Category: আন্তর্জাতিক

  • মোদির ঘুম কেড়ে নিতে একজোট মায়াবতী-অখিলেশ

    মোদির ঘুম কেড়ে নিতে একজোট মায়াবতী-অখিলেশ

    ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজ্যে জোটবদ্ধ রাজনীতির নানা রং দেখা যাচ্ছে। এবার উত্তর প্রদেশে জোট বাঁধলেন বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী ও সমাজবাদী পার্টির (এসপি) অখিলেশ যাদব। তবে কংগ্রেসকে কোনো ধরনের সুবিধা দেওয়ার কথা নাকচ করে দিয়েছেন এই দুই হেভিওয়েট নেতা।

    এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ শনিবার জোটবদ্ধ হওয়ার ঘোষণা দেন অখিলেশ যাদব ও মায়াবতী। বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী বলেন, ‘আমাদের অভিজ্ঞতা বলছে, কংগ্রেস কখনো আমাদের দিকে ভোট দেয় না।’ তিনি আরও বলেন, ‘হতে পারে, এটি কংগ্রেসের একটি ষড়যন্ত্র। এভাবেই তারা বিজেপির দিকে ভোট পাঠিয়ে দেয়। আমরা এর আগে কংগ্রেসের দিকে ভোট পাঠিয়েছি, কিন্তু তারা এমনটা করেনি। ১৯৯৬ সালে আমাদের এই অভিজ্ঞতা হয়েছে। ২০১৭ সালে সমাজবাদী পার্টিরও একই অভিজ্ঞতা হয়েছে।

    ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিলেন অখিলেশ যাদব। কিন্তু সেই নির্বাচনে ভোটারদের আকর্ষণ করতে পারেনি ওই জোট। তাই এবার মায়াবতীর সঙ্গে জোট বেঁধেছে সমাজবাদী পার্টি। মায়াবতী আরও বলেছেন, সারা দেশে কংগ্রেসের মতো দলের সঙ্গে তারা আর জোটবদ্ধ হবেন না। গত বছর সমাজবাদী ও বিএসপির জোট থেকে দেখা গেছে, এতে করে দুই পক্ষই ভোটে লাভবান হয়।

    অন্যদিকে অখিলেশ যাদব বলেছেন, ‘আমি আমার কর্মীদের বলতে চাই, মায়াবতীকে অপমান করলে তাতে আমাকেও অপমান করা হবে।

    এই নতুন জোট জানিয়েছে, আগামী নির্বাচনে ৮০টি আসনের মধ্যে ৭৬টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে ৩৮টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বহুজন সমাজবাদী পার্টি ও সমাজবাদী পার্টি। কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে মোটে ২টি আসন। নতুন জোট বলছে, তারা বিজেপিকে হারাতে চায়, কিন্তু কংগ্রেসকে কোনো সুবিধাও দিতে চায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সাধারণ সম্পাদক অমিত শাহর ঘুম কেড়ে নিতে চায় এই জোট।

    কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কড়া সমালোচনাও করেছে মায়াবতী। তিনি বলেন, কংগ্রেসের মতো বিজেপিও প্রতিরক্ষা খাতের দুর্নীতিতে দোষী। বর্তমানে ভারতের পরিস্থিতি ১৯৭৫-৭৭ সালে জারি করা জরুরি অবস্থার চেয়ে ভিন্ন কিছু নয়। একে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে দাবি করেন মায়াবতী।

    তবে কিছুদিন আগে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার সুর তুলেছিলেন মায়াবতী। আর এখন মায়াবতীর বক্তব্য, বিজেপি ও কংগ্রেস দুটি দলই নাকি সাপের মতো!

    ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৩টিতে জয় পেয়েছিল বিজেপি ও আপনা দল-এর জোট। ওই নির্বাচনে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি ও কংগ্রেস প্রায় ধুয়েমুছে গিয়েছিল। তবে বিশ্লেষকেরা বলছেন, এ বছরের আসন্ন নির্বাচন উপলক্ষে সমাজবাদী পার্টি ও বিএসপির নতুন জোট বিজেপির জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এরই মধ্যে গত মাসের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের কাছে হিন্দি গোবলয়ের তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বিজেপি।

  • ইসরায়েলি খেলোয়াড়দের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না : মাহাথির

    ইসরায়েলি খেলোয়াড়দের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না : মাহাথির

    ইসরায়েলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরায়েলি পাসপোর্টধারী কাউকে মালয়েশিয়ার ভিসা দেওয়া হয় না। আর এ কারণেই আগামী গ্রীষ্মে তার দেশে অনুষ্ঠেয় বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ খেলতে ইসরায়েলি ক্রীড়াবিদদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

    শুক্রবার কুয়ালালামপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা তাদের অনুমতি দেবো না। যদি তারা আসে, তাহলে এটি একটি অপরাধ।’

    গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়েছে যে, প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে যাতে ইসরায়েলি ক্রীড়াবিদরা অংশ নিতে পারে সেজন্য তাদেরকে ভিসা দিতে মালয়েশিয়া সরকারকে রাজি করানোর চেষ্টা করছে তেলআবিব। এই খবর প্রচারিত হওয়ার পর মাহাথির মোহাম্মাদ তার দেশের দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করলেন।

    মাহাথির বলেন, ইহুদিবাদী ইসরায়েলের দমনপীড়নের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এই নীতির আলোকে চলতি বছর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশীপে অংশ নিতে ইসরায়েলি সাঁতারুদের ভিসা দেয়া হবে না।

    মালয়েশিয়ার কুচিং শহরে আগামী ২৫ জুলাই বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে এবং তা চলবে ৪ আগস্ট পর্যন্ত।

  • নতুন পোশাকে আসছে স্পাইডারম্যান

    নতুন পোশাকে আসছে স্পাইডারম্যান

    স্পাইডারম্যান সিরিজের নতুন সিনেমা মানেই যেন বাড়তি উন্মাদনা। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় স্পাইডারম্যান। জনপ্রিয় এই সিনেমাটির নতুন সিরিজ উপলক্ষে স্পাইডারম্যান পিটার পার্কারের জন্য বানানো হয়েছে নতুন পোশাক। সিরিজটির নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’-এ নতুন কস্টিউমে দেখা যাবে তাকে।

    পোশাকটির নীল অংশটুকুর বদলে সেখানে যোগ হয়েছে কালো বা গাঢ় বেগুনি রং। আগের স্পাইডারম্যানের পোশাকগুলো থেকে এটি একেবারেই আলাদা। চোখের নিরাপত্তা চশমাকে করা হয়েছে একটু চওড়া। জামার হাতায় থাকা মাকড়সার জাল ছুঁড়ে মারার জিনিসপত্র রয়েছে আগের মতোই।

    Spiderman

    অনলাইনে দেখা যাচ্ছে, একটি কাচঘেরা শোকেসে দাঁড়িয়ে আছে স্পাইডারম্যান। ‘স্পাইডারম্যান : ফার ফ্রম হোম’ ছবিটি পরিচালনা করেছেন জন ওয়াটস। এতে টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন জেনদায়া, মিশেল কিটন, মারিসা টমি প্রমুখ। ছবির ভিলেন মিসতেরিয়োর চরিত্রে অভিনয় করেছেন জেক গিউলেনহুলা।

    সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, আগের সিরিজগুলোর মতোই এবারও দর্শকের মাঝে সাড়া জাগাবে স্পাইডারম্যান : ফার ফর্ম হোম’। নতুন সিনেমায় কেমন গল্প দেখানো হবে- সেটা অবশ্য এখনই বিস্তারিত জানাতে চাননি নির্মাতা।

  • স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘রেপ্লিকাস’

    স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘রেপ্লিকাস’

    আন্তর্জাতিকভাবে ১১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা ‘রেপ্লিকাস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

    জেফ্রে নাচম্যানফ পরিচালিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন চাদ সেন্ট জন। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য ম্যাট্রিক্স’ তারকা কিয়ানু রিভস। আরও অভিনয় করেছেন এলিস ইভ, টমাস মিডলদেচ ও জন অর্টিজ প্রমুখ। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনায়ও যুক্ত আছেন কিয়ানু রিভস।

    মানব ক্লোনিং নিয়ে নৈতিক ও আইনি বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে। ভবিষ্যত প্রজন্মকে এর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার জন্য বিশ্বের অধিকাংশ দেশই মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে। তবে কিছু কিছু দেশ এখনো গোপনে বিষয়টি নিয়ে কাজ করছে।

    এর মধ্যেই সেই ঘরানার কাহিনি নিয়ে হলিউডে নির্মিত হলো কল্প-বিজ্ঞানভিত্তিক সিনেমা ‘রেপ্লিকাস’। ছবিতে সিন্থেথিক বায়োলজিস্ট ও নিউরো সায়েন্টিস্ট উইলিয়াম ফস্টার চরিত্রে দেখা যাবে কিয়ানু রিভসকে। যিনি মানুষের চেতনাকে সফলভাবে কম্পিউটার প্রোগ্রামে স্থানান্তর করতে পারেন।

    এক গাড়ি দুর্ঘটনা তার পরিবার নিহত হয়। উইল স্ত্রী ও সন্তানদের ক্লোন তৈরি করতে চান। এ কাজে সাহায্য করে সহকর্মী এড হুইটল। এ দিকে চেতনা স্থানান্তর বা ক্লোন রেপ্লিকা তৈরি আইন ও বিজ্ঞানের সূত্রের বিরোধী। তাই তাদের সবকিছু করতে হয় গোপনে। এক পর্যায়ে অন্য রকম বিপদে পড়ে যান উইল। যাকে বলা হয় ‘সোফিস চয়েস’।

    উইলকে পরিবারের চার সদস্য থেকে তিনজনকে ক্লোনের জন্য বেছে নিতে হবে। তিনি কাকে বাদ দেবেন? এভাবে এগিয়ে চলে ছবির কাহিনি। সম্প্রতি ফিনল্যান্ডের নাইট ভিশনস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শিত হয়েছে।

    সেখানে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা ছবিটি দেখে প্রশংসা করেছেন। ছবিটিকে এ সময়ের একটি সাহসী নির্মাণ বলে উল্লেখ করেছেন অনেকে। মূল চরিত্রে কিয়ানু রিভসের অভিনয় আকৃষ্ট করেছে দর্শকদের।

  • চার বছর পর বড় পর্দায় জিৎ-কোয়েল জুটি

    চার বছর পর বড় পর্দায় জিৎ-কোয়েল জুটি

    নতুন বছরে (২০১৯) নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জিৎ-কোয়েল মল্লিক জুটি। এর মাধ্যমে টলিউডের সবচেয়ে সফল জুটির চার বছরের খরা কাটছে। সিনেমাটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী।

    এটি নির্মিত হবে যৌথভাবে সুরিন্দর ফিল্মস এবং জিৎ প্রোডাকশনের প্রযোজনায়। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে জিৎ-কোয়েল জুটির সঙ্গে থাকছে মুম্বাইয়ের একজন নায়িকাও।

    জিৎ-কোয়েল বাংলা সিনেমাপ্রেমিদের বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। জনপ্রিয় এই জুটিকে পশ্চিমবঙ্গে দর্শকরা ‘জিকো’ নামে সম্বোধন করেন।

    ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে জিৎ-কোয়েল জুটির যাত্রা শুরু হয়। এরপর থেকে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অর্থাৎ সেই থেকে- ‘মানিক’, ‘শুভদৃষ্টি’, ‘হিরো’, ‘ঘাতক’, ‘সাত পাকে বাঁধা’র মত জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা।

    ২০১৫ সালে এই জুটির সর্বশেষ সিনেমা ‘প্রেম করেছি বেশ করেছি’ মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে বোঝা যাবে, চার বছরের বিরতিতে দর্শকমহলে তাদের আবেদন ফুরিয়ে গেছে- নাকি অক্ষতই আছে।

  • আবার বিয়ের সাজে সেজেছেন অর্জুন

    আবার বিয়ের সাজে সেজেছেন অর্জুন

    বোম্বে টাইমসকে দেওয়া যৌথ বিবৃতিতে গত বছরের ২৮ মে অর্জুন রামপাল আর মেহের জেসিয়া জানান, ‘ভালোবাসা আর কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি দিয়ে ঘিরে থাকা আমাদের দীর্ঘ ২০ বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা বুঝতে পেরেছি, আমাদের দুজনের পথ এখন থেকে আলাদা। আমরা দুজন ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখতেই পছন্দ করি।

    এখন এমন একটা সময় এসেছে, তাই এসব জানাতেই হচ্ছে। তবে আমরা আলাদা থাকলেও একজন আরেকজনের প্রয়োজনে পাশে থাকব, বিশেষ করে আমাদের দুই মেয়ে মাহিকা আর মায়রার জন্য।’ এরই মধ্যে ভেঙে গেছে বলিউড তারকা অর্জুন রামপাল আর ১৯৯৬ সালের ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ ও সুপার মডেল মেহের জেসিয়ার সংসার। অর্জুন আর মেহের ১৯৯৮ সালে বিয়ে করেন।

    যৌথ বিবৃতিতে অর্জুন রামপাল আর মেহের জেসিয়া আরও লিখেছেন, ‘আমরা যখন কাছাকাছি ছিলাম, তখন সব সময় দৃঢ় ছিলাম। আজ যখন আমরা একে অপরকে কাছ থেকে দূরে সরে যাচ্ছি, তখনো দৃঢ় থাকতে চাই। আর ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করব না।

    মুম্বাইয়ে এক রেস্তোরাঁর বাইরে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসমুম্বাইয়ে এক রেস্তোরাঁর বাইরে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস তখন শোনা গিয়েছিল, বেশ কিছু দিন ধরে তাঁদের দুজনের মন-কষাকষি চলছে। এমনকি বিটাউনে জোর গুঞ্জন, স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব হয়। আর এই তৃতীয় ব্যক্তিটি হলেন হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান। অর্জুনের সঙ্গে সুজানের সম্পর্ক নাকি ক্রমেই ঘনিষ্ঠ হয়। আর তা মোটেই পছন্দ করেননি মেহের। অর্জুন ও সুজানের মাখো মাখো সম্পর্কের জন্য মেহের খুব রেগে যান। আর কোন স্ত্রী তাঁর স্বামীর জীবনে অন্য নারীর অস্তিত্ব মেনে নেবেন? তাই স্বাভাবিকভাবে তাঁদের দাম্পত্য সম্পর্কে চিড় ধরে।

    হৃতিক-সুজানের ডিভোর্সের কারণও নাকি অর্জুনই ছিলেন। ২০১২ সালে হৃতিকের সঙ্গে সুজানের ডিভোর্স হয়ে যায়। এরপর অর্জুনের সঙ্গে সুজানের ঘনিষ্ঠতার খবর শোনা যায়।

    কিন্তু এবার দেখা গেছে, অর্জুন রামপালের জীবনে এসেছে নতুন নারী। তিনি গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস, দক্ষিণ আফ্রিকার মডেল, অভিনয় করেছেন হিন্দি ও তেলেগু ছবিতে। এবার তাঁর সঙ্গে অর্জুন রামপাল একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, তাঁরা দুজনই বিয়ের সাজে সেজেছেন। ছবির ক্যাপশনে অর্জুন রামপাল লিখেছেন, ‘বিয়েতে যাচ্ছি। তবে নিজের বিয়ে নয়। সবাইকে শুভেচ্ছা।’

    গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ও অর্জুন রামপালগ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ও অর্জুন রামপালএই ছবি দেখে অনেকেই প্রশ্ন করেছেন, গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে অর্জুন রামপালের যোগাযোগ হলো কীভাবে? জানা গেছে, গত বছর আইপিএলের একটি দলের ‘বিজ্ঞাপনী মুখ’ হন তিনি। সেই দলের অতিথি আপ্যায়নের দায়িত্ব ছিল অর্জুন রামপালের প্রতিষ্ঠানের ওপর। তখন অর্জুন রামপাল আর গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের আলাপ হয়। সেই আলাপ থেকে তাঁরা দ্রুত ঘনিষ্ঠ হন। তাঁদের মধ্যে প্রেম হয়েছে, এমন খবরও শোনা গেছে। সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে তাঁদের একসঙ্গে বের হতে দেখা গেছে।

    সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অর্জুন-গ্যাব্রিয়েলা ভালো বন্ধু। তাঁরা একসঙ্গে ডিনারে যেতেই পারেন। অন্যরা বলছেন, তাঁদের সম্পর্ক এখন আর বন্ধুত্বে আটকে নেই।

  • হংকংয়ের এমপি হচ্ছেন বাংলাদেশি ২০ বছরের ফারিহা!

    হংকংয়ের এমপি হচ্ছেন বাংলাদেশি ২০ বছরের ফারিহা!

    বাংলাদেশের ২০ বছর বয়সী তরুণী ফারিহা সালমা দিয়া বাকের।তিনি এর মধ্যে হংকংয়ের আইন পরিষদে সহযোগী হিসেবে কাজ করছেন। লেজিসলেটিভ কাউন্সিলের খুব কম দক্ষিণ এশীয়দের একজন ফারিহা। তিনি এখন সেখানকার এমপি হওয়ার স্বপ্ন দেখছেন।

    সাউথ চায়না মর্নিং পোস্টকে দেয়া সাক্ষাতকারে ফারিহা বলেন,সরকার ও প্রশাসনে আরো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি দেখতে চাই। হংকং যেন সংখ্যালঘুদের বসবাসের সেরা শহর হয়।

    সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারিহার বাবা-মা হংকংয়ে আসেন ২৫ বছর আগে।হংকংয়ের কাউলুনে বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকেন তিনি। ফারিহা প্রতি দুই বছর অন্তর বাংলাদেশে আসেন।

    ফারিহা বাংলা,ইংরেজি, হিন্দি,তেলেগু, ফিলিপিনো,মান্দারিন ও স্থানীয় ক্যান্টনিও উপভাষা জানেন।

    তিনি বলেন,হংকংয়ে ক্যারিয়ার গড়ার জন্য ক্যান্টনিও অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি এই ভাষা ভালো না জানেন তবে উচ্চতর শিক্ষা থাকা সত্ত্বেও চাকরি পাওয়া কঠিন।

    ভিনদেশিদের হংকংয়ের মূলস্রোতের অংশ হতে কঠোর পরিশ্রম করতে হয়। বাণিজ্য নগরীটিতে যারা সংখ্যালঘু হিসেবে বিবেচিত হন, স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে বাসাভাড়া,চাকরি সব ক্ষেত্রেই তাদের নানা বাধার সম্মুখীন হতে হয়।

    ফারিহা আরও বলেন,আমি সরকার ব্যবস্থায় আরও বেশি সংখ্যালঘুদের অংশগ্রহণ চাই।আমি চাই হংকংয়ে সংখ্যালঘুরা যেন আরও উন্নত জীবন পায়।

  • হঠাৎ চীন সফরে কিম, উস্কে দিলো যুদ্ধের দামামা!

    হঠাৎ চীন সফরে কিম, উস্কে দিলো যুদ্ধের দামামা!

    কয়েকদিন আগেই আমেরিকাকে ‘বিকল্প পথ’ খুঁজে নেওয়ার হুমকি দিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। তারপরই সোমবার নিজস্ব ট্রেনে চেপে চীনে পৌঁছান তিনি। ওয়াশিংটনের উদ্বেগ বাড়িয়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেই এই পদক্ষেপ নিয়েছেন কিম।

    উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, স্ত্রী রি সোল্ জু ও সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সোমবার ট্রেনে চেপে রওনা দেন কিম। চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জিনহুয়া সূত্রে খবর, কিমকে স্বাগত জানাতে রেল স্টেশনে মজুত ছিলেন সরকার ও লালফৌজের শীর্ষ কর্মকর্তারা।

    প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত চীনে থাকবেন কিম। আর্থিক নিষেধাজ্ঞা-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে দুই কমিউনিস্ট দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে। এনিয়ে চতুর্থবার চীন সফরে এসেছেন কিম। এর আগে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের সঙ্গেও আলোচনা সেরেছেন কিম।

    তবে, তাঁর এবারের সফর বিশেষ তাত্‍পর্য বহন করছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আমেরিকার উপর চাপ বাড়াতে চাইছেন কিম। এছাড়াও ১৯৫০ থেকে চলে আসা দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণাও চাইছেন তিনি। তাই চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করছেন কিম।

    উল্লেখ্য, সদ্য আমেরিকাকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন কিম। পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হওয়া সত্ত্বেও আমেরিকা উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তোলেনি। এরকম চলতে থাকলে ‘অন্য পথ’ বেছে নিতে বাধ্য হবেন বলে জানিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক। রাজনৈতিক মহলের মতে, ২০১৯ সালের মধ্যে আমেরিকা নিষেধাজ্ঞা না তুললে ফের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করতে পারে কিম প্রশাসন।

    মার্কিন প্রশাসনের পর্যন্ত এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। এ বছর ফেব্রুয়ারি মাসে ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয়বার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা নিয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আমেরিকা নিষেধাজ্ঞা না তুললে কিমের সঙ্গে আমেরিকার চলতে থাকা মতবিরোধ থেকে ফের সংঘাতের সূত্রপাত হয়ে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    অপরদিকে খুব সম্প্রতি নিজ দেশের সেনাবাহিনীকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধপ্রস্তুতি নিতে বলেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরই মাঝে হঠাৎ কিমের চীন সফর যেন যুদ্ধের দামামাকে আরো বেশী করে উস্কে দিলো।

  • ভারতেই বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম

    ভারতেই বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম

    ইতিহাস গড়ে ফেলেছে ভারত। অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে দেশটি। বিরাট কোহলির অধিনায়কত্বের কাছে ৭১ বছরের অনন্য এক রেকর্ড খুইয়েছে অস্ট্রেলিয়া। শুধু মাঠের পারফরম্যান্সই নয়, মাঠের গৌরবেও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছে ভারত। মেলবোর্ন স্টেডিয়ামকে টপকে যাচ্ছে ভারতের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম।

    মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজি সম্পর্কে বলতে গেলে অনায়াসে একটি বিশেষণ ব্যবহার করা যেত; বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু অস্ট্রেলিয়ার এ গৌরব কেড়ে নিচ্ছে ভারত। গুজরাটের আহমেদাবাদের মোতেরায় বানানো হচ্ছে সরদার প্যাটেল গুজরাট স্টেডিয়াম। নির্মাণকাজ শেষ হলেই এমসিজিকে পেছনে ফেলে দেবে এ স্টেডিয়াম। কারণ, সরদার প্যাটেল স্টেডিয়ামের ধারণক্ষমতা নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার। মেলবোর্ন স্টেডিয়ামের ধারণ ক্ষমতা এক লাখ ২৪জন। এর মাঝে ৯৫ হাজার দর্শক আসনে বসতে পারেন। বাকিদের দাঁড়িয়ে থাকতে হয়।

    ভারতের এই মহাপরিকল্পনার দায়িত্ব পেয়েছে এমএস পপুলাস। মেলবোর্ন স্টেডিয়ামও এরা বানিয়েছিল। ৬৩ একর জমির ওপর বানানো এ স্টেডিয়ামে থাকবে ৭৬টি করপোরেট বক্স। এ স্টেডিয়ামে কোনো স্তম্ভ থাকবে না। ফলে খেলা দেখতে আসা কোনো দর্শকের কোনো অসুবিধা হবে না।

    তবে মেলবোর্নের রাজত্ব অন্তত আরও কিছুদিন দেখা যাবে। গুজরাটের এই স্টেডিয়াম যে খেলা আয়োজনের জন্য প্রস্তুত হবে দুই বছর পর। তারপরই হয়তো এক ম্যাচে লক্ষাধিক দর্শক দেখার সুযোগ হবে ক্রিকেটের। কারণ মেলবোর্ন স্টেডিয়ামের পূর্ণ ধারণ ক্ষমতা এখনো ব্যবহৃত হয়নি। ২০১৫ বিশ্বকাপ ফাইনাল দেখতে এসেছিলেন ৯৩ হাজার ১৩ জন দর্শক, আর ধারণ ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার হয়েছিল ২০১৫ সালের জুলাই মাসে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ দেখতে হাজি হয়েছিলেন ৯৯ হাজার ৩৮২ জন। এ স্টেডিয়ামের পার্কিংয়ে ৩ হাজার গাড়ি ও ১০ হাজার মোটরসাইকেল রাখার ব্যবস্থা থাকবে।

  • ১১ বছর বয়স থেকেই রণবীরকে ভালবাসতেন আলিয়া!

    ১১ বছর বয়স থেকেই রণবীরকে ভালবাসতেন আলিয়া!

    দীপভীরের পর বলিউডের এখন সবথেকে চর্চিত জুটি আলিয়া রণবীর। তবে তাঁদের এই ভালবাসা নতুন নয়,জানেন কি মাত্র ১১ বছর বয়সেই রণবীরকে মনে ধরেছিলেন আলিয়া।রণবীর বা আলিয়া দুজনের কেউই তাঁদের একে অপরের প্রতি ভালোলাগার কথা লুকোননি কখনও। প্রথম থেকে কোনও দ্বিধা না রেখে প্রকাশ্যে একে অপরের নতুন সম্পর্কের কথা জানিয়ে এসেছেন।

    সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি সাক্ষাত্‍কারে উপস্থিত হন দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, টাব্বু, রানি সহ বেশ কয়েকজন তারকা। আর সেখানেই উঠে আসে তারকাদের ছেলেবেলার সেলিব্রিটি ক্রাশ-এর প্রসঙ্গ। যেখানে বাকিদের কেউ লিওনার্দ দি ক্যাপ্রিও, কেউ জর্জ মাইকেলের নাম নেন, তখন আলিয়া তাঁর ছেলেবেলার সেলিব্রিটি ক্রাশ হিসাবেও নাম নেন রণবীর কাপুরের।

    আলিয়া বলেন,রণবীরের সঙ্গে আমার প্রথম আলাপ হয় তখন আমার বয়স ১১। আমি ব্ল্যাকের জন্য অডিশন দিতে গিয়েছিলাম। (প্রসঙ্গত,সঞ্জয়লীলা ভনসালির ব্ল্যাক ছবি সহকারি প্রযোজকের ভূমিকায় কাজ করেছেন রণবীর কাপুর) সেখানেই প্রথম রণবীরের সঙ্গে আলাপ হয়, তখন থেকেই ওর (রণবীর) প্রতি আমার ভালোলাগা তারপরে ‘সাওয়ারিয়া’ ছবিতে ওকে প্রথম দেখা গেল অনস্ক্রিন”।

    আলিয়ার এই কথা বলার পরই অনুষ্কা শর্মা আলিয়াকে প্রশ্ন করেন, ”যদি তাঁর ঘরে কোনও রণবীরের পোস্টার থাকত তাহলে তিনি কি করতেন?উত্তরে আলিয়া বলেন, ”আমি ওই ছবির দিকেই তাকিয়ে থাকতাম”।

    যদিও এর আগে কফি উইথ করণে এসে আলিয়া একইভাবে রণবীর কপূরের প্রতি ক্রাশের কথা শেয়ার করেন। এমনকি তাঁদের সম্পর্ক শুরুর আগেই রণবীরকে বিয়ে করতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেন আলিয়া।