Category: আন্তর্জাতিক

  • এ বার স্নাতক হলেই স্কুলে পড়ানোর সুযোগ দেবে রাজ্য, মিলবে ভাতাও

    এ বার স্নাতক হলেই স্কুলে পড়ানোর সুযোগ দেবে রাজ্য, মিলবে ভাতাও

    স্নাতক পাশ করলেই এ বার স্কুলে শিক্ষকতার সুযোগ মিলবে। একই সঙ্গে দেওয়া হবে উৎসাহ ভাতাও। প্রাথমিক স্কুলের শিক্ষানবিশ শিক্ষকেরা পাবেন দু’হাজার, আর মাধ্যমিক স্তরে পড়ালে মিলবে আড়াই হাজার টাকা। তবে যোগ্যতার ভিত্তিতে স্নাতক বা স্নাতকোত্তরদের স্কুলে পড়ানোর সুযোগ দেওয়া হবে।

    সোমবার ‘অ্যাকাডেমিক রিভিউ’ বৈঠকের পর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায় এ কথা ঘোষণা করেন।

    এ দিন বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ বিভিন্ন কলেজ এবং বিশ্ব বিদ্যালয়গুলির উপাচার্য, অধ্যক্ষরা। বৈঠকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। স্কুল ছুট রুখতে ‘কন্যাশ্রী’ প্রকল্পের মতোই এ বার রাজ্যের যুবক-যুবতীদের জন্যেও শিক্ষাকতার সুযোগ করে দিতে চান মমতা। শিক্ষামন্ত্রীপার্থ চট্টোপাধ্যায় ও বিষয়টি দ্রুত যাতে কার্যকর করা যায়, সে বিষয়ে শিক্ষা দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন।

    যদি বিরোধীরা বলছেন, স্কুল-কলেজে শিক্ষকের অভাব রয়েছে। সেই ঘাটতি মেটানো যাচ্ছে না। ফলে বিকল্প পথের ভাবনা নিয়েছে এই সরকার।

  • চীন ১৪ রানেই অলআউট : টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

    চীন ১৪ রানেই অলআউট : টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

    আইসিসি চাইছে ক্রিকেটটা বিশ্বময় ছড়িয়ে দিতে। চীনের যে অর্থ আর জনসংখ্যা, তাতে ওই দেশে ক্রিকেটটা জনপ্রিয় করতে পারলে খেলাটার জন্যই ভালো হতো। কিন্তু চীন ক্রিকেট দলের পারফরম্যান্স দেখে আশাবাদি হওয়ার উপায় নেই। মনে হচ্ছে, ব্যাট প্যাড গুটিয়ে অন্য খেলার দিকেই মনোযোগ দিতে হবে বিশ্বের প্রভাবশালী এই রাষ্ট্রটিকে।

    রোববার ব্যাংককে এক টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাত্র ১৪ রানে অলআউট হয়েছে চীনের নারী দল। টি-টোয়েন্টি ম্যাচে পুরুষ কিংবা নারী কোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড এটি।

    না বোলিং না ব্যাটিং। কোনো দিক দিয়েই এই ম্যাচে ক্রিকেট খেলাটা দেখাতে পারেনি চীন। তাদের বোলিং ব্যর্থতাকে কাজে লাগিয়ে ২০ ওভারেই ৩ উইকেটে ২০৩ রানের পাহাড়সমান সংগ্রহ গড়ে তুলেছিল সংযুক্ত আরব আমিরাত।

    জবাবে আধ ঘন্টার মধ্যেই অলআউট হয়েছে চীন, ইনিংসের ১০ ওভারের মতো বাকি থাকতে। দলের এই ব্যর্থতার দিনে অধিনায়ক হিন লিলি প্রতিরোধ গড়তে চেয়েছিলেন। ৪ রান করে দিন শেষে তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

    এবারই অবশ্য প্রথম নয়। এশিয়ার আর্থিক এবং রাজনৈতিক ক্ষেত্র নিয়ন্ত্রণ করা চীন এর আগেও লজ্জা উপহার দিয়েছে ক্রিকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মাত্র ১১ বলে ২৬ রানে অলআউট হয়েছিল চীনের পুরুষ দল।

  • ভারতে গরুর খাদ্য যখন পেঁয়াজ! কেজি প্রতি ১ টাকা ৪১ পয়সা করে বিক্রি

    ভারতে গরুর খাদ্য যখন পেঁয়াজ! কেজি প্রতি ১ টাকা ৪১ পয়সা করে বিক্রি

    ভারতে পেঁয়াজ এখন গরুর খাদ্যে পরিণত হয়েছে। জানা গেছে, কোলকাতা নাশিকে কেজি প্রতি পেঁয়াজ মাত্র পাঁচ পয়সায় বিক্রি হচ্ছে!

    পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় চাষিরা পড়েছেন মহাবিপাকে। কষ্টের ফলানো পেঁয়াজ ফেলে দিতেও পারছেন না। তাদের এ সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন রাখালরা। তারা গরুর গাড়ি নিয়ে এসে পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছেন। তারা সেই পেঁয়াজ নিয়ে গিয়ে গরুকে খাওয়াচ্ছেন।

    ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নাশিকের নিপাড এলাকার গত নভেম্বরে কেজি প্রতি ১ টাকা ৪১ পয়সা করে পেঁয়াজ বিক্রি হয়েছে। লোকসানে ক্ষিপ্ত হয়ে সঞ্জয় নামের এক চাষি তার পেঁয়াজ বিক্রির পুরো টাকাটাই ‘মানি-অর্ডার’ করে পাঠিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।

    এ নিয়ে দেশটিতে শোরগোল হওয়ায় প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি তদন্ত শুরু করা হয়। নাশিকের পেঁয়াজ চাষিদের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দেন প্রশাসনের কর্মকর্তারা।

    সেই আশাতেই তখন আর কম দামে পেঁয়াজ বেচেননি চাষিরা। দুমাস পেরিয়ে গেলেও সমস্যার কোনো সমাধান হয়নি। এদিকে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। পুরনো পেঁয়াজেও চারা বেরিয়ে যাচ্ছে। এর মধ্যেই চাষিরা জানতে পারেন, কেজি প্রতি ৫ পয়সা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

  • সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া শুরু : টুইটারে ট্রাম্প

    সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া শুরু : টুইটারে ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় ঘোষণা করেছেন, সিরিয়া থেকে আমেরিকার সেনা সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বাকি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর এ কাজ শুরু হয় বলে জানান তিনি।

    টুইট বার্তায় ট্রাম্প আরো দাবি করেছেন, দায়েশ আবার তৎপরতা শুরু করলে নিকটস্থ মার্কিন ঘাঁটি থেকে তাদের ওপর হামলা চালানো হবে। একই বার্তায় তুরস্কের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। তিনি দাবি করেন, কুর্দিদের ওপর হামলা করলে তুরস্ককে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত করে দেয়া হবে।

    এ ছাড়া, সিরিয়ায় দায়েশ ধ্বংস করার কথিত দীর্ঘ মেয়াদি মার্কিন নীতিতে রাশিয়া, ইরান এবং সিরিয়াই সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হবে বলে গত ডিসেম্বরে ঘোষণা করেছিলেন ট্রাম্প। অবশ্য সেনা কখন সরিয়ে নেয়া হবে তা আগে জানানো হবে না বলেও এর আগে জানিয়েছিল ওয়াশিংটন।

  • ভালোবাসা দিবসের বদলে ‘সিস্টারস ডে’ ঘোষণা পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের

    ভালোবাসা দিবসের বদলে ‘সিস্টারস ডে’ ঘোষণা পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের

    ইসলামি ঐতিহ্যকে সমুন্নত রাখতে এখন থেকে ১৪ ফ্রেব্রুয়ারিকে ‘সিস্টারস ডে’ হিসেবে উদযাপন করার ঘোষণা দিয়েছে পাকিস্তানের ফয়সালাবাদের ইউনির্ভার্সিটি অব এগ্রিকালচার। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জাফর ইকবাল ১৪ ফ্রেব্রুয়ারিকে ‘সিস্টারস ডে’ ঘোষণা দিয়েছেন।

    প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ১৪ ফেব্রুয়ারি সিস্টারস ডে পালনের সময় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের স্কার্ফ ও আবায়াহ (বোরকার মতো এক ধরনের পোশাক) উপহার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    উপাচার্য জাফর ইকবাল বলেন, ভালোবাসা দিবসকে সিস্টারস ডে হিসেবে পালন করাটা হবে পাকিস্তান ও ইসলামী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিছু মুসলমান ভ্যালেন্টাইন্স ডে পালনের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। আমার ভাবনা হল, যদি এটা আমাদের জন্য হূমকি হিসেবে আবির্ভূত হয় তাহলে আমরা এটাকে কেন সুযোগে রুপান্তরিত করবো না?

    সিস্টারস ডে পালনের মাধ্যমে আমাদের নারী স্বাধীনতার একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তৈরি হবে। তাছাড়া এর মাধ্যমে মানুষ অনুধাবন করতে পারবে যে, পাকিস্তানে বোনদেরকে কতটা ভালোবাসা হয় বলে তিনি দাবি করেন।

  • অবৈধ অ্যাকশনে ধরা ভারতীয় স্পিনার : ১৪ দিনে পরীক্ষা

    অবৈধ অ্যাকশনে ধরা ভারতীয় স্পিনার : ১৪ দিনে পরীক্ষা

    ৪৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে হাত ঘুরিয়েছেন ৯ ম্যাচে, বোলিং করেছেন কেবল ২০.১ ওভার। প্রথম ৮ ম্যাচে বোলিং করে তেমন কোনো প্রশ্নের সম্মুখীন না হলেও, নবম ম্যাচে বল হাতে নিয়েই বিপাকে পড়েছেন ভারতের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান কাম অফস্পিনার আম্বাতি রাইডু।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ২ ওভার বোলিং করেছেন রাইডু। আর তাতেই ধরা পড়েছেন অবৈধ বোলিং অ্যাকশনে। যে কারণে ১৪ দিনের মধ্যে আইসিসির নির্ধারিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে।

    তবে পরীক্ষার ফলাফল আসার আগপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করে যেতে পারবেন রাইডু। ম্যাচের দুই আম্পায়ার পল উইলসন এবং মাইকেল গফের দেয়া রিপোর্টের ভিত্তিতেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এ সিদ্ধান্ত নিয়েছেন।

    আইসিসির নিয়মানুযায়ী কোনো বোলার বোলিং করার সময় যদি ১৫ ডিগ্রির বেশি হাত বাঁকান, তবে সেটিকে আর বোলিং না বলে থ্রোয়িং বলা হয়। রাইডুকে সন্দেহ করা হচ্ছে তেমনই একজন হিসেবে। তবে পরীক্ষার ফলাফল আসার আগে চূড়ান্ত কিছু বলতে রাজি নয় আইসিসি।

    তবে রাইডুর বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে পড়ায় ভারী চিন্তার মুখে পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। কেননা তার বর্তমান সেরা একাদশের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল রাইডুই পারেন বোলিং করতে। কিন্তু রাইডু যদি অবৈধ অ্যাকশনের কারণে নিষিদ্ধ হন, তাহলে বিকল্প পরিকল্পনা করতেই হবে ভারতকে।

  • মালয়েশিয়ায় দুই বাংলাদেশির লাশ উদ্ধার

    মালয়েশিয়ায় দুই বাংলাদেশির লাশ উদ্ধার

    হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় মালয়েশিয়ায় দুই বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

    রোববার কুয়ালালামপুর শহরের জালান পুডু এবং গুমবাক নামক জায়গা থেকে ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

    যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচা খালপার গ্রামের রুসন মিয়ার ছেলে মো. শিপন মিয়া এবং অপরজন হলেন একই থানার বাসিন্দা কানাইনগর গ্রামের কালা মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন।

    malaysia

    ওই দুই শ্রমিক যেখানে থাকতেন সেখানকার অন্য বাংলাদেশি শ্রমিকরা জানিয়েছেন, তারা একটি আবাসিক হোটেলে চাকরি করতেন। একই রুমে থাকতেন।

    কী কারণে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ বলছে তদন্ত চলছে।

  • প্রেম-বিয়ে করার জন্য কলকাতায় ছেলে নেই!

    প্রেম-বিয়ে করার জন্য কলকাতায় ছেলে নেই!

    কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার এখনো বিয়ে করেননি। জানিয়েছেন প্রেমও করছেন না। তা কারণটা কী? পায়েল নিজেই দিয়েছেন সে প্রশ্নের উত্তর, কলকাতায় বিয়ে বা থিতু হওয়ার জন্য তো ছেলে পাওয়া মুশকিল। প্রেম করার জন্যও ছেলে পাওয়া কঠিন।

    আগামী ১৮ জানুয়ারি মুক্তি পাবে পায়েলের ‘জামাই বদল’ ছবিটি। এতে পায়েলের চরিত্রের নাম প্রীতি। প্রেমিককে ব্ল্যাকমেল করে সে। এ ছবিতে হিরণের সঙ্গে জুটি বেঁধেছেন পায়েল। এছাড়াও কয়েকটি ছবি আছে তার হাতে।

    পায়েল বলেন, আর এখন প্রেম-বিয়ে নিয়ে ভাবছিও না। কাজে মনোযোগ দিচ্ছি।

  • ২৭ বছর পর সৌদি থেকে বাড়ি ফেরার কথা: সকালে ফ্লাইট, রাতেই চিরবিদায় নিলেন

    ২৭ বছর পর সৌদি থেকে বাড়ি ফেরার কথা: সকালে ফ্লাইট, রাতেই চিরবিদায় নিলেন

    হে প্রবাস তুমি এত নিষ্ঠুর কেনো? সৌদি আরবে বসবাসরত প্রবাসী অরজু হাসান (৪২) শক্রবার সকলে ফ্লাইট কেটে ছিলেন বাংলাদেশে আসার জন্য কিন্তু তার সেই স্বপ্নের সকাল আর দেখা হয়নি হতভাগা এ এ রেমিট্যান্সে যোদ্ধার। তিনি প্রতিদিনের মত রাতে ঘুমাতে যান এবং ঘুমের মধ্যে ‍তিনি প্রাণঘাতী হৃদরোগে মারা যান।

    হতভাগা এ এ রেমিট্যান্সে যোদ্ধার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা, দরিকান্দি ইউনিয়নে। তিনি দুই সন্তানের বাবা। প্রবাসী অরজু হাসানের রোমমেট জানান যে ’১১-০১-২০১৯ শক্রবার সকালে হাসানের ফ্লাইট ছিল, তাই তিনি লাগেজ গুছিয়ে রেখেছিলেন দেশে যাওয়ার আশায়। প্রতিদিনের মত তিনি ঘুমাতে যান, সকালে বেশি দেরি হওয়াতে দেখে আমি তাকে ডাকতে যাই কিন্তু দেখি তিনি মারা গেছেন।’
    নিষ্ঠুর এ প্রবাস জীবন থেকে হতভাগা এ এ রেমিট্যান্সে যোদ্ধাকে পরিবারের মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যেতে হলো।

  • বলিউডে আবারো শোকের ছায়া, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বলিউডে অভিনেতা

    বলিউডে আবারো শোকের ছায়া, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বলিউডে অভিনেতা

    বহু মারাঠি এবং হিন্দি ছবিতে অভিনয় করে তিনি মন জয় করেছেন দর্শকদের৷ কিন্তু জব উই মেট ছবিতে কিছুক্ষণের জন্য তাকে দেখা গেলেও, সেই ছবিই যেন তাকে চিরস্থায়ী করে দিয়েছে দর্শকমনে৷

    অকেলি লড়কি খুলি হুয়ি তিজোরি কি তরহা হোতি হ্যায়, ডায়লগ রাতারাতি ফের জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় অভিনেতাকে৷ সেই জনপ্রিয় অভিনেতা কিশোরপ্রধান চলে গেলেন শুক্রবার৷ বয়স হয়েছিল ৮৬৷সূত্রের খবর, বেশ কিছুদিন দরেই অসুস্থ ছিলেন তিনি৷ তার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি৷ কিশোর প্রধানকে শেষ দেখা গিয়েছিল একটি মারাঠি ছবি, শুভ লগনা সাবধান-এ৷

    মহেশ মঞ্জরেকরের লালবাগ প্যারেল এবং সন্তোষ মঞ্জরেকরের শিবাজি রাজে ভোঁসলে বোলতোয়, ছবি দুটিতে তাঁর অভিনয় সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করে৷ তিনি ১০০-রও বেশি মারাঠি থিয়েটার এবং প্রায় ১৮টি ইংরেজি থিয়েটারে অভিনয় করেন৷

    নাগপুরের মরিস কলেজে পড়াশোনার সময়েই তিনি অভিনয় শুরু করেন৷ তিনি নটরাজ নামে নিজস্ব থিয়েটার গ্রুপও খোলেন৷ জব উই মেট, লগে রহো মুন্নাভাই-এর মতো বহু ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল৷ তাঁর প্রয়াণে সোস্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন গুণমুগ্ধরা৷