Category: আন্তর্জাতিক

  • কাশ্মীরে ব্যাপক গোলাগুলি, নিহত ৫

    কাশ্মীরে ব্যাপক গোলাগুলি, নিহত ৫

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দেশটির আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের তুমুল সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার কাশ্মীরের বিভিন্নস্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছেন।

    কাশ্মীরের গত ৩০ বছরের সহিংসতায় নতুন মাত্রা যোগ করেছে বৃহস্পতিবারের এই প্রাণহানির ঘটনা। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জেলায় দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর গাড়ি বহরে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনের প্রাণহানির ঘটনার পর থেকে কাশ্মীরে ব্যাপক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    হামলার জবাব দিতে যেকোনো ধরনের পদেক্ষেপ নেয়ার স্বাধীনতা দেশটির সামরিক বাহিনীকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন থেকে প্রায় প্রত্যেকদিন কাশ্মীরের গ্রামে গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করে আসছে নিরাপত্তাবাহিনী। অনেক সময় সহিংসতার মুখোমুখিও হতে হয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।

  • কাতারে কুরআন প্রতিযোগিতায় ৪০০ জনকে পেছনে ফেলে বাংলাদেশী হেদায়েত উল্লাহর ১ম!

    কাতারে কুরআন প্রতিযোগিতায় ৪০০ জনকে পেছনে ফেলে বাংলাদেশী হেদায়েত উল্লাহর ১ম!

    কাতারে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজ হেদায়েত উল্লাহর প্রথম স্থান অর্জন করেছে।কাতার ধর্ম মন্ত্রণালয় এর অধিনে আয়োজিত

    দারুস সালাম হিফজুল কুরআন প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের এই ক্ষুদে হাফেজ হেদায়েত উল্লাহ।হাফেজ হেদায়েত উল্লাহ দেশের খ্যাতিমান

    ক্বারী হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকা যাত্রাড়ীস্থ তাহফিজুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদরাসার ছাত্র। কাতার ধর্ম মন্ত্রণালয় এর অধিনে আয়োজিত দারুস সালাম কুরআন প্রতিযোগিতা প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

    ২ জুন স্থানীয় সময় রাত ৭টায় কাতারের দোহায় মসজিদে দারুস সালামে কাতারে শায়খ ডক্টর মুওয়াফী আজাব তার হাতে পুরস্কার তুলে দেন।হেদায়েত উল্লাহর হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে গত মে মাসের প্রথম দিকে দোহা যায়। সেখানে ৪০০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ১ম স্থান অর্জন করে সে। হেদায়েত উল্লাহ কুমিল্লার মুরাদনগরের হাফেজ মাওলানা হেমায়েত উল্লাহর সন্তান, যিনি কাতারের একটি মসজিদে ইমাম!

  • ইংল্যান্ডের ওর্থিংয়ের প্রথম নারী মুসলিম কাউন্সিলর বাংলাদেশি হেনা চৌধুরি

    ইংল্যান্ডের ওর্থিংয়ের প্রথম নারী মুসলিম কাউন্সিলর বাংলাদেশি হেনা চৌধুরি

    ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সের উপকূলীয় শহর ওর্থিং থেকে প্রথম নারী মুসলিম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত নারী হেনা চৌধুরি।

    হেনা ওর্থিংয়ের গ্যাসফোর্ড ওয়ার্ড থেকে ১ হাজার ২১৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের ঝানু রাজনীতিবিদ ব্রায়ান টারনার পেয়েছেন ৩০০ ভোট। দ্য আরগুস, ওর্থিং হেরাল্ড

    ওর্থিং অ্যাসেম্বলি হলে নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হচ্ছিল সমর্থকদের উল্লাসে আনন্দে কেঁদে ফেলেন হেনা। তিনি বলেন, ‘আমি ভাষা হারিয়েছি। আমি ভাবি নি প্রথম এশিয়ান বাংলাদেশি নারী ও একজন মুসলিম হিসেবে গ্যাসফোর্ডে প্রবেশ করতে পারব, রেকর্ড ভাঙব।’

    হেনা আরো বলেন, ‘আমরা সবাই আজকের এই বিজয়ের জন্য অনেক পরিশ্রম করেছি। সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টা আমি ভোটকেন্দ্রে ছিলাম। আমি চাই নি একজন ভোটারও এসে দেখুক কোন প্রার্থী ভোটকেন্দ্রে নেই।

    সেখানে সবার ভালবাসা ও সমর্থন দেখেছি। তারা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন আমি এখন তাদের তা ফেরত দেব। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, যদি আমি নাও জিততে পরি তবু আমি খুশি, কারণ মানুষের কাছ থেকে যে সম্মান পেয়েছি তা অভাবনীয়।’

    হেনা জানান, ‘আমাকে বলা হয়েছিলো আমি অনেক শক্তিশালী বিরোধী প্রার্থীর বিরুদ্ধে লড়ছি। কিন্তু অনেক ইতিবাচক মানুষ রয়েছেন, যাদের ভালবাসা ও শ্রদ্ধার কারণে আজ আমি এখানে। তাদের প্রত্যেককে সাহায্য করার জন্য এখন আমি প্রস্তুত।’

    বৃহস্পতিবারের নির্বাচনে জয় পাওয়া ৫ লেবার প্রার্থীর মধ্যে একজন হেনা, যাদের মধ্যে চারজনই নারী। ওর্থিংয়ের ২২ জন কাউন্সিলরের লেবার দল থেকে রয়েছেন ১০জন,

    কনজারভেটিভ দলের ৭ জন কাউন্সিলর, তিন জন লিবারেল ডেমোক্রেট, একজন ইউকিপ ও একজন স্বাধীন প্রার্থী । লেবার দলের বেচি কপার বলেন, ‘আমাদের বেশিরভাগ কাউন্সিরলই নারী, তারা চিরায়ত ধারা ভেঙ্গেছেন, হেনার বিজয় সত্যিকার অর্থেই চমৎকার।’

  • ৭ কারণে ২০৩০ সালে ভারতের চেয়ে ধনী হবে বাংলাদেশ; স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর গবেষণা

    ৭ কারণে ২০৩০ সালে ভারতের চেয়ে ধনী হবে বাংলাদেশ; স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর গবেষণা

    অর্থনীতির বিচারে আগামী দশক হবে এশিয়ার এবং এই মহাদেশের দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান হবে খুবই উল্লেখযোগ্য।প্রতিবেদনে বলা হয়েছে আগামী দশকে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ এবং পুরো দশক ধরে এই ধারা অব্যাহত থাকবে। এশিয়ার এই দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার, ফিলিপিন। ২০৩০ সালের মধ্যে ভারতের চেয়ে ধনী দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে।

    গবেষণাটি পরিচালনা করেছেন ব্যাংকের ভারত-ভিত্তিক গবেষণা শাখার প্রধান মাধুর ঝা এবং সারা বিশ্বে ব্যাঙ্কটির প্রধান অর্থনীতিবিদ ডেভিড ম্যান।তারা গবেষণায় বলেছেন, ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে সবচেয়ে বেশি, কারণ এসব দেশের লোকসংখ্যা হবে বিশ্বের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ।

    প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল জনসংখ্যা ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। অন্যদিকে স্বাস্থ্য ও শিক্ষাখাতের বিনিয়োগ থেকে সুফল পেতে শুরু করবে বাংলাদেশ যা তাদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে।

    এশিয়াতে এই পরিবর্তন ঘটতে শুরু করেছে ২০১০ সাল থেকে। তখন থেকেই স্ট্যানডার্ড চার্টার্ড ব্যাংক এশিয়ার এই দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নজর রাখতে শুরু করে বলে গবেষণায় বলা হয়েছে।

    গবেষণায় জানানো হয়, মাথাপিছু আয়ের হিসেবে আগামী এক দশকে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। ব্যংকটি বলছে, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১,৬০০ ডলার ২০৩০ সালে এই আয় দাঁড়াবে ৫,৭০০ ডলার।অন্যদিকে বর্তমানে ভারতে মাথাপিছু আয় ১,৯০০ ডলার কিন্তু ২০৩০ সালে হবে ৫,৪০০ ডলার যা বাংলাদেশের থেকে ৩০০ ডলার কম।

    গবেষণায় আরো বলা হয়েছে, মাথাপিছু আয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগতি ঘটবে ভিয়েতনামে। ২০৩০ সালে দেশটির মাথাপিছু আয় দাঁড়াবে ১০,৪০০ ডলার হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।এছাড়া মিয়ানমারে বর্তমানে মাথাপিছু আয় ১,৩০০ ডলার এবং ২০৩০ সালে তাদের এই আয় দাঁড়াবে ৪,৮০০ ডলার।

  • হিন্দু কখনও জঙ্গি হতে পারে না :দাবি মোদির

    হিন্দু কখনও জঙ্গি হতে পারে না :দাবি মোদির

     ভারতের লোকসভার নির্বাচনে ব্যাপক তর্ক-বিতর্ক হচ্ছে। একে অপরকে কাঁদা ছোড়াছোড়ি হচ্ছে।
     
    স্বাধীন ভারতের প্রথম জঙ্গি নাথুরাম গডসে একজন হিন্দু ছিলেন বলে মন্তব্য করেছিলেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া কমল হাসান। তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল মক্কাল নিধি মাইয়াম (এমএনএম)।
     
    মঙ্গলবার তার বক্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদী দাবি করেন, একজন হিন্দু কখনও জঙ্গি হতে পারে না।
     
    ‘গেরুয়া সন্ত্রাস’ নিয়ে বারবার সরব হয়েছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। ভোপাল কেন্দ্রে সেই দিগ্বিজয়ের বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করেছে বিজেপি। তা নিয়েও অনেক বিতর্ক হয়েছে। এরই মধ্যে ফের হিন্দু সন্ত্রাস প্রসঙ্গ উসকে দিয়েছেন হাসান। এই মন্তব্যের জেরে এ দিন হাসানের বিরুদ্ধে এফআইআর করেছে তামিলনাড়ু পুলিশ। তার বিরুদ্ধে ধর্মীয় আবেগে আঘাত করা ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতায় উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে।
     
    হাসানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় ও হিন্দু সেনার এক কর্মী। হাসানের মন্তব্যের পর তার ‘জিভ কেটে নেয়া উচিত’ বলে মন্তব্য করেছিলেন এডিএমকে নেতা ও রাজ্যের মন্ত্রী এ অরুণাচলম।
     
    মঙ্গলবার এক সাক্ষাৎকারে মোদি বলেন, ‘কমল হাসানের জ্ঞান আমার চেয়ে বেশি হতে পারে। আমার সীমিত জ্ঞান বলে যে, হিন্দু কখনও জঙ্গি হতে পারেন না। আবার জঙ্গি কখনও হিন্দু হতে পারে না’
     
    বিজেপির হিন্দুত্ব-প্রচারের মোকাবিলায় সন্ন্যাসীদের দিয়ে যজ্ঞ করিয়েছেন দিগ্বিজয়। মধ্যপ্রদেশের খান্ডোয়ার সভায় মোদি বলেন, ‘এরা এখন যজ্ঞ করাচ্ছেন, উপবীত দেখাচ্ছেন। কিন্তু এরাই গেরুয়ার উপরে সন্ত্রাসের তকমা লাগাতে চেয়েছেন।’
     
    অনেকের মতে, মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তকে প্রার্থী করা নিয়ে প্রশ্নেও এ দিন দলীয় অবস্থান স্পষ্ট করেছেন মোদি।
  • সন্ত্রাসীদের জন্ম দেয় ইসরাইল আর দোষ চাপে মুসলিমদের ঘাড়ে

    সন্ত্রাসীদের জন্ম দেয় ইসরাইল আর দোষ চাপে মুসলিমদের ঘাড়ে

    মধ‍্যপ্রাচ‍্যে সন্ত্রাসীদের জন্ম দেয় ইহুদীবাদী ইসরাইলে,দোষ চাপে মুসলিম সম্প্রদায়ের ঘাড়ে সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বাসিনা শাবান একথা বলেছেন।

    তিনি আরও বলেন,সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লিবিয়ায় সন্ত্রাসবাদের উৎস হচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

    তিনি  সিরিয়ার বার্তা সংস্থা সানাকে এ কথা বলেছেন। বাসিনা শাবান আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় আহত আইএস জঙ্গিদেরকে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়েছে এবং এখনও তাদের প্রতি সমর্থন দিচ্ছে।

    তিনি বলেন, ইহুদিবাদীদের ছড়িয়ে দেওয়া সন্ত্রাসবাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভেঙে দেওয়া। তবে তাদের এই অশুভ লক্ষ্য বাস্তবায়িত হবে না।

    সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, প্রতিরোধ সংগ্রামের মূলেই রয়েছে ফিলিস্তিন ইস্যু এবং তা ভবিষ্যতেও প্রধান ইস্যু হিসেবে থাকবে।

  • ক্ষমতায় এলে দাঙ্গার তদন্ত, মোদিকে মমতার হুঁশিয়ারি

    ক্ষমতায় এলে দাঙ্গার তদন্ত, মোদিকে মমতার হুঁশিয়ারি

    কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘টাইম’ ম্যাগাজিন নরেন্দ্র মোদিকে ভারত বিভাজনের হোতা বলে হেডলাইন করেছিল। এবার বিজেপির হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

    চরম হুঁশিয়ারি  উচ্চারণ করে যাদবপুরের সভামঞ্চ থেকে মমতা বললেন, ‘মোদি আর অমিত শাহ- ওরা সব দাঙ্গাবাজ। এরা নাকি ক্লিনচিট পেয়েছে দাঙ্গার মামলা থেকে। ঐ ক্লিনচিটে কিছু হবে না। আবার খোলা হবে সব। হবে তদন্ত।’ এই হুঙ্কারের মধ্য দিয়ে মমতা জানান দিলেন, কেন্দ্রে তৃণমূল ক্ষমতাশালী হলে মোদির বিরুদ্ধে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে তৃণমূল।

    তিনি বলেছেন, বাংলায় একটু হিন্দু-মুসলিম, এনআরসি করার হুমকি দিয়ে কিছু করতে পারবেন না। গোল্লা পাবেন। অমিত শাহর নাম না করে তিনি বলেন, ‘যারা বাঙালিকে কাঙাল বলে, তাদের কান ধরে উঠবস করা উচিত। জানা যায়, বিজেপির সভাপতি অমিত শাহ যেদিন কলকাতায় রোড শো করলেন, সেদিনই নরেন্দ্র মোদির চরম সমালোচনা করলেন মমতা ব্যানার্জি।

    এর আগে অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘মাথা মোটা লোক। নরেন্দ্র মোদির রাইট হ্যান্ড, অর্ধশিক্ষিত। মাথায় কিচ্ছু নেই। শুধু দাঙ্গা লাগাও। টাকা ঢেলে দাঙ্গা লাগিয়ে এসো।’

  • রমজানে যৌন আবেদনময়ী পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত

    রমজানে যৌন আবেদনময়ী পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত

    পবিত্র রমজান মাসে জনসম্মুখে যৌন আবেদনময়ী পোশাক পরা ও অশালীন আচরণের দায়ে মালয়েশিয়ায় কেলান্তান প্রদেশে অভিযান চালিয়ে ৩৯ নারীকে চপেটাঘাত করা হয়েছে। দেশটির ইসলামিক কল্যাণ ও ধর্মীয় বিভাগ (জেএএইচএআইকে) ওই নারীদের এ শাস্তি দিয়েছে।

    ইসলামিক কল্যাণ ও ধর্মীয় বিভাগের প্রধান পরিচালক মোহাম্মদ ফাদজুলি মোহাম্মদ জাইন বলেছেন, রোববার নোটিশ জারি করে দীর্ঘ ৯ ঘণ্টার অভিযান চালিয়ে ওই নারীদের চপেটাঘাত করা হয়।

    তিনি বলেন, জেএএইচএআইকে, কোটা বারু পৌর পরিষদ (এমপিকেবি), রাজ্যের ওয়েলফেয়ার দফতর ও পুলিশসহ আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থার ৭০ জন সদস্য ওই অভিযানে অংশ নেন; যা রোববার রাত সাতটার দিকে শেষ হয়।

    মোহাম্মদ ফাদজুলি মোহাম্মদ জাইন বলেছেন, সকাল ১০টা থেকে প্রদেশের বিভিন্ন স্থানে ওই অভিযান শুরু হয়। অভিযানের সময় ৩৯ নারীকে চপেটাঘাত করা হয়েছে। এছাড়া আরো ৮ নারীকে এ ধরনের আচরণ ও পোশাক না পরার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। ওই নারীদের ইসলামিক কল্যাণ ও ধর্মীয় বিভাগের কাউন্সেলিং করা হয়।

    তিনি বলেন, জনসম্মুখে যৌন আবেদনময়ী পোশাক না পরতে ৮ নারীকে সতর্ক করে দেয়া হয়। ফাদজুলি বলেন, অভিযানের সময় রোজা না রেখে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করার সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    শরীয়াহ আইনের লঙ্ঘনকারীদের ধরতে সব সময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

  • সাবধান যুদ্ধে জড়াবেন না, মার্কিনদের ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা

    সাবধান যুদ্ধে জড়াবেন না, মার্কিনদের ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা

    ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে পারস্য উপসাগরে যুদ্ধের বিষয়ে সাবধান করেছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্বল্প সময়ের নোটিশে সম্প্রতি পারমাণবিক চুক্তি নিয়ে তাঁর দেশের সঙ্গে ইরানের সম্পর্কের টানাপোড়েনের বিষয়ে অবিহিত করতে সোমবার ব্রাসেলস সফর করেছেন।

    সোমবার সন্ধ্যায় ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে তাঁর দেশের সংঘাতময় পরিস্থিতি নিয়ে কথা বলতে এসেছিলেন। ইউরোপিয়ান ইউনিয়নের তিন দেশ যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স, যারা প্রথম থেকেই পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ও যুদ্ধের বিষয়ে সাবধান করেছে।

    জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস তাঁর মার্কিন প্রতিপক্ষ পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে যুদ্ধের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘পারমাণবিক চুক্তি আমাদের নিরাপত্তার জন্য প্রয়োজন।’ ব্রাসেলসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক শেষে জানান, ‘আমরা ইরানে কোনো রকম সামরিক অভিযান চাই না।’

    জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস আরও স্পষ্ট করে বলেন, ‘আমরা মার্কিনদের চাপের কাছে নতিস্বীকার করব না। আমরা ইউরোপীয় দেশগুলো পুরোপুরি একমত যে আমাদের নিরাপত্তার কারণেই পারমাণবিক চুক্তির প্রয়োজন। জার্মানির সরকার খুবই উদ্বিগ্ন যে পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে।’

    একইভাবে বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেন, ‘কোনো দুর্ঘটনা ক্রমেও যেন পারস্য উপসাগরে কোনো রকম সংঘাত সৃষ্টি না হয়। সময় নিয়ে আমাদের বুঝতে হবে উভয় পক্ষ বিষয়টি নিয়ে কী ভাবছেন।’

    ২০১৮ সালের ৪ মে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি বা জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা (জসিপিওএ) থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র আবার ইরানের প্রতি অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করেছে এবং অন্যদেরও এই অবরোধে শামিল হওয়ার জন্য চাপ সৃষ্টি করছে।

    ইরান ২০১৫ সালে ছয় পারমাণবিক ক্ষমতাধর দেশের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। শুধু যুক্তরাষ্ট্র ছাড়া সবাই এই পারমাণবিক চুক্তিটি রাখার পক্ষে।

    সম্প্রতি যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর অভিমুখে দুটি মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ও ইউএসএস আরলিংটন যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। গত রোববার ওমান উপসাগরে চারটি বাণিজ্যিক জাহাজে নাশকতামূলক হামলার পর ওই এলাকার পরিস্থিতি আরও অশান্ত হয়েছে। তবে কারা জাহাজগুলোতে নাশকতামূলক হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী সালিদ আল ফালহ বলেছেন, তাঁদের দুটি তৈলবাহী ট্যাংকার এই নাশকতায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস, ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কাছে আবেদন করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য উপকূলে যুদ্ধজাহাজ পাঠিয়ে তার মিত্রদের সঙ্গে যোগাযোগ করছে। তবে কোনোমতেই যেন ২০০৩ সালে ইরাকের সঙ্গে যুদ্ধের পুনরাবৃত্তি না ঘটে।

  • ভিক্ষা করেই মাসে ২৩ লাখ

    ভিক্ষা করেই মাসে ২৩ লাখ

    এক মাসে ভিক্ষা করে ২৩ লাখ টাকা (১ লাখ দিরহাম) আয় করেছেন এক ব্যাক্তি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই শহর থেকে তাকে আটক করা হয়েছে। শনিবার এক ভিক্ষাবিরোধী সমাবেশে এ কথা জানায়েছে  দুবাই পুলিশ।

    এ সময় পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার আবদুল হামিদ আবদুল্লা আল হাসিমি বলেন, ওই ভিক্ষুক কোনো পর্যটন কোম্পানির মাধ্যমে ভ্রমণ ভিসায় দুবাইতে এসেছেন। টুরিস্ট কোম্পানির মাধ্যমে কোনো ব্যক্তি দুবাই এসে ভিক্ষাবৃত্তি করলে ওই প্রতিষ্ঠানকে ২ হাজার দিরহাম জরিমানা করা হবে। আর এই কাজের পুনরাবৃত্তি হলে তাদের কালোতালিকাভুক্ত করা হবে।

    এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, শুধু এই ব্যক্তিই না, সম্প্রতি ভিক্ষা করে মোটা অংকের অর্থ আয় করা এক নারীকেও গ্রেপ্তার করে পুলিশ। তিনি সঙ্গে এক শিশু ও এক নবজাতক নিয়ে ভিক্ষা করছিলেন।

    পুলিশের এই কর্মকর্তা জানান, রমজানকে লক্ষ্য করে দুবাইয়ে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়। এ সময় তারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভিক্ষা করে থাকে। এটা রোধে কাজ করে যাচ্ছে দুবাই পুলিশ।

    গত কয়েক বছর ধরেই দুবাইতে ভিক্ষুক গ্রেপ্তারের সংখ্যা কমে আসছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। ২০১৮ সালে শহরটি থেকে গ্রেপ্তার হয় ২৪৩ ভিক্ষুক। ২০১৭, ২০১৬ ও ২০১৫ সালে এই সংখ্যা ছিলো ৬৫৩, ১ হাজার ২১ ও ১ হাজার ৪০৫।