Category: আন্তর্জাতিক

  • আড়াই বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে খুন, সরব বলিউড তারকারা

    আড়াই বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে খুন, সরব বলিউড তারকারা

    ভারতের আলিগড়ে আড়াই বছরের শিশু কন্যাকে নৃশংসভাবে খুনের ঘটনায় উত্তাল গোটা ভারত। এই ঘটনায় সরব হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতেও ঘটনার প্রতিবাদে মুখ খুলতে দেখা যাচ্ছে অনেক খ্যাতনামা ব্যক্তিত্বকে। এই তালিকায় বাদ নেই বলিউডও।

    অক্ষয় কুমার, অর্জুন কাপুর, অনুপম খের, সোনম কাপুর থেকে শুরু করে অনেকেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। ঘটনায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য স্মৃতি ইরানিকে অনুরোধও করেছেন টুইঙ্কেল খান্না।

    আলিগড়ে আড়াই বছরের এই শিশুকে খুনের ঘটনার তীব্র নিন্দা করেছেন টেনিস তারকা সানিয়া মির্জাও।

    গত ৩০ মে থেকে নিখোঁজ ছিল শিশুটি। রবিবার উত্তর প্রদেশের আলিগড়ের বাসিন্দা আড়াই বছরের এই শিশুটির ছিন্ন-বিচ্ছিন্ন দেহ উদ্ধার হয় এলাকা সংলগ্ন একটি আবর্জনার স্তুপ থেকে।

    জানা যাচ্ছে, শিশুটির দাদুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলো ঘটনায় অভিযুক্ত দুই প্রতিবেশী জাহিদ ও আসলাম। তারা কিছু টাকা পরিশোধ করলেও বাকি ছিল ১০ হাজার টাকা। সেই টাকা ফেরত না দেওয়া নিয়েই দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে। প্রতিশোধ নিতেই আড়াই বছরের ওই শিশু কন্যাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ।

    যদিও আলিগড় পুলিশের দাবি ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দুই যুবক জাহিদ ও আসলামকে। তারা অপরাধ স্বীকার করে নিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

  • পাকিস্তান সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত

    পাকিস্তান সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত

    জম্মু-কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তে বাসিন্দাদের আশ্রয়ের জন্য তৈরি করা হচ্ছে ১৪ হাজার ৪০০টি কমিউনিটি বাঙ্কার। ৪১৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে এসব বাঙ্কার নির্মাণ করছে ভারত ।

    বুধবার রাজৌরির কালসিয়ান এলাকায় সীমান্তবর্তী স্থানীয় একটি স্কুলের জমিতে প্রথম বাঙ্কারটি তৈরি হওয়ায় স্কুলের ছাত্ররা ওই বাঙ্কারটি দেশটির সেনাবাহিনীকে উৎসর্গ করেছে।

    বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোজেক্ট (বিএডিপি) প্রকল্পে ওই কর্মসূচি হাতে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকা। পার্সটুডে
    সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের এক কর্মকর্তা বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ৭৫ শতাংশ বাঙ্কার তৈরির কাজ শেষ হয়ে যাবে। স্থানীয় অনেক বাসিন্দাই বাঙ্কার তৈরির জন্য তাদের জমি দিয়েছে।

    গণমাধ্যমে প্রকাশ, পাকিস্তান প্রায়ই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করায় সীমান্তের বাসিন্দাদের আশ্রয়ের জন্য তৈরি হচ্ছে কমিউনিটি বাঙ্কার।

    সেনা সূত্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ২ হাজার ৯৩৬ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনারা। গুলি এবং বোমার আঘাতে ৬১ জন মারা গেছে। আহত হয়েছেন ২৫০ জন। হতাহতের মধ্যে সাধারণ মানুষের পাশপাশি সেনা কর্মকর্তা ও কর্মীরাও রয়েছেন। সেজন্য সীমান্তে পাহারারত নিরাপত্তা বাহিনী ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাঙ্কার তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

    পুঞ্চ, রাজৌরি, খাটুয়া ও সাম্বা জেলায় স্বতন্ত্র ও কমিউনিটি বাঙ্কার তৈরি করা হবে।

    সরকারি সূত্রের খবর, উভয়পক্ষের গোলাগুলি বর্ষণের মধ্যে পড়ে যাতে জম্মু-কাশ্মিরের বেসামরিক নাগরিকদের প্রাণহানি না হয়, সেই লক্ষ্যেই এসব বাঙ্কার নির্মাণ করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির সময়, বাঙ্কারগুলোর প্রত্যেকটিতে যাতে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন মানুষ থাকতে পারেন সেভাবেই এগুলো নির্মাণ করা হবে।

    ভারতের ও পাকিস্তানের মধ্যে ৩ হাজার ৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এরমধ্যে ২২১ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত ও ৭৪০ কিলোমিটার নিয়ন্ত্রণরেখা (এলওসি) আছে।

  • বিশ্ব পর্যটন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হল বাংলাদেশ

    বিশ্ব পর্যটন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হল বাংলাদেশ

    জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ সংস্থাটির ক্রিডেনশিয়াল কমিটিরও সদস্য নির্বাচিত হয়েছে।

    গত সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার ৫৭তম সম্মেলনে এ দু’টি পদে নির্বাচিত হয় বাংলাদেশ।

    শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার ক্রিডেনশিয়াল কমিটির সদস্য হিসেবে সর্বসম্মতিতে নির্বাচিত হয়। এছাড়া, বিশ্ব পর্যটন সংস্থার সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে ইরান প্রতিদ্বন্দ্বিতা করলেও কমিশন ফর সাউথ এশিয়ার সব সদস্যের ভোট পেয়ে বিজয়ী হয় বাংলাদেশ। এর ফলে, বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার ২৩তম অধিবেশনে এক বছর মেয়াদে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে।

    বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার চেয়ারম্যান।

    বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার ৫৭তম সম্মেলনে যোগ দিতে গত রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ভুটান যান। দলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আব্দুল জলিল, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন প্রমুখ।

  • শেখ মুজিবের ‘জয় বাংলা’ স্লোগান নকল করছেন মমতা

    শেখ মুজিবের ‘জয় বাংলা’ স্লোগান নকল করছেন মমতা

    ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ‘জয় শ্রী রাম’ ধ্বনির বিপরীতে দলের নেতাকর্মীদের ‘জয় হিন্দ’ ও ‘জয় বাংলা’ বলার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এ নির্দেশনার সমালোচনা করে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিএম) নেতা মহম্মদ সেলিম বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটাই নকল করছেন তৃণমূল নেত্রী মমতা।

    চন্দ্রকোনায় মমতার গাড়ি বহরের সামনে ‘জয় শ্রী রাম’ জয়ধ্বনি ঘিরে সূত্রপাত হয় বিতর্কের। এরপর নির্বাচনী প্রচারেও ‘জয় শ্রী রাম’ ইস্যুকে ব্যবহার করে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গ এসে মমতার উদ্দেশে বলেন, ‘জয় শ্রী রাম দিদি। আমায় জেলে ঢোকান’। মমতা এর জবাবে বলেন, ‘জয় শ্রী রাম’ বাংলার সংস্কৃতি নয়। বিজেপির স্লোগান তিনি মুখে তুলবেন না। এরপরই ‘জয় শ্রী রাম’র বিপরীতে পাল্টা ‘জয় বাংলা’, ‘জয় হিন্দ’ স্লোগানের প্রচার শুরু করেন মমতা।

    মমতার জয় বাংলা স্লোগান প্রসঙ্গে রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম বলেন, ‘জয় বাংলা’ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্লোগান। মুজিবুর রহমান দিয়েছিলেন। এরা (মমতার তৃণমূল) আসলে নকল করতে অভ্যস্ত।’

    নিমতায় মৃত দলীয় নেতার পরিবারকে দেখতে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও এই স্লোগান ব্যবহৃত হয়েছিল। তবে তিনি এ-ও বলেছেন, প্রথম জয় বাংলা স্লোগান তুলেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। মমতার দাবি, বিষয়টা দেশ না, বাংলা ভাষার সঙ্গে সম্পর্কিত।

  • ৬ বছরের শিশুকে শতাধিক বার ধর্ষণ, ১২০ বছর জেল ধর্ষকের

    ৬ বছরের শিশুকে শতাধিক বার ধর্ষণ, ১২০ বছর জেল ধর্ষকের

    ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে ১২০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। শিশুটিকে ঘরে আটকে রেখে চলছিল যৌন নিগ্রহ। একবার নয়, একাধিকবার যৌন লালসার শিকার হয়েছে শিশুটি।

    ধর্ষকের নাম স্টিভেন ডগলাস ক্রুক জুনিয়র (১৯)। অভিযোগ পেয়ে ২০১৮ সালের মার্চে শিশুটিকে উদ্ধার করে মার্কিন পুলিশ।

    পুলিশের তদন্ত রিপোর্ট বলছে, কমপক্ষে ১০০ বার ওই শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। বিকৃত মস্তিষ্কের ওই যুবক ধর্ষণের সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে নিজের সেই যৌন লালসার ভিডিও লাইভস্ট্রিমিংয়ে অন্যদের দেখতে বাধ্য করে সে।

    আগামী ডিসেম্বরে বিচারের মুখোমুখি হচ্ছেন ধর্ষকের বান্ধবী কেন্দ্রা হুভারও। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ধর্ষককে এ কাজে প্রশ্রয় দিয়েছেন।

  • গুগল ডুডলে লাকী আখন্দ

    গুগল ডুডলে লাকী আখন্দ

    দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী লাকী আখন্দের ৬৩তম জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল বানিয়েছে গুগল।

    বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে গুগলে প্রবেশ করলেই চোখে পড়ছে ডুডলটি।

    ডুডলে দেখা যায়, অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা লাকী আখন্দ গিটার হাতে সুরের মূর্ছনায় যেন ডুবে আছেন। মাথায় তার বিখ্যাত ক্যাপ এবং গিটার হাতে যেন গানে ডুবে আছেন শিল্পী। গুগল লেখাটি ফুটে তোলা হয়েছে রঙ্গিন রঙে। শিল্পীর ছবির দুই পাশে ছড়িয়ে আছে শাপলা ফুল।

    লাকী আখন্দের ছবির উপর ক্লিক করলে তার সম্পর্কে বিভিন্ন পেজে নিয়ে যাচ্ছে গুগল।

    লাকী আখন্দের জন্ম ১৯৫৬ সালের ১৮ জুন। শৈশব পেরোতেই তিনি সুযোগ পেয়ে যান প্রতিষ্ঠান এইচএমভিতে। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। ছন্দ-লয়ের টানে তিনি ভেসে চললেন সুর দরিয়ায়। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকী আখন্দের প্রথম একক অ্যালবাম প্রকাশ পায়। তিনি ব্যান্ড দল ‘হ্যাপি টাচ’-এর সদস্য ছিলেন।

    লাকী আখন্দ সুরকার হিসেবে কাজ করেছেন ভারতের এইচএমভি এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। স্বাধীনতার পর পর নতুন উদ্যমে বাংলা গান নিয়ে কাজ শুরু করেন তিনি। তার নিজের সুর করা গানের সংখ্যা দেড় হাজারেরও বেশি। শিল্পীর সহোদর হ্যাপী আখন্দের মৃত্যুর পর দীর্ঘকাল তিনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন। দু’জনের যৌথ প্রয়াসে সূচিত হয়েছিল বাংলা গানের এক নতুন ধারা। একাত্তরের রণাঙ্গনে যুদ্ধও করেছিলেন তিনি।

    উল্লেখ্য, বিভিন্ন ব্যক্তিকে স্মরণ ও বিভিন্ন জাতির বিশেষ দিন উপলক্ষে গুগল ডুডল প্রকাশ করে থাকে। বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে গুগল এখন নিয়মিত নানা ডুডল প্রকাশ করছে।

  • সালমানের ‘ভারতে’ রেকর্ড আয়, একদিনেই ৪২ কোটি

    সালমানের ‘ভারতে’ রেকর্ড আয়, একদিনেই ৪২ কোটি

    এবারের ঈদটা ভাইজানের জন্য একটু বেশিই আনন্দের। একের পর এক নিজের রেকর্ড ভেঙে চলেছেন সুলতান। তবে এবারের রেকর্ড পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেল। মুক্তির প্রথম দিনেই সালমান খানের নতুন ছবি ভারত আয় করেছে ৪২.৩০ কোটি টাকা। ২০১৯-এ বাণিজ্যিক দিক থেকে সালমান-ক্যাটরিনা জুটির ‘ভারত’ এখন পর্যন্ত সেরা ছবি।

    ঈদের দিন মুক্তি পেয়েছে এই জুটি অভিনীত ভারত ছবি। মুক্তি পেয়েই ৪২.৩০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে সালমান-ক্যাটরিনা। গতকাল বুধবার ঈদুল ফিতরের দেন সারাদেশে ছবিটি ৪ হাজার ৭০০টি হলে মুক্তি পায় সিনেমাটি।

    এই মুহূর্তে ভারত চলতি বছরের হায়েস্ট রেটেড মুভি ‘কলঙ্ক’, ‘কেশরী’, ‘গাল্লি বয়’ আর ‘টোটাল ধামাল’কে পেছনে ফেলে সারিতে প্রথম স্থান দখল করেছে। ছবি মু্ক্তির পর নিজের রেকর্ড নিজে ভেঙে উল্লসিত সালমান খান। টুইটে তিনি ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।

    সিনেমা বিশ্লেষক তরণ আদর্শের কথায়, একের পর এক নিজেই নিজের রেকর্ড ভাঙছেন ভাইজান। ভারতের প্রথম দিনের বক্স অফিস কালেকশন ‘প্রেম রতন ধন পায়ো’কে দ্বিতীয় হিট ছবি বানিয়ে দিল। সুরজ বরজাতিয়ার ওই ছবিটি প্রথম দিনে রোজগার করেছিল ৪০ কোটি টাকা। তালিকায় তৃতীয় সুলতান। এই ছবির কালেকশন ৩৬.৫৪ কোটি টাকা।

    এর আগে মুক্তির প্রথম দিনে সালমান খানের টাইগার জিন্দা হ্যায় (৩৪.১০ কোটি), সুলতান (৩৬.৫৪ কোটি) টাকা আয় করে। ঈদের দিন ব্যবসাসফল সালমানের অন্য ছবির তালিকায় রয়েছে সুলতান, রেস থ্রি, বজরঙ্গী ভাইজান, কিক, বডিগার্ড। আলী আব্বাস জাফরের পরিচালনায় ভারত ছবিতে সালমানের নায়িকা ক্যাটরিনা কাইফ। এ ছাড়াও আছেন টাব্বু, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার। ভারত’ ছবিতে সালমান খানকে দেখা যাবে পুরোপুরি বৃদ্ধ। ধূসর চুল-দাড়ি, গোঁফ আর চশমা। ক্যাটরিনা কাইফকে দেখা যাবে কোঁকড়া চুলে। পোস্টারে একটা ছোট্ট শিশু কোলে একজন নারীকে দেখা যায়, দৃশ্যটি দেশভাগের কথা মনে করিয়ে দেয়।

    এই ছবিতে সালমান খানকে পাঁচটি ভিন্ন রূপে দেখা যাবে। এর মধ্যে একটি চরিত্রে তিনি ষাটোর্ধ্ব বৃদ্ধ। আর একজন তো একেবারে তরুণ। যেমনটা গত শতকের নব্বইয়ের দশকে সালমানকে দেখাত। ২৪ এপ্রিল এই ছবির ট্রেলার মুক্তি পাবে।

    দক্ষিণ কোরিয়ার ছবি ‘অড টু মাই ফাদার’-এর হিন্দি রিমেক ‘ভারত’। তবে পরিচালক আলী আব্বাস জাফর বলেছেন, রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ সিনেমা থেকে অনুপ্রাণিত ‘ভারত’। ভারতীয়-রাশিয়ান সার্কাসের বিষয়টি মাথায় রেখেই তৈরি হয়েছে ছবিটি। এই সিনেমায় সালমান খানকে স্টান্টম্যানের ভূমিকায় বিভিন্ন বয়সের পাঁচটি লুকে দেখা যাবে। ১৯৬০ সালের প্রেক্ষাপট থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে ধরা হবে এই ছবিতে।

    কথা ছিল, এই ছবির মাধ্যমে আবারও বলিউডে কাজ করবেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান তিনি। এই ঘটনায় বলিউডের ভাইজান বেশ চটেছেন বলেও তখন সংবাদ প্রকাশ করেছিল গণমাধ্যম।

  • বিজেপিতে যোগ দিলেন অঞ্জু ঘোষ

    বিজেপিতে যোগ দিলেন অঞ্জু ঘোষ

    ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ যোগ দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বিজেপিতে। বুধবার রাজ্য বিজেপির দপ্তরে তার হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ ব্যাপারে দিলীপ ঘোষ ভারতীয় গণমাধ্যমকে জানান, বহু মানুষই এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। তেমনিভাবেই বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ।

    উল্লেখ্য, বাংলাদেশের ফরিদপুরের মেয়ে অঞ্জু ঘোষ ১৯৮২ সালে নির্মাতা এফ কবির চৌধুরীর হাত ধরে চলচ্চিত্রে আসেন। তিনি ঢালিউডে বহু হিট ছবি উপহার দেয়ার পর ১৯৯৬ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন এ অভিনেত্রী।

  • বাংলাদেশের জার্সি পরে খেলা দেখলেন অস্কারজয়ী টিলডা

    বাংলাদেশের জার্সি পরে খেলা দেখলেন অস্কারজয়ী টিলডা

    হলিউডের মার্ভেল ইউনিভার্সের ‘ডক্টর স্ট্রেঞ্জ’ সিরিজ বা অ্যাভেঞ্জার্স সিরিজ যারা দেখেছেন নিশ্চয়ই টিলডা সুইটসনকে তারা ভালোভাবেই চেনেন। সুপার হিরো ঘরানার এই চলচিত্রগুলোতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। ব্রিটিশ এই অভিনেত্রী ২০১৭ সালে ‘মাইকেল ক্লেটন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জেতেন একাডেমী অ্যাওয়ার্ডও (অস্কার)।

    এদিকে এবার নতুন করে আলোচনায় উঠে এলেন টিলডা। যদিও কোনো চলচিত্রের জন্য নয়। বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপের জার্সি পরিহিত তার একটি ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

    গতকাল (বুধবার) লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড মাঠে বসে উপভোগ করেন টিলডা। ব্রিটিশ হলেও এসময় টাইগারদের জার্সি গায়ে মাশরাফিদের সমর্থন দিতে দেখা যায় তাকে। জানা গেছে, বাংলাদেশ সফরেও এসেছিলেন এই অভিনেত্রী। দুইবার বাংলাদেশের ভ্রমণ করে গেছেন তিনি।

    উল্লেখ্য, জনপ্রিয় এই অভিনেত্রী ডক্টর স্ট্রেঞ্জ ও অ্যাভেঞ্জার্স ছাড়াও শেষ তিন দশকে অ্যাডাপ্টেশন, কনস্টানটিন, অনলি লাভার্স লেফট এলাইভসহ বেশ কিছু বিখ্যাত চলচিত্রে কাজ করেছেন।

  • পবিত্র কাবা শরিফ নিয়ে নির্মিত হলো তথ্যবহুল সিনেমা

    পবিত্র কাবা শরিফ নিয়ে নির্মিত হলো তথ্যবহুল সিনেমা

    ওয়ান ডে দ্য হারাম’ তথা হারামে একদিন নামে পবিত্র কাবা শরিফের বহুল তথ্য সমৃদ্ধ এক ডকুমেন্টারি বা প্রামাণ্য চিত্র নির্মাণ করেছে পাকিস্তান। রমজান মাসব্যাপী ডকুমেন্টারিটি পাকিস্তানের সব পেক্ষাগৃহে প্রচারিত হয়েছে। যা চলছে এখনও। খবর এক্সপ্রেস নিউজ পাকিস্তান।

    পবিত্র কাবা শরিফ নিয়ে এ প্রামাণ্য চিত্রটি নির্মাণের পর তা সেন্সর বোর্ড থেকে অনুমতি লাভে ব্যয় করতে হয়েছে কয়েক কোটি রুপি। আর তা রমজানের অনেক আগেই প্রদর্শনে সেন্সর বোর্ড অনুমতি দিয়েছে।

    এ প্রামাণ্য চিত্রটি ওয়াল্ড ফিল্ম ইন্ডাষ্ট্রি ধর্ম ডেস্কইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’-এ প্রদর্শিত হয়েছে। আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ ফিল্মটি বিশ্বের বড় বড় পেক্ষাগৃহগুলোতে প্রদর্শন করা হচ্ছে।

    পবিত্র কাবা শরিফ নিয়ে নির্মিত এটিই বিশ্বের প্রথম ডকুমেন্টারি। ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন যা তৈরি করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, পরিচালক ও খ্যাতিমান প্রযোজক হেদায়েত আবরার হুসেইন। ডকুমেন্টারিটি নির্মাণে প্রায় এক বছর সময় লেগেছে।

    প্রযোজক হেদায়েত হুসাইন এ ডকুমেন্টারি নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘হারাম শরিফকে আমি নতুনভাবে ও একক দৃষ্টিভঙ্গিতে প্রকাশ করতে চেয়েছি। ডকুমেন্টারিতে আমি হারাম শরিফের এমন কিছু দুর্লভ তথ্য সংযোজন করেছি যা আজ পর্যন্ত কেউ প্রকাশ করেননি।

    নির্মাতা হুসাইন জানান, ‘এ প্রামাণ্যচিত্রটি অমুসলিমদের জন্য তৈরি করা হয়েছে। যাতে তারা পবিত্র ভূমি মক্কা মুকাররমাহ সম্পর্কে জানতে পারে। কাবা শরিফের গুরুত্ব অনুধাবন করতে পারে। ইসলামের শান্তি ও সৌন্দর্য তাদের সামনে তুলে ধরাই এ প্রামাণ্যচিত্রের লক্ষ্য এবং উদ্দেশ্য।