Category: আন্তর্জাতিক

  • তীব্র তাপপ্রবাহ, যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

    তীব্র তাপপ্রবাহ, যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

    তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে সেখানে। সোমবার (১৮ জুলাই) ও মঙ্গলবার (১৯ জুলাই) লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্ক এলাকার জন্য এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

    জনজীবনের ঝুঁকি এড়াতে শুক্রবার (১৫ জুলাই) এ সিদ্ধান্ত নেয় ব্রিটিশ আবহাওয়া অফিস।

    আবহাওয়া অফিস বলছে, জীবনের ঝুঁকি এড়াতে দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে হবে। এমন পরিস্থিতিতে রেল চলাচলে গতি কমানো, স্কুলের সময়সীমা কমিয়ে আনা ও হাসপাতালগুলোতে বেশ কিছু এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

    আবহাওয়ার অফিসের সতর্কবার্তার পর যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক নিরাপত্তা সংস্থাগুলো তাপপ্রবাহের চতুর্থ ধাপে সতর্কতা জারি করেছে। গরমে মানুষ অসুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যুও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) নেতারা শুক্রবার সন্ধ্যায় সতর্ক করে বলেন, অ্যাম্বুলেন্সের আরও বেশি চাহিদা থাকবে এবং গরম আবহাওয়ায় গুরুতর অসুস্থ রোগীরা ঝুঁকির মধ্যে পড়তে পারে। একটি চিঠিতে তারা বলেছে যে অ্যাম্বুলেন্সগুলো রোগীদের তোলার আগে ৩০ মিনিটের বেশি জরুরি বিভাগের বাইরে অপেক্ষা করা উচিত নয়।

    আবহাওয়া অফিসের মুখপাত্র গ্রাহাম ম্যাজ বলেছেন যে ‘ এটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি’, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর ৫০ ভাগ শঙ্কা রয়েছে।

    যুক্তরাজ্যে সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা ছিল ২০১৯ সালে কেমব্রিজে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেন্টিগ্রেড। বিবিসির আবহাওয়া উপস্থাপক ম্যাট টেলর বলেছেন যে এখন যুক্তরাজ্যে তাপম্রাতা ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর শঙ্কা রয়েছে।

    সূত্র: বিবিসি

  • ফের গম রপ্তানি শুরু করেছে ভারত

    ফের গম রপ্তানি শুরু করেছে ভারত

    গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। এবার সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশে ১৮ লাখ টন গম রপ্তানি করেছে ভারত।

    দেশটির খাদ্যসচিব সুধাংশু পাণ্ডের বরাতে এ খবর প্রকাশ করে আনন্দবাজার।

    খাদ্যসচিব বলেন, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানের মতো দেশে গম পাঠানো হয়েছে।

    দেশটির খাদ্যমন্ত্রণালয় সূত্রের খবর, ১৩ মে’র পর থেকে এখনও পর্যন্ত ১৮ লাখ টন গম রপ্তানি করেছে ভারত।

    ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, গম রফতানির বাণিজ্যের অংশীদার হতে আমরা আগ্রহী নই। তবে কোনো দেশের খাদ্যের চাহিদা মেটানোর জন্য ভারত গম সরবরাহ করতে প্রস্তুত।

    এর আগে গত ১৩ মে হুট করে গম রপ্তানি নিষিদ্ধ করে ভারত। তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞায় কার্যকর হওয়া বৈশ্বিক গম সরবরাহ ব্যবস্থার সংকট আরও তীব্র হয়। যার প্রভাব পরে ইউরোপেও।

    এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী কৃষি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। কারণ বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ ইউক্রেন।

    আর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। তবে বৈশ্বিক রপ্তানিতে তাদের অংশ মাত্র এক শতাংশের মতো। পরিমাণ ও মূল্য উভয় দিক থেকে ভারতীয় গমের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ।

    ২০২০-২১ অর্থবছরে ভারতের মোট গম রপ্তানির ৫৪ শতাংশই এসেছে বাংলাদেশে। ওই বছর ভারতীয় গমের শীর্ষ ১০ ক্রেতা ছিল বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া।

  • ইতালীয় প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত খারিজ

    ইতালীয় প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত খারিজ

    ইতালির রাজনৈতিক ইতিহাসে ঘটনাবহুল একটি দিন ছিল বৃহস্পতিবার (১৫ জুলাই)। এদিন আস্থা ভোটে জেতার পরেও পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তবে তার সেই সিদ্ধান্ত গ্রহণ করেননি প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা।

    জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবরে জানা যায়, বৃহস্পতিবার সকালেই আস্থা ভোটে জিতেছিলেন ইতালীয় প্রধানমন্ত্রী। তবে তার সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় শরিক দল ফাইভ স্টার মুভমেন্ট। ফলে ক্ষমতাসীন জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়।

    এর পরিপ্রেক্ষিতেই পদত্যাগের ঘোষণা দেন দ্রাঘি। তবে তার ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই প্রেসিডেন্ট মাতারেলা জানিয়ে দেন, তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করবেন না।

    এদিন ইতালীয় প্রেসিডেন্ট একটি লিখিত বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করছেন না প্রেসিডেন্ট। দ্রাঘি যেন পার্লামেন্টে গিয়ে একটি বিবৃতি দেন।

    ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘি গত ১০ বছরের মধ্যে ইতালির ষষ্ঠ প্রধানমন্ত্রী। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাগ্রহণ করেছিলেন তিনি।

    শরিক দল ফাইভ স্টার মুভমেন্টের মূল আপত্তি দ্রাঘির ২ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ নিয়ে। তাদের দাবি, এর কারণে বিদ্যুতের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে। এ কারণে ভোটাভুটি বয়কট করে তারা। এরপরও ১৭২-৩৯ ভোটে জয় পান দ্রাঘি। কিন্তু ফাইভ স্টার মুভমেন্ট ভবিষ্যতে সরকারের বিরোধিতা চালিয়ে গেলে এবং বিরুদ্ধে ভোট দিলে ইতালির রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

    ভোটাভুটির পর দ্রাঘি জানিয়েছেন, তিনি জাতীয় ঐক্য সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ফাইভ স্টার মুভমেন্ট সেই সরকারের শরিক। তাই তাদের ছাড়া তিনি প্রধানমন্ত্রী থাকতে চান না।

    তবে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে প্রত্যাখ্যাত হওয়ায় সাময়িকভাবে হলেও ইতালির সংকট কাটলো। দ্রাঘিকে এখন পার্লামেন্টে দেশের পরিস্থিতি নিয়ে কথ বলতে হবে। তিনি যদি এমপিদের বোঝাতে পারেন এবং আবার একটি আস্থা ভোটে জিততে পারেন, তাহলে সরকার চলবে।

    সম্প্রতি দেশটির ঋণের বোঝা মারাত্মক জায়গায় পৌঁছেছে। তার ওপর এবার খরা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিদ্যুৎ ও তেলের দাম বেড়েই চলেছে।

  • শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল

    শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল

    শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। শুক্রবার (১৫ জুলাই) লঙ্কান প্রধান বিচারপতি জয়ন্তা জয়সুরিয়ার কাছে শপথবাক্য পাঠ করেন তিনি। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে।

    শপথ নেওয়ার পর রনিল বিক্রমাসিংহে বলেছেন, আগামী ২০ জুলাই সব সংসদ সদস্য (এমপি) যেন স্বাধীনভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং সংবিধান সমুন্নত রাখতে কাজ চালিয়ে যাবেন।

    তিনি বলেন, কিছু গোষ্ঠী রয়েছে যারা নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার সময় এমপিদের ওপর অযাচিত প্রভাব ফেলতে চায়। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

    শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, আমি শান্তিপূর্ণ সংগ্রামের বিরোধী নই। তবে বিদ্রোহী ও বিক্ষোভকারীদের মধ্যে পার্থক্য চিহ্নিত করা দরকার। বিদ্রোহীরাই দুই পুলিশ সদস্যের অস্ত্র কেড়ে নিয়েছে এবং ২৪ সেনা সদস্যকে আহত করেছে। এরা আগামী সপ্তাহে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা তা হতে দিতে পারি না। অস্থিরতার ফলে অর্থনৈতিক বিপর্যয় দেখা দেবে। কারণ খাদ্য, জ্বালানি ও গ্যাসের মতো প্রয়োজনীয় সামগ্রী বিতরণ স্থবির হয়ে পড়বে। তাই আমি সার্ভিস কমান্ডার ও আইজিপিদের সমন্বয়ে একটি কমিটি করে তাদের হাতে আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তুলে দিয়েছি।

    এর আগে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার ওয়াই অবেবর্ধনে জানান, ২২৫ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটেরভিত্তিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

    শ্রীলঙ্কায় পলাতক গোতাবায়া রাজপাকসের ছেড়ে যাওয়া প্রেসিডেন্টের পদ দখলের লড়াইয়ে রয়েছেন মূলত তিনজন- প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে, পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা ও প্রবীণ সাংবাদিক তথা পার্লামেন্ট সদস্য ডলাস অলহাপেরুমনা।

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন সে দেশের প্রত্যেক নাগরিক। তবে এত কম সময়ের মধ্যে সেই আয়োজন কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে তাই পার্লামেন্টের সদস্যদের ভোটের ভিত্তিতেই অন্তর্বতী প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে সর্বদল বৈঠকে।

    ২২৫ সদস্যের শ্রীলঙ্কা পার্লামেন্টে রাজাপাকসের দল শ্রীলঙ্কা পড়ুজনা পেরমুনার (এসএলপিপি) সদস্য সংখ্যা ১০০। এছাড়া প্রধানমন্ত্রী রনিলের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) এক ও তালিম সংগঠন ইপিডিপির দুজন সদস্য রয়েছেন। ছয়বারের প্রধানমন্ত্রী রনিল ভোটে লড়লে এদের বড় অংশের সমর্থন পেতে পারেন।

    অন্য দিকে, সাজিথের দল সমগি জন বলবেগয়ার (এসজেবি) ৫৪ পার্লামেন্ট সদস্য রয়েছেন। বৃহত্তম তামিল দল টিএনএর ১০ সদস্যের সমর্থনও তার পাশে রয়েছে। এই পরিস্থিতিতে অন্য ছোট দল ও ৪৫ জন স্বতন্ত্র সদস্যের সমর্থন নির্ণায়ক হতে পারে।

  • শ্রীলঙ্কায় ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট, তিন প্রতিদ্বন্দ্বী

    শ্রীলঙ্কায় ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট, তিন প্রতিদ্বন্দ্বী

    প্রেসিডেন্ট ভোটের নিয়ম পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কায়। সাধারণ নাগরিকদের সমর্থনে (পপুলার ভোট) নয়, সে দেশের পার্লামেন্টের সদস্যদের ভোটেই আগামী সাত দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।

    শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার ওয়াই অবেবর্ধনে শুক্রবার জানিয়েছেন, ২২৫ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটেরভিত্তিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। রাজনৈতিক সূত্রের খবর, পলাতক গোতাবায়া রাজপাকসের ছেড়ে যাওয়া প্রেসিডেন্টের পদ দখলের লড়াইয়ে রয়েছেন মূলত তিনজন। তারা হলেন প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা ও প্রবীণ সাংবাদিক তথা পার্লামেন্ট সদস্য ডলাস অলহাপেরুমনা।

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন সে দেশের প্রত্যেক নাগরিক। এত কম সময়ের মধ্যে সেই আয়োজন কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে তাই পার্লামেন্টের সদস্যদের ভোটেরভিত্তিতেই অন্তর্বতী প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে সর্বদল বৈঠকে।

    ২২৫ সদস্যের শ্রীলঙ্কা পার্লামেন্টে রাজাপাকসের দল শ্রীলঙ্কা পড়ুজনা পেরমুনার (এসএলপিপি) সদস্য সংখ্যা ১০০। এ ছাড়া প্রধানমন্ত্রী রনিলের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) ১ ও তালিম সংগঠন ইপিডিপির ২ সদস্য রয়েছেন। ছ’বারের প্রধানমন্ত্রী রনিল ভোটে লড়লে এদের বড় অংশের সমর্থন পেতে পারেন।

    অন্য দিকে, সাজিথের দল সমগি জন বলবেগয়ার (এসজেবি) ৫৪ পার্লামেন্ট সদস্য রয়েছেন। বৃহত্তম তামিল দল টিএনএর ১০ সদস্যের সমর্থনও তার পাশে রয়েছে। এই পরিস্থিতিতে অন্য ছোট দল ও ৪৫ জন স্বতন্ত্র সদস্যের সমর্থন নির্ণায়ক হতে পারে।

    জনরোষ এড়াতে বুধবার ভোরে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও এরই মধ্যে বিক্ষোভকারীদের নিশানা হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে গোতাবায়া ও তার ভাই পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন এসএলপিপির কতজন পার্লামেন্ট সদস্য রনিলকে ভোট দেবেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ ক্ষেত্রে বিকল্প হিসেবে উঠে আসছে এসএলপিপির পার্লামেন্ট সদস্য অলহাপেরুমনার নাম।

    শাসক দলে দ্বন্দ্বের জেরে এসজেবি নেতা সাজিথ প্রেসিডেন্ট ভোটের লড়াইয়ে এগিয়ে যেতে পারেন বলে অনেকে মনে করছেন। সাজিথের বাবা রনসিংহে প্রেমদাসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থাকাকালীন ১৯৯৩ সালে তামিল জঙ্গিগোষ্ঠী এলটিটিইর বোমা হামলায় নিহত হয়েছিলেন।

  • শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান যুক্তরাষ্ট্রের

    শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান যুক্তরাষ্ট্রের

    শ্রীলঙ্কায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এই দ্বীপরাষ্ট্র। জনমনে ক্ষোভের আগুন জ্বলছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।

    এদিকে দেশটির সাংবিধানিক কাঠামো অনুযায়ী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলি চুং। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সহিংসতার বিরোধী। বিপর্যস্ত এই দ্বীপরাষ্ট্রে আইনের শাসন বজায় রাখার আহ্বান জানান তিনি।

    এই রাষ্ট্রদূত বলেন, আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই এবং আইনের শাসনকে সমুন্নত রাখার আহ্বান জানাই। তিনি এক টুইট বার্তায় জোর দিয়ে বলেন, শ্রীলঙ্কার গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অপরিহার্য। জবাবদিহিতা, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের দাবি। উন্নত ভবিষ্যতের জন্য এসব বিষয় নিশ্চিত করতে হবে।

    দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দলগুলোকে একত্রে কাজ করারও আহ্বান জানান জুলি চুং।

    এক টুইট বার্তায় তিনি বলেন, দেশের উন্নতির জন্য এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে এমন সমাধান বাস্তবায়নের জন্য আমরা সব পক্ষকে একত্রে কাজ করার আহ্বান জানাচ্ছি।

  • শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো।

    শ্রীলঙ্কান পার্লামেন্টের স্পিকারের বরাত দিয়ে বুধবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির পার্লামেন্টের স্পিকারের মতে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সবেমাত্র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন।

    তিনি আরও বলছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে শ্রীলঙ্কার সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদে নিয়োগের কথা জানিয়েছেন। তবে রাজাপাকসের পক্ষ থেকে সরাসরি কোনো কথা বলা হয়নি।

    প্রসঙ্গত, সাম্প্রতিক দিনগুলোতে সমস্ত ঘোষণাই পার্লামেন্টের স্পিকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসেছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যান বলে জানান দেশটির অভিবাসন কর্মকর্তারা।

    বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ৭৩ বছর বয়সী গোতাবায়া, তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে।

    মূলত শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই। তবে পদত্যাগের পর গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচতে প্রেসিডেন্ট গোতাবায়া বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

    এদিকে শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন তিনি। এছাড়া শ্রীলঙ্কান একটি প্রদেশে কারফিউও জারি করা হয়েছে।

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।

    প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মুখপাত্র দিনৌক কলোম্বেজকে উদ্ধৃত করে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ‘প্রেসিডেন্ট দেশের বাইরে রয়েছেন। তাই দেশের পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশজুড়ে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে।’

    পুলিশ জানিয়েছে, দেশের পশ্চিম প্রদেশ অর্থাৎ কলম্বোসহ একাধিকায় জায়গায় কারফিউ কার্যকর করা হয়েছে। দেশজুড়ে বিক্ষোভে লাগাম টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘কলম্বোয় প্রধানমন্ত্রীর দপ্তরের বাইরে বিক্ষোভ, প্রতিবাদ চলছে। এই পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারি করা হয়েছে।’

  • শনাক্ত বেশি ফ্রান্সে, মৃত্যুতে জার্মানিকে টপকে শীর্ষে ব্রাজিল

    শনাক্ত বেশি ফ্রান্সে, মৃত্যুতে জার্মানিকে টপকে শীর্ষে ব্রাজিল

    বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এসময়ে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ফ্রান্সে। দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। মৃত্যুর এ তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, তাইওয়ান ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো।

    একদিনে বিশ্বে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৪২৭ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় তিনশো। এতে মহামারি শুরুর পর মৃত্যু বেড়ে পৌঁছেছে ৬৩ লাখ ৭৬ হাজার ৪৩৬ জনে। এসময়ে ৮ লাখ ২২ হাজার ৭৯৯ জন শনাক্ত হওয়ায় আগের দিনের তুলনায় এ সংখ্যা আড়াই লাখের বেশি বেড়েছে। মোট রোগীর শনাক্তের সংখ্যা হয়েছে ৫৬ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৫৩ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল জার্মানি।

    বুধবার (১৩ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬ জন এবং মারা গেছেন ১২৬ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ৯৪৭ জন শনাক্ত এবং ১ লাখ ৫০ হাজার ৩০৫ জন মারা গেছেন।

    দৈনিক প্রাণহানির তালিকায় জার্মানিকে টপকে শীর্ষে উঠে আসা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৭৭১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩০ লাখ ৫ হাজার ২৭৮ জন এবং মারা গেছে ৬ লাখ ৭৪ হাজার ১৬৬ জন।

    যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ২৫১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৬ লাখ ৮১ হাজার ৩২ জন শনাক্ত এবং মারা গেছেন ১০ লাখ ৪৬ হাজার ৬১০ জন।

    একদিনে ইতালিতে শনাক্ত আরও ১ লাখ ৪২ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন ১৫৭ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৩২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজার ৩৯০ জন মারা গেছেন। এসময়ে কানাডায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮১ জন এবং মারা গেছেন ২৮ জন।

    গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে মারা গেছেন ৬০ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২৯৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৩২ হাজার ৪২৯ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৮০ জনের। একইসময়ে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ১৯ জন।

    একদিনে রাশিয়ায় শনাক্ত আরও ৪৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৩১০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৬৬৯ জনের। একইসময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮০৫ জন এবং মারা গেছেন ৫৩ জন।

    অস্ট্রেলিয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ৫৮ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৯ জন এবং মারা গেছেন ২৩ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ১৮ জন।

  • শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে স্বাগত জানালো মালদ্বীপ

    শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে স্বাগত জানালো মালদ্বীপ

    বিক্ষোভের মুখে প্রথমে প্রেসিডেন্ট প্যালেস থেকে অন্যত্র এরপর দেশ থেকে পলায়ন। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এ হেন অবস্থা চলছে কয়েকদিন ধরে। এবার তিনি দেশ ছেড়ে সস্ত্রীক মালদ্বীপে পালিয়েছেন। জানা গেছে, বুধবার (১৩ জুলাই) সকালে মালদ্বীপে পৌঁছান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ভেলানা বিমানবন্দরে মালদ্বীপের সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

    শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া দেশ ছাড়েন।

    শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপি-কে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।

    বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, প্রেসিডেন্ট জানিয়েছেন, তাকে নিরাপদে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিলে তবেই তিনি পদত্যাগ করতে রাজি আছেন। এই বিষয়টি নিয়ে বিরোধীদের সঙ্গে বৈঠকও করেন পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা। তবে বিরোধীরা তার এই দাবি মানতে নারাজ। এর পরই মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া রাজাপাকসে।

    এর আগে অর্থনৈতিক সংকটের জেরে প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।

    ২৬ বছর ধরে সামরিক অভিযান পরিচালনার পর শ্রীলঙ্কার সামরিক বাহিনী ২০০৯ সালের তামিল টাইগারদের পরাজিত করার মাধ্যমে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হয়। আর সেই গৃহযুদ্ধে বিজয় আসে প্রধানমন্ত্রী এবং তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের শাসনকালে। পরবর্তীতে আবারও নির্বাচনে জয়ী হয় এই পরিবার। ফলে দীর্ঘমেয়াদে শাসনভার পরিচালনার কারণে দুর্নীতির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

    সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

  • অবশেষে পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া

    অবশেষে পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া

    শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার পদত্যাগপত্রে মঙ্গলবার সই করেছেন। তবে বুধবার জমা দেওয়া হবে। শ্রীলংকা পার্লামেন্টের স্পিকার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

    জানা গেছে, প্রেসিডেন্টের পদত্যাগপত্রে সই করা হয়েছে এবং তা এক সিনিয়র সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে।

    স্পিকার মহিন্দা ইয়াবা আবেবর্ধনেকে পদত্যাগপত্রটির বিষয় অবগত করা হয়েছে। তিনি
    বুধবার গোতাতাবায়ার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।