Category: আন্তর্জাতিক

  • ২ ফেব্রুয়ারি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ওয়েবসাইটে পরীক্ষার সূচিও

    ২ ফেব্রুয়ারি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ওয়েবসাইটে পরীক্ষার সূচিও

    মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সেই সঙ্গেই ঘোষণা করা হল ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার সূচিও।

    বুধবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি স্কুলগুলিকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে বোর্ডের অফিস থেকে। ছাত্রছাত্রীরা যে যার স্কুল থেকেই নির্দিষ্ট সময়ে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে বলে জানানো হয়েছে।

    বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে আগেই ঘোষণা করা হয়েছিল পরীক্ষার দিনক্ষণের সূচিও। এই সূচি অনুযায়ী ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি। চলবে ২২ তারিখ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে এবং চলবে দুপুর ৩টে অবধি। যদিও ছাত্রছাত্রীরা উত্তরপত্রে লেখা শুরু করতে পারবেন বেলা ১২টা থেকে। ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র দেখতে সময় দেওয়ার জন্যই এই বাড়তি ১৫ মিনিট দেওয়া হবে বলে জানানো হয়েছে।

  • শপথ নিলেন মালয়েশিয়ার নতুন রাজা

    শপথ নিলেন মালয়েশিয়ার নতুন রাজা

    মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে সুলতান আব্দুল্লাহ সুলতান আহমেদ শাহ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো সর্বশেষ রাজার পদত্যাগের পর তিনি সিংহাসনে অধিষ্ঠিত হলেন।

    রাশিয়ার সাবেক এক সুন্দরীকে বিয়ে করার খবর ছড়িয়ে পড়ার পর তিনি এ পদ থেকে সরে দাঁড়ান।

    ঐতিহ্যবাহী পোশাক পরে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ক্রীড়া-প্রেমী এ সুলতান কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে শপথ নেন। অনুষ্ঠানটি টেলিভিশনে জাতীয়ভাবে প্রচার করা হয়। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ও কয়েকশ’ অতিথি উপস্থিত ছিলেন।

    শপথ নেয়ার আগে ৫৯ বছর বয়সী এ রাজাকে জাতীয় পার্লামেন্টে স্বাগত জানানো হয় এবং তিনি গার্ড অব অনার পরিদর্শন করেন। তার পূর্বসুরি পঞ্চম সুলতান মুহাম্মাদ সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মাত্র দু’বছর পর এ মাসে পদত্যাগ করেন। মস্কোর এক সাবেক সুন্দরীকে তিনি বিয়ে করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। আর এর পরপরই তিনি দায়িত্ব ছেড়ে দেন।

    খবরে বলা হয়, তার পদত্যাগের আনুষ্ঠানিক কোন কারণ উল্লেখ করা না হলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশে এই প্রথমবারের মতো মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করলেন।

  • পদত্যাগ করলেন ফিলিস্তিন সরকার

    পদত্যাগ করলেন ফিলিস্তিন সরকার

    প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি আল-হামদাল্লাহ ও তার নের্তৃত্বাধীন জোট সরকার। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন রামি। এ ঘটনাকে হামাসের সঙ্গে ফাতাহ গ্রুপের ঐক্য পুনরুস্থাপনের পথে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা, খবর রয়টার্সের।

    মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকরে পর প্রধানমন্ত্রী রামি জানান, পদত্যাগের ঘোষণা দেয়া হলেও নতুন সরকার গঠিত হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবে তার সরকার।

    এ ব্যাপারে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানাননি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে এর আগে তার দল ফাতাহ’র নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, যদি রামির নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে তবে নতুন সরকার গঠন করা হবে।

    আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলেছে, ‘ফিলিস্তিনের রাজনীতি থেকে হামাসকে একঘরে করা ও হঠানোর প্রচেষ্টার অংশ এটি।’

    ফিলিস্তিন সরকারের পদত্যাগ

    ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। তখন ফাতাহ’র নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকার পশ্চিমতীর ভিত্তিক হয়ে পড়ে।

    ২০১৪ সালে হামাসের সঙ্গে ফাতাহ গ্রুপের ঐক্য পুনরুস্থাপনের লক্ষ্যে চেষ্টা চালান শিক্ষাবিদ রামি হামাদাল্লাহ। পরে তার নেতৃত্বে উভয় দলের সদস্যদের অংশগ্রহণে ফিলিস্তিন সরকার গঠিত হয়।

    কিন্তু ক্ষমতার ভাগাভাগি কিভাবে হবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কেমন হবে- এমন প্রশ্নে দ্বন্দ্ব মেটানো সম্ভব হয়নি। এরই জেরে পদত্যাগ করলো রামির নের্তত্বাধীন জোট সরকার।

  • খ্রিষ্টধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতালির তরুনী এমপি

    খ্রিষ্টধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতালির তরুনী এমপি

    গোটা ইউরোপে যখন ইসলাম আতঙ্ক ছড়ানো হচ্ছে তখন ইসলাম গ্রহনের হার কমেনি। সম্প্রতি ইউরোপে ইসলাম সর্ম্পকে মানুষের জানার আগ্রহ বাড়ছে। বাড়ছে ইসলাম গ্রহনকারীর সংখ্যা। ইতালির সাবেক একজন পার্লামেন্ট সদস্যর মেয়ের ইসলাম গ্রহন নিয়ে দেশটিতে এখন চলছে তোলপাড়। ম্যানুয়েলা ফ্রাংকো বারবাতো নামের এই তরুনীর এখন নতুন নাম আয়েশা।

    ইসলাম গ্রহনের পর ইসলামের অনুশাসন তিনি মানছেন। পূর্ণাঙ্গ হিজাবী এই নারী ইতালির এক সাবেক এমপি ফ্রাংকো বারবাতোর মেয়ে। তিনি তার বাবার খ্রিষ্টধর্ম থেকে ইসলামে দীক্ষিত হয়েছেন।

    ম্যানুয়েলার এই ইসলাম গ্রহণের ঘটনা এখন ইতালিতে আলোচনার বিষয়। খ্রিষ্টান উগ্রপন্থীরা কঠোরভাবে সমালোচনা করছেন তার। সমালোচনা থেকে রক্ষা পাচ্ছেন না তার বাবাও। ফ্রাংকো বারবাতোকে হাফিংটন পোস্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, আপনার মেয়ে তো মুসলমান হয়ে গেল, এখন আপনার কেমন লাগছে?

    তার উত্তর ছিল, ‘শুধু খারাপ না, খুবই খারাপ লাগছে। কারণ এটি একটি অত্যন্ত কঠোর ধর্ম, খুবই চরমপন্থী, একদম সেকেলে! এই ধর্মটি মৌলবাদী। আমার মেয়ে আমার সাথে থাকাবস্থায় আমি নিজে দেখেছি। প্রতিদিন দেখেছি নামাজের সময় হলে সে সন্তানের কথাও ভুলে যায়! এজন্য আমি তার প্রতি রাগ করতাম। সে যা নিজের জন্য পছন্দ করেছে আমি তাতে খুবই ব্যাথিত।

    তবে আয়েশা ইসলাম গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত, সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমার আত্মার পরিশুদ্ধির জন্য আমি গর্বিত। এসব আল্লাহর নিয়ম, আমার অভিযোগ করার কী আছে?’ নিজের হিজাব পরিধান নিয়ে চারপাশে যত কথা। তার উত্তরে আয়েশা বলেন, ‘হিজাব আমার জীবনের অংশ, যা আল্লাহ আমার জন্য পছন্দ করে দিয়েছেন।

    আয়েশা আগে বাবার সাথে থাকলেও প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেয়ার পর তার স্বামীকে নিয়ে ভারতে চলে গেছেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে নিজের গ্রাজুয়েশন করছেন। বিবাহিত জীবনে তার দুই শিশু সন্তান রয়েছে।

    ইতালিতে ১৭ লাখ মুসলমানের বসবাস। ইতালীর সরকারী সংস্থার হিসাবে দেশটিতে প্রায় বিশ হাজার সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন। ইতালির এই চিত্র প্রমান করে ইউরোপে ক্রমবর্ধমান ধর্ম হিসাবে ইসলামের প্রসার ঘটছে।

  • একই ডিজিটাল মুদ্রা আনছে সৌদি আমিরাত

    একই ডিজিটাল মুদ্রা আনছে সৌদি আমিরাত

    দুই দেশের আর্থিক লেনদেনের জন্য একই ডিজিটাল মুদ্রা আনার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

    ‘আবের’ নামে নতুন এই মুদ্রার মাধ্যমে দুই দেশের মধ্যে ব্লকচেইন এবং ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজির মাধ্যমে লেনদেন করা যাবে।

    মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক (ইউএইসিবি) এবং সৌদি আর্থিক কর্তৃপক্ষ (সামা) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

    যৌথ এই বিবৃতিতে বলা হয়েছে, ইতোমধ্যে কিছু দেশ ডিজিটাল মুদ্রার লেনদেনের জন্য বিভিন্ন ধরনের পাইলট প্রকল্প হাতে নিয়েছে। এই মুদ্রার ব্যবহার এবং লেনদেনের সুবিধা জানতে সামা এবং আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক একই ধরনের প্রকল্প চালু করছে।

    দুই দেশের জন্য একই ডিজিটাল মুদ্রা চালুর ব্যাপারে যৌথ চুক্তিতে পৌঁছানোর কথা জানানো হয়েছে বিবৃতিতে। রেমিট্যান্স ও অভ্যন্তরীণ অর্থ লেনদেনের জন্য দুই দেশের কেন্দ্রীয় ব্যবস্থা রয়েছে। এই মুদ্রা চালু হলে এসব লেনদেন অনেক সহজ হবে।

    আন্তর্জাতিক রেমিট্যান্সের লেনদেনের জন্য আরো উন্নয়নমূলক পদক্ষেপ নেয়ার প্রয়োজন রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এই উন্নয়নমূলক পদক্ষেপে ডিজিটাল মুদ্রা অবদান রাখতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।

    ইউএইসিবি এবং সামা বলছে, এই মুদ্রা চালু হলে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে প্রত্যেকেই উপকৃত হবে।

  • সেই বান্ধবীকেই বিয়ে করছেন বরুণ

    সেই বান্ধবীকেই বিয়ে করছেন বরুণ

    হাজারও তরুণীর ক্রাশ বলিউডের জনপ্রিয় নায়ক বরুণ ধাওয়ানও এবার বিয়ের ঘোষণা দিলেন। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই নায়ক। প্রেম নিয়ে অনেকদিন লুকোচুরি খেলার পর গেল বছরই পুরনো বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন বরুণ। এবার সেই বান্ধবীকেই বৌ সাজিয়ে ঘরে তোলার পালা।

    শোনা যাচ্ছে, জমকালো আয়োজনে নয় বরং দুই পরিবারের সদস্যদের নিয়ে একেবারে পারিবারিকভাবেই বিয়েটা সারতে চান তারা। এছাড়া ঘনিষ্ঠজনরা পাবেন তাদের বিয়ের দাওয়াত। তাই বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্যও করছেন না বরুণ।

    বরুণের হবুস্ত্রী নাকি কেনাকাটাও শুরু করে দিয়েছেন। বিয়ের পোশাক থেকে গয়না, ইতোমধ্যেই সবকিছু গুছিয়ে নিতে শুরু করে দিয়েছেন নাতাশা। জীবনের অন্যতম প্রধান দিনটিকে যাতে নিজেদের মতো করে সাজিয়ে-গুছিয়ে নিতে পারেন, সেদিকে নজর রেখেই নাকি নাতাশা জোর তোড়জোড় শুরু করেছেন।

    উল্লেখ্য, করণ জোহরের শো ‘কফি উইথ করণে’ হাজির হলে বিয়ে নিয়ে বরুণকে প্রশ্ন করা হয়। সেখানে নাতাশার কথাই বলেন ‘বদরিনাথ কি দুলহানিয়া’র এই অভিনেতা। শিগগিরই বেজে উঠবে তার বিয়ের বাদ্য।

  • সবাইকে ছাড়িয়ে গেলেন সালমান

    সবাইকে ছাড়িয়ে গেলেন সালমান

    বছরের পর বছর বলিউডে চলছে তিন খানের রাজত্ব। সালমান খান, শাহরুখ খান ও আমির খানে সিনেমা মুক্তি পেলেই কেঁপে ওঠে বক্স অফিস। কিন্তু গেল বছরটা ছিল না তাদের অনুকূলে। সালমান খানের ‘রেস থ্রি’, আমির খানের ‘থাগস অব হিন্দুস্থান’ ও শাহরুখ খানের ‘জিরো’ তিন সিনেমাই তেমন সাড়া জাগাতে পারেনি গত বছর। বক্স অফিসে ব্যর্থ হয়েছিলেন তিন জনই।

    এরপরও সুখবর নিয়ে এলেন সালমান খান। গেল বছরে ভক্তদের পছন্দের তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছেন ভাইজান সালমান খান। সম্প্রতি এক জরিপের ফলাফলে তা উঠে এসেছে। সিনেমা ব্যবসা সফল না হওয়ার কোনে প্রভাব পড়েনি ভক্তমনে। ভক্তির আসনে তিনি নাম্বার ওয়ান। একটি জরিপ তার প্রমাণ।

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে একটি জরিপ করে। জরিপে পাঠকদের কাছে প্রশ্ন ছিল ‘আপনার মতে ২০১৮-র এক নম্বর হিরো কে?’ এতে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সালমান খান। অয়ক্ষ কুমার, অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মত জনপ্রিয় তারকারা এই তালিকায় অনেক পিছিয়ে।

    উত্তরে ৯ শতাংশেরই রায় গেছে সালমানের দিকে। অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন বা শাহরুখ খান পেয়েছেন ৭ শতাংশ ভোট। তবে জরিপে দেখা যাচ্ছে, রণবীর সিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। ৫ শতাংশ ভোট পেয়ে তিনি অগ্রজদের কাছাকাছি আছেন। ধারণা করা হচ্ছে, রণবীরের ‘সিম্বা’ এই জাদুকরী ফল এনে দিয়েছে।

  • ভারতীয় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত

    ভারতীয় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত

    ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ৩২২ কিলোমিটার দূরে কুশিনগর নামক এলাকায় ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হলেও ভেতর থেকে সফলবাবে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলট। রুটিন মিশনের অংশ হিসেবে উত্তর প্রদেশের গোরাখপুরে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

    এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বরে দেশটির রাজস্থান রাজ্যের জোধপুরের বানাদ অঞ্চলে মিগ-২৭ বিমান বিধ্বস্তের পর এই ঘটনা ঘটলো।

  • আসামকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি

    আসামকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি

    ‘যদি আসামের জনগণের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ দেখানো না হয় এবং নাগরিকত্ব সংশোধন বিল পাস হয় তাহলে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য হবে আসাম।’ আসামের বহুল আলোচিত ও বিতর্কিত প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেছেন আসামের কৃষক মুক্তি সংগ্রাম সমিতির (কেএমএসএস) নেতা অখিল গগৈয়।

    আসামের তিনসুকিয়া জেলার পানিতোলায় ওই সমাবেশে কেএমএসএসের এই নেতা বলেন, ‘আমাদের প্রাপ্য সম্মান যদি সরকার দেয়, আমরা ভারতের সঙ্গে থাকব। কিন্তু আদিবাসী অসমীয়ারা যদি উপেক্ষিত হয় এবং বিল পাস হয় তাহলে প্রত্যেক অসমীয়ার এটা বলার সাহস আছে যে, তারা ভারতের অংশ হয়ে থাকবে না।’

    আসামের প্রস্তাবিত নাগরিকত্ব আইনে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পাড়ি জমানো শুধুমাত্র অমুসলিমদের নাগরিকত্ব দিতে চায় ভারত। কিন্তু আসামের অনেক দল এবং সংগঠনের দাবি, সংবেদনশীল সীমান্ত রাজ্যের জনগণের ওপর এই নাগরিকত্ব বিল প্রতিকূল প্রভাব ফেলবে।

    আসামের নাগরিকত্ব বিলের বিরোধিতা করে স্থানীয় অন্তত ৭০টি সংস্থা আন্দোলন করছে। এর নেতৃত্ব দিচ্ছেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির (কেএমএসএস) নেতা অখিল গগৈয়।

    তিনি বলেছেন, আমরা এটা পরিষ্কার করে বলতে চাই যে, যদি প্রয়োজনীয়তা এবং পরিস্থিতি তৈরি হয়, তাহলে অবশ্যই আসাম বলতে বাধ্য হবে, তারা ভারতের সঙ্গে না থাকার জন্য প্রস্তুত… যদি সরকার আমাদের সম্মান করে, আমরা ভারতের সঙ্গে থাকবো নতুবা বিচ্ছিন্ন হয়ে যাব।

    নাগরিকত্ব বিলের সংশোধনের প্রতিবাদে এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন বয়কট করেছে মিজোরামের বেশ কয়েকটি সংস্থা। এর আগে গত ৭ জানুয়ারি এক সমাবেশে বিচ্ছিন্নতাবাদী মন্তব্য করার দায়ে আসাম পুলিশ গগৈয়-সহ সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী সাহিত্যিক হিরেন গোহাইন ও জ্যেষ্ঠ সাংবাদিক মানজিত মহন্তের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে।

    ভারতীয় নাগরিকত্ব পেতে আসামে গত বছর আবেদন করেন প্রায় ৩ কোটি ২৯ লাখ মানুষ। ১ জানুয়ারি প্রথম দফায় এক কোটি ৯০ লাখ মানুষকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে এনআরসি তালিকা প্রকাশ করা হয়।

    গত বছরের জুলাইয়ের শুরুর দিকে ভারতের জাতীয় নাগরিক পঞ্জিকা (এনআরসি) কর্তৃপক্ষ প্রথম দফার চূড়ান্ত খসড়া তালিকা থেকে দেড় লাখ মানুষের নাম বাদ দেয়ার কথা জানায়। যথাযথ নথিপত্র ও প্রমাণ দিতে না পারায় তারা নাগরিকত্ব পাবেন না বলে জানানো হয়। এদের মধ্যে ছিলেন প্রায় ৫০ হাজার গ্রামীণ নারী।

    এই নারীরা গ্রাম পঞ্চায়েতের কাছে থেকে একটি সনদ নেয়ার পর কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছিলেন। গ্রাম পঞ্চায়েতরা ওই সনদে নারীদের নাগরিকত্বের স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এনআরসি থেকে তাদের বৈবাহিক ও শিক্ষাগত যোগ্যতার সনদ চাওয়া হয়; যা তাদের নেই।

    বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে পাড়ি জমানোর পর যে সংখ্যালঘুরা সেখানে ছয় বছর অতিবাহিত করেছেন; তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন বলে কেন্দ্র থেকে একটি আইনের প্রস্তাব করা হয়। কিন্তু আসামসহ অন্যান্য রাজ্য সরকার এই আইনের বিরোধিতা করেছে।

    ২০১৪ সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদি নাগরিকত্ব আইন সংশোধনের অঙ্গীকার করেছিলেন। ক্ষমতায় আসার পর ২০১৬ সালে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার নাগরিকত্ব সংশোধন বিল-২০১৬ সালে পাস করে।

    কিন্তু বিজেপির এই প্রস্তাবে আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মনিপুরের কিছু রাজনৈতিক দল নাখোশ; যারা ক্ষমতাসীন সরকারের সঙ্গে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে জোট গঠন করে সরকারে রয়েছে। এই ইস্যুতে বিজেপির ওপর থেকে তারা সমর্থন প্রত্যাহার করে নেয়ারও হুমকি দেয়।

  • প্রজাতন্ত্র দিবসে নেপালকে ৩০টি অ্যাম্বুল্যান্স ও ৬টি বাস উপহার ভারতের

    প্রজাতন্ত্র দিবসে নেপালকে ৩০টি অ্যাম্বুল্যান্স ও ৬টি বাস উপহার ভারতের

    ৭০তম প্রজাতন্ত্র পড়শি দেশ নেপাল কে ৩০টি অ্যাম্বুল্যান্স এবং ৬টি বাস উপহার দিল নেপাল। এই প্রথম নয়। ১৯৯৪ সাল থেকেই নেপালের নানান সংস্থাকে এই ভাবেই কখনও বাস, কখনও অ্যাম্বুল্যান্স উপহার দিয়ে এসেছে ভারত।

    শনিবার সকাল থেকেই কাঠমান্ডু র ভারতীয় দূতাবাসে সাড়ম্বরে পালিত হয় ভারতের প্রজাতন্ত্র দিবস। সেখানেই নেপালে ভারতের রাষ্ট্রদূত মঞ্জীব সিংহ পুরী অ্যাম্বুল্যান্স এবং বাসগুলির চাবি হস্তান্তর করেন নেপালের সংস্থাগুলিকে।

    নেপালের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার উপর নজর রেখে সেই ১৯৯৪ সাল থেকে আজ অবধি ৭২২টি অ্যাম্বুল্যান্স এবং ১৪২টি বাস উপহার দিয়েছে ভারত সরকার। পাশাপাশি মঞ্জীব সিংহ পুরী যুদ্ধক্ষেত্রে নিহত গোর্খা সম্প্রদায়ের পরিবারবর্গকে নগদ টাকা দিয়েছেন। নেপালের নানান অঞ্চলের মোট ৫৩টি স্কুলে এবং বিভিন্ন লাইব্রেরিতে বইও উপহার দিয়েছেন পুরী।

    নেপালের ভারতীয় দূতাবাসে পতাকা উত্তোলনের পরই পুরী বলেন, ‘‘সমৃদ্ধ নেপাল বা সুখী নেপাল গড়তে ভারত সরকার সব সময়েই নেপালের পাশে আছে।’’ নেপালে ভারতের প্রজাতন্ত্র দিবসের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ২০০০এরও বেশি মানুষ। তাঁদের মধ্যে অনেকেই নেপালে বসবাসকারী ভারতীয়, কাঠমান্ডুর ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়, ভারতীয় দূতাবাসের কর্মিবৃন্দ, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রীরা।