Category: আন্তর্জাতিক

  • মোদি ছুটি নেন না আর রাহুল ৩ মাস অন্তর বিদেশে ছুটি কাটান

    মোদি ছুটি নেন না আর রাহুল ৩ মাস অন্তর বিদেশে ছুটি কাটান

    রাহুল গান্ধী কি ফাঁকিবাজ? মোদির সঙ্গে তুলনা করে কার্যত এটাই বোঝানোর চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু সেটা করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করলেন রাহুলকে।

    ঝাড়খণ্ডের পালামৌতে ভোটপ্রচারে গিয়ে বিজেপি সভাপতি বলেন, ‘রাহুল বাবা’ দু’-তিন মাস অন্তর এক বার ছুটি নেন। আর মোদি ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করেন।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতে মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমান। গভীর রাত পর্যন্ত কাজ করেন। ছুটি নেন না। কয়েক দিন আগে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে সাক্ষাৎকারেও উঠে এসেছিল এই প্রসঙ্গ। এবার সেটাকেও ভোট প্রচারে হাতিয়ার করলেন অমিত শাহ। মোদির সঙ্গে রাহুলকে একই দাঁড়িপাল্লার দু’দিকে ফেলে তুলনা করলেন অমিত শাহ।

    পালামৌর সভায় অমিত শাহ আরও বলেন, আমি মোদির সঙ্গে গুজরাট থেকে দীর্ঘদিন ধরে কাজ করছি। এই ২০ বছরে মোদি এক দিনও ছুটি নেননি। অন্যদিকে, রাহুল বাবাকে জানেন। তিনি দু’মাস-তিন মাস অন্তর দলের নেতা-কর্মী, সমর্থক এমনকি, মাকে পর্যন্ত উদ্বেগে রেখে বিদেশে ছুটি কাটাতে যান।

  • অতিরিক্ত পরিশ্রমে ইন্দোনেশিয়ার ২৭০ নির্বাচনী কর্মীর মৃত্যু

    অতিরিক্ত পরিশ্রমে ইন্দোনেশিয়ার ২৭০ নির্বাচনী কর্মীর মৃত্যু

    ইন্দোনেশিয়ার ২৭০ জনেরও বেশি নির্বাচনী কর্মীর মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনে অতিরিক্ত পরিশ্রম করেই তাদের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    গত ১৭ এপ্রিল ইন্দোনেশিয়ার স্থানীয় সরকার ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের ফলাফল প্রস্তুতে অতিরিক্ত সময় কাজ করে এবং হাতে লাখ লাখ ব্যালট পেপার গণনা করার কারণে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।

    দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র আরিফ প্রিয় সুশান্ত বলেন, নির্বাচনী কাজের চাপে ২৭২ জনের মৃত্যু ছাড়াও আরও ১ হাজার ৮৭৮ জন কর্মী অসুস্থ হয়েছেন। প্রায় ৭০ লাখ মানুষ সেই ভোটের ফলাফল তৈরির জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

    দিনরাত ব্যালট পেপার গণনার কাজ করে বেশিরভাগ নির্বাচনী কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এসব কর্মীর বেশিরভাগ নির্বচনী কাজ পরিচালনা করতে স্বল্প মেয়াদের জন্য নিয়োগ পেয়েছেন।

    গত ১৭ এপ্রিল প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার প্রায় ২০ কোটি মানুষ দেশটির প্রেসিডেন্ট, জাতীয় ও আঞ্চলিক পার্লামেন্টের প্রতিনিধি নির্বাচনে ভোট দেন। নির্বাচনী খরচ কমাতেই এক দিনে ভোট গ্রহণ করার এ উদ্যোগ নেয়া হয়।

    নির্বাচনে শান্তিপূর্ণভাবে দেশটির মোট ভোটারের ৮০ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণে দেশজুড়ে আট লাখ কেন্দ্র ছিল। প্রত্যেক ভোটর পাঁচটি পৃথক ব্যালট পেপার ব্যবহার করে ভোট দেন।

    গত ২৩ এপ্রিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অসুস্থ নির্বাচনী কর্মীদের সর্বোচ্চ সেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়ে একটি চিঠি ইস্যু করে। তাছাড়া যেসব নির্বাচনী কর্মীর মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে অর্থ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের মুখপাত্র সুশান্ত।

    আগামী ২২ মে ভোট গণনা শেষ করে প্রেসিডেন্ট ও সংসদীয় আসনে বিজয়ীদের ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। তবে বেসরকারি ফলাফল অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্ট উইদোদো এগিয়ে রয়েছেন।

  • নারী ফুটবল উন্নয়নে বাংলাদেশের পাশে উত্তর কোরিয়া

    নারী ফুটবল উন্নয়নে বাংলাদেশের পাশে উত্তর কোরিয়া

    নারী ফুটবলে এশিয়ায় সমীহ করা দেশ উত্তর কোরিয়া। তিনবার করে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে শ্রেষ্ঠত্ব অর্জন করা দেশটি এবার বাংলাদেশের নারী ফুটবলে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশের নারী ফুটবল উন্নয়নে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত পার্ক সং ইয়োপ।

    শনিবার দুপুরে বাফুফে ভবনে এসেছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাত করে বাংলাদেশের নারী ফুটবল উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। নারী ফুটবল উন্নয়নে কিভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় তা নিয়ে বাফুফের সঙ্গে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করবেন বলেই জানিয়ে গিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত।

    এ সময় ফিফা কাউন্সিল মেম্বার, এএফসি ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এবং ঢাকাস্থ উত্তর কোরিয়ার দূতাবাসের ডিএমসি অ্যান্ড কনস্যুলার পার্ক কিইয়ং চুল উপস্থিত ছিলেন।

  • শ্রীলঙ্কায় হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ নেয়া হয় ভারতে

    শ্রীলঙ্কায় হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ নেয়া হয় ভারতে

    শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী দল ন্যাশনাল তৌহিদ জামাতের প্রধান জাহরান হাশিমই দেশটিতে একযোগে সমন্বিত হামলার মূল হোতা বলে চিহ্নিত করেছেন তদন্তকারী কর্মকর্তারা। ইস্টার সানডের হামলার মূল হোতা এই উগ্রবাদী নেতা প্রতিবেশী ভারতের দক্ষিণাঞ্চলের একটি প্রদেশে দীর্ঘদিন বসবাস করেছিলেন বলে দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে।

    লঙ্কান সেনাবাহিনীর উঁচু স্তরের একটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার হিন্দু এই প্রতিবেদন প্রকাশ করেছে। লঙ্কার তদন্তকারী কর্মকর্তারা রোববার শক্তিশালী সমন্বিত সিরিজ বোমা হামলার পেছনে হাশিমকে প্রধান হোতা হিসেবে শনাক্ত করেছেন। ন্যাশনাল তৌহিদ জামাতের প্রধান এই নেতার সমন্বয়ে চালানো ওই হামলায় ২৫০ জন নিহত ও ৫০০ জন আহত হয়েছেন।

    হামলার দু’দিন পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার এবং ধারাবাহিক আট বোমা হামলাকারীর ছবিও প্রকাশ করে। ওই আট হামলাকারীর মাঝে মুখ খোলা অবস্থায় একজনকে দেখা যায়; ধারণা করা হচ্ছে এই আইএস জঙ্গিই লঙ্কান হামলার মূল হোতা। অন্য জঙ্গিদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।

    তবে শ্রীলঙ্কার তদন্তকারীরা একজন নারীসহ ৯ আত্মঘাতী বোমা হামলাকারীকে শনাক্ত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা দ্য হিন্দুকে বলেন, ‘আমরা আইএসের দায়ের বিষয়টি মাথায় রেখে তদন্ত করছি। আমরা সন্দেহ করছি, হামলাকারী মৌলবাদী যুবকদের কয়েকজন ভারতে প্রশিক্ষণ নিয়েছে, সম্ভবত তামিলনাড়ুতে।’

    হাশিম যে ভারত সফর করেছিলেন সে ব্যাপারে মন্তব্য করেননি নয়াদিল্লির কর্মকর্তারা। তবে তারা ইঙ্গিত দিয়েছেন যে, ভারতীয় বংশোদ্ভূত তরুণদের সঙ্গে তিনি ভার্চুয়াল যোগাযোগ করতেন; সেই আলামত পাওয়া গেছে। হাশিমের ফেসবুকের পেজের একশ’র বেশি ফলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন ভারতের এক কর্মকর্তা।

    হাশিমের উগ্রবাদী মতাদর্শ সম্বলিত বেশ কিছু ভিডিও রয়েছে; যেগুলো তরুণদের মৌলবাদে উসকানি দেয়। তার এসব ভিডিও শেয়ার করার খোঁজ পাওয়ার পর সাতজনের একটি দলকে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বরে কোয়েম্বাটোর থেকে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আইএসের প্রতি সহানুভূতিশীল বলে জানায়।

    ওই কর্মকর্তা বলেন, ভারতের কয়েকজন রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে গুপ্তহত্যার পরিকল্পনা করেছিল হাশিমের এই অনুসারীরা।

    হাশিম, সাংগ্রি লা হোটেলে বোমা হামলাকারী

    শ্রীলঙ্কা কর্তৃপক্ষ রোববারের ৯ আত্মঘাতী বোমা হামলাকারী কিংবা সন্দেহভাজনদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে কলম্বোর সমুদ্রমুখী গল রোডের পাশের সাংগ্রি লা হোটেল যে দু’জন হামলাকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে; তাদের একজন হাশিম বলে নিশ্চিত করা হয়েছে।

    দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের বাত্তিকালোয়া জেলার কাত্তানকুদি থেকে মৌলবাদী গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাত পরিচালনা করতেন। চরমপন্থী ধর্মীয় মতাদর্শের প্রচারকারী হিসেবে তার পরিচিতি রয়েছে; যা মুসলিম সম্প্রদায়ের অনেকের মাঝেই বিরক্ত তৈরি করেছিল।

    চলতি সপ্তাহের শুরুর দিকে কাত্তানকুদির স্থানীয় বাসিন্দারা দ্য হিন্দুকে বলেন, স্থানীয় এক মৌলবীর সঙ্গে ভয়াবহ মতবিরোধের পর দুই বছর আগে ওই এলাকা ছাড়েন জাহরান হাশিম। মুসলিম নেতারা বলছেন, তখন থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

  • বিশ্বকাপে মাশরাফিকেই সেরা অধিনায়ক মানছেন শোয়েব আকতার

    বিশ্বকাপে মাশরাফিকেই সেরা অধিনায়ক মানছেন শোয়েব আকতার

    ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপ আসরে বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজাকেই সেরা অধিনায়ক মানছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পাকিস্তানের ডান-হাতি পেসার শোয়েব আখতার। পাকিস্তানের টিভি চ্যানেল পিটিভি স্পোর্টস আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ‘গেম অন হ্যায়’ নামে একটি অনুষ্ঠান করছে। সেই অনুষ্ঠানে বিশ্বকাপে অংশগ্রহনকারী দলগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্লেষণ করছে তারা। অনুষ্ঠানে বাংলাদেশ দল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির প্রশংসা করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ও পেসার শোয়েব আকতার।

    বিভিন্ন দল শেষে বাংলাদেশ দল নিয়ে আলোচনা শুরু করেন অনুষ্ঠানের সঞ্চালক। এসময় শোয়েব আকতার বলেন, ‘আমি তো মনে করি এই বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি।

    শোয়েবের সাথে একমত পোষন করে রশিদ বলেন, ‘পা’এর ইনজুরি নিয়েও সে দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। দলকে একতাবদ্ধ রাখতে পারছে। এটা অনেক কঠিন কাজ।’

    ২০১৫ বিশ্বকাপের আগ থেকেই মাশরাফির নেতৃত্বে পাল্টে গেছে বাংলাদেশের পারফরমেন্সের চিত্র। ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিলো টাইগাররা। বিশ্বকাপ শেষেও নিজেদের সেরা পারফরমেন্স আন্তর্জাতিক অঙ্গনে করেছে বাংলাদেশ।

    ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চমক দেখিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা।

    তাই গত চার বছরে ম্যাশের নেতৃত্বে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সের স্মৃতি মনে করিয়ে দিয়ে রশিদ বলেন, ‘গত কয়েক বছর অসাধারণ খেলেছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মত বড় বড় দলকে হারিয়েছে তারা। ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করেছে। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।’

    আসন্ন বিশ্বকাপেও ভালো করতে হলে বাংলাদেশের ব্যাটসম্যান-পেসারদের ভালো করতে হবে জানান শোয়েব আকতার। তিনি বলেন, ‘দলের ব্যাটসম্যানদের ভালো করতে হবে। পাশাপাশি পেসারদের ভূমিকা রাখতে হবে।

  • ইসলামী বিশ্বের ৫৩ দেশের ৯৫ হাজার এতিম শিশুর দায়িত্ব নিচ্ছে তুরস্ক

    ইসলামী বিশ্বের ৫৩ দেশের ৯৫ হাজার এতিম শিশুর দায়িত্ব নিচ্ছে তুরস্ক

    ইসলামী বিশ্বের সর্বমোট ৫৩ টি দেশে মাতাপিতা হারানো অন্ততপক্ষে ৯৫ হাজার এতিম শিশুকে মাসিক অর্থ-সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।

    মঙ্গলবার (২৩ এপ্রিল) তুর্কি রাষ্ট্রীয় ত্রাণ সংস্থার শিশু ও এতিম সেক্টরের প্রধান রাশেদ বাশার জানিয়েছেন, ‘২০০৭ সালের পর থেকে যুদ্ধবিগ্রহ, দুর্যোগ এবং দুর্ঘটনার কারণে যেসব শিশু পিতামাতা ও আপন পরিবারকে হারিয়েছে তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা ও সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।

    একটি শিশুর পিছনে প্রতি মাসে কমপক্ষে ২১ মার্কিন ডলার খরচ করার পরিকল্পনা গ্রহণ করেছি আমরা। তুর্কি জনগণের পক্ষ থেকে আমাদের এই অর্থ-সহায়তা এসব শিশুদের উন্নত জীবন গঠন ও পড়ালেখায় ব্যয় করা হবে।

    তিনি বলেন, ত্রাণ সংস্থার আর্থিক এই অনুদান ইসলামী বিশ্বের অন্ততপক্ষে ৫৩ টি দেশে পৌঁছানো হবে-ফিলিস্তিন, সোমালিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড এবং তুরস্কে আশ্রিত সিরিয়ার এতিম শিশুসহ মোট ৫৩ টি দেশের এতিম-অনাথ শিশুরা এই মেগা সহায়তার অন্তর্ভুক্ত থাকবে।

  • শ্রীলঙ্কায় জঙ্গিবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর গুলি

    শ্রীলঙ্কায় জঙ্গিবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর গুলি

    গত রবিবারের জঙ্গি হামলার প্রেক্ষিতে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় একটি শহরে তল্লাশি ও ঘেরাও অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ও একদল অস্ত্রধারীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র।

    বাত্তিকোলার কাছে আম্পারা সেইন্থামারুথু শহরে এ অভিযান চলছে।

    সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ওই এলাকায় একটি বিস্ফোরণ ঘটেছে এবং সেনারা সেখানে বিষয়টি খতিয়ে দেখার জন্য যেতেই তাদের ওপর গুলিবর্ষণ হয়েছে।

    হতাহতের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

    ইস্টার সানডের সকালে তিনটি গির্জা ও চারটি হোটেলে একযোগে আত্মঘাতী হামলায় আড়াইশ’র বেশি মানুষ নিহত হওয়ার পর থেকে দেশজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ।

    দুস্কৃতকারী ও তাদের সমর্থকদের সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে। ইস্টারের দিনের ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

  • হঠাৎ আটকে গেল মুম্বাইয়ের ব্যাটিং

    হঠাৎ আটকে গেল মুম্বাইয়ের ব্যাটিং

    ১২ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের রান ছিল ১ উইকেটে ৯৯। খুব সহজেই পৌনে দুইশর পুঁজি পেয়ে যাবে রোহিত শর্মার দল, তখনও মনে হচ্ছিল এমনটাই। হঠাৎ বদলে গেল দৃশ্যপট। চেন্নাই সুপার কিংসের বোলারদের দুরন্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত মুম্বাই যেতে পারলো ৪ উইকেটে ১৫৫ রানে।

    ওপেনিংয়ে নেমে কুইন্টন ডি কক ৯ বলে ১৫ করে ফিরলেও রোহিত শর্মা দলকে এগিয়ে নিচ্ছিলেন। তিন নাম্বারে নামা লুইস অবশ্য টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। ৩০ বলে ৩২ করে ১৩তম ওভারের প্রথম বলে স্যান্টনারের শিকার হয়ে ফেরেন এই বাঁহাতি।

    এরপরই যেন মুম্বাইয়ের ইনিংসে ভজকট লেগে যায়। ওই ওভারে আসে মাত্র ২ রান। পরের ওভারে ক্রুনাল পান্ডিয়া (১) আউট, এবারও উঠে ২ রান। স্যান্টনারের করা তার পরের ওভারেও সেই ২ রানই।

    এর মধ্যে ইমরান তাহিরের করা ১৬তম ওভারে রোহিতের দুই চার আর এক ছক্কায় উঠেছিল ১৬ রান। কিন্তু পরের ওভারে রোহিতকে তুলে নেন স্যান্টনার। ৪৮ বলে ৬ চার আর ৩ ছক্কায় ৬৭ রান করে মুম্বাই অধিনায়ক ফিরলে ওই ওভারে মুম্বাই তুলতে পারে মাত্র ১ রান।

    পরের দুই ওভারে ১৬ আর ডোয়াইন ব্রাভোর করা শেষ ওভারে ১৭ রান না উঠলে মুম্বাই লড়াকু সংগ্রহটাও পেতো না। হার্দিক পান্ডিয়া ১৮ বলে ২৩ আর কাইরন পোলার্ড ১২ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

    চেন্নাইয়ের মিচেল স্যান্টনার ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে নিয়েছেন ২টি উইকেট।

  • উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র বিশ্বাস রাখেনি: কিম

    উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র বিশ্বাস রাখেনি: কিম

    ভিয়েতনাম সম্মেলনে উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র বিশ্বাস রাখেনি বলে মন্তব্য করেছেন কিম জং উন। পুতিনের সঙ্গে প্রথমবারের মত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

    কোরীয় উপদ্বীপের সংকট আরও জটিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের আচরণের ওপরই নির্ভর করছে কোরিয়ায় শান্তি ও নিরাপত্তার ভবিষ্যৎ।

    গত বছর প্রথমবারের মত সিঙ্গাপুরে বৈঠকে বসেন ট্রাম্প-কিম। সে সময় কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে রাজি হন উত্তর কোরীয় নেতা। পরবর্তীতে এ বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে বৈঠকে বসেন তারা।
    তবে কোন চুক্তি ছাড়াই শেষ হয় সে বৈঠক।

  • শ্রীলঙ্কায় বোমা হামলাকারীদের ধরতে অতিরিক্ত সৈন্য মোতায়েন

    শ্রীলঙ্কায় বোমা হামলাকারীদের ধরতে অতিরিক্ত সৈন্য মোতায়েন

    শ্রীলঙ্কায় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলাকারীদের গ্রেফতার অভিযানে পুলিশকে সহায়তার জন্য অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। ওই হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৬০ জন প্রাণ হারিয়েছে।

    বৃহস্পতিবার ব্রিগেডিয়ার সুমিত আতাপাত্তু বলেন, সেনাবাহিনী এই অভিযানে এর সদস্য সংখ্যা ১ হাজার ৩শ’ থেকে বাড়িয়ে ৬ হাজার ৩শ’ জনে উন্নীত করেছে। পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীও আরো ২ হাজার সদস্য মোতায়েন করেছে।

    তিনি বলেন, ‘জরুরি অবস্থার আওতায় আমরা এই অভিযানে সন্দেহজনক স্থানে টহল,তল্লাশী ও সন্দেহভাজনদের আটক ও গ্রেফতারে সহায়তা করছি।’

    দেশটির সরকার সব ধরনের ড্রোন বিমান নিষিদ্ধ করে বলেছে, সকল বাণিজ্যিক ড্রোনের অনুমোদন বাতিল করা হল।এই মুহূর্ত থেকেই এই আদেশ কার্যকর হবে।

    পুলিশ জানিয়েছে, তারা ন্যাশনাল তাওহিদ জামা’আত (এনটিজে)’র সাথে জড়িত থাকার অভিযোগে গতরাতে ১৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। চরমপন্থী দলটির বিরুদ্ধে এই হামলা চালানো অভিযোগ উঠেছে।

    পুলিশ জানায়, এই ভয়াবহ হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ৭৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।