Category: আন্তর্জাতিক

  • দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি-জামায়াত : প্রধানমন্ত্রী

    দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি-জামায়াত : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র করে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের মোক্ষম জবাব দিতে হবে প্রবাসীদের, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের অপপ্রচার কার্যকরভাবে মোকাবিলার জন্য প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী বুধবার (৫ জুন) রাতে হেলসিংকির একটি হোটেলে তার সম্মানে সর্ব-ইউরোপীয় ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

    বিএনপি-জামায়াতের অঢেল টাকা এমন কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, তারা অবৈধভাবে যে অর্থ কামিয়েছে, সেখান থেকে বিপুল অংকের অর্থ বিদেশে পাচার করেছে। তারা এখন সেই অর্থ দেশের বিরুদ্ধে অপপ্রচারের জন্য লবিস্ট নিয়োগে ব্যয় করছে।

    আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের উন্নয়ন কর্মকাণ্ড বিদেশে ব্যাপকভাবে প্রচারের জন্য নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের ভাবমূর্তি সমুন্নত করার কাজে সফল হবে, তাদের মূল্যায়ন করা হবে দলে।

    প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষ নিরাপদে তাদের গ্রামের বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন, এটা আমাদের জন্য খুশির বিষয়। ঈদে ঘরমুখো মানুষের জন্য রেল, সড়ক ও আকাশপথে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এবার জনগণ প্রায় কোনো ধরনের যানজট ছাড়াই নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে।

    প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণ এরইমধ্যে তার সুফল পেতে শুরু করেছে।

    সভায় সর্ব-ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি ড. নজরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলী রমজান প্রমুখ বক্তব্য রাখেন।

    প্রবাসীদের একটি দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান, ফিনল্যান্ড ও নরওয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য হেলসিংকিতে একটি কনস্যুলেট অফিস খোলার প্রস্তাব সরকার বিবেচনা করবে।

  • ১০০ মিনিটে ২ লাখ স্মার্টফোন বিক্রির রেকর্ড গড়ল শাওমী

    ১০০ মিনিটে ২ লাখ স্মার্টফোন বিক্রির রেকর্ড গড়ল শাওমী

    চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি কয়েকদিন আগেই ফ্ল্যাগশিপ কিলার ২.০ ট্যাগে দুটি স্মার্টফোন উন্মুক্ত করেছে।এই ফোন দুটিকে ওয়ান প্লাস ৭ সিরিজের বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করছেন স্মার্টফোন বিশেষজ্ঞরা।

    উন্মুক্ত হওয়ার পরেই শাওমি এই দুটি ফোনকে বিক্রির জন্য বাজারে ছাড়ে। আর এখানেই রেকর্ড গড়ে শাওমির Redmi K20 Pro। শাওমি জানিয়েছে, প্রথম সেলে মাত্র ১ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে ২ লাখ Redmi K20 Pro বিক্রি হয়েছে।

    Redmi K20 এবং Redmi K20 Pro ফোনের ফিচার প্রায় একই। কেবল দুটি ফোনের প্রসেসরের পার্থক্য আছে। Redmi K20 ফোনটি তিনটি রঙে এসেছে- কালো, নীল ও লাল। ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমে চলবে MIUI 10 স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ।

    ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সাথে রয়েছে ১৩ মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি ৮ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ২০ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।Redmi K20 Pro ফোনে রয়েছে একটি ৪০০০ mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

    এছাড়া Redmi K20 ফোনে Redmi K20 Pro ফোনের ডিজাইন ও একই স্পেসিফিকেশন ব্যবহার হয়েছে। শুধু Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। 27W ফাস্ট চার্জের পরিবর্তে Redmi K20 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

  • ‘এই বৃষ্টি আল্লাহর আশির্বাদ’, ঈদগাহে উপস্থিত হয়ে বললেন মমতা

    ‘এই বৃষ্টি আল্লাহর আশির্বাদ’, ঈদগাহে উপস্থিত হয়ে বললেন মমতা

    আন্তর্জাতিক ডেস্ক : ঈদ্গাহ ময়দানে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কলকাতার জাকারিয়া স্ট্রিটের ঈদগাহ ময়দানে এদিন তিনি মুসল্লীদের ঈদের শুভেচ্ছা জানাতে আসেন। মমলতার আগমনে স্থানীয় মুসলীরা উচ্ছ্বসিত হয়।

    মমতা ঊর্দুতে বলেন, আজ ঈদের দিন। আল্লাহর কাছে দোয়া করি, আপনার পরিবার, আপনার ভবিষ্যত আপনার দেশের মঙ্গল হোক। আপনাদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

    তিনি বলেন, ‘আজ আকাশে একটু বৃষ্টির আভাস দেখা যাচ্ছে। এই বৃষ্টি কিন্তু সাধারণ বৃষ্টি নয়, এটা আপনাদের জন্য আশির্বাদ। আপনারা একমাস রোজা রেখেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্টে পুরো মাস অতিক্রম করেছেন আল্লাহ আপনাদের নিশ্চই সে পুরস্কার দেবেন ইনশাল্লাহ।

    মমতার সাথে কলকাতার মুসলিম্পাড়ার সখ্য বেশ। মমতার জন্যও জাকারিয়া স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, মার্কুইস ট্রিট পুরো ধর্মতলা ও এসপ্লানেড এলাকার মুসলমান অধিকাবাসীরা নিবেদিতপ্রাণ। নির্বাচনের সময় মমতার জন্য এইসব এলাকার মানুষেরা ব্যাপক পরিশ্রম করে। স্বাভাবিকভাবেই দুঃখের পাশপাশি খুশির দিনেও মমতা তারা কাছেই পান।

  • লন্ডনে টাইগারদের ঈদ উদযাপন

    লন্ডনে টাইগারদের ঈদ উদযাপন

    ইংল্যান্ডে ঈদুল ফিতর উদযাপন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

    বেলা ১২টায় সেন্ট্রাল লন্ডন মসজিদে ঈদের নামাজ পড়েন ক্রিকেটাররা।

    জানা গেছে, ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় ক্রিকেটাররা কোনো টিম বাস ব্যবহার করেনি। তিনটা মাইক্রোবাসে আলাদা আলাদা করে হোটেল থেকে বের হয়েছেন। যাতে কেউ বুঝতে না পারে।

    টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘আমাদের পক্ষে টিম বাসে করে ঈদের নামাজ পড়তে যাওয়া সম্ভব ছিল না। নিরাপত্তার স্বার্থে আইসিসি অন্য ব্যবস্থা করেছিল আমাদের জন্য।

    এদিকে, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা ইংল্যান্ডে থাকলেও; একাধিক ক্রিকেটারের পরিবারের সদস্যরা পৌঁছেছেন সেখানে। মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের পরিবারের সদস্যরা আছেন তাদের সঙ্গে।

  • কান্নায় ভেঙে পড়েছেন নেইমার

    কান্নায় ভেঙে পড়েছেন নেইমার

    নেইমারের দুর্দশা যেন কাটছেই না। কদিন আগেই ধর্ষণের অভিযোগ উঠেছে এই ব্রাজিলিয়ান ফুটবলারের উপর। অভিযোগ করা সেই নারীর মতে, গত ১৫ মে প্যারিসের এক হোটেলে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেছেন নেইমার। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এই তারকা খেলোয়াড়।

    সামনেই শুরু হচ্ছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। আর এই আসরকে সামনে রেখে ব্রাজিলের প্রাণভোমরা হলেন নেইমার। কিন্তু এই ধর্ষণের অভিযোগ নিয়ে অনুশীলনে ঠিকমতো মনোযোগ দিতে পারছেন না তিনি, বললেন দলটির কোচ তিতে। এমনকি তার সঙ্গে এ নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এই ফুটবলার।

    অনুশীলনে ব্রাজিল কোচ তিতের সঙ্গে একান্ত ব্যক্তিগত কিছু আলাপচারিতা হয়েছে নেইমারের। সেই আলাপ নিয়ে কোচ তিতে বলেন, ‘এই বিষয়ে কথা বলতে গিয়ে নেইমার কান্নায় ভেঙে পরেছে। এতো বিভ্রান্তি নিয়ে সে ক্লান্ত। আমার সামনেও সে এই অভিযোগ অস্বীকার করেছে। ব্যক্তিগত আমি তার সঙ্গে দুইবার কথা বলি। শুধু আমি আর সে। আর কেউই ছিল না সেখানে। সেখানে অর্ধেক সত্য ছিল না। এই মামলা এখন আমাদের কাজের উপর প্রভাব ফেলছে।’

    এই বিষয়ে নেইমার পাশে পেয়েছেন তার ব্রাজিল সতীর্থদেরকে। ব্রাজিলের মিডফিল্ডার ফার্নান্দিনহো বলেন, ‘খবরটা শুনে আমি অবাক হয়েছি এবং সেই সঙ্গে দুঃখ পেয়েছি। কিন্তু আমি মনে করি এই সমস্যার দ্রুত সমাধান হবে। আমি বিশ্বাস করি নেইমার নির্দোষ।’

    ধর্ষণের এই অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তা প্রকাশ করেন নেইমার। সেখানে তিনি বলেন, ‘চার দেয়ালের মধ্যে একজন নারী এবং পুরুষের সম্পর্ক হয়েছিল। তার পরের দিন এ নিয়ে কিছুই হয়নি। তাই আমি আশা করছি, তদন্তকারীরা এই ম্যাসেজগুলো পড়বেন এবং সেদিন যা ঘটেছিল তা বুঝতে পারবেন।’

    ১৫ মে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে ঐ নারী জানান, নেইমার নিজেই তার (মামলার বাদীর) ব্রাজিল-প্যারিস টিকিট এবং হোটেল বুকিং করে। পরে ১৫ মে’তে সে নারী প্যারিস পৌঁছান। একইদিন রাতে নেইমারও সে হোটেলে যায়। তখন সে (নেইমার) মদ্যপ অবস্থায় ছিলো এবং সে নারীর সঙ্গে অন্তরঙ্গ আচরণ শুরু করে। পরে সে নারী বাধা দিলেও জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করে নেইমার।

  • ইংল্যান্ডকে ৩৪৯ রানের টার্গেট দিল পাকিস্তান

    ইংল্যান্ডকে ৩৪৯ রানের টার্গেট দিল পাকিস্তান

    ইংল্যান্ড বিশ্বকাপে সর্বোচ্চ রান ছিল বাংলাদেশের ৩৩০। সেই রান টপকে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৪৯ রানের টার্গেট দিল পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৮ রান করে তারা।

    টানা ১১ ম্যাচে হেরে যাওয়া পাকিস্তানের বিশ্বকাপ শুরু পরাজয় দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যাওয়া পাকিস্তান জয়ে ফিরতে মরিয়া। হারের শোক ভুলে ঘুরে দাঁড়ানো চেষ্টার আভাস দিচ্ছে দলটি।

    সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। দলকে বড় সংগ্রহ এনে দিতে অনবদ্য ব্যাটিং করেন মোহাম্মদ হাফিজ।

    ইংল্যান্ডের নটিংহামের ট্রেন্টব্রিজে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে উদ্বোধনী জুটিতে ১৪.১ ওভারে ৮২ রান করেন দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। ৬২ বলে অনবদ্য ৮৪ রানের ইনিংস খেলে সাঝঘরে ফিরেন হাফিজ।

    ৪০ বলে ৬টি চারের সাহায্যে ৩৬ রান করা পাকিস্তান ওপেনার ফখর জামান ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মঈন আলীর বলে স্ট্যাম্পিং হন। ৪৪ বলে ৫৫ রান করে ফিরেন সরফরাজ আহমেদ। শেষ পর্যন্ত ৩৪৮ রান সংগ্রহ করে পাকিস্তান।

  • এবারও ঈদের আমেজ নেই রোহিঙ্গা শিবিরে

    এবারও ঈদের আমেজ নেই রোহিঙ্গা শিবিরে

    মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর দরজায় কড়া নাড়লেও এর তেমন কোনে আমেজ নেই কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে। দ্বিতীয়বারের মতো অত্যন্ত নিরানন্দে এখানে ঈদ পালন করবে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা।

    উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে ঈদকে ঘিরে রোহিঙ্গা শিশু-কিশোররা কিছুটা আনন্দ-উচ্ছ্বাসে থাকলেও বয়স্ক নারী-পুরুষরা নিজেদের ভিটে-বাড়ি ও স্বজন হারানো বেদনার ক্ষত নিয়েই রয়েছে। ক্যাম্পে নিয়ত বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে অধিকাংশ নিরীহ রোহিঙ্গা। ফলে ঈদের যে স্বাভাবিক উৎসব ও উচ্ছ্বাস তা রোহিঙ্গা ক্যাম্পে নেই বললেই চলে।

    টেকনাফের ডেইলপাড়া গ্রামে বসবাসরত সেতারা বেগম (৪৫)। তার বাড়ি ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের সিকদারপাড়ায়। তিনি তার ঈদের করুণ অনুভূতির প্রকাশ করতে গিয়ে কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘গত দুই বছর আগেও ঈদ বলতে আনন্দের কিছু বোঝাতো, এখন তা বিষাদের। এই উদ্বাস্তু জীবনে কী আর সেই আগের ঈদের আনন্দ ফিরে পাবো। নিজের দেশে, নিজের ঘরের ঈদ মানে অন্যরকম খুশির কথা। এখানে রাত পোহালেই প্রতিদিন ত্রাণের আশায় থাকি। ত্রাণ মিললে পেটের ক্ষুধা মিটে। তাই আমরা আর ঈদ নিয়ে ঈদের আনন্দ নিয়ে ভাবি না। তবে ছোটো ছোটো ছেলে-মেয়েদের কথা ভাবি, তাদের ঈদের আনন্দ আর আমাদের ছোটোবেলার ঈদের কথা ভাবতে গেলেই চোখে পানি আসে। মিয়ানমারের সেনারা ঈদের আনন্দ কেড়ে নিয়েছে। এর বিচার একদিন আল্লাহ করবে।

    প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সেনা নির্যাতনের ফলে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত দশ লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে এসেছে। পুরানোসহ উখিয়া ও টেকনাফের ৩০টি শিবিরে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে এখন বাংলাদেশে। নতুন করে আসা রোহিঙ্গা এবারসহ দুই রমজানের ঈদ পালন করবে এখানে। উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও ঈদ আসে ঠিকই, কিন্তু বরাবরই নিরানন্দে কাটছে মিয়ানমার থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গা মুসলমানদের ঈদ। উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরগুলোতে  পুরনো রোহিঙ্গারা যুগের পর যুগ নিরানন্দে ঈদ উদযাপন করে আসছে। তাদের এই বিষাদমাখা ঈদ আয়োজনে গত দুই বছর ধরে যুক্ত হয়েছে তাদেরই প্রায় ১০ লাখ প্রতিবেশী-স্বজন।

    বালুখালী ক্যাম্প থেকে রোহিঙ্গা আলী আকবর (৫৫) জানান, অনেকেই ত্রাণ হিসেবে নতুন জামাকাপড় দিয়েছে। কেউ ফেয়েছে কেউ পায়নি। আমিও পেয়েছি লুঙ্গি-পাঞ্জাবি। তবে আমার ছেলেরা পায়নি। ভাবছি ছোট ছেলেকে কিছু ত্রাণ বিক্রি করে হলেও নতুন জামা কিনে দেবো। গত দুই বছর আগের ঈদে মিয়ানমারে থাকা অবস্থায় প্রত্যেক সন্তানকে নতুন জামা দিয়ে ছিলাম, কিন্তু এপারে আসার পর থেকে নিয়মিত তাদের জন্য খাবার জোগাড় করতে পারছি না, জামা কিভাবে দেই?’

    এদিকে রমজান ও ঈদ উপলক্ষে স্থানীয় দরিদ্রদের পাশাপাশি রোহিঙ্গারাও সাহায্যের আশায় কক্সবাজারের বিভিন্ন এলাকায় দ্বারে দ্বারে ঘুরছেন। কেউ কেউ তাদের যাকাত হিসেবে সাহায্য-সহযোগিতা করছেন বলেও জানান টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী।

  • জাপানি ভাষায় প্রকাশ পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ

    জাপানি ভাষায় প্রকাশ পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ

    একাত্তরের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠের অগ্নিঝরা সেই ভাষণ জাপানি ভাষায় প্রকাশ পেয়েছে। ঐতিহাসিক সেই ভাষণের জাপানি অনুবাদ প্রকাশ করেছে জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস। সোমবার (৩ জুন) এক বার্তায় দূতাবাসটি জানায়, ভাষণটি ইংরেজি ব্যতীত অন্য যেকোনো বিদেশি ভাষা হিসাবে জাপানিতেই প্রথম অনুবাদ করা হয়েছে।

    বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ মে জাপান সফরের সময় জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে গোলটেবিল সভা করেন। সেই সভায় প্রধানমন্ত্রী জাপানি ভাষায় অনুবাদকৃত ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পুস্তিকা উন্মুক্ত করেন এবং তা জাপানি ব্যবসায়ীসহ উপস্থিত সকলের কাছে বিতরণ করেন।

    বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার প্রমাণ ৭ই মার্চের ভাষণ। যার মাধ্যমে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণের মর্মার্থ জাপানিদের কাছে তুলে ধরার জন্য পুস্তিকাটি জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ দফতরে বিতরণ করা হবে।

    প্রসঙ্গত, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও গ্রাফিক নভেল ‘মুজিব’ প্রথম বিদেশি ভাষা হিসাবে জাপানি ভাষায় অনুবাদ করে প্রচার করা হয়েছে। বিগত ২০১৮ সালের নভেম্বর মাসে টোকিওর বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গ্রাফিক নভেল মুজিবের জাপানি অনুবাদ উন্মুক্ত করেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে। এটি জাপানের বিভিন্ন স্কুলে পাঠ করে শুনানো হয় এবং বিতরণ করা হয়।

  • চীন সীমান্তে নিখোঁজ ভারতীয় পণ্যবাহী বিমান

    চীন সীমান্তে নিখোঁজ ভারতীয় পণ্যবাহী বিমান

    ১৩ জনকে নিয়ে মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেল ভারতীয় বিমান বাহিনীর একটি পণ্যবাহী বিমান। তাদের মধ্যে ৮ জন বিমান কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। বিমানটির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

    ভারতীয় বিমান বাহিনী সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ আসমের যোরহাট বিমান ঘাঁটি থেকে অরুণাচল প্রদেশের মেচুকা উপত্যকার উদ্দেশে রওনা দেয় আন্তোনভ এএন-৩২ বিমানটি। সেখানে চীন সীমান্ত সংলগ্ন অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে নামার কথা ছিল সেটির। দুপুর ১টা নাগাদ শেষ বার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। তারপর আর খোঁজ মেলেনি।

    দুই ইঞ্জিনের আন্তোনভ এএন-৩২ বিমান রুশ প্রযুক্তিতে তৈরি। গত চার দশক ধরে ওই বিমান ব্যবহার করছে ভারতীয় বিমান বাহিনী।

    ২০১৬ সালেও ভারতীয় বিমান বাহিনীর একটি আন্তোনভ বিমান নিখোঁজ হয়ে গিয়েছিল। চেন্নাই থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে আন্দামান-নিকোবর যাওয়ার পথে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে ২৯ জন ছিলেন। বহু তল্লাশির পরও সেই বিমানের কোনও হদিশ আজও মেলেনি। পাওয়া যায়নি ধ্বংসাবশেষও।

  • সৌদি ও পাশ্ববর্তী দেশগুলোতে কাল মঙ্গলবার ঈদ

    সৌদি ও পাশ্ববর্তী দেশগুলোতে কাল মঙ্গলবার ঈদ

    মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (৪ই জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

    এর আগে ঈদের চাঁদ দেখা-সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয় সৌদি আরবের সুপ্রিম কোর্ট থেকে এবং খালি চোখে বা দূরবিনের সাহায্যে কেউ ঈদের চাঁদ দেখতে পেলে পার্শ্ববর্তী কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়। চলতি বছর রমজান মাস ২৯ দিনে শেষ হবে বলে আগে জানিয়েছিলেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা।

    এদিকে, সৌদি আরবে নেওয়া হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। মসজিদুল হারাম মক্কা , মসজিদে নববিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

    এছাড়াও রাজধানী রিয়াদে ঈদের নামাজের জন্য তৈরি রাখা হচ্ছে ৬৬০টি মসজিদ। এ ছাড়া ৩৩টি খোলা স্থানে নামাজের ব্যবস্থা করা হবে। নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে সেখানে।

    জেদ্দাতে প্রবাসী বাংলাদেশিদের বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, গুরেয়ত, গুলাইল, নাজলা, চানাইয়া, বাউয়াদি, সুক হেরাসহ বিভিন্ন জায়গায় নামাজের জন্য রয়েছে ২৫০টি মসজিদ ও ৫৫টি খোলা স্থান।

    ঈদের নামাজ ও সংশ্লিষ্ট বিষয়ে এরই মধ্যে মসজিদের ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগের পক্ষ থেকে। এ ছাড়া শহরগুলোর নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।