Category: আন্তর্জাতিক

  • যুদ্ধ থামান, খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করুন : বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী

    যুদ্ধ থামান, খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করুন : বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী

    যুদ্ধ এবং খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করতে, সবার কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেছেন, ‘বিশ্বের ৮০ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আরও খারাপ অবস্থায় পৌঁছেছে। ’

    আজ গণভবন থেকে ইতালির এফএও-এর সদর দফতর রোমে অনুষ্ঠিত এফএও (খাদ্য ও কৃষি সংস্থা) বিশ্ব খাদ্য ফোরাম ২০২২-এর উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি।

    শেখ হাসিনা বলেন, ‘আমি যুদ্ধ বন্ধ করতে, খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করতে এবং খাদ্যের অপচয় বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করছি।

    পরিবর্তে, খাদ্য ঘাটতি এবং দুর্ভিক্ষ কবলিত এলাকায় খাদ্য সরবরাহ নিশ্চিত করুন। মানুষ হিসেবে, আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে, প্রত্যেকেরই খাদ্য নিয়ে বেঁচে থাকার এবং একটি সুন্দর জীবন যাপনের অধিকার রয়েছে। ’
    তিনি আরও বলেন, ‘অন্যদিকে, যদি অস্ত্র তৈরিতে বিনিয়োগ করা অর্থের একটি ভগ্নাংশ খাদ্য উৎপাদন এবং বিতরণে ব্যয় করা হয় তবে এই পৃথিবীতে কেউ ক্ষুধার্ত থাকবে না। ’

    ভার্চুয়ালি ফোরামে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ফোরাম এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা, কোভিড-১৯ মহামারী এবং আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে খরার কারণে বিপর্যস্ত।

  • বিশ্ববাজারে তেলের দাম কমে ৯ মাসে সর্বনিম্নবিশ্ববাজারে তেলের দাম কমে ৯ মাসে সর্বনিম্ন

    বিশ্ববাজারে তেলের দাম কমে ৯ মাসে সর্বনিম্নবিশ্ববাজারে তেলের দাম কমে ৯ মাসে সর্বনিম্ন

    অনলাইন ডেস্ক :: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোয় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সৃষ্টি ও তার জেরে জ্বালানির চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় কয়েক সপ্তাহ ধরেই তেলের দাম কমছে। তার সঙ্গে যোগ হয়েছে মার্কিন ডলারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রভাব।

    বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম এক শতাংশ বা ব্যারেলপ্রতি ৮২ সেন্ট কমে ৮৫ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। তবে লেনদেনের একপর্যায়ে এর দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫১ ডলারে নেমে গিয়েছিল, যা গত ১৪ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন।

    এদিন যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমেছে। উপরোক্ত সময়ে ডব্লিউটিআই’র দাম ০ দশমিক ৯ শতাংশ বা ৭৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭৮ ডলার ছিল। তবে লেনদেনের একপর্যায়ে এর দাম ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ২১ ডলারে নেমে গিয়েছিল, যা গত ৬ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন।

    গত শুক্রবারের পর থেকে উভয় ধরনের তেলের দাম প্রায় পাঁচ শতাংশ কমেছে।

    সোমবার বিভিন্ন মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের সূচক ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডলারের দাম বেড়ে গেলে অন্যান্য মুদ্রা ব্যবহার করে ক্রেতাদের জন্য জ্বালানি কেনা আরও ব্যয়বহুল হয়ে ওঠে, যার ফলে চাহিদা কমে যায়।

    রিফিনিটিভ এইকনের তথ্য বলছে, বর্তমানে তেলের দামের ওপর ডলারের প্রভাব এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ দেখা যাচ্ছে।

    বিস্তারিত আসছে…

  • করোনায় আরও ৪৫৪ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের নিচে

    করোনায় আরও ৪৫৪ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের নিচে

    মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে দুই লাখ ৪৮ হাজার ১৬১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৬৪ হাজার ৪৩১ জন।

    মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৬৫ লাখ ৪০ হাজার ৩৩৯ জন। সংক্রমিত হয়েছেন ৬২ কোটি ২ লাখ ৫৩ হাজার ৮৩৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০ কোটি ৩ লাখ ৯২ হাজার ১২৭ জন।

    সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় ৪৫৪ জনের মৃত্যু ও ২ লাখ ৪৮ হাজার ১৬৮ জন রোগী শনাক্ত হন।

    গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমন ছিল রাশিয়ায়। দেশটিতে এসময়ে ৯৫ জনের মৃত্যু ও ৪৬ হাজার ৭৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে রাশিয়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই কোটি সাত লাখ ৯২ হাজার ৯২১জনে। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৮৬ হাজার ৭৫৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ৫০৭ জন।

    দৈনিক সংক্রমণের দিক থেকে জাপান এখন দ্বিতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯১৮ জন ও মারা গেছেন ৬৯ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১০ লাখ ২৩ হাজার ৮১৪ জন শনাক্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৩৩১ জনের।

    করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ৭ জন এবং শনাক্ত হয়েছেন ছয় হাজার ৭৪৯ জন। এ নিয়ে দেশটিতে ৯ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৯১৫ জন শনাক্ত ও ১০ লাখ ৮১ হাজার ৭১৫ জন মারা গেছেন।

    ভারতে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। শনাক্ত হয়েছেন দুই হাজার ২০৯ জনের বেশি। এ নিয়ে মোট শনাক্ত ৪ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ৩২৩ জন ও মারা গেছেন ৫ লাখ ২৮ হাজার ৫১০ জন।

    একদিনে ফ্রান্সে নতুন শনাক্ত ৩১ হাজার ৩৬৫ জন। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৫১ লাখ ৫৭ হাজার ৪৬ জন শনাক্ত ও মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৮৮৭ জন।

    গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৭৯২ জন ও মারা গেছেন ৭৩ জন।

    লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ২৩ জন মারা গেছেন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ২০১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৪২২ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৮৫ হাজার ৮৬০ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ১৩ জন, ইরানে ১২, ইন্দোনেশিয়ায় ১৬, চিলিতে ১৬, তাইওয়ান ৩৪, থাইল্যান্ডে ১৪, ফিলিপাইনে ৩১ জনের মৃত্যু হয়েছে।

  • বিশ্বে করোনায় একদিনে ১১৮৯ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩২ হাজার

    বিশ্বে করোনায় একদিনে ১১৮৯ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩২ হাজার

    অনলাইন ডেস্ক ::: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে চার লাখ দুই হাজার ৯৪৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৩২ হাজার ৫২২ জন।

    মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৬৫ লাখ ৩৮ হাজার ৭২৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৬১ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৩৫৭ জন।

    শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ২৫৯ জন এবং শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ২৩৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৪৫১ জন শনাক্ত এবং ১০ লাখ ৮১ হাজার ৫৬৬ জন মারা গেছেন।

    জাপানে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৭৮ হাজার ৫৮ জন এবং মারা গেছেন ১০৬ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯ লাখ ১৮ হাজার ৮৪৩ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে ৪৪ হাজার ১৭৭ জনের।

    রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ৩৩৫ জন এবং মারা গেছেন ১০৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৮৯৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৫৫১ জন।

    একদিনে ফ্রান্সে নতুন শনাক্ত ৩৭ হাজার ৫২৪ জন এবং মারা গেছেন ৩৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৬৫৭ জন শনাক্ত এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৮৮৭ জন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৮১ জন এবং মারা গেছেন ৬৮ জন।

    বৈশ্বিক সংক্রমণের তালিকায় চতুর্থ ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে মারা গেছেন ৯১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮৬১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৩৮৭ জন এবং ৬ লাখ ৮৫ হাজার ৮১৬ জন মারা গেছেন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৪৯ জন, স্পেনে ৫৪, অস্ট্রেলিয়ায় ১০৫, তাইওয়ানে ৪১, চিলিতে ৪৩, কানাডায় ৩৬, ফিলিপাইনে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

  • আন্তর্জাতিক বাজারে তেলের দাম আট মাসের মধ্যে সর্বনিম্ন

    আন্তর্জাতিক বাজারে তেলের দাম আট মাসের মধ্যে সর্বনিম্ন

    অনলাইন ডেস্ক ::: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমা অব্যাহত রয়েছে এ সপ্তাহেও। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) একদিনে প্রায় পাঁচ শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এর দাম। দুই দশকেরও বেশি সময়ের মধ্যে মার্কিন ডলারের দর সর্বোচ্চ পর্যায়ে যাওয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দার শঙ্কা আরও তীব্র হওয়ার জেরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৪ দশমিক ৮ শতাংশ বা ব্যারেলপ্রতি ৪ দশমিক ৩১ ডলার কমে ৮৬ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে প্রায় ছয় শতাংশ কমলো ব্রেন্টের দাম।

    এদিন যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪ দশমিক ৮ শতাংশ বা ব্যারেলপ্রতি ৪ দশমিক ৭৫ ডলার কমে ৭৮ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে এক সপ্তাহে ডব্লিউটিআইয়ের দাম কমেছে প্রায় সাত শতাংশ।

    এ নিয়ে টানা চতুর্থ সপ্তাহ উভয় বেঞ্চমার্কের দামই কমলো। গত বছরের ডিসেম্বরের পর থেকে এ ধরনের ঘটনা এটিই প্রথম। এদিন ডব্লিউটিআইয়ের দাম গত ১০ জানুয়ারির থেকে সর্বনিম্ন এবং ব্রেন্টের দাম ১৪ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

    শুক্রবার যুক্তরাষ্ট্রের গ্যাসোলিন (পেট্রল) এবং ডিজেলের ভবিষ্যৎ মূল্যও (ফিউচার প্রাইস) কমেছে পাঁচ শতাংশের বেশি।

    গত বুধবার (২১ সেপ্টেম্বর) এক লাফে সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। এর সঙ্গে তাল মিলিয়ে সুদের হার বাড়িয়েছে বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকগুলোও। এতে আবারও মাথাচাড়া দিয়েছে অর্থনৈতিক মন্দার ঝুঁকি।

    ডেটা ও অ্যানালিটিক্স ফার্ম ওনাডার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, মনে হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর ক্ষেত্রে আক্রমণাত্মক থাকতে প্রস্তুত। এটি অর্থনৈতিক কার্যকলাপ ও অপরিশোধিত তেলের স্বল্পমেয়াদী চাহিদার দৃষ্টিভঙ্গি উভয়কেই দুর্বল করবে।

    ২০০২ সালের মে মাসের পর থেকে বেশ কয়েকটি প্রধান মুদ্রার বিপরীতে সর্বোচ্চ দরে পৌঁছেছে মার্কিন ডলার। ডলারের মান বাড়লে অন্যান্য মুদ্রা ব্যবহার করে ক্রেতাদের জন্য জ্বালানি কেনা আরও ব্যয়বহুল হয়ে ওঠে, যার ফলে চাহিদা কমে যায়।

    নিউইয়র্কের এগেইন ক্যাপিটাল এলএলসি’র অংশীদার জন কিলডফ বলেন, এখানে ডলারের দাম বিস্ফোরিত হওয়ার মতো বেড়েছে এবং তেলের মতো ডলার-প্রধান পণ্যগুলোর দাম নিম্নমুখী হয়ে পড়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোয় বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা বাড়ছে।

  • জাপানের মধ্যাঞ্চলে টাইফুনের আঘাতে ২ জনের মৃত্যু

    জাপানের মধ্যাঞ্চলে টাইফুনের আঘাতে ২ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক ::: জাপানের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুনের আঘাতে অন্তত ‍দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয় বেশ কয়েকটি এলাকা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেড় লাখের মতো পরিবার।

    ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের শহর শিজুওকা। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে রেকর্ড ৪১৭ মিমি বৃষ্টিপাত হয়েছে সেখানে। টাইফুনের কারণে প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত ছিল।

    জানা গেছে, প্রবল বৃষ্টির ফলে ভূমিধসে ৪০ বছর বয়সী একজন নিহত হয়েছেন। ২৯ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয় পানিতে ডুবে থাকা একটি গাড়ির ভেতর থেকে।

    প্রায় দেড় লাখের মতো পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দ্রুত বিচ্ছিন্ন হয়ে যাওয়া লাইন মেরামত করার কথাও জানিয়েছে তারা।

    সেন্ট্রাল রেল সার্ভিস বিভাগ কিছু বুলেট ট্রেন পুনরায় চালু করেছে। গত শুক্রবার থেকে ভারি বৃষ্টির কারণে বন্ধ ছিল ট্রেন চলাচল।

    জেএমএ শনিবার সকালে শিজুওকায় আরও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং ভূমিধস ও বন্যার জন্য সতর্কতা জারির আহ্বান জানিয়েছে।

    ইয়োকোহামা শহর, যেটি টোকিও থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শনিবার সেখান থেকে ৩ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কথা বলেছে কর্তৃপক্ষ।

    টাইফুন নানমাদোল, জাপানে বছরের পর বছর আঘাত হানা সবচেয়ে বড় ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি। শক্তিশালী টাইফুন নানমাদোলের তাণ্ডবে লন্ডভন্ড দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কিউশুসহ উপকূলীয় বেশ কয়েকটি অঞ্চল। স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাপানের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে টাইফুন নানমাদোল। প্রায় দেড়শ মাইল গতিবেগে আঘাত হানে ঝড়টি।

    এর প্রভাব পড়ে কিউশু, মিয়াজাকি, শুকোকুসহ আরও ৪টি অঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লাখ ঘরবাড়িসহ নানা স্থাপনা। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে প্রচণ্ড বাতাস ও রেকর্ড বৃষ্টিপাত হয় নানমাদোলের কারণে। এতে নিহত হন দুই জন।

    সূত্র: কিয়োডো সংবাদ সংস্থা, রয়টার্স

  • বিশ্বে করোনায় আরও ১১৭০ মৃত্যু, শনাক্ত সোয়া চার লাখ

    বিশ্বে করোনায় আরও ১১৭০ মৃত্যু, শনাক্ত সোয়া চার লাখ

    নিউজ ডেস্কঃঃ বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এসময়ে এক হাজার ১৭০ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৮০৯ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

    মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৬৫ লাখ ৩৬ হাজার ৫২০ জন এবং সংক্রমিত হয়েছেন ৬১ কোটি ৯০ লাখ ৯০ লাখ ৬৫ হাজার ১৩১ জন।

    শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    জাপানে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ১২০ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮ লাখ ৪০ হাজার ৭৮৫ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৭১ জনের।

    দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ২২২ জন এবং শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৫৯৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৭২৮ জন শনাক্ত এবং ১০ লাখ ৮০ হাজার ৮৩৬ জন মারা গেছেন।

    রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ১০৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৬ লাখ ৪১ হাজার ৫৫৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৪৭ জন।

    একদিনে ফ্রান্সে নতুন শনাক্ত ৩৮ হাজার ৪৬৪ জন এবং মারা গেছেন ৩০ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার ১৩৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৮৫৪ জন।

    গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ৫৯ জন। এসময়ে ফিলিপাইনে শনাক্ত ২ হাজার ৭০২ জন এবং মারা গেছেন ৩৮ জন।

  • সরবরাহ অনিশ্চতায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

    সরবরাহ অনিশ্চতায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

    নিউজ ডেস্কঃঃ ইরানের পরমাণু চুক্তি স্থবির হয়ে পড়া ও ইউক্রেন আগ্রাসনে মস্কোর নতুন সামরিক সংহতি ঘোষণা বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ফলে এশিয়ার ক্রেতাদের জন্য শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম ফের বাড়লো।

    বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ১৬ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি হয়েছে ৯০ দশমিক ৬২ শতাংশ।

    অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআিই) দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৭১ ডলারে।

    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার তদন্ত বন্ধ করার বিষয়ে তেহরানের এক গুয়েমির কারণে স্থবির হয়ে পড়েছে।

    মার্কিন ওই কর্মকর্তা জাতিসংঘের সাধারণ পরিষদের এক ফাঁকে সাংবাদিকদের বলেন, ইরান তার অবস্থান পরিবর্তন করতে ইচ্ছুক বলে মনে হচ্ছে না এখন। এই মন্তব্যের জেরে ইরানের সক্রিয় হওয়ার তৎপরতা বাড়েনি। বলা যায় এই চুক্তির ফলাফল না আসার অর্থ, আন্তর্জাতিক বাজারে ইরানের তেলের প্রবেশ আপাতত বন্ধই থাকছে।

    এদিকে, মস্কোর ইউক্রেন যুদ্ধে নতুন করে সেনা নামানোর ঘোষণায় তেলের বাজারে আরেক ধরনের সরবরাহ অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইউক্রেনের চারটি অঞ্চলে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া নিয়ে এই গণভোট। বিষয়টি তীব্র নিন্দা করছে পশ্চিমারা। ফলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক সব পণ্যের বাজারেও।

    অপরদিকে, সুইস ন্যাশনাল ব্যাংক, নরওয়ের কেন্দ্রীয় ব্যাংক এবং ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। একই সঙ্গে বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার তিন-চতুর্থাংশ বা শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে তিন থেকে তিন দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত করেছে। এটি দেশটিতে ২০০৮ সালের পর সর্বোচ্চ। ফলে অর্থনৈতিক মন্দার আশঙ্কায় জ্বালানি তেলের বাজার আরও অস্থির হয়ে উঠছে।

    এ ছাড়া শীতকালে জ্বালানি সংকট নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। জ্বালানি সরবরাহে উদ্বেগের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে।

    বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক চীনে করোনা মহামারির লকডাউনের কারণে জ্বালানি চাহিদা কমে যাওয়ার উদ্বেগও রয়েছে ব্যবসায়ীদের।

  • ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন অব্যাহত

    ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন অব্যাহত

    নিউজ ডেস্কঃঃ মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির ফের রেকর্ড পতন হয়েছে। কারণ ডলারের মূল্য বেড়ে আবারও ২০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়ানোর পরই মুদ্রার বাজারে এমন অস্থিরতা দেখা যায়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, এক ডলার দিয়ে এখন ৮০ দশমিক ৪৮৬৩ রুপি পাওয়া যায়। এর আগে মান দাঁড়ায় ৮০ দশমিক ৪৬৭৫ রুপিতে। অর্থাৎ আগের সেশনের চেয়ে রুপি দুর্বল হয়েছে।

    মুদ্রা ব্যবসায়ীরা জানিয়েছেন, বিদেশি বাজারে মার্কিন মুদ্রার শক্তি, অভ্যন্তরীণ ইক্যুইটির মিউটেড ট্রেন্ড, অর্থনীতিতে ঝুঁকি ও অপরিশোধিত তেলের দামের কারণে ভারতীয় রুপিতে প্রভাব পড়েছে।

    এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার তিন-চতুর্থাংশ বা শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে তিন থেকে তিন দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত করেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ

    নীতিনির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৩ সালের শুরুর দিকে সুদের হার আরও বাড়ানো হতে পারে, যা জুনের পূর্বাভাস থেকে অনেক বেশি।

    এমন পরিস্থিতিতে ডলার ২০ বছরের মধ্যে আবারও শক্তিশালী অবস্থানে চলে এসেছে। তবে শুধু রুপি নয় ডলারের বিপরীতে ইউরো, ব্রিটিশ পাউন্ডও চলতি মাসে ব্যাপক পতন দেখছে।

  • বিশ্বে নতুন মিলিয়নিয়ার ৫২ লাখ, অর্ধেকই যুক্তরাষ্ট্রের

    বিশ্বে নতুন মিলিয়নিয়ার ৫২ লাখ, অর্ধেকই যুক্তরাষ্ট্রের

    নিউজ ডেস্কঃঃ গত বছর অর্থাৎ ২০২১ সালে বিশ্বে ধনীদের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক বেড়েছে। মূলত শেয়ারবাজার ও বাড়ির দামের লাভের ফলে ধনীদের সংখ্যা বাড়ে। ক্রেডিট সুইসের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে ৫২ লাখ নতুন মিলিয়নিয়ার পেয়েছে বিশ্ব। যদিও এর প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রের। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ক্রেডিট সুইস জানিয়েছে, এই শতাব্দীতে যে কোনো দেশের জন্য রেকর্ড করা মিলিয়নিয়ারের সংখ্যায় এটাই সবচেয়ে বড় বৃদ্ধি। ফলে ২০২১ সালের শেষে বিশ্বে মোট মিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়ায় ছয় কোটি ২৫ লাখে।

    মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের শেষে মোট বৈশ্বিক সম্পদের পরিমাণ নয় দশমিক আট শতাংশ বেড়ে ৪৬৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়।

    তাছাড়া প্রতিবেদনটিতে আরও বলা হয় আগামী পাঁচ বছরে বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যা ৪০ শতাংশ বাড়বে। বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে ৮ কোটি ৭৫ লাখের বেশি লোক কমপক্ষে ১০ লাখ ডলারের মালিক হবে।

    এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বের ৫০০ ধনী এক দশমিক চার ট্রিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছে। তবে প্রতিবেদনে দেখা গেছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল বাজারে। সুইস ব্যাংক ধারণা করছে, করোনা সম্পর্কিত কঠোর লকডাউন ও সাম্প্রতিক অর্থনৈতিক চাপ সত্ত্বেও চীনে ধনীদের সংখ্যা ব্যাপক হারে বাড়বে।