Category: আন্তর্জাতিক

  • স্প্যানিশ দুর্বৃত্তের গুলিতে নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের মৃত্যু

    স্প্যানিশ দুর্বৃত্তের গুলিতে নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের মৃত্যু

    স্প্যানিশ যুবকের গুলিতে নিউ ইয়র্কে আরিফুল ইয়াকুব রনি নামক ২৪ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন।  রনির পৈতৃক বাড়ি ফেনীর সোনাগাজি উপজেলায়।  তিনি মা-বাবা-বোনদের সাথে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করছিলেন।

    বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নিউ ইয়র্ক সিটির ব্রুকলীনে ফ্লাটবুশ এলাকায় রনি নিহত হন।  এসময় ছুরিকাঘাতে ২৩ বছর বয়সী আরেক বাংলাদেশি আহত হন।  তাকে নেয়া হয়েছে মায়মনিডেস হাসপাতালে।  সেই যুবকের নাম এখন পর্যন্ত জানা যায়নি।

                                 আহত বাংলাদেশি যুবককে হাসপাতালে নেয়া হচ্ছে

    নিউইয়র্কের পুলিশ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানায়, ৫৫০ ওসেন এভিনিউতে অবস্থিত এপার্টমেন্ট ভবনের সামনে অন্তত ৪ যুবক ঝগড়ায় লিপ্ত হয়।  এক পর্যায়ে রনিকে গুলি করা হয়।  একই সময়ে আরেক যুবক ছুরিকাঘাত করে রনির সাথে থাকা আরেক বাংলাদেশিকে।

    সংবাদ পেয়ে এ্যাম্বুলেন্স এসে রনিকে নিকটস্থ কিংস কাউন্টি হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রনির নামাজে জানাজা হবে ৯ জুন স্থানীয় সময় শনিবার বাদ যোহর চাচ-ম্যাকডোনাল্ডে দারুর জান্নাহ মসজিদে।

    রনির খালু ফরহাদ হোসেন জানান, রনি ট্যাক্সি চালিয়ে লেখাপড়ার খরচ নির্বাহ করতেন।  কী কারণে ওই এপার্টমেন্ট ভবনে গিয়েছিল এবং তার সাথে থাকা যুবকটিই বা কে, তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি।

    পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করার সাথে সাথে গ্রেফতারের প্রক্রিয়াও চলছে।  সর্বসাধারণের সহায়তা চেয়ে পুলিশ একটি হটলাইন চালু করেছে-১-৮০০-৫৭৭-৮৪৭৭।

    এ ঘটনায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।  অনেকে মনে করছেন, রনি এবং তার বন্ধুর সাথে স্প্যানিশদের কোন দ্বন্দ্ব ছিল। সে কারণে ওরা এপার্টমেন্টে গিয়ে ওরা তাদেরকে আক্রমণ করে।

  • নির্বাসিত পারভেজ মোশাররফকে নির্বাচনের অনুমতি

    নির্বাসিত পারভেজ মোশাররফকে নির্বাচনের অনুমতি

    শর্তসাপেক্ষে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন।

    গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সাকিব নিসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। এর আগে ২০১৩ সালে পেশোয়ার হাইকোর্ট মোশাররফকে নির্বাচনের অংশ নেওয়ার জন্য আজীবন নিষেধাজ্ঞার রিভিউ পিটিশন স্থগিত করেন।

    ২০১৬ সাল থেকে অল মুসলিম লিগ প্রধান জেনারেল মোশাররফ দুবাইয়ে বসবাস করছেন। ৭৪ বছর বয়সী মোশাররফকে ২৫ জুলাইয়ের নির্বাচনে অংশ নিতে হলে ১৩ জুনের মধ্যে কোর্টে হাজিরা দিতে হবে। এটাই কোর্টের শর্ত।

    তবে কোর্ট এ নিশ্চয়তা দিয়েছে যে, হাজিরা দিতে এলে তাকে গ্রেফতার করা হবে না। তবে কোর্ট অনুমতি দিলেও পারভেজ মোশারফের পাসপোর্ট, আইডি কার্ড ব্লক করা। তাই রায়ের পর তিনি কীভাবে নিজদেশে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

  • অন্তরঙ্গ হলেই নারীদের দলে উচ্চপদ দেন ইমরান : রেহাম

    অন্তরঙ্গ হলেই নারীদের দলে উচ্চপদ দেন ইমরান : রেহাম

    পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান দলের নারী কর্মীদের সহজে বড় পদ দেন না, বরং তার সঙ্গে অন্তরঙ্গ হলেই তা সম্ভব হয়। পাকিস্তানের নির্বাচনকে সামনে রেখে ইমরান খানের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী রেহাম খান।

    আত্মজীবনীতে তিনি লিখেছেন, দলের নারী কর্মীদের বড় পদ দেওয়ার জন্য ইমরান তাদের থেকে যৌনসুবিধা আদায় করেন।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে রেহাম খান তার নতুন বইয়ের প্রসঙ্গে বলতে গিয়ে জানান, পিটিআই-এর নারী কর্মীরা বড় পদ চাইলে ইমরান নাকি সরাসরি তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন। আগামী বইতে সেটাই বিস্তারিত লিখা হচ্ছে।

    ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম। অবশ্য বিয়ের ১৫ মাসের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তিনি ওই সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন যে, ইমরান খান যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, তাহলে দেশের পক্ষে অত্যন্ত খারাপ হবে। এজন্য তার বইয়ের কিছু অংশ এক হ্যাকার অনলাইনে ফাঁস করেছেন।

    এদিকে, পাকিস্তানের বেশ কয়েকজন ব্যক্তি এই বই প্রকাশের আগেই নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এছাড়া পাকিস্তানের এক সময়ের সেরা ফাস্ট বোলার ওয়াসিম আকরামও রেহামকে আইনি নোটিশ পাঠিয়েছেন। কারণ ওই বইতে রেহাম যেসব কথা লিখেছেন, তাতে তার সম্মানহানি হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

    প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার আগে এসব তথ্য ভোটারদের মধ্যে কেমন প্রভাব ফেলে এবং ইমরানের পক্ষে তা আদৌ ক্ষতিকর কিনা সেটা অবশ্য সময়ই বলে দেবে।

  • কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন ট্রাম্প!

    কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন ট্রাম্প!

    আর মাত্র কয়েকদিন পরেই ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১২ জুন সিঙ্গাপুরে তাদের আলোচনার কথা রয়েছে। এরই মধ্যে ট্রাম্প জানিয়েছেন, বৈঠকটি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানাবেন তিনি।

    এ ব্যাপারে বিবিসি’র খবরে বলা হয়, কিমের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকের পরপরই কিমকে যুক্তরাষ্ট্রে নিমন্ত্রণ জানানোর বিষয়ে মন্তব্য করেন তিনি।

    এ সময় ট্রাম্প বলেন, সম্ভাবনা রয়েছে যে, কিমের সঙ্গে কোরীয় যুদ্ধ নিয়েও কোন সমঝোতায় পৌঁছাতে পারেন তিনি। তবে তিনি জানিয়েছেন, মূল আলোচনা শেষ হওয়ার পরে এই বিষয়ে আলোচনা হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, সত্যিকারে যা গুরুত্বপূর্ণ তা শেষ হওয়ার পর এই বিষয়টি আসবে।

    এদিকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা চায় যে, উত্তর কোরিয়া যেন তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়। ট্রাম্প জানিয়েছেন, সে লক্ষ্য অর্জন করতে একটি বৈঠক যথেষ্ট হবে না। একাধিকবার বৈঠকে বসতে হবে।

    সূত্র: বিবিসি

  • ভিড়ের মধ্যে চরমতম অশ্লীলতার নজির

    ভিড়ের মধ্যে চরমতম অশ্লীলতার নজির

    এক মাস কাটতে না কাটতেই ঘটল আরেকটি অশ্লীল ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হুলুস্থুল পড়ে গিয়েছে স্বাভাবিক ভাবেই। গত মাসের দ্বিতীয় সপ্তাহে ‘হেদুয়ার বাস কাণ্ড’-এর প্রৌঢ়ের স্বমেহনের ভিডিও সারা ফেলে দিয়েছিল ফেসবুকে।

    এরকমই আরেকটি চরমতম অশ্লীলতার নজির পাওয়া গেল একটি মেলায়। নেট দুনিয়ার দাবি, এই ঘটনা হুগলীর চুঁচুড়ার একটি হস্তশিল্প মেলার। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে এক প্রৌঢ়, এক কিশোরীকে একাধিকবার তার যৌনাঙ্গ দিয়ে অশ্লীল ভাবে স্পর্শ করছেন।

    কিশোরী অস্বস্তিবোধ করলে তার মাকে ব্যাপারটি বলছে। এরপরে মা ও মেয়ে দুজনের অবস্থান পরিবর্তন করলে ভদ্রলোক কিছু করার সাহস পাননি আর। সোশ্যাল মিডিয়ায়, প্রশ্ন উঠেছে ভিডিওগ্রাফারের নিষ্ক্রিয়তা নিয়ে। কেন তিনি চোখের সামনে সবকিছু হতে দেখেও চুপ ছিলেন এবং ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন?

    কিশোরীটিকে অসভ্যতার হাত থেকে একমাত্র বাঁচাতে পারলে সেই ব্যক্তিই বাঁচাতে পারতেন বলেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ও উঠেছে।

    তবে সেটা ছাপিয়েও যে প্রশ্নটি বড় হয়ে উঠছে তা হল, একবিংশ শতকেও দেশের মেয়েরা এখনও সুরক্ষিত নয় কেন?

  • সেই নার্সকে হত্যা ‘অনিচ্ছাকৃত’ বলল ইসরায়েল

    সেই নার্সকে হত্যা ‘অনিচ্ছাকৃত’ বলল ইসরায়েল

    দক্ষিণ গাজা শহরের খান ইউনিসের কাছে আহতদের উদ্ধার করতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয় ফিলিস্তিনি নার্স রাজান আল নাজার। আর এ ঘটনাকে অনিচ্ছাকৃত বলে দাবি করেছে ইসরায়েল। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েল। খবর রয়টার্স।

    ইসরায়েলি সেনাবাহিনীর সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্তে পাওয়া যায় যে, একটি ছোট গুলি তার গায়ে লাগে। ইচ্ছাকৃতভাবে বা সরাসরি তার দিকে লক্ষ্য করে করা হয়নি। ইসরায়েল সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানান, তদন্ত এখনও চলছে। সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

    এদিকে ফিলিস্তিনের গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মেডিকেল টিমের সদস্য রাজান আল নাজারকে ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে গুলি করেছে।

    ৩০ শে মার্চ থেকে ইসরায়েলি সেনাদের হামলায় গত শুক্রবার পযর্ন্ত ১২০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য বিভাগ।

  • আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি, তোলপাড় বিশ্ব গণমাধ্যমে

    আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি, তোলপাড় বিশ্ব গণমাধ্যমে

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সোমবার বিশাল এক জনসভায় ভাষণ দেন। সেই ভাষণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছে।

    পাকিস্তানের বহুল প্রচারিত দৈনিক ‘ডন নিউজ’ ও ‘জিও টিভি’ জানিয়েছে- ইউরোপকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইরানে একটা ক্ষেপণাস্ত্র আঘাত করলে তার জবাবে ১০টা ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে।

    আজারবাইজানের বার্তা সংস্থা ‘ট্রেন্ড’ লিখেছে- ইরানের সর্বোচ্চ নেতা তার দেশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের একই সময়ে পরমাণু কর্মসূচি স্থগিত রাখতে বাধ্য করার ষড়যন্ত্রের ব্যাপারে ইউরোপকে সতর্ক করে দিয়েছেন।

    আনাতোলি বার্তা সংস্থা ও স্টার নিউজ চ্যানেলসহ তুরস্কের বেশ কয়েকটি গণমাধ্যম বলেছে- ইরানের সর্বোচ্চ নেতা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ পুনরায় শুরু করার যে নির্দেশ দিয়েছেন, তা পশ্চিমা দেশগুলোর জন্য বড় ধরনের সতর্ক বার্তা।

    এছাড়া, বিবিসি, আল-জাজিরা, রাশাটুডে, এএফপি, রয়টার্স, স্কাইনিউজ, আল-আরাবিয়া, আল-আলম, আল-মায়াদিনসহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো বলেছে- ইরানের সর্বোচ্চ নেতা ইউরোপকে সতর্ক করে দিয়ে বলেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ্য করার একই সময়ে ইরান পরমাণু তৎপরতাও স্থগিত রাখবে বলে ইউরোপ যে স্বপ্ন দেখছে, তা কখনো বাস্তবায়িত হবে না।

    খামেনির সোমবারের ওই ভাষণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ ৯০ হাজার এসডাব্লিউইউতে উন্নীত করার প্রস্তুতি নিতে জাতীয় আনবিক শক্তি সংস্থার প্রতি নির্দেশ দেন!

  • কলকাতা বিমানবন্দরে আটক দুই বাংলাদেশি তরুণী

    কলকাতা বিমানবন্দরে আটক দুই বাংলাদেশি তরুণী

    বাংলাদেশি হয়েও ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (এনএসসিবিআই) থেকে আটক করা হয়েছে দুই তরুণীকে। আটক দুই বাংলাদেশির আনুমানিক বয়স ২৩ এর কাছাকাছি।

    বিমানবন্দর সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় স্পাশই জেট’এর বিমানে কলকাতা থেকে বাংলাদেশে যাচ্ছিলেন ওই দুই বাংলাদেশি তরুণী। কিন্তু কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতরের কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর রাতেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তাদের তুলে দেওয়া হয়।

    ওই দুই তরুণী কতদিন ধরে ভারতে ছিলেন, কি কারণে ছিলেন বা বাংলাদেশি নাগরিক হয়েও কিভাবে তারা ভারতীয় পাসপোর্ট পেলেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    এই ঘটনার সাথে কোন আন্তর্জাতিক চক্র জড়িত কি না তাও তদন্ত করে দেখছে বিমানবন্দর থানার তদন্তকারী কর্মকর্তারা।আজ তাদের ব্যারাকপুর মহুকুমা আদালতে তোলা হবে।

  • পৃথিবীর যে দেশে রয়েছে স্বামী ‘জমা রাখার’ সার্ভিস

    পৃথিবীর যে দেশে রয়েছে স্বামী ‘জমা রাখার’ সার্ভিস

    পৃথিবীতে প্রতিনিয়ত চালু হচ্ছে নিত্য নতুন সেবা। তবে এমন অদ্ভূত সেবা বোধহয় চীনেই প্রথম চালু হল। সেবার নাম স্বামী ‘জমা রাখার’ সার্ভিস। সাধারণত নারীরা শপিংয়ে যাওয়ার সময় তাদের স্বামীদের সাথে করে নিয়ে যান। ফলে কেনাকেটার সময় স্বামীরা তাদের স্ত্রীদের পেছন পেছন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে থাকেন। তবে এক্ষেত্রে ওই সব স্বামীদের যাতে আর এমন অযথা হাঁটার কষ্ট করতে না হয় এজন্য নতুন একটা উদ্যোগ নিয়েছে চীনের একটি শপিংমল। ওই শপিংমলে যেসব নারীরা শপিংয়ে যাবেন, সেখানে তাদের স্বামীকে ‘জমা’ রাখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

    চীনের সংবাদপত্র ‘দ্য পেপার’ জানাচ্ছে, সাংহাই এর গ্লোবাল হার্বার মলে বেশ কিছু গ্লাস পড বা কাঁচের খোপ তৈরি করা হয়েছে তেমনই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ‘গ্লাস পডে’ স্বামীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা থাকবে। সেখানে তারা বসে বসে গেম খেলতে পারবেন। প্রতিটি গ্লাস পডের ভেতরে থাকবে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার এবং গেম প্যাড। সেখানে বসে তারা নব্বই দশকের পুরোনো গেমগুলো খেলতে পারবেন।

    শপিং মলটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সার্ভিস আপাতত ফ্রি। কিন্তু পরবর্তীতে তারা ফি চালু করার কথা ভাবছে। এই সার্ভিস ব্যবহার করেছেন এমন কয়েকজন পুরুষ পত্রিকাটিকে জানিয়েছে, তারা ব্যাপারটি পছন্দ করেছেন।

    চীনা সোশ্যাল মিডিয়ায় অবশ্য শপিং মলটির এই সার্ভিস নিয়ে ব্যাপক কৌতুক চলছে। এই সার্ভিস আরও বিভিন্ন জায়গায় সম্প্রসারণ করা যায় কিনা জানতে চেয়েছেন অনেকে।

    স্বামী ‘জমা রাখার’ ব্যবস্থা নিয়ে পুরুষরা উৎসাহিত হলেও নারীরা বেশ হতাশ। তাদের দাবি, স্বামী যদি কেবল বসে গেম খেলতে চান, তাকে শপিং এ নিয়ে যাওয়ার মানে কি?”

  • বাংলাদেশি ৮০ হাজার শ্রমিক নিয়োগ নিয়ে বিব্রত মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি ৮০ হাজার শ্রমিক নিয়োগ নিয়ে বিব্রত মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ থেকে ৮০ হাজার শ্রমিক নিয়োগ করা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। সোমবার এই খবর দিয়েছে মালয়েশিয়ার স্টার অনলাইন।

    অভিযোগ রয়েছে, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের কিছুদিন আগে বাংলাদেশ থেকে ৮০ হাজার শ্রমিক নিয়োগ নিয়োগের অনুমোদন দেয় তার মন্ত্রণালয়। ‘দাতুক আমিন’ নামে এক ব্যক্তি এর সঙ্গে যুক্ত। তাকে ওই অনুমতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে মালয়েশিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে আসলে ঘটনা কি তা মন্ত্রীকে জানানোর জন্য স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন।

    স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন রবিবার। তাতে তিনি বলেছেন, বাংলাদেশি শ্রমিক আনার বিষয়ে যে অনুমোদন দেয়া হয়েছে সে বিষয়ে তাকে পুরোপুরি জানাতে বলা হয়েছে ওই সচিবকে।

    মন্ত্রী আরও বলেছেন, যদি এমন অনুমোদন দেয়া হয়েও থাকে এবং সে নির্দেশ বহাল থাকে তাহলে তা স্থগিত করা হবে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য যারাই আইনের লঙ্ঘন করবে তাদের কোনো ছাড়া দেবে না মন্ত্রণালয়। যে বা যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।