Category: আন্তর্জাতিক

  • ঘুমন্ত নারীকে ধর্ষণ: ৫ বছরের জেল অস্ট্রেলিয়ান ক্রিকেটারের

    ঘুমন্ত নারীকে ধর্ষণ: ৫ বছরের জেল অস্ট্রেলিয়ান ক্রিকেটারের

    ধর্ষণের প্রমাণ মেলায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যালেক্স হেপবার্নকে ৫ বছরের জেল দিয়েছে হেয়ারফোর্ড ক্রাউন কোর্ট। উস্টারশায়ারের এই অলরাউন্ডারের বিরুদ্ধে সতীর্থের ঘরে এক ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল।

    ২৩ বছর বয়সী হেপবার্নের যে জেল হবে, সেটি চলতি মাসের শুরুতে আদালতে ট্রায়ালের পরই বোঝা গিয়েছিল। ২০১৭ সালের এপ্রিলে ওই ধর্ষণের ঘটনায় তিনি দোষী প্রমাণিত হন।

    উস্টারশায়ার ক্রাউন কোর্টে চারদিনের ট্রায়ালে বেরিয়ে এসেছে, কিভাবে নারীদের বাগে এনে ‘যৌনতা বিষয়ক’ ম্যাসেজ দিয়ে শারীরিক সম্পর্কের দিয়ে নিয়ে যেতেন হেপবার্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন কাজের সঙ্গী ছিলেন সতীর্থ জো ক্লার্কও।

    ঘটনার দিন সতীর্থ জো ক্লার্কের ঘরেই ফ্লোরে ম্যাট্রেসে একা ঘুমিয়ে ছিলেন ওই নারী। সেই সুযোগে হেপবার্ন ওই ঘরে ঢুকে পড়েন এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।

    ঘুমের ঘোরে থাকা ওই নারী প্রথমে ভেবেছিলেন জো ক্লার্কের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু মিনিট দশেক পর তিনি হেপবার্নের মুখটি দেখে আতকে উঠেন। পরে মামলাও করেন ওই নারী। তবে হেপবার্ন দাবি করেছিলেন, দুজনের সম্মতিতেই এমন ঘটনা ঘটেছে।

    সাজা ঘোষণার সময় বিচারক জিম তিন্ডাল বলেন, ‘আমি আপনার উপর এই শাস্তির আরোপ করছি জুরিদের রিপোর্টের ভিত্তিতে। তারা নিশ্চিত হয়েছেন, ধর্ষিতাকে ঘুম থেকে তুলেছিলেন আপনি। কিন্তু তিনি তখনও ঘুমের ঘোরে ছিলেন এবং ভেবেছিলেন আপনি জো ক্লার্ক। আপনি ভেবেছিলেন ওই নারীর জন্য আপনি সৃষ্টার উপহার। আপনি ওই নারীকে মাংসের টুকরো ভেবেছিলেন, একজন মানুষ হিসেবে সম্মান দেননি।

  • টস জিতে বোলিংয়ে দিল্লি, চেন্নাই একাদশে ফিরলেন ধোনি

    টস জিতে বোলিংয়ে দিল্লি, চেন্নাই একাদশে ফিরলেন ধোনি

    চিদাম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতেছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ার।

    জ্বরের কারণে আগের ম্যাচে চেন্নাই একাদশে ছিলেন না অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ফিরেছেন। একাদশে ফিরেছেন ফাফ ডু প্লেসিস আর রবীন্দ্র জাদেজাও।

    দিল্লি একাদশে নেই কাগিসো রাবাদা আর ইশান্ত শর্মা। রাবাদার পিঠের আর ইশান্তের অ্যাঙ্কেলের চোট। তাদের বদলে একাদশে এসেছেন ট্রেন্ট বোল্ট আর সচিথ।

    দুই দলেরই প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। সমান ১২ ম্যাচে সমান ৮ জয়ে ১৬ পয়েন্ট উভয়েরই। তবে রানরেটে এগিয়ে থাকা দিল্লি আছে এক নাম্বারে, চেন্নাই দুইয়ে।

    চেন্নাই একাদশ : ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেদর যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহাার, হরভজন সিং, ইমরান তাহির।

    দিল্লি একাদশ : পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত, কলিন ইনগ্রাম, শেরফান রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, সন্দ্বীপ লামিচানে, অমিত মিশ্র, জে সচিথ, ট্রেন্ট বোল্ট।

  • মোদি ভারতে কথা বলেন আর পাকিস্তানে বসে কাঁপেন ইমরান

    মোদি ভারতে কথা বলেন আর পাকিস্তানে বসে কাঁপেন ইমরান

    ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এবার নিশানায় সরাসরি পাকিস্তান। বিরোধীপক্ষ নয়।

    ভারতের আম্বেদকর নগরের এক জনসভায় যোগী আদিত্যনাথ বলেন,ভারতে যখনই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন পাকিস্তানে ঠাণ্ডা ঘরে বসেও ঘেমে যান পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান।

    মোদিকে আসলে পাকিস্তান ভয় পায়। এমনই বক্তব্য তুলে ধরেন যোগী।

    বুধবার এক জনসভায় তিনি বলেন, মোদির আমলে ভারত যেভাবে পাকিস্তানের ঘরে ঢুকে জবাব দিয়ে এসেছিল, তা অন্য কোনো প্রধানমন্ত্রী করে দেখাতে পারেননি। মোদির নির্দেশেই ভারতীয় সেনা তাদের সাহসিকতার অনন্য নজির রেখেছে।

    যে মঞ্চে বসে যোগী বক্তব্য রাখেন। সেখানে সেই মঞ্চেই বক্তব্য রাখার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে যোগী যখন ভাষণ দিচ্ছিলেন, তখন সেখানে মোদি উপস্থিত ছিলেন না। পরে এসে তিনি পৌঁছান।

    উল্লেখ্য ১২ই মে আম্বেদকর নগর নির্বাচন।

  • ব্যাঙ্গালুরুর বিপক্ষে টস জিতে বোলিংয়ে রাজস্থান

    ব্যাঙ্গালুরুর বিপক্ষে টস জিতে বোলিংয়ে রাজস্থান

    গ্রুপপর্ব প্রায় শেষের পথে। কঠিন সমীকরণের মুখে আইপিএল। দুই দলের প্লে-অফ নিশ্চিত হয়েছে। বাকি দুইটি স্থানের জন্য লড়তে হচ্ছে বাকি ছয় দলকেই।

    এমন এক সমীকরণ মাথায় নিয়েই মুখোমুখি লড়াইয়ে রাজস্থান রয়্যালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান। কারোরই প্লে-অফ নিশ্চিত হয়নি, আবার বাদও পড়েনি কেউ।

    হ্যাঁ, পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকলেও কাগজে কলমে এখনও সম্ভাবনা টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। ১২ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে আট নাম্বারে বিরাট কোহলির দল।

    রাজস্থান রয়্যালসও খুব যে এগিয়ে আছে এমন নয়, তাদের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা তালিকার সাত নাম্বারে।

    রাজস্থান একাদশ : আজিঙ্কা রাহানে, লিয়াম লিভিংস্টোন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, মহীপাল লমরোর, রিয়ান পরাগ, স্টুয়ার্ট বিনি, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাত, বরুণ অ্যারন, ওসানে থমাস।

    ব্যাঙ্গালুরু একাদশ : পার্থিব প্যাটেল, বিরাট কোহলি (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, গুরকিরাত সিং, এবি ডি ভিলিয়ার্স, মার্কাস স্টয়নিস, পবন নেগি, উমেশ যাদব, নভদ্বীপ সাইনি, কুলওয়ান্ত খেজরোলিয়া, ইয়ুজবেন্দ্র চাহাল।

  • অ্যাভেঞ্জার্স এন্ডগেম দেখতে বাংলাদেশি দর্শকের উন্মাদনা, ভিডিও নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার সংবাদ

    অ্যাভেঞ্জার্স এন্ডগেম দেখতে বাংলাদেশি দর্শকের উন্মাদনা, ভিডিও নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার সংবাদ

    মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। শুক্রবার মুক্তি পাওয়া ৩৫০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ ছবিটি এরইমধ্যে আয় করেছে ১.২ বিলিয়ন ডলার। একই দিনে ঢাকার বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ারে স্টার সিনেপ্লক্সেও মুক্তি পায় ছবিটি। ছবিটি ঘিরে বাংলাদেশের দর্শকদের ছিল বাড়তি উন্মাদনা। সেই একটি ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে ভিডিওটি সংযুক্ত করেছে।

    ভিডিও-তে দেখা যায়, ছবিটির টিকেটের জন্য বৃহস্পতিবার ভোর থেকে বসুন্ধরা সিটির সামনে জড়ো হন শত শত দর্শক। একটি টিকেটের জন্য শুরু করেন হুড়োহুড়ি, শত শত লোক টিকেটের জন্য দৌড়ে যান বসুন্ধরা সিটিতে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকার শত শত মানুষ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ টিকেটের জন্য সিনেমা হলের দিকে দৌড়াচ্ছে। কেউবা পানির মধ্য দিয়ে দৌড় দিচ্ছে, আবার কেউ ‘উঁচু স্থান’ টপকিয়ে টিকেট পেতে দৌড়াচ্ছে। দৌড়ে গিয়ে লাইনে টিকেটের জন্য দাঁড়াচ্ছে।

  • সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

    সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

    সিঙ্গাপুরে ‍চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

    তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সম্প্রতি কাঠমান্ডুতে এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) পঞ্চম শীর্ষ সম্মেলনে যোগদান শেষে শনিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সিঙ্গাপুরে ওবায়দুল কাদের সাময়িকভাবে যে বাসায় অবস্থান করছেন, রোববার সন্ধ্যায় সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তথ্যমন্ত্রী। কুশল বিনিময়ের সময় তিনি ওবায়দুল কাদেরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

    চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে গত ৪ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়। ২০ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। ৫ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান। এরপর চিকিৎসকদের পরামর্শে ফলোআপ চিকিৎসাসেবার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন ওবায়দুল কাদের।

  • আযান শুনে বক্তব্য থামিয়ে দিলেন রাহুল গান্ধী

    আযান শুনে বক্তব্য থামিয়ে দিলেন রাহুল গান্ধী

    আযান শুনে শ্রদ্ধা জানালেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী । ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে আমেথিতে ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। এসময় পাশের কোনো মসজিদ থেকে ভেসে আসে আজানের ধ্বনি। সেই ধ্বনি শুনে ভাষণ থামিয়ে দেন রাহুল। আজান থামলে কয়েক মিনিট পর আবারো বক্তব্য শুরু করেন তিনি।

    আমেথিতে বক্তব্য রাখার সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত পাঁচ বছরে দেশে কোনো উন্নয়ন না করায় দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।

    রাহুল গান্ধি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কথাই বলছেন, কিন্তু তিনি মানুষের কাছে যেসব প্রতিশ্রতি দিয়েছিলেন, সে সবের ব্যাপারে কিছু বলছেন না। তিনি কেন তার দেয়া প্রতিশ্রুতিগুলো গত পাঁচ বছরে পূরণ করেননি সে ব্যাপারে জনগণ জানতে চায়।

    আর তিনি যদি জবাব না দেন, তাহলে গত পাঁচ বছরে এসব কিছু না করার কারণে তাকে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

    কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী আমেথি ও রায়ব্রেলিতে অনেকগুলো উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, চৌকিদারজি এ দুই জায়গায় অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষ তার ওপর ভিত্তি করে স্বপ্ন দেখেছিল। কিন্তু মোদি সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন।

    কংগ্রেস সভাপতিকে বলা হয়, অন্য সব মন্ত্রীকে ছেড়ে কেবল মোদিরই কেন এতো সমালোচনা করা হচ্ছে? এর জবাবে তিনি বলেন, গত পাঁচ বছর ধরে শুধু একজনই তো দেশ চালাচ্ছেন, তাই তার কাছেই আমরা এত প্রশ্নের জবাব চাইছি।

  • কোহলির ব্যাঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেললো দিল্লি

    কোহলির ব্যাঙ্গালুরুকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেললো দিল্লি

    টানা দুই ম্যাচ জিতে প্রথমবারেরমত পয়েন্ট টেবিলের তলানী থেকে সাত নম্বরে উঠেছিল বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যদিও, রাজস্থান তাদেরকে আবারও ঠেলে দিয়েছে তলানীতে।

    আজ বিরাট কোহলিদের সামনে সুযোগ ছিল, দিল্লিকে হারিয়ে কেকেআরকে পেছনে ঠেলে আবারও সাত নম্বরে ওঠার। অন্যদিকে নিজেদের মাঠে দিল্লি ক্যাপিটালসের সামনে সুযোগ হচ্ছে, কোহলির ব্যাঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়ার।

    শেষ পর্যন্ত দিল্লির লক্ষ্যই পূরণ হলো। বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ১৬ রানে হারিয়ে দিয়েছে তারা। সে সঙ্গে চেন্নাই সুপার কিংসকে পেছনে ফেলে প্রথমবারেরমত পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো দিল্লির দলটি। ১২ ম্যাচে ৮টি করে জয় নিয়ে দিল্লি এবং চেন্নাই- দুই দলেরই পয়েন্ট সমান ১৬ করে। তবে রান রেটে এগিয়ে থেকে দিল্লিই রয়েছে শীর্ষে।

    ফিরোজ শাহ কোটলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ান এবং অধিনায়ক স্রেয়াশ আয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ব্যাঙ্গালুরুর সামনে ১৮৭ রানের বিশাল স্কোর গড়ে তোলে। ৩৭ বলে ৫০ রান করে আউট হন শিখর ধাওয়ান। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও মারেন তিনি।

    Delhi-1.jpg

    শ্রেয়াস আয়ারও খেলেন ৩৭ বল। তিনি করেন ৫২ রান। ২টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। সেরফানে রাদারফোর্ড শেষ দিকে এসে ১৩ বলে ২৮ এবং অক্ষর প্যাটেল ৯ বলে ১৬ রান করে দিল্লির সংগ্রহকে নিয়ে যান ১৮৭ রানের চূড়ায়।

    জবাব দিতে নেমে বিরাট কোহলি আর পার্থিব প্যাটেল মিলে ঝড়ো সূচনা এনে দেন ব্যাঙ্গালুরুকে। ৫.৫ ওভারে ৬৩ রানের জুটি গড়ে এ দু’জন বিচ্ছিন্ন হন। ১৭ বলে ২৩ রান করে আউট হন বিরাট কোহলি। ২০ বলে ৩৯ রান করেন পার্থিব প্যাটেল।

    এবি ডি ভিলিয়ার্স আউট হন ১৯ বলে ১৭ রান করে। শিবাম দিউবে করেন ১৬ বলে ২৪ রান। কেনরিক্স ক্লাসেন আউট হন ৩ বলে ৩ রান করে। গুরকিরাত সিং ১৯ বলে ২৭ করে আউট হন এবং মার্কাস স্টোইনিজ ২৪ বলে ৩২ রান করে অপরাজিত থেকে যান।

    শেষ পর্যন্ত ব্যাঙ্গালুরুর ইনিংস থেমে যায় ৭ উইকেট হারিয়ে ১৭১ রানে। ম্যাচ শেষে সেরার পুরস্কার জিতে নেন শিখর ধাওয়ান।

  • নিজের যোগ্যতায় বলিউডে টিকে আছি: আরবাজ খান

    নিজের যোগ্যতায় বলিউডে টিকে আছি: আরবাজ খান

    অযোগ্য হলে দু’একটির বেশি সিনেমায় কাজ করার সুযোগ পেতাম না জানিয়ে সালমানের ভাই আরবাজ খান বলেছেন, অনেকেই আছেন, যারা দু’একটি সিনেমায় কাজ করার পর হারিয়ে গেছেন। কিন্তু আমি দীর্ঘদিন বলিউডে টিকে আছি এবং ৭০টির মতো সিনেমায় অভিনয় করেছি। আমার গ্রহণযোগ্যতা আছে বলেই তা সম্ভব হয়েছে, অন্যের জোরে নয়।

    আরবাজ খান বলেন, বলিউডে নিজের যতটুকু অর্জন কিংবা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তার সবটুকু নিজের যোগ্যতায় করেছেন, সালমান খানের জোরে নয়। কঠোর পরিশ্রম, মেধা-যোগ্যতার বলেই তা করতে পেরেছেন বলে সম্প্রতি ভারতীয় মিডিয়াকে জানিয়েছেন আরবাজ খান।

  • ব়্যাম্পে হাঁটতে হাঁটতে মডেলের মৃত্যু!

    ব়্যাম্পে হাঁটতে হাঁটতে মডেলের মৃত্যু!

    ব়্যাম্পে হাঁটার সময়ে আচমকা পড়ে গিয়ে মৃত্যু হলো মডেলের। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাওপাওলো ফ্যাশন উইকে।

    ঘটনার পর হতবাক হয়ে যান অন্যান্য মডেল থেকে শোতে উপস্থিত ফ্যাশন বিশেষজ্ঞরাও। কীভাবে তার মৃত্যু হলো?

    অনকেরই অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই পুরুষ মডেলের। তবে হৃদরোগজনিত কোনও সমস্যা তার আগে ছিল কিনা বা পড়ে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে এই ঘটনায় ফ্যাশন জগতে বেশ উদ্বেগ বেড়েছে।

    ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাওপাওলো ফ্যাশন উইকে। শনিবার ফ্যাশন উইকের শেষ দিন ছিল।

    ফ্যাশন উইক সূত্রে জানা গেছে, ওই মডেলের নাম টেলস সোয়ার্স। ফ্যাশন-লাইন ‘ওকসা’র শো চলছিল ওই সময়ে। সংশ্লিষ্ট ওই ফ্যাশন উইকে এদিন টেলস সোয়ার্স ব়্যাম্প মাতাচ্ছিলেন ‘ওকসা’র মডেল হয়ে। ঠিক তখনই ঘটে এই ঘটনা। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

    ২৬ বছর বয়সী ওই মডেল ক্যাটওয়াক করতে করতেই অসুস্থ হয়ে পড়েছিলেন। ব়্যাম্প ওয়াক যখন তার শেষ পর্যায়ে, ব্যাক স্টেজের দিকে ফিরছিলেন তিনি। এরই মাঝে হঠাৎ পড়ে যান টেলস। উদ্যোক্তারা ছুটে আসেন স্টেজে। টেলসকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর তাকে দেখেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সাওপাওলো ফ্যাশন উইকের পক্ষ থেকে টেলস সোয়ার্সের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

    প্রসঙ্গত, এর আগেও শারীরিক অসুস্থতার কারণে কম বয়সেই মডেলের মৃত্যু ঘটেছে। ছিপছিপে চেহারায় ফ্যাশন ব়্যাম্প মাতানোর লক্ষ্যে অনেক সময়েই মডেলরা দিনের পর দিন না খেয়ে ওজন কমানোর চেষ্টা করেন। এতে হিতে বিপরীত হয়।

    এর আগে ব্রাজিলের খ্যাতনামা মডেল আনা ক্যারোলিনা রেস্টন নামে এক মডেল অ্যানোরেক্সিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। ২১ বছর বয়সী ওই মডেলের উচ্চতা ছিল ৫ ফুট ৮ ইঞ্চি, কিন্তু ডায়েট করে ওজন নামিয়েছিলেন ৪০ কেজিতে। এরপর ফের ওজন কমানোর চেষ্টা করলে তা মারাত্মক আকার ধারণ করে। শেষে অ্যানোরেক্সিয়া নারভোসায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।