Category: আন্তর্জাতিক

  • মেয়েকেই জাতিসংঘের রাষ্ট্রদূত বানাবেন ট্রাম্প

    মেয়েকেই জাতিসংঘের রাষ্ট্রদূত বানাবেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়ে ইভাঙ্কাকেই জাতিসংঘের পররবর্তী রাষ্ট্রদূত বানাবেন। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ও ভেটারান্স টুডে পত্রিকার সিনিয়র সম্পাদক গর্ডন ডাফ। খবর রেডিও তেহরানের

    গত মঙ্গলবার বর্তমান রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগের ঘোষণা দেন। এরপর দিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ইভাঙ্কা জাতিসংঘ রাষ্ট্রদূতের পদের জন্য শ্রদ্ধার পাত্র হবেন না। এছাড়া, আমাকেও স্বজনপ্রীতির জন্য অভিযুক্ত করা হবে। তবে একথা ঠিক যে, বিশ্বের যে কোন ব্যক্তির চেয়ে ইভাঙ্কা এ পদের জন্য বেশি যোগ্য।

    আকস্মিকভাবে নিকি হ্যালির পদত্যাগের বিষয়টি নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। অনেকেই এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

    এ প্রসঙ্গে গর্ডন ডাফ বলেন, নিকি হ্যালি মূলত জাতিসংঘে নানা বক্তব্যের মাধ্যমে আমেরিকাকে হাসির খোরাকে পরিণত করেছেন এবং জাতিসংঘে হ্যালি ছিলেন সবার ঘৃণার ব্যক্তি। এ অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প এখন তার মেয়ে ইভাঙ্কা এবং জামাই জারেড কুশনারকে দিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক ব্যর্থ নীতি বাস্তবায়নের চেষ্টা করবেন।

    তবে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে কিছু হবে না। বরং নির্বাচন শেষ হলে ট্রাম্প তার মেয়েকে জাতিসংঘের রাষ্ট্রদূত নিয়োগ দেবেন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি ট্রাম্প তার নিজের হাতে রেখেই বাস্তবায়ন করার পরিকল্পনা করছেন।

  • ধর্ষণ মামলা থেকে বাঁচতে রোনালদোর খরচের অংক শুনলে আঁতকে উঠবেন

    ধর্ষণ মামলা থেকে বাঁচতে রোনালদোর খরচের অংক শুনলে আঁতকে উঠবেন

    ৯ বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ক্যাথরিন মায়োরগাকে হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগ সামনে আসার পর বিপাকে পড়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর আগে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ওই তরুণীর সঙ্গে আপোষ করলেও সম্প্রতি সেই মডেল আবারও অভিযোগ তুলেছেন। ফলে অস্বস্তিতে পড়েছেন জুভেস্টাস তারকা।

    এদিকে, মায়োরগার সঙ্গে আপোষের পাশাপাশি সবদিক সামাল দিতে বিশেষজ্ঞদের নিয়ে বিশাল বাহিনী বানিয়েছিলেন রোনালদো। সেই বাহিনীর পেছনে ব্যয় হয়েছে বিপুল অংকের টাকা। ধর্ষণের ঘটনা ফাঁস করে দেওয়া সেই জার্মান ম্যাগাজিন ডার স্পিগেল সম্প্রতি রোনালদোর এই বাহিনীর খবরও ফাঁস করে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ধর্ষণের ঘটনা চাপা দিতে রোনালদো ব্যয় করেছেন প্রায় ১৪৭৫০০০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রার যার পরিমাণ ১২২ কোটির বেশি টাকা।

    এতে বলা হয়েছে, লাস ভেগাসের সেই হোটেলে ‘অ্যানাল রেপ’ এর শিকার হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেছিলেন মায়োরগা। এরপর সেই ঘটনা চাপা দিতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞদের ডেকে এনেছিলেন রোনালদো।

    এই বাহিনীতে ছিলেন আইনজীবী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ, গোয়েন্দা এমনকী সাংবাদিকও! কেবল এই বাহিনীর পেছনে ১০ লাখ ডলার খরচ করেছেন রোনালদো।

    এর মধ্যে আইনজীবী রিচার্ড ব্রাইট প্রতি ঘণ্টায় ৪৭৫ ডলার করে নিতেন। ফরেনসিক বিশেষজ্ঞ ঘণ্টায় নিতেন ৩৫০ ইউরো। আর চিকিৎসক এককালীন ২ হাজার ৫০০ ডলার নিয়েছেন। এছাড়া মায়োরগাকে আপোষে রাজী করানোর জন্য তাকে ৪ লাখ ৭৫ হাজার  ডলার দিয়েছিলেন। কিন্তু মায়োরগা সম্প্রতি সেই আপোষনামা অস্বীকার করেছেন। এতকিছুর পর শেষ রক্ষা না হওয়ায় তাই বেজায় চটেছেন পাঁচবারের বর্ষসেরা এই তারকা।

  • কাল থেকে আমিরাতে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন

    কাল থেকে আমিরাতে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন

    মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতে শ্রমিক নিয়োগে নতুন বীমা আইন কার্যকর হচ্ছে। সোমবার থেকে নতুন এ আইন কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে আমিরাতের মানবসম্পদবিষয়ক মন্ত্রণালয়।

    দেশটির মানবসম্পদ মন্ত্রী নাসের আল হামলি বলেছেন, নতুন এই আইন শ্রমিকদের অধিকার ও বেতনের সুরক্ষা দেবে। শ্রমিক নিয়োগ খরচ কমিয়ে কোম্পানিগুলোর ওপর থেকেও চাপ কমাবে এ আইন।

    নতুন এ আইনে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি হিসেবে দেয়া অর্থের পরিমাণ কমিয়ে মালিকদের ওপর থেকে চাপ কমিয়ে আনা হচ্ছে। আগের আইনে, বেসরকারি খাতে নিয়োগের জন্য প্রত্যেক শ্রমিকের জন্য ব্যাংক গ্যারান্টি হিসেবে ৩ হাজার আমিরাতি দিরহাম জামানত হিসেবে জমা করতে হতো।

    নতুন এ আইনে, দেশটির কোম্পানিগুলোকে বীমা প্রকল্পের আওতায় শ্রমিক মাথাপিছু মাত্র ৬০ দিরহাম জমা দিতে হবে। দেশটিতে ব্যবসার খরচ কমিয়ে আনাও নতুন এ বীমা আইনের লক্ষ্য।

    চলতি মাসের শুরুর দিকে আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, অক্টোবরের মাঝ সময় থেকে স্বল্প খরচের বীমা প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। রোববার দেশটির এ মন্ত্রণালয় বলছে, কর্মচারীদের বীমা ইস্যু কার্যক্রম ১৫ অক্টোবর শুরু হবে।

    মন্ত্রণালয় বলছে, কোম্পানিগুলো বীমা প্রকল্পের আওতায় এলে ব্যাংক গ্যারান্টির অর্থ ১৪ বিলিয়ন দিরহামে বিতরণ করবে। তবে ওয়ার্ক পারমিট পুনর্নবায়নের ছয় মাস আগে পর্যন্ত যেসব কোম্পানি বেতন সম্পর্কিত নীতিমালা লঙ্ঘন করেছে তারা এই বীমা প্রকল্পের সুবিধা পাবে না।

    মন্ত্রিসভার এক সিদ্ধান্তের পর গত জুন মাসে প্রত্যেক শ্রমিকের জন্য ২০ হাজার দিরহাম বীমা নির্ধারণ করে একটি রূপরেখা তৈরি করা হয়। চাকরি শেষে, ছুটিতে থাকাকালীন, ওভারটাইম ভাতা, পাওনা মজুরি, বিমানের ফিরতি টিকেট ও আহত শ্রমিকের চিকিৎসার পেছনে এই অর্থ ব্যয় হবে।

  • বিরল রেকর্ড গড়ল পাকিস্তানের ‘কিংবদন্তি’ ক্রিকেট পরিবার

    বিরল রেকর্ড গড়ল পাকিস্তানের ‘কিংবদন্তি’ ক্রিকেট পরিবার

    একই পরিবারের একাধিক সদস্য, এমনকি বাবা-ছেলে দু’জনেরই ক্রিকেটার হয়ে ওঠার গল্প হামেশাই শোনা যায়। কিন্তু একই পরিবারের তিন প্রজন্মের ৬ জনের ডাবল সেঞ্চুরি করার নজির ক্রিকেট বিশ্বে বিরল। আর তেমনই নজির গড়লেন পাকিস্তানের এক ক্রিকেট পরিবার।

    ভারতীয় গণমাধ্যমের খবর, ক্রিকেটের সঙ্গে কোনো পরিবারের এত নিবিড় যোগ সচরাচর চোখে পড়ে না, যেমনটা পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান হানিফ মোহম্মদের পরিবারে দেখা যায়। পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফিতে মুলতানের বিরুদ্ধে করাচি হোয়াইটসের হয়ে ২৬৫ রানের ইনিংস খেলেছেন সেই হানিফ মোহাম্মদের নাতি শেহজার মোহাম্মদ। আর এই ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে তাঁর পরিবারকে রেকর্ড বইয়ে উজ্জ্বল জায়গা এনে দেন তিনি।

    শেহজারের পিতা শোয়েব মোহম্মদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডাবল সেঞ্চুরি রয়েছে। দেশের হয়ে ৪৫টি টেস্ট ও ৬৩টি ওয়ান ডে ম্যাচ খেলা শোয়েবের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০৮ রান। তার পিতা কিংবদন্তি হানিফ মোহম্মদ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৪৯৯ রানের ইনিংস খেলেছেন। অর্থাৎ, দাদা থেকে নাতি, পরিবারের তিন প্রজন্মই প্রথম শ্রেনির ক্রিকেটে দ্বিশতরানের ইনিংস খেলেছে। ক্রিকেট বিশ্বে এমন রেকর্ড আর নেই।

    তবে, শুধু এই তিনজনই নয়, এই পরিবারের আরও তিনজন সদস্যের প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি রয়েছে। হানিফ মোহম্মদের দুই ভাই সাদিক ও মুশতাক মোহম্মদ এবং সাদিকের ছেলে ইমরান মোহম্মদও ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন।

  • শিশু জয়নবের ধর্ষককে ফাঁসিতে ঝুলাচ্ছে পাকিস্তান

    শিশু জয়নবের ধর্ষককে ফাঁসিতে ঝুলাচ্ছে পাকিস্তান

    পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাত বছরের শিশু জয়নবকে ধর্ষণের পর হত্যায় অভিযুক্ত ইমরান আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন দেশটির সন্ত্রাসবাদবিরোধী আদালত। শুক্রবার অভিযুক্ত ওই ধর্ষকের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়। ১৭ অক্টোবর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

    চলতি বছরের ৪ জানুয়ারি পাঞ্জাব প্রদেশের কাসুর এলাকার ছয় বছর বয়সী শিশু জয়নব কুরআন শেখার জন্য পার্শ্ববর্তী একটি বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়। ৯ জানুয়ারি শিশু জয়নবের মরদেহ কাসুরের একটি ময়লার ভাগাড় থেকে উদ্ধার করে পুলিশ। এ শিশুর ধর্ষণের ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাঞ্জাব।

    জয়নব অপহরণের সময় তার বাবা-মা সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়েছিলেন। মেয়ের মৃত্যুর খবরে তারা দেশে ফিরে আসেন। ধর্ষক গ্রেফতার না হওয়া পর্যন্ত মেয়ের দাফন সম্পন্ন করবেন না বলে পুলিশকে আল্টিমেটাম দেন তারা। গ্রেফতারের দুই সপ্তাহ পর সন্দেহভাজন ইমরানের ডিএনএর সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়।

    বিক্ষোভে উত্তাল কাশ্মিরে সেই সময় সহিংসতায় প্রাণ যায় দুজনের। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বলছে, সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক শেখ সাজ্জাদ আহমেদ আলী শিশু জয়নবকে ধর্ষণ ও হত্যায় জড়িত ইমরান আলীর সর্বোচ্চ সাজা কার্যকরের ব্যাপারে আদেশ জারি করেছেন। ১৭ অক্টোবর লাহোরের কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

    আদালতের প্রসিকিউটর আব্দুল রউফ ওয়াতু বলেন, জয়নবের মামলায় রাষ্ট্রপতি আরিফ আলভির কাছে ফাঁসির দণ্ড মওকুফের আবেদন করেছিলেন অভিযুক্ত ইমরান। ১০ অক্টোবর রাষ্ট্রপতি এই আবেদন বাতিল করে দিয়েছেন।

    ডন বলছে, পাঞ্জাবের কাসুরের বাসিন্দা ইমরান আলীর বিরুদ্ধে ওই এলাকায় আরো কমপক্ষে ৯ শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ রয়েছে।

    অপহরণ, ধর্ষণ, খুন ও ছোট শিশুর সঙ্গে অস্বাভাবিক অপরাধ সংঘটনের প্রমাণ পাওয়া যায় গত ১৭ ফেব্রুয়ারি ধর্ষক ইমরানকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সাত বছরের কারাদণ্ড ও ৪১ লাখ রুপি জরিমানা করেন আদালত।

    কট লাখপাত কারাগারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জয়নব ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। জয়নবের বাবা রায় ঘোষণা সময় আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ৫৬ প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেয়ার পর আদালতের বিচারকরা ধর্ষক ইমরানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের কাছে শিশু জয়নব ছাড়াও কাসুরের আরো ছয় শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেন ইমরান।

    সাতটি মামলায় ইমরান আলীকে ২১ বার ফাঁসি, তিনটিতে যাবজ্জীবন ও একটি মামলায় ২৩ বছরের সাজা দেয়া হয়। বহুল অালোচিত পাকিস্তানের এই মামলায় এক হাজারের বেশি সন্দেহভাজনকে গ্রেফতারের পর তাদের ডিএনএ পরীক্ষা করা হয়েছিল।

  • আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করুন: যুক্তরাষ্ট্রকে দ. কোরিয়া

    আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করুন: যুক্তরাষ্ট্রকে দ. কোরিয়া

    কোরীয় উপদ্বীপে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে  যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

    তিনি বলেন, উত্তর কোরিয়ার এই দাবি মেনে নিলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের শত্রুতামূলক সম্পর্কের অবসান ঘটবে।

    উত্তর কোরিয়া ইস্যুতে সিউলের সঙ্গে যখন ওয়াশিংটনের মতপার্থক্য বাড়ছে তখন মুন জায়ে-ইন এ আহ্বান জানালেন। ব্রিটেনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বিবিসি-কে শুক্রবার দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেয়া উচিত।

    মুন জায়ে-ইন বলেন, উত্তর কোরিয়া তার সমস্ত পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করেছে। তাদের একমাত্র পরমাণু পরীক্ষার স্থাপনা নিষ্ক্রিয় করেছে এবং এখন ক্ষেপণাস্ত্র ইঞ্জিন পরীক্ষার স্থাপনা বন্ধ করছে। এছাড়া, ইয়নবিয়ন পরমাণু স্থাপনাও বন্ধ করবে যদি আমেরিকা অনুরূপ পদক্ষেপ নেয়।

    ইউরোপের চারটি দেশ সফরে বের হওয়ার আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এসব কথা বললেন।

    এর আগে, চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কুয়াং-ওয়াহ বলেছেন, উত্তর কোরিয়ার ওপর থেকে তারা নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বিবেচনা করছে। এ বক্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের অনুমোদন ছাড়া তারা এটা করতে পারে না; আমাদের অনুমতি ছাড়া তারা কিছুই করতে পারবে না।

  • মাঠে ঢুকে বিরাট কোহলিকে চুম্বনের চেষ্টা ভক্তের

    মাঠে ঢুকে বিরাট কোহলিকে চুম্বনের চেষ্টা ভক্তের

    রাজকোটের পর এবার হায়দরাবাদ৷ নিরাপত্তার বেষ্টনী টপকে বিরাট কোহলির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়ল এক ভক্ত৷ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ১৫তম ওভারে মাঠের ঢুকে একেবারে ক্রিজের কাছে পৌঁছে যান সেই ভক্ত৷

    কোহলি অবশ্য কায়দা করেই মাঠে ঢুকে পড়া ভক্তকে এড়িয়ে যান৷ ভক্তের আচরণ পছন্দ না হওয়ায় নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করে না দেওয়া পর্যন্ত তার সঙ্গে দূরত্ব বজায় রাখেন বিরাট৷

    কিন্তু তার আগেই ভারত অধিনায়ককে জড়িয়ে ধরে চলে সেলফি তোলা৷ এর আগে রাজকোটেতেও মাঠে ঢুকে কোহলির সঙ্গে সেলফি তুলেছিলেন দুই ক্রিকেটভক্ত৷ প্রশ্ন উঠছে বারবার নিরাপত্তা টপকে কীভাবে মাঠে প্রবেশ করছে ভক্তরা৷ রাজকোটের ঘটনার পুনরাবৃত্তি সেই প্রশ্নই তুলে দিচ্ছে৷

    ক্রিকেটারদের নিরাপত্তা সুরক্ষিত যে নয়, হায়দরাবাদের ঘটনা সেটাই প্রমাণ করে দিল৷ শুধু তাই নয় মাঠের ঢুকে সেই ক্রিকেট ভক্ত কোহলিকে জড়িয়ে ধরে চুমু খেতে যান৷ সেই সময়ই তাকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা৷

    এর আগেও কোহলিকে ছুঁয়ে দেখতে ‘বিরাট’ অনুরাগীদের বেপড়োয়া হতে দেখা গিয়েছে৷ চলতি বছরের আইপিএল চলাকালীন দিল্লির ফিরোজ সাহ কোটলায় কোহলির পায়ে প্রণাম ঠুকতে নিরাপত্তা টপকে ছুটে গিয়েছিলেন এক ক্রিকেটভক্ত৷

    শুধু কোহলিই নয়, সাবেক ভারত অধিনায়ক ধোনির সঙ্গেও সেলফি তোলার জন্য ভক্তদের মধ্যে এমন আগ্রহ দেখা যেত৷  এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টেই কোহলির সঙ্গে এমন ঘটনা ঘটল৷ তবে এদিন বিরাট ভক্তের জড়িয়ে ধরার পর চুমু খাওয়ার ঘটনা সব কিছুকে ছাপিয়ে গেল বলা চলে৷

  • ভারতে তিতলির আঘাতে প্রাণ গেল ৮ জনের

    ভারতে তিতলির আঘাতে প্রাণ গেল ৮ জনের

    ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় তিতলির আঘাতে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার সকালে প্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরাম জেলায় ঘূর্ণিঝড় তিতলি আঘাত হানলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

    ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, অন্ধ্রপ্রদেশের এ দুই জেলায় তিতলি আঘাত হানার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রদেশের উপকূলীয় এলাকার গ্রামগুলোর সঙ্গে রাজ্যের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। ঘূর্ণিঝড় তিতলির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে অন্ধ্রপ্রদেশের পালাসা রেলস্টেশন।

    cyclone-titli

    এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে অন্ধ্রপ্রদেশের পার্শ্ববর্তী উড়িষ্যায় আঘাত হানে তিতলি। এ সময় ঘণ্টায় ১২৫ কিলোমিটারের বেশি বেগে বাতাসের পাশাপাশি ভারি বৃষ্টিপাত হয়। তবে উড়িষ্যায় তিতলির আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক।

    এনডিটিভি বলছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে তিতলি। ঘূর্ণিঝড় তিতলি আঁছড়ে পড়ায় অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার মধ্যে বিমান ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভূবনেশ্বর থেকে বিমানের পাঁচটি ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ বাতিল করেছে ইন্ডিগো এয়ারলাইন্স।

    cyclone-titli

    উড়িষ্যার গ্যাঞ্জাম, গজপতি, ক্ষুরদা, জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক ও বালাসোর জেলায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় তিতলি। এসব জেলার বিভিন্ন স্থানে ঝড়ের আঘাতে গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও টেলিফোন সংযোগ বিঘ্নিত হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও এসেছে।

    এর আগে বুধবার উড়িষ্যার রাজ্য সরকার উপকূলীয় জেলাগুলোর প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

    উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে আঘাত হানার পর ঘূর্ণিঝড় তিতলি ক্রমান্বয়ে দূর্বল হয়ে পড়ছে। বর্তমানে এ দুই প্রদেশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বলে জানিয়েছেন বিশাখাপত্তমের ঘূর্ণিঝড় সতর্ক কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা শ্রীনিবাস।

  • ইভাঙ্কাকে ‘ডিনামাইট’ বললেন ট্রাম্প

    ইভাঙ্কাকে ‘ডিনামাইট’ বললেন ট্রাম্প

    প্রায় নিয়মিতই বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনা ও সমালোচনায় থাকা তার স্বভাব। তা সে বিরোধীদের সম্পর্কেই হোক বা প্রশাসনিক প্রধান সম্পর্কে। তালিকা থেকে বাদ যায় না নিজের পরিবারের সদস্যরাও। মুখ খুললেই বিতর্ক তৈরি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৈনন্দিন বিষয় হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই সংবাদের শিরোনামে থাকেন তিনি। এবারও একইভাবে নিজের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের মেয়েকে ‘ডিনামাইট’এর সঙ্গে তুলনা করলেন তিনি।

    জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে ইস্তফা দিয়েছেন নিকি হ্যালি। মঙ্গলবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আচমকাই হ্যালির এ সিদ্ধান্তে রীতিমতো তোলপাড় মার্কিন কূটনৈতিক মহল। শুরু হয়েছে প্রবল জল্পনা। এমন পরিস্থিতিতে নিজের মেয়েকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। যদিও পরে নিজেকে শুধরে নেন তিনি।

    বলেন, এমন কোনো পদক্ষেপ নিলেই বিরোধীরা স্বজনপোষণের অভিযোগে সরব হবে। নিজের এই সুপ্ত ইচ্ছা প্রকাশ করার সময়ই ইভাঙ্কাকে ‘ডিনামাইট’ বলে সম্বোধন করেন ট্রাম্প।

    তিনি বলেন, ‘জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ইভাঙ্কা ‘ডিনামাইট’এর মতো কাজ করতে পারবে। তবে আমি বলছি না যে আমি তাকেই নিযুক্ত করব। কারণ তাহলে অনেকেই ‘নেপোটিজম’ নিয়ে সরব হবে।’

    উল্লেখ্য, কূটনীতি ও বিদেশনীতির বিষয়ে অত্যন্ত স্বল্প অভিজ্ঞতাসম্পন্ন নিকি হ্যালির নিয়োগ আগেই আমেরিকায় বিতর্ক উসকে দিয়েছিল। সম্প্রতি প্যালেস্তাইন ইস্যুতে তার বক্তব্যে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়। চলতি বছরের এপ্রিলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কিছুটা বিবাদে জড়িয়ে পড়েন হ্যালি। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা ল্যারি কুডলি বলেছিলেন, হ্যালি তার নিজের একতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন। কূটনীতিবিদরা মনে করছেন ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জন্যই নিকির পদত্যাগ।

  • খারাপ হাতের লেখা চলবে না,

    খারাপ হাতের লেখা চলবে না,

    ভারতের উত্তরপ্রদেশে তিন চিকিৎসককে ৫,০০০ টাকা জরিমানা ডাক্তার মানেই খারাপ হাতের লেখা, বোধগম্য নয়- এই নিয়ে নানা মজা, নানা কৌতুক।

    তবে যোগীর রাজ্যে কিন্তু এই খারাপ হাতের লেখা কেবলমাত্র হাসিঠাট্টায় সীমাবদ্ধ নেই ।উত্তরপ্রদেশে প্রেসক্রিপশনে খারাপ হাতের লেখাও এবার হতে চলেছে আইনের নজরবন্দী । সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট খারাপ হাতের লেখার জন্য বেশ কয়েকজন চিকিৎসককে ৫,০০০ টাকার জরিমানাও করেছে । উন্নাও, সিতাপুর ও গোন্দা সদর হাসপাতাল থেকে বেশ কয়েকটি প্রেসক্রিপশন সংগ্রহ করা হয়েছিল যেখানে অসুস্থ ব্যক্তিদের অভিযোগ ছিল যে প্রেসক্রিপশনগুলি পড়ার যোগ্য নয় ।

    এরপরই নির্দিষ্ট চিকিৎসকদের ডেকে পাঠানো হয় আদালতে ও জরিমানা করা হয়। যদিও চিকিৎসকদের দাবি ছিল অত্যাধিক কাজের চাপে আলাদা করে হাতের লেখার দিকে নজর দেওয়া সম্ভব নয় ।