Category: আন্তর্জাতিক

  • মুক্তিযুদ্ধের লেখক রবার্ট পেইন

    মুক্তিযুদ্ধের লেখক রবার্ট পেইন

    অর্থনৈতিক অসাম্য, সার্বিক অধিকারহীনতা, নির্বিচার গণহত্যা, পরিকল্পিত ধর্ষণ, লোলুপ লুণ্ঠন, নির্দয় ধ্বংসযজ্ঞের দীর্ঘ পথ পেরিয়ে উঠে এসেছে বাংলাদেশ। সংগ্রামের সেই পথ পুরোটাই ছিল রক্তে ভেজা। এর মধ্যে একাত্তরের নয় মাসজুড়ে চলা গণহত্যা ছিল বিশ শতকের অন্যতম পরিকল্পিত ও পদ্ধতিগত গণহত্যা।

    বাংলাদেশের মুক্তিযুদ্ধ সারা বিশ্বের বিবেকবান মানুষকে তাড়িত করেছে। সাংবাদিক, লেখকদের করেছে গভীরভাবে আলোড়িত। তাঁদেরই একজন ছিলেন মার্কিন সাংবাদিক রবার্ট পেইন। প্রথিতযশা এই লেখক স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশে এসেছিলেন। গণহত্যার তরতাজা তথ্য সংগ্রহ
    করেছেন সমাজের নানা স্তরের মানুষ, পেশাজীবী, কূটনীতিক, সামরিক-বেসামরিক ব্যক্তিদের কাছ থেকে। আর সেই সব তথ্য জীবন্ত হয়ে উঠেছে তাঁর লেখা ম্যাসাকার গ্রন্থে।রবার্ট পেইনরবার্ট পেইন

    লেনিন, স্তালিন, মাও সে-তুং, মহাত্মা গান্ধীসহ বিশ্বের নামজাদা অনেক ব্যক্তিত্বের জীবনী গ্রন্থাকার হিসেবে পরিচিত রবার্ট পেইন। মূলত ইতিহাস ও জীবনী লেখক হলেও বাংলাদেশের জন্মের অবর্ণনীয় বেদনা তাঁকে আবেগতাড়িত করেছে। শত গ্রন্থের এই লেখক দৃশ্যত সবার আগে বিদেশি পাঠকদের সামনে একাত্তরের বাংলাদেশকে তুলে ধরেছেন ম্যাসাকার বইয়ের মাধ্যমে। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ পায় বইটি।

    ওই বইয়ে একাত্তরের ২৫ মার্চ কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল ও জগন্নাথ হলের নারকীয় হত্যাযজ্ঞের বর্ণনার একপর্যায়ে তিনি লিখেছেন, ‘মাত্র ১৫ মিনিটে হত্যা করা হলো প্রাণোচ্ছল ১০৯ ছাত্রকে। ইকবাল হলের ছাদে মরদেহগুলো যেন শকুনের অপেক্ষায় ফেলে রাখা হলো। হিন্দু ছাত্রদের দেহগুলো রাখা হয়েছিল জ্বালানি কাঠের মতো স্তূপ করে। রাতে মরদেহগুলো কবর দেওয়ার জন্য কয়েকজন ছাত্রকে দিয়ে গর্ত খোঁড়ানো হলো। গর্ত খোঁড়া শেষ হলে তাদের গুলি করে সেই গর্তে ফেলে দিল পাকিস্তানি সৈন্যরা।’

    আর টর্চার্ড অ্যান্ড দ্য ড্যামড (নির্যাতিত ও অভিশপ্ত) গ্রন্থে রবার্ট পেইন পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দিজীবনের অনবদ্য চিত্র এঁকেছেন। তাঁর লেখা এ দুটি বই বাংলাদেশের গণহত্যার গবেষণায় অন্যতম সহায়ক গ্রন্থ।

    পিয়েরে স্টিফেন রবার্ট পেইন ১৯১১ সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। স্পেনে তিনি যুদ্ধ প্রতিবেদক ছিলেন। জাপানের সিঙ্গাপুর আক্রমণের সময় তিনি ছিলেন সিঙ্গাপুর নৌবাহিনীর আর্মামেন্ট অফিসার। তিনি একাধারে নৌ-স্থাপত্যবিদ্যা ও ইংরেজির শিক্ষক ছিলেন। পড়ালেখা করেছেন ক্যাপটাউন, লাভারপুল, নিউনিখ ও সরবোন বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৩ সালে তিনি বারমুডায় মারা যান।

  • ‘যুবরাজ অনেক বেশি বিষাক্ত, ক্ষমতা থেকে সরাতে হবে’

    ‘যুবরাজ অনেক বেশি বিষাক্ত, ক্ষমতা থেকে সরাতে হবে’

    যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলের প্রভাবশালী দুই সিনেটর বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে সু-সম্পর্ক চাইলে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে ক্ষমতা থেকে সরাতে হবে। তারা বলেছেন, যুবরাজ মুহাম্মাদ বিন সালমান “অনেক বেশি বিষাক্ত” হয়ে উঠেছেন।

    আগে থেকেই রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমাক্র্যাট দলের সিনেটর বব মেনেন্ডিজ সৌদি যুবরাজের সমালোচনা করে আসছেন তবে গতকাল তারা সবচেয়ে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। দুই সিনেটর বলেছেন, সৌদি যুবরাজকে তারা ক্ষমতায় দেখতে চান না।

    রাজা সালমান বিন আবদুল আজিজ হচ্ছেন সৌদি আরবের শাসক তবে যুবরাজ হচ্ছেন ‘কার্যত’ শাসক। সৌদি সরকারের প্রতি মার্কিন কংগ্রেসের এতদিন যে সমর্থন ছিল চলতি সপ্তাহে তাতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিনেট ও প্রতিনিধি পরিষদ- দুই কক্ষই তাদের মনোভাবে পরিবর্তন এনেছে বলে পরিলক্ষিত হচ্ছে।

    সিনেটর গ্রাহাম কংগ্রেসে এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের সৌদি আরবের বন্ধুরা কিছু জিনিসে পরিবর্তন না আনলে কখনই আপনারা আমাদের বন্ধুত্ব পাবেন না এবং কাকে পরিবর্তন করবেন তা আপনাদেরকেই ঠিক করতে হবে।

  • রাতে রোবট অলিম্পিয়াডে যোগ দিতে ফিলিপাইনে যাচ্ছে বাংলাদেশ দল

    রাতে রোবট অলিম্পিয়াডে যোগ দিতে ফিলিপাইনে যাচ্ছে বাংলাদেশ দল

    আগামী ১৫ থেকে ১৯ ডিসেম্বর ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-এর ২০তম আসরে যোগ দিতে বৃহস্পতিবার রাতে রওনা দিচ্ছে বাংলাদেশের ৮ জন খুদে শিক্ষার্থী।

    সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের রাফীহাথ সালেহ চৌধুরী, ঢাকার সানবীমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমান, ঢাকা আগা খান স্কুলের যাহরা মাহজারীন পূর্বালী, ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের মোঃ মেহের মাহমুদ, চিটাগাং গ্রামার স্কুল ঢাকার কাজী মোস্তাহিদ লাবিব, চিটাগাং গ্রামার স্কুল ঢাকার তাফসির তাহরীম, লালবাগ সরকারী মডেল স্কুল এন্ড কলেজের মোঃ খায়রুল ইসলাম এবং ঢাকা কলেজের সানি জুবায়ের রোবট অলিম্পিয়াডের দুইটি ক্যাটাগরিতে ২৩টি দেশের প্রায় ৮০০ প্রতিযোগীর সঙ্গে লড়াই করবে।

    বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের যৌথ আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের খুদে প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ও বিডিওএসএনের সহ-সভাপতি ড. লাফিফা জামাল।

    ড. লাফিফা জামাল জানান, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে অক্টোবর মাসের ২৬ তারিখ পর্যন্ত আঞ্চলিক কর্মশালা ও ধারাবাহিক প্রশিক্ষণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলে অনুষ্ঠিত হয় দেশের প্রথম রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব। দিনব্যাপি এ অলিম্পিয়াডে ৭ থেকে ১২ এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে মিশন চ্যালেঞ্জ, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক বুদ্ধি প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে নির্বাচিতদের ক্যাম্পের মাধ্যমে ধারাবাহিক প্রশিক্ষণ ও বাছাই-এর পর ৮ সদস্যের বাংলাদেশ দল গঠন করা হয়েছে।

    আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক জনতা ব্যাংকের উপ মহাব্যাবস্থাপক মফিজুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানান। দেশের আইটি শিল্পের পক্ষ থেকে প্রতিযোগী শিশুদের শভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দেশর অন্যতম শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান লিডস সফটের প্রধান পরিচালনা কর্মকর্তা রানা সোহেল। তিনি জানান, দেশে এরই শধ্যে রোবটিক্স, কৃত্রিম বৃদ্ধুমত্তা নিয়ে কাজ হচ্ছে। তিনি আশা করেন, রোবট অলিম্পিয়াডের মাধ্যমে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবার পাশাপাশি দেশের সক্ষমতাও ফুটে উঠবে।

    সম্মেলনে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের উপ মহাব্যাবস্থাপক মফিজুল ইসলাম, লিডস সফটের প্রধান পরিচালনা কর্মকর্তা রানা সোহেল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান ও বাংলাদেশর রোবট নিনো’র প্রতিষ্ঠান সিরেনার প্রধান নির্বাহী প্রকৌশলী মুস্তাফা হাসান।

  • মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে খরচ ১০০ মিলিয়ন ডলার!

    মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে খরচ ১০০ মিলিয়ন ডলার!

    এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তির একজন মুকেশ আম্বানি। তার মেয়ে ইশা আম্বানির (২৭)  বিয়ে আজ বুধবার সম্পন্ন হবে। পাত্র আনন্দ পিরামল (৩৩) ভারতের আরেকটি বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সন্তান।

    মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৪১.৬ বিলিয়ন ডলার। গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, বিয়ের পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন সপ্তাহব্যাপী আয়োজিত বিয়ের অনুষ্ঠানে খরচ ধরা হয়েছে ১০০ মিলিয়ন ডলার।

    সে হিসেবে বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়ে প্রিন্সেস ডায়না ও প্রিন্স চার্লসের বিয়েতে খরচ হয়েছিল ১১০ ডলার। প্রিন্স হ্যারি ও মেগানের বিয়েতে খরচ হয়েছে ৪০ মিলিয়ন ডলার।

    সূত্র: দ্য নিউজ ও নিউ ইয়র্ক টাইমস

  • টাইগারদের চোখ রাঙাচ্ছেন শেই হোপ

    টাইগারদের চোখ রাঙাচ্ছেন শেই হোপ

    প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় জয় তুলে নেওয়া বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে আজ মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে।

    শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৫ করে বাংলাদেশ। এতে ২৫৬ রানের লক্ষ্য পেয়েছে সফরকারীরা।

    জবাবে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ওপেনার শেই হোপের দুর্দান্ত ব্যাটিং টাইগারদের চোখ রাঙাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারী দল ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে। শেই হোপ ৯৪ রানে অপরাজিত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

    তবে ফিল্ডিংয়ে নেমেই দ্বিতীয় ওভারে বল করতে এসেই উইন্ডিজ ওপেনার চন্ডরপল হেমরাজকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেছেন টাইগার অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ।৬ বল মোকাবেলা করে ৩ রান করে বিদায় নিয়েছেন হেমরাজ। শুরুর ধাক্কা সামলে এগিয়ে যেতে থাকে উইন্ডিজ। ১৭তম ওভারে বল করতে এসে ক্যারিবীয় ড্যারেন ব্র্যাভোকে (২৭) ফিরিয়ে স্বস্তি ফেরান রুবেল হোসেন। তার বিদায়ে ভাঙে ৬৫ রানের জুটি।

    ব্রাভোর বিদায়ের পর মারলন স্যামুয়েলসকে সঙ্গে নিয়ে ক্রমেই বাংলাদেশের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে থাকে শাই হোপ। কিন্তু স্যামুয়েলসকে (২৭) ফিরিয়ে ৬২ রানের জুটি ভাঙেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে তাকে বিদায় করেন মোস্তাফিজ।

    এরপর দ্রুত দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রুবেল হোসেনের আঘাতের পরের ওভারেই বোলিংয়ে উইকেট তুলে নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার করা ইনিংসের ৩৪তম ওভারের চতুর্থ বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল (১)।

    এর আগে উইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান শিমরন হেতমায়ারকে (১৪) বদলি ফিল্ডার নাজমুল হাসানের সহজ ক্যাচে পরিণত করে ফেরান টাইগার পেসার রুবেল হোসেন।

    এর আগে, শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৫ করে বাংলাদেশ। এতে ২৫৬ রানের লক্ষ্য পায় সফরকারীরা।

    ওয়েস্ট ইন্ডিজের সামনে লড়াকু এই লক্ষ্য দাঁড় করালেও একসময় সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের আরও বড় স্কোরের। কিন্তু শেষ দিকে রান আসেনি প্রত্যাশিত দ্রুততায়। মাশরাফি ও মিরাজ শেষ ২ ওভার থেকে নিতে পেরেছেন কেবল ৫ রান। শেষ ৫ ওভারে এসেছে মাত্র ২৬ রান।
    এর আগে, প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই ম্যাচে আগে ব্যাট করে হেরে যাওয়ার পর এবার বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল।

    ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন লিটন। এতে তৃতীয় উইকেটে নামা ইমরুল টিকতে পারেননি। থমাসের পরের ওভারে ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন তিনি। ফলে চাপে পড়ে বাংলাদেশ। তবে মুশফিক-তামিমের দুর্দান্ত শতরানের জুটিতে ঘুরে দাঁড়ায় টিম বাংলাদেশ। একই সঙ্গে এই জুটির মাধ্যমে ওয়ানডেতে দেশের হয়ে সবচেয়ে বেশি শতরানের জুটি গড়ার রেকর্ডে নাম লেখান তারা। ২৪তম ওভারে তামিমের বিদায় দিয়ে ভাঙে ১১১ রানের চমৎকার জুটি। ওয়ানডেতে এটি তাদের পঞ্চম শতরানের জুটি। পরে টানা দুই ম্যাচে ফিফটি তুলে নেওয়া মুশফিকুর রহিম আউট হন ৮০ বল খেলে ৫ চারে ৬২ রানের ইনিংস খেলে।

    এরপরে সাকিব আল হাসানের ৬২ বলে ৬টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৬৫ রান দলকে বড় সংগ্রহের পথ দেখায়।কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে তিনি আউট হলে সেভাবে কেউ রানের চাকা সচল রাখতে পারেননি। সাকিব আল হাসানের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে কার্যকরী ৬১ রানের পার্টনারশিপ গড়লেও মাহমুদউল্লাহ রিয়াদ ৫১ বলে ৩টি চারের সাহায্যে ৩০ রান করে রোভম্যান পাওয়েলের বলে বিদায় নেন।পরে দ্রুত বিদায় নেন সৌম্য সরকার। ওশানে টমাসের করা বলে থার্ডম্যান অঞ্চলে বিশুর হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৮ বলে ব্যক্তিগত ৬ রান করেন তিনি।

    এছাড়া মাশরাফি ও মিরাজ শেষ ২ ওভার থেকে নিতে পেরেছেন কেবল ৫ রান। শেষ ৫ ওভারে এসেছে মাত্র ২৬ রান। ফলে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৫ করে বাংলাদেশ।

    এ ম্যাচ জিততে পারলেই তিন ম্যাচে ২-০ সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

  • যুক্তরাষ্ট্র কোনো দল বা প্রার্থীকে সমর্থন করে না: রাষ্ট্রদূত

    যুক্তরাষ্ট্র কোনো দল বা প্রার্থীকে সমর্থন করে না: রাষ্ট্রদূত

    যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ ছাড়া আসন্নে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহিংসতা থেকে দূরে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

    বৈঠকের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য এসেছিলাম। আমরা বলেছি, সব দল যেন অবাধে নির্বাচনে অংশ নেওয়ার এবং রাজনীতি করার সুযোগ পায়। তারা যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালানোর এবং শোভাযাত্রা করার সুযোগ পায়। কারণ, বিতর্কের মধ্যে দিয়ে শক্তিশালী গণতন্ত্র আরও বিকশিত হয়। গণমাধ্যম, বিরোধী দল যেন তাদের মত ব্যক্ত করতে পারে।’ নির্বাচনে সবার শান্তিপূর্ণ আচরণ প্রত্যাশা করে তিনি বলেন, ‘সবাই; রাজনৈতিক দল হোক, আর যে-ই হোক, যেন শান্তিপূর্ণ আচরণ করে। সবাই যেন সহিংসতা থেকে দূরে থাকে। কেননা সহিংসতা গণতন্ত্রের পথে বাধা হিসেবে থাকে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সহিংসতা শুধু তাদের উদ্দেশ্য পূর্ণ করে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করে না। আমরা শুধু গণতান্ত্রিক প্রক্রিয়া ও মূল্যবোধকে সমর্থন করে।

    রাষ্ট্রদূত বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখ ভোটার অংশ নেবে। আমরা সবাই এই নির্বাচনের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি—অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার। এ বিষয়কে যুক্তরাষ্ট্র উৎসাহিত করে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ দলকে সহায়তা করবে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। পাঁচ সদস্যের প্রাক মূল্যায়ন দল অক্টোবরে পাঠিয়েছিল এনডিআই। এ মাসেও এমন একটি দল পাঠানো হয়। এনডিআইয়ের অংশীদার ‘দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন’। তারা দুজন আন্তর্জাতিক নির্বাচন বিশেষজ্ঞ নিয়োজিত করেছে এবং স্বল্পমেয়াদ ও দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে। এ ছাড়া মার্কিন দূতাবাস পৃথক পর্যবেক্ষক দল নিয়োগ করবে সারা দেশে। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডের সহযোগিতায় যুক্তরাষ্ট্র ১৫ হাজার স্থানীয় পর্যবেক্ষকের নির্বাচন পর্যবেক্ষণে অর্থায়ন করবে। তাঁরা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) হয়ে কাজ করবে।

    আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। নির্বাচনে ১ হাজার ৮৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁরা প্রচারকাজ শুরু করে দিয়েছেন। তবে ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রচারকাজ শুরু হতে না হতেই বিভিন্ন জেলায় সহিংস ঘটনার খবর ইতিমধ্যে গণমাধ্যমে প্রচার হয়েছে। বিএনপির নেতারাও নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ করেছেন।

    ব্যালট বাক্সসহ জেলায় জেলায় নির্বাচনী উপকরণ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। ভোটের তিন দিন আগে পাঠানো হবে ব্যালট পেপার। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন ৪০ হাজার কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ থেকে ১৬ জনের দল মোতায়েনের পরিকল্পনা নিয়েছে। সব মিলিয়ে বিভিন্ন বাহিনীর ছয় লক্ষাধিক সদস্য মোতায়েন থাকবে।

  • বলিউডের গানের সঙ্গে পা মিলিয়েছেন হিলারি

    বলিউডের গানের সঙ্গে পা মিলিয়েছেন হিলারি

    ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের ওবেরয় উদয় বিলাস হোটেল গতকাল শনিবার সন্ধ্যায় নানা রঙের আলো দিয়ে সাজানো হয়। এই সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হয় ভারতের অন্যতম ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি আর বিশিষ্ট শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের বিয়ের আগে ‘সংগীত’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নিতে উদয়পুরে এসেছেন বলিউডের অনেক জনপ্রিয় তারকা। তাঁদের মধ্যে আছেন শাহরুখ খান-গৌরী খান, সালমান খান, আমির খান-কিরণ রাও, অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, ক্যাটরিনা কাইফ, কারিশমা কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, করণ জোহর, বরুণ ধাওয়ান, সাক্ষী ধোনি, শচীন টেন্ডুলকার, স্মৃতি ইরানিসহ আরও অনেকে। এই অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।

    মা নিতা আম্বানির সঙ্গে ইশা আম্বানিমা নিতা আম্বানির সঙ্গে ইশা আম্বানিসংগীত অনুষ্ঠান শুরু হওয়ার আগে ছিল শ্রীনাথজীর মহা আরতি ও পূজা। সন্ধ্যায় শুরু হয় ইশা আম্বানি আর আনন্দ পিরামলের বিয়ের আগে ‘সংগীত’ অনুষ্ঠান। ঝাড়বাতির আলো আর ফুল দিয়ে সাজানো হয় সবকিছু। প্রাচুর্য, আভিজাত্য, সৌন্দর্য, রাজকীয়তা—সবকিছুই যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন বলিউডের তারকারা। তারকা দম্পতি শাহরুখ খান আর গৌরী খানের নাচ সবাই খুব উপভোগ করেছেন। ছিল প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ আর কারিশমা কাপুরের পারফরম্যান্স। ‘গুরু’ ছবির ‘তেরে বিনা’ গানের সঙ্গে পা মেলান অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এই অনুষ্ঠানের শেষে নজর কেড়েছেন হিলারি ক্লিনটন। শাহরুখ খান, অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে মঞ্চে আসনে তিনি। বলিউডের গানের সঙ্গে পা মেলানোর চেষ্টা করেন সাবেক মার্কিন এই ফার্স্ট লেডি।

    নিতা আম্বানি, হিলারি ক্লিনটন ও মুকেশ আম্বানিনিতা আম্বানি, হিলারি ক্লিনটন ও মুকেশ আম্বানিমুম্বাই থেকে সব অতিথি জয়পুর বিমানবন্দরে আসেন। সেখান থেকে বিশেষ অতিথিদের উদয়পুরে নিয়ে যাওয়ার জন্য এক ডজন চার্টার্ড ফ্লাইট রাখা হয়।

    ১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন ইশা আম্বানি ও আনন্দ পিরামল। সংগীত আর মেহেদি অনুষ্ঠান উদয়পুরের ওবেরয় উদয় বিলাস হোটেলে হলেও বিয়ের অনুষ্ঠান হবে মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িতে।

    সংগীত মঞ্চে মুকেশ আম্বানি ও অজয় পিরামলের পরিবারের সঙ্গে ইশা আম্বানি ও আনন্দ পিরামলসংগীত মঞ্চে মুকেশ আম্বানি ও অজয় পিরামলের পরিবারের সঙ্গে ইশা আম্বানি ও আনন্দ পিরামল

  • পাকিস্তান হাইকমিশনে গোপন বৈঠক করেছেন ফখরুল

    পাকিস্তান হাইকমিশনে গোপন বৈঠক করেছেন ফখরুল

    লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে আইএসআইয়ের (পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা) গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলটি আরও অভিযোগ করেছে, পাকিস্তান হাইকমিশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গোপন বৈঠক হয়েছে। আর একে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ’ হিসেবে দেখছে ক্ষমতাসীন দলটি।

    আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আজ রোববার দুপুরে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন, একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের কারণে দূতাবাসের সঙ্গে যাতায়াত থাকতে পারে। তবে বিজয়ের এই মাসে আসন্ন নির্বাচন সামনে রেখে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ জনমনে প্রশ্নের সঞ্চার করে।

    আবদুর রহমান বলেন, একদিকে বিভিন্ন গণমাধ্যমে লন্ডনে তারেক রহমানের সঙ্গে আইএসআইয়ের সঙ্গে গোপন বৈঠক, অন্যদিকে পাকিস্তান হাইকমিশনে মির্জা ফখরুলের গোপন বৈঠক ষড়যন্ত্রের আভাস দেয়। দুই বৈঠক একই সূত্রে গাঁথা। এই সাক্ষাৎ আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ এবং মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে বিনষ্ট করার দুরভিসন্ধি।

    বিএনপির মনোনয়ন নিয়ে আবদুর রহমান বলেন, ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে বিএনপি নির্বাচনে মনোনয়ন নিয়ে কী ধরনের বাণিজ্য করেছে। একটি রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে এ ধরনের বাণিজ্য হতে পারে না। তিনি অভিযোগ করেছেন, বিএনপির মনোনয়ন–বাণিজ্য নিয়ে সারা দেশে দলটির নেতা-কর্মীরা যে সন্ত্রাস ও অগ্নিকাণ্ড চালাচ্ছে, তারই অংশ হিসেবে গতকাল ও আজ বিএনপির গুলশান ও পল্টন কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই হামলা আসন্ন নির্বাচনের পরিবেশকেই বিঘ্নিত করে না, গণতান্ত্রিক সংস্কৃতির সুষ্ঠু ধারাকেও ব্যাহত করে।

    আবদুর রহমান বলেন, বিএনপির এ ধরনের আচরণ, সামাজিক পরিবেশ নষ্ট করে। ‘আদর্শবিবর্জিত’ একটি দলের প্রধান যখন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হন এবং দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুর্নীতির দায়ে যখন পালিয়ে বিদেশে অবস্থান করেন, তখন বিএনপি নেতা-কর্মীদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের আস্ফালন শুধু রাজনৈতিক পরিবেশকে নয়, সামাজিক পরিবেশকেও বিনষ্ট করে।

    আবদুর রহমান বলেন, মনোনয়ন–বাণিজ্যের কারণে বিএনপি তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভ এবং এর মাধ্যমে দলের নেতৃত্বের ওপর আস্থাহীনতার প্রকাশ পায়। এমন মনোনয়ন–বাণিজ্যের নেতৃত্বে আছেন মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী। যার নেপথ্যের নায়ক সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। একটি নীতিভ্রষ্ট, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের কাছে দেশের জনগণ এর বেশি কিছু প্রত্যাশা করতে পারে না।

    জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কের বিষয়ে আবদুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ বারবার বলে আসছে বিএনপির সঙ্গে জামায়াতের জোট কোনো রাজনৈতিক জোট নয়, এটা আদর্শিক জোট। বিএনপির প্রধান শরিক ঐক্যফ্রন্ট নয়, জামায়াত। গতকাল মনোনয়ন ভাগাভাগির মধ্য দিয়ে আবারও সেটা প্রমাণিত। শরিক দল হিসেবে জামায়াত আসন পেয়েছে ২৩টি এবং ঐক্যফ্রন্ট পেয়েছে ১৭ টি। এর মধ্য দিয়ে প্রমাণ হয়, জামায়াতের সঙ্গে বিএনপি গাঁটছড়া সম্পর্ক, যা অবিচ্ছেদ্য।

    আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি কতগুলো আসন পাচ্ছে— এ বিষয়ে জানতে চাইলে আবদুর রহমান বলেন, ‘আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই বিষয়টি আমরা পরিষ্কার করতে পারব আজকে বিকেল নাগাদ। ব্যাপারটা জানার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

    কত আসনে জাতীয় পার্টির সঙ্গে মীমাংসা হয়েছে, জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বলেন, ‘এই মুহূর্তে আনুমানিক কিছু সংবাদমাধ্যমে বলা উচিত হবে না। আমরা আশা করি সন্তোষজনক একটি মীমাংসা হবে।

    আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিষয়ে আবদুর রহমান বলেন, ‘কয়েকজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী দুই থেকে তিনজন মনোনয়ন প্রত্যাহারের বাকি আছেন। আশা করছি বাকিগুলো আজকে প্রত্যাহার হয়ে যাবে। আমাদের দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার খোলা চিঠির আহ্বানে সবাই সাড়া দিয়েছেন। যে দুই-একজন বাকি আছে, তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

  • গুগল ম্যাপ দেখে ড্রাইভিং, ৩০০ ফুট নিচে পড়ল গাড়ি

    গুগল ম্যাপ দেখে ড্রাইভিং, ৩০০ ফুট নিচে পড়ল গাড়ি

    একেই বলে প্রযুক্তির বিপত্তি। বিজ্ঞানের মস্তিষ্কহীনতার বিপদও বলা যেতে পারে। আর সেই বিপদে পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন বন্ধু। গুগল ম্যাপ দেখে চালানোর সময় গাড়িসহ ৩০ ফুট গভীর খাদের পানিতে পড়ে গেলেন তিনজনই। স্থানীয়রা উদ্ধার করায় প্রাণে বাঁচলেও তিনজনেরই বুক ও মাথায় আঘাত পেয়েছেন।

    বৃহস্পতিবার গভীর রাতে ভারতের কেরলের পালামট্টম-অবলিচল রোডের ইনজাথোট্টিতে এই ঘটনা ঘটে। আহত গোকুলদাস, ইসাহক এবং মুস্তফা ত্রিশূরের ওয়াক্কানচেরির বাসিন্দা। ত্রিশূর থেকে মুন্নার যাওয়ার জন্য শর্টকাট এই রাস্তা ধরেছিলেন তারা। অচেনা রাস্তা হওয়ায় গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছিলেন।

    ওই যুবকরা জানিয়েছেন, পালামট্টম-অবলিচল রোড ধরে যাওয়ার সময় হঠাৎই মাঝ রাস্তার উপর একটি বিশাল খাদ নজরে আসে তিন জনের। কিন্তু তখন খাদের প্রায় কিনারায় চলে এসেছে গাড়ি।

    চালকের আসনে থাকা যুবক ব্রেক কষে গাড়ি থামানোর চেষ্টা করেও পারেননি। নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনকে নিয়ে গাড়িটি পড়ে যায় ওই খাদে। তার মধ্যে প্রায় আট ফুট গভীর পানি ছিল। তবে দুর্ঘটনার সময় গাড়ির দরজা খুলে যাওয়ায় তিন জনই গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

    কিন্তু কেউই সাঁতার জানতেন না। তাই গাড়ির উপর দাঁড়িয়ে সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি রবার কারখানায় কাজ করে বাইকে ফিরছিলেন ছয়জন। তারাই নিজেদের পরনের ধুতি খুলে গিঁট দিয়ে তিন যুবককে উদ্ধার করে স্থানীয় একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

    কিন্তু মাঝ রাস্তার মধ্যে গর্ত এলো কোথা থেকে? স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ওই জায়গায় একটি ব্রিজ ছিল। কিছুদিন আগেই সেটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত।

    স্থানীয়দের অভিযোগ, ব্রিজ ভাঙা হলেও রাস্তার দু’দিকে ঠিকমতো সতর্কবার্তা দেওয়া হয়নি। এর ফলে মাঝে মধ্যেই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। এমনকি, এই দুর্ঘটনার কিছুক্ষণ পরই আরও একটি গাড়ি গুগল ম্যাপ দেখে ওই গর্তের কাছে চলে আসে। স্থানীয়রাই তাদের অন্যদিক দিয়ে যেতে বলেন।

  • জঙ্গির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আফগানিস্তানের ‘লিটল মেসি’!

    জঙ্গির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আফগানিস্তানের ‘লিটল মেসি’!

    আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির ভক্ত হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলেছিল এক আফগান বালক। ২০১৬ সালে প্লাস্টিক ব্যাগ দিয়ে মেসির জার্সি বানিয়ে তা পরিধান করে মুরতাজা আহমাদীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ৭ বছর বয়সী মুর্তজাকে এখন প্রাণ বাঁচাতে দ্বিতীয়বারের মতো আফগানিস্তান নিজের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে!

    আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে বসবাস করছিল মুরতাজার পরিবার। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে তারা এখন পালিয়ে আশ্রয় নিয়েছে কাবুলে। এর আগে ২০১৬ সালেও তারা পাকিস্তানে স্বল্পমেয়াদে শরণার্থী সুবিধা পেতে আবেদন করেছিল।কিন্তু পরে অর্থ শেষ হয়ে পড়ায় দেশে ফিরে আসে তার পরিবার। আর এবার পরিস্থিতি কেমন হয় সেটা এখনি কিছু বলা যাচ্ছেনা।

    আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মহাভক্ত এই মুরতাজা। জার্সি কেনার সামর্থ্য নেই, তাই পলিথিন কেটে জার্সি বানিয়ে তার ওপর মেসির নাম ও জার্সি নাম্বার লিখে পরিধান করেছিল মাত্র পাঁচ বছর বয়সে। পরে সেই জার্সি পরা তার ছবি কেউ একজন পোস্ট করে সামাজিক মাধ্যমে। এরপর সেটি ভাইরাল হয়ে পড়ে আর লোকজনও তাকে ‘লিটল মেসি’ ডাকতে শুরু করে।

    এই খবর পৌঁছায় স্বয়ং লিওনেল মেসি পর্যন্ত। ইউনিসেফের মাধ্যমে তিনি নিজের স্বাক্ষর করা জার্সি পাঠান তাকে। পরে বার্সা তারকা যখন ২০১৬ সালে দোহাতে যান প্রীতি ম্যাচ খেলতে তখন মুরতাজাকে মেসির সাথে সাক্ষাতের জন্য আমন্ত্রণ করা হয়। সেখানে প্রিয় তারকার সাথে কিছুটা হাটার সুযোগও পায় এই বালক। মুরতাজার পরিবার বলছে এই বিখ্যাত হওয়ার কারণেই তালেবান জঙ্গিদের টার্গেটে পরিণত হয়েছে মুরতাজা।

    তার মা শাফিকা বলেছেন, বাড়ি থেকে পালিয়ে আসার সময় তারা কিছুই সাথে নিতে পারেননি। এমনকি মেসির কাছ থেকে পাওয়া জার্সিটাও আনা হয়নি। তার ভাষায়, ‘ওরা (তালেবান জঙ্গি) বলছে, তোমরা তো এখন ধনী হয়ে গেছ। মেসির কাছ থেকে যা টাকা পেয়েছ তা আমাদের দাও। নাইলে তোমার ছেলেকে তুলে নিয়ে যাব।