Category: আন্তর্জাতিক

  • জাপানি পত্রিকায় শেখ হাসিনার কলাম

    জাপানি পত্রিকায় শেখ হাসিনার কলাম

    আজ মঙ্গলবার জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর হেনিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। ১২ দিনের এই সফরে তিনি জাপান, সৌদি আরব, ফিনল্যান্ড এবং ভারতে অবস্থান করবেন।

    এদিকে জাপানে রাষ্ট্রীয় সফর শুরুর আগেই মঙ্গলবার দেশটির শীর্ষ গণমাধ্যম দ্য জাপান টাইমসে প্রধানমন্ত্রীর একটি কলাম প্রকাশিত হয়েছে। উন্নয়নের জন্য জাপান-বাংলাদেশের অংশীদারিত্ব শিরোনামের ওই কলামে জাপান সম্পর্কে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ওই কলামে প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার ওপর ভিত্তি করে বাংলাদেশ এবং জাপানের মধ্যে সব সময়ই ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় খাবারের টাকা জমিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল জাপানের শিক্ষার্থীরা।

    ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি, বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম দেশগুলোর মধ্যে ছিল জাপান। আমাদের দু’দেশের পতাকাও দেখতে অনেকটা এক রকম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময়ই বলতেন যে, জাপানের পতাকা তাকে সূর্যোদয়ের দেশটির কথা মনে করিয়ে দেয়। অপরদিকে, আমাদের দেশের পতাকা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং আমাদের সবুজ ভূমির কথা মনে করিয়ে দেয়।

    তিনি সব সময়ই আমাদের কৃষি থেকে শিল্পায়ন সব ক্ষেত্রেই জাপানকে অনুসরণ করতে উৎসাহ দিতেন। ১৯৯২ সালে বিরোধী দলে থাকাকালীন একটি আন্তর্জাতিক সম্মেলনে জাপানের রাজনৈতিক নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক উন্নয়নের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়া ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার রাষ্ট্রীয় সফরে জাপান সফর করেন তিনি। সে সময় বাংলাদেশের পদ্মা এবং রূপসা ব্রিজ নির্মাণকাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল জাপান। রূপসা ব্রিজের কাজ অনেক আগেই শেষ করেছে জাপান।

    প্রধানমন্ত্রী বলেন, ২০১৬ সালে ঢাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ছিল জাপান এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি পরীক্ষা। ভয়াবহ ওই হামলায় সাত জাপানি নাগরিকের মৃত্যু হয়। সে সময় জাপানের মানুষ এবং দেশটির সরকার আমাদের পাশে ছিল। বাংলাদেশের উন্নয়নে সব সময় সহযোগিতা করে যাওয়ার আশ্বাস দিয়েছে জাপান।

    ২০২২ সালে আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করব আমরা। প্রধানমন্ত্রী বলেন, আমার ছোটবেলা থেকেই জাপানের প্রতি আলাদা একটি আকর্ষণ ছিল। আমি জাপানের চিত্রকলা, ক্যালেন্ডার, ডাকটিকিট, পুতুল ইত্যাদি সংগ্রহ করতাম। জাপান সব সময়ই আমার হৃদয়ের খুব কাছে আছে। জাপানের প্রতি এই টান বাবার কাছ থেকেই এসেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে আরেকটি জাপান হিসেবে গড়ে তুলতে তার বাবার আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন।

  • মার্কিন যুক্তরাষ্ট্র বেশ বড়সড় থাক্কা খেতে যাচ্ছে হুয়াওয়ের কাছ থেকে।

    মার্কিন যুক্তরাষ্ট্র বেশ বড়সড় থাক্কা খেতে যাচ্ছে হুয়াওয়ের কাছ থেকে।

    অনলাইন ডেস্ক:

    ২০১৮ সালে গুগল প্লে-স্টোর থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, এর মধ্যে ৩৮৮ মিলিয়ন মার্কিন ডলার এসেছে হুয়াওয়ে ফোন থেকে চীনভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ের ওপর গুগলের নিষেধাজ্ঞার ফলে ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার বার্ষিক রাজস্ব হারাবে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশি টাকায় যা সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি (৩৫৭৪ কোটি ২২ লাখ ৮৭ হাজার ৫০০)। মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচ সতর্ক করে বলেছে, হুয়াওয়ের নিষেধাজ্ঞার ঘটনায় অ্যাপলের ব্যবসায় ঝুঁকি তৈরি হবে। সবচেয়ে বাজে পরিস্থিতি সৃষ্টি হলে আইফোন নির্মাতার বৈশ্বিক মুনাফা ২৯ শতাংশ পর্যন্ত কমে যাবে। কারণ, আইফোনের মোট বিক্রির ১৭ শতাংশই হয় চীনে। প্রযুক্তি বিষয়ক অনলাইন টেক ডেটোরের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে কালো তালিকাভুক্তির পর গুগল এই ক্ষতি ঠেকাতে পারবে না। নোমুরা ইনস্টিনেটের প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ৫০০ মিলিয়ন হুয়াওয়ে স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। তাদের মধ্যে ৫২ শতাংশ চীনের নাগরিক, যেখানে গুগল প্লে-স্টোর সহজলভ্য নয়। এ সিদ্ধান্তে এশিয়া (চীন ছাড়া) ও ইউরোপের বিশাল বাজারগুলোর প্রভাব রয়েছে। ২০১৮ সালে গুগল প্লে-স্টোর থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, এর মধ্যে ৩৮৮ মিলিয়ন মার্কিন ডলার এসেছে হুয়াওয়ে ফোন থেকে। এই বিক্রয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনারেটর ইউরোপ। এইদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি প্রয়োজন হয় তবে যেকোন ইস্যুতে দীর্ঘ লড়াইয়ের জন্য চীন প্রস্তুত ।

  • দু’জন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন যে গ্রামে!

    দু’জন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন যে গ্রামে!

    অনলাইন ডেস্ক:

    বিয়েতে কতই না নিয়ম রয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন রীতি মেনে বিয়ের আসরে বসেন। কিন্তু এমন নিয়ম হয়তো আগে কেউ শোনেননি, যা এই গ্রামে হয়। কী সেই নিয়ম? কোথায়ই বা সেই গ্রাম? জানলে অবাক হবেন আপনিও। গ্রাম রয়েছে আপনার দেশেই। গুজরাটে এমন তিনটি গ্রাম রয়েছে, যেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু’জন নারী। যদিও বিবাহিত জীবনযাপন করেন না তারা।

    ভারতের গুজরাটের প্রত্যন্ত এলাকায় রয়েছে সুরখেদা, সানাদা ও অম্বাল গ্রাম। উপজাতি অধুষ্যিত এই এলাকায় বিয়েতে অনুপস্থিত থাকেন পাত্র। এমনকী বিয়ের আসরের আশে-পাশেও তাকে দেখা যায় না।

    এর থেকেও অদ্ভুত যা নিয়ম, তা হলো পাত্রের অবিবাহিত বোনকেই আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন পাত্রী। এমনকী রীতি মেনে বিয়ের দিন সকাল থেকেই পাত্রের যা যা নিয়ম পালনের কথা, সেই সমস্তটাই পালন করেন তার বোন।

    এরপর সময়মতো বরযাত্রীর সঙ্গেই কনের বাড়িতে হাজির হন পাত্রের বোন। সমস্ত নিয়ম মেনে পাত্রের বোনের সঙ্গেই গাঁটছড়া বাঁধেন পাত্রী। কিন্তু এই সময় পাত্রের ভূমিকা ঠিক কী? না, কার্যত তার কোনও ভূমিকাই নেই। তবে বিয়ের পোশাকে তৈরি থাকেন তিনি। কিন্তু থাকেন বাড়িতেই, মায়ের সঙ্গে। বোনই বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে হাজির হন বাড়িতে।

    কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম? গুজরাটের ওই গ্রামগুলোর বাসিন্দাদের বিশ্বাস, দীর্ঘদিন ধরে চলে আসা এই নিয়মই সংসার জীবনে খুশি বয়ে নিয়ে আসে। তাদের দৃঢ় বিশ্বাস, এই প্রথার অন্যথা হলে পরিবারে নেমে আসবে কোনও বিপদ। অঘটন ঘটবে সদস্যদের জীবনে। নয়তো বা বিচ্ছেদ হয়ে যাবে দম্পতির। তাই এসব সমস্যা এড়াতেই দীর্ঘদিন ধরে এই তিন গ্রামের ছেলেদের অবিবাহিত বোনেরাই তাদের ভাইয়ের জন্য বাড়িতে নতুন বউ নিয়ে আসেন।

    যদিও কবে থেকে এই রীতির প্রচলন হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এই তিন গ্রামের অভিনব রীতি নিয়ে কিন্তু অন্যদের উৎসাহের অন্ত নেই।

  • ভারতে এবার টুপি পরার অপরাধে মুসলিম যুবককে মারধর

    ভারতে এবার টুপি পরার অপরাধে মুসলিম যুবককে মারধর

    ভারতে এবার মাথায় টুপি পড়ার অপরাধে এক মুসলিম যুবককে  মারধরের অভিযোগ উঠল।

    রবিবার রাতে গুরুগ্রামে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, রমজানের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই যুবক। মাথায় ছিল টুপি। যা দেখে গুরুগ্রামের সর্দার বাজারের কাছে বিপদে পড়েন তিনি। অভিযোগ, তাকে দেখেই এগিয়ে আসেন ৫-৬ জন যুবক। প্রশ্ন করে কেন এই টুপি পড়েছে? নামাজের কথা বলতেই তারা আরও রেগে যায়। এরপরই টুপিটি খুলে ফেলে তারা। হুমকি দিয়ে জানিয়ে দেয় ওই এলাকায় মাথায় টুপি পরে চলা ফেরা করা নিষেধ।

    এখানেই শেষ নয়। টুপিটি ওই যুবকের মাথা থেকে খুলে নিয়ে যুবকরা তাকে থাপ্পড়ও মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গুরুগ্রামের সর্দার বাজার এলাকায়।। অভিযুক্ত যুবকরা কারা সেই সন্ধানে পুলিশ নেমেছে পুলিশ। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।

    দিন কয়েক আগেই লোকসভা ভোট মিটতে না মিটতে ফের তাণ্ডব শুরু গোরক্ষকদের। গোমাংস রাখার অভিযোগে মধ্যপ্রদেশের সেওনিতে তিন মুসলিমকে গাছের সঙ্গে বেধড়ক মারধর করা হয়। গোরক্ষকদের রোষ থেকে রেহাই পাননি এক মুসলিম মহিলাও। তাকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ রয়েছে।।

    জানা যায়, একটি অটোতে করে দুই যুবক ও এক মহিলা যাচ্ছিলেন। হঠাৎ গুজব রটে তারা সঙ্গে করে গোমাংস নিয়ে যাচ্ছেন। স্বঘোষিত গোরক্ষকরা অটো থেকে তাদের রাস্তায় নামায় পেটাতে শুরু করে। প্রত্যেকের মুখে জয় শ্রী রাম স্লোগান ছিল।

    এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, হামলাকারীরা দুই মুসলিম যুবককে গাছের সঙ্গে বেধে এক এক করে পেটাচ্ছে। পাশে দাঁড়িয়ে মহিলা অসহায়ভাবে দেখছেন। তাকেও মারতে এগিয়ে যায় একজন। আশেপাশ থেকে লোকজন সেখানে জড়ো হয়ে যায়। কিন্তু কেউই তাদের বাঁচাতে এগিয়ে আসেনি।

    পরে থানায় অভিযোগ দায়ের হয়। ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়।

    সূত্র: কলকাতা২৪

  • উন্নয়ন ও গণতন্ত্র একইসাথে এগিয়ে যাচ্ছে: সিঙ্গাপুরে স্পিকার

    উন্নয়ন ও গণতন্ত্র একইসাথে এগিয়ে যাচ্ছে: সিঙ্গাপুরে স্পিকার

    জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক যাত্রা একইসাথে এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রেখে ডিজিটাল রূপান্তরে বাংলাদেশের অগ্রযাত্রা অনন্য। বাংলাদেশের সাম্প্রতিক ডিজিটাল রূপান্তরের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছেলে সজীব ওয়াজেদ জয়। ডিজিটালাইজেশন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। ফলে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

    সিঙ্গাপুরে ‘ডেভেলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস: অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভার্নেন্স’ শীর্ষক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সংসদের গণসংযোগ বিভাগ আরো জানায়, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টারে এ কর্মশালা চলবে আগামী ৩০ মে পর্যন্ত।

    ড. শিরীন শারমিন এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এর প্রশংসা করেন।

    তিনি বলেন, কর্মশালাটি সিঙ্গাপুরকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে স্মার্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে অংশগ্রহণকারীদের পরিচিত করার সুযোগে করে দিবে। ই-গভর্নমেন্ট লিডারশীপ সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তব ধারণা দিবে, যা ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ এর চেয়ারম্যান গোপিনাথ পিল্লাই। বক্তব্য রাখেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান, ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টারের পরিচালক অশোক কুমার।

    এছাড়াও কর্মশালায় অংশ নিচ্ছেন ডা. এ এফ এম রূহুল হক এমপি, মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি, নাহীদ ইজহার খান এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ। উল্লেখ্য কর্মশালায় সংসদ সদস্য ও কর্মকর্তাসহ মোট ১৬জন অংশ নিচ্ছেন।

  • সব সময় রোজার জন্য অপেক্ষা করি: আমলা

    সব সময় রোজার জন্য অপেক্ষা করি: আমলা

    রোজা রেখে বিশ্বকাপের জন্য অনুশীলন খেলার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়া বা ‘কন্ডিশনিং’এর ক্ষেত্রে দারুণ সহায়ক বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা।

    রবিবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে আমলা বলেন, রোজা রাখা শরীর ও মনের জন্য খুব ভালো ব্যায়াম।

    হাশিম আমলা বর্তমানে দলের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দু’টি প্রস্তুতি ম্যাচেই অর্ধশতক হাঁকানো হাশিম আমলাকে সংবাদ সম্মেলনে চলতি রমজান মাসের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।

    তিনি বলেন, আমি সব সময়ই রোজার মাসের জন্য অপেক্ষা করি। আমার জন্য এটি বছরের সেরা মাস।
    রোজা রাখা খুব ভালো একটি মানসিক ব্যায়াম। তবে মানসিক ব্যায়ামের চেয়েও রোজা রাখাকে কার্যকর আধ্যাত্মিক ব্যায়াম হিসেবে উল্লেখ করেন ৩৬-বছর বয়সী এই ব্যাটসম্যান।

    “রোজা রেখে ক্রিকেট খেলার সময় বা অনুশীলন করার সময় আপনি দ্রুত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বোধ করবেন, তা ঠিক। কিন্তু এটি আপনার মানসিক দৃঢ়তা বাড়াতেও সহায়তা করবে।”

    তবে বিশ্বকাপের ম্যাচের সময় রোজা রেখে খেলতে নামবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি আমলা।
    রোজার মধ্যে বিশ্বকাপের দু’টি ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার। ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রোটিয়াদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। আর ২ জুন দক্ষিণ আফ্রিকা খেলবে বাংলাদেশের বিপক্ষে।

  • কবুতরের দাম ১২ কোটি টাকা!

    কবুতরের দাম ১২ কোটি টাকা!

    বিশ্বাস হচ্ছে না! সম্প্রতি একটি অনলাইন নিলামে প্রায় ১৪ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ১২ কোটি) দর উঠেছিল একটি কবুতর। ওই দামে কবুতরটি কিনে নেন এক চীনা নাগরিক। ভাবছেন একটি কবুতরের এতো দাম!

    কবুতরটির এমন বিপুল দাম হওয়ার পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। এটি একটি বেলজিয়ামের কবুতর। মহামূল্য এই কবুতরটির নাম আর্মান্দো। এটি ‘রেসিং হোমার’ প্রজাতীর কবুতর। এই জাতীয় কবুতরের দিক নির্ণয় করার ক্ষমতা অসাধারণ! সঠিক দিন চিনে মাইলের পর মাইল অনায়াসে পাড়ি দেয়ার ক্ষমতা রয়েছে এই ‘রেসিং হোমার’-এর।

    তীক্ষ্ণ দৃষ্টি, নিখুঁত অনুমান ক্ষমতার জন্য বিগত প্রায় ২৫০-৩০০ বছর ধরে ‘রেসিং হোমার’ প্রজাতীর কবুতরের যথেষ্ট কদর রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। উনবিংশ শতাব্দীতে বেলজিয়াম এবং ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় এই প্রজাতীর কবুতর প্রতিপালন এবং ওড়ানোর প্রতিযোগিতার প্রচলন ছিল। পরে তা ক্রমশ ইউরোপের অন্যান্য দেশে জনপ্রিয় হয়ে উঠে।
    এশিয়ার বিভিন্ন দেশেও কবুতর প্রতিপালনের চল শতাব্দী প্রাচীন। ‘রেসিং হোমার’ প্রজাতীর কবুতর প্রতিপালনে বেলজিয়াম অন্যতম হলেও এর আকাশ ছোঁয়া দর বরাবর দিয়ে এসেছে চীন। চীনে ধনী বিত্তবান থেকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত— সকল শ্রেণির মানুষের মধ্যেই কবুতর প্রতিপালনের চল রয়েছে। এছাড়া, শরৎ আর বসন্তকালে চীনে রাজকীয় আয়োজনে কবুতর ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যই এতো দাম দিয়ে এই কবুতরটি কেনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

  • ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার ম্যাচও ভেস্তে গেল

    ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার ম্যাচও ভেস্তে গেল

    বিশ্বকাপ প্রস্তুতিতে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৭ রানের বিশাল জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

    অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষেই নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ।

    রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামে দল দুটি। যদিও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ভেস্তে গেল ম্যাচটি। ব্রিসটলের কাউন্টি গ্রাউন্ডে এদিন টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৮.২ ওভার পর্যন্ত খেলা মাঠে গড়ানোর পর বৃষ্টি হানা দেয়। প্রায় ৪০ মিনিট পর বৃষ্টি থামলে আবারও মাঠে নামের দুই দলের খেলোয়াড়রা। মাত্র ৭ বল পর বৃষ্টি ফিরে এলে আবারও মাঠ ছাড়তে হয় সবাইকে।প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বৃষ্টি থামলে ৩১ ওভার করে দুই পক্ষে খেলার সিদ্ধান্ত নেয়া হয়।

    ১২.৪ ওভার পর্যন্ত খেলা গড়াতে আবারও বৃষ্টি শুরু হয়।কোনো উইকেট না হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। ৪৬ বলে ৫১ রানে  অপরাজিত থাকেন হাশিম আমলা। তার সঙ্গে ক্রিজে ছিলেন ৩০ বলে ৩৭ রান করা কুইন্টন ডি কক।প্রায় আধাঘণ্টা অপেক্ষার পর বৃষ্টি থামার সম্ভাবনা না দেখায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় দায়িত্ব রত আম্পায়াররা।

    এদিন কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে একই কারণে।

  • বিমান দেরি করায় মন্ত্রীর পদত্যাগ

    বিমান দেরি করায় মন্ত্রীর পদত্যাগ

    উড়োজাহাজের একটি ফ্লাইট দেরি করানোর ঘটনায় পদত্যাগ করেছেন মেক্সিকোর পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী জোসেফা গঞ্জালেস-ব্ল্যাঙ্কো।

    সম্প্রতি তার কারণে একটি উড়োজাহাজের উড্ডয়নে নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট দেরি হওয়ায় সমালোচিত হন তিনি। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি। এরইমধ্যে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

    জোসেফা গঞ্জালেজ-ব্লানকো লিখেছেন, তিনি কোনো আত্মপক্ষ সমর্থন করবেন না। মেক্সিকোকে সত্যিকার অর্থে বদলে দিতে গেলে সাম্য ও ন্যায়বিচারের সমন্বয়ের কোনো বিকল্প নেই। কারো বিশেষ কোনো সুবিধা পাওয়া উচিৎ নয়, সেটা যদি কোনো কাজের জন্যও হয়, তবু বেশিরভাগ মানুষকে অসুবিধায় ফেলে বিশেষ কারো বিশেষ কোনো সুবিধা পাওয়া উচিত নয়।

    গত ১ ডিসেম্বর দায়িত্ব নেয়ার পর লোপেজ ওব্রাদার ঘোষণা দেন, তার সরকারে কেউ বিশেষ কোনো সুবিধা পাবেন না, কেউ দুর্নীতি করতে পারবেন না।

    মেক্সিকোর প্রেসিডেন্ট নিজেও এখন তার সঙ্গে কোনো দেহরক্ষী রাখেন না এবং কোথাও ভ্রমণে তিনি বাণিজ্যিক বিমান ব্যবহার করেন।

  • বিভিন্ন রাজ্যে বুথ লুট করেছে বিজেপি: মমতা

    বিভিন্ন রাজ্যে বুথ লুট করেছে বিজেপি: মমতা

    ছিলেন অন্তরালে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পরে সংবাদ মাধ্যমের সামনে এলেন তিনি। আসন কমলেও ভোট বেড়েছে তার— আগের লোকসভা নির্বাচনের হিসেব তুলে ধরে এমনই দাবি করলেন।

    প্রবল সাম্প্রদায়িক মেরুকরণ ঘটানোর অভিযোগও তুলেছেন বিজেপির বিরুদ্ধে। সরাসরি তুললেন টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ। আর তার সঙ্গে জুড়লেন ‘সেটিং’ তত্ত্ব। কমিশনের সঙ্গে যোগসাজশে বিভিন্ন রাজ্যে বুথ লুঠ করেছে বিজেপি আর বাংলায় বিভিন্ন আসনে এক লাখ করে ভোট ‘প্রোগ্রামিং’ করে রাখা হয়েছিল— তার সন্দেহ এই রকমই। খবর আনন্দবাজারের

    তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করেছেন স্থানীয় গণমাধ্যমের কাছে।

    এর আগে ভোটের ফলাফল শেষে যা বলেছিলেন মমতা বলেছিলেন, তাতে কিন্তু তৃণমূলের বা তার সরকারের পক্ষে কোনও খামতির স্বীকারোক্তি রইল না। বিজেপির কাছে বড় ধাক্কা খাওয়ার অজুহাত হিসেবে ঘুরে ফিরে বারবারই বরং উঠে এলো নানা রকম চক্রান্ত ও অশুভ আঁতাতের তত্ত্ব।