Category: আন্তর্জাতিক

  • গলায় ছুরি ঠেকিয়ে ৫০ নারীকে ধর্ষণ!

    গলায় ছুরি ঠেকিয়ে ৫০ নারীকে ধর্ষণ!

    ধর্ষণকে রীতিমতো পেশায় পরিণত করেছে ভারতের চেন্নাইয়ের এক যুবক।   আর ধর্ষণ করতে তার প্রধান অস্ত্র ছুরি।

    নিরীহ নারীদের টার্গেট করে প্রথমে ডাকাতি। তারপর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ। এই পন্থায় এ পর্যন্ত ৫০ জন নারীকে সে ধর্ষণ করেছে।  এই অভিযোগে ২৮ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ।

    স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম মাধন অরিভালাগন। সে রাজ্যের কৃষ্ণাগিরির মথুরের বাসিন্দা। অভিযোগ, বাড়িতে একা থাকেন এমন নারীকদেরই টার্গেট করত সে। তারপর সেইসব নারীকেদের জিনিসপত্র লুঠের পর ধর্ষণ করত। এমনকি, ধর্ষণের ভিডিও করে রাখত নিজের মোবাইলে।

    সেই ভিডিও দেখিয়ে ফের ধর্ষণের হুমকিও দিত অভিযুক্ত যুবক।

    ধৃত মাধনের ফোন থেকে উদ্ধার হয়েছে এরকম বহু ভিডিও। জেরায় মাধন পুলিশকে জানিয়েছে, বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত সে। ২০১৫-তে চাকরির জন্য চেন্নাইতে আসে। কিন্তু সেখানে সুবিধা না হওয়ার পরই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে এ যুবক। টাকার জন্য প্রথমবার ডাকাতি করে সে। ডাকাতির পর নারীকেকে ধর্ষণও করে। তারপর থেকে নারীকেদের টার্গেট করে করে একাজ করতেই থাকে মাধন।

  • বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন ভারতের মানুসী

    বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন ভারতের মানুসী

    ২০১৭ সালের বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন ভারতের মেডিকেল শিক্ষার্থী মানুসী চিল্লার। ষষ্ঠ ভারতীয় হিসেবে তিনি এই খেতাব জিতলেন। প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন যথাক্রমে মিস ইংল্যান্ড স্টেফানি হিল ও মিস মেক্সিকো আন্দ্রেয়া মেজা।
    এবারের বিশ্বসুন্দরীর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল চীনের আরেনা শহরে। চূড়ান্ত তালিকায় পৌঁছেছিলেন ১২১টি দেশের সুন্দরীরা। সেখান থেকে এক এক করে সেরা পাঁচের তালিকায় উঠে আসেন মানুসী। তারপর থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভারত। এরপরেই শনিবার আসে সুখবর। ২০১৬ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় শিরোপা জিতেছিলেন তিনি। আর এবারে পেলেন বিশ্বের সেরা সম্মান।
    http://bangla.earthtimes24.com
    মানুসী চিল্লার
    ১৯৯৭ সালের ১৪ মে দিল্লিতে এক চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করেন মানুসী। দিল্লির সেন্ট থমাস স্কুলের ছাত্রী মানুসীর বাবা ও মা দুজনেই পেশায় চিকিৎসক। মানুসী নিজেও মেডিকেলের ছাত্রী।
    ১৯৬৬ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ওয়াল্র্ড মুকুট জয় করেন রেইতা ফারিয়া। এরপর ১৯৯৪ সালে মিস ওয়াল্ড বিজয়ী হন ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৭ সালে ডায়ানা হেইডেন, ১৯৯৯ যুক্তামুখী ও সর্বশেষ ২০০০ প্রিয়াঙ্কা চোপড়া এই খেতাব জয় করেন।
  • ছেলের স্ত্রীর সঙ্গেও পরকীয়া ছিল প্রিন্স ফিলিপের!

    ছেলের স্ত্রীর সঙ্গেও পরকীয়া ছিল প্রিন্স ফিলিপের!

    বিশ্বের অন্যতম দীর্ঘজীবী শাসক ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে নিয়ে গুজবের শেষ নেই। ফিলিপ রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বিয়ের ৭০ তম বার্ষিকী উদযাপন করবেন কয়েকদিন পর।

    এরমধ্যেই সেই পুরোনো গুজব নতুন করে ডালপালা মেলেছে।

    একটি বইয়ে দাবি করা হয়েছে, অনেক বিখ্যাত নারী ও ঘণিষ্ঠ বান্ধবীদের সঙ্গে ডিউক অব এডিনবার্গ ফিলিপের রোমান্টিক সম্পর্ক ছিল। যার মধ্যে আছেন মঞ্চ অভিনেত্রী প্যাট কির্কউড, টিভি উপস্থাপিকা কেটি বয়েল, সুসান বারানটেস। তালিকায় ফিলিপের সন্তান অ্যান্ডুর সাবেক স্ত্রীও আছেন।

    ব্রিটিশ রাজপরিবারের পর্যবেক্ষক ইনগ্রিড সেওয়ার্ড বইটি লিখেছেন। বইয়ের নাম ‘মাই হাজবেন্ড অ্যান্ড আই : দ্য ইনসাইড স্টোরি অব রয়্যাল ম্যারেজ’। বইয়ের করা দাবিগুলোর সপক্ষে কোনো প্রমাণ হাজির করা হয়নি। রাজপরিবারের সদস্যরাও বইয়ের এসব দাবি বাতিলের খাতায় ফেলে দিয়েছেন।

    সূত্র : মিরর  

  • ব্রিটিশ প্রভাবশালী নারীর তালিকায় মালালা

    ব্রিটিশ প্রভাবশালী নারীর তালিকায় মালালা

    ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী দেড়শ নারীর তালিকায় স্থান পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানি নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। ‘হারপার্স বাজার’ নামে নারীবিষয়ক জনপ্রিয় আমেরিকান ম্যাগাজিন তালিকাটি তৈরি করেছে।

    ‘বাজার ১৫০ ভিজনারি উইম্যান’ নামে এ তালিকায় ফ্যাশন, ভ্রমণ থেকে বাণিজ্য, বিজ্ঞান ও শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্রিটিশ নারীদের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। ম্যাগাজিনটির এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে নারী শিক্ষার প্রসারে কর্মকাণ্ড চালানোর জন্য মালালাকে এতে স্থান দেওয়া হয়েছে। তালিকায় আরও আছেন ভিক্টোরিয়া বেকহ্যাম, কেট মিডলটন (ব্রিটিশ রাজপুত্র উইলিয়ামের স্ত্রী), অ্যাডেল ও কেট উইন্সলেট।

  • ট্রাম্পকে পদত্যাগের আহ্বান পেন্টাগনের!

    ট্রাম্পকে পদত্যাগের আহ্বান পেন্টাগনের!

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের একজন কর্মকর্তা টুইট করেছেন। দফতরের অফিসিয়াল টুইটার একাউন্ট ‘হ্যান্ডল’ ব্যবহার করেই টুইটটি করা হয়েছে।

    ‘প্রাউডরিজিস্টার’ নামে পেন্টাগনের এক কর্মকর্তা টুইটটি করেছেন। পরে দফতরের সামাজিক গণমাধ্যমবিষয়ক এককর্মীও টুইটের কনটেন্টের প্রতি সমর্থন ব্যক্ত করে তা পুনরায় পোস্ট করেন। দ্বিতীয় টুইট ভুলক্রমে ঘটেছে বলে পেন্টাগন জানালেও প্রথম টুইটের দায় নেয়নি তারা। দ্বিতীয় টুইটটি তাত্ক্ষণিকভাব সরিয়ে ফেলা হলেও প্রথম অর্থাৎ অরিজিনাল টুইটটি পেন্টাগনের টুইট একাউন্টে প্রদর্শিত হচ্ছে। টুইটে লেখা হয়, ‘সহজ সমাধান রয়েছে … রয় মুর (আলাবামার সিনেট আসনের বিশেষ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী, যার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠেছে) : সিনেটের নির্বাচন থেকে সরে দাঁড়ান। আল ফ্রাঙ্কেন (ডেমোক্রেট দলীয় সিনেটর যার বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ ওঠেছে) : কংগ্রেস থেকে পদত্যাগ করুন। ডোনাল্ড ট্রাম্প : রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করুন। রিপাবলিকান পার্টি : যৌন নিপীড়নকে দলীয় ইস্যু করা বন্ধ করুন। আপনাদের সাধুর ভান করার মতো এটিও একটি অপরাধ। কর্নেল রব ম্যানিং নামে পেন্টাগনের এক কর্মকর্তার বরাতে পলিটিকো জানায়, পেন্টাগনের টুইটার একাউন্টের একজন বৈধ অপারেটর ভুলবশত কনটেন্ট রিটুইট করেছেন যা দফতর সমর্থন করে না। দফতরের মুখপাত্র ডানা হোয়াইটও টুইটারে এ বিষয়ে এক সতর্ক বিবৃতি দিয়েছে একে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

    -রাশিয়া টুডে।

  • শিবগঞ্জে নবান্নে মাছের মেলা

    শিবগঞ্জে নবান্নে মাছের মেলা

    এখন আর আগের মত বড় মাছ দেখা যায় না। কালেভদ্রে মেলা পার্বন ছাড়া বড় মাছ দেখতে পাওয়াটা এখন বিস্ময়।

    কালে কালে নানা পণ্যের হাট বাজার হলেও এখন বাজার বা মেলা বসছে শুধু মাছ নিয়ে। আর সে মাছ হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়ের সাথে কে কত বড় মাছ নিয়ে এসেছেন তা নিয়ে শুরু হয়েছে রীতিমত প্রতিযোগিতা।

    প্রতিযোগিতা জয়ী হয় বড় মাছের মহাজন আর ওই মাছের ক্রেতা। যত বড় মাছ তত নাম তার। যত দিন যাচ্ছে নবান্ন উপলক্ষ্যে আয়োজিত মাছের মেলাও তত বড় হচ্ছে। প্রায় দেড়শত বছর ধরে এই মাছের মেলা হয়ে আসছে।

    জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলীতে সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসব উপলক্ষে মেলা বসে। স্থানীয়রা বলছেন, প্রায় ১৫০ বছর আগে থেকে এই মেলা বসছে উপজেলার উথলী নামকে স্থানে। এই মেলায় শুধু সনাতন ধর্মের মানুষই না স্থানীয় অন্যান্য ধর্মের মানুষও কেনাকাটা করে।

     

    শুরুতে গ্রামীণ জনপদের জন্য প্রয়োজনীয় কেনাকাটা আর খাবার ছাড়া তেমন কিছু পাওয়া যেত না। কিন্তু কালক্রমে এই মেলায় জমে উঠেছে মাছের জন্য করে। মেলায় বিভিন্ন সাইজের মাছ উঠে থাকে। নদী ও পুকুরে চাষ করা বড় মাছ বিক্রি কেনার প্রতিযোগিতা লেগে থাকে এই মেলায়।

    শনিবার মেলায় এক কেজি থেকে শুরু করে ২০ কেজি ওজনের রুই, কাতলা, চিতল, সিলভার কাপ, ব্রিগেডসহ হরেক রকমের মাছ বিক্রি হয়। বিশালাকৃতির রুই-কাতলা ও চিতল মাছগুলো ছয়শ থেকে আটশ টাকা কেজিতে বিক্রি হলেও মাঝারি আকারের মাছ ৩০০ টাকা থেকে সাড়ে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া ২০০-৩৫০ টাকা দরে ব্রিগেড ও সিলভার কাপ মাছ বেচাকেনা হয়। প্রায় ১৫০ বছরের প্রাচীন উথলী মাছের মেলাকে কেন্দ্র করে আশেপাশের ২০ গ্রাম স্বজনদের মিলনমেলায় পরিণত হয়।

    সনাতন ধর্মাবলম্বীদের পুঞ্জিকানুসারে শুনিবার সনাতন ধর্মাম্ববলীরা নবান্ন উৎসব পালন করেন। এই উৎসবকে কেন্দ্র করেই প্রতিবছর মাছের মেলা বসে উথলীতে। সনাতন ধর্মাম্বলীদের নবান্ন উৎসব হলেও উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, গরীবপুর, দেবিপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, গনেশপুর, রহবলসহ প্রায় ২০ গ্রামের মানুষের ঘরে ঘরে ছিল উৎসবের আয়োজন। প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনদের আগে থেকেই নিমন্ত্রণ করা হয়। পরিবারের সবাইকে নিয়ে তারা নতুন ধানে নবান্ন করেন।

    নবান্ন উপলক্ষে সেখানে মাছের মেলা বসলেও জমি থেকে নতুন তোলা অন্যান্য শাক-সবজির পসরাও সাজানো হয় মেলা চত্বরে। শনিবার এই মেলায় নতুন আলু বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। এছাড়াও মিষ্টি আলু ও কেশর (ফল) প্রতি কেজি দেড়শ টাকা কেজি বিক্রি হয়েছে।

    http://bangla.earthtimes24.com

    বগুড়ার সোনাতলা থেকে লোহাগাড়া নদীর এলাকার মাছ ব্যবসায়ী অখিল চন্দ্র সরকার জানান, প্রতি বছরই তারা মেলায় মাছ বিক্রি করতে আসেন। গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি বেচাকেনাও আশানুরূপ হয়নি।

    জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রাম থেকে আসা মোসলেম উদ্দিন মিয়া জানান, মেলায় ছোট-বড় মিলে ২০০ মাছের দোকান বসেছে। প্রত্যেক বিক্রেতা অন্তত ৬ থেকে ১০ মণ করে মাছ বিক্রি করেছেন। মেলায় মাছ সরবরাহের জন্য ২০টি আড়ৎ খোলা হয়। সেসব আড়ৎ থেকে স্থানীয় বিক্রেতারা পাইকারি দরে মাছ কিনে মেলায় খুচরা বিক্রি করেন।

    মেলায় ২০ কেজি ওজনের একটি বিগ্রেড মাছের দাম চাওয়া হয় সাড়ে ৬০০ টাকা হিসেবে ১৩ হাজার টাকা। পরে মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছার রহমান সেই মাছটি কিনে নেন ১২ হাজার টাকায়।

    স্থানীয় উথলী গ্রামের বাসিন্দারা জানান, প্রায় দেড়শত বছর আগে থেকে এই মেলা বসছে। আগে মেলায় মাছের এত কদর না থাকলেও এখন মাছের কদর বেড়েছে। বড় মাছ মেলায় তোলার ও কেনার একটা প্রতিযোগিতাও দেখা যায়। মাছের পাশাপাশি মেলার দিন নতুন শাক-সবজিতেও ভরপুর থাকে। শুধু যে মাছ আর সবজিই নয়, মেলার আবহের জন্য সেখানে নাগরদোলা, শিশু-কিশোরদের খেলনার দোকান বসেছে। সেই সঙ্গে মিষ্টান্ন ও দইয়ের একটি বড় বাজারও বসেছে মেলা চত্বরে।

    শিবগঞ্জের বাসিন্দা ও মেলার ইজারদার ওমর ফারুক জানান, আগে মেলাটি ক্ষুদ্র পরিসরে হলেও সাম্প্রতিক সময়ে তা ব্যাপকতা লাভ করেছে। শুধু আশেপাশেরই নয় পুরো শিবগঞ্জ উপজেলার মানুষ এখানে নবান্নের বাজার করতে আসেন।

    মাছের মেলার খবর পেয়ে জেলা শহর থেকেও অনেকে সেখানে ছুটে যান মাছ কিনতে। মূলত সনাতন ধর্মের নবান্নকে কেন্দ্র করে এই মেলা শুরু হয়। কবে কখন থেকে এই মেলা শুরু হয়েছে তার সঠিক ইতিহাস না থাকলেও শত বছরের বেশি সময় ধরেই মেলা বসছে বলে জানান তিনি।

  • পাকিস্তানের সাথে যুদ্ধ করতে দু’টি যুদ্ধক্ষেত্র প্রস্তুত করেছে ভারত!

    পাকিস্তানের সাথে যুদ্ধ করতে দু’টি যুদ্ধক্ষেত্র প্রস্তুত করেছে ভারত!

    যেকোন মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যেতে যুদ্ধক্ষেত্র প্রস্তুত করেছে ভারত। একটা নয়, দু’টি যুদ্ধক্ষেত্র প্রস্তুত করা হয়েছে।

    এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করলেন পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানুজা। তাঁর মতে, এই নীতি আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থার পক্ষে ক্ষতিকর।

    সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের জন্য প্রেরিত জার্মান কূটনীতিকদের একটি দলের সঙ্গে কথা বলতে যান জানুজা। তাঁদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই মন্তব্য করেন পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানুজা। তাঁর দাবি, পাকিস্তান নাকি আফগানিস্তানে শান্তি চায়। কিন্তু ভারতই নাকি এই বিষয়টির মধ্যে ঢুকে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ। সেই সময়ে তিনি দাবি করেন, পাকিস্তানের সঙ্গে দুটি যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে চায়। জানুজার দাবি, ভারতের তৈরি করা এই পরিস্থিতি আঞ্চলিক শান্তির পক্ষে অনুকূল নয়। বিশ্বের সব বড় শক্তিরই উচিত, এই অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা রক্ষার চেষ্টা করা।

  • বছরে ২০টি পরমাণু বোমা তৈরিতে সক্ষম উ. কোরিয়া!

    বছরে ২০টি পরমাণু বোমা তৈরিতে সক্ষম উ. কোরিয়া!

    উত্তর কোরিয়া বিশ্বকে আতঙ্কিত করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে।  হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক সফল বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই নতুন করে মিসাইল ছোঁড়ার ঘটনায় রীতিমত ক্ষুব্ধ বিশ্ববাসী।

    তাছাড়া উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্রের ভাণ্ডার প্রস্তুত রেখেছে৷ প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারে দেশটি৷ আগামী তিন বছরের মধ্যে অন্তত ৬০টি পরমাণু বোমা তৈরির ক্ষমতা রাখে উ. কোরিয়া৷ এমনই চাঞ্চল্যকর গবেষণা রিপোর্ট দিয়েছে সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি৷ এই মার্কিন প্রতিষ্ঠানের রিপোর্ট পেয়েই নড়েচড়ে বসেছেন পেন্টাগনের সেনা কর্তারা৷

    কলকতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়, গবেষণা রিপোর্টে বলা হয়েছে-  ১৯৯৯ সালের হিসেব অনুসারে মার্কিন প্রতিরক্ষা গবেষকরা ধারণা করতেন পিয়ংইয়ংয়ের হাতে মাত্র দু’টি পরমাণু বোমা রয়েছে।   সেটা বেড়ে  ২০২০ সালের মধ্যে ১০টি হতে পারে৷ সেই হিসেব উল্টে যাচ্ছে৷ বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে গবেষকরা দেখছেন, পরমাণু কর্মসূচিতে ব্যাপক অগ্রগতি ঘটিয়েছে উত্তর কোরিয়া৷ দেশটির প্রাকৃতিক সম্পদ পরমাণু বোমা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ যেহেতু পিয়ংইয়ং আন্তর্জাতিক পরমাণু কর্মসূচি মেনে চলে না। তাই তারা পারমাণবিক শক্তি বাড়িয়েই যাচ্ছে৷

    উল্লেখ্য, গত কয়েক দফায় ধারাবাহিকভাবে ছোট-বড় মিলিয়ে একাধিক মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। যার জেরে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।   কিন্তু কার্যত তা উড়িয়ে দিয়েই বারবার মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে উত্তর কোরিয়ার কিছু অস্বাভাবিক চিত্র। যা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন করে ফের পরমাণু অস্ত্র ছুঁড়তে পারে উত্তর কোরিয়া।

  • আজব এটিএম বুথ, ৫শ’ টাকা তুলতে গেলে বের হচ্ছে ২৫ হাজার

    আজব এটিএম বুথ, ৫শ’ টাকা তুলতে গেলে বের হচ্ছে ২৫ হাজার

    আজব এটিএম বুথ।   ৫০০ টাকা তুলতে চাইলে বেরিয়ে আসছে গুনে গুনে ২৫ হাজার টাকা।

    ৫ হাজার টাকা তুলতে চাইলে হাতে আসছে ৫০ হাজার টাকা। আর ৫ হাজারের বেশি টাকা এটিএম থেকে তুলতে গেলে দেড় লাখ টাকা বেরিয়ে আসছে।
    এমনই আজব কাণ্ড ঘটেছে ভারতের দিঘায় ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএমে।

    পুলিশ সূত্রে খবর, এক পর্যটক ওই এটিএম থেকে ৫ হাজার টাকা তুলতে গেলে তার হাতে ৫০ হাজার টাকা বেরিয়ে আসে। বাড়তি টাকা পুলিশকে ফিরিয়ে দিতে গেলেই টনক নড়ে ব্যাংক কর্তৃপক্ষের। ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ তখন হিসেব কষতে বসে দেখে ইতিমধ্যেই কয়েক লাখ টাকা বেরিয়ে গেছে। প্রায় ২৭ জন গ্রাহক ওই এটিএম থেকে টাকা তুলেছে। এটিএম থেকে বেরিয়ে গেছে প্রায় ১৭ লাখ টাকা।
    এরপরই তল্লাশি শুরু করে দিঘা পুলিশ।

    এটিএম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় তল্লাশি। কোন পর্যটক নির্ধারিত সময়ের আগে হোটেল ছাড়তে চাইলে পুলিশকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শেষ পর্যন্ত গ্রাহকদের টাকা তোলার সময় ও ছবি মিলিয়ে খোঁজ চালিয়ে ১৩ লাখ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সফটওয়্যারে ত্রুটির কারণেই এঘটনা ঘটে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

  • বিবাহ বিচ্ছেদের দাবিতে মোবাইলের টাওয়ারে চড়লেন স্বামী!

    বিবাহ বিচ্ছেদের দাবিতে মোবাইলের টাওয়ারে চড়লেন স্বামী!

    টেলিফোনের টাওয়ারের ওপর উঠে স্ত্রীর কাছে বিবাহ বিচ্ছেদের দাবি জানালেন স্বামী। যিনি এই কাণ্ডটি ঘটিয়েছিলেন তার নাম অজয় কুমার।

    তিনি পেশায় একজন ডাক্তার। এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশের তেলেঙ্গা রাজ্যে।

    বুধবার হঠাৎ স্থানীয় টেলিফোনের টাওয়ারে উঠে যান অজয় কুমার। সেখান থেকে একটি চিঠি নিচে ফেলে দেন তিনি। তাতে লেখা ছিল, স্ত্রীর থেকে বিচ্ছেদ চান তিনি। কিন্তু স্ত্রী ডিভোর্স পেপারে সই করছেন না। সই না করলে টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন তিনি।

    এই খবরে প্রায় সঙ্গে সঙ্গে এলাকায় লোক জড়ো হয়ে যায়। খবর যায় পুলিশের কাছে।

    পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অজয়ের স্ত্রীও। সকলে মিলে অজয়কে নেমে আসতে অনুরোধ করেন। কিন্তু কিছুতেই নেমে আসতে রাজি হননি চিকিৎসক। শেষে প্রায় চার ঘণ্টা বাদে ডিভোর্স পেপারে সই করতে রাজি হন তার স্ত্রী। তারপরই টাওয়ার থেকে নামতে রাজি হন অজয়।

    জানা গেছে, প্রায় সাত বছর ধরে বিবাহিত অজয় এবং তার স্ত্রী লাস্য। চার বছরের এক কন্যাও রয়েছে তাদের। প্রায়ই তাদের মধ্যে ঝামেলা লেগে থাকত। কয়েকমাস আগে স্বামীর বিরুদ্ধে থানায় হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন লাস্য। পরে অবশ্য তা ফিরিয়ে নেন। এর জন্যই স্ত্রীর কাছ থেকে ডিভোর্স চেয়েছেন বলে জানান অজয়। তার এমন কীর্তিতে হতবাক তেলঙ্গানার বাসিন্দা।