Category: আন্তর্জাতিক

  • ভেনিজুয়েলায় ওষুধ ও খাবারের অভাবে মারা যাচ্ছে শিশুরা

    ভেনিজুয়েলায় ওষুধ ও খাবারের অভাবে মারা যাচ্ছে শিশুরা

    সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে ভেনিজুয়েলা। নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকার ও বিরোধী হুয়ান গুয়াইদোর অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে।এতে করে দেশটিতে খাদ্য ও ওষুধের সংকট তীব্র হচ্ছে।

    শিশুরোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। গত এক সপ্তাহ অনন্ত ১৪ শিশু মারা গেছে। খাদ্য ও পানি দূষণে আক্রান্ত হয়ে এই শিশুদের মৃত্যু হয়েছে। দেশটির হাসপাতালের বরাত দিয়ে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

    ভেনিজুয়েলার উপকূলীয় শহর বার্সেলোনার লুসি রাজেটি হাসপাতালের একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছে, দূষিত খাদ্য ও পানির কারণে অসুস্থ শিশুদের সংখ্যা বাড়ছে। কিন্তু পর্যাপ্ত ওষুধের সরবরাহ না থাকায় সঠিক চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।

    হাসপাতালের একজন কর্মী জোস প্লেনস বলেন, শিশুদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সুঁচ অথবা সিরাম নেই।

    রাজধানী কারাকাস থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত হাসপাতালটির শিশু ওয়ার্ডে আল জাজিরার সাংবাদিককে প্রবেশ করার অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। কারণ তারা বিশ্বকে দেখাতে চান যে শিশুদের বাঁচানোর জন্য পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সরঞ্জাম নেই এই হাসপাতালে।

    এই হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুরা মা বলেন, আমার মেয়ের ডায়রিয়া হয়েছে। এছাড়া প্রায় সময় তার হার্টঅ্যাটাক হতো। তার চিকিৎসা করার মতো কিছুই নেই আমার। কিন্তু এই হাসপাতালে এসেও কিছু পাচ্ছি না। আমি চাই এই সরকার পদত্যাগ করুক। তারা আমাদের ধ্বংস করে ফেলছে।

    শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া রোগের প্রাদুর্ভাবে গেল সপ্তাহ দুই মাস বয়সী সন্তানকে হারিয়েছেন ম্যারিলিয়া ম্যারিনো। কিন্তু সন্তানের মরদেহ এখনো হাসপাতালে রাখা আছে। কারণ তার কাফনের কাপড় কেনার মতো অর্থও তার কাছে নেই।

    তিনি বলেন, এই হাসপাতালে কিছুই নেই।তাদের কোন ওষুধ নেই, কোন খাবার নেই। এর ফলে আমার ছেলেটা মারা গেল।

    হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ-খাবার এবং অন্যান্য সরঞ্জামের স্বল্পতার কথা জানালেও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটিতে কোন মানবিক সংকট নেই বলে দাবি করছেন। সম্প্রতি তিনি দেশটির স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।

    মাদুরো জানিয়েছেন, সামাজিক নিরাপত্তায় সমাজতান্ত্রিক দেশ হিসেবে তার দেশ সবকিছুই করবে। স্বাস্থ্যসেবায় যেসব ওষুধ প্রয়োজন হবে সেগুলো দেশেই উৎপাদন করা হবে।

    গত বৃহস্পতিবার এাণ সহায়তা নিয়ে ভেনিজুয়েলায় যাওয়া মার্কিন বহর আটকে দিয়েছে মাদুরো। কলস্বিয়ার কুকুতা সীমান্ত দিয়ে মানবিক সহায়তা নিয়ে দেশটিতে প্রবেশ করছিল মার্কিন এাণবহর। কিন্তু মাদুরো তাদেরকে প্রবেশ করতে অস্বীকৃতি জানান। তিনি দাবি করেন, তার দেশ ভিক্ষুক নয়। মানবিক সাহায্যকে ভেনিজুয়েলাকে ছোট করার মার্কিন অপকৌশল হিসেবে আখ্যা দেন মাদুরো।

    অন্যদিকে ভেনিজুয়েলার স্ব-ঘোষিত অর্ন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো জানিয়েছেন, জীবন বাঁচাতে দেশটিতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন।

    সেনা সমর্থিত মাদুরো সরকারের বিরোধীরা এখন কলম্বিয়ার কুকুতা থেকে মার্কিন সাহায্যকে দেশটিতে পৌঁছানোর পরিকল্পনা করছেন। মৌলিক প্রয়োজনীয় জিনিসের জন্য এখনো সীমান্ত ব্যবহার করে কলম্বিয়া যাচ্ছেন ভেনিজুয়েলার হাজার হাজার লোক।

    প্রতিদিন প্রায় ৫০ হাজারের বেশি মানুষ কলম্বিয়ার কুকুতা শহরে যাচ্ছেন। তারা ওষুধ ও খাবার কিনে আবার ভেনিজুয়েলায় ফিরে আসছে। তবে তাদের মধ্যে প্রতিদিন প্রায় পাঁচ হাজার লোক অভিবাসী হয়ে বিভিন্নভাবে থেকে যাচ্ছে বলে জানিয়েছে কলম্বিয়ার অভিবাসী কর্তৃপক্ষ। আবার অনেকে পার্শ্ববর্তী দেশ পেরু ও ইকুইডরের মতো দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন।

    চলমান শরণার্থী সংকট মোকাবিলায় ভেনিজুলেয়ার প্রতিবেশি দেশগুলোর জন্য ৭৩৮ মিলিয়ন ডলার সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ। কিন্তু জাতিসংঘ বলছে, এই সাহায্যের আবেদনে এখন পর্যন্ত ৫ মিলিয়ন ডলার তারা সংগ্রহ করতে পেরেছে।

    ভেনিজুয়েলার আর্থিক সংকটের জের ধরে তৈরি বিক্ষোভের মধ্যে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দেন গুয়াইদো। তার ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে  স্বীকৃতি দেন এবং অন্যদের স্বীকৃতি দিতে আহ্বান জানান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টি দেশের সমর্থন পেয়েছেন গুয়াইদো।

    এদিকে ভেনিজুয়েলা অবস্থিত ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকো দূতাবাসের ওয়েবসাইটে বৃহস্পতিবার গুয়াইদোর প্রতি আনুগত্য জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়। পরে দূতাবাসগুলো এটিকে হ্যাকারদের কাজ বলে দাবি করে। তারা মাদুরোর প্রতি সম্পূর্ণ আনুগত্য ধরে রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। রাশিয়া, চীন, তুরস্ক, কিউবা ও ইরান মাদুরোর পাশে থাকবে বলে জানিয়েছে।

  • ব্রাজিলের ফুটবল ক্লাবে আগুন লেগে ১০ জনের মৃত্যু

    ব্রাজিলের ফুটবল ক্লাবে আগুন লেগে ১০ জনের মৃত্যু

    ফ্ল্যামেঙ্গো, ব্রাজিলের বিখ্যাত এক ক্লাব। যে ক্লাবের হয়ে খেলেছেন বেবেতো, রোনালদিনহো, জিকোর মতো খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে যে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে এত মাতামাতি। তিনিও বেড়ে উঠেছেন এই ক্লাবের আলো বাতাসে। শুক্রবার সেই ক্লাবেই ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে পুড়ে মারা গেছেন কমপক্ষে ১০ জন।

    রিও ডি জেনিরোতে অবস্থিত ক্লাবের যে বিল্ডিংয়ে আগুন ধরেছে, তাতে মূলত একাডেমির উদীয়মান খেলোয়াড়রা থাকে। ১৪ থেকে ১৭ বছরের কিশোর ফুটবলারদের আবাসস্থল এই বিল্ডিং।

    রিওর পুলিশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় এই স্পোর্টস কমপ্লেক্সে অন্তত ১০ জনের মৃত্যু ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। জানা যায়নি, আগুন লাগার কারণও।

    fire-2

    আগুন লাগে স্থানীয় সময় ভোর ৫টার দিকে। আগুন যেখানে ছড়িয়ে পড়ে, সেখানে ফ্ল্যামেঙ্গোর পেশাদার ফুটবলাররাও অনুশীলন করেন। তাদের সকালে অনুশীলনে আসার কথা ছিল।

    দুই ঘন্টা চেষ্টার পর অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে বাঁচানো যায়নি গুরুতর দগ্ধ ১০ জনকে। হতাহতের মোট সংখ্যা এখনও জানা যায়নি।

    শৈশবের ক্লাবে এমন দুর্ঘটনার সংবাদ শুনে কান্নার ইমোজি দিয়ে টুইট করেছেন রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। যেখানে তিনি লিখেছেন, ‘ভীষণ দুঃখের সংবাদ। সবার জন্য প্রার্থনা। শক্তি, শক্তি, শক্তি।

  • সৌদি জোটের হয়ে ইয়েমেনে যুদ্ধকে না মরক্কো’র

    সৌদি জোটের হয়ে ইয়েমেনে যুদ্ধকে না মরক্কো’র

    আফ্রিকার মসুলিম দেশ মরক্কো জানিয়েছে, সৌদি জোটের হয়ে আর ইয়েমেনে যুদ্ধে অংশ নিবে না মরক্কো। এছাড়া, সৌদি নেতৃত্বাধীন জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকেরও অংশ নিচ্ছে না দেশটি।

    সৌদির সঙ্গে মরক্কোর উত্তেজনা দেখা দেয়ার পর একথা ঘোষণা করল রাবাত। সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে মরক্কো সরকার।

    বৃহস্পতিবার মরক্কোর এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, তার দেশের সেনারা আর সৌদির সঙ্গে ইয়েমেন যুদ্ধে অংশ নিচ্ছে না। এছাড়া, সৌদি নেতৃত্বাধীন জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকেরও অংশ নিচ্ছে না রাবাত।

    এর আগে কখনো মরক্কো সরকার ইয়েমেন যুদ্ধে তাদের অংশগ্রহণের কথা ফাঁস করেনি। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, আফ্রিকার এ দেশটি সৌদি জোটে ছয়টি বিমান ও ১৫০০ সেনা পাঠিয়েছে।

    সৌদি জোট থেকে মরক্কোর সেনা প্রত্যাহারের আগে মালয়েশিয়াও একই কাজ করেছে। গত বছর অবশ্য, মরক্কো বলেছিল, সামরিক বাহিনীকে পুনর্গঠনের জন্য ইয়েমেন যুদ্ধ থেকে সেনা প্রত্যাহার করা দরকার। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট।

    সূত্র : পার্সটুডে

  • আলিয়ার সঙ্গে ব্রেকআপ নিয়ে যা বললেন সিদ্ধার্থ

    আলিয়ার সঙ্গে ব্রেকআপ নিয়ে যা বললেন সিদ্ধার্থ

    এক সময় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে হালের সেনসেশন আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছিল বলিউডে। পরে সেই সম্পর্ক ভেঙে যাওয়া নিয়েও কথাবার্তা হয়েছে বিস্তর। এ নিয়ে আলিয়া কখনই মুখ না খুললেও সিদ্ধার্থ বরাবরই স্পষ্ট মতামত দিয়েছেন।

    বর্তমানে বলিউযের খ্যাতিমান অভিনেতা ঋষিকাপুরের ছেলে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে আছেন আলিয়া ভাট। গুঞ্জন আছে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, গিগগিরই রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। যদিও দু’জনের কেউই বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। এর মধ্যেই আলিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুলছেন সিদ্ধার্থ।

    সম্প্রতি মিযিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, ‘আলিয়ার সঙ্গে ডেট করার অনেক আগে থেকেই ওকে চিনতাম। এমন নয় যে, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড হিসেবে প্রথম আলাপ। সম্পর্কটা নেই, কিন্তু কোনো তিক্ততাও নেই। আমাদের আর দেখাও হয়নি।

    ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল আলিয়া-সিদ্ধার্থের। এ কারণে আলিয়ার সঙ্গে তার কেরিয়ারেরও বহু স্মৃতি জড়িয়ে আছে বলে জানিয়েছেন সিদ্ধার্থ।

    তিনি বলেন, ‘আমরা ডেটে গিয়েও বন্ধুত্বটা এনজয় করতাম। তবে সম্পর্কে অনেক ওঠা-পড়া ছিল। আর দু’জন মানুষ যখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন নিশ্চয়ই কোনো কারণ থাকে’।

    এদিকে আলিয়া-রণবীরের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলতে চাননি সিদ্ধার্থ। আলিয়াকে এখনও বন্ধু মনে করেন এমনটাই জানিয়েছেন তিনি।

  • বিপিএলের ফাইনাল দেখতে ঢাকায় আইসিসি চেয়ারম্যান

    বিপিএলের ফাইনাল দেখতে ঢাকায় আইসিসি চেয়ারম্যান

    মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ দেখতে ইতিমধ্যে ঢাকায় এসেছেন আইসিসির বর্তমান চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকালে একটি বিশেষ বিমানে ভারত থেকে হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

    বিসিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধেই বাংলাদেশ সফরে এসেছেন শশাঙ্ক। তিন দিনের সফরে এসে শশাঙ্ক মনোহর এখন ঢাকায় অবস্থান করছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিসিসিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররা।

    বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এরপর বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসবেন মনোহর ও তার সহযোগীরা। ৮ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন এবং বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন তিনি। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা।

    বিপিএলের ফাইনাল দেখতে ঢাকায় আইসিসি চেয়ারম্যান

    এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমের প্রকাশির সংবাদের জানানো হয়, চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে সম্ভাব্য সহিংসতার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইন্ডিয়ান অরিমিয়ার লিগের (আইপিএল) ১৮টি ম্যাচ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেয় বিসিসিআই। তবে বিসিসিআই-এর এই প্রস্তাবে অসম্মতি জানায়নি বিসিবি।

    এই বিষয়ে আলোচনা এগিয়ে নিতেই ৬ ফেব্রুয়ারি তিনদিনের বাংলাদেশ সফরে আসেন শশাঙ্ক মনোহর। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন তিনি।

    তবে বাংলাদেশে আইপিএলের ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দুই দেশের ক্রিকেট বোর্ডের কোনোটিই।

  • বাংলাদেশে আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে মুখ খুললো বিসিবি

    বাংলাদেশে আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে মুখ খুললো বিসিবি

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের সূচী এখনো হয়নি চূড়ান্ত। আগামী এপ্রিল-মে মাসে ভারতের লোকসভা নির্বাচন চলাকালে আইপিএলের দ্বাদশ সংস্করন আয়োজন নিয়ে উদ্বিগ্ন আইপিএল গভর্নিং কাউন্সিল।

    সে কারনেই বিপিএলের ৩ ভেন্যুতে আইপিএলের অন্তত ১৩-১৪টি ম্যাচ বাংলাদেশে আয়োজনের সম্ভাবনা জানিয়ে ভারতের গনমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং আইসিসি’র বর্তমান সভাপতি শশাংক মনোহরের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে এমন কারনই খুঁজেছে বেশ কিছু গণমাধ্যম।

    ২৪ মে থেকে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ওয়ার্ম আপ ম্যাচের সূচী ঘোষিত হওয়ায় তার আগে আইপিএল সম্পন্ন করার তাড়া থাকায় বেশ ক’টি ম্যাচ প্রতিবেশি দেশে আয়োজনের কথা ভাবছে গভর্নিং কাউন্সিল। বাংলাদেশে বিপিএল জনপ্রিয় হওয়ায় বিপিএল উত্তর আইপিএল আয়োজনের সম্ভাব্যতাও দেখছে তারা। তবে গনমাধ্যমে প্রকাশিত এই সংবাদটিকে রীতিমতো উড়ো খবর বলে উল্লেখ করেছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

    তিনি বলেন, ‘আইসিসি সভাপতি এসেছেন আমাদের আমন্ত্রনে বিপিএল ফাইনাল দেখতে। উনি এখন তো আর বিসিসিআই’র কেউ নন, উনি আইসিসি’র প্রধান কর্তা। তাই আইপিএল নিয়ে ওনার সাথে কোন আলাপ হওয়ার সুযোগ দেখছি না। এখানে এসে উনি কখন কোথায় যাবেন, তার একটা চার্ট আছে আমাদের কাছে।

    এর আগেও একবার বাংলাদেশে আইপিএলের সম্ভাবনার খবর দিয়ে গনমাধ্যমে এসেছে খবর। সেবারও ভারতের লোকসভা নির্বাচনের কারনে তৃতীয় দেশে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল। তবে বাংলাদেশে নয়, আসরটি বসেছিল দক্ষিন আফ্রিকায়।

    উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ভারত থেকে বিশেষ বিমানে (চাটার্ড বিমান) ঢাকায় এসেছেন বর্তমান আইসিসি চেয়ারম্যান এবং সাবেক বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিসিসিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররা। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন মনোহর ও তার সহযোগিরা। ৮ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন এবং বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা।

  • কোপা আমেরিকার সময়সূচি প্রকাশ

    কোপা আমেরিকার সময়সূচি প্রকাশ

    বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরনো প্রতিযোগিতা হচ্ছে কোপা আমেরিকা। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আগে এ টুর্নামেন্ট চালু হয়। ১৯১০ সালে এ প্রতিযোগিতা পরীক্ষামূলকভাবে চালু হয়। পরে ১৯১৬ সালে (সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) হিসেবে টুর্নামেন্টটি শুরু হয়। পরে ১৯৭৫ সালে বর্তমান নাম কোপা আমেরিকা ধারণ করে। বর্তমানে বারোটি দেশের অংশগ্রহণে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    এবার নিয়ে পঞ্চমবারের মতো সাম্বার দেশ ব্রাজিলে কোপা আমেরিকার ৪৬তম আসর অনুষ্ঠিত হবে।গত বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) হয়ে গেল কোপা আমেরিকার ড্র।এ আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়ন উরুগুয়ে ১৫ বার। বর্তমান চ্যাম্পিয় চিলি সর্বশেষ দুটি আসরের চ্যাম্পিয়ন। তারা শেষ দুটি আসরে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে।

    এবারের আসরে তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১২ দল। দক্ষিণ আমেরিকার ১০ দেশের সঙ্গে এবার আমন্ত্রিত হয়ে খেলবে কাতার ও জাপান। এর আগে ১৯৯৯ সালে জাপান খেললেও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশ কাতার এবারই প্রথম আমন্ত্রণ পেয়েছে।ব্রাজিলের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর।

    ১৪ জুন সাওপাওলোতে হবে উদ্বোধন। ৭ জুলাই রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। এ ছাড়াও পোর্তো আলেগ্রি, বেলো হরিজন্তো এবং সালভাদরেও খেলা হবে।

    কোপা আমেরিকার গ্রুপ:
    গ্রুপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনিজুয়েলা এবং পেরু।
    গ্রুপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কাতার।
    গ্রুপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান এবং চিলি।

    কোপা আমেরিকার সূচি:
    তারিখ                ভেন্যু                           ম্যাচ
    গ্রুপ ‘এ’:

    ১৪ জুন         সাও পাওলো                ব্রাজিল-বলিভিয়া
    ১৫ জুন        পোর্তো অ্যালেগ্রি             ভেনিজুয়েলা-পেরু
    ১৮ জুন        রিও ডি জেনেইরো           বলিভিয়া-পেরু
    ১৮ জুন        সালভাদোর                  ব্রাজিল-ভেনিজুয়েলা
    ২২ জুন        বেলো হরিজন্তে             বলিভিয়া-ভেনিজুয়েলা
    ২২ জুন        সাও পাওলো                  পেরু-ব্রাজিলগ্রুপ ‘বি’:
    ১৫ জুন        সালভাদর                   আর্জেন্টিনা-কলম্বিয়া
    ১৬ জুন        রিও ডি জেনেইরো    ‍     প্যারাগুয়ে-কাতার
    ১৯ জুন        বেলো হরিজোন্তে          আর্জেন্টিনা-প্যারাগুয়ে
    ১৯ জুন        সাও পাওলো               কলম্বিয়া-কাতার
    ২৩ জুন        পোর্তো অ্যালেগ্রি           কাতার-আর্জেন্টিনা
    ২৩ জুন        সালভাদর                   কলম্বিয়া-প্যারাগুয়েগ্রুপ ‘সি’:
    ১৬ জুন            বেলো হরিজন্তে          উরুগুয়ে-ইকুয়েডর
    ১৭ জুন            সাও পাওলো             জাপান-চিলি
    ২০ জুন            পোর্তো অ্যালেগ্রি         উরুগুয়ে-জাপান
    ২১ জুন            সালভাদর                 ইকুয়েডর-চিলি
    ২৪ জুন            বেলো হরিজন্তে          ইকুয়েডর-জাপান
    ২৪ জুন            রিও ডি জেনেইরো      চিলি-উরুগুয়েকোয়ার্টার ফাইনাল: ২৭

    জুন থেকে ২৯ জুন।
    সেমিফাইনাল: ২ জুলাই এবং ৩ জুলাই।
    তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফ: ৬ জুলাই।

    ফাইনাল: ৭ জুলাই।

  • স্যান্ডেল সেলফি’ই বছরের সেরা ছবি

    স্যান্ডেল সেলফি’ই বছরের সেরা ছবি

    অনলাইন ডেস্ক:

    দেশ জুড়ে সাড়াজাগানো (জু-তা) সেলফি ক্যামেরা নেই হাতে তবে স্যান্ডেলকে ক্যামেরা মনে করেই সেলফির পোজ দিচ্ছে পাঁচটি শিশু।
    তাদের সবার মুখে রাজ্যের হাসি।

    স্মার্টফোন নেই, তাতে কী! তাই বলে সেলফি তুলব না। স্যান্ডেলের দিকে তাকিয়ে ভারতের পাঁচ শিশুর সেই হাসিমাখা সেলফি তোলার ছবিটিই এখন ‘সেলফি অব দি ইয়ার’। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

    বলা হচ্ছে, খালি চোখে দেখলে মনে হবে ছবিটিতে কিছুই নেই। তবে এর ভেতরে যে একটা গভীর অর্থ লুকিয়ে আছে, তা স্পষ্ট। সেলফি তোলার নূন্যতম উপকরণও নেই এই শিশুদের কাছে। কিন্তু তাদের হাতে থাকা স্যান্ডেলই স্মার্টফোনের কাজ করেছে।

    গণমাধ্যমটির মতে, ছবিটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ছবিটি কোথা থেকে কে তুলেছেন তা জানা যায়নি। ছবিটি শেয়ার করেছেন বলিউড তারকারাও।

    ছবিটি ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালেও শোভা পাচ্ছে ছবিটি।

    আর সম্প্রতি এই ছবিটি পোস্ট করে বিতর্কে পড়ে গেছেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। অনুপম খের, সুনীল শেঠিসহ বলিউডের নামজাদা সব তারকারা পর্যন্ত ছবিটি নিয়ে কথা বলছেন।

    অমিতাভ বচ্চন লিখেছেন,যথাযথ সম্মান দিয়েই বলছি, আমার মনে হচ্ছে ছবিটি ফটোশপ করা। মনে রাখতে হবে যে, হাতে ধরা স্যান্ডেলটি বাচ্চাটির শরীরের অন্যান্য অংশের চেয়ে আলাদা।

    ছবিটির বিষয়ে অনুপম খের লিখেছেন, কোনো জিনিস তখনই সেরা হয়ে ওঠে, যখন কেউ তার মধ্যে ভালো কিছু খুঁজে পায়।

    সুনীল শেঠিও লিখেছেন, সুখ আসলে একটি মানসিক অবস্থা।

  • নেহা কাক্করের কান্না থেমেছে

    নেহা কাক্করের কান্না থেমেছে

    কুচ সোচকে বোলা হোগা তুমনে

    ইয়ে পেয়ার ভি তোলা হোগা তুমনে
    আব না হ্যায় তো ফির না সাহি দিলবার
    ইস দিল কো ইয়ে সমঝা লিয়া হামনে
    ইসমে তেরা ঘাটা মেরা কুচ নেহি জাতা
    জিয়াদা পেয়ার হো জাতা, তো ম্যায় সেহ্‌ নেহি পাতা…

    গজেন্দ্র ভর্মার ‘তেরা ঘাটা’ গানের স্থায়ী অংশ। গত বছরের ২২ মে নিজের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেন হরিয়ানার ছেলে গজেন্দ্র ভর্মা। গানটি রয়েছে তাঁর ‘ফ্রম লস্ট টু ফাউন্ড’ অ্যালবামে। এই গান তিনি লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন। আজ রোববার বিকেল পর্যন্ত ইউটিউবে গানটি দেখা হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার ৮৯৭ বার। দারুণ জনপ্রিয় এই গানটি এবার গেয়েছেন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কর। গত ৩১ জানুয়ারি নিজের ইউটিউব চ্যানেলে তিনি গানটি প্রকাশ করেছেন। নেহা কাক্করের গাওয়া গানটির মিউজিক ভিডিও আজ বিকেল পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৪২৯ বার।‘তেরা ঘাটা’ গানে নেহা কাক্করকে পাওয়া গেছে দারুণ হাসিখুশি মেজাজে। যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে তাঁকে। প্রেমিক হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর মুষড়ে পড়েন নেহা কাক্কর। মানসিকভাবে বিপর্যস্ত হন, পাশাপাশি হতাশায় ভুগেছেন। অনেক দিন সেই প্রেমের কথা ভুলতে পারেননি। যখনই মনে হয়েছে, ডুকরে কেঁদে উঠেছেন। ব্যাপারটি একসময় গুরুতর পর্যায়ে পৌঁছে যায়। পরিবারের মানুষজন নেহা কাক্করকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘হ্যাঁ, আমি হতাশায় ভুগছি।নেহা কাক্করনেহা কাক্করএবার নেহা কাক্করের ভক্তরা মনে করছেন, ‘তেরা ঘাটা’ গানটি তিনি হিমাংশ কোহলির উদ্দেশেই গেয়েছেন। তাঁর গাওয়া ‘তেরা ঘাটা’ গান শুনে মনে হয়েছে, হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের কষ্ট কাটিয়ে উঠেছেন। সাময়িক ভেঙে পড়লেও এবার তিনি মানসিকভাবে যথেষ্ট শক্ত। সবাইকে বোঝাতে চেয়েছেন, এসবে কিছুই যায় আসে না তাঁর।

    হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর বন্ধু, পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী, এমনকি ভক্তদের কাছ থেকেও নানা নেতিবাচক মন্তব্য পেয়েছেন নেহা কাক্কর। এর জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কিছু মানুষ আমার সম্পর্কে এমনটা বলবে, তা কখনো আশা করিনি। কিন্তু এখন সব শুনে আমার সহ্য হয়ে গেছে।’ এবার তাঁদের উদ্দেশে বলেন, ‘বিশ্বের সব নেতিবাচক মানুষকে ধন্যবাদ। আমাকে জীবনের সবচেয়ে খারাপ দিনগুলো উপহার দিতে সক্ষম হয়েছেন আপনারা। শুভেচ্ছা, আপনাদের উদ্দেশ্য সফল হয়েছে।’

    মাত্র পাঁচ মাস আগে নিজেদের প্রেমকে সবার সামনে নিয়ে এসেছিলেন হিমাংশ কোহলি ও নেহা কাক্কর। কিন্তু এর মধ্যেই সব শেষ। একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই দুজনকে আনফলো করেছেন। হিমাংশের সঙ্গে নিজের সব পোস্ট ও ছবি ডিলিট করেছেন নেহা। সেই প্রেমের কথা ভেবে শুধুই কেঁদেছেন নেহা কাক্কর। ইনস্টাগ্রামে তখন তিনি লিখেছেন, ‘জানতাম না, জগতে এত খারাপ মানুষ আছে। সবকিছু হারিয়ে এখন তা বেশ বুঝতে পারছি। নিজের সবকিছু দিয়ে দিয়েছি, তার বদলে কী পেয়েছি?

    হিমাংশ কোহলি এ পর্যন্ত ছয়টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তাঁর প্রথম ছবি ‘ইয়ারিয়াঁ’ (২০১৪)।

  • অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশে আসছেন মঙ্গলবার

    অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশে আসছেন মঙ্গলবার

    হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আগামী মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। ঢাকার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে বাংলাদেশে আসছেন জোলি।

    এর আগে ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা নারীদের নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শুনে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন এ হলিউড অভিনেত্রী। সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জোলি যৌন নিপীড়নের শিকার রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন।

    ২০১৭ সালের ২৫ আগস্ট সন্ত্রাসবিরোধী অভিযানের নামে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এতে প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার শিবিরগুলোতে এখন দিন কাটছে তাদের।

    এর আগে গত বছরের ২১ মে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন মুম্বাইয়ের অভিনেত্রী, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনখালী ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা শিবিরে গিয়ে শিশুদের সঙ্গে সময়ও কাটান। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে আসেন প্রিয়াঙ্কা চোপড়া।