Category: আন্তর্জাতিক

  • ওয়েস্ট ইন্ডিজকে ৩২৮ রানের টার্গেট দিল আইরিশরা

    ওয়েস্ট ইন্ডিজকে ৩২৮ রানের টার্গেট দিল আইরিশরা

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম মুখোমুখিতে হারলেও দ্বিতীয়টিতে বড় টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। শনিবার বিকালে টস জিতে ব্যাট করতে নেমে অ্যান্ডি বলবার্নির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ১২৪ বলে ১৩৫ রান করেছেন বলবার্নি। ওয়ানডেতে এটি তার চতুর্থ সেঞ্চুরি।

    এছাড়া, ওপেনার পল স্টার্লিং ৭৭, কেভিন ও’ব্রাইন ৬৩ ও মার্ক অ্যাডেয়ার ২৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে শেল্ডন কটরেল ১টি, শ্যানন গ্যাব্রিয়েল ২টি, জ্যাসন হোল্ডার ১টি ও জনাথন কার্টার ১টি করে উইকেন নেন।

    সিরিজে দুই দলই নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। এক পয়েন্ট কম নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় অবস্থানে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। এর আগে, সিরিজে প্রথম মুখোমুখিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানে হেরেছিল আয়ারল্যান্ড।

  • গোপনে বিয়ে করছেন রণবীর-আলিয়া

    গোপনে বিয়ে করছেন রণবীর-আলিয়া

    বলিউডে একের পর এক বিয়ে লেগেই আছে। এবার শোনা যাচ্ছে বিরাট-আনুশকা, রণবীর-দীপিকার মতো আলিয়া-রণবীরও নাকি ইতালির লেক কোমোতে বিয়ে করতে চলেছেন। সম্প্রতি বলিপাড়ায় ছড়িয়েছে এমন গুঞ্জন। গোপনেই নাকি বিয়ে সারছেন তারা।

    বেশকিছু সংবাদমাধ্যমে এখবরও প্রকাশিত হয় যে, আলিয়া-রণবীর নাকি ইউরোপে একে অপরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তবে শিগগিরই রণবীর-আলিয়া বিয়ের প্রসঙ্গটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন আলিয়ার মা সোনি রাজদান।

    আলিয়ার মা এক সংবাদ মাধ্যমে বলেন, ‘এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন, পুরোটাই গুজব। আলিয়ার হাতে এই মুহূর্তে তিনটি ছবি । রণবীরও তার আগামী ছবি নিয়ে ব্যস্ত। শিগগিরই ওদের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একসঙ্গে দেখা যাবে।’

    এর আগে রণবীর আলিয়ার সম্পর্ক নিয়ে আলিয়ার বাবা মহেশ ভাট বলেছিলেন,‘ওরা যে একে অপরের সঙ্গে প্রেম করছে এটা বুঝতে আলাদা করে কোনও বুদ্ধির দরকার পরে না। রণবীর ভীষণ ভালো ছেলে। ওরা এই সম্পর্কটা কীভাবে এগিয়ে নিয়ে যাবে এটা ওরাই সিদ্ধান্ত নেবে।

    এতদিনে এটা ঠিকভাবেই বোঝা গেছে রণবীর ও আলিয়ার পরিবার মানুষরা তাদের ভালোবাসার সম্পর্কটাকে বেশ শ্রদ্ধার চোখেই দেখে। রণবীরের বাবা ঋষি কাপুর আলিয়া প্রসঙ্গে বলেন, ‘নীতু ওকে পছন্দ করে, আমিও করি, রণবীরও করে। এখন আনুষ্ঠানিক ভাবে শুধু চার হাত এক হতে বাঁকি।

  • ফাইনালে উঠতে চেন্নাইয়ের দরকার ১৪৮ রান

    ফাইনালে উঠতে চেন্নাইয়ের দরকার ১৪৮ রান

    ফাইনালে উঠার মহাগুরুত্বপূর্ণ লড়াই। কিন্তু এমন এক ম্যাচে দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা স্নায়ুচাপটা ধরে রাখতে পারলেন না। বিশাখাপত্তমে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৯ উইকেটে ১৪৭ রানেই থেমেছে দিল্লির ইনিংস।

    টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দিল্লি। কোনো ব্যাটসম্যানই হাল ধরে খেলতে পারেননি। যা একটু চেষ্টা করেছিলেন দলের সেরা তারকা রিশাভ পান্ত। কিন্তু তার ইনিংসটিও থামে ২৫ বলে ৩৮ রানে।

    ২৭ রান করেন কলিন মুনরো। কিন্তু সেটা মোটেই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ইনিংস ছিল না। ৪ বাউন্ডারি হাঁকিয়েও মুনরো যে খরচ করেন ২৪টি বল। বাকিদের মধ্যে বিশের ঘরও কেউ ছুঁতে পারেননি।

    পৃথ্বি শ ৬ বলে করেন ৫ রান, অধিনায়ক শ্রেয়াস আয়ার ১৩ রান করতে খরচা ১৮ বল, শিখর ধাওয়ান করেন ১৪ বলে ১৮, শেরফান রাদারফোর্ড ১২ বলে ১০ রান-ভরসা করার মতো ব্যাটসম্যানরা যখন এভাবে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন, তখন আর পুঁজি বড় হয় কি করে!

    চেন্নাইয়ের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা আর ড্যারেন ব্রাভো।

  • কাতারে সড়কে ৩ বাংলাদেশির প্রাণহানি, আহত দুই

    কাতারে সড়কে ৩ বাংলাদেশির প্রাণহানি, আহত দুই

    কাতারের আলাদিয়া শহরে গত বুধবার সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিকের প্রাণহানি হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় দোহার হামাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, কাতারে বাস দুর্ঘটনায় নিহত শ্রমিকদের মধ্যে একজন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ি গ্রামের মৃত মোকাদ্দেস ফকিরের ছেলে লিটন। তিনি দুই বছর আগে জীবিকার সন্ধানে কাতার আসেন। দুর্ঘটনায় টাঙ্গাইল ও যশোর জেলার আরও দুই শ্রমিক নিহত হয়েছে, যাদের পরিচয়  তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    নিহত লিটনের বড়ভাই মোনারুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে কাতার থেকে এক আদম ব্যবসায়ী তাকে ফোন করে বাস দুর্ঘটনায় লিটনের নিহতের কথা জানিয়ে ফোন কেটে দেন। পরে আমরা কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

  • বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

    বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

    বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ।  ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে দু’দলকে।

    বৃহস্পতিবার ডাবলিনে বাংলাদেশ সময় বেলা ৩-৪৫ মিনিটে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের কারণে পিচ ঢেকে রাখা হয়। পিচ আর বোলারদের রানিংয়ের জায়গা ঢাকা থাকলেও আউটফিল্ড এরইমধ্যে খেলার অনুপযুক্ত হয়ে পড়ে।

    ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছে। ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড আর ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ।

  • যেভাবে ৩০০ কেজি ওজন কমালেন অমিতা

    যেভাবে ৩০০ কেজি ওজন কমালেন অমিতা

    ৩০০ কেজি থেকে ২১৪ কেজি ওজন কমিয়ে এখন তিনি স্লিমফিট সুন্দরী। বলছি, এশিয়ার সবচেয়ে মোটা নারী তকমাপ্রাপ্ত ভারতের মুম্বাইয়ের অমিতা রজনীর কথা। চার বছরে দুটি অস্ত্রোপচার এবং লাইফস্টাইলে পরিবর্তন এনে ৪২ বছরের অমিতার ওজন এখন মাত্র ৮৬ কেজি।

    ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে অমিতা জানান, অস্ত্রোপচারের আগে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। পোশাক বদলানো বা সামান্য একটু হাঁটার জন্যও প্রয়োজন হতো সাহায্যের। টানা ৮ বছর শয্যাশায়ী ছিলেন তিনি।

    এমনকি এই আট বছরে একদিনও বাড়ির বাইরে বের হননি, দেখেননি সূর্যের আলো। তাকে দেখলেই তার ভাইয়ের ৬ মাস বয়সী ছেলে কাঁদতে শুরু করতো। এখানেই শেষ নয়; মুটিয়ে যাওয়ার পাশাপাশি কিডনির জটিলতা, ডায়াবেটিস এবং শ্বাসকষ্ট ছিল তার।

    বেরিয়াট্রিক সার্জন ডা. শশাঙ্ক শাহ জানান, ভারতের লীলাবতী এবং হিন্দুজা হাসপাতালে দুবার বেরিয়াট্রিক সার্জারি হয় তার। অস্ত্রোপচারের পর ৩০ দিন চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছিলেন তাকে। এ সময় ফিজিওথেরাপি এবং ব্রিদিং এক্সারসাইজও চলতো।

    উল্লেখ্য, ৩০০ কেজি থেকে ২১৪ কেজি ওজন কমিয়ে অমিতা এখন নিজের মতো করে জীবনকে উপভোগ করছেন। পেছনে ফেলে আসা দুর্বিষহ স্মৃতি ভুলে অমিতার মনে হয় তিনি স্বর্গে বাস করছেন। সুস্থ হওয়ার পর ঘুরে দেখছেন ভারতের বিভিন্ন প্রান্ত।

  • মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান

    মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান

    মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য যাত্রীদের প্রাণ রক্ষা হলেও উড়োজাহাজটির পাইলট শামীম আহত হয়েছেন।

    বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ উড়োজাহাজ যাত্রী নিয়ে ইয়াঙ্গুন যাচ্ছিল। সন্ধ্যায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এর আগে বেলা ৩টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে উড্ডয়ন করে। আর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই উড়োজাহাজে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।

    ছিটকে পড়া উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

    উড়োজাহাজটি ছিটকে পড়ে পাইলট আহতের তথ্য নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, যাত্রীরা অক্ষত আছেন। তবে কয়েকজন যাত্রী হয়তো সামান্য ব্যথা পেয়েছেন। পাইলট ও যাত্রীদের চিকিৎসার জন্য ঢাকা থেকে চিকিৎসক পাঠানো হচ্ছে।

  • মমতা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ

    মমতা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ

    ভারতের চলতি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবাংলায় এসে যতোই হিন্দুত্বের তাস খেলছেন, এর মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ধর্ম নিরপেক্ষতা। তিনি যে নিজেকে ভারতের মাটিতে সর্বধর্ম সমন্বয়ের স্তম্ভ হিসেবে প্রমাণ করতে চাইছেন, তার প্রমাণ দিয়ে চলেছেন বারংবার।

    মঙ্গলবার পশ্চিমবঙ্গের লাল মাটির দেশ বাঁকুড়ার রানীবাঁধে এক জনসভায় মমতা হিন্দু ধর্মের স্তোত্র পাঠের পাশাপাশি মুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে ওঠেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)। একইসঙ্গে তিনি খ্রিস্টান ধর্মের প্রতিও শ্রদ্ধা জানান।

    এদিন মমতা সাফ জানিয়ে দেন, ‘আমি হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি তবে আমি মোদি-শাহদের হিন্দুত্বকে মানি না। তাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে চাই না।’

    সম্প্রতি মমতার গাড়িবহরের সামনে কয়েকজন যুবক ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ায় বেজায় রেগে যান মমতা। যা নিয়ে জয় শ্রীরাম রাজনীতিতে পশ্চিমবঙ্গ এখন সরগরম। বিজেপির নেতারা বারংবার মমতাকে ‘জয় শ্রীরামের’ খোঁচা মেরে হিন্দুত্বকে আঁকড়ে ধরে তীব্র আক্রমণ শানাচ্ছেন। আর বিজেপি নেতাদের সেই আক্রমণের কাছে মাথা না নুইয়ে মমতা প্রতিটি জনসভায়ই সর্বধর্মের ওপর জোর দিয়ে বক্তব্য দিচ্ছেন।

    বাঁকুড়ার সভা থেকে মোদি ও অমিত শাহদের কটাক্ষ করে জানিয়ে দেন মমতা, ‘তোমরা  যাকে মানবে, আমি তাকে মানব না। বিজেপির স্লোগান (জয় শ্রীরাম) আমি মরে গেলেও আমার মুখ থেকে বের হবে না।

    এদিন মমতা পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, আগে এই রাজ্যের বিজেপি নেতারা একটা বিড়ি ধরিয়ে তিনবার ফুঁকতো, এখন তারা টাকার কুমির বনে গেছেন। এবারের নির্বাচনে মানুষ যাতে বিজেপিকে ভোট না দেয় তার আবেদন জানিয়ে মমতা বলেন, সারা বছর আমরাই আপনাদের পাশে থাকি, আর ভোট এলেই ওরা (বিজেপি) দিল্লি থেকে উড়ে আসে। তাই ওদের একটি ভোটও নয়।

  • চার্জার লাইটে স্বর্ণ, শাহ আমানত বিমানবন্দরে আটক চীনা নাগরিক

    চার্জার লাইটে স্বর্ণ, শাহ আমানত বিমানবন্দরে আটক চীনা নাগরিক

    চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ২৪টি স্বর্ণসহ এক চীনা নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

    বুধবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফ্যান রংগুই নামের ওই যাত্রী চট্টগ্রাম পৌঁছানোর পর তাকে সন্দেহবশত তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয।

    চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

    কাস্টমস কর্মকর্তারা জানান, বুধবার সকাল সোয়া ৭টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে শাহ আমানত বিমানবন্দরে নামেন ফান রঙগুই নামে এক চীনা নাগরিক। এ সময় তার তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় তার কাছে থাকা একটি চার্জার লাইট পরীক্ষা করে আড়াই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে গণমাধ্যমকে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

  • এই প্রথম একসঙ্গে অমিতাভ ও ইমরান হাশমী

    এই প্রথম একসঙ্গে অমিতাভ ও ইমরান হাশমী

    মার্চে ‘বদলা’র পর আরও একটি থ্রিলার সিনেমায় দেখা যাবে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। নাম ঠিক না হওয়া এই ছবিটি তামিল ও হিন্দি ভাষায় তৈরি হচ্ছে। রুমি জাফরির পরিচালনায় এই সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করছেন বলিউড সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমী।

    ভারতীয় গণমাধ্যম জানায়, সিনেমাটিতে অমিতাভ বচ্চনকে অবসরপ্রাপ্ত আইনজীবির ভূমিকায় দেখা যাবে। ইমরানকে পাওয়া যাবে বিজনেস টাইকুনের চরিত্রে। আগামী ১০ মে থেকে মুম্বাইয়ে ছবির শ্যুটিং শুরু হচ্ছে ।  ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ অভিনয় করছেন অন্নু কাপুর। ১২ জুনের মধ্যে শ্য়ুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

    ছবির প্রযোজক আনন্দ পন্ডিত সিনেমাটির গল্প নিয়ে গণমাধ্যমকে জানান, ছবিটিতে এক দল পুরনো বন্ধুর গল্প দেখানো হবে।  যারা প্রত্যেকেই অবসরপ্রাপ্ত আইনজীবী। তারা ভারতের শিমলার একটি বাংলোতে সবাই দেখা করেন এবং সময় কাটাতে একটা সাইকোলজিক্যাল গেম শুরু করেন। আর সেই গেম নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।