Category: আন্তর্জাতিক

  • দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি

    দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি

    এক মাসের বেশি সময় ধরে চলা সাত দফার ম্যারাথন নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাইসিনা হিলসে প্রধানমন্ত্রীর শপথ নেন তিনি।

    বার্তাসংস্থা এএনআই বলছে, সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোদির শপথের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহসহ অন্য মন্ত্রীরা শপথ নেন।

    কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাইসিনা হিলসে চলছে বিপুল আয়োজন। ২০১৪ সালের আগে পর্যন্ত এই শপথগ্রহণের অনুষ্ঠান হতো রাষ্ট্রপতি ভবনের দরবার হলে। কিন্তু আগের বার মোদির শপথের সময়ই রীতি ভেঙে রাষ্ট্রপতি ভবনের বাইরের লনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও সেখানেই হচ্ছে শপথের অনুষ্ঠান।

    বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি, বিশিষ্ট ব্যক্তিরা মিলিয়ে এবার অতিথির সংখ্যা প্রায় আট হাজার। দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআই বলছে, ভারতের প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি চলচ্চিত্র তারকা, ব্যবসায়ী ও অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

  • আইফোন বিক্রি অর্ধেকে নেমে এসেছে

    আইফোন বিক্রি অর্ধেকে নেমে এসেছে

    নিউজ ডেস্ক:

    অধিকাংশ চীনা আইফোন ব্যবহারকারী তাদের দেশীয় ব্র্যান্ড হুয়াওয়ে ব্যবহার করতে শুরু করেছে হুয়াওয়ের প্রতি ট্রাম্পের নিষধাজ্ঞার কয়েক সপ্তাহের মধ্যেই এমন সিন্ধান্ত নিল দেশটির অধিকাংশ নাগরিক।

    ওয়াল স্ট্রিটের একজন বিশ্লেষক জিম সুভা জানিয়েছেন এর ফলে এই প্রতিষ্ঠানটির বার্ষিক লাভে বড় ধরনের ধ্বস নামবে।

    তিনি বলেন, চীনে ২০২০ অর্থবছরে আইফোন রপ্তানি অর্ধেকে নেমে আসবে। বর্তমনে চিনে আইফোন ব্যবহার কারি অর্ধেকের নিচে চলে এসেছে । এখন যেখানে তাদের রপ্তানি ৩৩ মিলিয়ন ২০২০ সালে তা ১৬.৮ মিলিয়নে নেমে আসবে।

    এবং এর ফলে অ্যাপলের শেয়ারেও বড় ধরনের দর পতন ঘটবে, ১২.৯১ ডলার মূল্যের প্রত্যেকটি শেয়ারের দাম ১১.৪৯ ডলারে নেমে আসবে। এর কারন যুক্তরাষ্ট্রে হুয়াওয়েকে নিষিদ্ধ করার প্রতিশোধ হিসেবে তারা উল্লেখ করেন আইফোনের প্রতি মানুষের আগ্রহ কমে যাওয়া এবং তাদের দেশীয় ব্র্যান্ডের প্রতি ঝুঁকে পড়া।

    এর ফলে অ্যাপল এর বিনিয়োগকারীরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শুধুমাত্র গত মাসেই অ্যাপলের শেয়ারের মূল্য ১৪ শতাংশ পড়ে গেছে। উল্লেখ্য, সিলিকন ভ্যালির টেক জায়ান্টদের মধ্যে এটিই সবচেয়ে বড় দরপতন। ২০১৮ অর্থবছরে বৃহত্তর চীনে থেকে অ্যাপলের বিক্রি ছিল ৫১ বিলিয়ন ডলার। ট্রাম্পের এই নিষেধাজ্ঞা যদি বলবত থাকে তাহলে অ্যাপলের শেয়ারের দাম আরো ১৫ শতাংশ কমে যেতে পারে।

    যেহেতু বৈশ্বিক অর্থনীতিতে এক দেশ অন্য দেশের সাথে যুক্ত তাই সামগ্রিক অর্থনীতির উন্নয়নের জন্য ট্রাম্পের এই নিষেধাজ্ঞা শিগ্রই উঠে যাবে বলে মনে করেন অ্যাপলের বিনিয়োগকারীরা।

    চীন অ্যাপলের জন্য অনেক বড় বাজার ফলে চিনে অ্যাপল নিষিদ্ধ হলে অ্যাপলের বড় ক্ষতি তো হবে, অন্যদিকে হুয়াওয়ের জন্য শুধু ইউএসে ব্যান হলে অন্যান্য বাজারগুলোতেও তাদের কিছুটা বিরূপ প্রভাব পড়বে।

  • মৃত্যুশোক ঘরে, মেয়ে পার্লারে

    মৃত্যুশোক ঘরে, মেয়ে পার্লারে

    বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা বীরু দেবগন গেল সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। বলিউডের প্রখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার ছিলেন বীরু দেবগন। তার মৃত্যুতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

    বীরু দেবগনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই অজয় দেবগনকে সমবেদনা জানাতে বলিউড তারকারা তার বাড়িতে হাজির হন। সাজিদ খান, সঞ্জয় দত্ত, সানি দেওল, ববি দেওলের মতো তারকারা সান্ত্বনা দেন তাকে।

    তবে বাবার মৃত্যুর পরদিনই মেয়ে পার্লারে যাওয়ায় সমালোচিত হচ্ছেন বাবা ও মেয়ে উভয়ই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অজয়ের মেয়ে নাইসার পার্লারে যাবার ছবি ছড়িয়ে পড়েছে। সমালোচকরা বলছেন কেমন পরিবার, কেমন তাদের শিক্ষা যে এত অল্পতে মানুষ মৃত্যুর শোক ভুলে যায়।

    কেউ বলছেন গতকালই যার দাদার মৃত্যু হয়েছে, সে কীভাবে আজ পার্লারে যেতে পারে? কতটা নিষ্ঠুর মন মেয়েটার। কেউবা অজয়ের উপর সব দায় চাপাচ্ছে।

    এর আগে বহুবার বিভিন্ন কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে অজয় দেবগণ ও কাজলের মেয়ে নাইসা দেবগণকে। বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ট্রোলিং প্রসঙ্গে অজয় দেবগণ বলেছিলেন, মানুষ যখন সমালোচনা করেন তারা হয়ত ভুলে যান যে ওর বয়স মাত্র ১৬ বছর। আমাদের নিয়ে সমালোচনা করুন ঠিক আছে, তবে আমার সন্তানদের দয়া করে এভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করবেন না।

    তবে সমালোচকরা এবার অজয়ের কাছ থেকে জবাব নেবার অপেক্ষায় আছেন। সে কথা পোস্ট করে কেউ কেউ জানিয়েছেন।

  • এশিয়া এক থাকলে বিশ্ব আয়ত্ত করা যাবে: প্রধানমন্ত্রী

    এশিয়া এক থাকলে বিশ্ব আয়ত্ত করা যাবে: প্রধানমন্ত্রী

    এশিয়ার সব দেশ যদি এক হয়ে কাজ করতে পারে, তাহলে এই অঞ্চল বিশ্বকে নিজেদের আয়ত্তে নিয়ে চলতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেছেন, এশিয়ার মধ্যে উন্নত দেশ আছে। উন্নয়নশীল আছে। আবার নিম্ন মধ্যম উন্নত দেশও আছে। সব দেশ যদি ঐকমত্যের ভিত্তিতে এক হয়ে কাজ করতে পারে, তাহলে এশিয়া অঞ্চল বিশ্বব্যাপী আয়ত্ত করে চলতে পারবে। আর আমরা যে এটা করতে পারবো, সে সম্ভাবনাও আছে।

    বৃহস্পতিবার (৩০ মে) জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার টোকিও’র হোটেল ইমপেরিয়ালে দেশটির সরকারের উন্নয়ন সংস্থা- জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম দু’জনের বৈঠক আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

    বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জাপান আমাদের স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের সমর্থন অব্যাহত রয়েছে। ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর জাপানই একমাত্র দেশ, যারা বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করেছিল।

    এসময় প্রশিক্ষণ দিয়ে নতুন প্রজন্মের দক্ষতা উন্নয়নে বাংলাদেশে একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য জাইকা প্রেসিডেন্টকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • ২৮ সদস্যের মন্ত্রিসভায় ১৪ জন নারী

    ২৮ সদস্যের মন্ত্রিসভায় ১৪ জন নারী

    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। ২৮ সদস্যের এই মন্ত্রিসভায় ১৪ জন নারী স্থান পেয়েছেন। দেশটির ইতিহাসে কোনো মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্যের স্থান পাওয়ার ঘটনা এটাই প্রথম।

    দক্ষিণ আফ্রিকার নতুন মন্ত্রিসভায় আরেকটি চমক হলো, ১৪ নারী সদস্যের একজন বিরোধীদল থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি গুড পার্টির নেত্রী প্যাট্রিসিয়া ডি লিল। তাঁকে অবকাঠামো উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

    দক্ষিণ আফ্রিকার বিগত মন্ত্রিসভা ছিল ৩৬ সদস্যের। সেই মন্ত্রিসভাকে ‘বড়’ বলে আখ্যা দেন নতুন প্রেসিডেন্ট রামাফোসা।

    দক্ষিণ আফ্রিকায় গত ৮ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) জয়লাভ করে। গত শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন রামাফোসা। তিনি দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটনের ঘোষণা দিয়েছেন।

  • একসঙ্গে ৩২ লাখ মুসল্লি তারাবি পড়েন মসজিদে নববীতে

    একসঙ্গে ৩২ লাখ মুসল্লি তারাবি পড়েন মসজিদে নববীতে

    পবিত্র রমজানের প্রথম ১৫ দিনে মদিনার মসজিদে নববীতে ৩২ লাখেরও বেশি মুসল্লি তারাবি নামাজ আদায় করেছেন। এমন তথ্য জানা গেছে, মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যপরিচালনা পরিষদের অফিসিয়াল ঘোষণায়।

    সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মসজিদে নববীর ভেতরে ১৪ লাখ ও নববীর আঙিনায় প্রায় ১৫ লাখ মুসল্লি তারাবির নামাজ আদায় করেন। মসজিদে নববীর ছাদে ২ লাখ ৩৪ হাজার ৩২৩ জন তারাবির নামাজ আদায় করেন।

    জানা যায়, গড়ে ৯৮ হাজার ৫৮৯ জন মসজিদে নববীর ছাদে এবং এবং প্লাজায় ১ লাখ ৮৬৮ জন মসজিদের দৃষ্টিনন্দন আঙিনায় তারাবি নামাজ পড়েন।

  • সম্পত্তির লোভে বাবাকে কুপিয়ে ২৫ টুকরা করলো ছেলে

    সম্পত্তির লোভে বাবাকে কুপিয়ে ২৫ টুকরা করলো ছেলে

    সম্পত্তির লোভে বাবাকে কুপিয়ে ২৫ টুকরা করল ছেলে। শুধু টুকরো করেই তার ক্ষান্ত হয়নি, সে টুকরাগুলো তিনটি বস্তায় ভরে সরিয়ে দেয়ার চেষ্টা করে সে। আর তার জন্য চারজন বন্ধুর সহযোগিতা নেয় সে। কিন্তু বস্তা তিনটি নিয়ে বের হতেই বাড়ির সামনে হাতে-নাতে ধরা পড়ে সবাই। এদের মধ্যে তিন বন্ধু পলাতক রয়েছে।

    দিল্লির শাহদরা এলাকার বাসিন্দা বাবা সন্দেশ আগরওয়াল ও ছেলে আমন আগরওয়ালের মধ্যে ঘটনাটি ঘটে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদে বাবাকে খুন করেছে ওই ছেলে। ৪৮ বছর বয়সী সন্দেশের দুই ছেলে ও এক মেয়ে।

    সন্দেশের পারিবারিক সূত্রে জানা যায়, এক মাস আগে বাবাবে হত্যার হুমকি দিয়েছিল ছেলে আমন। তবে সত্যি যে আমন বাবাকে হত্যা করবে তা কেউ বিশ্বাস করতে পারছে না।

    সূত্র : এনডিটিভি

  • পাওয়া গেল তাম্রযুগের নর কঙ্কাল; সঙ্গে পাথুরে চশমা, পাখি শিকারের হাতিয়ার

    পাওয়া গেল তাম্রযুগের নর কঙ্কাল; সঙ্গে পাথুরে চশমা, পাখি শিকারের হাতিয়ার

    তাম্র যুগের মানুষের সমাধিতে কঙ্কাল, পাথরের চশা ও পাখি শিকারের অস্ত্র খুঁজে পাওয়া গেছে রাশিয়ার সাইবেরিয়ায়। বিশেষজ্ঞদের ধারণা, সেখানে চার হাজার বছর পূর্বে ওই মানুষদের দেহ সমাহিত করা হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, সেখানকার একটি সমাধিতে পাওয়া পাথরের অস্ত্রগুলো পাঁচ হাজার বছরের পুরনো।

    সেগুলোর প্রকৃত ব্যবহার অজানা থাকলেও, ধারণা করা হচ্ছে সেগুলো পাখি শিকারে ব্যবহার করা হতো। রাশিয়ার নভোসিবিরস্ক ইনস্টিটিউট অব আর্কিওলোজি অ্যান্ড এথনোগ্রাফির গবেষক লিলিয়া কবেলেভা বলেন, ধর্মীয় কোনো আচার-অনুষ্ঠান পালনের, সম্ভ্রম বাঁচানোর কিংবা মাথা কেটে ফেলার অস্ত্র সেই পাথরগুলো।

    তিনি আরো বলেন, সেগুলো কাঁধের কাছে এমনভাবে পাওয়া গেছে যে, জীবিত অবস্থায় মালিককে সুরক্ষা দিতে সেগুলো ব্যবহার করা হয়েছে।

    তবে ‘পাখি শিকারীর’ সমাধিতে দুই শিশুর দেহাবশেষ মেলে। যাদের বয়স পাঁচ ও ১০ বছর। এই ব্যক্তির মাথার খুলির কাছে চশমা রাখা ছিল। পরের জীবনে দেখতে যেন অসুবিধা না হয়, সেই আশায় চশমাটি সমাধিতে রাখা হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মজার ব্যাপার হলো, সেই চশমাটি পাথরের তৈরি। তবে চশমাটির চোখ বরাবর স্থানে দেখার জন্য ফাঁকা রয়েছে।

    প্রত্নতত্ত্ববিদদের ধারণা, সেখানে সমাহিত ব্যক্তিরা নিজেদের গোত্রে আলাদা আলাদা দায়িত্ব পালন করতেন। সে কারণে প্রত্যেকের সঙ্গে থাকা সরঞ্জাম আলাদা। সেখানে ৩০ জনের বেশিজনের দেহাবশেষ পাওয়া গেছে।

    প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সেই সমাধিতে থাকা প্রত্যেকটি দেহাবশেষ কোনো না কোনো পুরোহিতের। তাদের দেহাবশেষ আবিষ্কার করে প্রত্নতাত্ত্বিকরাও অত্যন্ত খুশি।

  • এবার ক্রিকেট বিশ্বকাপে যোগ হচ্ছে ‘লাল কার্ড’

    এবার ক্রিকেট বিশ্বকাপে যোগ হচ্ছে ‘লাল কার্ড’

    আগামীকাল বৃহস্পতিবার (৩০মে) ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপের আসর। টানা ৪৬ দিনে ৪৮ ম্যাচের এ বিশ্বকাপের পর্দা নামবে ১৪ জুলাই, লর্ডসে।

    আসরটিকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। এদিকে শুরু হওয়া এই বিশ্বকাপে থাকছে লাল কার্ড দেখানোর নিয়ম। মাঠে ক্রিকেটারদের খারাপ ব্যবহার বন্ধ করার জন্য ‘লাল কার্ড’ অর্থাৎ খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেয়া এবং বিপক্ষকে পাঁচ রান বোনাস দেয়ার আইন চালুর পর এবারই প্রথম ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে।

    এই নিয়ম চালুর পর ক্রিকেটারের সম্ভাব্য অসদাচরণকে চার স্তরে ভাগ করা করা হয়েছে।

    লেভেল ওয়ান: অতিরিক্ত আপিল করা বা আম্পায়ারের সিদ্ধান্ত না মানার ভাব দেখানো। শাস্তি হচ্ছে সতর্কবাণী, আর দ্বিতীয়বার একই কাজ করলে শাস্তি হিসেবে বিপক্ষকে পাঁচ রান দেয়া হবে।

    লেভেল টু: কোন খেলোয়াড়ের দিকে বল ছোঁড়া বা উদ্দেশ্যমূলকভাবে গায়ে গা লাগানো। শাস্তি : বিপক্ষের জন্য পাঁচটি পেনাল্টি রান।

    লেভেল থ্রি: আম্পায়ারকে ভীতি প্রদর্শন, অন্য কোন খেলোয়াড় কর্মকর্তা বা দর্শককে আক্রমণের হুমকি দেয়া। শাস্তি : বিপক্ষকে পাঁচটি পেনাল্টি রান, এবং দোষী খেলোয়াড়কে নির্দিষ্ট সংখ্যক ওভারের জন্য মাঠ থেকে বের করে দেয়া।

    লেভেল ফোর: আম্পায়ারকে হুমকি বা মাঠে কোন ধরনের সহিংস আচরণ। শাস্তি : বিপক্ষকে পাঁচটি পেনাল্টি রান এবং দোষী ক্রিকেটারকে ম্যাচের বাকি সময়টুকুর জন্য মাঠ থেকে বের করে দেয়া।

    এর আগে ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্কে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। দুই দলই ম্যাচটিকে খুবই হালকা ভাবে নিয়েছিল। জার্সিও পরেছিল আশির দশকের জার্সির মতো। অস্ট্রেলিয়া একপেশে ভাবেই জিতে নিয়েছিল ম্যাচটি। আর ফল নিশ্চিত দেখে ম্যাচের শেষ বলটিতে ম্যাকগ্রা আন্ডারআর্ম ডেলিভারি দিয়েছিলেন। মানে হাত না ঘুরিয়ে বল গড়িয়ে দেন।

    কম যান না আম্পায়ার বিলি বাউডেনও। আন্ডারআর্ম বল করার পর বিলি পকেট থেকে একটা লাল কার্ড বের করে ম্যাকগ্রাকে দেখিয়ে দিলেন! যদিও পুরো ঘটনাটিই মজা ছিল। ওই ঘটনাটি মজার হলেও এবার ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে চালু হল লাল কার্ডে প্রচলন।

  • অফিসে আমার নয়, নিজের সন্তানের ছবি ঝোলান : ইউক্রেনের প্রেসিডেন্ট

    অফিসে আমার নয়, নিজের সন্তানের ছবি ঝোলান : ইউক্রেনের প্রেসিডেন্ট

    সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। ক্ষমতায় আসার পরপরই তিনি দেশটির মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন প্রত্যেকেই তাদের অফিসে প্রেসিডেন্টের ছবি না ঝুলিয়ে নিজেদের সন্তানের ছবি ঝোলান। শপথ নেয়ার পর প্রথম ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

    প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ‘আপনাদের অফিসে আমি আমার ছবি ঝুলন্ত অবস্থায় দেখতে চাই না। প্রেসিডেন্ট কোনো প্রতিমা বা আইকন নয়। বরং, অফিসে নিজের সন্তানদের ছবি ঝুলিয়ে রাখুন। যাতে করে যেকোনো সিদ্ধান্ত নেয়ার সময় সেদিকে একবার চোখ পড়ে আপনাদের।

    জেলেনস্কি আরও বলেন, ‘আমরা দেশকে সব রকম সম্ভাবনা দিয়ে নতুন করে গগে তুলবো। যেখানে আইনের চোখে সবাই হবে সমান। শাসনকাজ চলবে সততা ও স্বচ্ছতার সঙ্গে। তা বাস্তবায়ন করতে আমাদের প্রয়োজন জনগণের শাসন, যারা জনগণের জন্য কাজ করবে।’

    প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর এই কৌতুকাভিনেতা জনগণের উদ্দেশে বলেছিলেন, ‘নির্বাচনে বিজয়ের পরও আমি কখনোই আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না। আপনারা যে দায়িত্ব আমাকে দিলেন আমি তা পালনের চেষ্টা করবো।’

    প্রসঙ্গত, রাজনীতির মাঠে নামার অভিজ্ঞতা ছাড়াই জেলেনস্কি নির্বাচনে জয়ী হন। আনাড়ি এই প্রেসিডেন্ট একবার টেলিভিশনে মজা করে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন। মানুষ মুগ্ধ হয়েছিলেন তার সেই অভিনয় দেখে। তিনি দেশটির একজন জনপ্রিয় কৌতুকাভিনেতা।