Category: আন্তর্জাতিক

  • ২৪ ঘণ্টায় করোনায় ১৬৬৩ মৃত্যু, শনাক্ত পৌনে ৫ লাখ

    ২৪ ঘণ্টায় করোনায় ১৬৬৩ মৃত্যু, শনাক্ত পৌনে ৫ লাখ

    নিউজ ডেস্কঃঃ মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। এসময়ে এক হাজার ৬৬৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৭১ হাজার ৮৩১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ২৯ হাজার ৬৯ জনে। এছাড়া সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৩৬৯ জনে।

    এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান এক হাজার ৩৩০ জন। এ সময়ে সংক্রমিত হন চার লাখ ৮১ হাজার ৩৩৮ জন।

    এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্য থেকে সেরে উঠেছেন পাঁচ লাখ ৬৫ হাজার ৪৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৫৯৩ জন।

    শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে দক্ষিণ কোরিয়াকে টপকে শীর্ষে উঠে এসেছে জাপান।

    যুক্তরাষ্ট্রে এসময়ে ২৭০ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩০১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৮ হাজার ৪৫৭ জনের। এছাড়া মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১৪৬ জন।

    এসময়ে জাপানে ৮৮ হাজার ৩৭৯ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ১৭০ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৩ হাজার ৩৪৭ জন এবং সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪ লাখ ৮৮ হাজার ৩১২ জন।

    এদিকে, আলোচ্য সময়ে দক্ষিণ কোরিয়ায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫১ হাজার ৮৩২ জন। এ সময়ে মারা গেছেন ৬০ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ৩০২ জন এবং মারা গেছেন ২৭ হাজার ৭২৫ জন।

    করোনাভাইরাসের সংক্রমণের বৈশ্বিক তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৬৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৫৪ হাজার ৬৭২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৮৫ জন।

  • বিশ্বে আরও ১৩৩০ মৃত্যু, শনাক্ত পৌনে ৫ লাখ

    বিশ্বে আরও ১৩৩০ মৃত্যু, শনাক্ত পৌনে ৫ লাখ

    নিউজ ডেস্কঃঃ বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে। এসময়ে এক হাজার ৩৩০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৩৩৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ২৫ হাজার ২৯১ জন এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৯৭৯ জনে।

    এসময়ে করোনায় আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ছয় লাখ ৭৪ হাজার ২৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৯৯৯ জন।

    শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে দক্ষিণ কোরিয়াকে টপকে শীর্ষে উঠে এসেছে জাপান।

    যুক্তরাষ্ট্রে এসময়ে ২৪৯ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৬৯২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৮ হাজার ১৮ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ৪১১ জন।

    এসময়ে জাপানে ৯৯ হাজার ৫৪৬ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ১৯২ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৩ হাজার ১৭৭ জন এবং সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৯৩৩ জন।

    দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৪৩২ জন। মারা গেছেন ৭২ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন ২৭ হাজার ৬৬৫ জন।

    করোনাভাইরাসের সংক্রমণের বৈশ্বিক তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ২৬৩ জন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৬৪৪ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৮ লাখ ৩১ হাজার ৩৯৯ জন।

    শনাক্তের দিক থেকে চতুর্থ এবং মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯২৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৫ হাজার ২৫৮ জন এবং সংক্রমিত ৩ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৫৯০ জন।

    রাশিয়ায় একদিনে শনাক্ত ৫৬ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ৯৯ জন। এসময়ে জার্মানিতে ১১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৭৪৯ জন। একদিনে ইতালিতে ৬০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৯৭৩ জন।

    একদিনে তাইওয়ানে ৫৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৪৭০ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ১০ হাজার ৪২৩ জনের এবং সংক্রমিত হয়েছেন ৫৮ লাখ ৪৯ হাজার ৭৪৮ জন

  • বিশ্বে আরও ১৩১০ মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

    বিশ্বে আরও ১৩১০ মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

    নিউজ ডেস্কঃঃ বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ৩১০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৪৯ হাজার ৯৬৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ২০ হাজার ৪৪৭ জন এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৪৭ লাখ ৮ হাজার ২৬৬ জনে।

    এসময়ে করোনায় আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ছয় লাখ ৭৯ হাজার ৭৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৬৬২ জন।

    বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। যুক্তরাষ্ট্রে এসময়ে ২৮৭ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৪৯২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৬ হাজার ৩৪৩ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭২ লাখ ৭০৬ জন।

    জাপানে ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৬৯৪ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ১৫৭ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪২ হাজার ৭৯৪ জন এবং সংক্রমিত হয়েছেন ২ কোটি ২ লাখ ২১ হাজার ৬৮৬ জন।

    করোনাভাইরাসের সংক্রমণের বৈশ্বিক তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮৫০ জন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৫৭৮ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫৬১ জন।

    শনাক্তের দিক থেকে চতুর্থ এবং মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে আরও ১০৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯৫০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৫ হাজার ৫৭ জন এবং সংক্রমিত ৩ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৩৬২ জন।

  • ২৪ ঘণ্টায় ৮৫৫ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৪৯ হাজার

    ২৪ ঘণ্টায় ৮৫৫ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৪৯ হাজার

    নিউজ ডেস্কঃঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮৫৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৬০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯৫৯ জন।

    এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৮ হাজার ৯৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৪২ লাখ ৯২ হাজার ৯৯১ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৯ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ৯৩৯ জন।

    মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ৮৫ হাজার ২৫ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

    করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ হাজার ৮১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৯২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৭৩২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৬ হাজার ৫৩ জন।

    এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৩৭ জন, ফ্রান্সে ৪০ জন, জার্মানিতে ৯০ জন, রাশিয়ায় ৮১ জন, তাইওয়ানে ২৮ জন, ফিলিপাইনে ৩৮ জন এবং চিলিতে ৩৬ জন।

    এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ৪২১ জন।

  • ভারতে ইলেকট্রিক স্কুটারের শো-রুমে ভয়াবহ আগুন, নিহত ৮

    ভারতে ইলেকট্রিক স্কুটারের শো-রুমে ভয়াবহ আগুন, নিহত ৮

    নিউজ ডেস্কঃঃ ভারতের তেলেঙ্গানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে সেকান্দারাবাদের একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাষ করেছেন বলে এনডিটিভি জানিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির নিচতলায় ইলেকট্রিক স্কুটারের শো-রুম থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত হোটেল রাবি’র দোতলা ও তিনতলায় ছড়িয়ে পড়ে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। সেখানে অন্তত ২৫ জন অতিথি ছিলেন।

    ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রাণে বাঁচতে অনেকেই জানালা দিয়ে লাফিয়ে পড়েন। পরে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দমকল বাহিনী ও স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ চালানো সম্ভব হয়।

    এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহমুদ আলী।

    নরেন্দ্র মোদী মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে টুইট বার্তায় শোক প্রকাশ করে নিহতের পরিবারকে দুই লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলী বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ওই হোটেলে আটকেপড়া অতিথিদের উদ্ধার করতে যথাসাধ্য চেষ্টা করেছেন দমকল কর্মীরা। তবে প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা জানতে আমরা কাজ শুরু করেছি।

  • ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা

    ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা

    অনলাইন ডেস্ক ::: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে দেশটির নতুন রাজা হচ্ছেন তার ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। স্থানীয় সময় শনিবার ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে আনুষ্ঠানিক ভাবে তাকে দেশটির রাজা হিসেবে ঘোষণা করা হয়। তিনি এখন রাজা তৃতীয় চার্লস হিসেবেই পরিচিতি পাবেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    অ্যাকসেশন কাউন্সিল নামে একটি আনুষ্ঠানিক পরিষদের সামনে রাজা হিসেবে চার্লসের অভিষেক ঘটে। এর পরেই অর্ধনমিত পতাকা পূর্ণভাবে উত্তোলন করা হয়। এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। প্রথমবারের মতো পুরো ঘটনা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

    এরপর রোববার পর্যন্ত পুরো দেশে চার্লসের রাজা হওয়ার ঘোষণা প্রচার করা হবে। এরপর আবারও পতাকা অর্ধনমিত রাখা হবে।

    এর আগে মায়ের মৃত্যুর পর নতুন রাজা হিসেবে তৃতীয় চার্লস জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন। এতে তিনি সম্মান, সমমর্যাদা ও ভালোবাসার মাধ্যমে ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রিয় মায়ের কথা স্মরণ করে রাজা চার্লস বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ দারুণ একটা জীবন পার করেছেন। তিনি সবসময় লক্ষ্যে অবিচল ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর মর্মাহত।

    শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রানি দ্বিতীয় এলিজাবেথের উষ্ণতা, রসিকতা এবং মানুষের জন্য সর্বোত্তম কাজ করার প্রশংসা করেন তিনি।

    অ্যাকসেশন কাউন্সিলে প্রথম রাজা চার্লস ব্যক্তিগতভাবে রানি মৃত্যুর কথা ঘোষণা করেন এবং চার্চ অব স্কটল্যান্ড সংরক্ষণের শপথ নেন। কারণ স্কটল্যান্ডে গির্জা এবং রাষ্ট্রের মধ্যে ক্ষমতার পার্থক্য রয়েছে।

    শনিবার প্রথম আনুষ্ঠানিক ভাবে তাকে রাজা হিসেবে ঘোষণা দেওয়া হয়। সেন্ট জেমসেস প্রাসাদের ফ্রায়ার কোর্ট ব্যালকনি থেকে নতুন রাজার ঘোষণা পাঠ করা হয়েছে।

    গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দেয় বাকিংহাম প্যালেস।

    ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ৭০ বছর সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়।

  • ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

    ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

    নিউজ ডেস্কঃঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা গেলেন।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস।

    অথচ কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করেছিল ব্রিটেন। তিনি হলেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন অলংকৃত করে রাখা কোনো রানি।

    এদিকে তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

    সবশেষ গত বুধবার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন রানি এলিজাবেথ। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এরপরই তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ।

    বেশ কিছুদিন থেকেই তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরে জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন রানি। বালমোরাল প্রাসাদেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

    এর মাধ্যমে ব্রিটেনের রাজ পরিবারে দীর্ঘ এক শাসনের সমাপ্তি ঘটলো। দীর্ঘ এই বর্ণিল জীবনে ব্রিটেনের সমাজ ও রাজনীতিতে অভাবনীয় পরিবর্তনের সাক্ষী এলিজাবেথ।

    এদিকে রানি এলিজাবেথের মৃত্যুতে দেশটির নতুন রাজা হচ্ছেন তার ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। তিনি এখন রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হবেন।

  • সৌদিতে মারা গেছেন আরও এক বাংলাদেশি হাজি

    সৌদিতে মারা গেছেন আরও এক বাংলাদেশি হাজি

    নিউজ ডেস্কঃ হজের পর সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজি মারা গেছেন। সর্বশেষ শনিবার (৩০ জুলাই) মেহেরপুরের মো. আবু তালেব মোল্লা মদিনায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। আবু তালেবের পাসপোর্ট নম্বর-EA0749782।

    রোববার (৩১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

    সৌদি আরবে এ নিয়ে মোট ইন্তেকাল করেছেন ২৫ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি। এরমধ্যে পুরুষ ১৮ ও মহিলা ৭ জন। মক্কায় ১৯, মদিনায় ৪ ও জেদ্দায় ২ জন মারা যান।

    অন্যদিকে শনিবার পর্যন্ত হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ জন হাজি।

    ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) ।

    হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়। এ পর্যন্ত মোট ১০৯টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে.

    আইটি হেল্পডেস্ক জানায়, হজ প্রশাসনিক দলের দলনেতা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম মদিনার হজ ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন শেষে শনিবার বিকেলে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

  • বিশ্বে আরও ১১৫৪ মৃত্যু, শনাক্ত সাড়ে ৬ লাখ

    বিশ্বে আরও ১১৫৪ মৃত্যু, শনাক্ত সাড়ে ৬ লাখ

    নিউজ ডেস্কঃ বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৫৫৯ জন।

    মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ লাখ ১৮ হাজার ৭৫১ জনের। আর করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ২২৬ জনে। এছাড়া ৫৫ কোটি ১৪ লাখ ৩২ হাজার ৭৫৮ জন করোনা থেকে সেরে উঠেছেন।

    রোববার (৩১ জুলাই) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এসময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৯৩৮ জন। আর মারা গেছেন ১৩০ জন।

    অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটি গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ২৫৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ৪৫১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৫৩৭ জনের।

    দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, মেক্সিকো, নিউজিল্যান্ড ও তাইওয়ান।

    এদিকে মোট প্রাণহানি ও শনাক্তের তালিকায় এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৭৯ জন এবং মারা গেছেন ৩১ জন। এখন পর্যন্ত দেশটিতে ৯ কোটি ৩০ লাখ ৬৯ হাজার ৮৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু বেড়ে হয়েছে ১০ লাখ ৫৫ হাজার ৫১ জনে।

    সংক্রমণে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৫৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে দেশটিতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৬৬৮ জনে। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ৩১২ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ৮৯২ জনে দাঁড়িয়েছে।

  • বিশ্বে করোনা শনাক্ত ৫৮ কোটি ছাড়ালো

    বিশ্বে করোনা শনাক্ত ৫৮ কোটি ছাড়ালো

    নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১৯১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ১৭৩ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ১৭৯২ জন। সেসময়ে নতুন করে ৮ লাখ ২২ হাজার ৪৬৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এই হিসাবে একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

    এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১৭ হাজার ৩২৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৭ লাখ ১২৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৭১৩ জন।

    শনিবার (৩০ জুলাই) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে এ সময় ২ লাখ ৩০ হাজার ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় জাপানে করোনায় মারা গেছেন ১১৬ জন।

    আলোচ্য সময়ে করোনায় সবচেয়ে বেশি ২৮৬ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ সময়ে ৯৯ হাজার ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ১৮৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫৫ হাজার ২০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৮০ লাখ ১১ হাজার ৭৮৩ জন।

    সংক্রমণে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে দেশটিতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৯০৯ জনে। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ২৫৮ জন।

    এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২২৮ জন, ইতালিতে ২৪৪ জন, অস্ট্রেলিয়ায় ১৫৭ জন, মেক্সিকোয় ১১৩ জন, স্পেনে মারা গেছেন ১০৯ জন।

    এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮৫ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫৫ জন। শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।