Category: আন্তর্জাতিক

  • এবার চালু হলো বয়ফ্রেন্ড ভাড়া নেয়ার অ্যাপ!

    এবার চালু হলো বয়ফ্রেন্ড ভাড়া নেয়ার অ্যাপ!

    এবার চালু হলো বয়ফ্রেন্ড ভাড়া নেয়ার অ্যাপ! এখনো সিঙ্গেল আছেন?মনের মত কাউকে খুজে পাচ্ছেন না?তাহলে এখনি ডাউনলোড করুন www.rentabf.in। হ্যা এবার ‘সিঙ্গেল’ থাকার হতাশা ঝেড়ে ফেলতে পারেন এক ঝটকায়। চীন বা জাপানের মতো ভারতেও এবার চলে এসেছে ‘রেন্ট আ বয়ফ্রেন্ড অ্যাপ’ www.rentabf.in।

    লং ড্রাইভে একা একা যেতে যেতে বোর হয়ে যাচ্ছেন? কোনও বিয়েবাড়িতে বা বন্ধুদের পার্টিতে ‘সিঙ্গেলহুড’ প্রকাশ করতে ভাল লাগছে না? এর জন্য ডাউনলোড করতে হবে অ্যাপটা কিংবা ওয়েবসাইট থেকে লগ ইন করতে হবে ইমেল আইডি দিয়ে। মিনিট পনেরোর জন্য বয়ফ্রেন্ড ভাড়া নিলে দিতে হবে ৫০০ টাকা। এর পরে সময় কাটাতে চাইলে আরও খানিকটা বেশি।

    ২৯ বছর বয়সী কৌশল যিনি ভারতের প্রযুক্তিবিদ তিনি এটি আবিস্কার করেছেন ।তিনি জানান, আমি নিজেও একটা সময় গার্লফ্রেন্ড জোগার করতে না পেরে হতাশায় ভুগেছি। আমাদের দেশে বান্ধবী ভাড়া নিন- বললে লোকে শুরুর দিকে ভালোভাবে ব্যাপারটাকে নাও নিতে পারে! এই জন্য আপাতত রেন্ট এ বয়ফ্রেন্ড দিয়েই শুরু করলাম।

    এই প্রযুক্তিবিদ আরো বলেন, বয়ফ্রেন্ড নেই বলে মন খারাপ করে বসে থাকার দিন শেষ। ডিপ্রেশন, ফার্স্টেশন, সব কিছু কাটিয়ে ফেলতে পারেন এক ঝটকায়।এবার ভারতেও চীন বা জাপানের মত বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যাবে অ্যাপ দিয়ে।
    ২২ থেক ২৫ বছরের এ গ্রেডেড মডেল। এমন বয়ফ্রেন্ড পেতে প্রতি ঘন্টায় ভাড়া দিতে হবে দুই থেকে তিন হাজার টাকা। আম আদমিও ভাড়া পাওয়া যাবে বয়ফ্রেন্ড হিসাবে। ঘন্টায় দিতে হবে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা।

    কৌশল বলছেন, এই অ্যাপ ব্যাবহার করে ঠকবার কোনো জায়গা নেই। আর হ্যাঁ, এটা কিন্তু যৌনতা বিক্রয়ের স্থান নয়। এটা কোনো সস্তার বাজারচলতি বন্ধুত্বের ঠিকানা নয়। এখানে আপনি বয়ফ্রেন্ড ভাড়া করলেন মানে একজন ভালো বন্ধু পাবেন।

    নিতি আরো বলেন,আমরা প্রতিটা ছেলেকে রীতিমতো ইন্টারভিউ নিয়ে রিক্রুট করেছি। যারা এখনে আছে তারা আপনার বয়ফ্রেন্ড হবে আর আপনাকে মানসিক দিক থেকে সাপোর্ট দেবে। আপনি কোনো সমস্যায় থাকলে তার থেকে পরামর্শ নিতে পারবেন।

  • পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হচ্ছে না

    পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হচ্ছে না

    পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। পরামর্শ দিয়েছে বাংলা, ইংরেজি ও হিন্দিতে ‘পশ্চিমবঙ্গ’ রাখা যেতে পারে। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। এর আগে প্রায় চার মাস আগে নাম বদলের প্রস্তাব পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত হয়।

    সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নাম বদলের প্রস্তাবের বিষয়ে মতামত জানতে চেয়েছিল। চিঠিতে জানতে চাওয়া হয়, যেহেতু প্রতিবেশী রাষ্ট্রের নাম বাংলাদেশ, তাই ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ ও ‘বাংলা’ নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে কি না বা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না।

    নিয়ম অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় নাম বদলের ছাড়পত্র দিলে মন্ত্রিসভা নাম বদলের প্রস্তাব নিয়ে নোট তৈরি করে। এরপর নাম বদলের সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে সংবিধান সংশোধন বিল পেশ করা হয় ভারতীয় সংসদে। সংসদ অনুমোদন দিলে তা সর্বশেষ অনুমোদনের জন্য চলে যাবে ভারতের রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি অনুমোদন দিলেই নাম বদলের প্রস্তাব আইনে পরিণত হয়। কিন্তু এ নিয়ে প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ভারতের কেন্দ্রীয় সরকার নাম বদলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

    চলতি বছরের ২৬ জুলাই সর্বসম্মতভাবে পশ্চিমবঙ্গের নাম তিন ভাষাতেই (বাংলা, হিন্দি ও ইংরেজি) ‘বাংলা’ করার প্রস্তাব গৃহীত হয় রাজ্য বিধানসভায়। এরপর সেই প্রস্তাবসহ বিভিন্ন আনুষঙ্গিক কাগজপত্র পশ্চিমবঙ্গ সরকার পাঠিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি তোলে নামের সঙ্গে বাংলাদেশ কথার মিল থাকায়। তাই এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মত চাওয়া হয়। বিশেষ করে প্রস্তাবিত এই ‘বাংলা’ নামের সঙ্গে বাংলাদেশ নামের মিল থাকায় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে—এমনটা ভেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখান থেকে মতামত আসার পর কেন্দ্রীয় সরকার প্রস্তাবটি ফিরিয়ে দেয়। পাশাপাশি জানিয়ে দেয় তিন ভাষাতে পশ্চিমবঙ্গ রাখা হলে আপত্তি থাকবে না কেন্দ্রীয় সরকারের।

    পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিও চেয়েছে এই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখতে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তাঁরা পশ্চিমবঙ্গ নামকরণের পক্ষে রয়েছেন। তাঁরা খুশি হয়েছেন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে।

    এর আগে গত বছরের ২৯ আগস্ট রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব পাস হলেও সেখানে বলা হয়েছিল ইংরেজিতে এই নাম হবে বেঙ্গল আর হিন্দিতে হবে বাঙ্গাল। নাম পরিবর্তনের এই প্রস্তাব বিপুল ভোটের ব্যবধানে পাস হয়। প্রস্তাবের পক্ষে পড়ে ১৮৯ ভোট আর বিপক্ষে পড়ে ৩১ ভোট। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার এক চিঠিতে জানায়, যে নামই হোক না কেন তা একটি নাম হতে হবে। পরে রাজ্য সরকার তিন ভাষাতেই ‘বাংলা’ করার সিদ্ধান্ত নেয়। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে সেদিন এই নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করেন সংসদীয়–বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

    প্রস্তাব পাসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আজ আমাদের কাছে এক ঐতিহাসিক দিন। বাংলা নামের প্রতি আমাদের আবেগ জড়িত। তাই এই রাজ্যের নাম বাংলা হওয়ায় আমরা গর্বিত। আশা করি রাজ্যবাসীও খুশি। তাই রাজ্যবাসীকে জানাই অভিনন্দন। বাংলা নামে আমরা আজও স্বচ্ছন্দ বোধ করি। তাই আজ এই রাজ্যবাসীর জন্য এক নতুন ইতিহাস সৃষ্টি হলো।’ মমতা আরও বলেছিলেন, ‘যুগের প্রয়োজনে কখনো সিদ্ধান্ত বদল করতে হয়। আমরা সেই পথে এগিয়ে আমাদের রাজ্যের নাম বাংলা করেছি। কবিগুরুর নানা লেখায় ফুটে উঠেছে এই বাংলা নামের কথা।’

    ২০১৬ সালের ২ আগস্ট পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে রাজ্য মন্ত্রিসভায় দুটি নামের প্রস্তাব গৃহীত হয়। বাংলা এবং বঙ্গ। তবে অধিকাংশের মত ছিল ‘বাংলা’ নামের পক্ষে। সেই নামকেই অনুমোদন করেন মমতা। তারপর তা পেশ করেন বিধানসভার বিশেষ অধিবেশনে। মমতা আরও বলেন, ‘এখন থেকেই আমরা এই রাজ্যের নাম বাংলা লিখব।’

    এর আগে ২৬ জুলাই অবশ্য বিধানসভায় নাম পরিবর্তনের সর্বশেষ প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব পেশ করে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম পশ্চিমবঙ্গের নাম বাংলায় হবে বাংলা, ইংরেজিতে বেঙ্গল এবং হিন্দিতে বাঙ্গাল। কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে একটি নাম। তাই আমরা বাংলাই রাখার সিদ্ধান্ত নিয়েছি। হিন্দি ও ইংরেজিতেও লিখতে হবে বাংলা।’

    যদিও ইতিমধ্যে ‘বাংলা’ নাম নিয়ে প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। কেউ কেউ বলেছেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। রাজ্যের নাম বাংলা হলে সমস্যা হতে পারে। তাই এ প্রসঙ্গে মমতা আগেই জানিয়ে দেন, ‘বাংলার মাটি, বাংলার জল ঠিকই আছে। পাশে বাংলাদেশ তো একটা দেশ। আর রাজ্যের নাম বাংলা হলে অসুবিধা কোথায়? পাকিস্তানেও পাঞ্জাব আছে, আমাদের দেশেও পাঞ্জাব আছে।’

    প্রসঙ্গত, এর আগেও ভারতের বিভিন্ন রাজ্যের নাম পরিবর্তন হয়েছে। সংযুক্ত প্রদেশের নাম পরিবর্তন হয়ে হয়েছে উত্তর প্রদেশ, হায়দরাবাদের পরিবর্তে হয়েছে অন্ধ্রপ্রদেশ, মধ্য ভারতের নাম হয়েছে মধ্যপ্রদেশ, উত্তরাঞ্চলের পরিবর্তে হয়েছে উত্তরাখন্ড, উড়িষ্যার পরিবর্তে হয়েছে ওডিশা, ত্রিবাঙ্কুর-কোচিনের পরিবর্তে কেরালা, মাদ্রাজের পরিবর্তে তামিলনাড়ু এবং মহীশূরের পরিবর্তে হয়েছে কর্ণাটক রাজ্য।

  • বরিশালে জার্মান রাস্ট্রদূতের আগমনে শুভেচ্ছা জানান মেয়র সাদিক আবদুল্লাহ

    বরিশালে জার্মান রাস্ট্রদূতের আগমনে শুভেচ্ছা জানান মেয়র সাদিক আবদুল্লাহ

    নিজস্ব প্রতিবেদক:

    গতকাল বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ এর বাস ভবনে আগমন করেন,বাংলাদেশে নিযুক্ত জার্মান রাস্ট্রদূত পিটার ফাহরিন হোলটাজ।

    এসময় মেয়র সাদিক আবদুল্লাহ, জার্মান রাস্ট্রদূত কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান,এরপর জার্মান রাস্ট্রদূত ও বিসিসি মেয়র এই দুজনের মধ্যে একটি দ্বিপক্ষীয় সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়,আগামীতে বাংলাদেশের সকল উন্নয়নমুলক কর্মকান্ডে ও বিসিসির নগর উন্নয়ন এ, জার্মান সরকারের তরফ হইতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জার্মান রাস্ট্রদূত পিটার ফার হিন হোলটাজ।

    এ সময়ে অন্যান্যের মধ্যে,কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক সহ জার্মান দূতাবাস এর কর্মকর্তা ও বিসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • এক বছরের জন্য সৌদির বাদশাহ হচ্ছেন আহমেদ!

    এক বছরের জন্য সৌদির বাদশাহ হচ্ছেন আহমেদ!

    বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছে সৌদি আরবের রাজপরিবারে। এর মধ্যে বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের ছেলে মোহাম্মদ বিন সালমানের দুর্নীতি বিরোধী অভিযানের নামে প্রিন্সদের আটক ও হয়রানি এবং রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা অন্যতম।

    এ কারণে বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদকে ক্ষমতাচ্যুত করে আগামী এক বছরের জন্য আহমেদ বিন আবদুল আজিজ আল-সৌদকে মসনদে বসাতে চায় দেশটির বিরোধী একটি জোট।

    এরই মধ্যে ‘সুশাসনের মিত্র’ নামে পরিচিত দেশটির বিরোধী জোট আগামী এক বছরের জন্য ‘নতুন বাদশাহ’ হিসেবে আহমেদকে ক্ষমতা নেয়ার আহ্বান জানিয়েছে। রবিবার সৌদির এ বিরোধী জোট প্রথমবারের মত দেশটির শাসন ক্ষমতায় পরিবর্তনের ডাক দিয়ে বিবৃতি দিয়েছে।

    তবে এ বিষয়ে বর্তমান বাদশাহর প্রতিক্রিয়া জানা যায়নি।

    দৈনিক আল খালিজ অনলাইনে প্রকাশিত ওই বিবৃতির উদ্ধৃতি দিয়ে মিডিল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদির শাসন ক্ষমতায় কারা থাকবেন তা দেশের জনগণ নির্ধারণ করবে।’ এতে আরো বলা হয়, ‘গত চার বছরে প্রমাণ হয়েছে যে, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ দেশের শাসনকার্য চালানোর যোগ্য নন। তাদের শাসনব্যবস্থা দেশ, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, জনগণ ও সম্পদকে হুমকির মুখে ফেলে দিয়েছে।’

    দেশকে রক্ষা করতে প্রিন্স আহমেদের আগ্রহের ওপর সৌদির এ বিরোধী জোটের সমর্থন রয়েছে বলে জানানো হয়।

    তারা বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভুল এবং দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত ও নীতিনৈতিকতা’র কারণে দেশে ঐতিহাসিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে।’ এতে বলা হয়েছে, ‘সাংবাদিক জামাল খাশোগি, তুর্কি আল-জাসের ও সুলেইমান আল-ওয়েসকে মর্মান্তিক গুপ্তহত্যা ও বাড়তে থাকা হত্যাকাণ্ডের ঘটনা সৌদি আরবকে সঙ্কটের মধ্যে ফেলেছে।’

    সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দায়িত্বহীন নীতিমালা, সংস্কারপন্থীদের দমন, শিশু, নারী ও বৃদ্ধদের গ্রেফতার, ইয়েমেন যুদ্ধ, কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ ও ইসরাইলের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর সমালোচনা করেছে দেশটির এই বিরোধী শিবির।

    সৌদির এই বিরোধী জোটে ছয়টি বিরোধী রাজনৈতিক ও সাতটি স্বতন্ত্র দল রয়েছে।

    এদিকে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কন্স্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ঘিরে বৈশ্বিক শোরগোলের মধ্যে গত ৩০ অক্টোবর সৌদিতে ফেরেন বাদশাহ সালমানের ভাই আহমেদ বিন আবদুল আজিজ।

    সৌদি রাজপরিবারের বয়োজ্যেষ্ঠ প্রিন্স আহমেদ লন্ডনে বসবাস করে আসছিলেন। তিনিই একমাত্র সৌদি বাদশাহর জীবিত ভাই। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পরই তিনি দেশে ফেরেন।

  • বিয়ের জন্য লাইসেন্স পেলেন প্রিয়াংকা-নিক!

    বিয়ের জন্য লাইসেন্স পেলেন প্রিয়াংকা-নিক!

    ডিসেম্বর মাসের প্রথম দিনেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস।

    তবে এ জন্য তাদের নিতে হয়েছে মার্কিন লাইসেন্স।

    যুক্তরাষ্ট্র ও ভারতে তাদের বিয়ে বৈধ বলে গণ্য হয় সে লক্ষ্যেই এ লাইসেন্স নিতে হল প্রিয়াংকা-নিক জুটিকে।

    এবার ১০ বছরের ছোট ভিনদেশিকে বিয়েতে আর কোনো বাধা রইল না দেশিগার্ল প্রিয়াংকার।

    ই-নিউজ ও দ্য ব্লাস্টসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের জন্য ইতিমধ্যে লাইসেন্স পেয়েছেন এ তারকা জুটি।

    জানা গেছে, নিয়মানুযায়ী এ লাইসেন্সপ্রাপ্তির ৩০ থেকে ৬০ দিনের মধ্যে বিয়ে করতে হবে প্রিয়াংকা ও নিককে।

    ‘দ্য ব্লাস্ট’ সূত্রে খবর, গত সপ্তাহে লাইসেন্সের কাগজপত্র তৈরি করতে প্রিয়াংকা ও নিক বেভারলি হিলসের আদালতে গিয়েছিলেন।

    লাইসেন্সটি বিয়ের দিন রাজস্থানের যোধপুরে নিয়ে আসবেন তারা।

    প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে সানাই বাজবে প্রিয়াংকা চোপড়ার। নভেম্বরের ২৯ ও ৩০ তারিখে রয়েছে সংগীত ও মেহেদি অনুষ্ঠান।

    এর আগে গত আগস্ট মাসে নিজ বাড়িতে রোকা অনুষ্ঠান সেরে ফেলেছেন প্রিয়াংকা।

    জানা গেছে, এমন হাইপ্রোফাইল বিয়েতে মাত্র ২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    নিমন্ত্রণের তালিকা থেকে বাদ পড়েছেন দেশিগার্লের সাবেক প্রেমিকরা।

  • ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি হলেন সায়মা ওয়াজেদ

    ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি হলেন সায়মা ওয়াজেদ

    বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার(১০ নভেম্বর) প্যারিসের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ পুতুল আগামী দুই বছর জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের আধুনিক পদ্ধতিতে স্বনির্ভর হওয়ার উপায় উদ্ভাবনের স্বীকৃতি স্বরুপ এই বোর্ডটি ‘ইউনেস্কো-আমির জাবের আল আহমেদ আল-জাবের আল-সাবাহ’ পুরস্কার দিয়ে থাকে।

    শারীরিক প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ডিজিটাল পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে কাজ করছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০ হাজার ডলার করে মোট দুটি পুরস্কার দেওয়া হয়  ইউনেস্কোর পক্ষ থেকে।  কুয়েত সরকার এই পুরস্কার দুটির পৃষ্ঠপোষক।

    প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করেছেন এমন ব্যক্তিরা এই জুরি বোর্ডের দায়িত্বে থাকেন। সায়মা ওয়াজেদ পুতুল অটিজম আক্রান্ত ব্যক্তিদের কল্যাণে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন।

    জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হবার পর তিনি ইউনেস্কোর ডেপুটি ডিরেক্টর জেনারেল গেটাচু ইংগিডা-এর সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে তারা আলোচনা করেন।

  • বিয়ে করতে ইতালি গেলেন দীপিকা এবং রণবীর সিং

    বিয়ে করতে ইতালি গেলেন দীপিকা এবং রণবীর সিং

    দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে এলো। আর বাকি মাত্র তিনদিন। এরপর সাতপাকে বাঁধা পড়বেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। হবেন সুখের দম্পতি।

    দুই তারকার বিয়ের আসর বসবে ইতালিতে। এরইমধ্যে সব প্রস্তুতি নেয়া শেষ। গেল শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে মুম্বাই ছেড়েছেন এই তারকা জুটি।

    এ দিন সকালে বেশ সতেজ ছিলেন দুজন। তারা রং মিলিয়ে পোশাকও পরেছিলেন। দু’জনেই বেছে নিয়েছিলেন সাদা রং। রণবীরের সঙ্গে ছিলেন তার বাবা, মা এবং বোন। দীপিকার সঙ্গেও ছিলেন তার পরিবারের সদস্য ও বন্ধুরা।

    ইতালিতে যাওয়ার আগে সাংবাদিকদের দীপিকা জানান, ‘অবশেষে আমরা সুখের ঘর বাঁধতে চলেছি এর চেয়ে আনন্দের কিছু নেই। প্রিয় মানুষের গলায় মালা দিতে পারাটা সৌভাগ্যের। সবার কাছে আশির্বাদ চাই যেন আমরা সুখী হতে পারি।’

    তিনি আর বলেন, ‘প্রতিটি মেয়ের জীবনে বিয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার জীবনেও তাই। নতুন কোনও সিনেমায় সই করার আগে যতটা উত্তেজিত থাকি, ঠিক তেমনই লাগছে।

  • বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করল অষ্ট্রেলিয়া

    বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করল অষ্ট্রেলিয়া

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিচ্ছবি সম্বলিত পৃথক দু’টি ডাকটিকেট সরকারিভাবে প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান সরকার।

    ডাক টিকেটের মূল্য অস্ট্রেলিয়ান মুদ্রায় ১ ডলার নির্ধারণ করা হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।

  • সেই শিশুটিকে হাসপাতালে দেখতে গিয়ে কেঁদে ফেললেন সালমান

    সেই শিশুটিকে হাসপাতালে দেখতে গিয়ে কেঁদে ফেললেন সালমান

    সালমান খানের নামে যতোই সমালোচনা হোক একজন মানবিক মানুষ সালমানের জুড়ি মেলা ভার। সুযোগ পেলেই অসহায় মানুষদের হাত খোলে দান করেন তিনি। অনাথ আশ্রমের পাশে থাকেন। ছুটে যান সহকর্মী বা কোনো অসহায় মানুষের বিপদে।

    মানুষের কষ্ট তাকে ছুঁয়ে যায়। আরও একবার তার প্রমাণ মিলল। ক্যানসার আক্রান্ত এক শিশুকে দেখতে গিয়ে কেঁদে ফেললেন তিনি।

    গোবিন্দ নামে এক ব্যক্তির কাছ থেকে সম্প্রতি অনুরোধ এসেছিল সালমানের কাছে। গোবিন্দ জানিয়েছিলেন, তার এক আত্মীয়ের ছেলে ক্যান্সারে আক্রান্ত। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি শিশুটি। সে সালমানের বিরাট ভক্ত। একবার যেন ‘ভাইজান’ তাকে দেখতে যান।

    অনুরোধ পেয়ে দেরি করেননি সালমান। হাসপাতালে ছুটে গিয়েছিলেন। ওই শিশুটির সঙ্গে দেখা করে তার সঙ্গে সময় কাটিয়েছেন। হাসপাতালের বেডে শিশুটিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এসময় কেঁদে ফেলেন তিনি। মাথা নিচু করে চোখের জল মুছতে দেখা যায় তাকে।

    সালমানের কান্নার সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে সেই দৃশ্য আবেগপ্রবণ করে তুলেছে সালমানের ভক্তদেরও। সবাই ওই শিশুটির জন্য প্রার্থনা করছেন। অন্যদিেকে সাল্লু ভাইয়ের সুন্দর কোমল মনেরও প্রশংসা করছেন।

    শুধুমাত্র ওই শিশুটির সঙ্গে দেখা করেই ফিরে আসেননি সালমান। সেখানে ভর্তি অন্য আরও শিশুদের সঙ্গে আলাপ জমিয়েছিলেন তিনি।

  • বিশ্বের তেল ক্রেতা দেশগুলোর জন্য আসছে কঠিন দিন

    বিশ্বের তেল ক্রেতা দেশগুলোর জন্য আসছে কঠিন দিন

    ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, বিশ্বের তেল ক্রেতা দেশগুলোর জন্য কঠিন দিন আসছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি দেশকে ইরানের কাছ থেকে তেল কেনার অনুমতি দিলেও তা আন্তর্জাতিক তেল বাজারের চাহিদা মেটাতে সক্ষম হবে না।

    বুধবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

    ইরানের তেলমন্ত্রী আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা প্রথমে ইরানের তেল বিক্রি শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিলেও এখন তারা স্বীকার করছে যে আন্তর্জাতিক তেলের বাজার থেকে ইরানকে দূরে রাখা সম্ভব নয়।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র কয়েকটি দেশকে নিষেধাজ্ঞার বাইরে রাখলেও বাজারে যে ঘাটতি রয়েছে তা পূরণ হবে না। এ কারণে আগামী কয়েক মাসের মধ্যেই জ্বালানি তেলের সংকট দেখা দেবে এবং তেল ক্রেতা দেশগুলো কঠিন সমস্যায় পড়বে।

    ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভোট পেতে নিজ দেশে কৃত্রিমভাবে তেলের দাম কমিয়ে রেখেছেন বলে তিনি জানান।

    তেলমন্ত্রী বলেন, বেশি দিন কৃত্রিম উপায়ে তেলের দাম কমিয়ে রাখা সম্ভব হবে না। কয়েক মাসের মধ্যেই তেলের দাম বেড়ে যাবে।

    মার্কিন অর্থ মন্ত্রণালয় দক্ষিণ কোরিয়া, জাপান ও ইতালিসহ আটটি দেশকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল কেনার অনুমতি দিয়েছে।

    গত সোমবার থেকে ইরানের তেল ও ব্যাংকিং খাতে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা কার্যকর করে ট্রাম্প প্রশাসন।

    গত মে মাসে ট্রাম্প ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার পর ইরানের তেল বিক্রি শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। তবে ট্রাম্পের ঘোষণাকে গুরুত্ব না দিয়ে বিশ্বের অনেক দেশই ইরানের তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানিয়েছে অনেক আগেই।