Category: আন্তর্জাতিক

  • নাচতে নাচতেই হঠাৎ পড়ে মৃত্যু যুবকের, ভিডিও ভাইরাল

    নাচতে নাচতেই হঠাৎ পড়ে মৃত্যু যুবকের, ভিডিও ভাইরাল

    ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলার পারদি গ্রামে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই হঠাৎ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৯ বছরের এক যুবকের।

    জানা গেছে, ওই যুবকের নাম মুত্যম। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা।

    গত শনিবারের হৃদয়বিদারক এই ঘটনার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমসের’ খবরে জানা যায়, আত্মীয়ের বিয়ে উপলক্ষে তেলেঙ্গানায় গিয়েছিলেন ওই যুবক। ওইদিন বিয়েবাড়িতে অন্যদের সঙ্গে উদ্দাম নাচে মেতে ওঠেন মুত্যম। নাচতে নাচতেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার।

    ভাইরাল ভিডিওতে দেখা যায়, চমৎকার হাসিখুশি পরিবেশ। সেখানে গানের তালে নাচে মাতোয়ারা এক যুবক। কিন্তু নাচতে নাচতে তিনি হঠাৎ থমকে দাঁড়ান এবং একটু পরেই মাটিতে হুমড়ি খেয়ে পড়েন।

    প্রথমে হয়তো কেউ বুঝে উঠতে পারেননি কী হয়েছে।

    কয়েক সেকেন্ড পরেই লোকজন ছুটে এসে মুত্যমকে তোলার চেষ্টা করেন।
    তাকে দ্রুত নিকটবর্তী ভাইসা আরিয়া হাসপাতালে নেওয়া হয়। তবে লাভ হয়নি। চিকিৎসকরা জানান, এরই মধ্যে মৃত্যু হয়েছে ওই যুবকের। সূত্র: দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া ডটকম

  • ইতালির উপকূলে নৌকাডুবি, শিশুসহ ৫৯ অভিবাসীর মৃত্যু

    ইতালির উপকূলে নৌকাডুবি, শিশুসহ ৫৯ অভিবাসীর মৃত্যু

    অভিবাসীদের বহন করা একটি নৌকা ইতালির দক্ষিণ উপকূলের কাছাকাছি সমুদ্রে ডুবে ১২ শিশুসহ অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। আর কয়েক ডজন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল নৌকাটি। খবর বিবিসির।

    খবরে বলা হয়েছে, প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে ইতালির কালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনে ভেড়ার চেষ্টার সময় ফাটলধরা নৌকাটি ডুবতে শুরু করে।
    পাশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্টের সৈকত থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে স্থানীয় কোস্টগার্ড জানিয়েছিল, ৮০ জনকে তারা জীবিত উদ্ধার করেছে।

    ইতালির স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা ম্যানুয়েলা কুরা রয়টার্সকে জানান, তিন থেকে চারদিন আগে তুরস্কের উপকূলীয় শহর ইজমির থেকে এ অভিবাসীদের নিয়ে নৌকাটি ছেড়ে এসেছিল।

    ইতালির কাস্টম পুলিশ জানিয়েছে, অভিবাসীদের মধ্যে বেশিরভাগ আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, ও ইরানের নাগরিক। বেঁচে যাওয়া একজনকে পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

    জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় পাথরের সঙ্গে ধাক্কা খাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এরপর সমুদ্রে ও ভূমিতে বড়সড় উদ্ধার অভিযান শুরু হয়।

  • কানাডায় গিয়ে বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস

    কানাডায় গিয়ে বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস

    বিতর্কিত ছবি নির্মাতা দেবাশীষ বিশ্বাস দীর্ঘদিন আলোচনায় নেই, সাম্প্রতিক আলোচিত হবার জন্য নতুন করে বিতর্কিত কর্মকাণ্ড শুরু করেছে। তার ফেসবুক আইডি থেকে কানাডার মন্ট্রিলের স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শানু আলমের বিরুদ্ধে মান হানীকর বক্তব্য প্রদান করে।যার পরিপ্রেক্ষিতে
    কিছু দিন আগে কানাডার আদালতে দেবাশীষ বিশ্বাস সহ ৬ জন কে আসামি করে মানহানীর মামলা রুজু করা হয়।অনুসন্ধান প্রতিবেদনে জানা যায়।রনি মালিক – অনুপ চৌধুরী যার পিতা এক জন চিহ্নিত অপরাধী তাদের যোগসাজশে তাদের কূ পরামর্শে হিংসা-বিদ্বেষ দ্বারা প্রভাবিত হয়ে দেবাশীষ বিশ্বাস। অসাম্প্রদায়িক প্রগতিশীল মুক্তবুদ্ধির চর্চাকারী বিশিষ্ট ব্যবসায়ী শানু আলম কে ছোট করবার প্রয়াসে লিপ্ত। দেবাশীষ বিশ্বাস তার ফেসবুকে আইডিতে শানু আলম সম্পর্কে যে ধরনের প্রচারণা চালিয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়াট। কানাডার আদালতে দেবাশীষ সহ যে ৬ জন কে আসামী করা হয়েছে সে মামলার কোর্ট নাম্বার 500- 22 – 276179- 234
    দেবাশীষ বিশ্বাস এই মুহুর্তে বাংলাদেশে অবস্থান করায় তাকে নোটিশ পাঠানো হয়েছে। অথচ সে সেটা গ্রহণ করেনি।
    বিশিষ্ট ব্যবসায়ী মো: শানু আলমের নিকটে দেবাশীষ বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক একাউন্টের মেসেঞ্জার থেকে ক্ষমা প্রার্থনা করেছেন। যার স্ক্রিনশট এখন কানাডার বাঙালি কমিউনিটির মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। কানাডার গণ্যমান্য নেতৃত্ব স্থানীয় বাঙালি কমিউনিটির মানুষ এই ধরনের মিথ্যাচার কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সমাজ সেবক শানু আলম কে নিয়ে দেবাশীষ বিশ্বাসের এই ধরনের কুরুচিপূর্ণ মিথ্যাচারে তারা বিস্মিত ও হতবাক। যাতে করে কানাডায় শান্তিপূর্ণ বাঙ্গালী কমিউনিটি আর কেউ এভাবে হিংসা বিদ্বেষ প্রপাগাণ্ডা ছড়াতে না পারে সে জন্য স্থানীয় মানুষ এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

    এ বিষয় বিশিষ্ট সমাজ সেবক প্রগতিশীল অসাম্প্রদায়িক মুক্তচিন্তার লালন কারী মো: শানু আলমের সাথে কথা বললে
    তিনি জানান। ❝আমি এই দেবাশীষ কে চিনি না জানি না। অথচ সে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে এখানে আলোচিত হতে চাচ্ছে আমাকে সমাজের কাছে মানুষের কাছে বিতর্কিত করতে চেয়েছে যা অত্যন্ত বিব্রতকর। আমি চির দিন মানুষের কল্যানে কাজ করেছি, জাতি ধর্ম নির্বিশেষে। অথচ বেহায়া বাঙালি নামের একটি কুচক্রী মহল আমাকে ইর্ষা করে যারা দেবাশীষ কে দিয়ে আমাকে অপদস্ত করতে চেয়েছে। যদিও দেবাশীষ আমার কাছে ক্ষমা চেয়েছে কিন্তু আমার যে সম্মান হানি হয়েছে সেটা আমি মেনে নিতে পারি না। তাই আমি বিজ্ঞ আদালতে মামলা করেছি।
    আইন তার নিজের গতিতে চলবে। ❞

  • মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে কানাডা প্রবাসীকে হেনস্তারর অভিযোগ, কানাডার আদালতে মামলা

    মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে কানাডা প্রবাসীকে হেনস্তারর অভিযোগ, কানাডার আদালতে মামলা

    গত বছর মন্ট্রিলের কিছু অসাধু বেহায়া বাঙালিদের দুষ্টু চক্রের কুপরার্মশে অসম্প্রদায়িক চিন্তাধারার বাহক শানু আলমের বিরুদ্ধে মিথ্যা সাম্প্রদায়িক অপবাদ আনা হয়। যা সম্পূর্ণভাবে মিথ্যা প্রপাগাণ্ডা ও উদ্দেশ্য মূলক। ছবি নির্মাতা ও পরিচালক দিলীপ বিশ্বাসের ছেলে দেবাশীষ বিশ্বাস যাচাই-বাছাই না করে ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলো ! এতে করে কানাডায় বসবাসকারী বাঙালি কমিউনিটির সনামধন্য প্রগতিশীল অসাম্প্রদায়িক মানবিক মানুষ, নেতৃত্ব স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী শানু আলম মানহানী ও হয়রানীর শিকার হন। তার এত দিনের অর্জিত সুনাম ক্ষুন্ন হওয়াতে বাধ্য হয়ে তিনি। দেবাশীষ বিশ্বাস সহ মোট ৬ জনের বিরুদ্ধে কানাডার কিউবেক সুপিরিয়র কোর্টে মামলা করেন। দেবাশীষ বিশ্বাস এই মুহুর্তে বাংলাদেশে থাকায় তার বিরুদ্ধে আনিত অভিযোগের
    রেজিস্টার চিঠি ঢাকার পোস্টঅফিসে ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে পড়ে আছে ( Canada post tracking list ) তার প্রমান !
    রেজিস্টার চিঠি গ্রহণ না করা অর্থ কানাডার আইনকে এড়িয়ে যাওয়া নয় বরং অমান্য করা ! এটা ইচ্ছাকৃত একটা অন্যায়ের সমতুল্য !

    ব্যবসায়ী শানু আলম বলেন” তাকে ( দেবাশীষকে) আমি চিনিনা , জীবনেও তার নাম শুনিনি ! বুঝতে পারছি না, কেন সে আমার বিরুদ্ধে মিথ্যাচার প্রচার ছড়াচ্ছে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ক্ষতিগ্রস্ত করতে এই ভিডিও বার্তাটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো ?
    পরে আমি জানতে পারি সে মন্ট্রিলে তার এক বান্ধবীর কাছে ম্যাসেঞ্জারে স্বীকার করেছে, দেবাশীষ মন্ট্রিলে কিছু চিটার প্রতারক বেহায়া বাঙালিদের প্ররোচনায় উস্কানিতে না জেনেশুনে এই অপরাধ করেছে ! ( ম্যাসেঞ্জারের কিছু স্ন্যাপ শর্ট তার প্রমান )

    তা ছাড়া আমি দেবাশীষের সাথে মেসেঞ্জার এ যোগাযোগ করলে সে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু এই ধরনের অপকর্ম করে ক্ষমা চাইলে আমার সম্মান কি ফিরে আসবে?

    ফেব্রুয়ারির ৮ তারিখ দেবাশীষ আমাকে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠায় ! আমি প্রত্যাখ্যান করলে পরে তার বিশেষ অনুরোধে গ্রহণ করি !
    সে মেসেঞ্জারে সমস্ত দোষ স্বীকার করেছে ! বলেছে সে মন্ট্রিলের কিছু বিপদগামীর পাল্লায় পড়ে সে ভিকটিম !
    গত সপ্তাহে সে ফ্লোরিডায় ভিডিও কলে কথা বলেছি !
    এর আগে সে আমাকে ম্যাসেজ দিয়েছে এবং দাবি করেছে সে নির্দোষ !

    সে ( দেবাশীষ) বলেছে
    ❝ভাই, আপনি আমাকে এবং আমার পরিবারের পটভূমি জানেন! এই ক্ষেত্রে, আমি সম্পূর্ণ নির্দোষ! আমি কিছু দুষ্টু লোকের পাল্লায় পড়েছিলাম শয়তান আমাকে দাগা দিয়েছিল! আমার মনে আপনাকে অপমান বা হেরাস করার কোন উদ্দেশ্য নেই! আপনি আমার খুব প্রিয় ভাইজান! আপনি যদি এখনও মনে করেন, আমি দোষী, আমি আমার হৃদয়ের মূল থেকে ক্ষমা চাই❞

    আমি তাকে বলেছি সে যদি নির্দোষ হয় তাহলে আমাকে উদ্দেশ্যে করে ভিডিও বার্তা দিয়েছিলো কেন ? যেটা আমার অসম্প্রদায়িক চিন্তাধারার উপর প্রচন্ড আঘাত করেছে !
    দেবাশীষ আমাকে এ ও জানিয়েছে সে আমার আইনজীবীর ২ টো চিঠি পেয়েছে ! আমি তাকে বলেছি সে যদি কারো উস্কানিতে এই কর্ম করে থাকে তাহলে বাংলাদেশে তার আইনজীবী কানাডার আমার আইনজীবীকে যেন লিখিত উত্তর দেয়।
    ব্যবসায়ী শানু আলম আরো বলেন আমি যদি গরীব অসহায় হতাম , তা হলে দেবাশীষ পার পেয়ে যেতে পারত! কিন্তু আমি অত সহজে ছেড়ে দেবার পাত্র নই, আমার অসাম্প্রদায়িকতা আমার অহংকার চির দিন জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সেবা করে এসেছি , সে না জেনে না শুনে সেখানে আমার সম্মানে আঘাত করেছ। আমাকে সাম্প্রদায়িক প্রমান করতে চেয়েছে অথচ আমি সব সময় অসাম্প্রদায়িক মুক্তচিন্তার চর্চা করে এসেছি। কাডায় বসবাসরত সকল বাঙালিরা জাতি ধর্ম নির্বিশেষে জানে আমি এক জন ধর্ম নিরপেক্ষ মানুষ।
    আমার বিরুদ্ধে মিথ্যাচার আমি কোন ভাবেই মেনে নিতে পারি না।
    মনে রাখতে হবে এই মামলায় স্কাইপে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ! পালাবার কোন পথ নাই !

    মামলা থেকে খালাস পেতে হলে সত্য কথা বলতে হবে কে বা কারা তাকে এই অনৈতিক কাজ করতে উৎসাহ দিয়েছে তাদের নাম প্রকাশ করতে হবে ! সে পরিষ্কার বলেছে I has been trapped, তাহলে কানাডার কে সেই ব্যাক্তিরা যারা তাকে ফাঁদে ফেলেছে ?

    অনুসন্ধান করে জানা যায়

    শানু আলমের অসাম্প্রদায়িক চিন্তাধারাকে আঘাত করার জন্য তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে , তাকে সামাজিকভাবে অপদস্ত করার জন্য মন্ট্রিলে কিছু অসাধু কুলাঙ্গার অভদ্র লোক হিন্দু সমিতির নাম দিয়ে তার বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়িয়েছে সে তথ্য তদন্তে বেরিয়ে এসেছে ! যেখানে সংগঠনে ঠিকানা লিখা আছে অনুপ চৌধুরীর নাম , যার পিতা একজন সাজাপ্রাপ্ত ক্রিমিনাল ! আর একজন রনি মালিক যাদের কাজ হল কানাডায় বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনদের হয়রানি ও প্রতারণা করা।

  • ব্রাজিলে বন্যা-ভূমিধস; নিহত ৩৬

    ব্রাজিলে বন্যা-ভূমিধস; নিহত ৩৬

    লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও শতাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণ-পূর্বের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩৬ জন নিহত এবং আরও শতাধিক লোক বাস্তুচ্যুত হয়েছে বলে রবিবার সাও পাওলো প্রাদেশিক কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে।

    রয়টার্স বলছে, দুর্যোগের পর হতাহতদের খোঁজে উদ্ধারকর্মীরা সন্ধান চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে পুনরায় সংযোগ চালু এবং রাস্তা পরিষ্কারের কাজও চলছে। এছাড়া যোগাযোগ বন্ধ হয়ে অবরুদ্ধ হয়ে পড়া কিছু এলাকায় কার্নিভাল উদযাপনের জন্য ব্রাজিলে ভ্রমণকারী অনির্ধারিত সংখ্যক পর্যটক আটকা পড়েছেন বলেও খবর বের হয়েছে।

    এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্গঠন কাজ শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছে ব্রাজিলের ফেডারেল সরকার। অন্যদিকে সাও পাওলো প্রদেশ সেখানকার ছয়টি শহরের জন্য ১৮০ দিনের বিপর্যয়কর সময় ঘোষণা করেছে।

  • ধ্বংসস্তূপের নিচে থেকে বাঁচাও বাঁচাও আর্তনাদ

    ধ্বংসস্তূপের নিচে থেকে বাঁচাও বাঁচাও আর্তনাদ

    একের পর এক শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। সেখানে বেড়েই চলেছে লাশের স্তুপ। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা ৪ হাজার ৩৭২ জনে দাঁড়িয়েছে।

    স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

    বিগত একশ’ বছরেরও বেশি সময় ধরে তুরস্কে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এদিকে, প্রধান ভূমিকম্প আঘাত হানার পরবর্তী দুই ঘণ্টার মধ্যে কমপক্ষে ৪২টি আফটারশক হয় বলে জানিয়েছে তুরস্ক।
    ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশে ধসে পড়েছে শত শত বাড়িঘর। সেগুলোর নিচে আটকা থাকা মানুষদের বাঁচাতে চলছে উদ্ধার অভিযান।

    তবে ভূমিকম্পের বিস্তৃতি এবং ধ্বংস এতই বিশাল যে, উদ্ধারকারীরা সব জায়গায় পৌঁছাতে পারছেন না। এছাড়া তুষারপাত, বৃষ্টি এবং অতিরিক্ত ঠাণ্ডার কারণে ব্যহত হচ্ছে উদ্ধার কাজ।

    তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতেই প্রদেশে সারারাত কোনও উদ্ধার কাজ করা যায়নি। এখানে মঙ্গলবার সকালেও কোনও উদ্ধারকর্মী পৌঁছতে পারেননি।

    হাতেই প্রদেশের দেনিজ নামের এক পুরুষ বাসিন্দা জানিয়েছেন, সেখানে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচের আটকা পড়ে আছে। তারা সাহায্যের জন্য আর্তনাদ করছেন। কিন্তু উদ্ধারকারীর না আসায় তারা কিছুই করতে পারছেন না।

    বৃষ্টির মধ্যে চোখ ভেজা কান্নারত দানিজ বলেছেন, “তারা (ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া মানুষ) চিৎকার করছেন। কিন্তু কেউ আসছে না।


    “আমরা হতাশ, ও আল্লাহ….তারা চিৎকার করছে। তারা বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে। কিন্তু আমরা তাদের বাঁচাতে পারছি না… সকাল থেকে এখানে কেউ নেই,” বলছিলেন দেনিজ। সূত্র: বিবিসি

  • তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

    তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

    শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করেছে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নাম্বারটি হল: +৯০৮০০২৬১০০২৬।

    দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে কনস্যুলেটের এই হটলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

    স্থানীয় সময় সোমবার রাতে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক ক্ষুদে বার্তায় এ অনুরোধ জানায়।

    বার্তায় তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কনস্যুলেট জেনারেল।

    স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। বিগত একশ’ বছরেরও বেশি সময় ধরে তুরস্কে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা ৪ হাজার ৩৭২ জনে দাঁড়িয়েছে।

  • করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

    করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

    চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাতশো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে এক লাখের নিচে।

    মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড়শো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬০ হাজার ৬৩৮ জনে।

    একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫৯ জন।

    অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার ৭৬৬ জনে।

  • ২৮০০ কি.মি. ভ্রমণের পর বিমানে মিললো সাপ

    ২৮০০ কি.মি. ভ্রমণের পর বিমানে মিললো সাপ

    বিমানের মধ্যে ছিল লুকিয়ে ছিল সাপ। ২৮০০ কি.মি. ভ্রমণ শেষে দুবাইয়ে অবতরণের পর সেটির হদিশ মিলল।

    সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই ঘটনায় ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

    ভারতের কেরালার কোঝিকোড় থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি৭৩৭-৮০০ বিমানটি দুবাইয়ে অবতরণ করে।

    যাত্রীরা সুরক্ষিতভাবেই বিমান থেকে নেমে আসেন।
    পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দুবাই বিমানবন্দরে অবতরণের পর বিমানের কার্গো হোল্ডে ওই সাপের হদিশ পাওয়া যায়। তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

    কিন্তু কীভাবে সকলের নজর এড়িয়ে বিমানের কার্গো হোল্ডে সাপ থাকল?

    পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিজিসিএয়ের ওই শীর্ষ কর্মকর্তা জানান, বিমানবন্দরে যে কর্মীরা থাকেন, তাদের গাফিলতির জন্য সেই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

    ঘটনার তদন্ত করা হবে এবং ডিজিসিএয়ের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
    বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল পিটিআইয়ের পক্ষ থেকে। কিন্তু তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিমানে কতজন যাত্রী ছিলেন, তাও প্রাথমিকভাবে জানা যায়নি বলে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়

  • বিশ্বে একদিনে করোনা শনাক্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১১৫২

    বিশ্বে একদিনে করোনা শনাক্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১১৫২

    বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ। একই সময়ে করোনায় মারা গেছেন ১ হাজার ১৫২ জন।

    গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে।

    প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, ব্রাজিল, রাশিয়া, জাপান, পোলান্ড ও তাইওয়ানের মতো দেশগুলো।
    বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মারা গেছেন এক হাজার ১৫২ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭৪ হাজার ১৬৬ জন

    একইসময়ে মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৯৫ হাজার ৩১৯ জন। এতে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি আট লাখ ৪০ হাজার ৪৯ জনে।

    গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা জার্মানিতে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৪ জন এবং মারা গেছেন ২৪৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৯৬৩ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জনে।