Category: আন্তর্জাতিক

  • পাকিস্তানে অমুসলিম ভোটার রেকর্ড পরিমাণে বেড়েছে

    পাকিস্তানে অমুসলিম ভোটার রেকর্ড পরিমাণে বেড়েছে

    পাকিস্তানে গত পাঁচ বছরে রেকর্ড পরিমাণে অমুসলিম ভোটার বেড়েছে ৩০ শতাংশ। আগামী ২৫ জুলাই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি এক সমীক্ষা বলছে, পাকিস্তানে বিপুল সংখ্যায় অমুসলিম ভোটার বেড়েছে। বর্তমানে পাকিস্তানে মোট অমুসলিম ভোটারের সংখ্যা ৩.৬৩ মিলিয়ন। ২০১৩ সালের নির্বাচনের আগে অমুসলিম ভোটার ছিল ২.৭৭ মিলিয়ন। অর্থাৎ পাঁচ বছরে ৩০ ভাগ অমুসলিম ভোটার বৃদ্ধি পেয়েছে।

    পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদন অনুযায়ী সমীক্ষায় দেখা গেছে, পাকিস্তানে মুসলিম ছাড়াও হিন্দু, খ্রিষ্টান, আহমদি, বাহাই, শিখ, বৌদ্ধ এবং পারসি ধর্মের লোকেরা রয়েছে। এদের মধ্যে হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি। পাকিস্তানের মোট অমুসলিমদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সংখ্যা অর্ধেকেরও বেশি। গত পাঁচ বছরে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। মূলত পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে হিন্দুদের আধিক্য দেখা যায়।

    হিন্দুর পরেই পাকিস্তানে সংখ্যালঘু তালিকায় রয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ২০১৩ সালের হিসেব অনুসারে পাকিস্তানে মোট ১.৬৪ মিলিয়ন খ্রিষ্টানের বাস। যাদের মধ্যে পাঞ্জাবেই থাকে এক মিলিয়ন খ্রিষ্টান। বাকিরা সিন্ধু প্রদেশের বাসিন্দা।

    সংখ্যালঘু তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আহমদি সম্প্রদায়। পাকিস্তানে অমুসলিম বলে পরিচিত হলেও এই সম্প্রদায় ইসলামেরই একটি অংশ। ২০১৩ সালে পাকিস্তানে এক লক্ষ ১৫ হাজার ৯৬৬ জন আহমদি ভোটার ছিল। পাঁচ বছরে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ৬৭ হাজার ৫০৫। সিন্ধু এবং ইসলামাবাদে এই সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।

    পাকিস্তানে উল্লেখযোগ্য হারে বেড়েছে বৌদ্ধ এবং পারসি ভোটারের সংখ্যা। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে পাকিস্তানে শিখ ভোটারের সংখ্যা আট হাজার ৮৫২ জন। খাইবার পাখতুনখোওয়া, সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান এবং ইসলামাবাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিখ সম্প্রদায়ের মানুষেরা। ২০১৩ সালে পাকিস্তানে পাঁচ হাজার ৯৩৪ জন শিখ ভোটার ছিল।

  • ধর্ষণ প্রমাণ করতে এজলাসেই পরীক্ষা হল অভিযুক্তের

    ধর্ষণ প্রমাণ করতে এজলাসেই পরীক্ষা হল অভিযুক্তের

    ধর্ষণের ঘটনা প্রমাণ করতে অভিযুক্ত এক ব্যক্তিকে ভরা এজলাসের মধ্যেই উদ্ভুত পরীক্ষা দিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হাভেন কোর্টে বিস্ময়কর ঘটনাটি ঘটে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির পুরুষাঙ্গ দেহের অন্যান্য অঙ্গের তুলনায় ‘ফর্সা’ বলে দাবি করেন নির্যাতনের শিকার নারী। যদিও এমন দাবি মানতে নারাজ অভিযুক্তের কৌঁসুলি। জুরিদের সামনে তিনি দাবি করেন, তাঁর মক্কলের পুরুষাঙ্গ পরীক্ষা করে দেখা হোক। তাহলেই অভিযুক্ত যে নির্দোষ তা প্রমাণ হয়ে যাবে। এরপর বিচারক অনুমতি দিলে ভরা এজলাসে ওই ব্যক্তিকে উন্মুক্ত করা হয়।

    ২০১২ সালে ওই নারী ধর্ষণ হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পুলিশের কাছে তিনি জানান, অভিযুক্তের দেহের রং কালো হলেও পুরুষাঙ্গ ছিল তুলনায় ফর্সা। খবরের কাগজে ডেসমন্ড জেমস নামে ওই অভিযুক্তের ছবি দেখে শনাক্ত করেন তিনি।

    পরে অভিযুক্তের আইনজীবী দাবি করেন, ওই নারীর বক্তব্য অনুযায়ী তার মক্কেলের কোনো মিল নেই। এরপর ভরা আদালতে প্যান্ট খুলে প্রমাণ দেন অভিযুক্ত। আদালতের এমন বেনজির সিদ্ধান্তে শালীনতা ভঙ্গের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মহল।

    উল্লেখ্য, অন্য একটি মামলায় ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত জেমস। ৬৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

  • পেন ড্রাইভে ১২০০ নারীর অশালীন ছবি, অতঃপর…

    পেন ড্রাইভে ১২০০ নারীর অশালীন ছবি, অতঃপর…

    ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আর এই শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অঞ্চল বেহালা। সেখানকার এক যুবক, নাম কৃশানু বিশ্বাস। বয়স প্রায় ৩০ বছর। সম্প্রতি তাকে ঘিরেই হঠাৎ সরগরম হয়ে উঠেছে ওই এলাকা। কৃশানুর বিরুদ্ধে অভিযোগ তিনি নারীদের অশালীন ছবি ধারণ করতেন। কারও বাথরুমের ছবি। কারও নিছক রাস্তায় হেঁটে যাওয়ার ছবি। তার পেন ড্রাইভে এ রকম প্রায় ১২০০ ছবির হদিস মিলেছে। দীর্ঘ অনেক বছর ধরে এই কাজ করলেও কেউ কোনো দিন বুঝতে পারেননি। শেষ পর্যন্ত পেন ড্রাইভ হারানোর পর তার কুকীর্তি ফাঁস হয়েছে। এরপর এলাকাবাসী তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। অবশ্য অবস্থা বেগতিক দেখে গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত কৃশানু।

    আনন্দবাজার পত্রিকার খবর, পর্ণশ্রীর অক্ষয় পাল রোডের বাসিন্দা কৃশানু একটি কেন্দ্রীয় সরকারি দফতরে কাজ করে। কয়েক দিন আগে তার অফিসেরই এক সহকর্মী একটি পেন ড্রাইভ খুঁজে পান। সেটা কার জানতে, সেই পেন ড্রাইভ কম্পিউটারে লাগাতেই একটি ফোল্ডারের হদিশ পাওয়া যায়। সেই ফোল্ডার খুলতেই বেরিয়ে একের পর এক নারীর ছবি। প্রথমে তার সহকর্মীরা বিষয়টি বুঝতে না পারলেও অন্য এক নারী সহকর্মী রহস্যর পর্দা ফাঁস করেন। তিনি ওই ছবির মধ্যে কয়েকজন পরিচিত নারীকে শনাক্ত করেন যারা কৃশানুর প্রতিবেশী। সেই নারী সহকর্মীর মাধ্যমেই খবর এবং সেই পেন ড্রাইভ পৌঁছায় কৃশানুর প্রতিবেশী প্রীতম শূরের কাছে। তিনি বলেন, “পেন ড্রাইভ খুলে আমরা রীতিমতো হতবাক। এই পাড়া, পাশের পাড়ার এমন কোনো নারী নেই যার ছবি নেই এই পেন ড্রাইভে। কেউ বাড়ির পোশাকে, কেউ বাথরুমে— সেই অবস্থায় এই ছবি তোলা হয়েছে। লুকিয়ে নিজের আত্মীয়দেরও প্রায় নগ্ন ছবি তুলেছে কৃশানু।”

    গোটা বিষয়টি জানাজানি হতেই পর্ণশ্রী থানায় কৃশানুর বিরুদ্ধে অভিযোগ জানান পাড়ার লোকজন। অবস্থা বেগতিক দেখে গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত যুবক। তাকে না পেয়ে তার বাড়িতে চড়াও হয় এলাকার মানুষ। যদিও অভিযুক্তের বাবা-মার দাবি তাদের ছেলে নির্দোষ।

    তদন্তকারীরা কৃশানুর খোঁজ চালানোর সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করেছে ওই পেন ড্রাইভও। শুধু মোবাইল ক্যামেরা না অন্য কোনো ক্যামেরা ব্যবহার করে সে ওই ছবি তুলেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। এক তদন্তকারী বলেন, “অভিযুক্ত এই সব ছবি নিজের পেন ড্রাইভে রাখত, না এই ছবি বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে ব্যবহার করত, সেটা জানা এখন বেশি প্রয়োজন।”

  • দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী, ফের উত্তেজনা

    দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী, ফের উত্তেজনা

    দক্ষিণ চীন সাগরের কাছে ফের নজরদারি শুরু করেছে মার্কিন নৌ-বাহিনীর দু’টি রণতরী। রবিবার বেইজিংয়ের দাবি, দক্ষিণ চীন সাগরের কাছে প্যারাশেল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ ‘ট্রি’, ‘লিঙ্কন’, ‘ট্রাইটন’ ও ‘উডি’-র লাগোয়া এলাকায় দু’টি মার্কিন রণতরী ‘হিগিন্স গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার’ ও ‘অ্যান্টিয়েটাম’কে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে।

    শান্তি ফেরাতে যখন উত্তর কোরিয়ার দিকে হাত বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন, তখন দক্ষিণ চীন সাগরের কাছে দু’টি মার্কিন রণতরীর এই নজরদারিতে বেইজিং উদ্বিগ্ন।

    বিশেষজ্ঞদের বক্তব্য, দক্ষিণ চীন সাগরের কাছে মার্কিন রণতরীর এই অভিযান পূর্ব নির্ধারিত ছিল। এমন রুটিন অভিযান এর আগেও হয়েছে। তবে এই অভিযান নিয়ে বেইজিংয়ের বাড়তি উদ্বেগের কারণ, কিছুদিন আগেই বিভিন্ন দেশের সঙ্গে নৌ-বাহিনীর যৌথ মহড়ায় আমেরিকা অন্য কয়েকটি দেশকে আমন্ত্রণ জানালেও চীনকে ডাকেনি। যা চীন-মার্কিন সম্পর্কের ‘শৈত্য’-এরই প্রমাণ।

    দু’টি মার্কিন রণতরীর নজরদারি নিয়ে বেইজিংয়ের উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দুই অফিসার জানিয়েছেন, এটা রুটিন নজরদারি। এলাকাটা বিতর্কিত (চীনের দাবি অনুযায়ী, তাদের এলাকা নয়) বোঝাতেই এই নজরদারি। ওই দু’টি মার্কিন রণতরী প্যারাশেল দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে চলে এসেছিল। অভিযান চালানো হয়েছে প্যারাশেল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ ‘ট্রি’, ‘লিঙ্কন’, ‘ট্রাইটন’ ও ‘উডি’-র লাগোয়া এলাকায়।

  • ভারতে ৩৬ বাংলাদেশি আটক

    ভারতে ৩৬ বাংলাদেশি আটক

    অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে ভারতের পুণের গ্রামীণ (রুরাল) পুলিশ। শনিবার পুণের বারামতী, ভাদগাঁও নিম্বালকর, ধৌন্দ এবং ইয়াভাট থেকে এদের আটক করা হয়। সূত্রে খবর আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন স্থানীয় বৌদ্ধবিহারে ভিক্ষুক হিসেবেও বসবাস করছিলেন।

    অবৈধ বাংলাদেশিদের অবস্থানের তথ্য পেয়েই তাদের সন্ধানে একটি বিশেষ দল গঠন করে পুণের গ্রামীণ পুলিশের সন্ত্রাস দমন শাখা। এরপর শনিবার প্রথম অভিযানটি চালানো হয় ধৌন্দ তালুকা এলাকায়। সেখানে একটি বৌদ্ধবিহারের মধ্যে থেকে ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা প্রত্যেকেই গত এক বছর ধরে সেখানে বসবাস করছিল বলে জানা গেছে। এরপর বারামতীর মালেগাঁও এবং কুরকুম্ভ গ্রামে দ্বিতীয় অভিযান চালিয়ে বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়।

    পুলিশ জানিয়েছে, আটক বাংলাদেশিদের অনেকের কাছ থেকে ভুয়া ভারতীয় আধার ও প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশি অভিযান চলাকালীন তাদের ঘর থেকে বাংলাদেশি পাসপোর্টসহ কয়েকটি নথিও উদ্ধার করা হয়।

    পুলিশের দাবি ভারতীয় পাসপোর্ট ও ফরেনারস আইন লঙ্ঘন করে ওই বাংলাদেশিরা ভারতে বসবাস করছিলেন। ইতিমধ্যেই ধৌন্দ, ইয়াভাট, বারামতী গ্রামীণ পুলিশ থানায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশি নাগরিকরা কিভাবে পুণের বৌদ্ধবিহারে এতদিন ধরে বসবাস করছিলেন সেই বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও অভিযুক্তরা জানিয়েছে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্যেশ্যে তারা ভারতে এসেছিলেন।

  • পানমুনজমে কিম-মুনের হঠাৎ বৈঠক

    পানমুনজমে কিম-মুনের হঠাৎ বৈঠক

    সীমান্তের যুদ্ধবিরতিগ্রাম পানমুনজমে আবারো আকস্মিক সাক্ষাৎ করেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই প্রেসিডেন্ট। এর আগে গত ২৭ এপ্রিল উত্তরের প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইন প্রথম সাক্ষাৎ করেন। এক মাসের কম সময়ের মধ্যে এনিয়ে দুই প্রেসিডেন্টের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হলো।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠক নিয়ে ওয়াশিংটন-পিয়ংইয়ংয়ের পাল্টাপাল্টি হুমকির মাঝে দুই কোরিয়ার প্রেসিডেন্ট আবার মিলিত হলেন শনিবার। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আগামী ১২ জুনের অনুষ্ঠেয় বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে এক চিঠি লেখেন।

    তবে এর কিছুক্ষণ আবারো সুর নরম করেন মার্কিন এ প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় ওই বৈঠকের ব্যাপারে তিনি বলেন, এখনো অনুষ্ঠিত হতে পারে।

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলছে, যুদ্ধবিরতিগ্রাম পানমুনজমের উত্তর দিকে স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কিম জং উন ও মুন জায়ে ইনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের ব্যাপারে রোববার সকালে মুন জায়ে ইন ঘোষণা দেবেন।

    প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি বলছে, ‘দুই নেতা মত-বিনিময় করেছেন…উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্মেলনের সফলতার ব্যাপারে।’ পলিটিকো ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস ও পররাষ্ট্র দফতরের ৩০ কর্মকর্তার সমন্বয়ে একটি দল চলতি সপ্তাহের শেষের দিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

    গত সপ্তাহে বার্তাসংস্থা রয়টার্স জানায়, বৈঠকের আলোচ্যসূচি এবং অন্যান্য বিষয়ে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য এই কর্মকর্তারা সিঙ্গাপুরে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন, অগ্রগামী এই দলে রয়েছেন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জোসেফ হ্যাজিন, মার্কিন জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেল।

  • বেকার ছেলেকে বাড়ি থেকে তাড়াতে আদালতে বাবা-মা!

    বেকার ছেলেকে বাড়ি থেকে তাড়াতে আদালতে বাবা-মা!

    বাবা মার্ক ও মা ক্রিস্টিনা রোতোন্ডো, তাদের একমাত্র ছেলে মাইকেল। এই একমাত্র ছেলেটি কোনো ধরনের কাজকর্ম না করেই আট বছর ধরে বেকার হয়ে বসে আছেন। এতে বিরক্তির শেষ সীমায় চলে গেছেন বাবা-মা।

    ছেলেকে বাড়ি ছাড়তে দিয়েছেন নোটিশ। তবে ছেলে বাড়ি না ছাড়ায় শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন বাবা-মা।

    নিউইয়র্কের ক্যামিলাস শহরে ঘটেছে এমন ঘটনা। আদালত রায় দিয়েছে, অর্থ দিয়ে বাবা-মাকে সাহায্য না করলে বাড়িতে থাকতে পারবে না মাইকেল।

    মার্ক ও ক্রিস্টিনা রোতোন্ডোর অভিযোগ করে বলেন, তাদের ছেলে মাইকেল সংসারের কোনো দায়-দায়িত্ব নেন না। তার উপরে আট বছর ধরে সে বেকার।

    এক বাড়িতে থাকলেও দীর্ঘদিন ধরে ছেলের সাথে কথা বলেন না তারা। গত ফেব্রুয়ারি থেকে মাইকেলকে পাঁচবার বাড়ি ছাড়ার জন্য লিখিত আবেদন জানিয়েছেন তারা। মাইকেল তাতে সারা না দেয়ায় শেষে আদালতে যান বাবা-মা।

    এদিকে ছেলেকে দেয়া নোটিশে মার্ক লিখেছিলেন, আমি আর তোমার মা ঠিক করলাম, তোমার আর আমাদের বাড়িতে জায়গা হবে না। তোমার হাতে ১৪ দিন সময় আছে।

    মার্কের অভিযোগ, সেই নোটিশ পাঠানোর পরেও কেটে গেছে চার মাস। আরও চারটি লিখিত নোটিশ গেছে ছেলের কাছে।

    মার্ক জানান, মাইকেলকে চাকরি খোঁজার জন্য ১,১০০ ডলার দিয়ে সাহায্যের প্রস্তাবও দেন তিনি। কীভাবে একা থাকতে হবে, সেই পরামর্শও দেন চিঠিতে। যদিও তাতে কোনো কাজ হয়নি মাইকেলের।

    ৫ মার্চ শেষ চিঠিতে মার্ক সাফ জানান, এবার তিনি এমন ব্যবস্থা নেবেন যাতে বাড়ি ছাড়তে বাধ্য হবেন মাইকেল।

    মঙ্গলবার আদালত কক্ষে মুখোমুখি হন দু’পক্ষ। মার্ক ও ক্রিস্টিনার পক্ষে আইনজীবী থাকলেও নিজের মামলা একাই লড়েন মাইকেল। রায় যায় তার বিরুদ্ধে।

    নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি ডোনাল্ড গ্রিনউড মাইকেলকে তার বাবার বাড়ি ছাড়ার নির্দেশ দেন।

  • ডি-লিট ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ডি-লিট ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে তাকে সম্মানসূচক এ ডিগ্রি দেয়া হয়।

    শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং অার্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় তার স্বীকৃতি হিসেবে শেখ হাসিনাকে এ উপাধি দেয়া হয়।

    বিশেষ সমাবর্তন ও ডি-লিট প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, গওহর রিজভী, তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের কয়েকজন প্রতিনিধি যোগ দিয়েছেন।

  • ভয়ঙ্কর হয়ে উঠছে চীন, যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

    ভয়ঙ্কর হয়ে উঠছে চীন, যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

    আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে রাশিয়ার। এই বছরেই চীনকে আরও ১০টি অত্যাধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান দিতে চলেছে রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন রোস্তেক। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

    এ ব্যাপারে জানানো হয়েছে, প্রায় আড়াই বিলিয়ন ডলারে এসইউ-৩৫ এর মতো আরও অত্যাধুনিক ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন। গত দুই বছরে রোস্তেক চীনকে ১৪টি এসইউ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করেছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স। বাকি ছিল ১০টি। সেগুলোও চলতি বছরের মধ্যে চীনকে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    মোট ২৪টি যুদ্ধবিমান যুক্ত হলে বেইজিংয়ের এয়ারফোর্সের শক্তি আরও দ্বিগুণ হবে বলে জানানো হয়েছে।

  • এক কাতারে শেখ হাসিনা-মোদি-মমতা

    এক কাতারে শেখ হাসিনা-মোদি-মমতা

    পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এক কাতারে দাঁড়ালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার স্থানীয় সময় বেলা ১০টায় শান্তিনিকেতনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সেখানে তাকে অভ্যর্থনা জানান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজ কলি সেন। এরপর শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। বিশ্বভারতীতে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

    এর আগে, দুই দিনের সরকারি সফরে কলকাতার উদ্দেশ্যে শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এ সময় বিমানবন্দরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, চিফ হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম, মূখ্য সচিব মো. নজিবুর রহমান, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।