Category: আন্তর্জাতিক

  • বাংলাদেশে আসছেন রিভা, শ্রিংলা যুক্তরাষ্ট্রে

    বাংলাদেশে আসছেন রিভা, শ্রিংলা যুক্তরাষ্ট্রে

    বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন রিভা গাঙ্গুলি দাস শিগগিরই তিনি দায়িত্বভার বুঝে নেবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই নিয়োগের কথা ঘোষণা করেন।

    বর্তমানে ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নেবেন। ১৯৮৪ সালের আইএফএস শ্রিংলা দায়িত্ব বুঝে নেবেন নভতেজ সরনার কাছ থেকে।

    রিভা গাঙ্গুলি দাস ১৯৮৬ সালের আইএফএস। বর্তমানে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) মহাপরিচালক।

    দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় ভারতের হাইকমিশনার পদে রদবদল আগামী বছরের শুরুতে হতে পারে। ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় ভারতের হাইকমিশনার পদে যোগ দেন তিনি।

  • নির্বাচনে সব পক্ষকে সহিংসতা বর্জন করতে হবে: রবার্ট মিলার

    নির্বাচনে সব পক্ষকে সহিংসতা বর্জন করতে হবে: রবার্ট মিলার

    নির্বাচনী প্রক্রিয়া ঠিক রাখতে হলে সব পক্ষকে সহিংসতা বর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট মিলার।

    বুধবার রাজধানীর এক অভিজাত হোটেলে ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

    মিলার বলেন, সহিংসতামুক্ত নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের৷

    গতকাল বিএনপির সঙ্গে বৈঠকের পর যে বক্তব্য তিনি দিয়েছিলেন আজকেও একই বক্তব্য বলে জানান মিলার৷

    বৈঠক শেষে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, আজকে মূলত সেরকম আনুষ্ঠানিক বৈঠক ছিলো না। আমরা এবার নির্বাচনে যাচ্ছি, ইশতেহার ঘোষণা করেছি। তা ছিলো বাংলায়। তা আমরা বিদেশি কূটনৈতিকদের দিয়েছি এবং ইশতেহারের মূল বিষয়, আমরা কী করতে চাই তা তাদেরকে জানিয়েছি।

    এছাড়াও আমরা কিভাবে বাধার মুখোমুখি হচ্ছি, হামলা, মামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছি তা জানিয়েছি।

    রিপন বলেন, আপনারা জানেন তারা নারীর ক্ষমতায়ন বিষয়ে খুব সিরিয়াস৷ আর আমাদের যে কয়েকজন নারী প্রার্থী ছিলো তারা সবাই সম্প্রতি আক্রমণের শিকার হয়েছেন। এসব বিষয়ে আমরা তাদেরকে অবহিত করেছি।

    কূটনৈতিকদের বক্তব্য কী ছিলো জানতে চাইলে রিপন বলেন, বিদেশি কূটনীতিকরা সাধারণ শুনেন, বুঝেন কিন্তু তারা কোনো মন্তব্য করেন না।

    এসময় বিদেশি কূটনীতিকদের কাছে বিএনপি এবং ঐক্যফ্রন্টের ইশতেহার দেয়া হয় বলেও জানান রিপন।

    বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ যুক্তরাজ্য, চীন, জাপান, কানাডা, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইউরোপিয়ান ইউনিয়ন ইন্দোনেশিয়াসহ ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বলে জানান আসাদুজ্জামান রিপন।

  • দেবর-ভাবির বিয়ে!

    দেবর-ভাবির বিয়ে!

    শিরোনাম দেখে কেউ ঘাবড়ে গেছেন? ঘটনাও কিন্তু তা-ই, দেবর আর ভাবি বিয়ে করেছেন। তবে বিয়েটা বাস্তবের, সম্পর্কটা পর্দার। স্টার জলসার খুব জনপ্রিয় সিরিয়াল ‘মা’য়ের কথা মনে আছে? ভারতীয় বাংলা চ্যানেলের সিরিয়ালের দর্শকদের অবশ্যই মনে থাকবে। কারণ, ওই সময় সিরিয়ালটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। সেই সিরিয়ালের অন্যতম চরিত্র ‘পরী’র নামে তখন মেয়েদের বিভিন্ন পোশাকের নাম দেওয়া হয়। আর সেগুলো বিক্রি হয়েছে খুব। সেই ‘মা’ সিরিয়ালের ‘ঝিলিক’ বা ‘পরী’র ‘মা’য়ের চরিত্রে অভিনয় করেছিলেন মহুয়া হালদার। একই সিরিয়ালে ‘মা’য়ের দেবরের ভূমিকায় অভিনয় করেছিলেন অরিত্র দত্ত। এবার তাঁরা দুজন বিয়ে করেছেন।

    রিসেপশন অনুষ্ঠানে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়ারিসেপশন অনুষ্ঠানে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

    শুধু টিভি সিরিয়ালই নয়, মঞ্চেও নিয়মিত অভিনয় করছেন মহুয়া হালদার ও অরিত্র দত্ত। মঞ্চের ফোর্থ বেল দলের ‘ছাড়পত্র’ নাটকে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন। এ ছাড়া মঞ্চে তাঁদের খুব জনপ্রিয় নাটক ‘পিএস ভালোবাসা’। এই দুজনের সম্পর্ক নিয়ে অনেক দিন থেকেই নানা গুঞ্জন ছিল টলিপাড়ায়। এবার তাঁদের বিয়ের পর সব গুঞ্জন সত্যি হলো।

    অরিত্র দত্ত ও মহুয়া হালদারের বিয়েতে এসেছিলেন ছোট পর্দার অনেকেই। ছবি: ফেসবুক থেকে নেওয়াঅরিত্র দত্ত ও মহুয়া হালদারের বিয়েতে এসেছিলেন ছোট পর্দার অনেকেই। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

    মহুয়া হালদার ও অরিত্র দত্তের ফেসবুক পেজ থেকে জানা গেছে, ছোট পর্দার এই দুই তারকার বিয়ে আর রিসেপশনে উপস্থিত ছিলেন বাংলা সিরিয়ালের অনেক তারকা।

    বিয়ের আসরে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়াবিয়ের আসরে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

    ‘মা’ সিরিয়ালটি জনপ্রিয় হওয়ার পেছনের কারণ প্রসঙ্গে তখন এর প্রযোজক ভেঙ্কটেশ ফিল্মসের মহেন্দ্র সোনি বলেন, ‘ফর্মুলাটা হলো আসলে সারল্য। সিম্পলিসিটি। সিরিয়ালে যে ধরনের জটিল গল্প বলা হয়, তা থেকে বের হওয়ার জন্য প্রেম, পরকীয়া, দাম্পত্যের যুদ্ধ বাদ দিয়ে অন্য কিছু খোঁজ চলেছিল।

    “মা” আসলে একজন মা আর তার মেয়ের গল্প। এই গল্পের সারল্য, স্নেহ, মায়া, মমতাবোধই সিরিয়ালটিকে জনপ্রিয় করেছে। প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও ঝিলিকের লড়াই দেখে মানুষ কৌতূহলী হয়েছে। পুরো গল্পতেই একটা সহজ–সরল পজিটিভ সুর আছে। পাশাপাশি তার মায়ের চরিত্রটিরও যথেষ্ট গুরুত্ব রয়েছে।’

    ছোট পর্দা আর মঞ্চের বন্ধুদের সঙ্গে মহুয়া হালদার ও অরিত্র দত্ত। ছবি: ফেসবুক থেকে নেওয়াছোট পর্দা আর মঞ্চের বন্ধুদের সঙ্গে মহুয়া হালদার ও অরিত্র দত্ত। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

  • সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্ববান মিলারের

    সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্ববান মিলারের

    যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব পক্ষকে সহিংসতা পরিহার করতে হবে এবং সহিংসতাকে নিন্দা জানাতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে নির্বাচনের পদ্ধতি কার্যকর হবে না, যদি না সবাই নির্বাচনী প্রক্রিয়া সমান ভাবে অংশ করতে না পারে।

    আজ মঙ্গলবার দুপুরের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকর প্রশ্নের জবাবে মিলার এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন হোক।

    নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, ‘আমি সবাইকে উদ্বুদ্ধ করব গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। আমরা আহ্বান জানাই সবাইকে মুক্তভাবে পুরোদমে নির্বাচনী প্রচারে নেমে যাওয়ার জন্য। ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।

    বৈঠকে অংশ নেওয়া বিএনপির একজন নেতা বলেন, তাঁরা কারাবন্দী দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা ও নির্বাচনে অংশ নেওয়া ধানের শীষের প্রার্থীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেছেন।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর  দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বরার্ট আর্ল মিলার বলেন, যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বরার্ট আর্ল মিলার বলেন, যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক।

    বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি নতুন এসেছেন, আজকে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছেন। বর্তমান নির্বাচনের পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। আপনারা নিজেরা শুনেছেন, তাঁরা এখানে ভয়ভীতি ও ত্রাসমুক্ত নির্বাচন দেখতে চান, সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। এটাই হচ্ছে তাঁদের সবচেয়ে বেশি প্রত্যাশা।

    বিএনপির মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র মনে করে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া উচিত। কোনো প্রার্থীর ওপর যাতে কোনো আক্রমণ না হয়, সহিংসতা যেন না হয়—এক কথায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। বিরোধী দল যারা আছে, তাদের প্রচারণাও যাতে নিরাপদে করতে পারে, তা নিশ্চিত করা উচিত।

    গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুপুর ১২টা ৫০ মিনিটে আসেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। তাঁকে কার্যালয়ে অভ্যর্থনা জানান দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বেলা ২টায় বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

    বৈঠকে মহাসচিব ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

  • আইপিএলের নিলামে শুরুতেই ক্যারিবীয়দের দাপট

    আইপিএলের নিলামে শুরুতেই ক্যারিবীয়দের দাপট

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলামে শুরুতেই দাপট দেখাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। মঙ্গলবার বিকালে এই নিলাম শুরু হয়। এতে বিক্রি হওয়া প্রথম দুই বিদেশি ক্রিকেটারই ক্যারিবীয়। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা কার্লোস ব্রেথওয়েট ও শিরমন হেটমায়ার।

    কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে লড়াই করে ৫ কোটি রুপিতে কার্লোস ব্রেথওয়েটকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স।

    অন্যদিকে, পাঞ্জাব, কলকাতা, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়েলসের সঙ্গে লড়াই করে শিরমন হেটমায়ারকে দলে টানে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। ৫০ লাখ ভিত্তি মূল্যের হেটমায়ার শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ৪.২০ কোটি রুপিতে।

    এদিকে, আরেক ক্যারিবীয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানকে ৪.২০ কোটি রুপিতে দলে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

    এছাড়া অজি অলরাউন্ডার মরিস হেনরিককে ১ কোটি রুপিতে দলে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। অক্সার প্যাটেলকে ৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি। নিলাম থেকে হৃদ্ধিমান শাহাকে ধরে রেখেছে তার আগের দল সানরাইজার্স হায়দরাবাদ।

  • ঐতিহাসিক বিজয় দিবস স্মরণে ভারত

    ঐতিহাসিক বিজয় দিবস স্মরণে ভারত

    আজ রবিবার ভারতীয় সেনার বিজয় দিবস। ১৯৭১ সালে আজকের দিনেই পাক সেনাবাহিনীকে পরাস্ত করে বাংলাদেশকে স্বাধীন করে ভারতীয় সেনা।

    সেই ঐতিহাসিক মুহূর্ত

    ১৯৭১ সালে এই দিনে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আব্দুল্লাহ্‌ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে ৯৩ হাজার সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

    ভারতে প্রতি বছর ১৬ ডিসেম্বর তারিখটি সেই থেকে “বিজয় দিবস” হিসেবে পালিত হয়ে আসছে। এই দিন রাজধানী নতুন দিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাবাহিনীর তিন শাখার প্রধানেরা ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান করেন।

    এই বছরেও সেই রেওয়াজের অন্যথা হয়নি। প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন এদিন সকালে অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান করেছেন। তাঁর সঙ্গে ছিলেন আর্মি স্টাফের উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আন্দু, নৌসেনার প্রধান সুনীল লানবা এবং এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া। সকলেই ৪৭ বছর আগে ঘটে যাওয়া যুদ্ধের শহিদদের সম্মান জানান।

    বিজয় দিবসে বীর যোদ্ধাদের সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে ট্যুইটারে তিনি লিখেছেন, “আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের বীর যোদ্ধাদের অদম্য উৎসাহকয়ে স্মরণ করছি। তাঁদের সাহস এবং জাতীয়তাবাদ আমাদের দেশকে সুরক্ষিত করেছিল। তাঁদের সেই অবদান সকল ভারতীয়কে সর্বদা অনুপ্রেরণা যোগাবে।

    এদিন সকালে যোদ্ধাদের সম্মান জানিয়ে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি রাম্নাথ কোভিন্দ। তিনি লিখেছেন, “বিজয় দিবসে আমাদের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ১৯৭১ সালের যুদ্ধে আমাদের দেশকে রক্ষা করেছিল।” একই সঙ্গে তিনি আরও লিখেছেন, “সেই যুদ্ধে যারা প্রাণ হারিয়েছিলেন তাঁদেরকে আমার শ্রদ্ধা জানাই।” ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতেই ট্যুইট করেছে রাষ্ট্রপতি।

  • বাংলাদেশের ভূয়সী প্রশংসায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

    বাংলাদেশের ভূয়সী প্রশংসায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

    বাংলাদেশের সুদূরপ্রসারী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কিংবদন্তী ক্রিকেটার ইমরান খান।

    পাকিস্তানি টেলিভিশন পিটিভিতে এক মতবিনিময় সভায় বাংলাদেশ প্রসঙ্গে ইমরান খান বলেন, যখন পূর্ব পাকিস্তান বিভক্ত হলো, তখন পশ্চিম পাকিস্তানের অনেকেই বলেছিলেন পূর্ব পাকিস্তান হচ্ছে পশ্চিম পাকিস্তানের বোঝা স্বরূপ। কিন্তু বর্তমানে ওই পূর্ব পাকিস্তানই (বাংলাদেশ) সর্ব ক্ষেত্রেই এগিয়ে গিয়েছে। কারণ বাংলাদেশ একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

    এছাড়া এর আগে পাকিস্তানকে বাংলাদেশের অর্থনৈতিক মডেল অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন দেশটির সাংবাদিক জায়গাম খান। তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের নতুন সরকার ইউরোপের দেশ সুইডেনের আর্থিক মডেল অনুসরণের পরিকল্পনার খবর প্রকাশের পরই জায়গাম খান এ মন্তব্য করেছিলেন

    অপরদিকে ২০১৮ সালের ২৩ এপ্রিল দিল্লি সফররত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছিলেন, আর্থসামাজিক উন্নয়নের প্রায় সব সূচকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক অনেক এগিয়ে গেছে।

    এ প্রসঙ্গে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে দেশ স্বাধীন না হলে আজ বাংলাদেশ একটি তালেবান রাষ্ট্রে পরিণত হতো। এক যুগ আগেও মুখ থুবড়ে পড়েছিলো বাংলাদেশ। ভাবতেই অবাক লাগে মাত্র ১০ বছরে দেশ এতোটাই উন্নত হয়েছে যে পৃথিবীর বুক বাংলাদেশ আজ একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

  • মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

    মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

    ভারতের ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার জলিফা গ্রামে শুক্রবার সকাল থেকে মাটি ফুঁড়ে আগুন-গ্যাস ও সাদা রঙের কাঁদার মতো পদার্থ বের হতে থাকে। এ দৃশ্য দেখে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

    সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু কি কারণে মাটি ফুঁড়ে আগুন, গ্যাস এবং অন্যান্য সামগ্রী বেরিয়ে আসছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না।

    কিছুদিন আগে সাব্রুমের বৈষ্ঞবপুর এলাকা থেকেও এভাবে মাটি ফুঁড়ে আগুন, ধোঁয়া ও কাঁদা বেরিয়ে এসেছিল। শুক্রবার আবার এমন ঘটনা ঘটায় সাব্রুমবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

    আগরতলার মহিলা কলেজের ভূগোল বিভাগের অধ্যাপিকা তৃপ্তি মজুমদার এ ঘটনার ছবি ও ভিডিও দেখে গণমাধ্যমকে বলেন, এগুলো মাটির তলায় থাকা প্রকৃতিক গ্যাস। তীব্র চাপের কারণে মাটি ফুঁড়ে এগুলো বেরিয়ে আসছে। বায়ু মণ্ডলের সংস্পর্শে আসায় আগুনের সৃষ্টি হয়েছে। সাদা রঙের বস্তুগুলো হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে থাকা বর্জ্যপদার্থ।

    তিনি আরও বলেন, এ গ্যাসের সঙ্গে রয়েছে বিষাক্ত পদার্থ যা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মানুষের শরীরে ঢুকলে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এ গ্যাস থেকে মানুষ ও প্রাণীদের দূরে সরিয়ে রাখতে হবে। সেসঙ্গে জায়গাটিকে ঘিরে রাখার পরামর্শও দেন তিনি।

  • তুরস্কের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

    তুরস্কের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

    তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী আজ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী প্রফেসর ড. ইমিনে আলপ মেসের সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনায় মিলিত হন।

    এসময় তুরস্কের ওষুধ প্রশাসনের প্রধান ড. হাক্কি গুরসুজ মন্ত্রী এবং দূতাবাসের প্রথম সচিব সবুজ আহমেদ রাষ্ট্রদূতকে আলোচনায় সহায়তা করেন। উক্ত বৈঠকের মূল লক্ষ্য ছিলো স্বাস্থ্যসেবার বিভিন্ন খাতে দুই বন্ধুপ্রতীম দেশের মাঝে বিদ্যমান সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো খতিয়ে দেখা।

    উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্ক উভয়ই স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ওষুধশিল্প এবং মেডিকেল যন্ত্রপাতিশিল্পে যথাক্রমে বাংলাদেশ ও তুরস্কের অগ্রগতি প্রশংসনীয় এবং উৎসাহব্যাঞ্জক।

    দু’পক্ষ আলোচনাক্রমে একমত হন যে, স্বাস্থ্যসেবা খাতে অর্জিত ইতিবাচক অভিজ্ঞতা বিনিময়, জেনেরিক ড্রাগ ও মেডিকেল ডিভাইস আমদানী-রপ্তানী, বায়োটেক গবেষণার বিষয়ে সহযোগিতার প্রচুর সুযোগ দুটি দেশের মাঝে বিদ্যমান।

    এছাড়া, স্বাস্থ্য পর্যটন হতে পারে সহযোগিতার এক নতুন অধ্যায়। রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ওষুধ শিল্পের বিভিন্ন উজ্জ্বল দিক তুলে ধরেন। তিনি আগামী ফেব্রুয়ারি-মার্চ ২০১৯-এ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের প্রধান হিসাবে বাংলাদেশ সফরের জন্য তুর্কী প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, উক্ত প্রতিনিধিদলে তুরস্কের সরকারি ও বেসরকারি খাতের অংশীজনেরা অন্তর্ভূক্ত থাকবেন। প্রতিমন্ত্রী প্রস্তাবিত সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ ব্যক্ত করেন।

    উল্লেখ্য, তুরস্কের নিজস্ব মেডিকেল ডিভাইস শিল্প এখন অনেক উন্নত। এছাড়া, দেশটি বছরে ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের ওষুধ আমদানী করে থাকে। বর্তমানে বাংলাদেশের ইনসেপটা ফার্মাসিউটিক্যালস তুরস্কে একটি ভ্যাকসিন রপ্তানী করছে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এ রপ্তানী আরো অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব।

  • নির্বাচনে ট্রাম্প-প্রশাসনের আনুকূল্য পেতে জামায়াতের আরেকটি লবিং ফার্ম ভাড়া

    নির্বাচনে ট্রাম্প-প্রশাসনের আনুকূল্য পেতে জামায়াতের আরেকটি লবিং ফার্ম ভাড়া

    মার্কিন প্রশাসনের আনুকূল্য লাভের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক নিরাপত্তা প্রত্যাশায় জামায়াতে ইসলামী আবারো বিপুল অর্থে লবিং ফার্ম ভাড়া করেছে ওয়াশিংটনে।

    বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ‘হাডসন ইন্সটিটিউট’ নামক একটি থিঙ্কট্যাংকের উদ্যোগে ‘স্ট্যাবিলিটি, ডেমক্র্যাসি এ্যান্ড ইসলামিজম ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় লবিং ফার্ম ভাড়ার এ তথ্য প্রকাশ করেন ‘লিবার্টি সাউথ এশিয়া’র প্রতিষ্ঠাতা সেথ ওল্ডমিক্সন।

    এ আলোচনার সূত্রপাত ঘটিয়ে মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস বলেন, ‘জামায়াতে ইসলামীসহ ধর্মীয় উগ্রপন্থিদের দমনে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে সর্বাত্মক সমর্থন দেয়া জরুরী হয়ে পড়েছে মার্কিন প্রশাসনের। কারণ, মুসলিম অধ্যুষিত দেশ হলেও বাংলাদেশের ৭৬% মানুষই যুক্তরাষ্ট্রের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছে।

    পিউ রিসার্চ সেন্টার পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উদঘাটিত হয়েছে।’ ‘বাংলাদেশের উন্নয়ন এবং গণতন্ত্র থামিয়ে দিতে জামায়াতে ইসলামী নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ওদেরকে শক্তহাতে প্রতিহত করতে সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। আসন্ন নির্বাচনেও ওরা নাশকতার মত ভয়ংকর কাজ করতে পারে’-আশংকা এই কংগ্রেসম্যানের।

    উল্লেখ্য, গতমাসেই মার্কিন কংগ্রেসে (এইচআর ১১৫৬) একটি প্রস্তাব উঠিয়েছেন এই কংগ্রেসম্যান। যেখানে জামায়াতে ইসলামকে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্যে হুমকি হিসেবে অভিহিত করা হয়েছে।