Category: আন্তর্জাতিক

  • বিয়ের পিঁড়িতে বসছেন মিয়া খলিফা

    বিয়ের পিঁড়িতে বসছেন মিয়া খলিফা

    মিয়া খলিফা। তার প্রাথমিক পরিচয় পর্ন তারকা হিসেবে‌ই। এখন আর সে পেশার সঙ্গে যুক্ত নন মিয়া। এখন তিনি স্পোর্টস কমেন্টেটর। তবুও তাকে নিয়ে উত্সাহ রয়েছে অনেকেরই।

    সম্প্রতি মিয়ার ব্যক্তি জীবনে একটি পরিবর্তন হতে চলেছে। বিয়ে করতে চলেছেন তিনি। প্রকাশ্যে জানালেন সে কথা। পাত্র কে জানেন?

    রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক। তিনি পেশায় শেফ। একবার শিকাগোয় একটি খাবারের পাত্রে আংটি লুকিয়ে রেখে তাকে প্রোপোজ করেছিলেন রবার্ট। সে আংটি প্রায় খেয়েই ফেলছিলেন মিয়া। সেই মুহূর্তেই রবার্ট প্রোপোজ করেন। সেই রবার্টকেই বিয়ে করতে চলেছেন, জানালেন মিয়া।

    সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর স্বীকার করে নিয়েছেন মিয়া। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধুকে বিয়ে করছি।

    রবার্টের অভিনব প্রোপোজ করার কায়দায় তিনি মুগ্ধ। নতুন জার্নির শুরুটা সেলিব্রেট করতে তারা বেড়াতে যাবেন।

  • ভানুয়াতুতে আটকে পড়াদের অধিকাংশই বরিশালের, উদ্ধারে ব্যবস্থা নিচ্ছে সরকার

    ভানুয়াতুতে আটকে পড়াদের অধিকাংশই বরিশালের, উদ্ধারে ব্যবস্থা নিচ্ছে সরকার

    অনলাইন ডেস্ক:

    প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার৷ আটকে থাকাদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দল ভানুয়াতুতে যাবে৷

    ঐ প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু বকর সিদ্দিক রয়টার্সকে জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘তাঁরা খুব দ্রুতই আটকে থাকা বাংলাদেশিদের উদ্ধারের জন্য একটি দল ভানুয়াতুতে পাঠাবেন৷ সরকারের এ দলটি আটকে থাকাদের নাগরিকত্ব যাচাই শেষে তাঁদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে৷”

    চাকরি নিয়ে অস্ট্রেলিয়া ও ভানুয়াতুতেযাওয়ার উদ্দেশ্যে প্রতারিত হয়ে দীর্ঘদিন ধরে প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপপুঞ্জটিতে আটকে আছেন ১০১ জন বাংলাদেশি৷ গত মাসে সংবাদমাধ্যমগুলোতে এ বিষয়ক খবর প্রকাশিত হয়৷ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে, এ বিষয়ে তাঁদের কাছে পর্যাপ্ত তথ্য নেই এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মাধ্যমে তাঁরা ভানুয়াতু সরকারের কাছ থেকে আটক থাকাদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার চেষ্টা করছে৷

    আটকে থাকাদের অধিকাংশই বাংলাদেশের টাঙ্গাইল ও বরিশাল অঞ্চলের বাসিন্দা৷ শ্রমিকদের দাবি, ভানুয়াতু ও অস্ট্রেলিয়াতে ভালো চাকরি দেবার নামে তাঁদেরকে নিয়ে যাওয়া হলেও দীর্ঘদিন ধরেতাঁরা সেখানেই আটকে আছেন৷ আটক ১০১ বাংলাদেশির মধ্যে দুজন শিশুও রয়েছে উল্লেখ করে রয়টার্স বলছে, তারা সেখানে মানবেতর জীবনযাপন করছেন৷

    এদিকে শ্রমিকদের নিয়ে যাওয়া পাচারকারীদের কয়েকজনকে ইতিমধ্যে মানবপাচারের দায়ে আটক করেছে ভানুয়াতু কর্তৃপক্ষ৷

    তবে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালতের নির্দেশের অপেক্ষায় আছে ভানুয়াতু সরকার৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন৷

    ভানুয়াতু থেকে খুব দ্রুতই দেশে ফেরত যাওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে আটকে থাকাদের একজন হারুন অর রশিদ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, পাচারকারীদের বিরুদ্ধে ভানুয়াতু সরকারের করা মামলায় আটকে থাকারা সাক্ষী হিসেবে ভূমিকা রাখছেন৷ যে কারণে আদালতের বিষয়াদি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হয়ত তাঁরা চাইলেই দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেন হারুন৷

    দেশে ফেরত আসার আগ পর্যন্ত ভানুয়াতুতে কাজ করার অনুমতি চাইছেন আটকে থাকাদের অনেকেই৷ হারুন অর রশিদ রয়টার্সকে জানান যে, তাঁরা স্থানীয় এনজিওর কাছে ভানুয়াতুতে কাজের অনুমতি পাওয়ার জন্য সহযোগিতা করতে অনুরোধ করেছেন৷ ‘‘আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগতে পারে, যে কারণে আমরা চাইছি এ সময়টিতে আমাদেরকে এখানে কাজ করার অনুমতি দেয়া হোক,” বলেন তিনি৷

  • লোকসভা নির্বাচন: মানুষের মনে জায়গা করে নিতে রাজপথে মিমি-নুসরাত

    লোকসভা নির্বাচন: মানুষের মনে জায়গা করে নিতে রাজপথে মিমি-নুসরাত

    টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। আসন্ন লোকসভাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বাংলার এই দুই নেত্রী। শত বাধা সত্ত্বেও মানুষের মন জয়ে রাজপথ ছাড়ছেন না তারা। তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান লড়বেন যথাক্রমে যাদবপুর ও বসিরহাট থেকে।

    একজন তার নিজ এলাকার মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন। কোথাও ফুটবল খেলছেন, কোথাও ক্যারাটের প্যাঁচ আবার কোথাও দুধের শিশুকে কোলে তুলে আদর করছেন। বাড়ি ফিরেও আবার মন দিচ্ছেন পড়াশোনায়। খোঁজ-খবর রাখছেন কী কী রইল বাকি। ঝালিয়ে নিচ্ছেন পরের দিনের পয়েন্টস। এরমধ্যেও রবিবারটা নিজের মতো করে কাটালেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী।
    যদিও এদিন প্রচারের জন্য কিছু সময় বরাদ্দ রেখেছিলেন। লড়াইতে নামতে তিনি প্রস্তুত। আর তাই বারে বারে মনে করিয়ে দিচ্ছেন সেকথা। যারা এখনও তার নামে নানা বাজে কথা বলছেন, তার পোশাক নিয়ে প্রশ্ন তুলছেন বা তার নানা খুঁত নিয়ে আলোচনা করছেন তাদের উদ্দেশ্যে মিমির বার্তা-‘আগে আমার সম্পর্কে ভালো করে জানুন, তারপর না হয় নিন্দা করবেন। আর নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করুন বাকিদের থেকে আমি কোথায় আলাদা।’

    অন্যদিকে, বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান সপ্তাহ ধরে ব্যস্ত ছিলেন দিদির সঙ্গে উত্তরবঙ্গে। সেখানেই তিনি সভা করেছেন, বক্তব্য রাখছেন। আবার ভক্তদের সঙ্গে হাতও মেলাচ্ছেন। ব্যস্ততার মধ্যে ছুটির দিনে নিজের জন্য আলাদা ভাবে সময় পাননি তিনি, কিন্তু ইন্সটাগ্রামে গোলাপী শাড়ি আর স্নিগ্ধ রূপে তিনি যা বার্তা দিলেন তার সারমর্ম করলে দাঁড়ায়-‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রী এখানে থেমোনা’।

  • ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেল ক্যাপ্টেন মার্ভেলের আয়

    ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেল ক্যাপ্টেন মার্ভেলের আয়

    নারী দিবসে নারীর ক্ষমতায়নকে একটু বিশেষ রূপ দিতেই বিশ্বজুড়ে থ্রিডি ফরম্যাটে মুক্তি দেয়া হয় মারবেল কমিকসের প্রথম নারী সুপারহিরোর ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’।

    মুক্তির আগে কমিক ছবির ফ্যানদের কাছে বেশ দুয়োধ্বনি শুনতে হয়েছিলো ছবিটিকে। অনেকেই তাচ্ছিল্যে ভরা সুরে সন্দেহ প্রকাশ করছিলেন, নারী সুপারহিরোর সাফল্য নিয়ে।

    সব সমালোচনাকে পেছনে ফেলে আয়ের দিক থেকে ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি ডলারের ঘরে প্রবেশ করলেন ‘ক্যাপ্টেন মারভেল’। ছবিটির এমন সাফল্য নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকসের স্বত্ত্বাধিকারী ওয়াল্ট ডিজনি কর্তৃপক্ষ।

    ব্রি লারসন অভিনীত ছবিটি শুধু আমেরিকায় আয় করেছে ৩৫৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় চোখে পড়ার মতো। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৬৫৫ মিলিয়ন ডলার। প্রথম সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় ছিলো ৪৫৫ মিলিয়ন ডলার!

    আর ঘরোয়া আয়ের দিক থেকে ছবিটি পেছনে ফেলেছে প্রতিপক্ষ ডিসি কমিকসের নারী সুপারহিরো নিয়ে নির্মিত ছবি ‘ওয়ান্ডার ওম্যান’-কে। ডিসি কমিকসের এই ছবিটি নিজ দেশে আয় করেছিলো মাত্র ১০০ মিলিয়ন ডলার।

    ‘ক্যাপ্টেন মার্ভেল’ ছবিটির পরিচালনায় ছিলেন আনা বোডেন ও রায়ান ফ্ল্যাক। ছবিটি গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসে বিশ্বব্যাপী মুক্তি দেয়া পায়।

  • কাল ভারতে নির্বাচন শুরু, প্রস্তুত অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচল

    কাল ভারতে নির্বাচন শুরু, প্রস্তুত অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচল

    আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) শুরু হচ্ছে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচন। নির্বাচনে এবার সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ মে প্রকাশিত হবে এই নির্বাচনের ফল।

    লোকসভা নির্বাচনের সাথে সাথে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। এক দফায় কাল অনুষ্ঠিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিম প্রদেশের বিধানসভা নির্বাচন। ওড়িশায় বিধানসভার ভোটগ্রহণ হবে চার দফায়।

    এবারের লোকসভা নির্বাচনে ভোট প্রদান করবেন দেশটির প্রায় ৯০ কোটি ভোটার। গতবারের চেয়ে এবার ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ৯ শতাংশ। ১৩ কোটি নতুন ভোটার এবার নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে ২০১৪ সালে নতুন ভোটারের সংখ্যা অনেক বেশি ছিল।

    ভারতীয় ভোটারদের দুই-তৃতীয়াংশের বয়স ৩৫ বা তার চেয়ে কম।

    ২০১৪ সালে দেশের ৫৪৩টি আসনের মধ্যে ২৮২টিতে জয়ী হয়ে সরকার গঠন করে বিজেপি। পরাজিত হয় কংগ্রেস। জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় এবং আয়তনের দিক থেকে সপ্তম দেশ ভারতের নির্বাচনে অংশ নিচ্ছে দুই হাজার দল, প্রার্থীর সংখ্যা প্রায় আট হাজার।

    নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা :
    এবার সারা ভারতে প্রায় ১০ লাখেরও বেশি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। গোটা বিশ্বের হিসেবে এটি একটি রেকর্ড। মোট ১১ লাখ ইভিএমে নিজেদের মত জানাবেন ভোটাররা। এবারের নির্বাচনে ভি ভি প্যাটও থাকছে।

    কারা ভোট দিতে পারবেন :
    নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী প্রায় ৯০ কোটি ভোটার এবার ভোট দেবেন। এর মধ্যে নতুন ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি। তবে ২০১৪ সালে নতুন ভোটার সংখ্যা ছিল ২৭ কোটিরও বেশি।

    লোকসভা নির্বাচনে প্রথম ভোট :
    ১৮- ১৯ বছর বয়স এমন ভোটার সংখ্যা দেড় কোটির কাছাকাছি।

    অন্যান্য ক্যাটাগরির ভোট :
    রূপান্তরকামীদের এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। এবার রূপান্তরকামী ভোটারের সংখ্যা ৩৮ হাজারেরও বেশি।

    লোকসভা নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল :
    ১৮৪১টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে।

    নির্বাচনের খরচ :
    বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে এবার নির্বাচনের খরচ প্রায় ৫০০ বিলিয়ন।

  • আকাশে পথ হারাল মমতার হেলিকপ্টার

    আকাশে পথ হারাল মমতার হেলিকপ্টার

    ভারতের দার্জিলিংয়ের শহর শিলিগুড়ি। সেখান থেকে উত্তর দিনাজপুরের চোপড়া মাত্র ২২ মিনিটের পথ। সেই পথ পেরোতেই ৫৫ মিনিট সময় নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হেলিকপ্টার। ভুল পথে গিয়ে আকাশে ৩৩ মিনিট বেশি চক্কর দিতে হয়েছে।

    কিন্তু কেন এমন হলো- তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবিলম্বে তদন্তের আহ্বান জানানো হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে কোনো সন্দেহের কারণ রয়েছে কিনা- তাও খতিয়ে দেখছে রাজ্য সরকার।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দার্জিলিংয়ে মমতার নির্বাচনী সভা রয়েছে বৃহস্পতিবার। ফলে সন্ধ্যার আগেই তাঁকে পৌঁছাতে হবে পাহাড়ে। এ কারণে তাঁর তাড়া ছিল চোপড়া আসার। ১টা ২০ মিনিট নাগাদ তাঁর পৌঁছানোর কথা ছিল। কিন্তু তাঁর হেলিকপ্টার অবতরণ করে ১টা ৫৫ মিনিটে।

    এদিকে, পথ হারিয়ে ফেলায় চোপড়ার নির্বাচনী জনসভায় যোগ দিতে দেরি হয় মুখ্যমন্ত্রীর। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই জানান সে কথা। জনসভায় তাঁর দেরি দেখে অনেকেই উদগ্রীব হয়ে পড়েন।

    এর আগেও বিহারের পাটনা থেকে কলকাতায় ফেরার সময় আকাশপথে বাড়তি সময় কাটাতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। তা নিয়ে কম আলোচনা হয়নি। এবার নির্বাচনে প্রচারণার সময় হেলিকপ্টার বিভ্রাটে পড়লেন মমতা।

  • মেঝেতেই ঘুমিয়ে পড়লেন ধোনি

    মেঝেতেই ঘুমিয়ে পড়লেন ধোনি

    আইপিএলের ব্যস্ত সূচি বিশ্রামের ফুসরত দিচ্ছে না ক্রিকেটারদের। কিন্তু তারাও তো মানুষ। ক্লান্তি তো স্পর্শ করে তাদেরও। সেই ক্লান্তিতে অনেক সময় চোখ বুজে আসে। মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটারও ঘুমিয়ে পড়েন বিমানবন্দরের মেঝেতে।

    হ্যাঁ, শুনে হয়তো অবাক লাগতে পারে। তবে একটু বিশ্রামের জন্য মেঝে আর টেবিল কি! ক্লান্ত ধোনি বিমানে উঠার আগে অপেক্ষার সময়টায় একটি ব্যাগকে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়লেন চেন্নাই বিমানবন্দরের মেঝেতেই।

    সেই ছবি আবার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ধোনি নিজেই। চেন্নাই সুপার কিংস অধিনায়ক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আইপিএলের সময়সূচির সঙ্গে মানিয়ে নেয়ার পর যদি সকালের ফ্লাইট থাকে তবে এমনই হয়।

    এ বছর আইপিএলের সূচি একটু বেশিই আঁটোসাঁটো। ম্যাচের সময়সূচি নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। অনেক দলেরই তিনদিনের মধ্যে দুটি ম্যাচ খেলতে হচ্ছে। এর মধ্যে ভ্রমণের ঝামেলা তো আছেই।

    এতো সব ঝক্কি ঝামেলা পেরিয়ে খেলার পর একটু সুযোগ পেলে বিশ্রামের জন্য শরীর তো টানবেই!

  • কেন একের পর এক হারছে ব্যাঙ্গালুরু : জানালেন ডি ভিলিয়ার্স

    কেন একের পর এক হারছে ব্যাঙ্গালুরু : জানালেন ডি ভিলিয়ার্স

    আইপিএল ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে তারকাখচিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গত আসরের শেষ ম্যাচ এবং চলতি আসরের প্রথম ছয় ম্যাচ মিলিয়ে টানা সাত ম্যাচে হেরেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ব্যাঙ্গালুরু। একের পর এক পরাজয়ে আর কোনো আশাই খুঁজে পাচ্ছে না ব্যাঙ্গালুরুর ভক্ত-সমর্থকরা।

    নিজেদের পছন্দের দলে এমন অবস্থা কেন- তা জানতে উন্মুখ সমর্থকরা। অধিনায়ক বিরাট কোহলি সাফ জানিয়ে দিয়েছেন প্রতিদিন অজুহাত দেয়া সম্ভব নয়। এবার জয়ের জন্য নিজেদের শেষবিন্দু দিয়ে ঝাপিয়ে পড়তে হবে সব খেলোয়াড়কে।

    প্রায় একই কথা লিখেছেন ব্যাঙ্গালুরুর তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সও। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে লেখা এক কলামে নিজেদের এমন অবস্থার কারণও জানিয়েছেন ডি ভিলিয়ার্স। তার মতে দলের প্রত্যেক খেলোয়াড়ের জয়ের জন্য সমান ক্ষুধা থাকলেই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব।

    ডি ভিলিয়ার্সের কলামের চুম্বকাংশ জাগোনিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো:

    ‘আইপিএলের চলতি আসরে, কিছু কারণে আমরা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রতি ম্যাচেই যেনো আগের ম্যাচের পুনরাবৃত্তি ঘটতে দেখছি। আমরা এখনো পর্যন্ত ছয় ম্যাচ খেলেছি, ছয় ম্যাচ হেরেছি। কেনো? কীভাবে?

    গত রোববার দিল্লি ক্যাপিট্যালসের সঙ্গে সবশেষ ম্যাচে হারের পর যখন ব্যাঙ্গালুরুতে ফিরছিলাম, তখন বারবার মনে পড়ছিল স্লো উইকেটেও আমরা ১৪৯ রান করে ম্যাচ বাঁচাতে পারিনি। আমি আমাদের কোচ গ্যারি কার্স্টেনের পাশে বসা ছিলাম। যখন আমরা স্টেডিয়াম চত্বর পার হচ্ছিলাম, বাসের ভেতর থেকে দেখছিলাম আশাহত ব্যাঙ্গালুরুর সমর্থকদের দীর্ঘ সারি।

    কার্স্টেন আমাকে তখন জিজ্ঞেস করলেন যে আমি কী ভাবছি? উত্তর দিলাম, আপনি যেকোনো ক্রিকেট দলের অবস্থা জানতে চাইলে তাদের ফিল্ডিংয়ের অবস্থা জানলেই হয়। একজন ক্রিকেটার স্বাভাবিকভাবেই ব্যাটসম্যান কিংবা বোলার হয়ে থাকেন। তাই এটা সহজেই বোধগম্য যে ব্যাটসম্যান ব্যাটিংয়ের দিকে এবং বোলার বোলিংয়ের দিকেই মনোযোগ দেন।

    কিন্তু বড় বিষয় হলো, সব ক্রিকেটারই একজন ফিল্ডারও বটে। আমার মতে আপনাকে দল হিসেবে জয়ের জন্য ক্ষুধার্ত থাকতে হবে এবং দল হিসেবেই ফিল্ডিংয়ে তৎপর থাকতে হবে।

    আমার মনে হয়, এই জায়গাটাতেই আমরা পিছিয়ে রয়েছি। চলতি টুর্নামেন্টে আমাদের ফিল্ডিং খুবই বাজে হচ্ছে। প্রতি ম্যাচে একাধিক ক্যাচ ছাড়া কখনোই সমর্থনযোগ্য নয়। তবে আমাদের অবশ্যই ইতিবাচক থাকতে হবে এবং দলবদ্ধ থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে করেই হোক বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজতে হবে।’

    উল্লেখ্য, চলতি আসরে এখনো পর্যন্ত ছয় ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও ক্যাচ ছাড়া এবং নো বলের তালিকায় সবার ওপরেই রয়েছে কোহলির ব্যাঙ্গালুরু। এখনো পর্যন্ত ৬ ম্যাচে সবমিলিয়ে মোট ১৪টি ক্যাচ ছেড়ে ব্যাঙ্গালুরু। অর্থাৎ ম্যাচপ্রতি প্রায় দুইটিরও বেশি!

    ক্যাচ ছাড়ার মতো নো বল করার তালিকাতেও এককভাবে সবার ওপরে কোহলির দল। এখনো পর্যন্ত ৬ ম্যাচে সর্বোচ্চ ৬টি নো বল করেছেন ব্যাঙ্গালুরুর বোলাররা। এ ছয়টি ফ্রি হিট থেকে বোনাস ২৪ রান সংগ্রহ করেছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা।

  • বিজেপির নির্বাচনী প্রচারণায় মাওবাদী হামলায় নিহত ৫

    বিজেপির নির্বাচনী প্রচারণায় মাওবাদী হামলায় নিহত ৫

    লোকসভা নির্বাচনের ঠিক দুদিন আগে ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভিসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের দন্তেওয়াড়া নামক স্থানে নিহত বিধায়কের নির্বাচনী প্রচারণায় যাওয়া গাড়িবহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে এনডিটিভি।

    এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র মাওবাদী হামলাকারীদের বন্দুকযুদ্ধ চলছে। বিধায়ক ছাড়া বাকি চারজন তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী।

    পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার দন্তেওয়াড়ায় ক্ষমতাসীন বিজেপিদলীয় বিধায়ক ভীমা মাণ্ডভি ভোটের প্রচারের কাজে যান। সে সময় তার গাড়িতে অত্যাধুনিক বিস্ফোরকের মাধ্যমে মাওবাদীরা হামলা চালালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

    স্থানীয় প্রশাসন মাওবাদী ওই হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞরা অনুমান করছেন আইইডি বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

    কংগ্রেস প্রার্থী দেবতি কারমাকে হারিয়ে গত বিধানসভা নির্বাচনে তিনি ছত্তিশগড় প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

    প্রসঙ্গত, ১১ এপ্রিল বৃহস্পতিবার ছত্তিশগড়ে একমাত্র যে কেন্দ্রটিতে ভোটগ্রহণের কথা রয়েছে সেটি মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।

  • এগিয়ে যাওয়ার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে কলকাতা

    এগিয়ে যাওয়ার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে কলকাতা

    পয়েন্ট টেবিলের দুই দলই অবস্থান করছে সমান্তরালে। তবু নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষস্থান দখলে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। তবে ম্যাচ জয়ে পিছিয়ে নেই কলকাতার সমান ৫ ম্যাচ খেলে ৪ জয় পাওয়া চেন্নাই সুপার কিংস।

    আজ (বুধবার) চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে এককভাবে শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে দুই দল। যে দল জিতবে তারাই এগিয়ে যাবে, উঠে যাবে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে, এককভাবে।

    এমন ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নামবে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের একাদশই অপরিবর্তিত রয়েছে।

    কলকাতা একাদশ: সুনিল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, শুভমান গিল, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, পিয়ুশ চাওলা, কুলদ্বীপ যাদভ, হ্যারি গার্নি এবং প্রাসিদ কৃষ্ণা।

    চেন্নাই একাদশ: ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেদার যাদভ, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, স্কট কুগলেন, দীপক চাহার, হরভজন সিং এবং ইমরান তাহির।