, যাত্রীদের ওঠা ও নামা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্রেনটি অপেক্ষা করবে। প্রতিটি ট্রেন ২,৩০০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারে।

  • মেট্রোরেলে ফেলা যাবে না পিক-থুতু, বহন করা যাবে না পোষা প্রাণী

    মেট্রোরেলে ফেলা যাবে না পিক-থুতু, বহন করা যাবে না পোষা প্রাণী

    রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা উদ্বোধন করেন প্রধামন্ত্রী।

    ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি জানিয়েছে, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।

    পৌনে ১২ কিলোমিটারের এই পথ মেট্রোরেলে পাড়ি দিতে সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড।
    ডিএমটিসিএল জানায়, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেনগুলো মাঝপথে কোথাও থামবে না। ১১ দশমিক ৭৩ কিলোমিটারের এই পথে ৯টি স্টেশন থাকলেও উত্তরা ও আগারগাঁওয়ের যাত্রী ছাড়া অন্যরা এ সুবিধা পাবেন না। পরে চলাচলের সময় বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

    অবকাঠামো থেকে শুরু করে যার সবকিছুই তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে। একইভাবে মেট্রোরেলে যারা চড়বেন তাদেরও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এর নিয়মকানুন মেনে চলতে হবে। স্টেশনের মেইন প্লাটফর্ম, কনকোর্স লেভেল ও ট্রেন, সবখানেই যাত্রীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। মেনে চলতে হবে নির্দেশিকা।

    অন্যথায় নিয়ম ভঙ্গের অপরাধে পড়তে হবে শাস্তির মুখে।
    মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, মেট্রোরেলে পোষা প্রাণী বহন করা যাবে না; বিপজ্জনক কোনো বস্তুও বহন করা যাবে না। ট্রেন বা স্টেশনের কোথাও ফেলা যাবে না পানের পিক বা থুতু। প্ল্যাটফর্ম ও ট্রেনে খাবার খাওয়া ও যেখানে-সেখানে ময়লা ফেলা যাবে না। ফোনের লাউড স্পিকার ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং বৃহদাকার ও ভারী মালপত্র বহন করতে নিষেধ করা হয়েছে।

  • মির্জা ফখরুল-আব্বাসের জামিন আবেদন

    মির্জা ফখরুল-আব্বাসের জামিন আবেদন

    পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের চার নেতার জামিন আবেদন করেছেন তাদের আইনজীবীরা।

    রবিবার (১১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে এ আবেদন করা হয়। অন্য দুই নেতা হলেন- দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
    এর আগে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে উত্তরার বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং শাহজাহানপুরের বাসা থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। পরদিন শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখায় ডিবি।

    এরপর ওইদিনই তাদেরকে আদালতে হাজির করে পুলিশ।

    এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‌‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্তি চেয়ে রিট

    জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‌‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্তি চেয়ে রিট

    জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‌‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

    ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেট সংশোধন করে এই অন্তর্ভুক্তি চাওয়া হয়েছে।

    আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূইঁয়াসহ ১৩ আইনজীবী এ রিট করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে।

    আজ রবিবার এ আবেদনের ওপর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

    এর আগে তারা সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিব বরাবর নোটিশটি পাঠানো হয়।

  • দেশান্তর.কম এর সম্পাদকের নানির ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ

    দেশান্তর.কম এর সম্পাদকের নানির ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ

     আজ ২৯ শে নভেম্বর, দেশান্তর.কম এর সম্পাদক, ই-প্রেস ক্লাবের সদস্য ঢাকা উত্তর সিটির , বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC, বরিশাল সদর উপজেলা শাখার সহ তথ্য সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা -BJDO এর সহ-সাংগঠনিক সম্পাদক, জাকারিয়া রবিউল  হাসান এর নানির ৪র্থ মৃত্যু বার্ষিকী।

    জাকারিয়া রবিউল জানান,তার নানি” লাইলি বেগম” ২০১৮ সালের ২৯  শে নভেম্বর, রোজ বৃহস্পতিবার বিকাল ৪ঃ১৫ মিনিটে দীর্ঘ দিন অসুস্থ থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিলো ৫২ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।

    তিনি আরো জানান,তার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন তার নানি। তার মৃত্যুতে সবচেয়ে বেশি শোকাহত হয়েছেন।তার নানির ৪র্থ মৃত্যু বার্ষিকীতে তিনি সকলের কাছে তার নানির জন্য দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তা’য়ালা জানো তার নানিকে জান্নাতবাসী করেন।আমিন।

  • পলাতক আসামিদের দেশে ফিরিয়ে সাজা কার্যকর করা হবে

    পলাতক আসামিদের দেশে ফিরিয়ে সাজা কার্যকর করা হবে

    মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতার জেলহত্যা মামলায় বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে আছে, তাদের আমরা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাদের দেশে ফিরিয়ে এনে রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে।

    সরকার বলছে সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে, এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না- জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তাদের সঙ্গে আমরা কথা বলছি। আশা করি সাজাপ্রাপ্তদের ফিরিয়ে নিয়ে আসতো পারবো।

    ১৯৭৫ সালের ৩ নভেম্বর, অর্থাৎ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাত্র আড়াই মাস পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা ও তার পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়। এরপর থেকে ৩ নভেম্বর দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়।

    দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

    জেলহত্যা দিবসে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যার শিকার জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

  • বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীরে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীরে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব যুগযুগ ধরে অটুট থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুই দেশের মধ্যে আমাদের সম্পর্ক আরও গভীরে যাবে। আশা করি আমরা একসঙ্গে চলবো, এক সঙ্গে উন্নয়নের গান গাইব। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃতিম বন্ধু হিসেবে কাজ করেছিল ভারতবর্ষ। মুক্তিযুদ্ধের সময় ভারতের বিএসএফের অনেক সহযোগিতা পেয়েছি।

    বৃহস্পতিবার বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের (যৌথভাবে জাতীয় পতাকা অবনমিতকরণ) দর্শক গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসার মাধ্যমে বাংলাদেশ-ভারত যাতায়াতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার জন্য এই চেকপোস্ট দিয়ে ভ্রমণ ভিসা বন্ধ করেছিলাম। শিগগির কথাবার্তার মাধ্যমে দুই দেশের সম্মতিতে আবারও যাতায়াত শুরু করা হবে।

    এর আগে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির শুভ উদ্বোধন করা হয়। পরে পঞ্চগড় ১৮ বিজিবি এবং ভারতের সীমান্ত ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ এর জমকালো যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজহারুল হক প্রধান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, ভারতের বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি অজয় সিং, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাসহ প্রশাসনের কর্মকর্তা, বিজিবি-বিএসএফের কর্মকর্তারা, জনপ্রতিনিধিসহ উভয় দেশের দর্শকরা উপস্থিত ছিলেন।

  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬৪

    ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬৪

    অনলাইন ডেস্ক ::: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৪ জন রোগী। এ নিয়ে দেশে হাপসাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৩০৪ জনে। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে মৃত বেড়ে দাঁড়ালো ১০৬ জনে।

    বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) ৯০০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান তিনজন।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৪ জন। তাদের মধ্যে ৫৬৫ জনই ঢাকার বাসিন্দা। বাকি ২৯৯ জন ঢাকার বাইরের।

    নতুন করে আক্রান্ত ৮৬৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে।

    অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৩৯২ জন। মারা গেছেন ১০৬ জন।

    চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

    ২০২০ সালে করোনাভাইরাস মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা যায়নি। তবে ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

  • বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হোন: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হোন: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ ব্যবহারে সকলকে মিতব্যয়ী হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিদ্যুৎ সংকট সব সময় থাকবে না বলেও জানান সরকারপ্রধান।

    বুধবার (১৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) ইউনিট-২-এ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (আরপিভি) স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা দেখা যায় তার ধাক্কাটা কিন্তু আমাদের উপর এসে পড়েন। আমাদের কিছুটা মিতব্যায়ী হতে হচ্ছে। তার মানে এই না বিদ্যুৎ দেশের মানুষ পাবে না। বিদ্যুৎ মানুষ পাচ্ছে, পাবে। সবাইকে একটি মিতব্যয়ী হতে হবে।

    শেখ হাসিনা বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিতব্যায়ী হতে হচ্ছে। পরিস্থিতির কারণে। যুদ্ধাবস্থা বিরাজ করছে, তারপরও সেনশন দেওয়ার ফলে আরও বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। আমি আশা করি পৃথিবীর অবস্থা থেকে খুব দ্রুত মুক্তি পাবে।

    সরকারপ্রধান বলেন, ২০২৩ সালে প্রথম ও ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে।

    তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল সব ঘরে বিদ্যুৎ দেওয়ার, আমরা দিয়েছি। কিন্তু বিশ্বে জ্বালানি সংকট চলছে, অর্থনৈতিক মন্দা চলছে। এর প্রভাব বাংলাদেশে পড়েছে।

    রূপপুর প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ২০২৩ সালে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে একই পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে।

    প্রকল্পটির প্রায় ৫৩ শতাংশ আর্থিক অগ্রগতি এবং ৫৫ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে। তবে প্রথম ইউনিটের সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ।

    রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। জনশক্তি প্রশিক্ষণসহ প্রকল্পটির নির্মাণ ব্যয় ১২৬৫ কোটি টাকা ডলার এবং এর ৯০ শতাংশ রাশিয়া অর্থায়ন করে।

  • যুদ্ধ থামান, খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করুন : বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী

    যুদ্ধ থামান, খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করুন : বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী

    যুদ্ধ এবং খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করতে, সবার কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেছেন, ‘বিশ্বের ৮০ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আরও খারাপ অবস্থায় পৌঁছেছে। ’

    আজ গণভবন থেকে ইতালির এফএও-এর সদর দফতর রোমে অনুষ্ঠিত এফএও (খাদ্য ও কৃষি সংস্থা) বিশ্ব খাদ্য ফোরাম ২০২২-এর উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি।

    শেখ হাসিনা বলেন, ‘আমি যুদ্ধ বন্ধ করতে, খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করতে এবং খাদ্যের অপচয় বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করছি।

    পরিবর্তে, খাদ্য ঘাটতি এবং দুর্ভিক্ষ কবলিত এলাকায় খাদ্য সরবরাহ নিশ্চিত করুন। মানুষ হিসেবে, আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে, প্রত্যেকেরই খাদ্য নিয়ে বেঁচে থাকার এবং একটি সুন্দর জীবন যাপনের অধিকার রয়েছে। ’
    তিনি আরও বলেন, ‘অন্যদিকে, যদি অস্ত্র তৈরিতে বিনিয়োগ করা অর্থের একটি ভগ্নাংশ খাদ্য উৎপাদন এবং বিতরণে ব্যয় করা হয় তবে এই পৃথিবীতে কেউ ক্ষুধার্ত থাকবে না। ’

    ভার্চুয়ালি ফোরামে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ফোরাম এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা, কোভিড-১৯ মহামারী এবং আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে খরার কারণে বিপর্যস্ত।