
Category: আন্তর্জাতিক
-

সাঁতরাতে শিখছে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবল টিম
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া তরুণ ফুটবল টিমের ১২ সদস্যের কাছে পৌঁছেছে দেশটির নৌ-বাহিনীর সিল টিম। তারা ওই তরুণ ফুটবলারদের শেখাচ্ছে কিভাবে পানির নিচে সাঁতরাতে হয়। গুহা থেকে বের হওয়ার জন্য একটি সম্ভাব্য পদক্ষেপের জন্যই তাদেরকে এমনটা শেখানো হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।খবরে বলা হয়, থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি গুহায় ১১ দিন আগে আটকা পরে ওই ফুটবল দল ও দলের কোচ। বাইরের বৈরি আবহাওয়ার কারণে গুহা থেকে তাদের একমাসের আগে উদ্ধার করা প্রায় অসম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।আটকে পরা বালকদের কেউই সাঁতরাতে জানে না। তাই,তাদেরকে বের করে আনতে সাঁতরানো শেখাচ্ছে নৌবাহিনীর সিল টিমের সদস্যরা। আপাতত তাদের উদ্ধার করার সবচেয়ে সম্ভাব্য উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে এই পদ্ধতিকে। কেননা, সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে তাদের বের করে আনা দুঃসাধ্য হয়ে ওঠবে।
বর্তমানে তারা সাঁতরানোর জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের ব্যবহার শিখছে। কিন্তু কেউই সাঁতরে বের হওয়ার চেষ্টা করেনি। কর্তৃপক্ষ চেষ্টা করছে গুহার ভেতর থেকে পানি সেঁচে তাদের বের হওয়ার রাস্তা সুগম করতে। যাতে করে তারা বেশিরভাগ পথ হেটে বের হতে পারে। তবে তা সত্ত্বেও কিছুটা পথ তাদের সাঁতরেই পাড়ি দিতে হবে।সোমবার রাতে তাদের খোঁজ পাওয়া যায়। আপাতত তারা উঁচু জায়গায় আছে। তাই বন্যার পানিতে ভেসে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু শুক্রবার ব্যাপক আকারে বৃষ্টি ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তাদের বের হওয়া কঠিন হয়ে ওঠবে।নৌবাহিনীর সিল টিম তাদের ফেসবুক পেজে বালকদের নিয়ে নতুন একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যায়, তারা এখনো সুস্থ ও নিরাপদ আছে। একজন থাই চিকিৎসক আহতদের চিকিৎসা করছেন। তাদের কাছে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে।এছাড়া, তাদের কাছে মুঠোফোন পাঠানোর চিন্তা করছে কর্তৃপক্ষ। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তাদের কাছে মুঠোফোন পাঠানো হলে, তারা তাদের পরিবারের সঙ্গে কথা বলতে পারবে। এতে অনেকটা চাপ কমে যাবে। -

শিশু ধর্ষণের ক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশ
ভারতের মধ্যপ্রদেশে সাত বছর বয়সী এক কন্য শিশুকে ধর্ষণ ও পরে ছুরিকাঘাতের ঘটনায় ক্ষোভে উত্তাল দেশটির রাজ্য। শিশুটি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছে। মঙ্গলবার তাকে স্কুলের বাইরে থেকে অপহরণ করে নৃশংসভাবে ধর্ষণ করা হয়। রাজ্যের মধ্যাঞ্চলে এ ঘটনায় নির্যাতিত শিশুটির জন্য ন্যায়বিচার চেয়ে রাস্তায় রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। ধর্ষকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।
এ ব্যাপারে বিবিসি অনলাইনে বলা হয়েছে, ধর্ষণের দায়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাংবাদিকদের বলেছেন, যেসব পশু এমন হায়েনার মতো অপরাধ সংঘটিত হয়েছে পৃথিবীর জন্য তারা বোঝা। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। গ্রেফতারকৃত দুই অভিযুক্তর পক্ষে আদালতে আইনি লড়াইয়ে প্রতিনিধিত্ব করতে অস্বীকৃতি জানিয়েছে রাজ্যের আইনজীবীদের ইউনিয়ন।
বুধবার শিশুটিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে চিকিৎসকরা বলছেন, সে এখন বিপদমুক্ত। তবে তার যে ক্ষত হয়েছে তা সেরে উঠতে সময় লাগবে।
এদিকে পুলিশ বলেছে, তারা স্কুলের কাছ থেকে ধারণ করা সিসিটিভির ফুটেজ ব্যবহার করে ওই দুই জনকে গ্রেফতার করেছে। ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, তারা প্রথমে ওই শিশু কন্যাকে মিষ্টি খেতে বলছে। এরপর তাদের সঙ্গে করে শিশুকে নিয়ে যায়।
-

ফ্রান্সকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে বললেন ট্রাম্প
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইইউ ছাড়ার বিনিময়ে ফরাসি প্রেসিডেন্টকে বেশি বাণিজ্যিক সুবিধা দেয়ার কথাও বলেছেন।
গত এপ্রিল মাসের শেষ দিকে হোয়াইট হাউজে ম্যাক্রোঁর সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনা করার সময় ট্রাম্প এ প্রস্তাব দেন।
আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টকে বলেন, আপনি কেন ইইউ ছাড়ছেন না? ইইউ কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ প্রতিবেদন করেছে।
ট্রাম্প জানান, যদি ফরাসি প্রেসিডেন্ট ইইউ ছাড়েন, তাহলে তিনি প্যারিসকে বেশি সুবিধা দিয়ে বাণিজ্য চুক্তি করবেন।
ওয়াশিংটন পোস্টের এ খবর অস্বীকার করেনি হোয়াইট হাউজ। তবে এ বিষয়ে কোনও মন্তব্যও করেনি। অবশ্য, এটা পরিষ্কার নয় যে, ট্রাম্প নিতান্তই কৌতুক করে এ কথা বলেছিলেন নাকি ইউরোপীয় জোটকে দুর্বল করার জন্য তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন পণ্যের বিরুদ্ধে পাল্টা শুল্ক বসিয়েছে কানাডা। কানাডা সরকার বলেছে, মার্কিন বাণিজ্যযুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এভাবে শুল্ক বসানো অব্যাহত রাখবে। আগামীকাল ১ জুলাই (রোববার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
-

পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় সেনাদের হামলার সেই ভিডিও প্রকাশ
২০১৬ সালে ভারত শাসিত জম্মু এবং কাশ্মীর রাজ্যের উরি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এতে ভারতের বেশ কয়েকজন সেনা সদস্যের মৃত্যু হয়। পরে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনারাও। সার্জিকাল স্ট্রাইক নামের সেই অভিযানের ৬৩৬ দিন পর সেই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে।
জি নিউজের খবর, যারা সার্জিকাল স্ট্রাইক নিয়ে সমালোচনা করেছিলেন, তাদের চুপ করিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট এই ভিডিও। কারণ কমান্ডোদের হেলমেট আর ড্রোন থেকে তোলা এই ফুটেজ। যাতে স্পষ্ট ৫ ঘণ্টার অপারেশনে অন্তত ৭টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে অন্তত দুই থেকে তিন কিলোমিটার পাকিস্তানের ভেতরে ঢুকে এই আঘাত হানে ভারতীয় সেনা।
খবরে আরও বলা হয়, খবর ছিল সীমান্তের ওপারে অনুপ্রবেশের উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা ভিড় জমিয়েছে। সেই মতো পাল্টা আঘাতের ব্লু প্রিন্ট তৈরি হয়। ২০১৬ সালের ২৮ ও ২৯ সেপ্টেম্বরের রাতে প্যারা কমান্ডোর ফোর্থ ও নাইনথ ব্যাটালিয়ন এই অপারেশনে যায়। তাদের পাকিস্তান অধিকৃত ভূ খণ্ডে নামায় এএলএইচ নামের ধ্রুব হেলিকপ্টার। উরি হামলায় যে সেনারা হুমকির মুখে পড়েছিলেন তাঁদেরই এই অপারেশনে মাঠে নামানো হয়। লক্ষ্য ছিল একটাই, প্রতিশোধ। সেই মতোই প্রস্তুত হয় বাহিনী। তবে অপারেশনে যাওয়াটা যত না বিপজ্জনক, ফেরা ছিল আরও ভয়ঙ্কর। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেই ফিরেছিল ভারতীয় সেনা।
-

অন্তঃসত্ত্বা কি না জানতে পোশাক খুলে পরীক্ষা, তোলপাড়
স্ত্রী অন্তঃসত্ত্বা। এ কারণে বসার জন্য বিমান কর্তৃপক্ষের কাছে একটি হুইল চেয়ার দাবি করেছিল স্বামী। এরপর শুরু হয় যত কাণ্ড। কর্তৃপক্ষের দাবি, ওই নারী যে অন্তঃসত্ত্বা সেই প্রমাণ দিতে হবে। এমনকী, তাদের বোর্ডিং পাস দিতেও রাজি ছিলেন না বিমান কর্মীরা। এর পরই কোনো চিকিৎসক না এনে সিআইএসএফ(সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স)-এর এক নারী কর্মীই ওই পোশাক খুলে এবং পেট টিপে পরীক্ষা করেন বলে অভিযোগ।
ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, গতকাল বুধবার ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে ভারতের গুয়াহাটি বিমান বন্দরে। দিল্লি যাওয়ার জন্য ওই দম্পতি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলয় আন্তর্জাতিক বিমান বন্দরে হাজির হয়েছিলেন।
পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সব ঘটনা খুলে লিখে ক্ষোভ উগরে দেন ওই নারীর স্বামী। এরপর জনমনে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে অবশ্য বিমান কর্তৃপক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠির শাস্তির আশ্বাস দিয়েছে।
-

প্রকাশ্যে গাড়ি চালাচ্ছে সৌদি নারীরা
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ড্রাইভিং সিটে বসার সুযোগ পেয়েছে নারীরা। রবিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার কয়েক মিনিট পরই ব্যস্ত রাস্তায় স্টিয়ারিং হাতে দেখা গেছে নারীদের।সৌদি নারীদের জন্য যেটি ছিল অকল্পনীয়।
ব্যবসা, কাজে যেতে বন্ধুদের সঙ্গে দেখা করতে কিংবা বাচ্চাকে স্কুলে রেখে আসতেও স্বামী, বাবা, ভাই ও পুরুষ গাড়ি চালকদের ওপর এতদিন নির্ভর করতে হতো সৌদি নারীদের। এখন লাইসেন্স থাকলেই তারা গাড়ি চালানোর সুযোগ পাচ্ছেন। এজন্য তারা দেশটির বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়েছেন।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর স্থানীয় সময় রাতেই গাড়ি নিয়ে রাজপথে নামেন হেসাহ আল-আজাজি। তিনি বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটি সত্যি সত্যি ঘটছে দেখে আমি রোমাঞ্চিত।’ সূত্র: এনবিসি
-

এটাই বাকি ছিল, এবার বিমানেও ভিক্ষাবৃত্তি
বিমান সহযাত্রীদের কাছে ভিক্ষা চাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দোহা থেকে কাতারের ইরানের শিরাজ আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার পথে কাতার এয়ারওয়েজের একটি বিমানে এই ঘটনা ঘটেছে।
ভিডিও-তে দেখা যায়, এক জন মধ্যবয়স্ক মানুষটি একটি প্লাস্টিকের ব্যাগ হাতে বিমানের ভেতর ঘুরে ঘুরে সহযাত্রীদের কাছে অর্থ সাহায্য চান। বিমানটি তখন দোহা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার অপেক্ষায়। এক কেবিন ক্রু এসে তাকে নিজের আসনে বসে পড়তে অনুরোধ করেন। কিন্তু ওই বৃদ্ধ নিজের কাজ চালিয়ে যান।
তখন আরও কয়েকজন কেবিন ক্রু এসে তাকে সিটে বসে পড়তে বলায় অবশেষে নিজের সিটে গিয়ে বসে পড়েন তিনি। অনেকেই ওই বৃদ্ধকে অর্থ সাহায্য করেন।ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিটি ইরানের নাগরিক কারণ তিনি ফারসি ভাষায় কথা বলছিলেন।
-

এবার গরুকে ধর্ষণ করে হত্যার অভিযোগ
বিকৃতকাম মানুষের যৌন লালসার কারণে অহরহ ধর্ষণের শিকার হচ্ছে শিশু, কিশোরী, তরুণী, কর্মজীবী নারী, গৃহবধূসহ বিভিন্ন শ্রেণির নারী। এবার রেহাই পেল না গরুও। বৃহস্পতিবার ভারতের শ্যামপুর থানার বাড়গ্রাম পূর্বপাড়ায় রাতের অন্ধকারে প্রতিবেশীর গরুকে ধর্ষণ করে হত্যা করেছে বলে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ভারতের শ্যামপুর থানার বাড়গ্রাম পূর্বপাড়ায় এক যুবক রাতের অন্ধকারে প্রতিবেশীর গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলে। বৃহস্পতিবার বাড়গ্রামে নদীর ধারে একজন প্রাণী চিকিৎসক ও ছয়জন প্রাণী স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে গরুটির ময়নাতদন্ত করা হয়। এর প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক গৃহবধূর ওই গরুটি বুধবার বাড়িতে খোঁজ করে না মাঠে মরে পড়ে থাকতে দেখা যায়। এসময় গরুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ হলে যুবক সুজল মাইতি পুলিশে দেওয়া হয়। মাস ছয়েক আগে এক রাতে সুজল ওই গরুটিকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় তার উপর এই সন্দেহ করে গ্রামবাসী।
-

মা হলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন। সামাজিক মাধ্যমে সন্তান জন্মের খবর জানিয়েছেন তিনি। অকল্যান্ড সিটি হাসপাতালে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪.৪৫ মিনিটে তার মেয়ের জন্ম হয়।
পার্টনার ক্লার্ক গেফোর্ডের সঙ্গে সন্তান কোলে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট লিখেছেন, ‘খুব স্বাস্থ্যবতী একটি মেয়েকে পেয়ে ভাগ্যবান। ওজন হয়েছে ৩.৩১ কেজি। আপনাদের শুভকামনা ও দয়ার জন্য ধন্যবাদ। আমরা ভালো আছি।’

ক্ষমতায় থাকাকালে সন্তানের জন্ম দেয়া দ্বিতীয় প্রধানমন্ত্রী তিনি। এর আগে ১৯৯০ সালে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকালেই সন্তানের জন্ম দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দুই মাস পর গত জানুয়ারি অনাগত সন্তানের বিষয়টি জানান আর্ডান। সেসময় তিনি বলেন, আমরা সত্যিই আনন্দিত যে আগামী জুনে আমাদের টিম দুই থেকে বেড়ে তিন হচ্ছে। আমরা সেসব বাবা-মার দলে যোগ দিচ্ছি যারা একই সঙ্গে দুই ধরনের দায়িত্ব পালন করেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে মায়ের দায়িত্বও পালন করবো।সূত্র: গার্ডিয়ান
-

বিবস্ত্র অবস্থায় যৌনকর্মীদের সেই ৩৬ ঘণ্টা
ফুটবল বিশ্বকাপ চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে রাশিয়া। এক্ষেত্রে মাথায় রাখা হয়েছে যৌনব্যবসাও। দেশটিতে এই ব্যবসা অবৈধ হলেও বিভিন্ন স্থানে প্রকাশ্যে, গোপনে রয়েছে যৌনপল্লী। তা সেটা হোক কোনো অভিজাত এপার্টমেন্টে বা কোনো প্রত্যন্ত অঞ্চলে। দেশটিতে যৌন ব্যবসায় জড়িতের বিরাট একটি অংশ নাইজেরিয়ান।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে পাচারকারিরা সুবিধা নিতে চেষ্টা করতে পারে এজন্য ইতোমধ্যে নাইজেরিয়া সীমান্তে নিরাপত্তা কড়াকড়ি করেছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় সপ্তাহখানেক আগে পাচার বিরোধী কর্তৃপক্ষ রিপোর্ট করেছে যে, তারা রাশিয়া পাঠানোর চেষ্টাকালে ১০ নাইজেরীয় শিশুকে উদ্ধার করেছে।
রাশিয়ায় বাধ্য হয়ে যারা যৌন পেশায় নামেন তাদেন জীবনযাপন খুব কষ্টের। এছাড়া তারা নানা ধরনের সামাজিক ব্যাধিতে আক্রান্ত হন। রাশিয়ার যৌনকর্মীদের নিয়ে যখন কথা উঠে তখন চলে আসে ২০১৬ সালের একটি ঘটনা। দুই বছর আগের এই ঘটনায় খাবার ও পোশাক ছাড়া আটকে রাখা হয় ১০ যৌনকর্মীকে।
বিদেশি গণমাধ্যমে খবর, ওই সময় কিছু পুরুষ একটি পতিতালয়ে ঢুকে ভাঙচুর করে। এরপর তারা সেখান থেকে ১০ যৌনকর্মীকে পুরো নগ্ন করে রাস্তায় হাঁটিয়ে থানায় নিয়ে যায়। এরপর পুলিশ স্টেশনে ওই নাীদের খাদ্য, পানি ও পোশাক ছাড়া ৩৬ ঘণ্টা আটকে রেখেছিল পুলিশ।
১৫ বছর ধরে রাশিয়ায় পতিতাবৃত্তিকে অপরাধের বাইরে রাখার জন্য কাজ করে যাচ্ছেন ইরিনা মাসলোভা নামের নারী। তিনি বলেন, যেহেতু যৌনকর্ম কোনো নিয়মিত পেশা বা নিয়ন্ত্রিত পেশা নয় তাই এ জন্য এ পেশায় নিয়োজিতদের জন্য স্বাস্থ্যসেবায় ঘাটতি আছে। খদ্দেররা কনডম ব্যবহার করতে চান না। এ জন্য তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয় না। তাই দেশের বাকি অংশের চেয়ে এ পেশায় লিপ্তদের মধ্যে এইচআইভিতে সংক্রমণের হার ১০ থেকে ১৪ গুণ বেশি। সরকারের অনুপস্থিতিতে তাদের কাছে শেষ আশ্রয় হিসেবে এগিয়ে যান কিছু স্বেচ্ছাসেবী সেবাদানকারী।