Category: আন্তর্জাতিক

  • শ্রীলঙ্কায় বিক্ষোভস্থলে সেনা অভিযান, শতাধিক আটক

    শ্রীলঙ্কায় বিক্ষোভস্থলে সেনা অভিযান, শতাধিক আটক

    আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় মূল বিক্ষোভস্থলে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীরা যেসব তাঁবুতে থাকতেন সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরপরই শুক্রবার সকালে অভিযান চালালো দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    বিক্ষোভকারীরা এলাকাটি খালি করার কয়েক ঘণ্টা আগে তারা রাজধানীতে এ অভিযান চালায়। লাঠিসোটা নিয়ে সজ্জিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই মাসের শুরুর দিকে প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান ফটকে যে ব্যারিকেড দিয়েছিল সেগুলো অপসারণ করে।

    রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পর বিক্ষোভকারীরা ঘোষণা করেছিলেন যে তারা শুক্রবার বিকেলের মধ্যে এলাকাটি খালি করার পরিকল্পনা করছেন। কিন্তু তার আগেই অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সেনারা গত এপ্রিল থেকে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীর রসদ সরবরাহের জন্য এলাকায় স্থাপিত বেশ কয়েকটি অস্থায়ী কাঠামো অপসারণ করেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে।

    এর আগে অর্থনৈতিক সংকটের জেরে ব্যাপক বিক্ষোভের মুখে সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। রাজাপাকসে পালিয়ে মালদ্বীপে যান। এরপর সেখান থেকেই সিঙ্গাপুরে পাড়ি জমান। গোতাবায়া রাজাপাকসের দেশত্যাগের মধ্যদিয়ে শ্রীলঙ্কায় একটি পারিবারিক রাজবংশের অবসান ঘটেছে। কয়েক দশক ধরে শ্রীলঙ্কা নিয়ন্ত্রণে রাজাপাকসে পরিবার।

    তবে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে যান। এরপর ২০ জুলাই দেশটির প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে।

  • ভারতে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, জানা যাবে আজ

    ভারতে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, জানা যাবে আজ

    আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল জানা যাবে আজ। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, বিকেল চারটার দিকে ফলাফল প্রকাশিত হতে পারে। সোমবার (১৮ জুলাই) দিল্লিতে নির্বাচনে দুই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার লড়াইয়ে দেশের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেন।

    জানা গেছে, দ্রৌপদী ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধি। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, তিনি অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন। অন্য দিকে, বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা প্রায় রোজই নির্বাচনের প্রচারে নিজের পক্ষে কথা বলেছেন।

    এদিকে তৃণমূল বলেছে যশবন্ত যাতে বিরোধীদের পুরো ভোটটিই পান তার ব্যবস্থা করেছে তারা।

    ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সাংসদ, বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়। জানাতে হয় প্রথম ও দ্বিতীয় পছন্দও। বেগুনি রঙের কালির পেন দিয়ে ভোট দিতে হবে সংসদ সদস্য, বিধায়কদের। তবে সংসদ সদস্যদের জন্য থাকবে সবুজ ব্যালট পেপার ও বিধায়কদের জন্য গোলাপি রঙের।

  • এবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে হটাতে বিক্ষোভ

    এবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে হটাতে বিক্ষোভ

    আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে এখন তার বিরুদ্ধেও দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোর রাস্তায় জড়ো হতে শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    কয়েকশ বিক্ষোভকারী বুধবার (২০ জুলাই) কলম্বোর গোতাগোগামা সাইটে জড়ো হয়। যেখানে গত সপ্তাহে তারা রাষ্ট্রপতি হিসেবে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ উদযাপন করে।

    বিক্ষোভে বক্তৃতা দেওয়ার সময় নেতারা সাবেক ছয় বারের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে দেশের প্রেসিডেন্ট হিসেবে মানতে অস্বীকার জানিয়েছেন। দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জন্য বিক্রমাসিংহে আংশিকভাবে দায়ী বলেও জানান তারা।

    আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা ওয়াসান্থা মুদালিগে জনতার উদ্দেশ্যে বলেন, সংসদে একজন নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়েছে। তবে এই রাষ্ট্রপতি আমাদের জন্য নতুন নয়, এতে জনগণের ম্যান্ডেট নেই বলেও জানানা তিনি।

    গোতাবায়া রাজাপকাসে প্রায় ৭০ লাখ ভোট পেয়েছিলেন। তাকেও আমারা পদত্যাগে বাধ্য করতে পেরেছি। কিন্তু রানিল বিক্রমাসিংহে এখন পিছনের দরজা থেকে সেই আসনটি সুরক্ষিত করেছেন। তিনি বলেন, রনিল আমাদের রাষ্ট্রপতি নন।

  • ১০ আগস্ট পর্যন্ত নূপুর শর্মাকে গ্রেফতার নয়: সুপ্রিম কোর্ট

    ১০ আগস্ট পর্যন্ত নূপুর শর্মাকে গ্রেফতার নয়: সুপ্রিম কোর্ট

    আন্তর্জাতিক ডেস্কঃ মহানবিকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে আগামী ১০ আগস্ট পর্যন্ত নূপুর শর্মাকে গ্রেফতার করা যাবে না। মঙ্গলবার এই বিজেপি নেত্রীর পক্ষে এমন রায়ই দিয়েছে ভারতের শীর্ষ আদালত।

    বিচারপতি সূর্যকান্ত ও জেবি পাড়িয়ালার অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, এই সময়ের মধ্যে নূপুর শর্মার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না।

    সোমবার গ্রেফতার এড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তাকে যেন গ্রেফতার করা না হয়, নিজের আইনজীবীর মাধ্যমে সেই আবেদন জানান তিনি।

    উল্লেখ্য, নূপুরের মন্তব্যে বিতর্কের আগুনে জ্বলেছে দেশের বিভিন্ন প্রান্ত। এই প্রেক্ষাপটে দেশের একাধিক রাজ্যে নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

    কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে এই বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের সমালোচনা করা হয়। ভারতের বিভিন্ন প্রান্তে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে সেজন্য নূপুর শর্মাই দায়ী বলে মন্তব্য করেন আদালত। এ ঘটনায় দেশবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়।

    অন্যদিকে এই মামলায় কেন্দ্র ও রাজ্যগুলোকে নোটিশ দিয়েছে আদালত। সব এফআইআর একত্রিত করার যে আবেদন জানিয়েছিলেন নূপুর শর্মা তার ভিত্তিতেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

  • তাপদাহে পুড়ছে ইউরোপ, মৃত্যু এক হাজার ছাড়িয়েছে

    তাপদাহে পুড়ছে ইউরোপ, মৃত্যু এক হাজার ছাড়িয়েছে

    আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ। পশ্চিম ইউরোপ থেকে এই তাপদাহ উত্তর ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে।

    দাবানল ছড়িয়েছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন, গ্রিস, ক্রোয়েশিয়াতে। পর্তুগাল ও স্পেনে সাম্প্রতিক সময়ের দাবানলে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পেনে গতকাল সোমবার সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) যুক্তরাজ্যে তাপমাত্রা রেকর্ড ছাড়াতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

    ফ্রান্সে এরই মধ্যে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেছে। ফ্রান্সের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটির পশ্চিমের শহর নান্তেসে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    এদিকে সোমবার (১৮ জুলাই) পূর্ব ইংল্যান্ডের সাফোকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১৯ জুলাই) ইংল্যান্ডে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। লন্ডনে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।

    সোমবার (১৮ জুলাই) নেদারল্যান্ডসে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার দেশটিতে তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। সামনের দিনগুলোতে জার্মানি ও বেলজিয়ামে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ।

    আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বিবিসি বলছে, শিল্প বিল্পবের পর থেকে বিশ্বের তাপমাত্রা এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

    সূত্র: বিবিসি

  • দেশে ফিরলেন ১২৩০৬ হাজি, সৌদিতে আরও একজনের মৃত্যু

    দেশে ফিরলেন ১২৩০৬ হাজি, সৌদিতে আরও একজনের মৃত্যু

    নিউজ ডেস্কঃ পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজি। এছাড়া সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। সৌদি আরবে এ নিয়ে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী-হাজি মারা গেলেন।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

    গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৩৩ টি ফ্লাইটে ১২ হাজার ৩০৬ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৪টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

    আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সর্বশেষ গত ১৭ জুলাই চট্টগ্রাম হালিশহরের মো. কামাল উদ্দিন মজুমদার (৬২) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর EF0604591।

    মারা যাওয়া হজযাত্রী-হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও ৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

    গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

  • বিশ্বে একদিনে মৃত্যুতে শীর্ষে ফ্রান্স, সংক্রমণে জাপান

    বিশ্বে একদিনে মৃত্যুতে শীর্ষে ফ্রান্স, সংক্রমণে জাপান

    আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১০২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৩২৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৮ লাখ ৯১ হাজার ৫৬২ জন।

    এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৮৯ হাজার ৩৪৯ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৮৭৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮৯১ জন।

    মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৩ হাজার ৬০২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ১৭৪ জন মারা গেছেন ফ্রান্সে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

    করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ হাজার ১৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৪০৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৪৯ হাজার ২৭৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৫৬৯ জন।

    এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৪৩ জন, ইতালিতে ১১২ জন, রাশিয়ায় ৩৫ জন, অস্ট্রেলিয়ায় ৩০ জন, চিলিতে ৪০ জন এবং তাইওয়ানে ৪৮ জন মারা গেছেন।

    এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪১ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ১০৭২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে।

  • চলছে ভারতে প্রেসিডেন্ট নির্বাচন

    চলছে ভারতে প্রেসিডেন্ট নির্বাচন

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৮ জুলাই) সকালে দক্ষিণ এশিয়ার এই দেশটির ১৫তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটির বিরোধী দলগুলোর প্রার্থী যশবন্ত সিনহা এবং এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু।

    মূলত ভারতের পরবর্তী প্রেসিডেন্টকে বেছে নিতে দেশটির প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দিচ্ছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভি।

    সংবাদমাধ্যম বলছে, দ্রৌপদী মুর্মু ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রার্থী। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, দ্রৌপদী মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জয়লাভের মাধ্যমে ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে চলেছেন।

    অন্যদিকে বিরোধী দলগুলোর মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী যশবন্ত সিনহা প্রায় প্রতিদিনই নির্বাচনের প্রচারে নিজের প্রচারণা চালিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস জানিয়েছে, যশবন্ত সিনহা যেন বিরোধীদের পুরো ভোটটিই পান তার ব্যবস্থা করেছে তারা।

    প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন আগে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বলেন, তিনি প্রার্থী হওয়ায় দেশের আদিবাসী ও নারীরা আনন্দিত। রোববার দিল্লিতে এনডিএ সংসদ সদস্য সামনে হাজির হয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের সমর্থন চেয়ে মুর্মু বলেন, ‘আমাকে প্রার্থী করায় আদিবাসী ও নারীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। দেশে দশ কোটি আদিবাসী রয়েছেন। আদিবাসীদের মধ্যে সাতশোর বেশি সম্প্রদায় রয়েছে। সকলেই আমার মনোনয়নে আনন্দিত।’

    সোমবারের এই নির্বাচনে ভারতের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দিচ্ছেন। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, দ্রৌপদী মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে যশবন্ত সিনহা প্রায় প্রতিদিনই নিজের কথা বলার ব্যাপারে সরব থাকলেও মুর্মু প্রকাশ্যে মুখ খোলেননি।

    অবশ্য যশবন্ত যা-ই বলুন, বিজেপি মনে করছে, দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে মুর্মু ভারতের প্রথম আদিবাসী নারী হিসেবে পঞ্চদশ প্রেসিডেন্ট পদে শপথ নেবেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে রামনাথ কোবিন্দ ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন।

    এবার ১০ লাখ ৮৬ হাজার ৪৩১ ভোটের মধ্যে দ্রৌপদী মুর্মু ৬ লাখ ৬৭ হাজারের বেশি ভোট পাবেন বলে বিজেপির ধারণা। কারণ বিজেপি তথা এনডিএ-র বাইরেও বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, তেলুগু দেশম, জেডিএস, অকালি দল, শিবসেনা, জেএমএম মুর্মুকে সমর্থন করছেন। এর বাইরে অন্য দলের অনেকে মুর্মুকে ভোট দিতে পারেন।

    নির্বাচনে জেতার জন্য কোনো প্রার্থীকে পাঁচ লাখ ৪৩ হাজার ২১৬ ভোট পেতে হবে। সোমবার ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর আগামী ২১ জুলাই ফল ঘোষণা করা হবে। এরপর ২৫ জুলাই শপথ গ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট। এরপর আগামী ৬ আগস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন।

    উল্লেখ্য, ভারতে প্রেসিডেন্ট নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সংসদ সদস্য, বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়। জানাতে হয় প্রথম এবং দ্বিতীয় পছন্দও।

    বেগুনি রঙের পেন দিয়ে ভোট দিতে হবে সংসদ সদস্য, বিধায়কদের। তবে সংসদ সদস্যদের জন্য থাকবে সবুজ রঙের ব্যালট পেপার, বিধায়কদের জন্য গোলাপি রঙের।

  • বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

    বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

    আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সোয়া ৫ লাখের নিচে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে ইতালি। মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে তাইওয়ান, মেক্সিকো, ব্রাজিল ও চিলি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ কোটি ৭৫ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৮৭ হাজার।

    সোমবার করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৮৭ হাজার ৫১৪ জনে।

    একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে সোয়া ১ লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৯৬৩ জনে।

    দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে উঠে এসেছে ইতালি। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ৭৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১ লাখ ৪৫ হাজার ৮৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজার ৯২৫ জন মারা গেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

  • নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন একমাত্র পথ, পাঞ্জাবে জয়ের পর ইমরান খান

    নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন একমাত্র পথ, পাঞ্জাবে জয়ের পর ইমরান খান

    আন্তর্জাতিক ডেস্কঃ পাঞ্জাব প্রদেশের উপ-নির্বাচনে বড় জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এতে স্বস্তির নিঃশাস ফেলেছেন দলটির চেয়ারম্যান। এক টুইটার বার্তায় ইমরান খান বলেছেন, এগিয়ে যাওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন, যার জন্য প্রয়োজন বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন। সোমবার (১৮ জুলাই) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    ইমরান খান বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের বাইরে অন্য কোনো বিকল্প পথ বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে। এতে অর্থনীতি বাধাগ্রস্ত হয় বলেও জানান তিনি। এসময় তিনি পাঞ্জাবের মানুষ ও দলের কর্মীদের ধন্যবাদ জানান।

    ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ১৫টিতে জয় পেয়েছে পিটিআই। অন্যদিকে পিএমএল-এন জয় পয়েছে মাত্র চারটি আসনে। ফলে পাঞ্জাব প্রদেশে নিয়ন্ত্রণ এখন পিটিআইয়ের হাতে।

    উপ-নির্বাচনের এ আসনগুলো পাঞ্জাব অ্যাসেম্বিলির জন্য গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে হামজা শাহবাজের ভাগ্য নির্ধারিত হওয়া কথা। তিনি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে। জুলাইয়ের ২২ তারিখ প্রদেশটিতে মুখ্যমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পিটিআই হামজা শাহবাজকে পরজিত করতে পারবে বলে মনে করা হচ্ছে।

    রোববার (১৭ জুলাই) পাঞ্জাবের ১৪টি জেলার ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোট গ্রহণ অব্যাহত থাকে।